দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ও পরিচালক পদে আট কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অ...
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬ সালের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন একটি সেতু থেকে নামার সময় মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
নুসরাতের বাড়িতে আগুন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হইচই ও অন্যান্য খবর

যশোর শহরে আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত আটটার পর এসব বিস্ফোরণে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হননি। এসব ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, রাত সোয়া আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে পুরোনো আদালত ভবনের সামনে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আরেকটি ককটেল ফাটে।

এ ছাড়া নতুন আদালত ভবনের (১০ তলা) সামনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে এসে কয়েকজন এসব ককটেল ছুড়ে পালিয়ে যান। বিস্ফোরণের সময় বিকট শব্দ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।

ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ টহল বাড়ানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেছে পুলিশ।

যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কয়েকজন দুর্বৃত্ত শহরের কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে। যে মোটরসাইকেলে চড়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি শনাক্তের চেষ্টা চলছে।

ককটেল বিস্ফোরণের পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ টহল বাড়ানো হয়েছে

ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন। তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত করতে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।

এদিকে ঘটনার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। লালদিঘির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

হাতে ছোট্ট একটি প্রচারপত্র (লিফলেট)। তাতে ছাপানো শৈশবের সাদাকালো ছবি আর এখনকার একটি ছবি। ছবির নিচে লেখা—‘শিশুকালে আমি’ ও ‘আমি এখন’। পরনে লুঙ্গি আর কালো টি–শার্ট। গায়ের রং আর চেহারায় বিদেশি ছাপ থাকলেও এই মানুষটির শিকড় বাংলাদেশে। মা–বাবার খোঁজে কুমিল্লার পথে পথে ঘুরছেন তিনি। পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে জানতে চাইছেন, কেউ কি তাঁর মা–বাবাকে চেনেন?

শিকড়ের টানে ফেরা এই মানুষটির নাম রাজীব উদ্দিন। অবশ্য পাসপোর্ট ও বর্তমান পরিচয়পত্রে নাম হ্যারল্ড ডেভিড রাজীব। নেদারল্যান্ডসের (ডাচ) নাগরিক তিনি। জন্মের প্রায় তিন বছর পর ১৯৮০ সালে দত্তক হিসেবে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নেদারল্যান্ডসে। এরপর কেটে গেছে ৪৬ বছরের বেশি সময়।

আজ বৃহস্পতিবার কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি হোটেলে রাজীবের সঙ্গে কথা হয় প্রথম আলোর। ইংরেজিতে কথা বলছিলেন তিনি। পাশে ছিলেন একইভাবে নিজের মা–বাবার খোঁজে বাংলাদেশে আসা আরেক ডাচ নাগরিক সেলিনা গোমেজ আর তাঁদের দোভাষী মোহাম্মদ ওমর।

নিজের পরিচয় ফিরে পাওয়ার চেষ্টা করতে গিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছেন রাজীব। তাঁর ভাষ্য, ১৯৭৪ থেকে ১৯৮০ সালের মধ্যে বাংলাদেশ থেকে অনেক শিশুকে দত্তক হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে নেদারল্যান্ডসে যাওয়া শিশুর সংখ্যা প্রায় ৪৮৭। তবে সবাই সরকারি নথিতে নিবন্ধিত ছিলেন না। রাজীব ও সেলিনাও নিবন্ধিত ছিলেন না বলে তাঁদের দাবি।

নিজের মা–বাবার মুখ, নিজের শৈশব কিংবা পরিবারের কোনো স্মৃতি নেই রাজীবের কাছে। কাগজপত্রে পাওয়া কিছু তথ্য আর শৈশবের পাসপোর্টের একটি ছবি সম্বল করে সেই পরিবারকেই খুঁজছেন তিনি।

রাজীব বলেন, ‘আমার বয়স যখন প্রায় তিন বছর, তখন আমি মা–বাবাকে হারিয়েছি। কাগজপত্র অনুযায়ী, ১৯৭৭ সালে আমার জন্ম। ১৯৮০ সালে আমাকে নেদারল্যান্ডসের একটি শ্বেতাঙ্গ পরিবারের কাছে দত্তক দেওয়া হয়। সেখানে আমার ভালো জীবন আছে। কিন্তু আমার হৃদয়ে একটা শূন্যতা রয়ে গেছে। প্রতিদিন আয়নায় তাকালে মনে হয়, আমি আসলে কে? আমি আমার পরিবারকে খুব মিস করি।’

হ্যারল্ড ডেভিড রাজীব, মা–বাবাকে খুঁজতে আসা ডাচ নাগরিকসেখানে আমার ভালো জীবন আছে। কিন্তু আমার হৃদয়ে একটা শূন্যতা রয়ে গেছে। প্রতিদিন আয়নায় তাকালে মনে হয়, আমি আসলে কে? আমি আমার পরিবারকে খুব মিস করি।

নিজের মা–বাবার খোঁজে ২০১৫ সাল থেকে বাংলাদেশে আসছেন রাজীব। জানালেন, এ পর্যন্ত ছয়বার এসেছেন কুমিল্লা ও আশপাশের এলাকায়। কাগজপত্রে তাঁর জন্মস্থান হিসেবে বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দির নাম উল্লেখ রয়েছে। ১৯৮০ সালের দিকে সেটি কুমিল্লা জেলার অংশ ছিল। তবে ঠিকানাটি কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে তাঁর সংশয় আছে। কারণ, দত্তক নেওয়ার প্রক্রিয়ায় বিভিন্ন সময় ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।

রাজীব বলেন, প্রথম দিকে অনেক মানুষের সঙ্গে কথা বলেছেন। একবার একজন তাঁকে জানিয়েছিলেন, একজন ব্যক্তি তাঁর জন্মদাতা বাবা হতে পারেন। ওই ব্যক্তিরও বিদেশে থাকার সময় একটি সন্তান হারিয়ে গিয়েছিল। পরের বছর ফিরে এসে তাঁর সঙ্গে দেখা করেন রাজীব। ডিএনএ পরীক্ষাও করান। কিন্তু পরীক্ষার ফলাফলে তাঁদের মধ্যে বাবা-সন্তানের সম্পর্ক পাওয়া যায়নি। এতে দুজনই হতাশ হন।

এরপরও থেমে যাননি রাজীব; বরং পরিবারের সন্ধানে আবারও বাংলাদেশে ফেরার তাগিদ অনুভব করেছেন। তিনি বলেন, ‘আমি খুব হতাশ হয়েছিলাম। এরপরও আশা ছাড়িনি। প্রতি দুই বছর পরপর ফিরে আসার চেষ্টা করেছি। যত দিন না মা–বাবাকে খুঁজে পাচ্ছি, তত দিন চেষ্টা চালিয়ে যাব।’

দপ্তরে দপ্তরে দৌড়াদৌড়ির পর লিফলেট ছাপিয়েও মা–বাবার খোঁজ চালিয়ে যাচ্ছেন রাজীব। তাতে নিজের শৈশব ও বর্তমানের ছবি দিয়ে মা–বাবার সন্ধান চেয়েছেন। লিফলেটে যোগাযোগের জন্য ফোন নম্বর ও ই–মেইল ঠিকানাও দিয়েছেন। আজও ঝাউতলা ও পুলিশ লাইনস এলাকায় ঘুরে ঘুরে মানুষের হাতে লিফলেট তুলে দেন তিনি।

মা–বাবার খোঁজে মানুষের হাতে হাতে লিফলেট তুলে দিচ্ছেন হ্যারল্ড ডেভিড রাজীব। তাঁর সঙ্গে রয়েছেন মা–বাবাকে খুঁজতে আসা আরেক ডাচ নাগরিক সেলিনা গোমেজ। কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায়

লুঙ্গিতে খুঁজে পান নিজের শিকড়

রাজীবের পরনে লুঙ্গি আর টি-শার্ট। নেদারল্যান্ডসের নাগরিক হয়েও বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকটি তাঁর এত পছন্দ কেন, জানতে চাইলে তিনি বলেন, লুঙ্গি পরলে নিজের দেশের কাছাকাছি থাকার অনুভূতি হয়।

রাজীব বলেন, ‘আমি লুঙ্গি খুব পছন্দ করি। এটি আমাদের সংস্কৃতির অংশ। আমি যখন নেদারল্যান্ডসে বাড়িতে থাকি, তখনো লুঙ্গি পরি। এতে বাংলাদেশকে, এখানকার মানুষ ও ঐতিহ্যকে মনে পড়ে। মনে হয়, নিজের দেশের কাছাকাছি আছি।’

হাতে প্রচারপত্র নিয়ে সেলিনা গোমেজ। সম্প্রতি কক্সবাজারের চকরিয়ায়

একই গল্প সেলিনার

রাজীবের পাশে বসে থাকা সেলিনা গোমেজের গল্পও প্রায় একই। তিনিও নেদারল্যান্ডসে দত্তক নেওয়া পরিবারের কাছে বড় হয়েছেন। তাঁর কাগজপত্রে জন্মস্থান হিসেবে মালুমঘাটের (কক্সবাজারের চকরিয়া উপজেলা) নাম রয়েছে। তবে সেই তথ্যও সঠিক কি না, তা নিশ্চিত নন তিনি। নিজের মা–বাবার খোঁজে বারবার বাংলাদেশে আসছেন।

সেলিনা বলেন, ‘আমি আমার মা–বাবাকে খুব মিস করি। তাঁদের কাছ থেকে আলাদা থাকাটা প্রতিদিন আমাকে কষ্ট দেয়। আমি চাই, তাঁরা জানুন, তাঁদের মেয়ে কেমন আছে, কীভাবে বড় হয়েছে। আমি চাই, আমরা আবার একসঙ্গে হতে পারি।’

বাংলাদেশে প্রথম আসার অনুভূতির কথা বলতে গিয়ে সেলিনা বলেন, ‘বাংলাদেশের কিছুই আমার মনে ছিল না। কিন্তু প্রথমবার বিমানবন্দর থেকে বের হয়ে এখানকার বাতাস আর চারপাশের শব্দ অনুভব করেছিলাম। সঙ্গে সঙ্গে মনে হয়েছিল, আমি বাড়িতে এসেছি। আমি বাংলাদেশকে সত্যিই খুব ভালোবাসি।’

সহযোগিতার আশ্বাস প্রশাসনের

বৃহস্পতিবার দুপুরে লিফলেট বিতরণ শেষে রাজীব ও সেলিনা যান কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদের সঙ্গে কথা বলেন তাঁরা। রাজীবের কাগজপত্রে জন্মস্থান হিসেবে নবীনগরের পেয়ারাকান্দির উল্লেখ রয়েছে জানার পর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

আলী রাজীব মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তাঁর পরিবারের সন্ধান পেতে যাতে সহযোগিতা করা যায়, সে চেষ্টা করছি।

৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা, ভরসা শৈশবের একটি ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ের আটজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। দুদক প্রধান কার্যালয় আজ বৃহস্পতিবার এসব কর্মকর্তার পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে একজন পরিচালক থেকে মহাপরিচালক (ডিজি) হয়েছেন এবং বাকি সাতজন উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ ছাড়া উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পাওয়া সাত কর্মকর্তা হলেন, এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

গুলশান ইয়ুথ ক্লাবের আয়োজনে ‘উল্লাস ২০২৬: ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’-এর সমাপনী গত শনিবার গুলশান সেন্ট্রাল পার্কে ক্লাবের বাস্কেটবল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

প্রধান অতিথি জাকারিয়া তাহের খেলাধুলা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুলশান ইয়ুথ ক্লাবের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘সব বয়সী মানুষের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সহজলভ্য, আধুনিক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন খেলার মাঠ গড়ে তোলা অত্যন্ত জরুরি। বহুমুখী ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন দেশের ক্রীড়ার মান বৃদ্ধির পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি তরুণ প্রজন্ম ও সামাজিক সংগঠনগুলোকে খেলাধুলা, সুস্থ প্রতিযোগিতা এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি তাবিথ আউয়াল বলেন, ‘ক্লাবভিত্তিক ক্রীড়া কার্যক্রম নতুন প্রতিভা বিকাশ ও দেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি শক্তিশালী করে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তমাল, সেক্রেটারি জেনারেল ও স্পোর্টসফেস্ট আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জেরিন করিম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান এবং প্রাইম ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হেড নাবিলা খালিদ।

উৎসবে আটটি ইভেন্টে গোল্ড, চারটিতে সিলভার ও চারটিতে ব্রোঞ্জ জিতে সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন হয় গুলশান ইয়ুথ ক্লাব। অনুষ্ঠান শেষ হয় পার্পল হেজ ও শিল্পী দিঠি আনোয়ারের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।

৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলা এ স্পোর্টসফেস্টে ১৩টি ইভেন্টে দেশের ২৪টি স্বনামধন্য ক্লাবের ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদ অংশ নেন।

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে এক প্রাইভেট শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। পরে ওই ছাত্রীর মায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এনসিপির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুনের ঘটনাকে হামলা হিসেবে উল্লেখ করে ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন। এবি পার্টি বলেছে, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নুসরাত ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে দল ও সংস্থাগুলো।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ বৃহস্পতিবার তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘গতকাল (বুধবার) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপির নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানাই। এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর চড়া মূল্য দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, ন্যক্কারজনক ও কাপুরুষোচিত। এটি শুধু একটি পরিবারের ওপর হামলা নয়, বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও অগ্নিসন্ত্রাস, নাশকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাস ও ট্রেনে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালককে পুড়িয়ে হত্যা এবং বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পরিবহনে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এসব ঘটনার মাধ্যমে দেশজুড়ে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। এতে উল্লেখ করা হয়, নুসরাতের বসতভিটায় হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়া ছাড়াও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ১৮টি শাখায় হামলা করা হয়েছে। পতিত ও পলাতক ফ্যাসিস্ট দলটি দেশব্যাপী সহিংসতা ছড়াচ্ছে উল্লেখ করে অধিকার বলেছে, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।

নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এক বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিবাদী অপশক্তিকে কার্যকরভাবে মোকাবিলা করতে না পারলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও তাদের মানসিকতা, সন্ত্রাসী নেটওয়ার্ক ও আধিপত্যবাদী অপশক্তি নির্মূলে সরকারের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগের অভাব অত্যন্ত উদ্বেগজনক।

সভায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনা ও আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ২১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনায় একজন নিহত ও চারজন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।এদিকে, বাংলাদেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অংশ বহন করবেন না পোশাক কারখানার মালিকরা। পুরো অর্থই আসবে সরকারি কোষাগার থেকে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াংয়ের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক নেই। বরং মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দুর্ঘটনা থেকে নাকি নাশকতা—এ নিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদে দুই দফা বিতর্ক হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না। পুলিশ বক্সে আগুন, ককটেল বিস্ফোরণ এবং এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করে জনগণকে ভয় দেখানোর চেষ্টা সফল হবে না।”
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ও পরিচালক পদে আট কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন।
কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ মোহাম্মদ ইউনুস (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যকার বিরোধ প্রকাশ্যে এলো। বৃহস্পতিবার ট্রাম্প সাফ জানিয়েছেন, ভ্যান্সের উচিত ইরানের সঙ্গে চুক্তির পরিবর্তে দেশের ভেতরে অপরাধ ও দুর্নীতির ওপর নজর দেওয়া।
সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।