আগামী শিক্ষাবর্ষ থেকে নবম–দশম শ্রেণির বাংলা সাহিত্য পাঠ্যবইয়েশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধভিত্তিকনতুন একটি প্রবন্ধ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে ২০২৮ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে শরীফ ওসমান বিন হাদীর বীরত্বগাথাও তুলে ধরা হবে। বুধবার (১০ জুন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জনসংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা সচিবের পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে নবম–দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ প্রস্তুত করা হবে। এছাড়া জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদীকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়। সূত্র বলছে, সভায় সিদ্ধান্ত হয়, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমে তার বীরত্বগাথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হতে পারে।
জানা গেছে, পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, একই ধরনের বিন্যাসে শরীফ ওসমান বিন হাদীকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় শিক্ষাক্রম পুনর্বিবেচনার উদ্যোগ নেয়। পরবর্তীতে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবইয়ে বিভিন্ন পরিমার্জন আনা হয়। এদিকে বিএনপি সরকার গঠনের পর ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ভোক্তার চাহিদা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব ব্র্যান্ডের পণ্যসম্ভারেও এসেছে বৈচিত্র্য। নতুন ক্যাটাগরিতে প্রবেশ, পরিচিত পণ্যের পরিধি বাড়ানো ও একাধিক প্রয়োজনের সমাধান একই ব্র্যান্ডের আওতায় আনার প্রবণতা বাড়ছে। এই পরিবর্তিত বাজারে পণ্যবৈচিত্র্য নিয়ে আলোচনায় এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড লিলি।
‘ব্যর্থ হলেও দারুণভাবে ব্যর্থ হও, ব্যর্থ হওয়ার অধিকারটুকু নিজের জন্য রেখে দাও’—এমনই সাহস জাগানো বার্তা দিয়েছেন অভিনেত্রী পার্বতী তিরুভোতা।
‘দ্য গার্ডিয়ান’-এর বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রোসস্তাত’-এর গোপন তথ্য থেকে জানা যায়, ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন।
দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ যত পণ্য কেনে, দেশটিতে বিক্রি করে তার চেয়ে কম। গত ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের মোট বাণিজ্য ছিল ৩০ কোটি ১২ লাখ ডলারের।
কক্সবাজারের ঈদগাঁওতে থানার সামনের সড়কে দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ক্যাথলিক খ্রিষ্টানদের সাবেক ধর্মগুরু পোপ ফ্রান্সিস তিনবার শয়তানকে দেখেছিলেন। মৃত্যুর আগে লেখা ডায়েরিতে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন।
আগামী প্রায় পাঁচ দশক ধরে ভারতে হিন্দুরাই ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠ থাকবেন, যদিও দেশটির ধর্মভিত্তিক জনসংখ্যার গঠন ধীরে ধীরে পরিবর্তিত হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৫০ বছরে কীরকম হতে চলেছে দক্ষিণ এশিয়ায় ধর্মভিত্তিক জনবিন্যাস?
দীর্ঘদিন ঝুলে থাকা নাশকতা ও সহিংসতার মামলার তদন্তে গতি; ইসলামী ব্যাংক প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে পাঁচ বছরে সরকার থেকে চায় ৭৫ হাজার কোটি টাকা এবং পোশাক শ্রমিকদের জন্য মালিকদের ন্যূনতম ১৫,৮০০ টাকা মজুরি প্রস্তাব, শ্রমিকপক্ষের প্রস্তাবেও সংশোধনী, তবে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি— এসব খবর গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
কথিত চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোকে কেন্দ্র করে পদ হারানো জেনসেন হুয়াংকে আবারও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুনর্বহাল করেছে এনভিডিয়া। অন্যদিকে গ্রামীণ ব্যাংকে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে বলে অভিযোগ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। এদিকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিক পক্ষের দিক থেকে ন্যুনতম মজুরি সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়েছে।