জাতীয়

বাংলাদেশ ব্যাংকের বিপুল মুনাফার আড়ালে কী

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
বাংলাদেশ ব্যাংকের বিপুল মুনাফার আড়ালে কী
বাংলাদেশ ব্যাংকের বিপুল মুনাফার আড়ালে কী

আর্থিক খাত যখন নানা সংকটে জর্জরিত, তখন বাংলাদেশ ব্যাংকের ২৬ হাজার কোটি টাকার বেশি নিট মুনাফা নতুন প্রশ্ন তৈরি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের এই রেকর্ড মুনাফা কি আর্থিক খাতের দুর্বলতা, নাকি অর্থনীতির শক্তির প্রতিফলন? কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা ও আর্থিক খাত নিয়ে লিখেছেন শওকত হোসেন

দেশের আর্থিক খাত নিয়ে চারদিকে যখন খারাপ খবর, তখন বাংলাদেশ ব্যাংককে নিয়ে চমক লাগানো তথ্য পাওয়া গেল। দেশের কেন্দ্রীয় ব্যাংকটি ২০২৫-২৬ অর্থবছরে ২৬ হাজার কোটি টাকার বেশি নিট মুনাফা করেছে। আগের অর্থবছরের তুলনায় মুনাফা বেড়েছে প্রায় ১৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংক কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। তাহলে এত মুনাফা কীভাবে হলো? এটি কি অর্থনীতির সুস্বাস্থ্যের প্রমাণ?

বাংলাদেশ ব্যাংকের মুনাফা কত বেড়েছে

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মোট বা গ্রস মুনাফা হয়েছে ৩৫ হাজার ১৬ কোটি টাকা। এ সময়ে ব্যয় হয় ৮ হাজার ৯৯৩ কোটি টাকা। ফলে নিট মুনাফা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩ কোটি টাকা। আগের অর্থবছরে নিট মুনাফা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা।

এই মুনাফা থেকে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা সরকারি কোষাগারে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ নিট মুনাফার প্রায় পুরোটাই সরকার পেয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ছয়টি মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রণোদনা বোনাস হিসেবে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শওকত হোসেন

এবার মুনাফা বাড়ল কেন

প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা বৃদ্ধির পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করেছে। এক. দেশের কয়েকটি দুর্বল ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া এবং দৈনন্দিন লেনদেন চালু রাখতে বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এসব ব্যাংককে রেপো, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি ও বিশেষ তারল্য সহায়তার আওতায় বড় অঙ্কের অর্থ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর বিপরীতে পাওয়া সুদ বাংলাদেশ ব্যাংকের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল।

এখানে বলে রাখা ভালো, বাংলাদেশ ব্যাংকের আয় বাড়লেও এর একটি অংশ এসেছে ব্যাংক খাতের দুর্বলতা থেকে। ব্যাংকগুলো শক্তিশালী ও সুশাসিত হলে এত বিপুল জরুরি তারল্য সহায়তার প্রয়োজন কিন্তু হতো না।

দুই. মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করেছে। বছরের অধিকাংশ সময় নীতি সুদহার উঁচু থাকায় কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া অর্থের ওপর ব্যাংকগুলোকে বেশি সুদ দিতে হয়েছে। ফলে ঋণ ও তারল্য সহায়তা থেকে বাংলাদেশ ব্যাংকের আয় বেড়েছে। সরকারকে দেওয়া ঋণ ও সরকারি ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগ থেকেও কেন্দ্রীয় ব্যাংক সুদ পেয়েছে। রাজস্ব আদায় ও বৈদেশিক অর্থায়নে ঘাটতি থাকায় সরকারকে ব্যাংকব্যবস্থা থেকে বেশি ঋণ নিতে হয়েছে। একই সময়ে সরকারি সিকিউরিটিজের সুদহারও উঁচু ছিল। অর্থাৎ উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় অনুসরণ করা সুদহার নীতিও বাংলাদেশ ব্যাংকের মুনাফা বাড়াতে সহায়তা করেছে।

তিন. বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বড় অংশ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকে আমানত, বিদেশি সরকারি বন্ড এবং অন্যান্য স্বল্পমেয়াদি নিরাপদ আর্থিক সম্পদে বিনিয়োগ করে। আন্তর্জাতিক সুদহার আগের কয়েক বছরের তুলনায় উঁচু থাকায় এসব বিনিয়োগ থেকেও ভালো আয় হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব কী

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এ কেন্দ্রীয় ব্যাংকটির ছয়টি প্রধান কাজের কথা উল্লেখ করা হয়েছে। যেমন মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন; বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন; মুদ্রা, রাজস্ব ও বিনিময় হার নীতির পারস্পরিক সম্পর্ক এবং এসব নীতির অর্থনৈতিক প্রভাব সম্পর্কে সরকারকে পরামর্শ দেওয়া; বাংলাদেশের সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারণ ও পরিচালনা; ব্যাংক নোট ইস্যুসহ নিরাপদ ও দক্ষ পরিশোধব্যবস্থা গড়ে তোলা ও নিয়ন্ত্রণ করা; এবং ব্যাংক কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও তদারক করা।

মুনাফা কেন সাফল্য নয়

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক স্থিতিশীলতা রক্ষা করা। তাই লাভ-লোকসানের অঙ্ক দিয়ে তার সাফল্য বিচার করা ঠিক নয়। কোনো নীতি দেশের স্বার্থ ও নির্ধারিত লক্ষ্য পূরণ করছে কি না, সেটিই আসল কথা।

অর্থনীতিতে সংকট বাড়লেও কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বাড়তে পারে। মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার বাড়ানো হলে বাণিজ্যিক ব্যাংককে দেওয়া ঋণ থেকে বেশি সুদ আসে। দেশীয় মুদ্রার দরপতন ঠেকাতে ডলার বিক্রি করেও আয় হতে পারে। আবার তারল্যসংকটে থাকা ব্যাংকগুলো বেশি ঋণ নিলে কেন্দ্রীয় ব্যাংকের সুদ আয় বাড়ে। অর্থাৎ বেশি মুনাফা সব সময় অর্থনীতির ভালো অবস্থার লক্ষণ নয়; এর পেছনে উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার ওপর চাপ কিংবা ব্যাংক খাতের দুর্বলতা থাকতে পারে।

অন্যদিকে অর্থনীতি ও আর্থিক খাত স্থিতিশীল রাখতে কম সুদে অর্থ দেওয়া, বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করা বা সংকটাপন্ন ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ গ্রহণের কারণে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা কমতে পারে। এমনকি লোকসানও হতে পারে। কিন্তু এসব পদক্ষেপ মূল্য ও আর্থিক স্থিতিশীলতা রক্ষা করলে শুধু লোকসানের কারণে নীতিকে ব্যর্থ বলা যাবে না।

এবার অন্য কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের অভিজ্ঞতার দিকে তাকানো যাক।

বাংলাদেশ ব্যাংক

ভারতে আয়ের প্রধান উৎস বৈদেশিক সম্পদ

ভারতের রিজার্ভ ব্যাংক বা আরবিআইয়ের ২০২৫-২৬ অর্থবছরের মোট আয় আগের অর্থবছরের তুলনায় ২৬ শতাংশ বেড়ে প্রায় ৪ লাখ ২৮ হাজার কোটি ভারতীয় রুপি হয়েছে। তবে তারা কেন্দ্রীয় সরকারকে দিয়েছে ২ লাখ ৮৬ হাজার ৫৮৮ কোটি রুপি।

আরবিআইয়ের আয়ের বড় অংশ এসেছে বৈদেশিক সম্পদ থেকে। বিদেশি সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের রিটার্ন, বৈদেশিক মুদ্রার লেনদেন এবং দেশীয় সরকারি বন্ড থেকে আয় বেড়েছে। রুপির ওপর চাপ বাড়ছে। এই চাপ মোকাবিলায় আরবিআই বাজারে ডলার বিক্রি করেছে। এসব ডলারের একটি অংশ আগে তুলনামূলক কম রুপি দরে কেনা হয়েছিল। পরে বেশি রুপি দরে বিক্রি করায় মুনাফা হয়েছে।

তবে ভারত আয়ের পুরো অর্থ সরকারকে দেয়নি। প্রায় ১ লাখ ৯ হাজার কোটি রুপি কনটিনজেন্সি ফান্ড বা আপৎকালীন ঝুঁকি সঞ্চিতিতে স্থানান্তর করেছে। বৈদেশিক মুদ্রার দর, স্বর্ণের মূল্য, সুদহার কিংবা সরকারি বন্ডের বাজারমূল্য পরিবর্তিত হলে কেন্দ্রীয় ব্যাংকের সম্পদের মূল্য দ্রুত কমতে পারে। এই ঝুঁকি সামলাতে সরকারকে উদ্বৃত্ত দেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের নিজের আর্থিক সক্ষমতা শক্তিশালী করা হয়েছে।

বাংলাদেশে মুনাফা বেড়েছে মূলত সংকটে থাকা ব্যাংক ও সরকারকে দেওয়া অর্থের সুদ এবং রিজার্ভের অর্থ বিনিয়োগ থেকে। ভারতে বৈদেশিক সম্পদ, ডলার বিক্রি ও সরকারি বন্ড থেকে আয় বেড়েছে। পাকিস্তানে উচ্চ নীতি সুদ ও ব্যাংকগুলোকে দেওয়া তারল্য মুনাফা বাড়িয়েছিল; সুদ কমার পর মুনাফাও কমেছে। শ্রীলঙ্কায় মুনাফা কমলেও রিজার্ভ, মূলধন ও আর্থিক সক্ষমতা বেড়েছে। অর্থাৎ বেশি মুনাফা অর্থনীতির শক্তি ও কম মুনাফা দুর্বলতার নিশ্চিত প্রমাণ নয়।

পাকিস্তানে উচ্চ সুদে বেশি মুনাফা

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে ১ লাখ ৯৯ হাজার কোটি পাকিস্তানি রুপি নিট মুনাফা করেছে। এর মধ্যে ১ লাখ ৯৩ হাজার ২০০ কোটি রুপি কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে। অর্থাৎ নিট মুনাফার প্রায় ৯৭ শতাংশ সরকার পেয়েছে।

যদিও আগের অর্থবছরের তুলনায় পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা কমেছে প্রায় ২০ শতাংশ। দেশটিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আইএমএফ কর্মসূচির শর্ত পূরণে নীতি সুদহার একপর্যায়ে ২২ শতাংশে উঠেছিল। বাণিজ্যিক ব্যাংকগুলো ছিল সরকারি ট্রেজারি বিল ও পাকিস্তান ইনভেস্টমেন্ট বন্ডের বড় ক্রেতা। তারল্যের প্রয়োজন হলে এসব সিকিউরিটিজ কেন্দ্রীয় ব্যাংকের কাছে রেখে রেপো ও ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে অর্থ নিত। উচ্চ সুদহার ও বিপুল তারল্য সরবরাহের কারণে স্টেট ব্যাংকের সুদ আয়ও বেড়েছিল।

পরে মূল্যস্ফীতি কমে আসায় নীতি সুদ ধাপে ধাপে ১১ দশমিক ৫ শতাংশে নামানো হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের সুদ আয় ও মুনাফাও কমে। কাজেই মুনাফা কমাকে এখানে সরাসরি ব্যর্থতা বলা যায় না; বরং মূল্যস্ফীতি কমার কারণেই সুদ কমানো সম্ভব হয়েছে। তবে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা ছিল সরকারের করবহির্ভূত রাজস্ব আয়ের অন্যতম উৎস।

শ্রীলঙ্কায় মুনাফা কমলেও সক্ষমতা বেড়েছে

শ্রীলঙ্কার উদাহরণটি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে ভিন্ন। ২০২৫ সালে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার নিট মুনাফা ছিল ১৯৩ দশমিক ১ বিলিয়ন শ্রীলঙ্কান রুপি। আগের বছরের তুলনায় মুনাফা কমেছে ২৯ দশমিক ৭ শতাংশ। মুনাফা কমার অন্যতম কারণ ছিল বৈদেশিক মুদ্রার সম্পদ থেকে নিট আয় হ্রাস। একই সময়ে স্থানীয় মুদ্রার সম্পদ থেকেও নিট আয় কমেছে। অর্থনীতি ও বাজার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এ কারণে সংকটকালের অস্বাভাবিক সুদ, বিনিময় হার ও পুনর্মূল্যায়ন থেকে পাওয়া আয় কমেছে।

মুনাফা কমলেও শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সক্ষমতা দুর্বল হয়নি; বরং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মোট সম্পদ বেড়েছে, ইকুইটি প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে ভারতের রিজার্ভ ব্যাংকের সঙ্গে সোয়াপ ব্যবস্থায় নেওয়া অর্থের বকেয়া কমায় বৈদেশিক মুদ্রায় দেনা পরিশোধের চাপও হ্রাস পেয়েছে। অর্থাৎ মুনাফা কমা মানেই কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি নয়; মূলধন, রিজার্ভ, সম্পদ ও দায়ের অবস্থাও বিবেচনায় নিতে হয়।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক এত মুনাফা করলেও সরকার পেয়েছে মোট মুনাফার প্রায় ২২ শতাংশ। বাকি অর্থ আগের লোকসান সমন্বয়, রিজার্ভ গঠন, বাজারঝুঁকি মোকাবিলা ও কেন্দ্রীয় ব্যাংকের মূলধন শক্তিশালী করতে রাখা হয়েছে।

চার দেশের মুনাফা, কিন্তু ভিন্ন অর্থ

বাংলাদেশে মুনাফা বেড়েছে মূলত সংকটে থাকা ব্যাংক ও সরকারকে দেওয়া অর্থের সুদ এবং রিজার্ভের অর্থ বিনিয়োগ থেকে। ভারতে বৈদেশিক সম্পদ, ডলার বিক্রি ও সরকারি বন্ড থেকে আয় বেড়েছে। পাকিস্তানে উচ্চ নীতি সুদ ও ব্যাংকগুলোকে দেওয়া তারল্য মুনাফা বাড়িয়েছিল; সুদ কমার পর মুনাফাও কমেছে। শ্রীলঙ্কায় মুনাফা কমলেও রিজার্ভ, মূলধন ও আর্থিক সক্ষমতা বেড়েছে। অর্থাৎ বেশি মুনাফা অর্থনীতির শক্তি ও কম মুনাফা দুর্বলতার নিশ্চিত প্রমাণ নয়।

মুনাফা বণ্টনেও পার্থক্য রয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান প্রায় পুরো নিট মুনাফা সরকারকে দিয়েছে, কিন্তু শ্রীলঙ্কা দিয়েছে প্রায় ২২ শতাংশ। ভারত সরকারকে উদ্বৃত্ত দেওয়ার আগে বড় অঙ্কের অর্থ ঝুঁকি সঞ্চিতিতে রেখেছে। অথচ বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া বিপুল ঋণের বিপরীতে ভবিষ্যৎ ক্ষতি সামলাতে পর্যাপ্ত সঞ্চিতি রাখা প্রয়োজন। তাই প্রায় পুরো মুনাফা সরকারকে দেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের মূলধন ও ঋণঝুঁকি বহনের সক্ষমতা মূল্যায়ন করা উচিত ছিল।

এমনিতেই সরকারের রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি রয়েছে। এ কারণে বাংলাদেশ ব্যাংকের মুনাফার প্রায় পুরো অংশ পেয়ে কিছুটা স্বস্তি পাবে সরকার।

সাফল্যের আসল মাপকাঠি

কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা করা অস্বাভাবিক নয়। আর্থিকভাবে সক্ষম থাকাও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও কার্যকারিতার জন্য জরুরি। কিন্তু মুনাফা তার চূড়ান্ত উদ্দেশ্য নয়। বাংলাদেশ ব্যাংকের সাফল্য বিচার করতে হবে মূল্যস্ফীতি কতটা কমেছে ও স্থিতিশীল হয়েছে, টাকার বিনিময় হারের অস্বাভাবিক অস্থিরতা কমেছে কি না, দুর্বল ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংকনির্ভরতা হ্রাস পেয়েছে কি না, আমানতকারীদের অর্থ কতটা নিরাপদ, খেলাপি ঋণ ও ব্যাংক জালিয়াতি নিয়ন্ত্রণে এসেছে কি না এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট নিরাপদ ও ব্যবহারযোগ্য কি না—এসব দিয়ে।

তাই আসল প্রশ্ন শুধু বাংলাদেশ ব্যাংক কত টাকা মুনাফা করেছে, সেটি নয়। গুরুত্বপূর্ণ হলো—মুনাফা কোথা থেকে এসেছে, এর বিপরীতে কী ঝুঁকি রয়েছে, কতটা প্রকৃত আয় ও কতটা হিসাবি লাভ এবং সেই অর্থ সরকার, ঝুঁকি সঞ্চিতি ও কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব মূলধনের মধ্যে কীভাবে বণ্টন করা হয়েছে।

  • শওকত হোসেন প্রথম আলোর হেড অব অনলাইন

    মতামত লেখকের নিজস্ব

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
আইফোনের অর্থ জানেন?
আইফোনের অর্থ জানেন?

স্মার্টফোনের বাজারে ‘আইফোন’ নামটি এতটাই পরিচিত যে এর নামের প্রতিটি অক্ষর নিয়েই আলাদা করে ভাবেন খুব কম মানুষ। কিন্তু আইফোনের শুরুতে থাকা ছোট্ট ‘i’ আসলে কী বোঝায়? অনেকেই মনে করেন, এর অর্থ শুধু ‘Internet’। তবে বিষয়টি এতটা সরল নয়। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস বহু বছর আগেই এই একটি অক্ষরের সঙ্গে একাধিক ভাবনার কথা জানিয়েছিলেন। আইফোনের নামের এই ‘i’ আসলে প্রথমে ব্যবহার করা হয়েছিল আইম্যাকের ক্ষেত্রে। ১৯৯৮ সালে আইম্যাক উন্মোচনের সময় স্টিভ জবস ব্যাখ্যা করেছিলেন, ‘i’ শুধু একটি শব্দের সংক্ষিপ্ত রূপ নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে পাঁচটি আলাদা অর্থ-Internet, Individual, Instruct, Inform এবং Inspire। ইন্টারনেট (Internet) ‘i’-এর সবচেয়ে পরিচিত অর্থ হলো Internet। ১৯৯৮ সালে আইম্যাক বাজারে আসার সময় ইন্টারনেট ব্যবহার আজকের মতো সহজ ছিল না। অ্যাপল এমন একটি কম্পিউটার তৈরি করতে চেয়েছিল, যা ব্যবহারকারীদের সহজেই ইন্টারনেটের সঙ্গে যুক্ত করতে পারে। সেই ভাবনা থেকেই ‘i’ অক্ষরটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আরও পড়ুন আইফোন ১৮ কিনতে কিডনি বিক্রি! ভাইরাল এআই ছবি বানাবেন যেভাবে ইন্ডিভিজ্যুয়াল (Individual) দ্বিতীয় অর্থ Individual। অর্থাৎ ব্যক্তিগত বা ব্যক্তি-কেন্দ্রিক। অ্যাপলের ভাবনায় প্রযুক্তি শুধু একটি যন্ত্র নয়, বরং প্রত্যেক ব্যবহারকারীর নিজস্ব প্রয়োজন ও পছন্দের সঙ্গে মানানসই অভিজ্ঞতা তৈরি করবে। সেই ব্যক্তিগত ব্যবহারের ধারণাটিও ‘i’-এর সঙ্গে যুক্ত করা হয়েছিল। ইনস্ট্রাক্ট (Instruct) তৃতীয় অর্থ Instruct। এর মাধ্যমে শেখানো, নির্দেশ দেওয়া বা শিক্ষার বিষয়টি বোঝানো হয়। অ্যাপলের প্রযুক্তি যেন শুধু বিনোদন বা কাজের জন্য নয়, শেখার ক্ষেত্রেও ব্যবহার করা যায় এই ধারণার প্রতিফলন ছিল এই শব্দে। ইনফর্ম (Inform) ‘i’-এর চতুর্থ অর্থ Inform। অর্থাৎ তথ্য দেওয়া বা জানানো। ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মানুষ যাতে দ্রুত তথ্য পেতে পারে এবং বিশ্বের নানা ঘটনার সঙ্গে আপডেট থাকতে পারে, সেই ভাবনাও এর মধ্যে রয়েছে। ইন্সপায়ার (Inspire) সবশেষে রয়েছে Inspire, অর্থাৎ অনুপ্রাণিত করা। অ্যাপলের পণ্য ও প্রযুক্তি মানুষের সৃজনশীলতা বাড়াবে এবং নতুন কিছু ভাবতে উৎসাহ দেবে এই দর্শনের সঙ্গে শব্দটি যুক্ত। আরও পড়ুন আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে স্টিভ জবস নিজেই দিয়েছিলেন ব্যাখ্যা ১৯৯৮ সালে আইম্যাক উন্মোচনের একটি অনুষ্ঠানে স্টিভ জবস একটি স্লাইডের মাধ্যমে ‘i’-এর এই পাঁচটি অর্থ ব্যাখ্যা করেছিলেন। অর্থাৎ iPhone-এর ‘i’ কোনো নির্দিষ্ট একটি শব্দের ‘ফুল ফর্ম’ নয়। বরং এটি অ্যাপলের একটি নির্দিষ্ট ভাবনা ও ব্র্যান্ড দর্শনের অংশ। সময় বদলের সঙ্গে অ্যাপলের নামকরণের ধরনও বদলেছে। নতুন অনেক পণ্যের ক্ষেত্রে সংস্থাটি ‘i’ প্রফিক্সের বদলে সরাসরি ‘Apple’ নাম ব্যবহার করছে। কিন্তু iPhone, iPad-এর মতো জনপ্রিয় পণ্যের ক্ষেত্রে ছোট্ট ‘i’ এখনো অ্যাপলের পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। কেএসকে

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
চেয়ারম্যান-সদস্য দ্বন্দ্বে ইউপি কার্যালয়ে তালা

চেয়ারম্যান-সদস্য দ্বন্দ্বে ইউপি কার্যালয়ে তালা

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

৮০-৮১ সালে কেমন ছিলেন দিলারা জামান? ৪০ বছর আগের ছবি প্রকাশ্যে

৮০-৮১ সালে কেমন ছিলেন দিলারা জামান? ৪০ বছর আগের ছবি প্রকাশ্যে

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৮৩ গ্রেফতার
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৮৩ গ্রেফতার

‘প্রকৃত সংবাদ প্রাপ্তি সকলের অধিকার, অপতথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে’ - এ স্লোগানকে সামনে রেখে পুলিশিং সেবা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অপরাধ চিত্র প্রকাশ করা হয়েছে। এ সময়ে রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশের প্রকাশিত অপরাধ চিত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ এলাকায় মোট ৫৪টি মামলা হয়েছে। এর মধ্যে একটি খুন, একটি যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইনে একটি, চুরির চারটি, নারী ও শিশু নির্যাতনের পাঁচটি এবং অন্যান্য অপরাধে ৪২টি মামলা রয়েছে। একই সময়ে অপমৃত্যুর ঘটনা ঘটেছে ছয়টি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে গ্রেফতার ১৮৩ জনের মধ্যে পরোয়ানামূলে ৯৭ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলায় ৫৯ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) ব্যবস্থায় ১২ জন রয়েছেন। এছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে পুলিশ দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে। এছাড়া উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২২ গ্রাম হেরোইন, ১২২ পিস ইয়াবা, ৩২২ পিস ট্যাপেন্টাডল, ২ কেজি ৭০৮ গ্রাম গাঁজা, ২ দশমিক ২ লিটার বিদেশি মদ এবং ২০ লিটার চোরাই মদ। গ্রেফতার ও মাদক-অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রাজশাহী রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে পুলিশি সেবা গ্রহণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক থানায় এসেছেন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন থানায় মোট ১ হাজার ৮৩ জন নাগরিক বিভিন্ন ধরনের পুলিশি সেবা গ্রহণ করেছেন। চলতি মাসে এখন পর্যন্ত রেঞ্জভুক্ত থানাগুলোতে সেবাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২২ জনে। মনির হোসেন মাহিন/কেজে/এএসএম

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
বিয়েতে বয়সের ব্যবধান কতটা গুরুত্বপূর্ণ, নাকি বোঝাপড়াই আসল?

বিয়েতে বয়সের ব্যবধান কতটা গুরুত্বপূর্ণ, নাকি বোঝাপড়াই আসল?

দুদকের মামলায় রিজেন্টের সাহেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ

দুদকের মামলায় রিজেন্টের সাহেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ

দিনাজপুরে বাড়ির আঙিনায় আদার বাগানে গাঁজার চাষ

দিনাজপুরে বাড়ির আঙিনায় আদার বাগানে গাঁজার চাষ

মুসলিম পরিবার গঠনে নারী যেভাবে ভূমিকা রাখে
মুসলিম পরিবার গঠনে নারী যেভাবে ভূমিকা রাখে

একটি সুস্থ, সুশৃঙ্খল ও নৈতিক সমাজব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় পরিবারের অভ্যন্তরে। আর সেই পরিবারের আত্মিক কেন্দ্রবিন্দু হলো নারী। ইসলামে নারীর মর্যাদা ও অধিকারকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সুরার নামকরণ করা হয়েছে ‘সুরা নিসা’ (নারী)।মানবজাতির সৃষ্টি পরম্পরা ও দাম্পত্য সম্পর্কের গভীর তাৎপর্য তুলে ধরে আল্লাহ–তাআলা পৃথিবীর বুকে নর–নারীর সৃষ্টিকে তাঁর কুদরতের অন্যতম বড় নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন।পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে অন্যতম হলো—তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে।’ (সুরা রুম, আয়াত: ২১)দাম্পত্যের মূল ভিত্তি প্রশান্তি, ভালোবাসা ও সহানুভূতি স্বামী–স্ত্রীর পারস্পরিক আস্থা, গভীর মমত্ব ও সহযোগিতার ভিত্তিতেই একটি আদর্শ পরিবার গড়ে ওঠে। দাম্পত্য সম্পর্কের মূল উদ্দেশ্য শুধু শারীরিক সাহচর্য নয়; বরং তা হলো আত্মিক ও মানসিক আশ্রয়।পবিত্র কোরআনে স্ত্রীর পরিচয় দিতে গিয়ে ‘সাকিনা’ বা অন্তরের পরম শান্তির কথা বলা হয়েছে, ‘তিনিই তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকেই তার স্ত্রীকে বানিয়েছেন, যাতে সে তার কাছে শান্তি পায়।’ (সুরা আরাফ, আয়াত: ১৮৯)সুরা আন–নিসা, আয়াত: ১৯তোমরা তাদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করো। তোমরা যদি তাদের অপছন্দ করো, তবে এমনও হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন, তোমরা তা–ই অপছন্দ করছ।ইসলামে নারী কি পুরুষের অনুগামীসংসারজীবন কখনো শতভাগ নিখুঁত হতে পারে না; মান–অভিমান, মতভেদ কিংবা স্বভাবের ভিন্নতা আসতেই পারে। ইসলাম সেখানে পারস্পরিক ক্ষমা, ধৈর্য ও দায়িত্বশীলতার নীতি অনুসরণের নির্দেশ দেয়।স্ত্রীর কোনো আচরণ পছন্দ না হলেও তার ভালো গুণগুলোর দিকে তাকিয়ে সহনশীল থাকার তাগিদ দিয়ে আল্লাহ–তাআলা স্বামীদের উদ্দেশে বলেন, ‘তোমরা তাদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করো। তোমরা যদি তাদের অপছন্দ করো, তবে এমনও হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন, তোমরা তা–ই অপছন্দ করছ।’ (সুরা আন–নিসা, আয়াত: ১৯)উত্তম স্ত্রীর বৈশিষ্ট্য পরিবারের সামগ্রিক পরিবেশ শান্তিময় রাখতে স্ত্রীর মননশীলতা ও ইতিবাচক মনোভাবের ভূমিকা অপরিসীম। সারা দিনের কর্মব্যস্ততা ও ক্লান্তি শেষে স্বামী ঘরে ফিরে যখন স্ত্রীর মুখে স্নিগ্ধ হাসি ও উষ্ণ সান্নিধ্য পায়, তখন সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়।একবার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ‘কোন নারী সবচেয়ে উত্তম?’ তিনি উত্তরে বললেন, ‘স্বামী যার দিকে তাকালে সে তার মন প্রফুল্ল করে দেয়, কোনো বৈধ নির্দেশ দিলে তা সানন্দে পালন করে এবং নিজের সততা ও স্বামীর সম্পদের ব্যাপারে এমন কোনো আচরণ করে না, যা স্বামীর কাছে অপছন্দনীয়।’ (সুনানে নাসায়ি, হাদিস: ৩২৩১)পার্থিব মোহ ও বিভ্রান্তির পথ পরিহার পরিবারে নারীর ভূমিকা শুধু সুখের নয়, নৈতিক দিকনির্দেশনারও। কোনো স্ত্রী যদি স্বামীকে হালাল আয়ে সন্তুষ্ট থাকার অনুপ্রেরণা না জুগিয়ে অতিরিক্ত ভোগবিলাসের চাপে হারাম উপার্জনের দিকে ঠেলে দেয়, তবে সে পরিবার নৈতিকভাবে ধ্বংস হয়ে যায়।ফকিহদের দৃষ্টিতে নারী-পুরুষের মধ্যকার প্রেম–ভালোবাসাপ্রয়োজন স্বামী–স্ত্রীর মধ্যকার গভীর বিশ্বাস, পারস্পরিক হক আদায় ও ত্যাগ স্বীকার। পরিবারে যদি সংঘাত ও অশান্তি বিরাজ করে, তবে তার বিষবাষ্প ধীরে ধীরে সন্তান ও সামগ্রিক সমাজে ছড়িয়ে পড়ে।ইসলামে এমন অসৎ প্ররোচনা ও অতিরিক্ত পার্থিব চাহিদাকে মারাত্মক সতর্কতার সঙ্গে দেখা হয়েছে।পবিত্র কোরআনে আল্লাহ–তাআলা মুমিনদের সতর্ক করে বলেন, ‘হে মুমিনগণ, নিশ্চয়ই তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু (অর্থাৎ তাদের অতিরিক্ত মোহ তোমাদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে)। সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থেকো। তবে তোমরা যদি তাদের মার্জনা করো, এড়িয়ে চলো এবং ক্ষমা করে দাও, তবে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আত–তাগাবুন, আয়াত: ১৪)এখানে শত্রুর অর্থ হলো এমন মোহ বা প্ররোচনা, যা মানুষকে তার ইমান ও হালাল উপার্জনের পথ থেকে বিচ্যুত করে ফেলে। এমন পরিস্থিতিতে একজন স্বামীর দায়িত্ব হলো প্রজ্ঞার সঙ্গে স্ত্রীকে নসিহত করা এবং সংশোধনের চেষ্টা অব্যাহত রাখা।সুস্থ পরিবার থেকেই সুস্থ সমাজ একটি পরিবারের সুখ–শান্তি কোনো কৃত্রিমতা বা লোকদেখানো আচার দিয়ে স্থায়ী হতে পারে না। এর জন্য প্রয়োজন স্বামী–স্ত্রীর মধ্যকার গভীর বিশ্বাস, পারস্পরিক হক আদায় ও ত্যাগ স্বীকার। পরিবারে যদি সংঘাত ও অশান্তি বিরাজ করে, তবে তার বিষবাষ্প ধীরে ধীরে সন্তান ও সামগ্রিক সমাজে ছড়িয়ে পড়ে।সমাজ রূপান্তরের সবচেয়ে প্রাথমিক ও মৌলিক দুর্গ হলো পরিবার। আর সেই পরিবারের প্রশান্তির চাবিকাঠি রয়েছে নারীর স্নেহ, প্রজ্ঞা ও নৈতিক দৃঢ়তার হাতে। ঘর ঠিক থাকলে তবেই একটি পরিশুদ্ধ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।মাহমুদ হাসান ফাহিম: আলেম ও লেখকহিজরতে মহানবী (সা.)–কে সাহায্য করলেন দৃঢ়চেতা এক নারী

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
সীমান্তের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বিজিবি

সীমান্তের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বিজিবি

বজ্রপাত রোধে জহির রায়হানের অভিনব উদ্যোগ

বজ্রপাত রোধে জহির রায়হানের অভিনব উদ্যোগ

নিয়ন্ত্রণ বেশি থাকলে ব্যবসা–বাণিজ্যে অনিশ্চয়তা বেড়ে যায়

নিয়ন্ত্রণ বেশি থাকলে ব্যবসা–বাণিজ্যে অনিশ্চয়তা বেড়ে যায়

0 Comments