রাজনীতি

এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের

হোসেন মাঝি জুলাই ৭, ২০২৬ 0
এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের
(এনসিপি) পদযাত্রা

 

সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যক্কারজনক আখ্যা দিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটির অভিযোগ, এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত। সোমবার (৭ জুলাই) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে এই অভিযোগ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “এনসিপির সমাবেশে হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং ৪ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।” জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, “একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এই ধরনের হামলা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ। সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়া এবং পরবর্তী সময়ে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়।”


তিনি বলেন, “বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত একটি সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা। বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় প্রমাণিত হয় এই ঘটনার সঙ্গে প্রশাসন জড়িত। দেশবাসী মনে করে, প্রশাসনের যোগাসাজসেই সন্ত্রাসীরা এই ঘটনা ঘটাতে দুঃসাহস দেখিয়েছে।” মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “একটি সুস্থ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রধান শর্তই হলো ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং সব রাজনৈতিক দলের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও খুনের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মনে রাখা উচিত, অতীতে যারা ককটেল ও বোমাবাজির রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে, তাদের পরিণতি শুভ হয়নি।”


তিনি প্রশাসনের উদ্দেশে জোর দাবি জানিয়ে বলেন, “কোনোরকম রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে এই হামলার ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ চলে যাওয়ার রহস্য এবং এই হামলার নেপথ্যের কুশীলবদের অনতিবিলম্বে খুঁজে বের করতে হবে। প্রশাসনের সহায়তায় হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।” সবশেষে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

Popular post
মার্কিন নৌ অবরোধ ভাঙতে সব শক্তি ব্যবহারের ঘোষণা ইরানের

মার্কিন নৌ-অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবিলায় নিজেদের সব ধরনের শক্তি ও সক্ষমতা ব্যবহারের ঘোষণা দিয়েছে ইরান।

বৃষ্টিতে ভাটায় নষ্ট কাঁচা ইট, দাম বাড়ার শঙ্কা

নওগাঁয় হঠাৎ কয়েক দফা বৃষ্টিতে লাখ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে জেলার ১৩৬টি ইটভাটায় প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অ্যালেন স্বপনের সঙ্গী এবার প্রভা

দেশের ওটিটি অঙ্গনের জনপ্রিয় চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে চরিত্রটির সঙ্গে পরিচিত হন দর্শকরা।

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের পাশাপাশি সংস্কারও জরুরি: নাহিদ

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যের পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

সেন্টমার্টিনের পর্যটন সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা 

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সেন্টমার্টিনের পর্যটন শিল্পের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে ওই প্রবাল দ্বীপের হোটেল ও রিসোর্ট মালিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা করা হয়েছে। 

‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত

এ বছর আজীবন সম্মাননায় ভূষিত হন উপমহাদেশের কিংবদন্তি চিত্রনায়িকা শবনম এবং উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।

রাজনীতি

View more
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?

গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

RIPOTER NEWS নভেম্বর ১৫, ২০২৬ 0
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আমাদের সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে।”

RIPOTER NEWS নভেম্বর ১, ২০২৬ 0
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের শুরু

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের শুরু

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে  

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে  

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি

0 Comments