শেরপুরে শ্রমিকদল নেতাকে হত্যার অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মো. সোলাইমান মিয়া (৫৫) নামে এক শ্রমিকদল নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে তার লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস বাস কাউন্টারে শাকের হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পাশের কাউন্টারের কর্মীরা। পরে তাকে দ্রুত উদ্ধার...

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
রংপুরে পুজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু

রংপুরের কাউনিয়ায় দুর্গাপূজার মণ্ডপে জেনারেটরের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাকিল উদ্দিন (১৯) নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।

রংপুরে পুজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু
প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক: গাজী আতাউর

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন,“দেশের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী গতকাল রাজশাহীতে এক জনসভায় পতিত স্বৈরাচার ও বিরোধীদলের আঁতাতের যে সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন তা জনমন...

প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক: গাজী আতাউর
শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমেই বড় ধাক্কা খেল বাংলাদেশ।

শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্দর, শিল্পায়ন, জ্বালানি অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ—দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির গুরুত্বপূর্ণ চারটি ক্ষেত্রকে ঘিরে প্রধানমন্ত্রীর এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দী...

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
চলচ্চিত্রশিল্পে টিকতে পারবে না—হুমকি দিয়ে প্রীতিকে বলেছিলেন পরিচালক

পরিচালকের কাছে খাবার পরিবেশন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন অভিনেত্রী প্রীতি সাপ্রু। পরদিনই ‘জাগির’ সিনেমায় তার চরিত্রের গুরুত্ব কমিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি।

চলচ্চিত্রশিল্পে টিকতে পারবে না—হুমকি দিয়ে প্রীতিকে বলেছিলেন পরিচালক

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

কক্সবাজার সৈকতে লাখো মানুষ, ৪৫ মিনিটে ৩৮০ প্রতিমা বিসর্জন
কক্সবাজার সৈকতে লাখো মানুষ, ৪৫ মিনিটে ৩৮০ প্রতিমা বিসর্জন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। বেলা দুইটা থেকে সেখানে আসতে শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। ট্রাকে করে আনা প্রতিমাগুলো দল বেঁধে কাঁধে করে কিংবা ভ্যানে করে নিয়ে আসেন সৈকতের বালুচরে। বিকেল চারটার দিকে মঞ্চের সামনের বিশাল বালুচর কয়েক শ প্রতিমায় ভরে ওঠে। একদিকে মঞ্চে চলছিল অতিথিদের বক্তব্য, অন্যদিকে প্রতিমা ঘিরে ভক্তরা ব্যস্ত ছিলেন শেষ মুহূর্তের পূজা-অর্চনায়। এ চিত্র আজ বুধবারের।

দেবী দুর্গার বিদায়বেলায় এই আয়োজন দেখতে লাবণী, সিগাল, সুগন্ধা ও কলাতলী—সৈকতের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে জড়ো হন বিপুলসংখ্যক মানুষ। আয়োজকদের হিসাবে, দর্শনার্থীর সংখ্যা ছিল তিন লাখের বেশি। বিকেল পাঁচটার দিকে শহরের প্রাচীন সরস্বতীবাড়ি মন্দিরের পুরোহিত রানা ভট্টাচার্য মঞ্চে মন্ত্রপাঠ করেন। এরপর বিকেল ৫টা ৯ মিনিটে শুরু হয় বঙ্গোপসাগরে প্রতিমা বিসর্জন। ৪৫ মিনিটে একে একে ৩৮০টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

কক্সবাজার জেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল প্রথম আলোকে বলেন,  গত বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে বিসর্জন উৎসব সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, পর্যটন শহর কক্সবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির শহর।

প্রতিমা ঘিরে শেষ মুহূর্তের পূজা, বিদায়বেলায় বিষাদ

কক্সবাজার জেলায় এবার ৩২৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৫৫টি মণ্ডপে প্রতিমাপূজা এবং ১৬৯টিতে ঘটপূজা হয়েছে। চকরিয়া উপজেলায় সবচেয়ে বেশি ৭১টি মণ্ডপ ছিল। এ ছাড়া কুতুবদিয়ায় ৪৪টি, রামুতে ৩৭টি, কক্সবাজার সদরে ৩১টি, ঈদগাঁওয়ে ২৯টি, মহেশখালীতে ২৮টি, কক্সবাজার পৌরসভায় ২৬টি, চকরিয়া পৌরসভায় ২৫টি, পেকুয়ায় ৯টি, উখিয়ায় ৯টি, মহেশখালী পৌরসভায় ৬টি ও টেকনাফে ৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়।

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে কক্সবাজার শহর, সদর উপজেলা, উখিয়া, টেকনাফ, রামু ও ঈদগাঁওয়ের বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য সৈকতে আনা হয়। এর আগে মণ্ডপগুলোতে পুরোহিতদের মন্ত্রপাঠ, পূজার ঘণ্টা, ঢাকের বাদ্য, ধূপ ও ফুলের অঞ্জলিতে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। ছয় দিনের পূজার আনন্দ শেষে বিদায়বেলায় তাঁদের মধ্যে নেমে আসে বিষাদের ছায়া।

ট্রাকে করে আনা প্রতিমাগুলো দল বেঁধে কাঁধে করে কিংবা ভ্যানে করে নিয়ে আসেন সৈকতের বালুচরে

বিকেলে সৈকতের বালুচরে প্রতিমা ঘিরে শেষ মুহূর্তের পূজা-অর্চনায় অংশ নেন ভক্তরা। অনেকে সিঁদুর খেলায় মেতে ওঠেন। দেবীর কপালে ও পায়ে সিঁদুর ছুঁইয়ে প্রণাম করেন। একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন। বিকেল পাঁচটায় মন্ত্রপাঠের পর বিসর্জন শুরু হলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শহরের বৈদ্যঘোনার বাসিন্দা বিশ্বজিৎ পাল বলেন, দেবীর বিদায়ে মন খারাপ হলেও উৎসবের আনন্দ সবাই ভাগাভাগি করে নিয়েছেন। তাঁরা জগতের সব মানুষের মঙ্গল কামনা করেন।

ঘোনাপাড়ার কলেজছাত্রী আলপনা দাশ বলেন, লাখো মানুষের উপস্থিতিতে মাকে বিদায় জানাতে পেরে তিনি শান্তি পেয়েছেন। তবে মা চলে যাওয়ায় মন ভারাক্রান্ত হয়ে পড়েছে।

৪৫ মিনিটে ৩৮০ প্রতিমা বিসর্জন

বিকেল ৫টা ৯ মিনিটে শহরের কালীবাড়ি মন্দিরের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। সন্ধ্যা ছয়টার আগেই ৪৫ মিনিটে ৩৮০টি প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।

উদয় শংকর পাল বলেন, বিসর্জনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন উৎসব সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রতিমা বিসর্জন উৎসবকে কেন্দ্র করে দুপুর থেকে সমুদ্রসৈকতসহ পুরো শহরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

প্রতিমা বিসর্জন দেখতে সৈকতে ভিড় করে লাখো মানুষ। আজ বিকেলে

সম্প্রীতি ধরে রাখার তাগিদ

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার সমুদ্রসৈকতকে ঘিরে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। পরিবেশ রক্ষা করে কক্সবাজারকে আরও আকর্ষণীয় করার পাশাপাশি ঢেলে সাজানোর কাজ চলছে। বিভিন্ন সম্প্রদায়ের কয়েক লাখ মানুষের উপস্থিতিতে এই বৃহৎ প্রতিমা বিসর্জন উৎসব প্রমাণ করেছে, কক্সবাজার সম্প্রীতির শহর। যেকোনো মূল্যে এই সম্প্রীতি ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজারের তিন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফর রহমান কাজল, শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মো. আ. মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার এ এম সাজেদুর রহমান, রামকৃষ্ণ মিশন কক্সবাজারের সভাপতি ও শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দোলন ধর এবং দীপক শর্মা।

বক্তারা বলেন, এই বিশাল জনসমাগম বাঙালি সংস্কৃতি, বাঙালি চেতনা ও বাংলাদেশি জাতীয়তাবাদকে আরও সমৃদ্ধ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল। সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দাশ।

অক্টোবর ২১, ২০২৬
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে চিঠি দিয়েছে দূতাবাস, কী আছে তাতে
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে চিঠি দিয়েছে দূতাবাস, কী আছে তাতে

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তাঁদের অপরাধ ও বিচারপ্রক্রিয়ার বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। বিস্তারিত ভিডিওতে...

অক্টোবর ২১, ২০২৬
কিশোর ছেলের মরদেহ পড়ে ছিল শিমখেতে, আহাজারি থামছে না মায়ের
কিশোর ছেলের মরদেহ পড়ে ছিল শিমখেতে, আহাজারি থামছে না মায়ের

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শিমখেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। তার নাম মো. শাহেদ (১৭)। সে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমান এলাকার বাসিন্দা। আজ বুধবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহেদের মা–বাবা বৃদ্ধ, উপার্জনে অক্ষম। বৃদ্ধ মা–বাবাসহ পরিবারের খরচ মেটাতে দিনমজুরির কাজ করত কিশোর মো. শাহেদ। আজ সকালে এক প্রতিবেশীর শিমখেতে কাজ করতে গিয়েছিল সে। সকাল সাড়ে ১০টার দিকে খেতের মালিক গিয়ে দেখেন সেখানে শাহেদ অচেতন অবস্থায় পড়ে রয়েছে। পরে এক পল্লিচিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষা করে জানান শাহেদের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. রাশেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, কিশোর শাহেদের মৃত্যুর পর থেকে তার মা হাসিনা বেগমের আহাজারি থামছে না। কিছুক্ষণ পরপর তিনি জ্ঞান হারাচ্ছেন। বাবা মো. খলিলও ছেলের শোকে নির্বাক হয়ে গেছেন। তিনি আরও বলেন, ‘ছেলেটি ভদ্র ও নম্র হিসেবে এলাকায় পরিচিত ছিল। তার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’

জানতে চাইলে চর জব্বর থানার ছনখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) আলী হোসাইন প্রথম আলোকে বলেন, সকালে বেশ গরম পড়েছে এলাকায়। ধারণা করা হচ্ছে, এ সময় ওই কিশোর স্ট্রোক করেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।’ তিনি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে আবেদন করায় বিনা ময়নাতদন্তে লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

অক্টোবর ২১, ২০২৬
সাজেকে কাল থেকে আবার অবরোধের ঘোষণা, পর্যটকদের চলে আসার অনুরোধ
সাজেকে কাল থেকে আবার অবরোধের ঘোষণা, পর্যটকদের চলে আসার অনুরোধ

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন সড়কে তৃতীয় দফায় অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আগামীকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু হবে। তাই আজ বুধবারের মধ্যে সাজেক থেকে সব পর্যটককে চলে আসার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

আজ বিকেলে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ–অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির অনুরোধে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত শুক্রবার থেকে আজ বুধবার পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছিল। দাবি পূরণ না হওয়ায় পূজা শেষে আগামীকাল থেকে আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে আজকের মধ্যেই পর্যটকদের সাজেক ত্যাগ করার অনুরোধ জানাচ্ছি।

এর আগে ১৫ অক্টোবর সকাল ছয়টা থেকে সাজেক পর্যটন সড়কে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেন সাজেক গণ–অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরা। তাঁরা সড়কের বিভিন্ন স্থানে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। বাঘাইহাটের ১০ নম্বর এলাকা, গঙ্গারাম সেতু ও মাচলঙের ১৪ কিলোসহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করা হয়। এতে সাজেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।

অবরোধকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস–সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়া। ১১ অক্টোবর একই দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছিলেন তাঁরা। সেদিন বিকেলে প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করা হয়। এরপর গতকাল বুধবার যৌথ বিবৃতিতে দ্বিতীয় দফায় অবরোধের ঘোষণা দেন দুই সংগঠনের নেতারা।

বিবৃতিতে অভিযোগ করা হয়, সাজেক এলাকায় জেএসএসের সশস্ত্র সদস্যরা তৎপরতা চালাচ্ছেন এবং স্থানীয় বাসিন্দাদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে সময়সীমা বেঁধে দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। সংগঠনটির প্রচার সম্পাদক সজীব চাকমা প্রথম আলোকে বলেন, সাজেকে সাধারণ মানুষের ওপর ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের দীর্ঘদিনের নিপীড়ন ও হয়রানির বিষয়টি আড়াল করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে। ইউপিডিএফের চাপে সংগঠন দুটি অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বলেও দাবি করেন তিনি।

অবরোধের কারণে গত রোববার পর্যটকবাহী যানবাহন সাজেকে আটকা পড়েছিল। ওই দিন সন্ধ্যায় নিরাপত্তার কারণ দেখিয়ে সাজেক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। অবরোধ প্রত্যাহারের ঘোষণায় ১৫ অক্টোবর এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

অক্টোবর ২১, ২০২৬
টোকিও চলচ্চিত্র উৎসবে অস্কারের শীর্ষ নেতৃত্ব
টোকিও চলচ্চিত্র উৎসবে অস্কারের শীর্ষ নেতৃত্ব

অস্কারের সঙ্গে জাপানি চলচ্চিত্রের সম্পর্ক সাত দশকের বেশি পুরোনো। আকিরা কুরোসাওয়া থেকে রিউসুকে হামাগুচি—কয়েক প্রজন্মের নির্মাতার হাত ধরে সমৃদ্ধ হয়েছে সেই সম্পর্ক। এবার পুরস্কারের গণ্ডি ছাড়িয়ে তা বিস্তৃত হচ্ছে চলচ্চিত্রবিষয়ক আলোচনা ও আন্তর্জাতিক সহযোগিতায়। ২৬ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ কর্মসূচি ‘অ্যাকাডেমি ইন টোকিও’তে যোগ দেবেন অস্কার প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের শীর্ষ কর্মকর্তারা।
অস্কারের নেপথ্যের গল্প, আন্তর্জাতিক চলচ্চিত্রের ভবিষ্যৎ, নতুন প্রতিভা বিকাশ ও বৈশ্বিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে এ আয়োজনে। এশিয়ার চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে অ্যাকাডেমির সম্পর্ক আরও জোরদার করার সুযোগও তৈরি হবে এর মধ্য দিয়ে।

আলোচনামঞ্চে থাকবেন যাঁরা
আয়োজনের কেন্দ্রে থাকছেন অ্যাকাডেমির তিন শীর্ষ কর্মকর্তা—প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ক্রেমার, প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেইলর এবং চিফ মেম্বারশিপ, ইমপ্যাক্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি অফিসার মেরেডিথ শিয়া।

২০২২ সাল থেকে অ্যাকাডেমির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন বিল ক্রেমার। এর আগে তিনি অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের শীর্ষ পদে ছিলেন। অস্কার আয়োজনের পাশাপাশি অ্যাকাডেমি ফাউন্ডেশন এবং সংস্থাটির ১১ হাজার সদস্যসহ বৈশ্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন তিনি।

টোকিও চলচ্চিত্র উৎসবের পোস্টার

চলচ্চিত্র প্রযোজনায় দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে লিনেট হাওয়েল টেইলরের। তাঁর কাজের তালিকায় আছে ‘আ স্টার ইজ বর্ন’, ‘ক্যাপটেন ফ্যান্টাস্টিক’ ও ‘ব্লু ভ্যালেন্টাইন’-এর মতো আলোচিত চলচ্চিত্র। ২০২০ সালে অনুষ্ঠিত ৯২তম অস্কার অনুষ্ঠানও প্রযোজনা করেন তিনি।
অন্যদিকে মেরেডিথ শিয়া দেখভাল করেন অ্যাকাডেমির সদস্যদের সম্পৃক্ততা, পুরস্কার প্রশাসন, আন্তর্জাতিক কৌশল, চলচ্চিত্র উৎসবগুলোর সঙ্গে সম্পর্ক এবং নতুন প্রতিভা বিকাশের উদ্যোগ। ফলে টোকিওর এই আয়োজনে একই মঞ্চে পাওয়া যাবে অ্যাকাডেমির নেতৃত্ব, চলচ্চিত্র প্রযোজনা ও আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন তিন ব্যক্তিত্বকে।
কুরোসাওয়া থেকে মিয়াজাকি: অস্কারে জাপানের দীর্ঘ পথ
টোকিওতে অ্যাকাডেমির শীর্ষ নেতৃত্বের এই সফরের পেছনে রয়েছে জাপানি চলচ্চিত্রের দীর্ঘ অস্কার-ঐতিহ্য। সেই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নাম আকিরা কুরোসাওয়া। তাঁর পরিচালিত ‘রাশোমন’ ১৯৫২ সালে সম্মানসূচক বিদেশি ভাষার চলচ্চিত্র পুরস্কার পায়। এরপর তেইনোসুকে কিনুগাসার ‘গেট অব হেল’ ১৯৫৫ সালে এবং হিরোশি ইনাগাকির ‘সামুরাই আই: মুসাশি মিয়ামোতো’ ১৯৫৬ সালে একই স্বীকৃতি অর্জন করে।
পরবর্তী সময়ে জাপানি চলচ্চিত্রের সাফল্য আরও বিস্তৃত হয়। হায়াও মিয়াজাকির ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ২০০৩ সালে সেরা অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্রের অস্কার জেতে। ২০০৯ সালে ইয়োজিরো তাকিতার ‘ডিপারচার্স’ পায় সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার। আর ২০২২ সালে রিউসুকে হামাগুচির ‘ড্রাইভ মাই কার’ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের অস্কার জিতে জাপানি সিনেমার অবস্থান আরও শক্তিশালী করে।

সাফল্যের এই ধারা অব্যাহত থাকে ২০২৪ সালেও। ওই বছর হায়াও মিয়াজাকি পরিচালিত এবং মিয়াজাকি ও তোশিও সুজুকি প্রযোজিত ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’ সেরা অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্রের অস্কার জেতে। একই আসরে তাকাশি ইয়ামাজাকি পরিচালিত ‘গডজিলা মাইনাস ওয়ান’ পায় সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার।
এসব অর্জনের গুরুত্ব শুধু পুরস্কার জয়ে সীমাবদ্ধ নয়। অস্কারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি ভিন্ন ভাষা ও সংস্কৃতির চলচ্চিত্রকে বিশ্বের আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেয়। একটি মনোনয়নও কোনো ছবির প্রতি নতুন করে আগ্রহ তৈরি করতে পারে। আর পুরস্কার জয় খুলে দিতে পারে আন্তর্জাতিক পরিবেশনা ও বাজার সম্প্রসারণের সুযোগ। নির্মাতারাও যুক্ত হতে পারেন বৃহত্তর চলচ্চিত্রজগতের সঙ্গে। সেই বিবেচনায় টোকিওতে অ্যাকাডেমির সরাসরি উপস্থিতি জাপানের অতীত অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনারও ইঙ্গিত দিচ্ছে।

অস্কারের নেপথ্যের গল্প, নতুন সংযোগের সম্ভাবনা
২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘অ্যাকাডেমি ইন টোকিও’র অন্যতম প্রধান আয়োজন, বিশেষ প্যানেল আলোচনা। এতে বিল ক্রেমার, লিনেট হাওয়েল টেইলর ও মেরেডিথ শিয়ার সঙ্গে আলোচনায় অংশ নেবেন টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক তাকেও হিসামাৎসু।
অস্কারের নেপথ্যের নানা বিষয় ছাড়াও আলোচনায় উঠে আসবে অ্যাকাডেমির বৈশ্বিক উদ্যোগ, সদস্যপদ কর্মসূচি এবং আন্তর্জাতিক চলচ্চিত্রের ভবিষ্যৎ। বদলে যাওয়া চলচ্চিত্রজগতে অ্যাকাডেমির ভূমিকা ও বিভিন্ন দেশের চলচ্চিত্রশিল্পের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও কথা বলবেন তাঁরা।
বিল ক্রেমারের জন্য সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এটিই তাঁর প্রথম এশিয়া সফর। প্যানেল আলোচনা শেষে বৈশ্বিক চলচ্চিত্রশিল্প ও চলচ্চিত্র সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে দেওয়া হবে ‘গ্লোবাল সিনেমা লিডারশিপ স্পেশাল অ্যাওয়ার্ড’।
একই দিন অনুষ্ঠিত হবে ‘অ্যাকাডেমি ইন টোকিও: মেম্বার গ্যাদারিং’ শীর্ষক বিশেষ সংবর্ধনা। এতে অ্যাকাডেমির বিভিন্ন দেশের সদস্যরা একত্র হয়ে নিজেদের মধ্যে মতবিনিময় ও যোগাযোগের সুযোগ পাবেন। ভবিষ্যতে যৌথ উদ্যোগ এবং সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র তৈরিতেও এমন আয়োজন ভূমিকা রাখতে পারে।
সমাবেশে আরও উপস্থিত থাকার কথা রয়েছে অ্যাকাডেমি মিউজিয়ামের পরিচালক ও প্রেসিডেন্ট অ্যামি হোমা, চিফ রেভিনিউ অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জেনি গ্যালান্টে এবং চিফ মার্কেটিং, কমিউনিকেশনস অ্যান্ড কনটেন্ট অফিসার জেনিফার ডেভিডসনের। তাঁদের অংশগ্রহণে অ্যাকাডেমির সাংস্কৃতিক কার্যক্রম, ব্যবসায়িক উন্নয়ন, বিপণন এবং যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোও প্রতিনিধিত্ব পাবে।

সংলাপের কেন্দ্রে চলচ্চিত্রের ভবিষ্যৎ
২৯ অক্টোবর আলোচনা হবে চলচ্চিত্রশিল্পের ভবিষ্যৎ নিয়ে। সেদিন জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান তোহো কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিরো মাৎসুওকার মুখোমুখি হবেন অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার।
তাঁদের আলোচনায় গুরুত্ব পাবে প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শনের বদলে যাওয়া বাস্তবতা, স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিস্তার এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ।
বিশ্বজুড়ে চলচ্চিত্রের নির্মাণ, প্রদর্শন ও পরিবেশনার ধরন দ্রুত বদলাচ্ছে। প্রেক্ষাগৃহের পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্মও এখন চলচ্চিত্র দেখার গুরুত্বপূর্ণ মাধ্যম। এই পরিবর্তনের মধ্যে চলচ্চিত্রশিল্প কোন পথে এগোচ্ছে এবং বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলো কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে মতবিনিময় করবেন দুই কর্মকর্তা।
‘অ্যাকাডেমি ইন টোকিও’র সব অনুষ্ঠান হবে টোকিও মিডটাউন হিবিয়া হলে। জাপানের দীর্ঘ অস্কার-ঐতিহ্য, অ্যাকাডেমির বৈশ্বিক নেতৃত্ব এবং পরিবর্তনশীল চলচ্চিত্রবাজারকে একসূত্রে আনছে এই উদ্যোগ।
ফলে এবারের টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুধু বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শনেই সীমাবদ্ধ থাকছে না। অস্কারের অভিজ্ঞতা, আন্তর্জাতিক স্বীকৃতি, পরিবেশনার নতুন বাস্তবতা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনারও গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠছে উৎসবটি।

অক্টোবর ২১, ২০২৬
বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি
বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

ইউরোপের সেরাদের লড়াইয়ে নিজেদের অবস্থানটা আবার মনে করিয়ে দিল পিএসজি। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারানোর পর গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকেও একই ব্যবধানে হারিয়েছে প্যারিসের ক্লাবটি। মৌসুমের শুরু থেকে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনাকে হারানোর পর তাই গর্ব লুকাতে পারেননি পিএসজির মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।

বার্সার ব্যাজে করাত চলল প্যারিসীয় কায়দায়, ভুলের আক্ষেপ ফ্লিকের

ম্যাচ শেষে সিবিএস স্পোর্টসকে হাকিমি বলেন, ‘এমন একটি দলের বিপক্ষে খেললে আপনি তাদের দেখিয়ে দিতে চাইবেন, আমরাই চ্যাম্পিয়ন। আমরা আরও জিততে চাই। আমরা দেখাতে চাই, আমরাও বিশ্বের অন্যতম সেরা দল, এমনকি এই মুহূর্তে হয়তো সেরা দল।’

বার্সেলোনার বিপক্ষে জয়টি শুধু তিন পয়েন্ট পাওয়ার উপলক্ষ ছিল না পিএসজির জন্য। ইউরোপীয় ফুটবলে নিজেদের আধিপত্য প্রমাণেরও সুযোগ ছিল। সেটা খুব ভালোভাবেই দেখাতে পেরেছে লুইস এনরিকের দল। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল তারা। এবার জিতল মৌসুমে এর আগে কোনো ম্যাচ না হারা বার্সেলোনাকে হারিয়ে।

পিএসজির গোল উদযাপন

ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোকে হাকিমি বলেন, ‘আমরা জানতাম, ম্যাচটি খুব কঠিন হবে। আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম, যারা এই মৌসুমে এখনো হারেনি। কিন্তু আমাদের দলটি অসাধারণ।’

ম্যাচটি অবশ্য পিএসজির জন্য মোটেও সহজ ছিল না। দুবার ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণও বারবার বদলেছে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার সামর্থ্যে সন্তুষ্ট হাকিমি।

তাঁর ভাষায়, ‘সমর্থকদের জন্য এটি ছিল দারুণ একটি ম্যাচ। খেলতেও আমাদের ভালো লেগেছে। এ ধরনের ম্যাচে আমাদের খুব উঁচু মানের রক্ষণ ও আক্রমণ করতে হয়।’

জয়ের আনন্দের মধ্যেও অবশ্য হাকিমির চোখ সামনের দিকে। এবারের মৌসুমে পিএসজির লক্ষ্য আরও একবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়। সেই স্বপ্ন পূরণে প্রতিটি ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।

হাকিমি বলেন, ‘এ বছর আমাদের বড় একটি লক্ষ্য আছে, আমরা সেটি অর্জনের চেষ্টা করছি। আবার চ্যাম্পিয়নস লিগ জিততে চাই আমরা। আমাদের লক্ষ্য জিততে থাকা।’

জয়ের আনন্দের মধ্যেও অবশ্য হাকিমির চোখ সামনের দিকে।

দলের এই জয়ের মানসিকতা ধরে রাখার পেছনে কোচ লুইস এনরিকের অবদানের কথাও আলাদা করে উল্লেখ করেছেন হাকিমি। প্রতিদিন খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা জাগিয়ে রাখতে কাজ করেন এই স্প্যানিশ কোচ।
হাকিমির কথায়, ‘কোচ প্রতিদিন নিশ্চিত করেন, যেন আমরা জয়ের মানসিকতা হারিয়ে না ফেলি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আশা করি, এভাবেই আমরা জয় পেতে থাকব।’

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

অক্টোবর ২১, ২০২৬
বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের
বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

অক্টোবর ২১, ২০২৬
সন্ধ্যায় সারা দিনের খবর
সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে গোপনীয় নথিতে যা উঠে এসেছে

সৌদি আরবের জাতীয় পতাকা

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে সৌদি আরবের কারাগারে আটক ছিলেন। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইং থেকে ১৮ অক্টোবর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো একটি গোপনীয় নথিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত পড়ুন...

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় রাষ্ট্রাচার ‘ভঙ্গ’, রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

ইউসুফ আলী

রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। গতকাল তিনি রাজশাহী ছেড়েছেন। বিস্তারিত পড়ুন...

জ্ঞানেশ কুমারকে সরালেও বিপদ, রাখলেও বিপদ—নিজের পাতা ফাঁদে নিজেই পড়ল মোদি সরকার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জ্ঞানেশ কুমার নিজের পদে আছেন, আর ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার তাঁর পাশে অনড় দাঁড়িয়ে আছে। ক্ষমতাসীন বিজেপিদলীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রী রামদাস আঠাওয়ালে সরাসরি বলে দিয়েছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের কোনো সম্ভাবনাই নেই।’ প্রশ্ন হলো একজন কর্মকর্তাকে রাখতে সরকার এত বড় রাজনৈতিক মূল্য দিচ্ছে কেন? কী আছে এ লড়াইয়ের পেছনে, আর কেনই–বা সরকার এক পা-ও সরতে রাজি নয়? বিস্তারিত পড়ুন...

অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডকেও গুঁড়িয়ে দিলেন, পাকিস্তানের নতুন রত্ন কে এই আরাফাত মিনহাস

আরাফাত মিনহাস

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পেলেন প্রথম ফিফটি এবং সঙ্গে ৬ উইকেট, যা তাঁর ক্যারিয়ার–সেরাও। তাতে ২১ বছর বয়সেই আলোচনায় পাকিস্তানের অলরাউন্ডার আরাফাত মিনহাস। কে এই পাকিস্তানি অলরাউন্ডার? বিস্তারিত পড়ুন...

খায়রুল–সাদনিমা জুটির সাফল্যের রহস্য কোথায়

সাদনিমা ও খায়রুল বাসার

ঝগড়া করে প্রেমিকা চলে যাচ্ছে। তাকে আটকাতে গিয়ে সিঁড়িতে পড়ে পায়ে ব্যথা পায় অয়ন। সেই পা নিয়েই খোঁড়াতে খোঁড়াতে রাস্তায় প্রেমিকাকে রিলেশন ব্রেকআপ না করতে অনুরোধ করে। এই দৃশ্যই জানালা দিয়ে দেখে মজা পাচ্ছিল ফারিয়া। সেই ফারিয়া চরিত্রে সাদনিমা বিনতে নোমানের প্রথম হাসিই ভক্তদের পছন্দ হয়ে যায়। বিস্তারিত পড়ুন...

অক্টোবর ২১, ২০২৬
শাহজালাল ইসলামী ব্যাংকে অফিসার নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা
শাহজালাল ইসলামী ব্যাংকে অফিসার নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ‘অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু ১৯ অক্টোবর...

অক্টোবর ২১, ২০২৬
২৮ রানে নেই ৪ উইকেট, চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
২৮ রানে নেই ৪ উইকেট, চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠতে হলে বাংলাদেশের এই ম্যাচ জিততেই হবে। সঙ্গে আবার মেলাতে হবে রানরেটের সমীকরণ...

অক্টোবর ২১, ২০২৬
সিঁদুরে রাঙা মুখে উমার বিদায়
সিঁদুরে রাঙা মুখে উমার বিদায়

বিজয়া দশমীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর খেলায় মাতেন নারীরা। দেবী দুর্গাকে বিদায় জানানোর পাশাপাশি প্রতিমা বিসর্জন ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা।

অক্টোবর ২১, ২০২৬
‘বাংলাদেশের ভবিষ্যৎ বিএনপির কাছে নিরাপদ’, সুযোগ চান মেঘনা আলম
‘বাংলাদেশের ভবিষ্যৎ বিএনপির কাছে নিরাপদ’, সুযোগ চান মেঘনা আলম

জাতীয় সংসদে বিএনপির হয়ে কাজ করার সুযোগ চান মডেল থেকে রাজনীতিবিদ হওয়া মেঘনা আলম। দলীয় আনুগত্যের পুরস্কার হিসেবে নয়, বরং জ্ঞান, দক্ষতা.....

অক্টোবর ২১, ২০২৬
এবার শিকাগো বিশ্ববিদ্যালয়ের কাছে যৌন নিপীড়নের অভিযোগ
এবার শিকাগো বিশ্ববিদ্যালয়ের কাছে যৌন নিপীড়নের অভিযোগ

যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ভ্রাতৃসংঘের বাড়িতে আয়োজিত পার্টিতে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগে মামলা করেছেন ১৯ বছর বয়সী এক তরুণী...

অক্টোবর ২১, ২০২৬
ক্ষতিপূরণের চেক নিয়ে নিহতদের বাড়িতে শুভেন্দু, দিলেন চাকরির প্রতিশ্রুতি
ক্ষতিপূরণের চেক নিয়ে নিহতদের বাড়িতে শুভেন্দু, দিলেন চাকরির প্রতিশ্রুতি

চোরবাগানের পুজামণ্ডপে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে ক্ষতিপূরণের চেক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাসও দিয়েছেন তিনি।

অক্টোবর ২১, ২০২৬
তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই
তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

দেশগুলোর মধ্যে সামরিক মহড়া, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে যৌথ সহযোগিতার পথ আরও সুগম করাই এ চুক্তির লক্ষ্য...

অক্টোবর ২১, ২০২৬
রিল বানাতে ব্যস্ত দম্পতি, সমুদ্রে ভেসে যাচ্ছিল শিশু
রিল বানাতে ব্যস্ত দম্পতি, সমুদ্রে ভেসে যাচ্ছিল শিশু

সমুদ্রসৈকতে রিল তৈরির সময় ছোট শিশুর ঢেউয়ে বিপদে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। এক পথচারী শিশুটিকে উদ্ধার করেন বলে দাবি করা হয়েছে।

অক্টোবর ২১, ২০২৬
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন।

অক্টোবর ২১, ২০২৬
হেফাজতের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে করা আবেদন কেন তুলে নিলেন সিজেপির আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস?
হেফাজতের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে করা আবেদন কেন তুলে নিলেন সিজেপির আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস?

পৃথক বিক্ষোভের ঘটনায় সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে গ্রেফতার করা হয়েছিল। অভিজিৎ দীপকে আদালত থেকে মুক্তি পেলেও আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

অক্টোবর ২১, ২০২৬
স্ত্রী ভেসে যান সুনামিতে, সান্নিধ্য পেতে ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে চলেছেন স্বামী
স্ত্রী ভেসে যান সুনামিতে, সান্নিধ্য পেতে ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে চলেছেন স্বামী

ইয়াসুও তাকামাৎসুর স্ত্রী ইউকো ২০১১ সালে একটি সুনামিতে ভেসে যান। তার দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। দুই বছর পর, তিনি ডাইভিং শেখেন এবং তখন থেকে স্মৃতি, ভালোবাসা ও সংযোগের নিদর্শন হিসেবে প্রতি মাসে দুই বার সাগরে নামেন।

অক্টোবর ২১, ২০২৬
৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী, যা জানা যাচ্ছে
৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী, যা জানা যাচ্ছে

স্যাটেলাইট চিত্র থেকে কিম কীভাবে ছুটি কাটান সে সম্পর্কে ধারণা পাওয়া যায়, যা বেশিরভাগ উত্তর কোরীয়দের নাগালের বাইরে। দেশটির মানুষেরা যেখানে খাবার জোটাতে হিমশিম খান, সেখানে দেশটির নেতা চারটি প্রমোদতরীতে ঘনঘন সময় কাটাচ্ছেন - এটা অনেকেই ভাবতে পারেন না।

অক্টোবর ২১, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প কি মিয়ানমারের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী?
ডোনাল্ড ট্রাম্প কি মিয়ানমারের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী?

এমন লক্ষণ দেখা যাচ্ছে যে, একসময় বিশ্বজুড়ে একঘরে হয়ে থাকা মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্র তার নীতি পরিবর্তন করছে।

অক্টোবর ২১, ২০২৬
পত্রিকা: 'সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মিশন ও পররাষ্ট্রের না জানার কারণ কী?'
পত্রিকা: 'সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মিশন ও পররাষ্ট্রের না জানার কারণ কী?'

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে তিন বছরে ৫৪ বাংলাদেশির মৃত্যু, এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামো - ঢাকা থেকে প্রকাশিত বুধবারের সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ২১, ২০২৬
মিষ্টির পর ইশরাক: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দল সামলানোর চেষ্টা তারেক রহমানের?
মিষ্টির পর ইশরাক: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দল সামলানোর চেষ্টা তারেক রহমানের?

এ দুটি ঘটনায় কী বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কী দলের ভেতরে ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়া নেতাদের সামলানোর চেষ্টা থেকে এই পদক্ষেপ নিয়েছেন ? নাকি শুধু দল ও সরকারের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছেন তিনি? কিংবা 'বিতর্ক তৈরি করলেই' পদ হারাতে হবে- এই কঠিন বার্তাই দিতে চেয়েছেন দলের নেতাদের।

অক্টোবর ২১, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশি নারী কারাগার থেকেই যোগাযোগ রাখতেন, দাবি পরিবারের
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশি নারী কারাগার থেকেই যোগাযোগ রাখতেন, দাবি পরিবারের

সরকারি প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি সৌদি আরবের কারাগারে থাকার কথা তারা জানতেন।

অক্টোবর ২০, ২০২৬
পূজার ছুটিতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়
পূজার ছুটিতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

শরতের নীল আকাশ, মেঘের ভেলা আর উৎসবের আমেজ—সব মিলিয়ে ছুটির দিনে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় যেন প্রাণের মেলা।

অক্টোবর ২১, ২০২৬
দিনাজপুরে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায়
দিনাজপুরে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায়

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী। পাঁচ দিনের পূজা-অর্চনা শেষে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। সিঁদুর খেলা, পূজা-অর্চনা, বিজয়ার প্রণাম ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার (২১ অক্টোবর) দিনাজপুরে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

অক্টোবর ২১, ২০২৬
সৌদি আরবগামী ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজারের বেশি যাত্রী
সৌদি আরবগামী ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজারের বেশি যাত্রী

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগো এয়ারলাইনসের ২৮টি, সালামএয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৬টি ফ্লাইট।

অক্টোবর ২১, ২০২৬
শীতের কুয়াশায় মোড়ানো মনপুরা, ভোলায় পর্যটনের অপার সম্ভাবনা
শীতের কুয়াশায় মোড়ানো মনপুরা, ভোলায় পর্যটনের অপার সম্ভাবনা

শীতের আগমনী বার্তায় কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে ভোলার দ্বীপ উপজেলা মনপুরা। মেঘনার বুকে ধোঁয়াটে কুয়াশা, হিমেল বাতাস, বিস্তীর্ণ সবুজ মাঠ আর আঁকাবাঁকা মেঠোপথ—প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যে শীতের সকালে এক মায়াবী রূপ ধারণ করছে দ্বীপটি। নদী ও প্রকৃতির মিতালিতে মুগ্ধ হওয়ার পাশাপাশি পর্যটকদের হাতছানি দিচ্ছে সম্ভাবনাময় মনপুরা।

অক্টোবর ২১, ২০২৬
চলচ্চিত্রশিল্পে টিকতে পারবে না—হুমকি দিয়ে প্রীতিকে বলেছিলেন পরিচালক
চলচ্চিত্রশিল্পে টিকতে পারবে না—হুমকি দিয়ে প্রীতিকে বলেছিলেন পরিচালক

পরিচালকের কাছে খাবার পরিবেশন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন অভিনেত্রী প্রীতি সাপ্রু। পরদিনই ‘জাগির’ সিনেমায় তার চরিত্রের গুরুত্ব কমিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি।

অক্টোবর ২১, ২০২৬
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্দর, শিল্পায়ন, জ্বালানি অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ—দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির গুরুত্বপূর্ণ চারটি ক্ষেত্রকে ঘিরে প্রধানমন্ত্রীর এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও সম্ভাবনা সরেজমিনে পর্যালোচনার মধ্য দিয়ে উপকূলীয় অঞ্চলের উন্নয়নে নতুন গতি আসবে।

অক্টোবর ২১, ২০২৬
শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ
শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমেই বড় ধাক্কা খেল বাংলাদেশ।

অক্টোবর ২১, ২০২৬
প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক: গাজী আতাউর
প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক: গাজী আতাউর

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন,“দেশের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী গতকাল রাজশাহীতে এক জনসভায় পতিত স্বৈরাচার ও বিরোধীদলের আঁতাতের যে সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন তা জনমনে উদ্বেগ তৈরি করার জন্য যথেষ্ট।”

অক্টোবর ২১, ২০২৬