গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিরাপত্তা জনিত কারণে বাগেরহাট থেকে দূর পাল্লার সকল প্রকার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিশ্বের প্রভাবশালী তিন দেশ—যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংকে ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে দেখা গেছে। চীনের প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের নৈশভোজের আগে লালগালিচায় তিন নেতায় করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তার কুশ পুত্তলিকা দাহ করা হয়।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে সড়কের পাশে থামানো ট্রাকে পেট্টল বোমা মেরে অগ্নি সংযোগের চেষ্টা করা হয়েছে।
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হয়েছেন।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সংখ্যালঘু পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চরম বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ভারত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশ খাদ্য সংকটে পড়ে ‘না খেয়ে মারা যাবে’ বলে মন্তব্য করেছেন তিনি।
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বগুড়া জেলার অবকাঠামো উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। জেলার সাতটি নির্বাচনী এলাকায় আগামী তিন বছরের মধ্যে রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।