সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা-অপহরণসহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ সময়ে দেশে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।
রবিবার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যানে দেখা যায়, মার্চ ও এপ্রিল মাসে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি। এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল ৩ হাজার ৪৯৬টি।
প্রতিবেদনে আরও বলা হয়, আলোচিত সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশু ৪৯ থেকে ৭১ জন।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকারের ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নাজুক ছিল। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট ও অরাজকতার ঘটনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরো দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে এ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এ নির্ধারিত ৮০ মিনিটের পরিবর্তে ৫০ মিনিটে খেলা শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
খুলনা নগরীতে মঙ্গলবার (২৪ নভেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলি করা হয়েছে। এর মধ্যে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহ-সভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি করার আগে তার সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তি হয়। এছাড়া, নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামের এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি এবং ‘দ্যা পালংকি’ নামের একটি রেস্টুরেন্টে গুলি চালানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ পরিকল্পনার কথা জানানো হয়। বিশ্বব্যাংকের সহায়তায় ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় রাজধানীর গণপরিবহন ব্যবস্থার সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ১৮ বছরের বন্দিজীবন শেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাদল ফরাজী।
সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরো দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ পরিকল্পনার কথা জানানো হয়। বিশ্বব্যাংকের সহায়তায় ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় রাজধানীর গণপরিবহন ব্যবস্থার সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুরে কারাগার থেকে আদালতে হাজির করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। একপর্যায়ে জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আঙুল দেখিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী দুই আইনজীবী।