গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যেই সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তালেবানকে ভারতের ‘প্রক্সি’ আখ্যা দিলো পাকিস্তানের সেনাবাহিনী

পাকিস্তান দাবি করেছে, তারা আফগান তালেবান এবং ভারতের তুলনায় পাকিস্তান অপারেশনাল প্রস্তুতির দিক থেকে ‘অনেক এগিয়ে’ রয়েছে। পাকিস্তাানের সেনাবাহিনী নতুন উদীয়মান প্রযুক্তিগুলো গ্রহণ করছে। দেশটির ইন্টার-সার...

তালেবানকে ভারতের ‘প্রক্সি’ আখ্যা দিলো পাকিস্তানের সেনাবাহিনী
৫২৯ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত: বিজিএমইএ

পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও সাভার-আশুলিয়া এলাকার ৫২৯টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এ সময় প্রায় ৯ লাখ ৮৭ হাজার ১৯০ শ্রমিক কর্মস্থল ছেড়ে বেরিয়ে যান।

৫২৯ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত: বিজিএমইএ
সার্বিয়ার অপরাধ তদন্ত বিভাগের প্রধান মার্কো গ্রেপ্তার

ক্ষমতার অপব্যবহার ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে সার্বিয়ার অপরাধ তদন্ত বিভাগের প্রধান মার্কো ক্রিকাককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দেশটির প্রসিকিউটরের কার্যালয় তার গ্রেপ্তারের তথ্য নিশ্...

সার্বিয়ার অপরাধ তদন্ত বিভাগের প্রধান মার্কো গ্রেপ্তার
অস্ত্রসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শ্যুটার জনি গ্রেপ্তার

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর  শ্যুটার জনিকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

অস্ত্রসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শ্যুটার জনি গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব জাহাঙ্গীর
‘গাছে চড়া বন্ধ করেন’

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ‘গাছে চড়া বন্ধ করেন’ (অর্থাৎ কঠোর ও অনমনীয় অবস্থান থেকে সরে আসেন) এবং নির্বাচনের ফলাফলের বাস্...

‘গাছে চড়া বন্ধ করেন’

সারা দেশ

View more
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধ দমনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Video news

Rss feed news

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল
১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল

লিভারপুলকে অ্যানফিল্ডে ১–০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে আর্সেনাল।

নভেম্বর ২, ২০২৬
ক্যারিয়ার সচেতনতা নিয়ে জানলেন শিক্ষার্থীরা
ক্যারিয়ার সচেতনতা নিয়ে জানলেন শিক্ষার্থীরা

‘স্টামফোর্ড ইউনিভার্সিটি–প্রথম আলো তারুণ্যের পৃথিবী’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সময় ব্যবহারের গুরুত্ব, স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রমের পরামর্শ এবং সফট স্কিল উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।

নভেম্বর ২, ২০২৬
নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক
নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক

সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে। শেয়ার অবমুক্ত করার আবেদনের বিরোধিতা করবে দুদক।

নভেম্বর ২, ২০২৬
কীভাবে ১৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়লেন শাহরুখ
কীভাবে ১৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়লেন শাহরুখ

হুরুন ইন্ডিয়ার ২০২৬ সালের হিসাব অনুযায়ী, শাহরুখের সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি বা ১৩ হাজার ৬০০ কোটি টাকা।

নভেম্বর ২, ২০২৬
প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য
প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য

প্রতিষ্ঠানটির ১৫ জন শিক্ষক কর্মরত থাকলেও প্রথম ব্যাচের সব শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনা নিয়ে এলাকায় আলোচনা চলছে।

নভেম্বর ২, ২০২৬
বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ
বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ

দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে কর্মীদের মানসিক চাপ কমাতে বড় ভরসা হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। দেশের বেসরকারি খাতের প্রায় ৫৫ শতাংশ বা অর্ধেকের বেশি কর্মী বর্তমানে এআই ব্যবহার করছেন। আর যাঁরা এআই ব্যবহার করছেন, তাঁদের প্রায় সবাই এর সুফল নিয়ে অত্যন্ত ইতিবাচক মতামত দিয়েছেন।

বহুজাতিক বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের করা সর্বশেষ ‘এমপ্লয়ি বেনিফিট ট্রেন্ডস স্টাডি (ইবিটিএস) ২০২৬’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে মেটলাইফ বাংলাদেশের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই জরিপের তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের হেড অব মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট নওফেল আনোয়ার, হেড অব কমিউনিকেশনস সাইফুর রহমান প্রমুখ।

চলতি বছরের আগস্ট মাসে মেটলাইফের ইবিটিএস ২০২৬ জরিপটি করা হয়। জরিপে দেশের বিভিন্ন খাতের মোট ৭০৯ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পূর্ণকালীন কর্মী ছিলেন ৫৮৩ জন এবং নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের আর্থিক সুবিধাসংক্রান্ত মূল সিদ্ধান্ত গ্রহণকারী ছিলেন ১২৬ জন। তৈরি পোশাক খাত, এনজিও, ব্যাংক, দ্রুত বর্ধনশীল ভোগ্যপণ্য (এফএমসিজি), টেলিকম, খুচরা বিক্রেতা প্রভৃতি খাতের কর্মীরা জরিপে তথ্য দিয়েছেন।

জরিপের তথ্য অনুযায়ী, এআই ব্যবহারকারীদের প্রায় ৯১ শতাংশ মনে করেন যে এটি তাঁদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। এ ছাড়া দৈনন্দিন কাজে এআই ব্যবহারের ফলে কর্মীদের মানসিক স্বাস্থ্যে ও কর্মদক্ষতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। যেমন ৫৪ শতাংশ কর্মী জানিয়েছেন যে এআই টুলস তাঁদের কাজের সঙ্গে সম্পর্কিত মানসিক চাপ কমাতে সরাসরি সাহায্য করছে। প্রায় ৪৮ শতাংশ কর্মী মনে করেন এআই তাঁদের সামগ্রিক উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করছে।

আবার দেখা গেছে ৪৬ শতাংশ কর্মী মনে করেন, কর্মক্ষেত্রে এআই-এর ক্রমবর্ধমান ব্যবহার তাঁদের কাজের অতিরিক্ত বোঝা বা হাতাশা থেকে মুক্ত রাখে। আর প্রায় ৪০ শতাংশ কর্মী জানান, এআই তাঁদের গতানুগতিক কাজের চাপ কমিয়ে আরও বেশি অর্থবহ ও সৃজনশীল কাজে মনোনিবেশ করার সুযোগ করে দিচ্ছে। এ ছাড়া ৩৪ শতাংশ কর্মী মনে করেন এটি তাঁদের মানসিক ক্লান্তি কমানোর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ইতিবাচক প্রভাব রাখছে।

পিছিয়ে আছে করপোরেট সমর্থন

প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে কর্মীরা এআই ব্যবহারে বেশ দক্ষ। দৈনন্দিন কাজে এআই ব্যবহারকারীদের প্রায় ৮৪ শতাংশই এটি ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তা সত্ত্বেও প্রাতিষ্ঠানিক পর্যায়ে এআই ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ধীরগতি বা ব্যবধান রয়ে গেছে। জরিপে অংশ নেওয়া নিয়োগকর্তাদের মধ্যে মাত্র ৫৮ শতাংশ প্রতিষ্ঠান বর্তমানে কর্মীদের দৈনন্দিন কাজে এআই ব্যবহারে উৎসাহ বা সুযোগ দিচ্ছেন।

যেসব প্রতিষ্ঠান এখনো কর্মক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালুর সঙ্গে যুক্ত নয়, তাদের জন্য আশার কথা হলো এই খাতের প্রায় ৬২ শতাংশ প্রতিষ্ঠানই অদূর ভবিষ্যতে এআই টুলস গ্রহণের পরিকল্পনা করছে। তারা আগামী ১ থেকে ৫ বছরের মধ্যে এটি বাস্তবায়নের পরিকল্পনা করছে।

কর্মীরা চান ‘কেয়ার কালচার’

গবেষণায় দেখা গেছে, কর্মক্ষেত্রে মানসিক শান্তি ও উৎপাদনশীলতা বাড়াতে সহানুভূতিশীল সংস্কৃতি বা ‘কেয়ার কালচার’-এর বড় ভূমিকা রয়েছে। জরিপে দেখা গেছে, যেসব প্রতিষ্ঠানে কর্মীরা মনে করেন তাঁদের প্রতি নিয়োগকর্তা বা ঊর্ধ্বতন ব্যবস্থাপকদের সহানুভূতি ও যত্ন রয়েছে, সেখানে চাকরির সন্তুষ্টির হার অনেক বেশি। জরিপে এই সন্তুষ্টির হার ৯২ শতাংশ পর্যন্ত পাওয়া গেছে।

মেটলাইফের জরিপ অনুযায়ী ২০২৬ সালে প্রতিষ্ঠানে কর্মীদের সার্বিক কাজের সন্তুষ্টির হার হয়েছে ৮৩ শতাংশ। ২০২৫ সালে এই হার ছিল ৭৮ শতাংশ।

সুরক্ষামূলক সুবিধার বড় ঘাটতি

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীরা জীবনবিমা, মৃত্যুর বিমা, অক্ষমতা ও গুরুতর অসুস্থতার মতো যেসব সুরক্ষাগুলোকে অত্যন্ত জরুরি বা ‘মাস্ট-হ্যাভ’ মনে করেন এবং নিয়োগকর্তারা বাস্তবে যা প্রদান করেন, তার মধ্যে একটি বড় ব্যবধান রয়ে গেছে।

উদাহরণস্বরূপ দেখা যায়, জরিপে অংশ নেওয়া প্রায় ৭৩ শতাংশ কর্মী জীবন বিমা অত্যন্ত জরুরি মনে করলেও মাত্র ৩৮ শতাংশ প্রতিষ্ঠানে এর বাস্তব প্রয়োগ রয়েছে। একইভাবে স্থায়ী পঙ্গুত্ব ও গুরুতর অসুস্থতার বিমা সুবিধার ক্ষেত্রেও কোম্পানিগুলোর সুবিধা প্রদানে বড় ঘাটতি রয়েছে।

মেটলাইফ বাংলাদেশের হেড অব মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট নওফেল আনোয়ার বলেন, করোনার সময় থেকে স্বাস্থ্য নিয়ে মানুষের উদ্বেগ ও সচেতনতা বেড়েছে। সাম্প্রতিক সময়ে ডেঙ্গু নিয়ে আলোচনা হচ্ছে। এ ছাড়া দেশে উল্লেখযোগ্য সংখ্যক কিডনি রোগী, হৃদ্‌রোগ, ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত মানুষ উদ্বেগে রয়েছেন। এসব রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল। এ জন্য স্বাস্থ্য সুরক্ষায় প্রতিষ্ঠান থেকে বিশেষ সুবিধা প্রত্যাশা করেন। কর্মীরা এ ধরনের সুবিধা যত বেশি পাবেন, তত বেশি প্রতিষ্ঠানের প্রতি অনুগত হন।

নভেম্বর ২, ২০২৬
মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয়
মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয়

কিলিয়ান এমবাপ্পের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়ে লা লিগায় নিজেদের জয়ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ।

নভেম্বর ১, ২০২৬
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

জাতীয় যুব সম্মেলনে গঙ্গার পানিবণ্টন, সংবিধান সংস্কার ও মাতারবাড়ী চুক্তি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নভেম্বর ১, ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যেই সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নভেম্বর ২, ২০২৬
পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকার
পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকার

সংকট সমাধানে বাংলাদেশের সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পরও ঢাকা ও আশপাশের এলাকায় বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতির মধ্যে রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নভেম্বর ১, ২০২৬
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?

ঢাকা সিটি কর্পোরেশনসহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা নিয়ে দরকষাকষির জেরে দূরত্ব বাড়ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোটের শরীক দলগুলোর ভেতর থেকে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভেতরে আসলে কী হচ্ছে?

নভেম্বর ১, ২০২৬
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন

উদ্ভিদজাত খাবার, চর্বি এবং গাঁজানো খাবার বলিরেখা কমাতে, কোলাজেন বাড়াতে এবং আমাদের ত্বকের গঠন উন্নত করতে পারে।

নভেম্বর ১, ২০২৬
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের

এ যাবতকালে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে এটিকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের শতভাগ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে বাইন্যান্স। এ জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ রাখার কথা জানিয়েছে।

নভেম্বর ১, ২০২৬
পত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'
পত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'

আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় ও এর কার্যকারণ, এছাড়া পত্রিকাগুলোর প্রথম পাতায় স্থান করে নিয়েছে সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যু নিয়ে নানা ধরনের খবর ও রাজনীতির খবর।

নভেম্বর ১, ২০২৬
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের

১৬১৩ সালে লোহিত সাগরে পর্তুগিজ বণিকরা সব থেকে বড় ভারতীয় জাহাজ 'রহিমি'র পথ অবরোধ করে এবং আটক করে নিয়ে যায়। এই জাহাজের মালিক ছিলেন মরিয়ম-উজ-জামানি নামে এক নারী।

নভেম্বর ১, ২০২৬
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?

বাংলাদেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এবারের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার ফেল করেছে।

অক্টোবর ৩১, ২০২৬
পাকিস্তানে এলপিজির তীব্র সংকট, কেজিতে দাম ৭০০ রুপি
পাকিস্তানে এলপিজির তীব্র সংকট, কেজিতে দাম ৭০০ রুপি

পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। তাফতান সীমান্ত দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে এলপিজির দাম কয়েক গুণ বেড়েছে। কোথাও কোথাও প্রতি কেজি গ্যাস বিক্রি হচ্ছে ৭০০ রুপিতে।

নভেম্বর ২, ২০২৬
পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন, গেজেট প্রকাশ
পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন, গেজেট প্রকাশ

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর রোববার (১ নভেম্বর) গেজেট প্রকাশ করা হয়েছে।

নভেম্বর ২, ২০২৬
সার্বিয়ার অপরাধ তদন্ত বিভাগের প্রধান মার্কো গ্রেপ্তার
সার্বিয়ার অপরাধ তদন্ত বিভাগের প্রধান মার্কো গ্রেপ্তার

ক্ষমতার অপব্যবহার ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে সার্বিয়ার অপরাধ তদন্ত বিভাগের প্রধান মার্কো ক্রিকাককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দেশটির প্রসিকিউটরের কার্যালয় তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।

নভেম্বর ১, ২০২৬
৫২৯ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত: বিজিএমইএ
৫২৯ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত: বিজিএমইএ

পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও সাভার-আশুলিয়া এলাকার ৫২৯টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এ সময় প্রায় ৯ লাখ ৮৭ হাজার ১৯০ শ্রমিক কর্মস্থল ছেড়ে বেরিয়ে যান।

নভেম্বর ১, ২০২৬
তালেবানকে ভারতের ‘প্রক্সি’ আখ্যা দিলো পাকিস্তানের সেনাবাহিনী
তালেবানকে ভারতের ‘প্রক্সি’ আখ্যা দিলো পাকিস্তানের সেনাবাহিনী

পাকিস্তান দাবি করেছে, তারা আফগান তালেবান এবং ভারতের তুলনায় পাকিস্তান অপারেশনাল প্রস্তুতির দিক থেকে ‘অনেক এগিয়ে’ রয়েছে। পাকিস্তাানের সেনাবাহিনী নতুন উদীয়মান প্রযুক্তিগুলো গ্রহণ করছে। দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ কথা বলেছেন।

নভেম্বর ১, ২০২৬
ট্রেনের শেষ বগীর পেছনেই ৩৫ বছরের জীবন
ট্রেনের শেষ বগীর পেছনেই ৩৫ বছরের জীবন

ট্রেন ছুটে চলে আপন গতিতে। কখনো শহর পেরিয়ে, কখনো গ্রামের বুক চিরে, কখনো সবুজ মাঠের পাশ দিয়ে। ট্রেনের ভেতরে তখন নানা বয়সী মানুষের ব্যস্ততা-কেউ কর্মস্থলে ছুটছেন, কেউ বাড়ি ফিরছেন, কেউবা যাচ্ছেন প্রিয়জনের কাছে।

নভেম্বর ১, ২০২৬
‘পুতিন বন্ড সিনেমার ভিলেন’
‘পুতিন বন্ড সিনেমার ভিলেন’

ভয়ংকর, চিত্তাকর্ষক, বুদ্ধিমান, অত্যন্ত সুশৃঙ্খল, অত্যন্ত চতুর, প্রকৃত অর্থেই মন্দ এবং বাস্তব জীবনের ‘বন্ড ভিলেন’—কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বর্ণনা করতে এই শব্দগুলো ব্যবহার করেছেন।

নভেম্বর ১, ২০২৬
৪ বছর হয়নি অভ্যন্তরীণ অডিট, ভুল নকশায় সড়কে দুর্ঘটনার আশঙ্কা
৪ বছর হয়নি অভ্যন্তরীণ অডিট, ভুল নকশায় সড়কে দুর্ঘটনার আশঙ্কা

১ হাজার ৬৩৫ কোটি ১০ লাখ টাকার আরিচা-টাঙ্গাইল মহাসড়ক উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য ছিল— ঢাকার সাভার-নবীনগর এবং টাঙ্গাইলের প্রধান প্রধান মহাসড়কে যানবাহনের চাপ কমানো। তবে, প্রকল্প বাস্তবায়নের শুরু থেকেই দায়িত্বশীলদের চরম উদাসীনতা, খণ্ডকালীন জনবল দিয়ে প্রকল্প পরিচালনা এবং পরামর্শক প্রতিষ্ঠান ছাড়াই তৈরি করা ভুল নকশার কারণে পুরো মেগা প্রকল্পটি এখন দুর্ঘটনার কেন্দ্রে পরিণত হওয়ার আশঙ্কায় ভুগছে।

নভেম্বর ১, ২০২৬