বাংলাদেশ

শ্যামাপূজার মণ্ডপে আগুনের ঘটনাটি যশোরের নয়, ভারতের

নভেম্বর ৮, ২০২৬
শ্যামাপূজার মণ্ডপে আগুনের ঘটনাটি যশোরের নয়, ভারতের
শ্যামাপূজার মণ্ডপে আগুনের ঘটনাটি যশোরের নয়, ভারতের

চোখের পলকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যে পুড়ে যাচ্ছে একটি পূজামণ্ডপ। ২৯ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, ঘটনাটি বাংলাদেশের যশোর জেলার কালীর বাজারের। সেখানে শ্যামাপূজার (কালীপূজা) মণ্ডপ জ্বালিয়ে দেওয়া হয়েছে।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আজ রোববার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়।

শ্যামাপূজাকে কেন্দ্র করে মণ্ডপে আগুন লাগার ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাম্প্রদায়িক জঙ্গিদের বলি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, এই দায় কার? বাংলাদেশের যশোর জেলার কালীর বাজারে শ্যামাপূজার (কালীপূজার) মণ্ডপ জ্বালিয়ে দিয়েছে ইসলামিস্ট জঙ্গিরা।’

আজ রোববার বিকেল পাঁচটা পর্যন্ত শুধু ফেসবুকেই বাংলাদেশের যশোর জেলার ঘটনা দাবি করে ভিডিওটি ৪০টির বেশি ফেসবুক পেজ ও ব্যক্তিগত প্রোফাইল থেকে ছড়ানো হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গে শ্যামাপূজার মণ্ডপে আগুন লাগার ভিডিওকে বাংলাদেশের যশোরের ঘটনা দাবি করে প্রচার করা হয়েছে

প্রথম আলোর যাচাইয়ে দেখা গেছে, পূজামণ্ডপে আগুন লাগার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের পশ্চিমবঙ্গের। গতকাল শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার যশোড়া কালীবাজারের একটি পূজামণ্ডপে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো মণ্ডপে।

ভিডিওটি যাচাই করতে গিয়ে পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যমে একই ঘটনার প্রতিবেদন পাওয়া যায়। ভারতের আনন্দবাজার পত্রিকায় ‘উদ্বোধনের আগেই মণ্ডপে ভয়াবহ আগুন! পাঁশকুড়ায় কালীপুজোয় বিপত্তি, মাথায় হাত উদ্যোক্তাদের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে হত্যা, গুলিবিদ্ধসহ ৪৭টি অপপ্রচার শনাক্ত

প্রতিবেদনে বলা হয়, কালীপূজার আগের দিন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কালীবাজারের পূজামণ্ডপে ভয়াবহ আগুন লাগে। উদ্বোধনের আগেই পুরো মণ্ডপ পুড়ে যায়। প্রতিবেদনে পূজার সঙ্গে যুক্ত এক সদস্যের বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, মণ্ডপে বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে কাপড়ে আগুন লাগে। দ্রুত সেই আগুন পুরো মণ্ডপে ছড়িয়ে পড়ে। পূজা কমিটি জানায়, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই মণ্ডপটি পুড়ে যায়।

এ ছাড়া আগুনের ঘটনা নিয়ে নিউজ বাংলা ১৮ ও এই সময় সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

পূজামণ্ডপে আগুনের ঘটনায় বিভিন্ন সংবাদ মাধমের প্রকাশিত প্রতিবেদন।

প্রতিবেদনগুলোতে বলা হয়, গতকাল শনিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়া কালীবাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো মণ্ডপ পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তের বরাতে প্রতিবেদনে বলা হয়, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় বাংলাদেশের সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেল সংবাদ প্রকাশ করেছে।

বাংলাদেশ থেকে প্রতিবছর ১ লাখ কর্মী নেবে জাপান সরকার, দাবিটি সত্য নয়

Prothomalo

View more
নামের মিল হওয়ায় বিনা অপরাধে কারাগারে থাকা আলমাসকে মুক্তির নির্দেশ
নামের মিল হওয়ায় বিনা অপরাধে কারাগারে থাকা আলমাসকে মুক্তির নির্দেশ

অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. আলমাছের পরিবর্তে এক বছর ধরে কারাগারে আছেন মো. আলমাস নামের আরেক ব্যক্তি। হাইকোর্ট তাঁকে তাৎক্ষণিক মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

নভেম্বর ৮, ২০২৬
নারীদের নৌকাবাইচ ঘিরে কাজলার পাড়ে উচ্ছ্বাস
নারীদের নৌকাবাইচ ঘিরে কাজলার পাড়ে উচ্ছ্বাস

নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া এলাকায় কাজলা নদীতে ব্যতিক্রমী এই নৌকাবাইচের আয়োজন করা হয়।

নভেম্বর ৮, ২০২৬
প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান
প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান

ডুবোটেকের প্রযুক্তির মধ্যে রয়েছে পানির নিচের স্বয়ংক্রিয় যান, চালকহীন সামুদ্রিক যান, চালকবিহীন স্থলযান, ড্রোন, বুদ্ধিমান নজরদারি ব্যবস্থা এবং এআইনির্ভর নিরাপত্তা প্ল্যাটফর্ম।

নভেম্বর ৮, ২০২৬
‘দেখতে খারাপ লাগায়’ ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক
‘দেখতে খারাপ লাগায়’ ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক

নওগাঁর বদলগাছীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে কেটে দিয়েছেন প্রধান শিক্ষক। শনিবার উপজেলার কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নভেম্বর ৮, ২০২৬
হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন স্বজনেরা
হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন স্বজনেরা

ঝালকাঠি পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ হামলার ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। বিস্তারিত ভিডিও প্রতিবদনে…

নভেম্বর ৮, ২০২৬
সবার মনে কেন আবু বকর? আমরা ভালোবাসা খুঁজি নাকি উদ্ধারকর্তা?
সবার মনে কেন আবু বকর? আমরা ভালোবাসা খুঁজি নাকি উদ্ধারকর্তা?

জীবনের সব সংকট থেকে উদ্ধার করার জন্য একজন রাজপুত্রের অপেক্ষায় থাকা আর একজন মানুষের সঙ্গে হাতে হাত রেখে জীবন মোকাবিলা করা এক বিষয় নয়। আমাদের প্রত্যেকের জীবনে একজন আবু বকর থাকুক, কিন্তু তার চেয়েও বেশি, আমাদের প্রত্যেকের ভেতরে নিজের জীবনের কঠিন সময় মোকাবিলা করার মতো একজন শক্তিশালী মানুষ তৈরি হোক।

নভেম্বর ৮, ২০২৬
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে

লটারির জন্য মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে নির্বাচিতদের পরীক্ষার পর চূড়ান্ত করা হবে। চূড়ান্ত নির্বাচিত ব্যক্তিদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

নভেম্বর ৮, ২০২৬
‘গাভিটি ছিল আমার একমাত্র সম্বল, এখন আমি দিশাহারা’
‘গাভিটি ছিল আমার একমাত্র সম্বল, এখন আমি দিশাহারা’

ঋণ নিয়ে গাভিটি কিনেছিলেন ফকির আহমদ। সেটির দুধ বিক্রি করে চলত সংসার। বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গাভিটির মৃত্যুতে এখন দিশাহারা হয়ে পড়েছেন তিনি।

নভেম্বর ৮, ২০২৬
অধিবেশন বসছে কাল, সংসদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা
অধিবেশন বসছে কাল, সংসদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

নভেম্বর ৮, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।