মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণাকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, ‘আমরাও চাই, শেখ হাসিনা আসুক, নিজের মামলা নিজে লড়ুক। তার দেশে ফিরতে চাওয়া স্ট্যাণ্ডবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।’
এ সময় ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিকসহ জুলাই হত্যাযজ্ঞের ১০টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। যার যাচাই বাছাই শেষে দ্রুতই ফরমাল চার্জ হিসেবে দাখিল করা হবে।
রোববার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ বছরই দেশে ফেরার কথা বলেছেন, যিনি আদালতের দৃষ্টিতে একজন পলাতক আসামি।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে বিশেষ হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রায় দুই বছর ধরে দিল্লিতে রয়েছেন তিনি।
জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং দুটিতে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।
হ্যারি পটার ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে এইচবিও। আসন্ন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজের প্রথম পূর্ণাঙ্গ দৃশ্য প্রকাশ করেছে নির্মাতারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয় ১৫ নভেম্বর বেলা ১২টা থেকে। ৮ দিনে আবেদন জমা হয়েছে এক লাখ একত্রিশ হাজার পাঁচশ বারোটি।
জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও মোজাফফর হোসেনের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে, এ সময়ে ১ হাজার ৪১৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের বাঘের বাজার ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবরোধের চেষ্টা করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। এতে যান চলাচল ব্যাহত হয়।
নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ধাক্কা দেওয়ার ঘটনায় আব্দুল বারেক (৮৬) নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে।
গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আমাদের সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে।”
নাহিদ ইসলাম বলেন, “ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি।