দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ও পরিচালক পদে আট কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অ...
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬ সালের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন একটি সেতু থেকে নামার সময় মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

নয়াদিল্লিতে সরকারি কর্মকর্তা ও বিশ্লেষক—উভয়েই অধীর আগ্রহে ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। গত বছর হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে দেশ ও বিদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি ও একগুঁয়ে নীতিগুলো বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সাম্প্রতিক মার্কিন নীতির এই অস্থিরতায় ভারত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দীর্ঘদিন ধরে ক্রমে উন্নত ও গভীর হতে থাকা দ্বিপক্ষীয় সম্পর্ককে ওলট–পালট করে দিয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাম্পের শুল্কযুদ্ধ, পাকিস্তানের নেতৃত্বের প্রতি তাঁর দৃশ্যমান অনুরাগ এবং অভিবাসনের ক্ষেত্রে কঠোর অবস্থান।

এখন যেহেতু মধ্যবর্তী নির্বাচনের প্রায় সব ফলাফল চলে এসেছে—এবং ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে—তাই ভারতের রাজনৈতিক মহল ও সচেতন জনগণ এই ফলাফলকে কীভাবে দেখছে?

মোদি শাসনের এটাই কি শেষের শুরু

মধ্যবর্তী নির্বাচনেই কি শেষ হবে ট্রাম্প-যুগ

একদিক থেকে এই ফলাফল দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছুটা আশার সঞ্চার করেছে। নয়াদিল্লির এই সতর্ক আশাবাদের পেছনে কাজ করছে এই বিশ্বাস যে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস হয়তো ট্রাম্প প্রশাসনের হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতায় কিছুটা লাগাম টানবে, যা নয়াদিল্লির জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনছিল।

সর্বোপরি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আগপর্যন্ত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারত্বের বিষয়ে মার্কিন রাজনীতিতে দুই দলেরই ঐকমত্য ছিল।

এই স্বস্তিবোধ সত্ত্বেও ভারতীয় পর্যবেক্ষকদের মনে যুক্তরাষ্ট্রকে ঘিরে এখনো কিছু সংশয় রয়ে গেছে। তাঁরা ভালো করেই জানেন যে পররাষ্ট্রনীতি পরিচালনায় যেকোনো মার্কিন প্রেসিডেন্টের হাতেই ব্যাপক ক্ষমতা থাকে।

অনুগত রিপাবলিকান কংগ্রেসের সহায়তায় ট্রাম্প এ ক্ষমতার যথেষ্ট ব্যবহার করেছেন, যার উদাহরণ হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আইনত প্রশ্নবিদ্ধ উপায়ে ক্ষমতাচ্যুত করা থেকে শুরু করে ইরানে অঘোষিত ও অজনপ্রিয় যুদ্ধ শুরু করা।

বাণিজ্যচুক্তি চূড়ান্ত হলেও ওয়াশিংটনের প্রতি নয়াদিল্লির দৃষ্টিভঙ্গিতে যে সতর্কতা ও সংশয় তৈরি হয়েছে, তা সহজে দূর হবে না। প্রথমত, ট্রাম্পের খামখেয়ালি নীতিগুলো তাঁর পূর্বসূরিদের তিলে তিলে গড়ে তোলা আস্থাকে ক্ষুণ্ন করেছে।

বিনা দ্বিধায় বা পরামর্শ ছাড়াই ট্রাম্পের একতরফা পদক্ষেপ নেওয়ার প্রবণতা নতুন কংগ্রেস কীভাবে নিয়ন্ত্রণ করে, নয়াদিল্লি তার প্রাথমিক লক্ষণগুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখবে।

নয়াদিল্লির পররাষ্ট্রনীতি নির্ধারকদের মাথায় আরও বেশ কিছু বিষয় ঘুরপাক খাচ্ছে। ভারতীয় কর্মকর্তারা জানেন যে রাশিয়ার তেলের ওপর ভারতের নির্ভরশীলতা এবং তা কেনার আগ্রহের বিষয়ে মার্কিন কংগ্রেসের উভয় দলের আইনপ্রণেতাদেরই উদ্বেগ রয়েছে।

এটি নয়াদিল্লির জন্য একটি উভয়সংকট তৈরি করেছে; কারণ, উচ্চমূল্য এবং নির্দিষ্ট মানের অপরিশোধিত তেলের ওপর নির্ভরশীল পরিশোধনাগারগুলোর কারণে ভারত চাইলেই সহজে রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে পারবে না।

নয়াদিল্লি ও মস্কোর মধ্যকার সম্পর্ক শিথিল করার জন্য যদি বাইরের চাপ বাড়তে থাকে, তবে ভারতের রুশপন্থী লবি ওয়াশিংটনের প্রতি কঠোর অবস্থান নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে আরও বেশি উৎসাহিত করতে পারে। বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য কোনো ছাড় না রেখে রাশিয়ার তেল বিক্রির বিরুদ্ধে মার্কিন কংগ্রেস যদি আরও কঠোর অবস্থান নেয়, তবে ভারতও অনমনীয় মনোভাব গ্রহণ করতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ইস্ট রুমে যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন। ১৩ ফেব্রুয়ারি ২০২৫

তা ছাড়া গত বছর ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের পর থেকে ইসলামাবাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের মাখামাখি নিয়ে নয়াদিল্লির ভেতরে ও বাইরে অনেকেই গভীরভাবে উদ্বিগ্ন। ভারত-শাসিত কাশ্মীরে এক সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট সেই সংকটের সময় ট্রাম্প দাবি করেছিলেন যে দুই প্রতিবেশী প্রতিদ্বন্দ্বীর মধ্যে যুদ্ধবিরতি ঘটাতে তিনি হস্তক্ষেপ করেছিলেন।

কাশ্মীর ইস্যুতে যেকোনো বহিরাগত হস্তক্ষেপের ঘোর বিরোধী ভারত যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকার কথা অস্বীকার করে।

অন্যদিকে পাকিস্তান বলেছিল যে যুদ্ধবিরতি কার্যকর করতে ট্রাম্প প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং তারা মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে।

এর প্রতিদানে ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান। এর পর থেকেই যুক্তরাষ্ট্র পাকিস্তানের খনিজ ও ক্রিপ্টোকারেন্সি সম্পদের প্রতি আগ্রহ দেখাতে শুরু করে এবং দেশটিও ট্রাম্প প্রশাসনকে বেশ কিছু লাভজনক চুক্তির প্রস্তাব দেয়।

মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলেও কি ট্রাম্পের তাণ্ডব থামবে

ট্রাম্প কি মধ্যবর্তী নির্বাচনের ফল মানবেন

যুক্তরাষ্ট্র-পাকিস্তান কৌশলগত সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখতে নতুন গঠিত সংশ্লিষ্ট কংগ্রেসনাল কমিটিগুলো কোনো আগ্রহ দেখায় কি না, ভারতীয় পর্যবেক্ষকেরা তা নিবিড়ভাবে লক্ষ করবেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি মার্কিন আইনপ্রণেতারা পাকিস্তানে ট্রাম্পের সন্তানদের করা বিনিয়োগ—বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি খাতের বিনিয়োগ—নিয়ে তদন্ত করতে পারেন।

নয়াদিল্লির পররাষ্ট্রনীতি নির্ধারকদের অনেকেই সম্ভবত ট্রাম্পের প্রেসিডেন্টসুলভ ক্ষমতায় কিছুটা সীমাবদ্ধতা আসাকে স্বাগত জানাবেন। কিন্তু দেশে ও বিদেশে মানবাধিকার—যেমন নাগরিক স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকারের—বিষয়ে গভীরভাবে সংবেদনশীল বেশ কয়েকজন ডেমোক্র্যাট নেতার বিজয়ের ফলে মোদির অধীন ভারতের গণতন্ত্রের অবস্থা নিয়ে আবারও নতুন করে প্রশ্নের মুখে পড়তে হতে পারে নয়াদিল্লিকে। ট্রাম্প অবশ্য গণতান্ত্রিক অবক্ষয় নিয়ে তেমন মাথা ঘামাতেন না এবং ভারতকে এ ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রবণতাই দেখাতেন।

যুক্তরাষ্ট্র কি আর ট্রাম্প-পূর্ব আমলের রাজনীতিতে ফিরতে পারবে

ইতিহাসের ট্রাম্প-অধ্যায় শেষ হতে চলেছে, ইরান যুদ্ধের কী হবে

ভারতের মানবাধিকার রেকর্ড এবং গণতন্ত্রের অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবে ঐতিহাসিকভাবে নয়াদিল্লির বাঁধাধরা উত্তর দুটি। প্রথমত, এসব বিষয় ভারতের অভ্যন্তরীণ এখতিয়ারভুক্ত এবং বাইরের কোনো পর্যালোচনা তার সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল।

দ্বিতীয়ত, গণতান্ত্রিক নীতিমালা সমুন্নত রাখতে যেকোনো ব্যর্থতার যথাযথ প্রতিকার করার মতো নিজস্ব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ভারতের রয়েছে। এই জবাবগুলো হয়তো ডেমোক্র্যাটদের সন্তুষ্ট করতে পারবে না; তাঁরা হয়তো ভারতের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবেন না, তবে এমন কিছু অবাধ্যতামূলক (নন-বাইন্ডিং) প্রস্তাব পাস করতে পারেন, যা নয়াদিল্লির জন্য অস্বস্তিকর হতে পারে।

অন্যান্য জটিল দ্বিপক্ষীয় ইস্যু—বিশেষ করে বাণিজ্য ও শুল্কের ক্ষেত্রে—কিছুটা অগ্রগতি দেখা যেতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছে যে একটি বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার পথে।

এই ফ্রন্টে নয়াদিল্লির কর্মকর্তারা কিছুটা আশাবাদী; কারণ, এই বাণিজ্যচুক্তির জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই। সবচেয়ে বড় কথা, ট্রাম্প যদি অন্যান্য ক্ষেত্রে বাধার সম্মুখীন হন, তবে তিনি পররাষ্ট্রনীতিতে একটি সাফল্য দেখাতে চাইতে পারেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বাণিজ্যচুক্তি চূড়ান্ত হলেও ওয়াশিংটনের প্রতি নয়াদিল্লির দৃষ্টিভঙ্গিতে যে সতর্কতা ও সংশয় তৈরি হয়েছে, তা সহজে দূর হবে না। প্রথমত, ট্রাম্পের খামখেয়ালি নীতিগুলো তাঁর পূর্বসূরিদের তিলে তিলে গড়ে তোলা আস্থাকে ক্ষুণ্ন করেছে। এই আস্থার সামান্যতম অংশও ফিরিয়ে আনতে হলে রাজনৈতিকভাবে ব্যয়বহুল কিছু পদক্ষেপ নিতে হবে, যেমন বাণিজ্যে ছাড় দেওয়া অথবা ভিসা বিধিনিষেধ শিথিল করার সদিচ্ছা দেখানো।

নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি সত্ত্বেও ট্রাম্প পররাষ্ট্রনীতিতে আরও সমঝোতামূলক অবস্থান নিতে রাজি হবেন কি না, তা এখনো এক বড় প্রশ্ন।

বৈশ্বিক মঞ্চে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার অন্য মতপার্থক্যগুলোও সম্ভবত অব্যাহত থাকবে। খবরে প্রকাশ, ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। যেহেতু নতুন কংগ্রেস জানুয়ারির আগে বসবে না, তাই প্রেসিডেন্টের সামনে দ্রুত পদক্ষেপ নেওয়ার একটি সুযোগ ও তাগিদ থাকতে পারে।

ইরানে নতুন করে কোনো সামরিক অভিযান চালানো হলে নয়াদিল্লি তা ভালো চোখে দেখবে না; কারণ, এতে আবারও গুরুত্বপূর্ণ তেল সরবরাহ বিঘ্নিত হবে এবং মধ্যপ্রাচ্যে কর্মরত ভারতীয় নাবিক ও প্রবাসীরা ঝুঁকির মুখে পড়বেন।

নির্বাচনী অনিয়মের অভিযোগে মোদি সরকার দেশের ভেতরে ক্রমবর্ধমান অসন্তোষের মুখে রয়েছে। এই বিক্ষোভ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং এটি ভারতের রাজনৈতিক বিরোধীদের আরও চাঙা করে তুলেছে।

বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প যদি ইরানে নতুন কোনো অভিযান শুরু করেন—যার ফলে ভারতে জ্বালানির দাম বেড়ে যাওয়ার মতো গুরুতর প্রভাব পড়তে পারে—তবে নয়াদিল্লির পক্ষে নীরব থাকা সম্ভব হবে না।

গত সপ্তাহের ডেমোক্র্যাটদের বিজয় যে মার্কিন রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সূচনা করেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিশেষ করে এখন থেকে জানুয়ারির মধ্যে ট্রাম্পের পররাষ্ট্রনীতি–সংক্রান্ত সিদ্ধান্তগুলোর ওপর এর কী প্রভাব পড়বে, তা এখনো অস্পষ্ট। নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগে নয়াদিল্লি সম্ভবত নিজের অবস্থান স্পষ্ট করবে না।

তবে শেষ পর্যন্ত ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখলে দ্বিপক্ষীয় সম্পর্ককে সত্যিকার অর্থে মেরামত করার কাজটি সম্ভবত ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত রাখাই সবচেয়ে ভালো হবে।

সুমিত গাঙ্গুলি ফরেন পলিসির একজন কলামিস্ট এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুভার ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো। ফরেন পলিসি থেকে সংক্ষেপে অনূদিত।

তরুণ একই সঙ্গে মধ্যবয়সী এক নারী ও তার মেয়ের সঙ্গে প্রেম করত। দুই নারী ছিলেন মা ও মেয়ে। সে সময় সিনেমাটি তুমুল আলোচিত হয়।

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ze-karne-200-bchrer-oitihzbahee-bamndee-hat-ekhno-jmjmat

এখন সারা বছরই তরমুজ চাষ করছেন অনেক কৃষক। বাঁশের মাচায় চাষ করা এসব তরমুজ আকারে ছোট হলেও ভেতরে লাল ও স্বাদে মিষ্টি। তাই ক্রেতাদের কাছে বাড়ছে এর চাহিদা।

অফ হোয়াইট প্যান্টে লেগে গেল কলমের কালি। কালি কাপড় গলিয়ে আমার থাইল্যান্ডের ভেতর প্রবেশ করেছে। সেখান থেকে যেকোনো সময় চলে যাবে পাতায়ার দিকে। আর বসে থাকা যায় না। আমি চরিত্রবান পুরুষ।

প্রথমেই চেষ্টা করলাম প্যান্টের কালি ধুয়ে ফেলার। ধুতে গিয়ে বিস্ময়ের সঙ্গে দেখলাম কালির মন গলছে। অথচ আমার ধারণা ছিল, কালি উঠবে না। কারণ, গালি কিংবা কালি একবার পড়ে গেলে তা আর ওঠানো যায় না!

আমার কালি উঠছে। দ্বিগুণ উৎসাহে আমি এবার সাবান মাখিয়ে কালি ওঠাতে থাকলাম। এতে কালিতে প্রাণ প্রতিষ্ঠা হলো। কালি ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’ গাইতে গাইতে ছড়িয়ে পড়ল প্যান্টের চারপাশে।

এতক্ষণে এসে আমার মনে হলো ভুল হয়ে গেছে। বিগ মিসটেক! যে কালি ‘বিন্দু তুমি আমি তোমায় ঘিরে’ টাইপের ছিল, সেটা এখন ‘এক পায়ে কালি তোমার অন্য পা খালি!’

রণে-বনে-জলে-জঙ্গলে যখন যেখানে বিপদে পড়ি, আমি আমার স্ত্রীকে স্মরণ করি। দ্রুত টেক্সট করলাম, প্যান্টে কালি লাগছে কলমের!

উত্তর এল, কলমের ক্যাপ বন্ধ রাখবা না?

‘বন্ধই ছিল। কিন্তু এই কলমের ডায়াপার লাগবে।’

‘ওকে, যেমন আছে তেমনই রেখে দাও। একদম সাবান-পানি দিবা না। নইলে কালি ছড়িয়ে যাবে।’

আমার বুক ধড়াস করে উঠল। কোনোমতে লিখলাম, সাবান-পানি তো দিয়া দিছি!

একরাশ শ্রাব্য-অশ্রাব্য লেখার পর তিথি লিখল, ‘আসার সময় অ্যালকোহল নিয়ে আসবা!’

মুখে এল হাসি। ঠিকই তো! একটা প্যান্টের অর্ধেকটা শোক কাটাতে কোয়ার্টারখানা সন্ধ্যা যদি ফুল রাঙানো যায়, ক্ষতি কী?

বললাম, ‘ফ্রায়েড চিকেনও আনি?’

আবারও শ্রাব্য-অশ্রাব্য। অনেকক্ষণ পর বুঝলাম, অ্যালকোহল খানাপিনার জন্য না। তা দিয়ে ওঠানো হবে প্যান্টের কালি।

তোমার সেন্স অব হিউমার খুব ভালো। প্যান্টের রং নিয়ে তুমি দারুণ মজা করতে পারো। তবে আমি বুঝতে পারছি, এটা কালো রঙেরই প্যান্ট।

২.

অ্যালকোহল, শ্যাম্পু, সাবান, জুতার শ্যাম্পু, শেভিং ফোম হেনতেন দিয়ে সারা রাত প্যান্টের পা রগড়ানো হলো। ওটার প্রাণ থাকলে মাফ চেয়ে ‘বধু ছিল, শিশু ছিল, তবু সে দেখিল কোন ভূত’ স্টাইলে ফাঁস দিতে চলে যেত আমগাছে।

তবে ভোরের দিকে পেলাম অব্যর্থ আইডিয়া। তিথিকে বললাম, ‘তুমি ঘুমাও। ভুলেই গেছিলাম, আমরা বাস করছি এআইয়ের দুনিয়ায়!’

এরপরই এআইকে লিখলাম—

‘হাই! তুমি কি আমার প্যান্টের কালি ওঠানোর ব্যাপারে হেল্প করতে পারবা?’

‘নিশ্চয়ই পারব। তুমি কী ধরনের হেল্প চাও?’

‘এই ছবিটা দেখো, এটা আমার প্যান্টের ছবি...’

‘আমি বুঝতে পেরেছি। তোমার প্যান্টে সাদা রং লেগেছে।’

‘না। এটা সাদা রঙেরই প্যান্ট। কালো রং লেগেছে।’

‘তোমার সেন্স অব হিউমার খুব ভালো। প্যান্টের রং নিয়ে তুমি দারুণ মজা করতে পারো। তবে আমি বুঝতে পারছি, এটা কালো রঙেরই প্যান্ট।’’

‘বেশি বুইঝো না। যা বলছি, তা–ই বোঝার চেষ্টা করো। না হলে অফ যাও!’

‘হ্যাঁ, আমি মাঝে মাঝে বেশি বুঝি। এটা ঠিক নয়। আমি চেষ্টা করব এ ব্যাপারে উন্নতি করতে। তুমি তাহলে বলছ, এটা একটি কালো রঙের প্যান্ট, আর তাতে সাদা রঙের প্লাস্টিক পেইন্ট লেগেছে। এই রংগুলো ওঠানোর জন্য তুমি তারপিন ব্যবহার করতে পারো। তবে তার আগে আমাকে জানাও তোমার প্যান্টের ফেব্রিকস কী? কটন, টেট্রন নাকি সেমি কটন?’

‘অফ যা শালা তুই।’

‘তুমি ঠিকই বলেছ। প্যান্টের রং আসলে অফ যা হোয়াইট। এটা অফ হোয়াইটের কাছাকাছি একটি রং। তুমি কি ধারণা করছ এতে কালি লেগেছে? তোমার ধারণা যদি সত্যি হয়, তাহলে কী ধরনের কালি লেগেছে বলে তুমি মনে করো? এটা কি হাঁড়ির কালি, গ্রিজ, কলমের কালি নাকি...’

আমি ফোন ছুড়ে মারলাম দূরে। তারপর বাকি কলমের কালি পুরোটা উল্টে দিলাম প্যান্টের দ্বিতীয় পায়ে।

স্ত্রী হুড়মুড় করে ছুটে এল, ‘কী হলো? কী হয়েছে? এআই কী সমাধান দিল?’

আমি বললাম, ‘এআই বলেছে, থাইল্যান্ড হোক কি পাতায়া, কলঙ্ক সঙ্গে রাখাই ভালো!’

সেন্ট মার্টিনের ভিসা

সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্ট

বাঁশি যার যার, বাঁশ সবার

আজব দেশে মীনা

রসালো Billboard

স্যরি!

একটি প্রকল্পের আত্মকাহিনি

পাতি-নেতাদের নামতা

প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী মেহেরপুরের বামন্দী পশুর হাট। শুধু পশু বেচাকেনা নয়, কৃষক, খামারি ও ব্যবসায়ীদের জীবিকার অন্যতম ভরসা এই হাট। গরু-ছাগলের বাণিজ্যের পাশাপাশি এখানে রয়েছে কৃষিপণ্য, সবজির চারা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজার। বিস্তারিত ভিডিওতে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে আমরা সবাই কমবেশি সিলিকন ভ্যালি কিংবা বৈশ্বিক প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি প্রযুক্তির সঙ্গে পরিচিত। চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনাইয়ের মতো মডেলগুলো দিয়ে আমরা নিয়মিত গাণিতিক হিসাব বা ইংরেজি কনটেন্ট সাজিয়ে নিচ্ছি। কিন্তু নিজের ভাষায় স্বতঃস্ফূর্তভাবে কথা বলা কিংবা দৈনন্দিন সমস্যার সমাধান খুঁজতে গেলেই একধরনের অসঙ্গতি চোখে পড়ে।

এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের একটি নিজস্ব ‘বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ (বাংলা এলএলএম) তৈরির উদ্যোগ বেশ প্রাসঙ্গিক ও সময়োপযোগী এক পদক্ষেপ হিসেবে আবির্ভূত হয়েছে। কেবল একটি জাতীয় এআই অ্যাপ ব্যবহারের আত্মতুষ্টি নয়, বরং ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, শাসনব্যবস্থার আধুনিকায়ন ও জাতীয় পরিচয় সুরক্ষার জন্য এ প্রযুক্তি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে ‘সার্বভৌমত্ব’ কথাটি কেবল রূপক নয়, এটি সরাসরি একটি দেশের তথ্য নিরাপত্তা ও নিজস্ব সংস্কৃতির সুরক্ষার সঙ্গে জড়িত। আন্তর্জাতিক এআই মডেলগুলো মূলত পশ্চিমা মানসিকতা, ইতিহাস ও তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রশিক্ষণপ্রাপ্ত। যখন একজন বাঙালি নাগরিক বা সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক কোনো এআইকে আমাদের আঞ্চলিক সমস্যা, আইন বা সংস্কৃতি সম্পর্কে প্রশ্ন করেন, তখন সেই প্রযুক্তি বাংলা ভাষাকে অনেক সময় ইংরেজি থেকে সরাসরি যান্ত্রিক অনুবাদ বা রোবোটিক ভঙ্গিতে উপস্থাপন করে। সবচেয়ে বড় বিষয় হলো, দেশের গুরুত্বপূর্ণ সরকারি নথি, নাগরিকদের ব্যক্তিগত তথ্য কিংবা অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়ার বিবরণ যদি বিদেশি সার্ভারে প্রতিনিয়ত প্রসেস করা হয়, তাহলে তা তথ্য নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করে। একটি নিজস্ব বাংলা এলএলএম থাকলে সব তথ্য দেশের ভৌগোলিক সীমানার ভেতরে সংরক্ষিত থাকবে এবং আমাদের আইন ও সংবিধানের আওতায় প্রযুক্তিটি কাজ করবে। ফলে এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অন্য দেশের ওপর আমাদের নির্ভরতা অনেক কমে আসবে।

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশাসনিক কাজে বা ই-গভর্ন্যান্সের ক্ষেত্রে যুক্ত করার যে পরিকল্পনা সরকারের রয়েছে, বাংলা এলএলএম হতে পারে তার মূল চালিকা শক্তি। আমাদের দেশে প্রচলিত প্রশাসনিক ব্যবস্থার একটি বড় বাস্তবতা হলো আইনের জটিল ভাষা, সরকারি ফরমের দীর্ঘসূত্রতা এবং নানা দাপ্তরিক প্রক্রিয়া। সাধারণ নাগরিক, বিশেষ করে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে জটিল সরকারি ওয়েবসাইটের গোলকধাঁধা পেরিয়ে বা জটিল পরিভাষা বুঝে কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে ওঠে। একটি স্বয়ংসম্পূর্ণ বাংলা মডেল এ দূরত্ব একদম কমিয়ে আনতে পারে। যদি মডেলটির সঙ্গে ভয়েস বা কণ্ঠভিত্তিক এআই যুক্ত করা যায়, তাহলে বয়স্ক বা নিরক্ষর মানুষেরাও কেবল নিজের আঞ্চলিক ভাষায় ফোনে কথা বলে জানতে পারবেন, কীভাবে জমির পরচা তুলতে হবে, কীভাবে বয়স্ক ভাতার আবেদন করতে হবে কিংবা স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে হবে। এর মাধ্যমে ডিজিটাল সেবা কেবল শহরের শিক্ষিত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থেকে একদম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।

সৈয়দ আলমাস কবীর

ই-গভর্ন্যান্সেও এ প্রযুক্তি আমূল রূপান্তর এনে দিতে পারে। বাংলাদেশের সরকারি দপ্তরগুলোয় প্রতিদিন হাজার হাজার ফাইল হস্তান্তরিত হয়, যার মধ্যে থাকে বিভিন্ন মেমোরেন্ডাম, নীতিমালা ও আইনি মতামত। ডি-নথি বা সরকারি ই-ফাইল সিস্টেমে একটি দেশীয় এলএলএম যুক্ত থাকলে তা দীর্ঘ প্রশাসনিক ফাইলের সারসংক্ষেপ কয়েক সেকেন্ডে তৈরি করে দিতে পারবে। বিগত কয়েক দশকের সরকারি গেজেট ও অধ্যাদেশ থেকে সঠিক তথ্যটি খুঁজে বের করা কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এতে করে ফাইলের লালফিতার দৌরাত্ম্য কমবে এবং সরকারি কাজের গতি বহুগুণ বৃদ্ধি পাবে।

সরকারি সেবার বাইরেও একটি শক্তিশালী বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে অভূতপূর্ব প্রভাব ফেলতে পারে। শিক্ষা খাতে এটি এমন এক গৃহশিক্ষকের ভূমিকা পালন করতে পারে, যা শহর থেকে গ্রাম পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ তৈরি করবে। জাতীয় শিক্ষাক্রম অনুসরণে তৈরি এআই শিক্ষক গণিত, বিজ্ঞান বা ইতিহাসের মতো জটিল বিষয়গুলো সহজ বাংলায় শিক্ষার্থীদের বুঝিয়ে দিতে পারবে। আরও একটি বড় দিগন্ত হলো আমাদের নিজস্ব সাহিত্য ও ইতিহাস সংরক্ষণ করা। রবীন্দ্রনাথ, নজরুল বা হুমায়ূন আহমেদের লেখা থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আঞ্চলিক লোকগাথা এবং নোয়াখালী, সিলেট কিংবা চট্টগ্রামের বৈচিত্র্যময় উপভাষাগুলোকে নতুন প্রজন্মের কাছে ও ডিজিটাল দুনিয়ায় সঠিকভাবে তুলে ধরার সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে এ নিজস্ব মডেল।

বিচারব্যবস্থায় মামলার দীর্ঘ জট নিরসনেও বাংলা এলএলএম দারুণ সাহায্য করতে পারে। লাখ লাখ বিচারাধীন মামলার রায়, আইনের ধারা ও নজিরগুলো এআই মডেলের মাধ্যমে বিশ্লেষণ করে বিচারক ও আইনজীবীদের গবেষণায় সাহায্য করা সম্ভব। ফলে বিচারব্যবস্থার গতি যেমন বাড়বে, তেমনই আইনি পরামর্শ পাওয়া সাধারণ মানুষের জন্য সহজ হবে। একইভাবে স্বাস্থ্য খাতে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক রোগ নির্ণয় বা টেলিমেডিসিন সেবাকে আরও নিখুঁত করতে বাংলা এআই অবদান রাখতে পারে।

ব্যবসা-বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি খাতের নিজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতেও এটি সাহায্য করবে। যখন সরকারের কাছে একটি উন্নত বাংলা এআই অবকাঠামো থাকবে, তখন দেশের নতুন স্টার্টআপ, আইটি কোম্পানি এবং উদ্যোক্তারা বিদেশি প্রযুক্তির চড়া সাবস্ক্রিপশন ফি না দিয়ে দেশীয় এআইয়ের এপিআই ব্যবহার করে নিত্যনতুন সেবা তৈরি করতে পারবেন। এতে স্থানীয় আইটি খাতে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং ডেটা প্রসেসিং ও ভাষাবিজ্ঞানের মতো নতুন নতুন ক্ষেত্রে তরুণেরা পেশা গড়ার সুযোগ পাবেন।

তবে এ কথা ভুলে গেলে চলবে না যে আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি কোটি কোটি ডলারের মডেলের সঙ্গে প্রতিযোগিতা করে একদম শূন্য থেকে একটি শক্তিশালী এলএলএম তৈরি করা বেশ ব্যয়বহুল ও কঠিন। এর জন্য প্রয়োজন হাজার হাজার জিপিইউ-সমৃদ্ধ শক্তিশালী ডেটা সেন্টার, বিশাল পরিমাণ সঠিক ও নিরপেক্ষ বাংলা ডেটাসেট এবং দক্ষ গবেষক দল। তাই একদম শুরুতে বিলিয়ন ডলারের মডেল না বানিয়ে আন্তর্জাতিক মানের মুক্ত বা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে (যেমন লামা বা মিস্ট্রাল) বাংলা ভাষা, আমাদের সংস্কৃতি ও প্রশাসনিক নথিপত্রের তথ্য দিয়ে করাটাই হবে বুদ্ধিমানের কাজ।

এ বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের অবকাঠামোগত দিকটি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলাতে হবে। এআই প্রযুক্তির মেরুদণ্ড হলো শক্তিশালী ডেটা সেন্টার, যা গড়ে তোলা অত্যন্ত ব্যয়বহুল। দেশের বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক ও সরকারের আলাদা আলাদা একাধিক এআই ডেটা সেন্টার তৈরি করার কোনো যৌক্তিকতা নেই; এটি কেবল একই কাজের পুনরাবৃত্তি ঘটাবে এবং দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রার অপচয় করবে। এর পরিবর্তে সরকারের উচিত একটিমাত্র বৃহৎ ও কেন্দ্রীয় এআই ডেটা সেন্টার গড়ে তোলা এবং পেমেন্ট বা সাবস্ক্রিপশন ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত রাখা। এর ফলে দেশের ছোট-বড় যেকোনো কোম্পানি, সফটওয়্যার ডেভেলপার, ফ্রিল্যান্সার বা ব্যাংক তাদের প্রয়োজন অনুযায়ী এ অবকাঠামো ব্যবহার করতে পারবে। জিপিইউ ও র্যাম উৎপাদনকারী দেশগুলোর সরকারের সহায়তায় কিংবা জি-টু-জি চুক্তির মাধ্যমে সরকার এ বৃহৎ অবকাঠামো নির্মাণ করতে পারে, যা দেশের সব স্তরের ব্যবহারকারীর জন্য কল্যাণকর হবে।

পাশাপাশি, দেশের ভেতরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও পরিবেশবান্ধব কুলিং সিস্টেম গড়ে তুলতে যদি কিছুটা সময় লাগে, তবে হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। নিজস্ব ডেটা সেন্টার পুরোপুরি প্রস্তুত হওয়ার অপেক্ষায় না থেকে অবিলম্বে বাংলা এআই তৈরির কাজ শুরু করা উচিত। সে ক্ষেত্রে বৃহৎ ও নির্ভরযোগ্য এআই ডেটা সেন্টার রয়েছে এমন কোনো বন্ধুপ্রতিম দেশের সঙ্গে জি-টু-জি চুক্তির মাধ্যমে সেখানেই প্রস্তাবিত বাংলা এলএলএমের কাজ শুরু করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে একটি কঠোর পূর্বশর্ত রাখতে হবে যে বিদেশি সেই ডেটা সেন্টারের নির্দিষ্ট অংশের ওপর বাংলাদেশ সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ ও আইনি এখতিয়ার বজায় রাখতে হবে এবং জি-টু-জি চুক্তির মাধ্যমেই তা নিশ্চিত করতে হবে।

যেকোনো কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল মূলত যে উপাত্ত পায়, তার ওপর ভিত্তি করেই উত্তর দেয়। যদি আমরা মডেলটিকে ভুল তথ্য, ভুল বানান কিংবা পক্ষপাতমূলক ডেটা দিয়ে প্রশিক্ষণ দিই, তবে এটি ভুল উত্তর দেবে বা হ্যালুসিনেশন তৈরি করবে। তাই বাংলা একাডেমি, জাতীয় ভাষা ইনস্টিটিউট এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের এ প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত করা জরুরি।

আজকের পৃথিবীর প্রতিটি জাতি নিজেদের ডিজিটাল অস্তিত্ব টিকিয়ে রাখতে সচেষ্ট। একটি স্বাধীন ও সার্বভৌম বাংলা এলএলএম তৈরি কেবল কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে পিছিয়ে না থাকার চেষ্টা নয়, এটি আমাদের ভাষার অমরত্ব নিশ্চিত করার একটি প্রযুক্তিগত সংগ্রাম। এটি বাস্তবায়িত হলে একদিকে যেমন সরকারি সেবা সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে, অন্যদিকে বিশ্বের দরবারে বাংলা ভাষা প্রযুক্তিগতভাবে আত্মমর্যাদা নিয়ে মাথা তুলে দাঁড়াবে। সঠিক পরিকল্পনা ও অবকাঠামোগত বিনিয়োগ অব্যাহত রাখলে বাংলা এআই বাংলাদেশের ভবিষ্যৎ রূপান্তরের সবচেয়ে শক্তিশালী কারিগর হতে পারে।

সৈয়দ আলমাস কবীর: চেয়ারম্যান, বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) ও বেসিসের সাবেক সভাপতি

মালয়েশিয়ার সমুদ্র, সাদা বালুর সৈকত আর স্বচ্ছ নীল পানির সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন রেডাং আইল্যান্ডে। তেরেংগানু উপকূলের এই দ্বীপে রয়েছে মনোমুগ্ধকর সমুদ্রসৈকত, প্রবালপ্রাচীর এবং রঙিন সামুদ্রিক জীববৈচিত্র্য। স্নরকেলিংয়ের মাধ্যমে কাছ থেকে দেখা যায় সমুদ্রের নিচের জগৎ।

কুয়ালালামপুর থেকে রেডাং আইল্যান্ড ভ্রমণে যেতে হলে বাসে করে মেরাং জেটি এলাকায় পৌঁছে সেখান থেকে বোটে উঠতে হয়। যাতায়াত, থাকা, খাওয়া ও ডে ট্রিপ মিলিয়ে আমাদের ভ্রমণে জনপ্রতি মোট খরচ হয়েছিল প্রায় ৬০০ মালয়েশীয় রিঙ্গিত।

আটজনের এই ভ্রমণে ছিল দীর্ঘ বাসযাত্রা, থাকার জায়গা খুঁজতে গিয়ে বিড়ম্বনা, উত্তাল সমুদ্র আর এক দিনে সাতটি স্পট ঘুরে দেখার অভিজ্ঞতা।

কুয়ালালামপুর থেকে যাত্রা শুরু

আমাদের যাত্রা শুরু হয়েছিল কুয়ালালামপুরের টার্মিনাল বেরসেপাদু সেলাতান (টিবিএস) বাস টার্মিনাল থেকে। গন্তব্য ছিল মেরাং জেটি, যেখান থেকে বোটে করে যেতে হয় রেডাং আইল্যান্ডে। আমরা অনলাইনে বাসের টিকিট কেটেছিলাম। জনপ্রতি একমুখী বাসভাড়া ছিল ৫৫ রিঙ্গিত। সকাল সাড়ে ১০টায় বাস ছাড়ার কথা থাকায় টার্মিনালে সকালের নাশতা সেরে বাসে উঠে পড়ি।

কুয়ালালামপুর থেকে মেরাং জেটি এলাকায় পৌঁছাতে আমাদের প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছিল। দীর্ঘ যাত্রার পর সেখানে পৌঁছেও স্বস্তি মেলেনি। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট চেষ্টা করেও কোনো গ্র্যাব গাড়ি পাওয়া যাচ্ছিল না। অপেক্ষার মধ্যে গাড়িভাড়াও বাড়তে থাকে।

আমরা মোট আটজন ছিলাম। তাই প্রথমে চারজন একটি গ্র্যাব গাড়িতে রওনা হন। পরে বাকি চারজনও গাড়ি পেয়ে যান। এরপর আমরা চলে যাই আমাদের থাকার জায়গা সুতরা বিচ রিসোর্টে।

সুতরা বিচ রিসোর্টে দুই রাত

রেডাং আইল্যান্ডে থাকার পরিকল্পনা থাকলেও সেখানে রিসোর্ট বুকিং না পাওয়ায় আমাদের দ্বীপের বাইরে থাকার ব্যবস্থা করতে হয়েছিল। শেষ পর্যন্ত আমরা সুতরা বিচ রিসোর্টে উঠি।

দুই রাতের জন্য চারটি কক্ষের ভাড়া পড়েছিল প্রায় ৮০০ রিঙ্গিত। এর সঙ্গে সকালের বুফে নাশতা অন্তর্ভুক্ত ছিল। রিসোর্টে পৌঁছে চেক-ইন শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিই। এরপর খাবারের জন্য বাইরে বের হতেই নতুন সমস্যায় পড়তে হয়। আশপাশের প্রায় সব রেস্তোরাঁ বন্ধ ছিল। শেষ পর্যন্ত দূর থেকে গাড়ি ভাড়া করে খাবার আনতে হয়েছিল। গাড়িভাড়া বাবদ খরচ হয় ৮০ রিঙ্গিত এবং খাবারের জন্য প্রায় ১০০ রিঙ্গিত।

ঠিকমতো ভাত না পেয়ে শেষ পর্যন্ত বার্গার দিয়েই রাতের খাবার সারতে হয়। খাওয়া-দাওয়া শেষে কিছু সময় সমুদ্রসৈকতের পাশে বসে আড্ডা দিয়ে কাটে রাতের বাকি সময়।

এই অভিজ্ঞতা থেকে একটি বিষয় বোঝা যায়—দ্বীপের বাইরে থাকার ব্যবস্থা করলে খাবার ও স্থানীয় যাতায়াতের জন্য আগে থেকেই পরিকল্পনা করে রাখা ভালো।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

সকাল ৮টায় বোটে করে রেডাং আইল্যান্ডের পথে

পরদিন সকালে রিসোর্টে বুফে নাশতা সেরে আমরা রওনা হই মেরাং জেটির উদ্দেশে। রেডাং আইল্যান্ড ঘুরে দেখার জন্য আগে থেকেই ডে ট্রিপের বোট প্যাকেজ বুক করা ছিল। জনপ্রতি ১০০ রিঙ্গিতের এই প্যাকেজে সাতটি স্পট ঘোরার ব্যবস্থা ছিল। এর সঙ্গে দুপুরের খাবারও অন্তর্ভুক্ত ছিল।

সকাল ৮টার দিকে আমরা বোটে উঠে রওনা দিই। মেরাং জেটি থেকে রেডাং আইল্যান্ডে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। যাত্রাপথে সমুদ্র ছিল বেশ উত্তাল। বড় বড় ঢেউয়ে বোট বারবার দুলছিল। কয়েকটি মুহূর্তে ভয়ও লাগছিল, তবে দ্বীপে পৌঁছানোর উত্তেজনা ছিল অন্য রকম।

অবশেষে পৌঁছে যাই কাঙ্ক্ষিত রেডাং আইল্যান্ডে। চারপাশের স্বচ্ছ নীল পানি আর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে দীর্ঘ যাত্রার ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়।

এক দিনে সাতটি স্পট ঘোরার অভিজ্ঞতা

রেডাং আইল্যান্ডের ডে ট্রিপের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল এক দিনে সাতটি আলাদা স্পট ঘুরে দেখা। প্রতিটি জায়গার সৌন্দর্য ছিল আলাদা। কোথাও স্নরকেলিং করে সমুদ্রের নিচের জগৎ দেখার সুযোগ, কোথাও সামুদ্রিক প্রাণী ও প্রবাল দেখার অভিজ্ঞতা, আবার কোথাও ছিল সৈকতে সময় কাটানো ও ছবি তোলার সুযোগ।

প্রথমে আমাদের স্নরকেলিংয়ের নিয়ম ও প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা বুঝিয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় একের পর এক স্পট ঘোরার পালা।

স্বচ্ছ পানির নিচে রঙিন মাছ ও প্রবাল দেখার অভিজ্ঞতা ছিল দারুণ। সমুদ্রের ওপর থেকে যেমন দ্বীপের সৌন্দর্য উপভোগ করা যায়, তেমনি পানির নিচের জগৎও ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলে।

মাঝখানে দুপুরের খাবারের বিরতি ছিল। ভালো দিক হলো, আমাদের জনপ্রতি ১০০ রিঙ্গিতের বোট প্যাকেজের মধ্যেই দুপুরের খাবার অন্তর্ভুক্ত ছিল। খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার শুরু হয় পরবর্তী স্পট ঘোরার পালা।

দিনভর বিভিন্ন জায়গায় ঘুরে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার পর বিকেলে বোট আমাদের আবার মেরাং জেটিতে নামিয়ে দেয়। সেখান থেকে আমরা নিজেদের থাকার জায়গায় ফিরে যাই।

স্নরকেলিং ট্রিপের সময়সূচি কেমন হতে পারে

রেডাং আইল্যান্ডে স্থানীয় অপারেটরদের ডে ট্রিপে সাধারণত সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্পট ঘোরানো হয়। একটি নমুনা সূচি অনুযায়ী, সকাল ৮টায় জেটিতে সমবেত হওয়া ও নিরাপত্তা নির্দেশনা দিয়ে কার্যক্রম শুরু হতে পারে। সকাল সাড়ে ৮টায় বোট ছাড়ার পর পর্যায়ক্রমে কয়েকটি স্নরকেলিং ও দর্শনীয় স্থানে যাওয়া হয়।

সকাল ৯টায় তেলুক কালংয়ের নিমো পয়েন্ট, ১০টায় কচ্ছপ দেখার স্পট এবং ১১টায় পাসির মালদিভসে অবসর ও ছবি তোলার সময় রাখা হতে পারে। দুপুর সাড়ে ১২টায় তেলুক ডালামে খাবারের বিরতির পর বেলা দেড়টায় পাসির আকারে প্রবাল ও মাছ দেখার জন্য স্নরকেলিংয়ের পরিকল্পনা থাকতে পারে।

বিকেলে আবহাওয়া অনুকূলে থাকলে পুলাউ লিমা, তেলুক ন্যোর এবং একটি গুহা এলাকায় যাওয়ার সুযোগও থাকতে পারে। এরপর বোটে করে জেটিতে ফিরে আসা হয়।

এটি একটি নমুনা ভ্রমণসূচি। অপারেটরভেদে স্পট ও সময় আলাদা হতে পারে। সমুদ্রের অবস্থা এবং নিরাপত্তার ওপর নির্ভর করে কোনো কোনো জায়গায় যাওয়া বাতিল বা পরিবর্তিত হতে পারে।

জনপ্রতি মোট খরচ ৬০০ রিঙ্গিত

কুয়ালালামপুর থেকে রেডাং আইল্যান্ড ভ্রমণে আমাদের জনপ্রতি মোট খরচ হয়েছিল প্রায় ৬০০ রিঙ্গিত। এর মধ্যে ছিল বাসভাড়া, দুই রাতের আবাসন, খাবার, স্থানীয় যাতায়াত এবং দ্বীপে ডে ট্রিপের খরচ।

আমাদের বাসের একমুখী ভাড়া ছিল জনপ্রতি ৫৫ রিঙ্গিত। রেডাং আইল্যান্ডে সাতটি স্পট ঘোরার বোট প্যাকেজের জন্য জনপ্রতি খরচ হয়েছিল ১০০ রিঙ্গিত। এই প্যাকেজে দুপুরের খাবারও অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে চারটি কক্ষের জন্য দুই রাতের রিসোর্ট ভাড়া ছিল মোট প্রায় ৮০০ রিঙ্গিত। এর বাইরে স্থানীয় গাড়িভাড়া ও খাবারের খরচও ছিল।

এই হিসাব আমাদের নিজস্ব ভ্রমণ অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া। ভ্রমণের সময়, রিসোর্টের ধরন, পরিবহন ও অন্যান্য খরচ অনুযায়ী অন্যদের মোট বাজেট কমবেশি হতে পারে।

যাওয়ার আগে যে বিষয়গুলো মনে রাখবেন

রেডাং আইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করলে সম্ভব হলে দ্বীপের ভেতরেই কোনো রিসোর্ট বুক করা সুবিধাজনক হতে পারে। অনেক রিসোর্টের প্যাকেজে থাকা, খাবার, মেরাং জেটি থেকে যাওয়া-আসার বোট এবং স্নরকেলিং ট্রিপ অন্তর্ভুক্ত থাকে। তবে বুকিংয়ের আগে প্যাকেজে ঠিক কী কী সুবিধা রয়েছে, তা নিশ্চিত করে নেওয়া উচিত।

আমাদের মতো দ্বীপের বাইরে থাকলে জেটি পর্যন্ত যাতায়াত এবং খাবারের জন্য আলাদা ব্যবস্থা করতে হতে পারে। তাই আগে থেকেই পরিবহন ও খাবারের খরচ হিসাব করে রাখা ভালো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবহাওয়া। রেডাং আইল্যান্ডে বোট চলাচল ও স্নরকেলিংয়ের কার্যক্রম সমুদ্রের অবস্থার ওপর নির্ভরশীল। সমুদ্র উত্তাল থাকলে বোট চলাচল বন্ধ থাকতে পারে, ট্রিপের সময় পরিবর্তিত হতে পারে কিংবা কিছু স্পটে যাওয়া সম্ভব না–ও হতে পারে।

তাই যাত্রার আগে রিসোর্ট বা বোট পরিচালনাকারীর সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন, নির্ধারিত দিনে বোট চলাচল করবে কি না। নিরাপত্তা নির্দেশনা মেনে চলুন এবং প্রবাল ও সামুদ্রিক প্রাণীর ক্ষতি হয়—এমন কাজ থেকে বিরত থাকুন।

নীল সমুদ্রের স্মরণীয় এক দিন

দীর্ঘ বাসযাত্রা, থাকার জায়গা নিয়ে বিড়ম্বনা আর উত্তাল সমুদ্র পেরিয়ে রেডাং আইল্যান্ডে পৌঁছানোর অভিজ্ঞতা আমাদের জন্য ছিল স্মরণীয়। এক দিনে সাতটি স্পট ঘুরে দেখা, স্নরকেলিং, দুপুরের খাবার এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ—সব মিলিয়ে ভ্রমণটি ছিল দারুণ।

যাঁরা কুয়ালালামপুর থেকে রেডাং আইল্যান্ড যেতে চান, তাঁরা আগেভাগে বাসের টিকিট ও রিসোর্ট বুক করুন, বোট প্যাকেজের সুবিধাগুলো জেনে নিন এবং আবহাওয়ার খবর নিয়ে যাত্রা করুন। সঠিক পরিকল্পনা থাকলে প্রায় ৬০০ রিঙ্গিতের বাজেটে আমাদের মতো একটি স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা নেওয়া সম্ভব হতে পারে।

লেখক: মোস্তাকিম জনি, ভ্রমণপ্রেমী ও ফ্রিল্যান্সার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনায় একজন নিহত ও চারজন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।এদিকে, বাংলাদেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অংশ বহন করবেন না পোশাক কারখানার মালিকরা। পুরো অর্থই আসবে সরকারি কোষাগার থেকে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াংয়ের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক নেই। বরং মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
মুখের অন্যান্য অংশের ত্বকের তুলনায় ঠোঁটের ত্বক বেশ পাতলা। এতে তেল উৎপাদনকারী গ্রন্থিও প্রায় নেই। এ কারণে ঠোঁট সহজেই আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে পড়ে। আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি শরীরে পানির ঘাটতি, বারবার ঠোঁট চাটা এবং কিছু প্রসাধনীর ব্যবহারেও এমনটা হতে পারে। তাই শীত পুরোপুরি শুরু হওয়ার অপেক্ষা না করে এখন থেকেই ঠোঁটের যত্ন নেওয়া জরুরি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে ১৯৩০ সালে নির্মিত একটি চারতলা আবাসিক ভবন ধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন আহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২ জন শিশু ও ২ জন নির্মাণশ্রমিক রয়েছেন। সংশ্লিষ্টদের সবশেষ হালনাগাদ তথ্যসূত্রে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহের বিশেষ ওএমএস (Open Market Sale) কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কিনতে পারবেন পোশাকশ্রমিকরা। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগে ৩ মাসের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সুন ইয়াত-সেনের আদর্শ ও অবদান স্মরণ করে চীনের ঐক্য ও পুনরেকত্রীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার বেইজিংয়ে বিপ্লবী এই নেতার ১৬০তম জন্মবার্ষিকীর স্মরণসভায় তিনি এ বক্তব্য দেন। এতে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী বা তাদের সমর্থকদের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট কিংবা তাদের নির্দেশে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আচরণবিধি লঙ্ঘন করলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল করার আইনি ক্ষমতা পেল কমিশন।
পরিচিত কারও সঙ্গে দেখা হলে দু’গালে দুটি চুমু দেওয়ার প্রথা তো রয়েছেই, এর পাশাপাশি রয়েছে রোমান্টিক চুম্বন। তবে ভালোবাসার এই প্রকাশের নেপথ্যে রয়েছে দমন ও পাল্টা বিদ্রোহের এক ইতিহাস। ব্যস্ত মহাসড়কে থেমে মধ্যবয়সী দম্পতিকে গভীর প্রেমে মগ্ন হতে দেখে দাঁড়াতে বাধ্য হয়েছি, রোদেলা পার্কে তরুণ-তরুণীদের চুম্বন দেখে নস্টালজিয়ায় ভুগেছি। আর ভ্যালেন্সিয়ার `লাস ফালাস` উৎসবে আতশবাজির আলোর নিচে মদ্যপ তরুণ-তরুণীর প্রণয়লীলা পাশ কাটিয়ে আমাকে পথ চলতে হয়েছে।
আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের মধ্যকার পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সৌদি আরবের তেল ও সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সর্বশেষ এই হামলায় তারা রিয়াদে আরামকোর স্থাপনা, খামিস মুশাইত বিমানঘাঁটি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনকে নিশানা করার দাবি করেছে। তবে সৌদি কর্তৃপক্ষ এখনো এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।