রাজনীতি

দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেপ্তার

Shaeed জুলাই ৮, ২০২৬ 0
দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেপ্তার
রাশেদ খান

 


উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বুধবার (৮ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান গত ১ জুলাই তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই (বুধবার) দিন রাখেন। 

দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির নিয়োগ দেওয়ার ক্ষমতা না থাকা সত্ত্বেও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। বোর্ডে কোনো ডিজি বা তার প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি। বিজ্ঞাপনে চাওয়া এনটিআরসিএ সনদ ছাড়াই প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এমনকি লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।

এছাড়া নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়। এসব অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে অনুসন্ধানে প্রমাণ পায় দুদক।

এ ঘটনায় রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর মামলা করে দুদক। 
 

Popular post
হ্যারি পটারের চেনা দৃশ্য নিয়ে বিভ্রাট, কী বদলাল?

হ্যারি পটার ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে এইচবিও। আসন্ন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজের প্রথম পূর্ণাঙ্গ দৃশ্য প্রকাশ করেছে নির্মাতারা।

৮ দিনে ভর্তি পরীক্ষায় আবেদন ১ লাখ ৩১ হাজার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয় ১৫ নভেম্বর বেলা ১২টা থেকে। ৮ দিনে আবেদন জমা হয়েছে এক লাখ একত্রিশ হাজার পাঁচশ বারোটি।

২৪ জানুয়ারির মধ্যে মাসুদ উদ্দিন-মোজাফফরের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও মোজাফফর হোসেনের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

হামে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ১৪১৭ জন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে, এ সময়ে ১ হাজার ৪১৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

মজুরি বোর্ডের বৈঠকের দিনেও শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের বাঘের বাজার ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবরোধের চেষ্টা করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। এতে যান চলাচল ব্যাহত হয়।

টোল আদায়কারীর ধাক্কায় জুলাইয়ে চোখ হারানো বৃদ্ধ নিহত, আটক ১

নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ধাক্কা দেওয়ার ঘটনায় আব্দুল বারেক (৮৬) নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে।

রাজনীতি

View more
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?

গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

RIPOTER NEWS নভেম্বর ১৫, ২০২৬ 0
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আমাদের সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে।”

RIPOTER NEWS নভেম্বর ১, ২০২৬ 0
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের শুরু

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের শুরু

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে  

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে  

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি

0 Comments