নাটোরে শাকিল হত্যা: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে মামলাটির তদন্তভার থানা-পুলিশের কাছ থেকে সরিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকায় জরুরি অবতরণ, ১০ দিন পর সিলেট সীমান্ত দিয়ে গেল ভারতীয়র মরদেহ

চিকিৎসার জন্য বিমানে কলকাতা যাওয়ার পথে অসুস্থ হয়ে ঢাকায় মৃত্যুবরণ করা ভারতের আসাম রাজ্যের অঞ্জনা ভৌমিকের (৫৬) মরদেহ ১০ দিন পর দেশে ফিরেছে।

ঢাকায় জরুরি অবতরণ, ১০ দিন পর সিলেট সীমান্ত দিয়ে গেল ভারতীয়র মরদেহ
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) বিকেলে খেলা দেখার কথা বলে শাহীনের বাইরে যেতে চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন শিরিনের গলা চেপে ধরেন...

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলনেতাকে মারধর, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দলনেতা জুয়েল হোসেন নিরবকে পেটানোর ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলনেতাকে মারধর, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার
রাকসুর মেয়াদ শেষ, পরবর্তী নির্বাচন নিয়ে ধোঁয়াশা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত সোমবার (২৬ অক্টোবর)।

রাকসুর মেয়াদ শেষ, পরবর্তী নির্বাচন নিয়ে ধোঁয়াশা
ইরানে সামরিক অভিযানের জন্য আরব দেশগুলোকে প্রস্তুতির বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে একটি ‘সংক্ষিপ্ত ও প্রবল সামরিক অভিযান’-এর জন্য প্রস্তুত থাকতে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশকে বার্তা দিয়েছে।

ইরানে সামরিক অভিযানের জন্য আরব দেশগুলোকে প্রস্তুতির বার্তা যুক্তরাষ্ট্রের
মাদারীপুরে জুলাই যোদ্ধা তামিমের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট

মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী গ্রামে জুলাই যোদ্ধা তামিম মাতুব্বরের বাড়িসহ অন্তত অর্ধশত বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা বাচ্চু মোড়ল ও লাভলু মোড়লের লোকজনের ব...

মাদারীপুরে জুলাই যোদ্ধা তামিমের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

শাইখুল হিন্দের শেষ বার্তা
শাইখুল হিন্দের শেষ বার্তা

আলেমদের সেই ঐতিহাসিক সমাবেশে তিনি মুসলমানদের পুনরুজ্জীবনের জন্য যে অমূল্য দুটি বার্তার ঘোষণা দিয়েছিলেন, তা আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক।

অক্টোবর ২৮, ২০২৬
মার্কস অলরাউন্ডার আসছে এনটিভিতে
মার্কস অলরাউন্ডার আসছে এনটিভিতে

অবশেষে প্রতীক্ষার অবসান হলো! বাংলাদেশের শিশু-কিশোরদের সর্ববৃহৎ প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’-এর চূড়ান্ত পর্ব আসছে এনটিভির পর্দায়। আগামী ৩০ অক্টোবর থেকে প্রতি শুক্রবার ও সোমবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে এই আয়োজন।
প্রায় এক বছর ধরে চলা প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ৩ লাখ শিশু-কিশোর। দেশজুড়ে অনুষ্ঠিত ১০০টি আঞ্চলিক পর্ব এবং পরবর্তী বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই পেরিয়ে নির্বাচিত প্রতিযোগীরা এবার লড়বে চূড়ান্ত পর্বে।

নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতায় প্রতিভার স্বাক্ষর রেখে বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবে বাংলাদেশের সেরা তিন অলরাউন্ডার।
তিনটি গ্রুপের সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। সব মিলিয়ে বিভিন্ন গ্রুপের বিজয়ীদের জন্য থাকছে পদকসহ মোট ১ কোটি টাকার শিক্ষাবৃত্তি।
প্রতিভার চমক আর জমজমাট মার্কস অলরাউন্ডারের লড়াই দেখতে চোখ রাখুন এনটিভির পর্দায়।

অক্টোবর ২৮, ২০২৬
স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব
স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব

স্তন ক্যানসার মানেই মৃত্যু নয়। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে দ্রুত রোগনির্ণয় ও চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। এমনকি অনেক ক্ষেত্রে স্তন অপসারণ করারও প্রয়োজন হয় না।

স্তন ক্যানসারের চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা শুরু করার গুরুত্ব বোঝাতে কথাগুলো বলেন অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম। তিনি প্রথম আলো ডটকমের আয়োজনে ‘বিশ্বমানের ক্যানসার–চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন। গত শনিবার অনুষ্ঠানটি প্রথম আলো ও এসকেএফের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়।

অধ্যাপক ডা. সাগরিকা শারমীনের উপস্থাপনায় এ পর্বে আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম।

‘পিংক অক্টোবর’ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশে স্তন ক্যানসারের পরিস্থিতি, রোগের ঝুঁকির কারণ, প্রাথমিক লক্ষণ, স্ক্রিনিং ও রোগনির্ণয়, স্তন অপসারণ না করে অস্ত্রোপচার, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং চিকিৎসায় সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে স্তন ক্যানসার সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানো এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো জরুরি বিষয়ও।

স্তন ক্যানসারের প্রকোপ বেশি

বাংলাদেশে নারীদের মধ্যে স্তন ক্যানসারের প্রকোপের বিষয়ে অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম বলেন, অতীতে নারীদের মধ্যে জরায়ুমুখের ক্যানসার বেশি দেখা গেলেও বর্তমানে স্তন ক্যানসার অন্যতম প্রধান ক্যানসার হিসেবে উঠে এসেছে। দেশে প্রতি ১ লাখ নারীর মধ্যে আনুমানিক ২০ থেকে ২২ জন স্তন ক্যানসারে আক্রান্ত হন।

ডা. মোহাম্মদ মাসুদ করিম আরও বলেন, আগে অনেক ক্ষেত্রে রোগ শনাক্ত হতো না। বর্তমানে সচেতনতা বাড়ার জন্য রোগনির্ণয় ও চিকিৎসার সুযোগ তৈরি হচ্ছে। বংশগত বা জিনগত প্রবণতার পাশাপাশি বিভিন্ন শারীরিক ও প্রজননসংক্রান্ত বিষয় এ রোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।

স্তনে পিণ্ড দেখলে অপেক্ষা নয়

স্তন ক্যানসারের লক্ষণ সম্পর্কে ডা. মাসুদ করিম বলেন, স্তনে চাকা বা দলা, নিপল দিয়ে রক্তপাত, ত্বক দেবে যাওয়া বা কমলার খোসার মতো পরিবর্তন, ক্ষত কিংবা বগলে চাকা দেখা দিতে পারে। স্তনে ব্যথা না থাকলেও ক্যানসারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

লজ্জা, ভয় ও কুসংস্কারের কারণে অনেক নারী চিকিৎসা নিতে দেরি করেন। কেউ কেউ বিকল্প চিকিৎসার আশ্রয়ও নেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এতে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করতে দেরি হতে পারে। তাই স্তনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অপেক্ষা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

অধ্যাপক ডা. সাগরিকা শারমীনের উপস্থাপনায় আলোচনায় বাংলাদেশের স্তন ক্যানসার পরিস্থিতি, রোগের প্রাথমিক লক্ষণ, স্ক্রিনিং, আধুনিক চিকিৎসাপদ্ধতি, চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া, পুনর্বাসন এবং সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম

রোগনির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা

স্তন ক্যানসার শনাক্ত করার প্রক্রিয়া সম্পর্কে ডা. মাসুদ করিম বলেন, রোগীর পূর্ববর্তী মেডিক্যাল রিপোর্ট নেওয়া, শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনীয় ইমেজিং ও টিস্যু পরীক্ষার সমন্বয়ে রোগনির্ণয় করা হয়। এ ক্ষেত্রে দুই স্তন ও বগল পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। আলট্রাসনোগ্রাফি ও ম্যামোগ্রাফির পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে এমআরআই করা হতে পারে।

ডা. মোহাম্মদ মাসুদ করিম বলেন, কোর নিডল বায়োপসির মাধ্যমে টিস্যু পরীক্ষা করে ক্যানসারের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যায়। প্রয়োজন অনুযায়ী রিসেপ্টর পরীক্ষাও করা হয়। এসব পরীক্ষার ফলের ভিত্তিতে রোগীর জন্য উপযুক্ত চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করা হয়।

স্তন অপসারণ নয়

স্তন ক্যানসার শনাক্ত হওয়ার পর অনেক নারীর মধ্যে স্তন হারানোর ভয় থাকে। এ প্রসঙ্গে ডা. মাসুদ করিম বলেন, রোগের পর্যায় ও রোগীর অবস্থা বিবেচনায় অনেক ক্ষেত্রে স্তন রেখে অস্ত্রোপচার করা সম্ভব। এ পদ্ধতিতে আক্রান্ত অংশটুকু অপসারণ করে স্তনের বাকি অংশ সংরক্ষণ করা হয়।

এই অস্ত্রোপচারের পর সাধারণত রেডিওথেরাপির প্রয়োজন হয় বলে জানান ডা. মাসুদ করিম। তিনি বলেন, কিছু রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচারের আগে কেমোথেরাপি দিয়ে টিউমারের আকার কমানো হয়। কোন পদ্ধতি উপযুক্ত, তা নির্ধারণে বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেওয়া জরুরি।

দেশেই রয়েছে আধুনিক চিকিৎসার সুযোগ

বাংলাদেশে স্তন ক্যানসারের চিকিৎসাসুবিধা সম্পর্কে ডা. মাসুদ করিম বলেন, রোগের ধরন ও পর্যায় অনুযায়ী অস্ত্রোপচার, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপির মতো চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হয়। আন্তর্জাতিক চিকিৎসা নির্দেশিকা অনুসরণ করে রোগীর শারীরিক অবস্থা ও আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় চিকিৎসা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ।

ডা. মোহাম্মদ মাসুদ করিম বলেন, সার্জন, রেডিওলজিস্ট, মেডিক্যাল অনকোলজিস্ট, রেডিওথেরাপি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বয়ে রোগীর চিকিৎসা পরিকল্পনা করা হয়। বাংলাদেশেও আধুনিক রোগনির্ণয় ও চিকিৎসার সুযোগ রয়েছে। তাই বিদেশে চিকিৎসার সুযোগ খুঁজতে গিয়ে দেশে চিকিৎসা শুরু করতে অযথা দেরি করা উচিত নয়।

কারা কখন স্ক্রিনিং করবেন

স্তন ক্যানসার শনাক্তে স্ক্রিনিংয়ের গুরুত্ব সম্পর্কে ডা. মাসুদ করিম বলেন, রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই পরীক্ষা করে রোগ শনাক্ত করার প্রক্রিয়াকে স্ক্রিনিং বলা হয়। এর মধ্যে নিজে স্তন পরীক্ষা করা, চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ইমেজিং পরীক্ষা অন্তর্ভুক্ত।

বিভিন্ন দেশের নির্দেশিকা অনুযায়ী সাধারণত ৪০ বছর বয়সের পর স্ক্রিনিংয়ের পরামর্শ দেওয়া হয় উল্লেখ করে মাসুদ করিম বলেন, পারিবারিক ইতিহাস বা অন্য কারণে ঝুঁকি বেশি থাকলে আরও কম বয়সে স্ক্রিনিংয়ের প্রয়োজন হতে পারে। ঝুঁকি ও শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ম্যামোগ্রাফি বা এমআরআই করা যেতে পারে। দুই স্তরেরই প্রয়োজনীয় পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ।

সচেতনতা বাড়াতে প্রয়োজন সবার অংশগ্রহণ

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর দায়িত্ব শুধু সরকারের নয়। হাসপাতাল, চিকিৎসক সংগঠন, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরও ভূমিকা রাখা জরুরি। গ্রাম ও মফস্‌সলের মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, সভা, সেমিনার ও কর্মশালাকে কাজে লাগানো প্রয়োজন।

এ প্রসঙ্গে ডা. মাসুদ করিম বলেন, শুধু অক্টোবর মাসে নয়, সারা বছরই স্তন ক্যানসার নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। স্তনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে কোথায় যেতে হবে এবং কার পরামর্শ নিতে হবে, সে বিষয়েও মানুষকে স্পষ্ট ধারণা দিতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি বলেন, স্তন ক্যানসার মোকাবিলায় সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া, প্রয়োজনীয় পরীক্ষা করানো এবং সময়মতো যথাযথ চিকিৎসা নেওয়ার মাধ্যমে এ রোগের চিকিৎসায় ভালো ফল পাওয়া সম্ভব।

অক্টোবর ২৮, ২০২৬
অতিরিক্ত মানসিক চাপে কি মাথার চুল এক রাতে পেকে যেতে পারে
অতিরিক্ত মানসিক চাপে কি মাথার চুল এক রাতে পেকে যেতে পারে

জনপ্রিয় ট্রাভেল ভ্লগার রুহি চেনাত। কিছুদিন আগে তিনি পৃথিবীর সবচেয়ে দুর্গম দ্বীপ ত্রিস্টান দ্য কুনার উদ্দেশ্যে এক কঠিন সমুদ্রযাত্রায় বের হন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিযানের কথা

অক্টোবর ২৮, ২০২৬
সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল
সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল

সাইবার হামলার আশঙ্কায় ৩টি মডেলের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে অ্যাপল।

অক্টোবর ২৮, ২০২৬
দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার
দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

সাখাওয়াতের এই বাস্তবতার কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়িয়েছে গাজীপুর বন্ধুসভা। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে একটি হুইলচেয়ার, পরিবারের জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় বাজার এবং দুই সন্তানের জন্য এক বছরের শিক্ষাসামগ্রী।

অক্টোবর ২৮, ২০২৬
বলাকায় বুথে যান্ত্রিক ত্রুটি, আশকোনায় বিমানের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু
বলাকায় বুথে যান্ত্রিক ত্রুটি, আশকোনায় বিমানের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বলাকা ভবনের (হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন) টিকিট বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু করা হয়েছে।

আজ বুধবার এ কাউন্টারে সেবা দেওয়া শুরু হয়েছে। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কাউন্টারে সেবা পাওয়া যাবে।

বিমান জানিয়েছে, বলাকার বিক্রয় বুথে কারিগরি জটিলতার কারণে টিকিট আবার ইস্যু করতে যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পের বিক্রয়কেন্দ্রের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রেও যোগাযোগ করতে পারবেন। এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নির্দেশনা থাকলে যথাসময়ে জানানো হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অক্টোবর ২৮, ২০২৬
মাঝের আঙুলটি বড় কেন
মাঝের আঙুলটি বড় কেন

হাতের পাঁচ আঙুল সমান না, এটা আমরা চিরকাল দেখে আসছি। কিন্তু কেন না? কেন ঠিক মাঝের আঙুলটি (মধ্যমা) সবচেয়ে বড়? এর সুনির্দিষ্ট কোনো উত্তর এখনও জানা যায়নি। তবে বিশ্লেষণমূলক ব্যাখ্যা রয়েছে, যা যুক্তিসঙ্গত বলে ধরে নেওয়া যায়। কোনো কাজ করতে গেলে মানুষ সাধারণত মুষ্টিবদ্ধ হাতে শক্ত করে কিছু ধরে। এ সময় মাঝের আঙুলের ওপর চাপ পড়ে। অর্থাৎ দৈনন্দিন জীবনের কাজকর্মে মাঝের আঙুলটির ব্যবহার এমন যে সেটা মোটামুটি শক্ত না হলে চলে না। দেখা গেছে হাতের পেশিগুলো মাঝের আঙুলের হাড়ের চারপাশে সুসজ্জিত এবং এর হাড়ও খুব শক্ত ও লম্বা। ফলে মাঝের আঙুলটি এমন অবস্থানে রয়েছে, যার সাহায্যে বেশি শক্তি প্রয়োগ করা সম্ভব।

আদিম যুগে মানুষ মূলত ফলমূল খেয়ে বাঁচত। গাছের ডাল থেকে ফল পাড়ার জন্য শক্ত মুঠি একটি বড় ভূমিকা পালন করে। আর সেখানে মাঝের আঙুলটি বড় হওয়ায় মানুষের জীবন ধারণ সহজ হয়েছে। সে কারণে মাঝের বড় আঙুলটি জীবনের পরীক্ষায় টিকে গেছে। কালের বিবর্তনে সেটি সংরক্ষিত হয়েছে। শক্ত মুঠিতে কোনো কিছু ধরার সক্ষমতার সঙ্গে হাতের আঙুলের অবস্থান ও গঠনের যে সম্পর্ক রয়েছে তা বুড়ো আঙুলের অবস্থান থেকে আরও স্পষ্ট বোঝা যায়। বুড়ো আঙুলটি অন্য চারটি আঙুলের তুলনায় এমন অবস্থানে রয়েছে যেন আঙুলগুলো দুই বিপরীত দিক থেকে গোল করে এনে কোনো কিছু শক্ত মুঠিতে আঁকড়ে ধরা সহজ হয়। সেখানে মধ্যমা প্রয়োজনীয় শক্তি জোগায়।

হাত–পায়ের আঙুল ছোট–বড় হয় কেন

অক্টোবর ২৮, ২০২৬
স্পেনে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত
স্পেনে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এদিকে, ইসরায়েলে ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সংখ্যাগরিষ্টতা পায়নি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৮, ২০২৬
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল

২০০৬ সাল, সেই বছরের ২৮শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সমাবেশ ঘিরে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকা। লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র হাতে সেখানে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দু’টির নেতাকর্মীরা।

অক্টোবর ২৮, ২০২৬
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ

টানা ৭৫০ দিন সাগরে চলার পর জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে 'ভিলা ভি ওডিসি' তার যাত্রা স্থগিত করেছে। জাহাজের পরিচালনাকারী সংস্থা বলছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার পর্যন্ত হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত

তীব্র ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ায় উপকূলীয় এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে যার জেরে ব্যাহত হয়েছে দৈনন্দিন জীবন।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
পত্রিকা: 'নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার'
পত্রিকা: 'নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার'

পহেলা নভেম্বর নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেবে সরকার। এজন্য বাড়তি ব্যয় সংস্থানে সরকার চলতি মাসে ব্যাংক থেকে ঋণ নেয়া বাড়িয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের বিষয়টি রয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ সংবাদপত্রের প্রধান শিরোনামে।

অক্টোবর ২৮, ২০২৬
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?

বাংলাদেশ প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা মাশরুমের মতো দেখতে 'ব্যাঙের ছাতা'কে অনেকে মাশরুম মনে করে থাকেন। গবেষকরা ব্যাখ্যা করেছেন বিষয়টা।

অক্টোবর ২৮, ২০২৬
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?

২০১৪ সালের মে মাসে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দেশটির তখনকার প্রধানমন্ত্রী শিনজো আবে বিগ-বি ধারণাটি প্রথমে সামনে নিয়ে এসেছিলেন। ২০২৩ সালে জাপানের তখনকার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের সময় বঙ্গোপসাগরকে ঘিরে এই শিল্পাঞ্চলের প্রস্তাব ও এতে ভারতের যুক্ত হওয়ার প্রসঙ্গটি উঠে আসে।

অক্টোবর ২৭, ২০২৬
হাঙ্গেরিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ১৪০ বৃত্তির সুযোগ
হাঙ্গেরিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ১৪০ বৃত্তির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষায় প্রতি বছর ১৪০টি বৃত্তির সুযোগ রয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক
মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক

ক্যাম্পেইনের আওতায় মার্সেলের ফ্রিজ, টিভি, এসি বা ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল নিবন্ধন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে নির্ধারণ করা হবে ক্রেতার প্রাপ্য উপহার। ফিরতি এসএমএসের মাধ্যমে উপহারের তথ্য জানিয়ে দেওয়া হবে। পরে সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষ ক্রেতার হাতে উপহার তুলে দেবে।

অক্টোবর ২৮, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি, মাঠে ৮ টহল দল
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি, মাঠে ৮ টহল দল

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

অক্টোবর ২৮, ২০২৬
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার পুনরায় চালু
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার পুনরায় চালু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সেবা ও সহায়তা অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নতুন নির্দেশনা থাকলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

অক্টোবর ২৮, ২০২৬
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে একদিন রাজনৈতিক ও আইনগত বিচারের মুখোমুখি হতে হবে।

অক্টোবর ২৮, ২০২৬
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা: হানিফসহ চার আসামির মামলার রায় বৃহস্পতিবার
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা: হানিফসহ চার আসামির মামলার রায় বৃহস্পতিবার

মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। গত ৫ অক্টোবর প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

অক্টোবর ২৮, ২০২৬
জাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০–২১ জানুয়ারি
জাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০–২১ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।

অক্টোবর ২৮, ২০২৬
মাদারীপুরে জুলাই যোদ্ধা তামিমের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট
মাদারীপুরে জুলাই যোদ্ধা তামিমের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট

মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী গ্রামে জুলাই যোদ্ধা তামিম মাতুব্বরের বাড়িসহ অন্তত অর্ধশত বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা বাচ্চু মোড়ল ও লাভলু মোড়লের লোকজনের বিরুদ্ধে।

অক্টোবর ২৮, ২০২৬