সঠিক পরিচর্যায় সুপারির বাম্পার ফলন, বাড়ছে আয়

কক্সবাজারের উখিয়া-টেকনাফের উপকূলীয় এলাকায় এ বছর সুপারির বাম্পার ফলন হয়েছে। লবণাক্ত বাতাস, অনিয়মিত বৃষ্টি, অতিরিক্ত গরম ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় কৃষকদের সচেতনতা এবং নিয়ম মেনে বাগানের পরিচর্যার কারণে গত বছরের তুলনায় বেড়েছে উৎপাদন।

পরীমণির বিরুদ্ধে আইনি নোটিস

বিনোদনজগতের আলোচিত মুখ পরীমনিকে ঘিরে নতুন করে আইনি বিতর্ক তৈরি হয়েছে।

পরীমণির বিরুদ্ধে আইনি নোটিস
নামের মিলের কারণে আটক আলমাসের কারামুক্তির নির্দেশ

নামের মিলের কারণে অস্ত্র মামলায় কারাগারে থাকা মো. আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের অনুসন্ধানে দেখা গেছে, ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আলমাছ এবং কারাগারে থাকা মো. আলমাস সম্প...

নামের মিলের কারণে আটক আলমাসের কারামুক্তির নির্দেশ
শ্রীনগরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় সড়কে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি...

শ্রীনগরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নতুন ই-অটোরিকশার অনুমোদনের আগে পুরোনোগুলোর নিবন্ধন দাবি

দেশে নতুন করে ই-অটোরিকশা চালুর অনুমোদন দেওয়ার আগে বর্তমানে চলাচলরত ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

নতুন ই-অটোরিকশার অনুমোদনের আগে পুরোনোগুলোর নিবন্ধন দাবি
নড়াইলে আফরা নদীতে নারীদের বৈঠার লড়াই

নদীর বুকে বৈঠার ছন্দ, ঢাক-ঢোলের শব্দ আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে নড়াইলের আফরা নদীর দুই পাড়।

নড়াইলে আফরা নদীতে নারীদের বৈঠার লড়াই
বিয়ে করেছেন অভিনেত্রী নাজনীন নীহা?

এ ঘটনার কয়েক মাস পর বিয়ের খবরে চর্চায় অভিনেত্রী নাজনীন নীহা।

বিয়ে করেছেন অভিনেত্রী নাজনীন নীহা?

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

আড়াই শ বছরের বাণিজ্যের সাক্ষী
আড়াই শ বছরের বাণিজ্যের সাক্ষী

খুলনার ভৈরব নদের পূর্ব পাড়ের আকাশে যখন সূর্য উঁকি দেয়, তখনই পশ্চিম তীরে শুরু হয় ব্যবসায়ীদের প্রস্তুতি। সাজাতে শুরু করেন পণ্যের পসরা। সকালে ডাকবাংলোর মোড় থেকে ক্লে রোড ধরে পথ চললে প্রথমেই চোখে পড়ে দুই পাশে সারি সারি ফলের দোকান, যা স্থানীয়ভাবে ফলপট্টি নামে পরিচিত। সেখান থেকে অলিগলির পথ ধরে আরেকটু ভেতরে গেলেই বোঝা যায়, আড়াই শ বছরের প্রাচীন বাণিজ্যকেন্দ্রের বাস্তব রূপ।

এখানকার আড়ত বা পট্টিগুলোর মধ্যে সবার আগে চালু হয় ফলপট্টি আর মাছের আড়ত। এরপর একে একে খোলে সবজি, মাংস আর মসলাপট্টি। সূর্য একটু ওপরে উঠতে উঠতে যতক্ষণে প্রসাধনী আর কাপড়ের দোকানগুলো খুলতে শুরু করে, ততক্ষণে ফলপট্টির বেচাকেনা শেষ করে ব্যবসায়ীরা দোকান গুটিয়ে ফেলতে শুরু করেন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়ও বাড়তে থাকে। বাজার খোলা থাকে রাত ৯-১০টা অবধি এবং ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসবের সময় গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা।

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে, ভৈরব নদের পাশ ঘেঁষে দিনভর সরগরম থাকা বাণিজ্যকেন্দ্রটি বড় বাজার। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত এই বাজার ক্রেতা-বিক্রেতাদের সমাগমে মুখর থাকে। চাল-ডাল, ফলমূল, খুচরা-পাইকারি মুদি, কাপড়, প্রসাধনী, মসলা, মাছ-মাংস, শাকসবজি, অলংকার—সবই মেলে এই বড় বাজারে।

এই বাজারের শুরু ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। গবেষণাপ্রতিষ্ঠান খুলনা ইনস্টিটিউটের গবেষণা থেকে পাওয়া তথ্যে জানা যায়, প্রায় আড়াই শ বছর আগে ১৭৮৬ সালে ব্রিটিশ নীলকর চার্লি সাহেব তাঁর ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে ভৈরব নদের তীরে খুলনা অঞ্চলের প্রথম দালানবাড়ি (নীলকুঠি) নির্মাণ করেন। চার্লি সাহেবের তৈরি করা নীলকুঠির পাশে ভৈরব নদের তীরে তখন লবণের বাণিজ্য হতো। দক্ষিণের উপকূলীয় অঞ্চলগুলো থেকে নৌপথে ভৈরব নদ দিয়ে লবণ নিয়ে এসে এখানে কেনাবেচা করতেন বণিকেরা। এরপর নীলকর চার্লি সাহেবের হাত ধরে ধীরে ধীরে এখানে গড়ে ওঠে হাট। তখন চার্লি সাহেবের নামে এই এলাকার নাম হয় চার্লিগঞ্জ। আর হাটের নাম চার্লির হাট ও সাহেবের হাট নামে প্রসিদ্ধি লাভ করে। যদিও সেই নীলকুঠির ধ্বংসাবশেষ পরিত্যক্ত অবস্থায় এখনো বড় বাজারের পাশে দাঁড়িয়ে আছে। এলাকায় এখন কেউ কেউ এটাকে ভূতের বাড়ি বলেন।

খুলনার বড়বাজার

জাতীয় তথ্য বাতায়নের তথ্য মতে, ১৭৮১ সালে ব্রিটিশ সরকার রূপসা নদীর পাশে সুন্দরবনের বনজঙ্গল পরিষ্কার করে খুলনা অঞ্চলের প্রথম থানা নয়াবাদ স্থাপন করে। এরপর ১৮৪২ সালে ব্রিটিশ সরকার নয়াবাদ থানাকে খুলনা মহকুমায় উন্নীত করলে সাহেবের হাট খুলনা মহকুমার অধীনে চলে আসে। মহকুমায় পরিণত হওয়ায় এবং সরকারি দপ্তরগুলোর জন্য কর্মসংস্থান ও নাগরিক সেবা বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলের জনসংখ্যা বাড়তে থাকে। জনসংখ্যা বাড়ার কারণে স্থায়ী বাজারের প্রয়োজনীয়তা দেখা দিলে হাটটি বাজারে পরিণত হয় এবং বাজার বিস্তৃতি লাভ করতে শুরু করে। তখন এই বাজারের নাম হয় সাহেবের বাজার। সেই সময়ে সাহেবের বাজার এ অঞ্চলের সবচেয়ে বড় বাজারে পরিণত হওয়ার কারণে লোকমুখে তা বড় বাজার নামে পরিচিত হতে শুরু করে।

বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার: খুলনার তথ্য অনুযায়ী, ১৮৮২ সালে খুলনা মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করে ব্রিটিশ সরকার। খুলনা জেলা হওয়ার পর প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ডব্লিউ এম ক্লে ১৮৮২ থেকে ১৮৮৭ সাল পর্যন্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। তাঁর নামানুসারে ডাকবাংলোর মোড় থেকে ডেল্টা ঘাট পর্যন্ত রাস্তার নামকরণ হয় ‘ক্লে রোড’। শতাব্দীপ্রাচীন সেই ক্লে রোডের দুই ধারেই এখন সকালবেলায় বড় বাজারের ফলপট্টি বসে।

খুলনা জেলায় পরিণত হওয়ার পর এর প্রশাসনিক গুরুত্ব বাড়তে থাকে। জেলা শহর খুলনার জনসংখ্যার সঙ্গে দ্রুত বাড়তে থাকে বড় বাজারের পরিধিও। ১৮৮৪ সালে স্টিমারঘাট, রেলস্টেশন ও পৌরসভা চালু হয়। কলকাতা থেকে শিয়ালদহ-যশোর-খুলনা রুটের রেলপথের শেষ স্টেশন স্থাপন করা হয় বড় বাজারের পাশে। আর ভৈরব নদের তীরে বড় বাজারের পাশে তৈরি হয় স্টিমারঘাট, যার নাম হয় রকেট ঘাট। বরিশাল অঞ্চল থেকে সরাসরি নৌপথে খুলনায় এসে বড় বাজারের রেলস্টেশন থেকে ট্রেনে চড়ে মানুষ কলকাতায় যেত। ফলে কলকাতা থেকে খুলনায় চলাচলকারী ট্রেনের নাম হয় ‘বরিশাল এক্সপ্রেস’।

খুলনা ইনস্টিটিউটের গবেষক সুস্মিত সাইফ ও স্থানীয় সাংবাদিক গৌরাঙ্গ নন্দী জানান, কবি জীবনানন্দ দাশ কলকাতায় গিয়েছিলেন এ পথ ধরেই। তখন বড় বাজার আঞ্চলিক যোগাযোগের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়। যোগাযোগব্যবস্থার উন্নতির কারণে দেশের নানা অঞ্চল থেকে ব্যবসায়ীরা এসে জড়ো হতে থাকায় এটি বড় বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়। বরিশাল, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, রাজশাহী, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের মতো দূরের জেলাগুলো থেকেও ব্যবসায়ীরা এ বাজারে আসতেন। রাজস্থানের মাড়োয়ার, কলকাতা ও আশপাশের এলাকা থেকে আসা মাড়োয়ারি ব্যবসায়ীরা এখানে রত্ন ব্যবসা, দোকানপাট, আড়ত, গুদামসহ নানা প্রতিষ্ঠান গড়ে তোলেন। পাঞ্জাব অঞ্চল থেকে আসা পাঞ্জাবি বণিকেরা শুরু করেন হোটেল ব্যবসা। বিহার অঞ্চল থেকে আসা হিন্দু বিহারিরা করতেন মুটে বা কুলির কাজ। আর ওডিশা অঞ্চল থেকে আসা ওডিয়ারা করতেন বাবুর্চির কাজ। এভাবে ধীরে ধীরে বড় বাজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। মাড়োয়ারি ব্যবসায়ীদের স্মৃতি হিসেবে এখনো ওয়েস্ট মেকড রোডের দুই ধারে স্বমহিমায় দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি শতাব্দীপ্রাচীন ভবন। যেখানে বেশির ভাগ বর্ধিষ্ণু শহরের পুরোনো দালানকোঠার স্থানে নতুন সুউচ্চ আধুনিক দালানকোঠায় স্কাইলাইন ছেয়ে গেছে, সেখানে একটি বিভাগীয় শহরের সবচেয়ে বড় বাজারে প্রায় অক্ষত অবস্থায় থাকা, পুরোনো মাড়োয়ারি স্থাপত্যশৈলীতে নির্মিত এই শতবর্ষী দালানগুলো বড় বাজারকে অনন্য করে তুলেছে। তাই বড় বাজারে পা রাখলেই নিজ থেকেই জানান দেয় তার পুরোনো জৌলুশের কথা।

খুলনার বড়বাজার

বড় বাজারের সূচনালগ্ন থেকেই বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল নৌপথ। ফলে বড় বাজারকে কেন্দ্র করে ভৈরব নদের পাড়জুড়ে একে একে তৈরি হয়েছে নিমতলা ঘাট, ডেল্টা ঘাট, বলাকা ঘাট, সুন্দরবন ঘাট, মমিন ঘাট, দেইল্লার ঘাট, জুতাপট্টি ঘাট, চাইলাপট্টির ঘাট, হাসন সাহেবের ঘাট, ডাব ঘাট, রকেট ঘাট নামের বেশ কয়েকটি ঘাট। ঘাটগুলোর নাম বেশ মজার এবং অনেকগুলো ঘাটের নাম থেকেই তার অতীত সম্পর্কে জানা যায়।

৫০ বছর ধরে ওয়েস্ট মেকড রোডের মসলাপট্টিতে লেবার হিসেবে কাজ করা সিরাজুল ইসলাম বলেন, ডাব ঘাটে আগে বড় বড় নৌকায় করে ডাব এসে নামত, সেই থেকে এর নাম হয়েছে ডাব ঘাট। এ রকম জুতাপট্টির ঘাটে নামত জুতা, চাইল্লাপট্টির ঘাটে নামত চাল, আর রকেট ঘাটে দাঁড়াত রকেট (স্টিমার)। এখন আর ঘাটগুলোতে আগের মতো ব্যবসা নেই। আগে অনেক নৌকা ভিড়ত, সব মালামাল নৌকায় আসত। এরপর রাস্তাঘাট হওয়ার পর এখন বেশির ভাগ মালামাল আসে ট্রাকে করে। ট্রাকে মালামাল আসতে সময় কম লাগায় ব্যবসায়ীরা ট্রাকের ওপর বেশি ভরসা করে। তাই ঘাটগুলোতে এখন আর আগের মতো ব্যস্ততা নেই। তারপরও এখনো আশপাশের বেশ কিছু জেলায় নৌকায় করে মালামাল আনা-নেওয়া হয়।

তবে এখন বড় বাজারের পরিসর আরও বিস্তৃত হয়েছে। চার্লির নীলকুঠিতে যাত্রা শুরুর পর বাজারটি ওয়েস্ট মেকট রোড, ভৈরব স্ট্র্যান্ড রোড, কালীবাড়ি রোড, কে ডি ঘোষ রোড, ক্লে রোড, জিকজ্যাক রোড, স্যার ইকবাল রোডের একটি অংশ এবং স্টেশন রোডজুড়ে ছড়িয়ে আছে।

বর্তমানে বড় বাজার পরিচালিত হয় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অধীনে। কেসিসির তথ্য মতে, স্থায়ী-অস্থায়ী মিলে বড় বাজারের দোকান সংখ্যা পাঁচ হাজারের অধিক।

খুলনাসহ আশপাশের অঞ্চলে নতুন করে আরও অনেক বাজার তৈরি হওয়ায় এ অঞ্চলের বাণিজ্যের বিকেন্দ্রীকরণ ঘটেছে। ফলে বড় বাজারের গুরুত্ব ও জৌলুশও আর আগের মতো নেই। তবু ইতিহাস আর ঐতিহ্যের কারণে বড় বাজার এখনো সগৌরবে টিকে আছে।

নভেম্বর ৮, ২০২৬
নেতানিয়াহু নন, সরকার গঠনের দায়িত্ব পাবেন আইজেনকট
নেতানিয়াহু নন, সরকার গঠনের দায়িত্ব পাবেন আইজেনকট

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/netaniyahu-nn-srkar-gthner-dayitw-paben-aijenkt

নভেম্বর ৮, ২০২৬
আল–সাইয়েদ কেন সবাইকে ‘হাবিবি’ বলেন
আল–সাইয়েদ কেন সবাইকে ‘হাবিবি’ বলেন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/al-sayed-ken-sbaike-habibi-blen

নভেম্বর ৮, ২০২৬
হাসন রাজা-শাহ আবদুল করিমের গানে সুনামগঞ্জে প্রথম আলোর জন্মদিন
হাসন রাজা-শাহ আবদুল করিমের গানে সুনামগঞ্জে প্রথম আলোর জন্মদিন

হাসন রাজা ও বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী সোহেল রানা ও রিতা আচার্য। নৃত্য পরিবেশন করে নূরফিজা হক ও দেবলীনা তালুকদার, কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার বন্ধু সাফওয়ান হাসান, জুবিন তালুকদার ও বাতিঘর সাংস্কৃতিক কেন্দ্রের ছোট্ট বন্ধুরা।

নভেম্বর ৮, ২০২৬
নাইট ক্লাবে শুনতে হয়েছিল বাজে কথা, তিনিই এখন আলোচিত গায়িকা
নাইট ক্লাবে শুনতে হয়েছিল বাজে কথা, তিনিই এখন আলোচিত গায়িকা

সংগীতজীবনের পাঁচ দশকের বেশি সময় পেরিয়েও মঞ্চে তাঁর উপস্থিতি আগের মতোই প্রাণবন্ত। তবে এই সাফল্যের গল্প মোটেও মসৃণ ছিল না।

নভেম্বর ৮, ২০২৬
সামিরা খান মাহি হলেন বাংলাদেশের নতুন মিস ইউনিভার্স, বিশ্ব আসরে যাচ্ছেন কতগুলো পোশাক নিয়ে?
সামিরা খান মাহি হলেন বাংলাদেশের নতুন মিস ইউনিভার্স, বিশ্ব আসরে যাচ্ছেন কতগুলো পোশাক নিয়ে?

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হলেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। আর এই অর্জনের মাধ্যমে ‘মিস ইউনিভার্স ২০২৬’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। এবার মিস ইউনিভার্সের ৭৫তম আসর। বিশেষ এই আসরটি ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসছে। এরই মধ্যে বিভিন্ন দেশের প্রতিযোগীরা সেখানে পৌঁছে গেছেন। আজ পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হবেন মাহি

ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর আয়োজন। সেখানেই সামিরা খান মাহিকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়

১১–২৪ নভেম্বর পুয়ের্তো রিকোয় অনুষ্ঠেয় মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় এবার ১২০টির বেশি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা। আজ ৮ নভেম্বর থেকেই তাঁদের ভেন্যুতে আসতে শুরু করার কথা। সেই হিসেবে সামিরা খান মাহির হাতে একেবারেই সময় নেই

মাহি ছয় দিন আগে জানতে পারেন এবারের প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন তিনি। আর তারপর থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। এর মধ্যে ৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাঁকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী তানজিয়া জামান মিথিলা

মাহি ও মিথিলা দুজনেই বেশ পুরোনো বন্ধু। আর তাই গত আসরে নিজের যেসব অভিজ্ঞতা হয়েছে, সেগুলো মাহিকে বুঝিয়ে দিচ্ছেন তিনি। একই সঙ্গে মাহির কস্টিউম, সাজসহ গুরুত্বপূর্ণ দিকগুলো যতটা সম্ভব গুছিয়ে দেওয়ার চেষ্টা করছেন মিথিলা

প্রথম আলোকে সামিরা খান মাহি বলেন, ‘অনেক ভালো লাগছে। কারণ, জীবনে প্রথমবার আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরার একটা সুযোগ পেয়েছি। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষকে তুলে ধরতে চাই। অভিনয়শিল্পী হিসেবে দেশের মানুষ আমাকে অনেক সমর্থন করেছেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা হয়নি। এটা আমার প্রথম আন্তর্জাতিক যাত্রা। অনেক উচ্ছ্বসিত, একই সঙ্গে নার্ভাসও’

একই সঙ্গে নিজেকে ভাগ্যবানও মনে করেন মাহি। কারণ, সময় কম পেলেও প্রস্তুতির জন্য ‘বড় বোনের মতো বন্ধু’ তানজিয়া জামান মিথিলাকে পাশে পেয়েছেন। তিনি মাহিকে শিখিয়ে যাচ্ছেন নানা রকম ট্রিকস, সেই সঙ্গে প্রতিটি আয়োজনে কীভাবে ভালো করে নিজেকে উপস্থাপন করা যায়

যেহেতু আজ রাতেই মিস ইউনিভার্সের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে দেশ ছাড়বেন মাহি, তাই সবকিছু গোছাতে সময় পেয়েছেন খুব অল্প। তবে এর মধ্যেও দেশ–বিদেশ থেকে দরকারি পোশাক সংগ্রহ করেছেন। মিস ইউনিভার্সের লুক বুক মেনেই পোশাক বাছাই করে লাগেজে ভরেছেন

মাহি জানালেন, ৩৫টির মতো পোশাক নিয়েছেন মিস ইউনিভার্সের বিভিন্ন আয়োজনে পরার জন্য। নিজেকেই যেহেতু সবকিছু করতে হবে, তাই সেভাবেই লাগেজ প্যাক করছেন। আপাতত মাহির সঙ্গে যাচ্ছেন তাঁর একজন ‘ফ্রেন্ড’। তবে ফাইনালে মিথিলাসহ মাহির পরিবার যোগ দিতে পারে বলে জানা গেছে

মিস ইউনিভার্সে বাংলাদেশসহ সেরা ৩০ কারা হলেন, মিথিলা কি ইতিহাস লিখতে চলেছেন

মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাব জিতে মুকুট পরার অনুষ্ঠানে মাহিকে ব্লাশ পিঙ্ক অফ শোল্ডার করসেট-স্টাইলের মারমেইড গাউনে দেখা গেছে। পোশাকটিতে ছিল আইভরি রঙের আভা। কাপড়টি পাতলা হওয়ায় নিচের দিকে কয়েক স্তরের ফ্লুইড ফেব্রিক ব্যবহার করা হয়েছে

গাউনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ড্রামাটিক অফ শোল্ডার স্টাইল। দুই কাঁধের ওপর উঁচু করে রাখা কাপড়টি ডানার মতো বাঁকানো। কাঁধের অংশে সিলভার বিডস ও ছোট ছোট স্বচ্ছ পাথর বসিয়ে নকশা করা হয়েছে। গাউনের ওপরের অংশে করসেটের আদল দেওয়া হয়েছে

সব মিলিয়ে বিশেষ দিন হিসেবে মুকুট পরার অনুষ্ঠানে প্রথম গাউনটি দিয়েই বাজিমাত করেছেন সামিরা খান মাহি। এবার দেখার বিষয় বিশ্ব আসরে গিয়ে তাঁর প্রতিদিনের লুক ও অ্যাকটিভিটি দর্শক এবং বিচারকদের কতটা নজর কাড়ে

৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স

নভেম্বর ৮, ২০২৬
এআই নিয়ে ৫টি ভুল ধারণা
এআই নিয়ে ৫টি ভুল ধারণা

পাঁচটার মধ্যে কয়টায় আপনি মাথা নেড়েছিলেন? তাতে লজ্জার কিছু নেই, কারণ প্রযুক্তিটা নতুন, আর তা শেখারও শেষ নেই।

নভেম্বর ৮, ২০২৬
সাভারে পোশাক কারখানা খোলার পর ২০টিতে আবার ছুটি ঘোষণা
সাভারে পোশাক কারখানা খোলার পর ২০টিতে আবার ছুটি ঘোষণা

মোট ২০টি কারখানা ইতিমধ্যে ছুটি দিয়েছে। আরও চারটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে আছেন।

নভেম্বর ৮, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে দেওয়ার বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে জাপানের দেওয়া বিভিন্ন শর্ত নিয়ে।

নভেম্বর ৮, ২০২৬
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট

গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন। এখন নতুন সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন।

নভেম্বর ৮, ২০২৬
পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'
পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'

আজ রবিবার ৮ই নভেম্বর, ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকা প্রধান শিরোনাম করেছে ৭ই নভেম্বর উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রার খবর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। এছাড়া আইএমএফের ঋণের শর্ত ও গ্যাস-তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে পত্রিকাগুলোয়।

নভেম্বর ৮, ২০২৬
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?

ভয় মানুষের আবেগের স্বাভাবিক একটি বহিঃপ্রকাশ। এই ভয়ের অনুভূতি-ই বিপদের মুখে থাকলে মানুষের শরীর ও মস্তিষ্ককে সতর্ক হতে সাহায্য করে। কিন্তু ভয় আর ফোবিয়ার মধ্যে পার্থক্য কী? কোন ধরনের ফোবিয়া সবচেয়ে বেশি দেখা যায়?

নভেম্বর ৮, ২০২৬
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই রাজনৈতিক অঙ্গন এরই মধ্যে ২০২৮ সালের হোয়াইট হাউস দৌড়ের দিকে মোড় নিচ্ছে। মঙ্গলবারের নির্বাচনের ফলাফল এবং ডেমোক্র্যাটদের ঐতিহাসিক বিশাল সাফল্য হোয়াইট হাউসের দৌড়কে নানাভাবে প্রভাবিত করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, 'খোঁজখবর নেওয়ারও কেউ নেই'
রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, 'খোঁজখবর নেওয়ারও কেউ নেই'

গবেষকরা বলছেন, এ ধরনের পাত্রে রান্না করা ভাত খেলে একটি শিশুর খাবারের মাধ্যমে দৈনিক সিসা গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এফডিএ নির্ধারিত মাত্রার চেয়ে পাঁচ গুণেরও বেশি সিসা গ্রহণ করতে পারে। আইসিডিডিআরবি বলছে, সিসা একটি বিষাক্ত ধাতু, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান
বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান

১৯৭৫ সালের ৭ই নভেম্বর। অস্থির এক সময় পার করছিল বাংলাদেশ। ৬ই নভেম্বর সন্ধ্যার সময় ঢাকা সেনানিবাসে কিছু লিফলেট বিতরণ করা হয়। ঐ লিফলেট যারা পেয়েছিলেন তারা আঁচ করতে পারছিলেন যে রাতে 'কিছু একটা' ঘটতে যাচ্ছে।

নভেম্বর ৭, ২০২৬
ঝগড়ার সময় গালাগালি কেন মা-বোনকে নিয়ে?
ঝগড়ার সময় গালাগালি কেন মা-বোনকে নিয়ে?

বিরোধ যখন দু'জন মানুষের মধ্যে, তখন অপমানের লক্ষ্যবস্তু হয়ে ওঠেন তাদের পরিবারের নারীরা কেন? এটি কি নিছকই প্রচলিত ভাষার অভ্যাস, নাকি এর পেছনে রয়েছে নারীকে ঘিরে সমাজের দীর্ঘদিনের কিছু ধারণা?

নভেম্বর ৭, ২০২৬
সাতক্ষীরায় সুপারিতে নতুন সম্ভাবনা, বছরে বিক্রি ২২ কোটি টাকা
সাতক্ষীরায় সুপারিতে নতুন সম্ভাবনা, বছরে বিক্রি ২২ কোটি টাকা

অনুকূল আবহাওয়া ও উর্বর মাটিকে কাজে লাগিয়ে উপকূলীয় জেলা সাতক্ষীরায় অর্থকরী ফসল হিসেবে সুপারি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উৎপাদন খরচ কম এবং দীর্ঘদিন ফলন পাওয়া যায় বলে নতুন নতুন সুপারি বাগান গড়ে তুলছেন চাষিরা। এতে বাড়ছে উৎপাদন, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও যোগ হচ্ছে নতুন সম্ভাবনা।

নভেম্বর ৮, ২০২৬
সিকৃবিতে ভেটেরিনারি অনুষদের আন্তঃলেভেল ফুটবল টুর্নামেন্ট শুরু
সিকৃবিতে ভেটেরিনারি অনুষদের আন্তঃলেভেল ফুটবল টুর্নামেন্ট শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের আন্তঃলেভেল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
হাসপাতাল ছাড়লেন প্রবাসীকল্যাণ মন্ত্রী, ফিরেছেন ঢাকায়
হাসপাতাল ছাড়লেন প্রবাসীকল্যাণ মন্ত্রী, ফিরেছেন ঢাকায়

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

নভেম্বর ৮, ২০২৬
দেশকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
দেশকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

বাংলাদেশকে বুকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  সুলতান সালাউদ্দিন টুকু।

নভেম্বর ৮, ২০২৬
বুড়িগঙ্গার তীর থেকে সব প্লাস্টিক বর্জ্য অপসারণের নির্দেশ হাইকোর্টের
বুড়িগঙ্গার তীর থেকে সব প্লাস্টিক বর্জ্য অপসারণের নির্দেশ হাইকোর্টের

বুড়িগঙ্গা নদীর লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকার তীর থেকে সব প্লাস্টিক বর্জ্য অপসারণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নভেম্বর ৮, ২০২৬
বিগত সরকার নিয়ে আলোচনা সময়ের অপচয়: অর্থমন্ত্রী
বিগত সরকার নিয়ে আলোচনা সময়ের অপচয়: অর্থমন্ত্রী

বিগত সরকারের বিষয়ে আলোচনা করাকে সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নভেম্বর ৮, ২০২৬
সাত বছরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার
সাত বছরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির ঘটনা বাড়ছে। মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ও বাস দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারাচ্ছেন পরিবারের একাধিক সদস্য।

নভেম্বর ৮, ২০২৬
বাংলাদেশের জয়ের স্বপ্ন কঠিন করে তুলছে ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশের জয়ের স্বপ্ন কঠিন করে তুলছে ওয়েস্ট ইন্ডিজ

অভিষেক টেস্টে প্রথম ইনিংসেই ফিফটি করেছিলেন কেভিন উইকহ্যাম। এবার দ্বিতীয় ইনিংসেও পঞ্চাশ ছুঁয়ে গড়লেন বিশেষ কীর্তি। ওয়েস্ট ইন্ডিজের অষ্টম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টের দুই ইনিংসেই ফিফটি করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

নভেম্বর ৮, ২০২৬