জীবনযাপন

যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন

নভেম্বর ১২, ২০২৬
যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন
যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন

এক প্যাকেট বরফের দাম দোকানে মাত্র ১ পাউন্ড। চাইলে বাড়ির ফ্রিজেই বানিয়ে নেওয়া যায়। অথচ যুক্তরাজ্যে এটিই এ বছর অনলাইনে সবচেয়ে বেশি সরবরাহ করা পণ্য! কারণটা কী?

২০২৬ সালে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি অর্ডার পাওয়া পণ্য ছিল সুপারমার্কেট চেইন আইসল্যান্ডের প্রিমিয়াম ২ কেজি বরফের প্যাকেট

তীব্র গরমে স্বস্তি পেতে এত বেশি মানুষ বরফ অর্ডার করেছেন যে পিৎজা, বার্গার কিংবা রেস্তোরাঁর জনপ্রিয় খাবারকেও পেছনে ফেলেছে দুই কেজির এক প্যাকেট বরফ। তবে মজার বিষয় হলো, বাড়িতে বসে সেই বরফ পেতে গ্রাহকদের খরচ করতে হয়েছে দোকানের দামের প্রায় আট গুণ!

গরমে বরফের চাহিদা তুঙ্গে

যুক্তরাজ্যে ২০২৬ সালের গ্রীষ্ম ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০২৫ সালে গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। পুরো গ্রীষ্মে পাঁচটি তাপপ্রবাহ বয়ে যায় দেশটির ওপর দিয়ে। ১৩ আগস্ট গ্লস্টারশায়ারের হার্টপুরি কলেজে তাপমাত্রা উঠেছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

যুক্তরাজ্যে ২০২৬ সালের গ্রীষ্ম ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ

এমন গরমে ঠান্ডা পানীয় ও খাবারের চাহিদা বাড়বে, সেটাই স্বাভাবিক। তবে সেই চাহিদার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ডেলিভারুর বার্ষিক তালিকায়। প্রতিষ্ঠানটির ‘ডেলিভারু ১০০’ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি অর্ডার পাওয়া পণ্য ছিল সুপারমার্কেট চেইন আইসল্যান্ডের প্রিমিয়াম ২ কেজি বরফের প্যাকেট। কোনো মুদিপণ্য এবারই প্রথম তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে।

দেড় শ বছরে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমেছে, কী এর কারণ?

১ পাউন্ডের বরফ, দাম ৮ পাউন্ড!

যুক্তরাজ্যে তীব্র গরমে স্বস্তি পেতে এত বেশি মানুষ বরফ অর্ডার করেছেন যে পিৎজা, বার্গার কিংবা রেস্তোরাঁর জনপ্রিয় খাবারকেও পেছনে ফেলেছে দুই কেজির এক প্যাকেট বরফ

যুক্তরাজ্যের সুপারমার্কেট চেইন আইসল্যান্ডের দোকানে বরফের প্যাকেটটি কিনতে পাওয়া যায় মাত্র ১ পাউন্ডে। কিন্তু একই পণ্য ডেলিভারুর মাধ্যমে অর্ডার করলে খরচ অনেক বেড়ে যায়।

অ্যাপে পণ্যটির দাম ১ দশমিক ২০ পাউন্ড। এর সঙ্গে যুক্ত হয় ৩ পাউন্ড ছোট অর্ডারের চার্জ, ৬০ পেনি ব্যাগের দাম, ৯৯ পেনি সার্ভিস চার্জ এবং ২ দশমিক ২৯ পাউন্ড ডেলিভারি ফি। সব মিলিয়ে এক প্যাকেট বরফের জন্য খরচ দাঁড়ায় ৮ দশমিক শূন্য ৮ পাউন্ড।

অর্থাৎ দোকান থেকে কেনার তুলনায় প্রায় আট গুণ টাকা খরচ করতে হচ্ছে গ্রাহকদের। অথচ বাড়িতে ফ্রিজ থাকলেই খুব সহজে বরফ তৈরি করা সম্ভব। তারপরও মানুষ বাড়তি টাকা দিয়ে বরফ কিনছেন। এ ক্ষেত্রে প্রয়োজনের পাশাপাশি সুবিধা ও সময় বাঁচানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ।

বরফের পর কোন পণ্যগুলো

ডেলিভারুর সেরা ১০ অর্ডারের তালিকায় বরফের পর দ্বিতীয় অবস্থানে আছে ওয়েস্ট সাসেক্সের হরশামের মন্টে ফোর্টে নেপোলিটান পিৎজার ডিয়াভোলা পিৎজা। তৃতীয় স্থানে ম্যানচেস্টারের ডিশুম রেস্তোরাঁর চিলি ব্রকলি সালাদ।

‘ডেলিভারু ১০০’ তালিকা এবার ১০ বছরে পা দিয়েছে। এ তালিকার এবারের শীর্ষ পণ্যটি তাই অনলাইন কেনাকাটার বদলে যাওয়া অভ্যাসেরও ইঙ্গিত দেয়

২০২৬ সালের সেরা ১০ অর্ডার হলো—

১. প্রিমিয়াম ২ কেজি বরফ, আইসল্যান্ড, লন্ডন

২. ডিয়াভোলা পিৎজা, মন্টে ফোর্টে নেপোলিটান পিৎজা, হরশাম

৩. চিলি ব্রকলি সালাদ, ডিশুম, ম্যানচেস্টার

৪. ম্যাঙ্গো সরবেট, মরিসনস, গ্লাসগো

৫. হাউস চিজবার্গার, সুপারনোভা, লন্ডন

৬. ক্ল্যারিটিন অ্যালার্জির ওষুধ, বুটস ফার্মেসি, লন্ডন

৭. কেসাডিয়া, লা চোজা, ব্রাইটন

৮. চার্ড কর্ন, নান্দোস, লন্ডন

৯. চিকেন ইয়েরোস, মিথোস, লিডস

১০. প্রন অ্যান্ড পর্ক স্পাইসি ওয়ানটন, ডিন তাই ফাং, লন্ডন

তালিকাটি শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়। সেরা ৩০টি পণ্যের মধ্যে আছে লন্ডনের অ্যাকসেসরাইজের ৪০ ডেনিয়ার স্টকিংস এবং বুটসের আইল্যাশ কার্লারও। অর্থাৎ খাবারের পাশাপাশি পোশাক, প্রসাধনী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যও এখন ডেলিভারি অ্যাপের মাধ্যমে ঘরে পৌঁছে যাচ্ছে।

মিস ইউনিভার্সে অংশ নিতে পারছেন না ১৫টি দেশের প্রতিযোগী, কে কোন কারণে বাদ পড়েছেন

খাবার অর্ডারেও সামাজিক শ্রেণির প্রভাব

অনলাইনে খাবার অর্ডার করার অভ্যাস যে সবার মধ্যে সমান নয়, তা উঠে এসেছে টেলিগ্রাফের ‘গ্রেট ব্রিটিশ ক্লাস সার্ভে’তে। পাবলিক ফার্স্টের করা জরিপ অনুযায়ী, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিবেচনায় যুক্তরাজ্যের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ৭ শতাংশ মানুষকে ‘এলিট’ শ্রেণি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই শ্রেণির মানুষ মাসে গড়ে সাতবার খাবার অর্ডার করেন। অন্যদিকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সূচকে সবচেয়ে নিচের ২০ শতাংশ মানুষের ক্ষেত্রে মাসে অর্ডারের সংখ্যা মাত্র এক থেকে দুইবার।

জরিপে আরও দেখা গেছে, সুবিধাপ্রাপ্ত শ্রেণির ২৪ শতাংশ মানুষ সপ্তাহে কয়েকবার খাবার অর্ডার করেন। আর ৯ শতাংশের ক্ষেত্রে এটি প্রতিদিন বা প্রায় প্রতিদিনের অভ্যাস।

অনলাইনে খাবার অর্ডার করার অভ্যাস যে সবার মধ্যে সমান নয়, তা উঠে এসেছে টেলিগ্রাফের ‘গ্রেট ব্রিটিশ ক্লাস সার্ভে’তে

এমনকি কখনো কখনো গ্রাহকেরা কেবল এক কাপ কফি কিংবা একটি স্মুদি অর্ডার করেন। ডেলিভারুর চালকেরা টেলিগ্রাফকে জানিয়েছেন, বিশেষ করে সোম ও শুক্রবার বাড়ি থেকে কাজ করা মানুষের কাছ থেকে এ ধরনের অর্ডার বেশি আসে।

ডেলিভারুর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক জেফ ওয়েমিসের মতে, প্রতিষ্ঠানটি এখন আর কেবল রেস্তোরাঁর খাবার সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নেই। মুদিপণ্য থেকে শুরু করে ওষুধ ও পোশাক—সবই পৌঁছে দিচ্ছে গ্রাহকের কাছে।

প্রতিষ্ঠানটির বার্ষিক ‘ডেলিভারু ১০০’ তালিকা এবার ১০ বছরে পা দিয়েছে। এ তালিকার এবারের শীর্ষ পণ্যটি তাই অনলাইন কেনাকাটার বদলে যাওয়া অভ্যাসেরও ইঙ্গিত দেয়। আগে যেখানে খাবার অর্ডার করাই ছিল মূল উদ্দেশ্য, এখন প্রয়োজনের ছোটখাটো জিনিসের জন্যও মানুষ নির্ভর করছেন ডেলিভারি সেবার ওপর। আর সেই অভ্যাসের সবচেয়ে মজার উদাহরণ হয়ে উঠেছে মাত্র দুই কেজি বরফের এক প্যাকেট।

সূত্র: দ্য টেলিগ্রাফ, ডেলিভারু ও মেট অফিস

পোশাক ও অন্যান্য জিনিস এক্সচেঞ্জে কোন ব্র্যান্ড কত দিন সময় দেয়

সেরেনা উইলিয়ামস কীভাবে ১৪ কেজি ওজন কমালেন

Prothomalo

View more
অসুস্থ হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক বন্দীর মৃত্যু
অসুস্থ হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক বন্দীর মৃত্যু

মধ্যরাতে মজিদ আলী কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে রাত একটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

নভেম্বর ১২, ২০২৬
উত্তরায় এখন আর দেখা যাচ্ছে না চীনা ভ্লগারদের, কী করতেন তাঁরা
উত্তরায় এখন আর দেখা যাচ্ছে না চীনা ভ্লগারদের, কী করতেন তাঁরা

উত্তরায় চীনা নাগরিকদের লাইভ ভিডিও করা কমেছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারি বেড়েছে, বলছে থানা-পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
ক্যানসার রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার
ক্যানসার রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার

ক্যানসার রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার

নভেম্বর ১২, ২০২৬
গোবর ছুড়ে ৩০০ বছরের অদ্ভুত দীপাবলি উৎসব!
গোবর ছুড়ে ৩০০ বছরের অদ্ভুত দীপাবলি উৎসব!

দক্ষিণ ভারতের তামিলনাড়ুর গুমাতাপুরা গ্রামে ৩০০ বছরের ঐতিহ্যবাহী গোরে হাব্বা উৎসবে একে অপরকে গোবর ছুড়ে দীপাবলি উদ্‌যাপন করেন গ্রামবাসীরা। দেখুন ভিডিওতে...

নভেম্বর ১২, ২০২৬
‘সাইন্টোলজি’: বিজ্ঞান কল্পকাহিনির আড়ালে কি রহস্যময় ধর্মব্যবসা
‘সাইন্টোলজি’: বিজ্ঞান কল্পকাহিনির আড়ালে কি রহস্যময় ধর্মব্যবসা

মানুষের মনের শূন্যতা থেকে কখনো কখনো এমন কিছু প্রতিষ্ঠান জন্ম নেয়, যারা মুখে শান্তি ও মুক্তির কথা বললেও ভেতরে গড়ে তোলে ব্যয়বহুল, গোপন ও কড়া নিয়ন্ত্রণের এক ব্যবস্থা। আধুনিক বিশ্বে এমন বিতর্কের বহুল আলোচিত নামগুলোর একটি ‘সাইন্টোলজি’।

অনুসারীদের কাছে এটি আত্মার মুক্তির পথ। যুক্তরাষ্ট্রে এটি ধর্মীয় সংগঠন হিসেবে কর-অব্যাহতিও পেয়েছে। অথচ ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের মতো দেশে এ নিয়ে তীব্র আপত্তি আছে। আর সংগঠন ছেড়ে আসা সদস্য ও কিছু গবেষকের চোখে এটি ধর্মের পোশাক পরা এক বাণিজ্যিক প্রতিষ্ঠান।

কোন দাবি কতটা ঠিক, তা বুঝতে হলে আগে এর শুরুর গল্প আর শিক্ষার দিকে তাকানো দরকার।

আর্থার এশবাখ পরে স্মৃতিকথায় লিখেছেন, ১৯৪০-এর দশকের শেষ দিকে হাবার্ড তাঁকে খোলাখুলি বলেছিলেন, প্রচুর টাকা কামানোর সবচেয়ে সহজ উপায় হলো নিজের একটি ধর্ম শুরু করা।

কল্পকাহিনির লেখক থেকে ধর্মের প্রবক্তা

সাইন্টোলজির প্রতিষ্ঠাতা এল. রন হাবার্ড বিশ শতকের চারের দশকে যুক্তরাষ্ট্রে সস্তা কাগজে ছাপা রোমাঞ্চকর কল্পকাহিনির (পাল্প ফিকশন) লেখক হিসেবে বেশ নাম করেছিলেন। কিন্তু লেখালেখির আয়ে তিনি খুশি ছিলেন না।

তাঁর সমসাময়িক কল্পবিজ্ঞান-লেখক ও প্রকাশক লয়েড আর্থার এশবাখ পরে স্মৃতিকথায় লিখেছেন, ১৯৪০-এর দশকের শেষ দিকে হাবার্ড তাঁকে খোলাখুলি বলেছিলেন, প্রচুর টাকা কামানোর সবচেয়ে সহজ উপায় হলো নিজের একটি ধর্ম শুরু করা। (লয়েড আর্থার এশবাখ, ওভার মাই শোল্ডার: রিফ্লেকশনস অন আ সায়েন্স ফিকশন এরা, অসওয়াল্ড ট্রেইন, ফিলাডেলফিয়া, ১৯৮৩)

১৯৫০ সালে হাবার্ড প্রকাশ করেন ডায়ানেটিক্স: দ্য মডার্ন সায়েন্স অব মেন্টাল হেলথ। মানসিক কষ্ট দূর করার নতুন ‘বিজ্ঞান’ হিসেবে বইটি দ্রুতই পাঠকের নজর কাড়ে, যদিও পেশাদার মনোবিজ্ঞানীরা এর দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ পাননি।

কয়েক বছরের মধ্যেই হাবার্ড মনের চিকিৎসার এই পদ্ধতিকে ধর্মের কাঠামো দেন। ১৯৫৩ সালের ডিসেম্বরে নিউ জার্সির ক্যামডেনে তিনি তিনটি সংগঠন নিবন্ধন করেন, যার একটি ‘চার্চ অব সাইন্টোলজি’।

প্রায় একই সময়ে এক বন্ধুকে লেখা চিঠিতে তিনি ‘ধর্মের দিক’ নিয়ে এগোনোর সম্ভাবনার কথাও জানিয়েছিলেন। পরের বছর, ১৯৫৪ সালে, লস অ্যাঞ্জেলেসে ‘চার্চ অব সাইন্টোলজি অব ক্যালিফোর্নিয়া’ যাত্রা শুরু করে। কালক্রমে সেটিই সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠান হয়ে ওঠে। (আরবান, দ্য চার্চ অব সাইন্টোলজি: আ হিস্ট্রি অব আ নিউ রিলিজিয়ন, পৃষ্ঠা: ৬৫ ও ১৫৯, প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস, নিউ জার্সি, ২০১১)

সাইন্টোলজির প্রতিষ্ঠাতা এল. রন হাবার্ড

বিশ্বাসের কাঠামো: থেটান, এনগ্রাম ও ‘মুক্তি’

সাইন্টোলজির দর্শন ভালোভাবে দেখলে মনে হয়, এটি আধুনিক বিজ্ঞানের কিছু পরিভাষা আর প্রাচ্যের পুনর্জন্মের ধারণার মিশ্রণ। এর মূল কথা হলো, মানুষ কেবল রক্তমাংসের ক্ষণস্থায়ী দেহ নয়; সে আসলে চিরস্থায়ী এক আত্মিক সত্তা, যাকে তারা বলে ‘থেটান’।

তাদের ধারণায় পদার্থ, শক্তি, স্থান ও কাল—সংক্ষেপে ‘মেস্ট’—অর্থাৎ এই মহাবিশ্ব সৃষ্টির আগেও থেটানের অস্তিত্ব ছিল।

মানুষ বারবার জন্ম নেয়, আর প্রতিটি জন্মের কষ্ট ও আঘাতের স্মৃতি, যাকে বলা হয় ‘এনগ্রাম’, তার অবচেতন মনে জমতে থাকে। তাদের মতে, এই জমে থাকা স্মৃতিই মানুষের ব্যর্থতা, ভয় ও বিষাদের মূল কারণ। সাইন্টোলজির প্রতিশ্রুতি হলো, বিশেষ পদ্ধতিতে আত্মাকে এই অন্ধকার স্মৃতি থেকে মুক্ত করে তার আদি শক্তিতে ফিরিয়ে নেওয়া।

দেখতে ধর্মীয় শিক্ষক, বাস্তবে এআই: লাখ লাখ মানুষ শুনছেন তাঁদের কথা

ফরাসি সমাজবিজ্ঞানী ও তুলনামূলক ধর্মের গবেষক রেজিস দেরিকবার্গ এই কাঠামোকে ‘পশ্চাৎমুখী আদর্শলোক’ (রিগ্রেসিভ ইউটোপিয়া) বলে বর্ণনা করেছেন। এখানে মানুষ অতীতের এক নিখুঁত অবস্থায় ফিরতে চায় এবং সেজন্য কঠোর, নিয়ন্ত্রিত ও উঁচু স্তরে অত্যন্ত গোপনীয় প্রক্রিয়ার ভেতর দিয়ে যায়। (জ্যানেট রেইটম্যান, ইনসাইড সাইন্টোলজি: দ্য স্টোরি অব আমেরিকাস মোস্ট সিক্রেটিভ রিলিজিয়ন, পৃষ্ঠা: ৯৪, হাউটন মিফলিন হারকোর্ট, বোস্টন, ২০১১)

অডিটিং: উপাসনার নামে দামি ‘সেবা’

সাইন্টোলজির গির্জাগুলোতে রোববারের সমবেত অনুষ্ঠান যে হয় না, তা নয়; সেখানে হাবার্ডের লেখা ‘ক্রিড’ পাঠ ও বক্তৃতার আয়োজন থাকে। তবে অনুসারীর আত্মিক অগ্রগতির আসল পথ হিসেবে যা বিক্রি হয়, তা হলো ‘অডিটিং’।

এটি এক ধরনের প্রশ্নোত্তরের বৈঠক। সেখানে প্রশিক্ষিত একজন ‘অডিটর’ ‘ই-মিটার’ নামের একটি যন্ত্রের সাহায্যে অনুসারীর মনের অবস্থা দেখেন। যন্ত্রটি ত্বকের ভেতর দিয়ে সামান্য বিদ্যুৎ পাঠিয়ে বৈদ্যুতিক রোধের ওঠানামা মাপে। সংগঠনের দাবি, এতে মনের ভেতর জমে থাকা আঘাত ধরা পড়ে।

কিন্তু ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত যন্ত্রটি ধর্মীয় কাউন্সেলিংয়ে ব্যবহারের অনুমতি দিলেও শর্ত দেয়, এর গায়ে স্পষ্ট লিখতে হবে যে রোগ নির্ণয় বা নিরাময়ে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। (ইউনাইটেড স্টেটস বনাম অ্যান আর্টিকল অর ডিভাইস, ‘হাবার্ড ইলেকট্রোমিটার’, ৩৩৩ এফ. সাপ. ৩৫৭, ডি.ডি.সি., ১৯৭১)

এই সেবা বিনামূল্যে মেলে না। অডিটিং বিক্রি হয় সাড়ে বারো ঘণ্টার এক-একটি প্যাকেজে, যার নাম ‘ইনটেনসিভ’। শুরুর দিকে একটি ইনটেনসিভের দাম ৭৫০ ডলার থেকে শুরু হয়, আর উঁচু স্তরে তা আট থেকে নয় হাজার ডলারে পৌঁছায়।

মানুষ যখন জীবনের গভীর কষ্ট, অপরাধবোধ কিংবা না-বলা গোপন কথা এখানে অকপটে বলে ফেলে, তখন সে এক ধরনের স্বস্তি পায়। কিন্তু এখান থেকেই নির্ভরতা তৈরি হয়, কারণ এই সেবা বিনামূল্যে মেলে না।

অডিটিং বিক্রি হয় সাড়ে বারো ঘণ্টার এক-একটি প্যাকেজে, যার নাম ‘ইনটেনসিভ’। শুরুর দিকে একটি ইনটেনসিভের দাম ৭৫০ ডলার থেকে শুরু হয়, আর উঁচু স্তরে তা আট থেকে নয় হাজার ডলারে পৌঁছায়। (রেইটম্যান, ইনসাইড সাইন্টোলজি, পৃষ্ঠা: ৯৮,)

এ নিয়ে আদালতের রেকর্ডও আছে। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে অডিটিং ও প্রশিক্ষণের জন্য দেওয়া অর্থকে ‘দান’ নয়, বরং সেবার নির্দিষ্ট দাম হিসেবে ধরে। চার্চের নিজস্ব মূল্যতালিকা ও ‘সেবার বিনিময়ে অর্থ’ নীতিই সেখানে বিবেচনায় ছিল। (হার্নান্দেজ বনাম কমিশনার অব ইন্টারনাল রেভিনিউ, ৪৯০ ইউ.এস. ৬৮০, ১৯৮৯)

অর্থাৎ ধর্মীয় সেবার একটি নির্দিষ্ট দাম ঠিক করা ছিল, যা প্রচলিত ধর্মীয় দানের ধারণা থেকে মৌলিকভাবে আলাদা। সাবেক সদস্যদের অভিযোগ, ধাপে ধাপে ওপরে ওঠার এই পথে অনেকে সঞ্চয়, সম্পত্তি, এমনকি চড়া সুদের ঋণের বোঝায় নিঃস্ব হয়েছেন।

উচ্চ স্তরের গোপন কাহিনি: ‘যেনু’র উপাখ্যান

সাইন্টোলজির ভেতরের ‘সত্য’ শুরুতেই সবার সামনে খোলা হয় না। বছরের পর বছর ও অনেক অর্থ খরচের পর অনুসারী যখন উঁচু ধাপে পৌঁছান, তখন তাঁর সামনে খোলা হয় এক মহাজাগতিক কাহিনি। চার্চ এ নিয়ে প্রকাশ্যে বিস্তারিত বলে না; একে তারা সংরক্ষিত ধর্মীয় শিক্ষা মনে করে।

ফাঁস হওয়া নথি ও সাবেক সদস্যদের বর্ণনা অনুযায়ী, হাবার্ড দাবি করেছিলেন, প্রায় সাড়ে সাত কোটি বছর আগে ‘যেনু’ নামের এক মহাজাগতিক শাসক ছায়াপথের ৭৬টি গ্রহ শাসন করতেন। জনসংখ্যার চাপ কমাতে তিনি কোটি কোটি প্রাণীকে অবশ করে পৃথিবীতে এনে আগ্নেয়গিরির ভেতরে ও আশপাশে রাখেন এবং হাইড্রোজেন বোমায় ধ্বংস করেন।

তরুণ প্রজন্ম কেন ধর্ম থেকে দূরে সরছে, সমাধান কী

চার্চ অব সাইন্টোলজি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

বোমার আঘাতে এদের আত্মা, অর্থাৎ থেটান, বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। পরে এক বিশাল বৈদ্যুতিক ফাঁদে আটকে তাদের এমনভাবে বিভ্রান্ত করা হয় যে, তারা নিজেদের আসল পরিচয় ভুলে যায়।

হাবার্ডের মতে, সেই বিভ্রান্তির ফলেই মানবজাতির স্মৃতিতে ‘ঈশ্বর’, ‘যিশু’ কিংবা ‘ধর্মীয় ভক্তি’র মতো ধারণা বসে গেছে। (লরেন্স রাইট, গোয়িং ক্লিয়ার: সাইন্টোলজি, হলিউড অ্যান্ড দ্য প্রিজন অব বিলিফ, পৃষ্ঠা: ৯১, আলফ্রেড এ. নফ, নিউ ইয়র্ক, ২০১৩)

এই বিশ্বাসে ঈশ্বরের ধারণাকে কৃত্রিমভাবে বসানো মিথ্যা স্মৃতি বলা হচ্ছে, যা ইসলামসহ সব আসমানি ধর্মের মৌলিক বিশ্বাসের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ভাবনার বিষয় হলো, যে অনুসারী ঈশ্বরে বিশ্বাস নিয়েই আত্মিক শান্তির খোঁজে এসেছিলেন, তিনি এই ধারণার মুখোমুখি হন কেবল অনেক বছর ও বিপুল অর্থ খরচের পর।

আদালতের কাঠগড়ায় সাইন্টোলজি

১৯৭০-এর দশকের মাঝামাঝি সাইন্টোলজির গোয়েন্দা শাখা ‘গার্ডিয়ান’স অফিস’ ‘অপারেশন স্নো হোয়াইট’ নামে এক অভিযান চালায়। এর আওতায় সংগঠনের কর্মীরা যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন দপ্তরে গোপনে ঢুকে নিজেদের সম্পর্কে থাকা হাজার হাজার নথি সরিয়ে ফেলে।

১৯৭৭ সালের ৮ জুলাই এফবিআই লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটনে সংগঠনের কার্যালয়ে অভিযান চালায়। ১৯৭৯ সালে হাবার্ডের স্ত্রী মেরি সু হাবার্ডসহ এগারোজন শীর্ষ কর্মকর্তা ষড়যন্ত্র, সরকারি দপ্তরে অনধিকার প্রবেশ ও নথি চুরির দায়ে দোষী সাব্যস্ত হন; তাঁদের কারাদণ্ড ও জরিমানা হয়। (রেইটম্যান, ইনসাইড সাইন্টোলজি, পৃষ্ঠা: ১১৫; ইউনাইটেড স্টেটস বনাম মেরি সু হাবার্ড, ৪৯৩ এফ. সাপ. ২০৯, ডি.ডি.সি., ১৯৭৯)

হাবার্ড নিজে অভিযুক্ত হননি, তবে মামলায় তাঁকে ‘অনভিযুক্ত ষড়যন্ত্রকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

আরেকটি বিতর্কিত নীতির নাম ‘ফেয়ার গেম’। ১৯৬০-এর দশকের শেষ দিকে হাবার্ডের নির্দেশনায় বলা হয়, সংগঠনের ‘দমনকারী ব্যক্তি’ হিসেবে চিহ্নিতদের মামলা, প্রতারণা বা অন্য উপায়ে ক্ষতি করা বৈধ।

সংগঠন ছেড়ে আসা বা সমালোচনা করা কাউকে ‘দমনকারী’ ঘোষণা করা হলে অনুসারী স্বজনদের তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়। এই চর্চার নাম ‘ডিসকানেকশন’। অনেক সাবেক সদস্য এভাবে মা-বাবা, সন্তান ও জীবনসঙ্গীর কাছ থেকে দূরে সরে যাওয়ার কথা বলেছেন।

১৯৬৮ সালে হাবার্ড ‘ফেয়ার গেম’ শব্দবন্ধটি বাতিল ঘোষণা করলেও মামলা, নজরদারি ও হয়রানির মাধ্যমে সমালোচকদের দমনের চর্চা এরপরও থেকে গেছে। (হিউ বি. আরবান, ফেয়ার গেম: সিক্রেসি, সিকিউরিটি, অ্যান্ড দ্য চার্চ অব সাইন্টোলজি, জার্নাল অব দ্য আমেরিকান অ্যাকাডেমি অব রিলিজিয়ন, ৭৪/২ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০০৬)

ইউরোপেও সংগঠনটি আইনি লড়াইয়ে জড়িয়েছে। ২০০৯ সালের ২৭ অক্টোবর প্যারিসের আদালত সাইন্টোলজির ফরাসি শাখা ‘সেলিব্রিটি সেন্টার’ ও এর বইয়ের দোকান ‘এসইএল’কে সংঘবদ্ধ প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করে। অভিযোগ ছিল, দুর্বল মনের মানুষকে ব্যক্তিত্ব-পরীক্ষা, ‘পিউরিফিকেশন’ প্যাকেজ ও নানা সেবা কিনতে চাপ দেওয়া হয়েছে। (দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, ২৭ অক্টোবর ২০০৯)

সবচেয়ে মর্মস্পর্শী অভিযোগ পারিবারিক বিচ্ছেদ নিয়ে। সংগঠন ছেড়ে আসা বা সমালোচনা করা কাউকে ‘দমনকারী’ ঘোষণা করা হলে অনুসারী স্বজনদের তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়। এই চর্চার নাম ‘ডিসকানেকশন’।

অনেক সাবেক সদস্য এভাবে মা-বাবা, সন্তান ও জীবনসঙ্গীর কাছ থেকে দূরে সরে যাওয়ার কথা বলেছেন। চার্চ এ অভিযোগ মানে না; তারা একে ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত বলে থাকে।

সাইন্টোলজি অবশ্য এসব অভিযোগকে ধর্মীয় স্বাধীনতার ওপর আক্রমণ বলে প্রত্যাখ্যান করেছে। ফ্রান্সের রায়কে তারা ‘ধর্মদ্রোহের বিচার’ বলেও নিন্দা করেছে। যুক্তরাষ্ট্রে ১৯৯৩ সালে কর কর্তৃপক্ষ সংগঠনটিকে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে কর-অব্যাহতি দেয়। গবেষকদের কেউ একে বিতর্কিত বললেও নতুন ধর্মীয় আন্দোলন হিসেবে বিশ্লেষণ করেন, আবার অনেকে মুনাফাভিত্তিক সংগঠন বলেন।

শেষ কথা

মনের শূন্যতায় ভোগা মানুষের কাছে ভালোবাসার মিষ্টি কথা কিংবা মুক্তির বড় প্রতিশ্রুতি সহজেই মোহ তৈরি করে। সাইন্টোলজির উত্থান মনে করিয়ে দেয়, আধ্যাত্মিকতা যখন গোপন পণ্যে পরিণত হয়, তখন তার দাম চুকাতে হয় অর্থ, স্বাধীন চিন্তা, এমনকি পরিবারের বন্ধন দিয়েও।

এ সতর্কবার্তা শুধু দূর দেশের একটি সংগঠনের জন্য নয়; ধর্মের নামে ভণ্ড ও প্রতারকেরা আমাদের সমাজেও একই ফাঁদ পাতে।

তাই যেকোনো ‘আধ্যাত্মিক’ আহ্বান যাচাইয়ের জন্য তিনটি প্রশ্ন করা দরকার: তা কি সবার জন্য স্বচ্ছ ও উন্মুক্ত? মুক্তির দাম হিসেবে কি অর্থ চাওয়া হচ্ছে? আর তা কি মানুষকে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করছে?

ইসলামকে কেন ‘মধ্যপন্থী’ ধর্ম বলে

নভেম্বর ১২, ২০২৬
প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া
প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে গতকাল বুধবারই পরিচালনা পর্ষদ বৈঠকে বসার প্রস্তুতি নিয়েছিল।

নভেম্বর ১২, ২০২৬
ব্যাংক এশিয়ায় অফিসার পদে চাকরির সুযোগ, আবেদন ১৯ নভেম্বরের মধ্যে
ব্যাংক এশিয়ায় অফিসার পদে চাকরির সুযোগ, আবেদন ১৯ নভেম্বরের মধ্যে

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্যাংক এশিয়া পিএলসি’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের ডিজিটাল ব্যাংকিং সেবা ‘ব্যাংক এশিয়া জেন অ্যাপ’–এর সার্বিক কার্যক্রম পরিচালনায় ‘অফিসার (আপ টু সিনিয়র অফিসার)’ পদে কর্মী নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে ঘোষিত শর্তানুযায়ী যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন

পদের নাম
অফিসার-ব্যাংক এশিয়া জেন অ্যাপ (আপ টু সিনিয়র অফিসার)

শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং (সিএসই/ইইই) বা যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে মার্কেটিং, ম্যানেজমেন্ট বা ফিন্যান্সে স্নাতকোত্তর (এমবিএ বা সমমান) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাদার সনদ থাকলে বাড়তি সুবিধা মিলবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
ব্যাংকিং বা এমএফএস খাতে সর্বনিম্ন ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ডিজিটাল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ই-কমার্স ও পেমেন্ট গেটওয়ে বিজনেসে অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ডেটা অ্যানালাইসিস, ইউআই/ইউএক্স ডিজাইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ডিজিটাল ব্যাংকিং অ্যাপ অপারেশনে দক্ষতা থাকা আবশ্যক।

জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫

কর্মস্থল ও কাজের ধরন
ফুল টাইম। নিয়োগপ্রাপ্ত কর্মীর কর্মস্থল হবে ঢাকায়।

বেতন ও সুবিধাসমূহ
বেতন: আলোচনা সাপেক্ষে। প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ব্যাংকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হবে।
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস/ইনসেনটিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা, বার্ষিক ছুটি এবং ব্যাংকের এইচআর পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
—আগ্রহী চাকরিপ্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ সময়: ১৯ নভেম্বর ২০২৬।

পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি : নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুন

নভেম্বর ১২, ২০২৬
এক ঝলক (১২ নভেম্বর ২০২৬)
এক ঝলক (১২ নভেম্বর ২০২৬)

পাহাড়ে চুকুই একটি জনপ্রিয় ও দামি সবজি। চুকুইগাছে ফুলের পর ফল আসতে শুরু করেছে। স্থানীয়ভাবে এটি আমিলে বা খরপাতা নামেও পরিচিত। মোরঘোনা, রাঙামাটি, ১২ নভেম্বর

খড় বোঝাই নছিমনের চালকের আসনে বসেছেন দুজন। লবণচরা, খুলনা, ১২ নভেম্বর

গোধূলিবেলায় কাপ্তাই হ্রদে মাছ ধরতে জাল ফেলছেন এক জেলে। বড়াদম, রাঙামাটি, ১২ নভেম্বর

বিলের পানি শুকিয়ে গেলেও জমিতে রয়ে গেছে কচুরিপানা। জমি চাষের উপযোগী করতে সেগুলো পরিষ্কার করছেন এক কৃষক। সমিতি এলাকা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১২ নভেম্বর

ধানখেতে পুঁতে রাখা ডালে বসে আছে একটি বক। লবণচরা, খুলনা, ১২ নভেম্বর

ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মশকনিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছেন পৌরসভার কর্মীরা। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ১২ নভেম্বর

নিজের জমিতে মুলা চাষ করেছেন কৃষক তোফাজ্জল ব্যাপারী। বিক্রির জন্য খেত থেকে মুলা তুলছেন তিনি। বিলভরা, ফরিদপুর, ১২ নভেম্বর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। মৌচাক, গাজীপুর, ১২ নভেম্বর

শীত বাড়তে শুরু করেছে। সকালে গরম কাপড় পরিয়ে সন্তানকে নিয়ে হাঁটতে বের হয়েছেন এক ব্যক্তি। মীরবাগ, কাউনিয়া, রংপুর, ১২ নভেম্বর

বিলের পানিতে ফুটে থাকা কচুরিপানার ফুল ছড়াচ্ছে সৌন্দর্য। তাঁতীকালিয়ানী, মানিকগঞ্জ, ১২ নভেম্বর

নভেম্বর ১২, ২০২৬
ঈদের সিনেমা জুটি সিয়াম–তুষি, শঙ্খর নতুন সিনেমায় থাকছে যেসব চমক
ঈদের সিনেমা জুটি সিয়াম–তুষি, শঙ্খর নতুন সিনেমায় থাকছে যেসব চমক

বিরতির পর এবার নতুন সিনেমা নিয়ে আসছেন শঙ্খ। ২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘আবার দেখা হলে’।

নভেম্বর ১২, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।