অপরাধ

গণপূর্তে ‘অপ্রতিরোধ্য’ মানিক লাল দাস? টেন্ডার সি’ন্ডি’কেট ও সম্পদের অ’ভিযোগে তোলপাড়

জানিফ হাসান জুন ১৩, ২০২৬ 0
গণপূর্তে ‘অপ্রতিরোধ্য’ মানিক লাল দাস? টেন্ডার সি’ন্ডি’কেট ও সম্পদের অ’ভিযোগে তোলপাড়
মানিক লাল

বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাসের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, বদলি-বাণিজ্য, স্বজনপ্রীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। বিভিন্ন ঠিকাদার, গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সূত্রের দাবি, দীর্ঘ কর্মজীবনে তিনি একটি প্রভাবশালী ঠিকাদারি নেটওয়ার্ক গড়ে তুলেছেন, যার মাধ্যমে বিভিন্ন প্রকল্প ও দরপত্র কার্যক্রমে প্রভাব বিস্তার করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা মানিক লাল দাস বিসিএস (পাবলিক ওয়ার্কস) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে তিনি রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে নিজের অবস্থান সুদৃঢ় করেন বলে অভিযোগ রয়েছে।

ঠিকাদারি সিন্ডিকেট গঠনের অভিযোগ

সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, বরিশাল অঞ্চলে তিনি কয়েকটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে একটি প্রভাবশালী ঠিকাদারি সিন্ডিকেট পরিচালনা করেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে খান বিল্ডার্স, রাতুল এন্টারপ্রাইজ, খান ট্রেডার্স এবং ইনভেন্ট পয়েন্ট কম্পিউটার।

অভিযোগ রয়েছে, অধীনস্থ নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ বরাদ্দের জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। এতে প্রতিযোগিতামূলক দরপত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্যান্য ঠিকাদাররা বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের।

দরপত্র প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

গণপূর্ত বিভাগের একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, ২০২৪-২৫ অর্থবছরে কিছু ক্ষেত্রে সীমিত দরপত্র পদ্ধতির (এলটিএম) পরিবর্তে উন্মুক্ত দরপত্র পদ্ধতি (ওটিএম) ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

এছাড়া যশোর গণপূর্ত সার্কেলে দায়িত্ব পালনকালে কুষ্টিয়াসহ কয়েকটি জেলার বিভিন্ন প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও সামনে এসেছে। অভিযোগকারীদের দাবি, নির্দিষ্ট কিছু ঠিকাদারকে সুবিধা দিতে দরপত্র ব্যবস্থাপনায় প্রভাব খাটানো হয়েছিল।

প্রকল্প বাস্তবায়ন ও সময় বর্ধিতকরণে অনিয়মের অভিযোগ

অনুসন্ধানে আরও জানা গেছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সময়সীমা বৃদ্ধি, ভ্যারিয়েশন অনুমোদন এবং প্রাক্কলন সংশোধনের ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের পরিবর্তে নিজ উদ্যোগে সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কিছু প্রকল্পে কাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়নের সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে ধরেছেন সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের দুর্নীতি ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে মানিক লাল দাস এবং তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তোলা হয়েছে। এসব সম্পদের মধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলায় জমি, বাড়ি ও অন্যান্য বিনিয়োগ রয়েছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া বিদেশে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগও বিভিন্ন মহলে আলোচনা তৈরি করেছে। তবে এসব অভিযোগের স্বপক্ষে কোনো সরকারি তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।

দুদকের নজরদারি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি সূত্র জানিয়েছে, গণমাধ্যম ও বিভিন্ন মহলে উত্থাপিত অভিযোগগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া গেলে বিষয়টি নিয়ে অনুসন্ধান বা তদন্তের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বক্তব্য পাওয়া যায়নি

অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে তিনি কল কেটে দেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

তদন্তের দাবি

সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদার এবং সচেতন নাগরিকদের একটি অংশ অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তাদের মতে, অভিযোগগুলো সত্য হলে তা সরকারি প্রকল্প বাস্তবায়ন, জনস্বার্থ এবং গণপূর্ত বিভাগের ভাবমূর্তির জন্য অত্যন্ত উদ্বেগজনক।

তারা অবিলম্বে একটি উচ্চপর্যায়ের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Popular post
৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড লিলি

ভোক্তার চাহিদা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব ব্র্যান্ডের পণ্যসম্ভারেও এসেছে বৈচিত্র্য। নতুন ক্যাটাগরিতে প্রবেশ, পরিচিত পণ্যের পরিধি বাড়ানো ও একাধিক প্রয়োজনের সমাধান একই ব্র্যান্ডের আওতায় আনার প্রবণতা বাড়ছে। এই পরিবর্তিত বাজারে পণ্যবৈচিত্র্য নিয়ে আলোচনায় এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড লিলি।

মরবে না, ব্যর্থ হলেও দারুণভাবে হও—কেন এমন বললেন পার্বতী?

‘ব্যর্থ হলেও দারুণভাবে ব্যর্থ হও, ব্যর্থ হওয়ার অধিকারটুকু নিজের জন্য রেখে দাও’—এমনই সাহস জাগানো বার্তা দিয়েছেন অভিনেত্রী পার্বতী তিরুভোতা।

ইউক্রেন যুদ্ধের সময় ১ হাজারেরও বেশি রুশ সেনা আত্মহত্যা করেছে

‘দ্য গার্ডিয়ান’-এর বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রোসস্তাত’-এর গোপন তথ্য থেকে জানা যায়, ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাণিজ্যে ঘাটতি ৫ কোটি ডলার, রপ্তানি বাড়াতে চায় ঢাকা চেম্বার

দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ যত পণ্য কেনে, দেশটিতে বিক্রি করে তার চেয়ে কম। গত ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের মোট বাণিজ্য ছিল ৩০ কোটি ১২ লাখ ডলারের।

কক্সবাজারে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর

কক্সবাজারের ঈদগাঁওতে থানার সামনের সড়কে দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও দুইজন গুরুতর আহত হয়েছেন।

৩ বার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস

ক্যাথলিক খ্রিষ্টানদের সাবেক ধর্মগুরু পোপ ফ্রান্সিস তিনবার শয়তানকে দেখেছিলেন। মৃত্যুর আগে লেখা ডায়েরিতে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন।

অপরাধ

View more
সাংবাদিক আলিফকে গুলি করেন তাজুল, অংশ নেন ৫ জন
সাংবাদিক আলিফকে গুলি করেন তাজুল, অংশ নেন ৫ জন

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পেছনে তাজুল ইসলামকে মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছেন গ্রেপ্তার দুই আসামি।

RIPOTER NEWS নভেম্বর ২, ২০২৬ 0
কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশির সন্ধানে লন্ডন পুলিশ

কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশির সন্ধানে লন্ডন পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

শ্যামল দত্তসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

শ্যামল দত্তসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

গাড়ি লক্ষ্য করে গুলি, যা বললেন আসিফের স্ত্রী
গাড়ি লক্ষ্য করে গুলি, যা বললেন আসিফের স্ত্রী

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

RIPOTER NEWS অক্টোবর ২৪, ২০২৬ 0
ইউক্রেন যুদ্ধ থেকে অভিজ্ঞতা নিচ্ছে উত্তর কোরিয়া: মার্কিন জেনারেল

ইউক্রেন যুদ্ধ থেকে অভিজ্ঞতা নিচ্ছে উত্তর কোরিয়া: মার্কিন জেনারেল

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

স্থানীয় লোকজনের অভিযোগ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে তার এলাকার ‘বড় ভাই’ পরিচয় দিয়ে এএসআই ইলিয়াস হোসাইন থানার কার্যক্রম ও তদন্তকাজে প্রভাব খাটান। তবে এ অভিযোগের সত্যতাও আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি।

RIPOTER NEWS অক্টোবর ৬, ২০২৬ 0
প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর

প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের চেষ্টা বারবার, ব্যর্থতা কোথায়?

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের চেষ্টা বারবার, ব্যর্থতা কোথায়?

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবর ভিত্তিহীন: টোয়াস

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবর ভিত্তিহীন: টোয়াস

0 Comments