এবার প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম–বর্ণনির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়, সে ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর সচিবালয়ে নজরুলবর্ষ পালনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুলবর্ষ পালনের উদ্বোধন করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী নজরুলবর্ষ ঘোষণা করেছে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত।
গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছরকে ‘নজরুলবর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার সেই ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
মার্কিন নৌ-অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবিলায় নিজেদের সব ধরনের শক্তি ও সক্ষমতা ব্যবহারের ঘোষণা দিয়েছে ইরান।
নওগাঁয় হঠাৎ কয়েক দফা বৃষ্টিতে লাখ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে জেলার ১৩৬টি ইটভাটায় প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশের ওটিটি অঙ্গনের জনপ্রিয় চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে চরিত্রটির সঙ্গে পরিচিত হন দর্শকরা।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যের পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সেন্টমার্টিনের পর্যটন শিল্পের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে ওই প্রবাল দ্বীপের হোটেল ও রিসোর্ট মালিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা করা হয়েছে।
এ বছর আজীবন সম্মাননায় ভূষিত হন উপমহাদেশের কিংবদন্তি চিত্রনায়িকা শবনম এবং উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।
গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আমাদের সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে।”
নাহিদ ইসলাম বলেন, “ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি।