জাতীয়

যে শহরে বিনা মূল্যে খাবার পাওয়া যায়

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
যে শহরে বিনা মূল্যে খাবার পাওয়া যায়
যে শহরে বিনা মূল্যে খাবার পাওয়া যায়

রাস্তার মাঝখানে রোড ডিভাইডারে সবুজ গাছপালা খুব স্বাভাবিক একটা বিষয়। তবে আজকাল কিছু রিলসে অন্য রকম এক দৃশ্য দেখা যায়। রোড ডিভাইডারের খালি জায়গায় কেউ লাগিয়েছেন ডাঁটাশাক, লাল-সবুজ শাক, আবার কেউ লাগিয়েছেন মরিচ কিংবা টমেটো।

রাস্তার পাশের দোকানদারেরা নিয়মিত এসব গাছের যত্ন নেন। উৎপাদিত সবজি তাঁরা যেমন নিজেরা খান, তেমনি বাজারে বিক্রিও করেন। বিষয়টি একটু অদ্ভুত হলেও এখন অনেকেই এমনটা করছেন। কারণ, শহরে নিজেদের ইচ্ছামতো চাষবাস করার মতো ফাঁকা জায়গা খুব একটা মেলে না। তাই অনেকে রাস্তার মাঝের খালি কিংবা পরিত্যক্ত জায়গাগুলোকেই চাষের জন্য বেছে নিচ্ছেন। তবে এমন ঘটনা যে শুধু আমাদের দেশেই ঘটছে, তা কিন্তু একেবারেই নয়।

যুক্তরাজ্যেও এখন শহরের নানা ফাঁকা জায়গায় ফল ও সবজি ফলানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। লন্ডনে তো এখন বাসস্টপের খালি জায়গায় পর্যন্ত খাদ্য ফলাচ্ছেন স্থানীয়রা। দিনে দিনে শহরাঞ্চলে নিজেদের খাবার নিজে ফলানোর আগ্রহ বেশ বাড়ছে।

তবে জার্মানির ‘আন্ডারনাখ’ শহরের উদ্যোগটি সবচেয়ে চমকপ্রদ। তারা শহরের পার্ক ও চত্বর থেকে শুধু সৌন্দর্য বাড়ানো গাছপালা কেটে ফেলে সেখানে ফলমূল ও সবজির বাগান বানিয়ে ফেলেছে।

এক বছর তাঁরা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ৪০০ জাতের ভিন্ন ভিন্ন টমেটো ফলায়। মানুষ তা খেয়ে রং, স্বাদ আর আকারের চমৎকার পার্থক্য বুঝতে পারত

নগরবাসীরা কীভাবে নিজেদের খাবার নিজেরাই ফলাবেন

প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগে থেকেই জার্মানির মানুষের মধ্যে শহরে কৃষিকাজ করার ধারণাটি রয়েছে। ২০১০ সালে গড়ে ওঠা ‘আন্ডারনাখ’ শহরটি খাদ্য উৎপাদনকারী শহর হিসেবে সবচেয়ে বড় উদাহরণ। গাজর আর রঙিন ফুলে সাজানো এখানকার সুন্দর রাস্তাঘাট দেখতে এখন বহু পর্যটক ভিড় জমান।

প্রকল্পটির অন্যতম উদ্যোক্তা ও বাগান প্রকৌশলী হাইকে বুমগার্ডেন জানান, চতুর্থ বছরে পা দিয়ে সবচেয়ে অবাক করা বিষয় হলো শহরের মানুষের সক্রিয় অংশগ্রহণ। ফসল তোলা ও বাগানের যত্নের সময় সবাই একসঙ্গে জড়ো হন এবং নানা নতুন বুদ্ধি শেয়ার করেন। চমৎকার পরিবেশ আর পারস্পরিক বন্ধনের কারণেই স্থানীয়রা এই শহরে থাকতে ভালোবাসেন। এখানে ৮ হাজার বর্গমিটার জায়গায় সবজি চাষ হয়। এ ছাড়া শহরের পাশে ১৩ হেক্টর সরকারি জমিতে হাঁস-মুরগি, গরু, ভেড়া পালনের পাশাপাশি বিভিন্ন ফসল ফলানো হয়। দীর্ঘদিন বেকার থাকা মানুষজন এসব খামারের দেখাশোনার দায়িত্ব পালন করেন।

সাধারণত শহরের বিনোদনকেন্দ্র বা পার্কে এমন সব গাছ লাগানো হয়, যা নষ্ট হয় না এবং বহু বছর টিকে থাকে। দেখতে সবুজ হলেও এগুলো প্রায় তেমন কোনো কাজে আসে না। তাই পার্কে সেইসব গাছ কমিয়ে সবজিগাছ লাগানো হয়। সবজি চাষ কিন্তু পার্কের গাছের মতো নয়। এর জন্য দরকার নিয়মিত যত্ন ও সঠিক পরিকল্পনা। তা না হলে সঠিক সময়ে ফলন নাও মিলতে পারে।

বিনা মূল্যে তাজা সবজি ও ফলের শহর আন্ডারনাখ

আন্ডারনাখ শহরে নানা ধরনের শাকসবজি, ফল ও ফুলের চাষ যেমন সাশ্রয়ী, তেমনি দেখতেও খুব সুন্দর। স্থানীয় মানুষজন নিজেরাই সামনে এসে উৎসাহের সঙ্গে এই কাজে অংশ নেন। পাশাপাশি বিশেষজ্ঞরা শহরটিকে সুন্দর রাখতে সব সময় নতুন নতুন পরিকল্পনা করছেন।

তাঁদের একটি নতুন উদ্যোগ হলো ‘দ্য বিগ বি প্রজেক্ট’। এর আওতায় তাঁরা বিভিন্ন স্কুলের সঙ্গে মিলে মধু তৈরির উপযোগী গাছ ও মৌচাক বসাচ্ছেন। পাশাপাশি শিশুদের চাষবাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চালকের ট্রেলারে করে একটি ভ্রাম্যমাণ স্কুল-বাগান বানিয়ে দেওয়া হয়েছে।

শহরের মাঝখানে ফাঁকা জমি কম থাকায় তাঁরা চমৎকার একটি বুদ্ধি বের করেন। বাড়ির দেয়ালে আঙুরলতা লাগিয়ে দেওয়া। আঙুরলতাগুলো অনেক দিন বাঁচে, দেখতে সুন্দর লাগে এবং খুব কম পরিচর্যাতেই প্রচুর ফল দেয়। শুরুতে শহরের বাসিন্দারা ভাবতেন রাস্তার গাছ বা ফল সব সরকারের, তাই তাঁরা হাত দিতেন না। বাধ্য হয়ে কর্তৃপক্ষ প্রবেশ নিষেধ সাইনবোর্ড সরিয়ে সেখানে লিখে দেয়, নিঃসংকোচে ছিঁড়ে নিয়ে খান।

শুধু খাবার ফলানোই নয়, মানুষকে বিভিন্ন জাতের উদ্ভিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও ছিল তাঁদের বড় উদ্দেশ্য। এক বছর তাঁরা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ৪০০ জাতের ভিন্ন ভিন্ন টমেটো ফলায়। মানুষ তা খেয়ে রং, স্বাদ আর আকারের চমৎকার পার্থক্য বুঝতে পারত। অন্য এক বছর বিভিন্ন ধরনের শিম চাষ করা হয়। যার মধ্যে স্প্যাগেটি বিনের মতো মজার জাতও ছিল। একইভাবে আরেক বছর সাজানো হয়েছিল হরেক পদের স্ট্রবেরি দিয়ে।

শহরের মধ্যযুগীয় এক পুরোনো দুর্গের পরিখাতেও এখন নানা পদের সবজি চাষ হয়। ঋতু পরিবর্তনের সঙ্গে বাগানের রূপও বদলে যায়, যা দেখতে সারা বছর একই রকম থাকা সাধারণ গাছের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। এ ছাড়া শহরের বাইরের বড় খামার থেকে উৎপাদিত সবজি, ফল, ডিম ও মাংস কম দামে নিজেদের দোকানে বিক্রি করা হয়।

জার্মানির পাশাপাশি ব্রিটেনেও এখন এমন নগর কৃষির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ইনক্রেডিবল এডিবলের মতো সংস্থাগুলো লিডস ও ব্রিস্টলের মতো শহরগুলোতে সবাইকে নিয়ে যৌথভাবে ফলমূল ও সবজি চাষের বড় বড় নেটওয়ার্ক গড়ে তুলছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট ও দ্য টেলিগ্রাফ
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।

জাতীয়

View more
অবসরের ভাবনায় নেইমার
অবসরের ভাবনায় নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দীর্ঘদিনের চোটের ধকল আর শারীরিক সীমাবদ্ধতায় এবার পেশাদার ফুটবল থেকে অবসরের কথা গুরুত্বের সঙ্গে ভাবছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

RIPOTER NEWS নভেম্বর ১১, ২০২৬ 0
৭০ বছরেও থামেনি জীবিকার লড়াই, পরিবারের ভরসা ইমান আলী

৭০ বছরেও থামেনি জীবিকার লড়াই, পরিবারের ভরসা ইমান আলী

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমি দখলের নতুন নির্দেশ ইসরায়েলের

পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমি দখলের নতুন নির্দেশ ইসরায়েলের

0 Comments