রাজনীতি

জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

মোঃ কামরুল ইসলাম জুন ৯, ২০২৬ 0
কুমিল্লার বুড়িচং নিমসার কাঁচাবাজারে

 


এবার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং নিমসার কাঁচাবাজারে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলার বুড়িচং কাঁচাবাজার জুনাব আলী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে । একটি ভিডিওতে দেখা যায়, জয় বাংলা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা ।

নিমসার বাজারে কয়েকজন ব্যবসায়ী জানান, বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানীর ইন্ধনে এই হামলা করেছে দুর্বৃত্তরা । গাড়িতে হামলা করার জন্য আব্দুল কাদের জিলানী কিছু যুবককে উসকানি দিয়ে গাড়িটি ভাঙচুর করান। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং নিমসার এলাকায় থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন ভঙ্গ করেছেন কয়েকজন চালক। এ সময় তাদের বাধা দেওয়া হলে চড়াও হয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুর করে।


স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচাবাজারের পণ্য আনা–নেওয়ার কাজে অটোরিকশাগুলো মহাসড়কে চলাচল করে। মহাসড়কে অটোরিকশা চলাচলের জন্য পুলিশ বাধা দিলে চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় এক অটোরিকশাচালক আহত হন। পরে অটোরিকশাচালেরা হামলা করলে পুলিশ সদস্যরা গাড়ি রেখে নিরাপদে চলে যান। তারপর কিছু লোক গাড়িটি ভাঙচুর করে।

এদিকে ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মুমিন বলেন, ‘মহাসড়কে দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করে কিছু দুর্বৃত্ত । আমরা সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছি ।’

Popular post
সেপটিক ট্যাংকে অসুস্থ রাজমিস্ত্রিকে উদ্ধারে নামে স্কুলছাত্র, মারা গেল দুজনই

সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরো দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে এ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন, ক্ষুব্ধ রাবি শিক্ষার্থীরা

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এ নির্ধারিত ৮০ মিনিটের পরিবর্তে ৫০ মিনিটে খেলা শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

খুলনা নগরীর তিন স্থানে গুলি, জনমনে আতঙ্ক

খুলনা নগরীতে মঙ্গলবার (২৪ নভেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলি করা হয়েছে। এর মধ্যে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহ-সভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি করার আগে তার সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তি হয়। এছাড়া, নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামের এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি এবং ‘দ্যা পালংকি’ নামের একটি রেস্টুরেন্টে গুলি চালানো হয়েছে।

ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারের

মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ পরিকল্পনার কথা জানানো হয়। বিশ্বব্যাংকের সহায়তায় ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় রাজধানীর গণপরিবহন ব্যবস্থার সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

১৮ বছর কেটেছে ভারত-বাংলাদেশের কারাগারে, প্যারোলে বাড়ি ফিরছে বাদল

দীর্ঘ ১৮ বছরের বন্দিজীবন শেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাদল ফরাজী।

রাজনীতি

View more
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?

গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

RIPOTER NEWS নভেম্বর ১৫, ২০২৬ 0
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আমাদের সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে।”

RIPOTER NEWS নভেম্বর ১, ২০২৬ 0
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের শুরু

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের শুরু

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে  

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে  

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি

0 Comments