ধামরাইয়ে ৩ বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকাজুড়ে আতঙ্ক

ঢাকার ধামরাইয়ে একই এলাকার তিনটি বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, আতর, সাবান ও রক্তমাখা গলাকাটা মুরগি রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় এই রহস্যজনক ও ভীতিকর ঘটনা ঘটে।

মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার ঘটনায় হওয়া মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন  আদালত।

মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
ঝিনাইদহে সরকারি খাল ভরাট করে ড্রেন নির্মাণ, প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য

একই খাল খননের জন্য ২০২৬ সালের ১ মার্চ ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বরাবর কালীগঞ্জ পৌরসভার প্যাডে একটি চিঠি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন কালীগঞ্জ পৌরসভার প্রশাসক রেজওয়ানা নাহিদ।

ঝিনাইদহে সরকারি খাল ভরাট করে ড্রেন নির্মাণ, প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য
আবাসিক শিক্ষার্থীদের জন্য হাবিপ্রবিতে নতুন রিডিং রুম

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে নতুন রিডিং রুম উদ্বোধন করা হয়েছে।

আবাসিক শিক্ষার্থীদের জন্য হাবিপ্রবিতে নতুন রিডিং রুম
যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক অধ্যাপক অভিনু কিবরিয়া

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম।

যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক অধ্যাপক অভিনু কিবরিয়া
ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠল সাফ চ্যাম্পিয়নশিপের

দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ ভারত-পাকিস্তান। সেই লড়াই এবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর গ্রুপ পর্বে বৃহস্পতিবার (৫ নভেম্বর) মুখোমুখি হচ্ছে দুই চিরপ্...

ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠল সাফ চ্যাম্পিয়নশিপের
সাভার-আশুলিয়ায় বেশিরভাগ কারখানা খোলা, নিয়ন্ত্রণে পরিস্থিতি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।

সাভার-আশুলিয়ায় বেশিরভাগ কারখানা খোলা, নিয়ন্ত্রণে পরিস্থিতি

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন, প্রশ্ন এবি পার্টির
পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন, প্রশ্ন এবি পার্টির

দেশে পুলিশ, শিল্প পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে রাজপথে নামতে দেখা যাচ্ছে। এর কারণ কী তিনি জানতে চান।

নভেম্বর ৫, ২০২৬
আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ৭০ কারখানায় ছুটি, গাজীপুর শান্ত
আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ৭০ কারখানায় ছুটি, গাজীপুর শান্ত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

নভেম্বর ৫, ২০২৬
বাহরাইনে মারা যাওয়া এক বোনের সম্পত্তি নিয়ে ভাগনেদের সঙ্গে দ্বন্দ্বে তিন খুন, পাঁচজনের মৃত্যুদণ্ড
বাহরাইনে মারা যাওয়া এক বোনের সম্পত্তি নিয়ে ভাগনেদের সঙ্গে দ্বন্দ্বে তিন খুন, পাঁচজনের মৃত্যুদণ্ড

বাহরাইনে মারা যাওয়া এক বোনের জমি ও টাকাপয়সার ভাগ–বাঁটোয়ারা নিয়ে আরেক বোনের ছেলেদের সঙ্গে দ্বন্দ্বের জেরে তিন খুনের ঘটনা ঘটে।

নভেম্বর ৫, ২০২৬
সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়
সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়

সংগৃহীত তথ্য নিয়ে প্রতারকেরা গ্রাহক সেবাকেন্দ্রে বা মোবাইল অপারেটরের সঙ্গে আসল গ্রাহক সেজে যোগাযোগ করে।

নভেম্বর ৫, ২০২৬
প্রতিকূলতা জয় করে আলো ছড়াচ্ছেন যিনি
প্রতিকূলতা জয় করে আলো ছড়াচ্ছেন যিনি

প্রতিকূলতা কখনো মেধার অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না—এই কথার বাস্তব প্রমাণ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের শিক্ষার্থী আনিকা বুশরা। নানা সীমাবদ্ধতা ও আর্থসামাজিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মেধা, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তির জোরে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

আনিকা এ বছর পীরগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সাফল্য ধরে রেখেছেন। তিনি এসএসসিতেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তাঁর এই মেধা ও সম্ভাবনার স্বীকৃতিস্বরূপ পাশে দাঁড়িয়েছে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি। এই বৃত্তির সহায়তায় তিনি তাঁর উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা অব্যহত রেখেছেন। ধারাবাহিকভাবে  ভালো ফলাফল ও অদম্য ইচ্ছাশক্তি জন্য স্নাতক পর্যায়েও আনিকাকে ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি অব্যাহত রাখবে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট।

পড়াশোনার প্রতি গভীর অনুরাগ, নিয়মিত প্রচেষ্টা এবং ধারাবাহিকভাবে ভালো ফলাফল করার কারণে তিনি শিক্ষক ও পরিচিত মহলে প্রশংসিত হয়েছেন। এই শিক্ষাবৃত্তি মূলত আনিকার শিক্ষাজীবনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে। প্রতিনিয়ত আর্থিক ও সামাজিক নানা লড়াই পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের আশার আলো দেখায়।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনিকা জানান, ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়াই তাঁর মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি নিজের পরিবারের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে চান।

মেধা, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসকে সম্বল করে আনিকা বুশরার এই এগিয়ে চলা বারবার প্রমাণ করে—সুযোগ ও সামান্য সহযোগিতা পেলেই প্রতিকূলতার পাহাড় টপকে একজন অদম্য শিক্ষার্থী পৌঁছে যেতে পারে তার স্বপ্নের ঠিকানায়।

উল্লেখ্য, আনিকাদের নিজস্ব কোনো বাড়ি বা জমিও নেই। তাঁর বাবা আইনুল হক পীরগঞ্জ উপজেলা পরিষদের মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালনের সুবাদে সপরিবারে উপজেলার একটি পরিত্যক্ত কোয়ার্টারে বসবাস করতেন। বাবার মৃত্যুর পরও পরিবারটি সেখানেই রয়েছে। আনিকার পরিবারের আর্থিক অসচ্ছ্বলতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ কোয়ার্টারে থাকার জন্য কোনো ভাড়া নেয় না। তিন ভাইবোনের মধ্যে আনিকা মেজো। বাবা মারা যাওয়ার এক বছর আগেই তাঁর বড় বোনের বিয়ে হয় এবং তাঁদের এক ভাই স্নাতক ফাইনাল পরীক্ষা দিয়েছেন, এখনো ফল প্রকাশ হয়নি। এর মধ্যে আনিকা বুশরার ভালো করা আশা জাগিয়েছে নি:সন্দেহে।

নভেম্বর ৫, ২০২৬
যাত্রাবাড়ীর আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে আটক রাখার আবেদন
যাত্রাবাড়ীর আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে আটক রাখার আবেদন

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আমির হোসেন প্রথম আলোকে বলেন, মামলার ৫৩ নম্বর আসামি হিসেবে ইকবাল সোবহান চৌধুরীর নাম রয়েছে।

নভেম্বর ৫, ২০২৬
জুতার সূত্র ধরে খোঁজ, বাড়ির পাশে ডোবায় নিখোঁজ ছাত্রীর মরদেহ
জুতার সূত্র ধরে খোঁজ, বাড়ির পাশে ডোবায় নিখোঁজ ছাত্রীর মরদেহ

পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই দিন নিখোঁজের পর এক স্কুলছাত্রীর (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নভেম্বর ৫, ২০২৬
বিয়েতে অতিথি আসবে না ভেবে অপরিচিতদের নিমন্ত্রণ, হাজির ১০ হাজার মানুষ
বিয়েতে অতিথি আসবে না ভেবে অপরিচিতদের নিমন্ত্রণ, হাজির ১০ হাজার মানুষ

বিয়ের দিনটি ঘিরে কত স্বপ্নই না থাকে! পরিবার, আত্মীয়স্বজন আর বন্ধুদের উপস্থিতিতে আনন্দমুখর হয়ে উঠবে চারপাশ। কিন্তু চীনের এক তরুণের মনে ছিল উল্টো দুশ্চিন্তা। তাঁর বিয়েতে অতিথি আসবে তো? ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। মা–ও ছিলেন না পাশে। ফলে আত্মীয়স্বজনের উপস্থিতি ছাড়াই বিয়ের আয়োজন করতে হবে ভেবে মন খারাপ ছিল তাঁর

৩১ অক্টোবর চীনের ইউনান প্রদেশে প্রেমিকা লুও চুইকে বিয়ে করেন শু চেংহং (বাঁয়ে)

শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত মানুষদের বিয়ের নিমন্ত্রণ জানালেন তিনি। আশা করেছিলেন, হয়তো ১০ থেকে ২০ জন আসবেন। কিন্তু যা ঘটল, তা তাঁর কল্পনাকেও ছাড়িয়ে গেল।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হন ১০ হাজারের বেশি মানুষ। কেউ নিয়ে আসেন উপহার, কেউ খাবার। কেউ আবার বিয়ের রান্না থেকে শুরু করে গাড়ির ব্যবস্থাও করে দেন।

ঘটনাটি চীনের ইউনান প্রদেশের ঝাওথং এলাকার। আলোচিত সেই তরুণের নাম শু চেংহং। বয়স ২৪ বছর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘শিয়াও শিয়াও শু’ নামেও পরিচিত।

৩১ অক্টোবর চীনের ইউনান প্রদেশে প্রেমিকা লুও চুইকে বিয়ে করেন শু চেংহং। এর ছয় দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত মানুষদের বিয়েতে আসার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

মায়ের ৪২ বছরের পুরোনো ওড়নায় বিয়ে

ছোটবেলা থেকেই সংগ্রামের জীবন

বছরের পর বছর পরিশ্রম করে বিয়ের জন্য কিছু অর্থও জমিয়েছিলেন শু চেংহং

শু চেংহংয়ের বাবা মারা যান তাঁর তিন বছর বয়সে। দুই বছর পর মা আবার বিয়ে করেন। এরপর দাদির কাছে বড় হতে থাকেন তিনি ও তাঁর বড় ভাই। দাদিও মারা যাওয়ায় ছোটবেলা থেকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় দুই ভাইকে।

শৈশবেই পরিবারের একের পর এক সদস্যকে হারিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় শুকে। সপ্তম শ্রেণিতে পড়ার সময় লেখাপড়া ছেড়ে কাজে নামেন। কখনো নির্মাণশ্রমিক, কখনো পণ্য সরবরাহের কর্মী হিসেবে কাজ করেছেন।

বছরের পর বছর পরিশ্রম করে বিয়ের জন্য কিছু অর্থও জমিয়েছিলেন। কিন্তু বিয়ের আয়োজন করতে গিয়ে তাঁর মনে হলো, এত আনন্দের দিনে পাশে থাকার মতো আত্মীয়স্বজনই তো খুব বেশি নেই!

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শু ভেবেছিলেন, তাঁর বিয়েতে হয়তো তিন টেবিলের বেশি অতিথি হবে না। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে অপরিচিত মানুষদের বিয়েতে আসার অনুরোধ জানান।

নিমন্ত্রণ পেয়ে যা করলেন অপরিচিত মানুষেরা

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শেষ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ এই বিয়ের আনন্দে অংশ নেন

শুরুর দিকে শু আশা করেছিলেন, ১০ থেকে ২০ জন অপরিচিত মানুষ এলেও বিয়ের আয়োজন কিছুটা জমে উঠবে। কিন্তু তাঁর ভিডিও ছড়িয়ে পড়ার পর অভাবনীয় সাড়া মেলে।

চীনের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করেন। অনেকে শুধু অতিথি হয়ে আসেননি, সঙ্গে এনেছেন বিয়ের প্রয়োজনীয় জিনিসপত্রও।

কেউ চাল, সবজি ও রান্নার উপকরণ নিয়ে আসেন। কেউ উপহার দেন গৃহস্থালির সামগ্রী। এমনকি হাঁস-মুরগি ও গবাদিপশু নিয়ে আসার খবরও পাওয়া গেছে।

বিয়ের রান্নার দায়িত্ব নিতে এগিয়ে আসেন কয়েকজন পেশাদার রাঁধুনি

বিয়ের রান্নার দায়িত্ব নিতে এগিয়ে আসেন কয়েকজন পেশাদার রাঁধুনি। তাঁরা বিনা পারিশ্রমিকে খাবার তৈরির প্রস্তাব দেন। অন্যরা বাড়ি সাজানো, অতিথিদের বসার ব্যবস্থা ও বিয়ের নানা কাজে সাহায্য করেন।

নবদম্পতির যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থাও করে দেন শুভাকাঙ্ক্ষীরা। সেই বহরে ছিল বিলাসবহুল মেবাখ গাড়িও।

১৮ বছরে প্রথম বিয়ে, বিগ বসের ঘরে গিয়ে আবার বিয়ের পরিকল্পনা জানালেন সোনামণি সাহা

এত মানুষ যে বদলাতে হলো বিয়ের জায়গা

অতিথিদের উপস্থিতি এতটাই বেড়ে যায় যে প্রথমে নির্ধারিত স্থানে সবাইকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছিল না

অতিথিদের উপস্থিতি এতটাই বেড়ে যায় যে প্রথমে নির্ধারিত স্থানে সবাইকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত বড় পরিসরে আয়োজনের ব্যবস্থা করতে হয়।

স্থানীয় প্রশাসনও এগিয়ে আসে। অতিথিদের যাতায়াত, যানবাহন নিয়ন্ত্রণ, খাবারের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে তারা।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শেষ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ এই বিয়ের আনন্দে অংশ নেন। ছোট্ট একটি পারিবারিক আয়োজন রূপ নেয় বিশাল উৎসবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিয়ের ভিডিও

নবদম্পতিকে ঘিরে মানুষের ভিড়, বিয়ের আয়োজনের প্রস্তুতি এবং শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ

শুর বিয়ের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, নবদম্পতিকে ঘিরে মানুষের ভিড়, বিয়ের আয়োজনের প্রস্তুতি এবং শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ।

ঘটনাটি দেখে আবেগাপ্লুত হয়েছেন অনেকেই। কেউ লিখেছেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসার এমন দৃশ্যই তাঁরা দেখতে চান। কারও মন্তব্য, অপরিচিত মানুষও কখনো কখনো পরিবারের মতো পাশে দাঁড়াতে পারেন।

যে তরুণ ভেবেছিলেন, বিয়ের দিনে হয়তো অতিথিদের জন্য সাজানো বেশির ভাগ চেয়ারই খালি থাকবে, তাঁর আনন্দ ভাগ করে নিতে শেষ পর্যন্ত হাজির হলেন হাজারো মানুষ।

অপরিচিতদের একটি নিমন্ত্রণ এভাবেই হয়ে উঠল ভালোবাসা আর সহমর্মিতার এক ব্যতিক্রমী গল্প।

সূত্র: দ্য টাইমস, এশিয়াওয়ান ও ইন্ডিয়ান এক্সপ্রেস

জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কিসের আশঙ্কা

নভেম্বর ৫, ২০২৬
বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে ইরানের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ আবার সামনে আনলেন ট্রাম্প। এদিকে সেনেটের দুটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে ফল আসতে দেরি হতে পারে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৫, ২০২৬
তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা বোর্ডের
তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা বোর্ডের

পহেলা ডিসেম্বর থেকে শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের সদস্যরা, যদিও মজুরি কাঠামো এখনো নির্ধারিত হয়নি। অন্যদিকে আগামী পহেলা ডিসেম্বর থেকে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের আবার ওই দুই বিষয়ের ওপর পরীক্ষা হবে।

নভেম্বর ৫, ২০২৬
যুক্তরাষ্ট্রে কংগ্রেস দখলের পর ডেমোক্র্যাটরা কী করতে পারবে ও কী পারবে না?
যুক্তরাষ্ট্রে কংগ্রেস দখলের পর ডেমোক্র্যাটরা কী করতে পারবে ও কী পারবে না?

ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হওয়ার পর, ডেমোক্র্যাটরা এখন চাইলেই কি তাদের পরিকল্পনায় থাকা বিষয়গুলো বাস্তবায়ন শুরু করতে পারবে? বিষয়টি অনেকটাই জটিল, কারণ ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস থাকলেও, রিপাবলিকানদের দখলে প্রেসিডেন্ট পদটি।

নভেম্বর ৫, ২০২৬
রিপাবলিকানরা এত বাজেভাবে হারার পাঁচটি কারণ
রিপাবলিকানরা এত বাজেভাবে হারার পাঁচটি কারণ

যদিও মধ্যবর্তী এই নির্বাচনগুলোয় বরাবরই ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলের খারাপ সময় যায়, তবে এবার রিপাবলিকানদের বড় পরাজয়কে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের দুই বছরের শাসনের একটি জোরালো প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।

নভেম্বর ৫, ২০২৬
ইরানসহ বিশ্বের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের পরাজয়ের মানে কী?
ইরানসহ বিশ্বের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের পরাজয়ের মানে কী?

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় পরিবর্তন এনেছে। বিবিসি সাংবাদিকরা ব্যাখ্যা করছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে শুরু করে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পর্যন্ত - এই ফলাফল বাকি বিশ্বের জন্য কী অর্থ বহন করে।

নভেম্বর ৫, ২০২৬
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আগ্রহ-সন্দেহ-অবিশ্বাস
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আগ্রহ-সন্দেহ-অবিশ্বাস

সন্দেহ, অবিশ্বাস এবং অনেক প্রশ্ন ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে। তিনি কীভাবে, কোন প্রক্রিয়ায় ফিরতে চান, বিষয়টিতে তার নিজের নিয়ন্ত্রণ কতটা থাকছে, এটি ভারতসহ ভূ-রাজনীতিরও কোনো বিষয় হচ্ছে কি না- এ ধরনের অনেক প্রশ্ন রয়েছে বাংলাদেশের রাজনীতিতে।

নভেম্বর ৫, ২০২৬
পত্রিকা: 'আন্দোলনে অর্থায়নের অভিযোগ: সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে'
পত্রিকা: 'আন্দোলনে অর্থায়নের অভিযোগ: সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে'

ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার পাতাজুড়ে পোশাকখাতের শ্রমিকদের আন্দোলন, ডিসেম্বর থেকে তাদের নতুন মজুরি কার্যকরের প্রতিশ্রুতি এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের হোঁচট খাওয়ার খবর গুরুত্ব পেয়েছে।

নভেম্বর ৫, ২০২৬
ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ডিবি হেফাজতে, 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি'র দাবি পুলিশের
ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ডিবি হেফাজতে, 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি'র দাবি পুলিশের

পুলিশ বলছে, 'অনাকাঙ্খিত পরিস্থিতি' এড়াতে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে গাড়ীতে ওঠানোর সময় উপস্থিত ছিলেন টেলিভিশন চ্যানেলটির এমন কয়েকজন সংবাদকর্মী বলেছেন, অফিসের ভেতরে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাদের চোখে পড়েনি।

নভেম্বর ৪, ২০২৬
মাদকের টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা ছেলের
মাদকের টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা ছেলের

নড়াইলের লোহাগড়ায় মাদকের টাকার জন্য কৃষক বাবাকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।

নভেম্বর ৫, ২০২৬
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক পদার্থ বহন এবং সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নভেম্বর ৫, ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে সেন্টমার্টিনে পৌঁছাল মৌসুমের প্রথম জাহাজ, গেলেন ৮৩৬ পর্যটক
অনিশ্চয়তা কাটিয়ে সেন্টমার্টিনে পৌঁছাল মৌসুমের প্রথম জাহাজ, গেলেন ৮৩৬ পর্যটক

ভ্রমণের প্রস্তুতি ছিল আগেই, অপেক্ষা ছিল শুধু জাহাজ চলাচলের অনুমতির। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে।

নভেম্বর ৫, ২০২৬
২০২৭ সালে সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি
২০২৭ সালে সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটির তালিকা কার্যকর হবে।

নভেম্বর ৫, ২০২৬
মার্কিন নির্বাচন: ট্রাম্পের সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলছেন ভ্যান্স
মার্কিন নির্বাচন: ট্রাম্পের সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলছেন ভ্যান্স

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নিজেকে কিছুটা দূরত্বে সরিয়ে নেওয়ার প্রচেষ্টাই ছিল তার এই মন্তব্যের মূল উদ্দেশ্য।

নভেম্বর ৫, ২০২৬
গাজীপুরে শিশুকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন
গাজীপুরে শিশুকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

গাজীপুরে ছয় বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন খান নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নভেম্বর ৫, ২০২৬
হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ জন
হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ জন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১ হাজার ৩৯৬ শিশুর শরীরের হামের উপসর্গ দেখা দিয়েছে।

নভেম্বর ৫, ২০২৬
জামায়াতের বি-টিমের মুখপাত্র নাহিদ ইসলাম: রাকিব
জামায়াতের বি-টিমের মুখপাত্র নাহিদ ইসলাম: রাকিব

লাখ লাখ পোশাকশ্রমিকের মাঝে কিছুসংখ্যক শ্রমিকও আপনার নির্দেশ পালন করলেন না। আপনার এ ধরনের অপমান আমাদের মেনে নিতে কষ্ট হয়।

নভেম্বর ৫, ২০২৬