মানিকগঞ্জে ৩ হাসপাতালে ৭৬ হাজার টাকা জরিমানা, ১টি সিলগালা

মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন।

দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম

দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের মহাপ‌রিচালক ও প‌রিচালক প‌দে আট কর্মকর্তা‌কে প‌দোন্ন‌তি দেওয়া হ‌য়ে‌ছে।

দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অ...

মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?
রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার

২০২৬ সালের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন তিন বন্ধু

নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন একটি সেতু থেকে নামার সময় মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন তিন বন্ধু
তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

প্রিয়াঙ্কা বললেন ‘নিজের গল্প বলার অধিকার মায়ের আছে’, সোনিয়ার বই অবলম্বনে চলচ্চিত্র হবে
প্রিয়াঙ্কা বললেন ‘নিজের গল্প বলার অধিকার মায়ের আছে’, সোনিয়ার বই অবলম্বনে চলচ্চিত্র হবে

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘তারা (বিজেপি-আরএসএস) পুরোপুরি মনগড়া কথা বানিয়েছে। এখন আমার মা নিজের গল্প বলছেন।’

নভেম্বর ১৩, ২০২৬
সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে আইটেল এনার্জি
সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে আইটেল এনার্জি

প্রদর্শনীতে নিজেদের তৈরি আবাসিক এনার্জি স্টোরেজ, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য (সি অ্যান্ড আই) এনার্জি স্টোরেজ এবং অল-ইন-ওয়ান এনার্জি সিস্টেম প্রদর্শন করছে আইটেল এনার্জি।

নভেম্বর ১৩, ২০২৬
সংগীতশিল্পী সাহেদ মারা গেছেন
সংগীতশিল্পী সাহেদ মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ মারা গেছেন

নভেম্বর ১৩, ২০২৬
রক্তচাপ স্বাভাবিক, তবু কি শরীরের ভেতরে ঝুঁকি বাড়ছে?
রক্তচাপ স্বাভাবিক, তবু কি শরীরের ভেতরে ঝুঁকি বাড়ছে?

রক্তচাপ ১২০–৮০ থাকলেই কি নিশ্চিন্ত থাকা যায়? নতুন গবেষণা বলছে, গড় রক্তচাপ স্বাভাবিক হলেও দিনের বিভিন্ন সময়ে এর ওঠানামা হৃদ্যন্ত্র ও মস্তিষ্কের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

নভেম্বর ১৩, ২০২৬
অরণ্যের অন্তরালে এক জলকাব্য: বান্দরবানের তারতে সাইতারের পথে
অরণ্যের অন্তরালে এক জলকাব্য: বান্দরবানের তারতে সাইতারের পথে

পিচ্ছিল পাহাড়, জোঁকের কামড়, অচেনা অরণ্যের ভয়—সব পেরিয়ে এক জলপ্রপাতের কাছে পৌঁছানোর গল্প এটি। যেখানে ক্লান্তি হার মানে প্রকৃতির মায়ায়, আর অচেনা মানুষও হয়ে ওঠে আপনজন।

নভেম্বর ১৩, ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ১৩ জানুয়ারি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ১৩ জানুয়ারি

জীবপ্রযুক্তি বা বায়োটেকনোলজি নিয়ে গবেষণার নতুন দিক, সম্ভাবনা ও অগ্রগতি তুলে ধরতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন (আইবিসি) ২০২৭। আগামী ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ।

‘টেকসই উন্নয়নে জীবপ্রযুক্তি’ বা Biotechnology for Sustainable Development প্রতিপাদ্যে আয়োজিত হবে এবারের সম্মেলন। এতে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, বিজ্ঞানী, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেবেন। জীবপ্রযুক্তি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষণার ফলাফল বিনিময়, নতুন ধারণা তুলে ধরা এবং দেশি-বিদেশি গবেষকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো এ আয়োজনের মূল লক্ষ্য।

এবারের সম্মেলনে চিকিৎসা ও ওষুধশিল্পে জীবপ্রযুক্তি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, অণুজীবপ্রযুক্তি, প্রাণী ও মৎস্যসম্পদ, সামুদ্রিক জীবপ্রযুক্তি, জীবতথ্যবিজ্ঞান, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃষি ও খাদ্যপ্রযুক্তিসহ জীববিজ্ঞানের নানা বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এ ছাড়া ন্যানোবায়োটেকনোলজি ও জীববিজ্ঞানের নতুন নতুন গবেষণাক্ষেত্র নিয়েও আলোচনা হবে।

অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের জাতীয় পর্ব

অনুষ্ঠানের আয়োজকেরা জানান, সম্মেলনে মৌখিক ও পোস্টার উপস্থাপনার পাশাপাশি তরুণ ও নবীন জীবপ্রযুক্তিবিদদের জন্য থাকবে বিশেষ অধিবেশন, শিক্ষার্থীদের গবেষণাপত্র নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা এবং জীবপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ ও সম্ভাবনা নিয়ে বিশেষ আলোচনা। এ ছাড়া থাকবে সাংস্কৃতিক আয়োজন।

এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের ১৪ জন বিশিষ্ট গবেষক ও বিজ্ঞানী। তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের ড. আহমেদ এ রহমান, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ড. আলফ্রেড টে, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের ড. আবু আলী ইবনে সিনা, চীনের লানঝৌ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিউ ঝ্যাং, যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ড. রাহনাভার আলী এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়ের ড. বোদেউইন ভিজফুইজেন।

এছাড়াও উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের কপিন স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ড. তাহমিদ আহমেদ, ড. ফিরদাউসি কাদরী ও ড. রুবানা রকিব, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অধ্যাপক হাসিনা খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুর হোসেন, অস্ট্রেলিয়ার সিএসআইআরওর ড. আবেদ চৌধুরী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কালাম আজাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল ফেস্ট ২১ নভেম্বর

সম্মেলনে অংশ নিতে আগ্রহীদের গবেষণার সারসংক্ষেপ জমা দিতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬। নিবন্ধন ও সারসংক্ষেপ জমা দেওয়া যাবে এই লিংকে-https://forms.gle/4UsHwqvgrmk4EvP46। সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন আয়োজকদের ওয়েবসাইটে-https://www.ibc2027.org/।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবার এ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আগের সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডাসহ বিভিন্ন দেশের গবেষক ও বিজ্ঞানীদের অংশগ্রহণে সাড়া পাওয়া যায়। সেই ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে সম্মেলনটি আয়োজনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ।

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তিন দিনের জ্যোতির্বিজ্ঞান কর্মশালা

নভেম্বর ১৩, ২০২৬
হবু সঙ্গীর কাছে পিসিওএসের কথা গোপন রাখা কি উচিত
হবু সঙ্গীর কাছে পিসিওএসের কথা গোপন রাখা কি উচিত

অনেক সময় পিসিওএসে আক্রান্ত নারীর বিয়ের পর সন্তান ধারণে জটিলতার সৃষ্টি হয়, তাই বিয়ের আগে বিষয়টি সঙ্গীকে জানানো জরুরি কি না, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন।

অনেক সময় পিসিওএসে আক্রান্ত নারীর বিয়ের পর সন্তান ধারণে জটিলতার সৃষ্টি হয়, তাই বিয়ের আগে বিষয়টি সঙ্গীকে জানানো জরুরি কি না, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন

কিছু বিষয় সংবেদনশীল হলেও বিয়ের আগেই তা নিয়ে হবু সঙ্গীর সঙ্গে কথা বলা প্রয়োজন। ছেলে-মেয়ে দুজনের জন্যই এমন কিছু বিষয় রয়েছে। ইদানীং অনেক মেয়েকেই পিসিওএসের সমস্যায় ভুগতে দেখা যায়। আন্তর্জাতিকভাবে এ রোগকে এখন বলা হয় পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম (পিএমওএস)। তবে সাধারণ মানুষের কাছে রোগটি পিসিওএস নামেই পরিচিত।

মাসিক চক্রের স্বাভাবিক নিয়মে প্রজননক্ষম বয়সের একজন সুস্থ নারীর ডিম্বাশয় থেকে প্রতি চক্রে একটি ডিম্বাণু নিঃসরণ হওয়ার কথা। পিসিওএস বা পিএমওএস থাকলে প্রতি মাসে এই ডিম্বাণু নিঃসরণ না-ও হতে পারে। তাই পিসিওএসের সঙ্গে প্রজননক্ষমতার সম্পর্ক আছে। অনেক সময় পিসিওএসে আক্রান্ত নারীর সন্তান ধারণে জটিলতার সৃষ্টি হয়। তাহলে পিসিওএস বা পিএমওএসে আক্রান্ত নারীর বিয়ের আগে তাঁর হবু সঙ্গীকে জানানো কি জরুরি?

গর্ভপাতের কত দিন পর গর্ভধারণ করা ভালো

পিসিওএস হলেই কি মা হওয়ার সম্ভাবনা কমে যায়

এখন বহু নারীই পলিসিস্টিক ওভারি সিনড্রোমে (পিসিওএস) ভোগেন। এ রোগের অন্যতম উপসর্গ অনিয়মিত মাসিক। তবে অন্যান্য কারণেও মাসিক অনিয়মিত হতে পারে। তাই কারও মাসিক অনিয়মিত হলেই তিনি পিসিওএসে আক্রান্ত বলে ধরে নেওয়ার সুযোগ নেই।

পিসিওএস হলে পুরুষের মতো কিছু বাড়তি লোমের উপস্থিতিও দেখা যেতে পারে। ব্রণ বা চুল পড়ার মতো কিছু সমস্যাও হতে পারে। স্থূলতার এবং বিপাকীয় (মেটাবলিক) স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে। তবে সবারই সব উপসর্গ থাকে না। উপসর্গ যেটিই হোক, সমাধানের সুযোগ আছে।

স্কয়ার হাসপাতাল লিমিটেডের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালট্যান্ট ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ ডা. ফারজানা রশীদ বলছিলেন, ‘রোগটি সম্পর্কে বিয়ের আগেই হবু বর বা তাঁর পরিবারকে কিছু জানানো আবশ্যক নয়। এটা ঠিক যে পিসিওএস আক্রান্ত নারী গর্ভধারণে কিছু জটিলতার সম্মুখীন হতে পারেন। কারও কারও গর্ভপাতের ঝুঁকিও থাকে। তবে সঠিক চিকিৎসায় পিসিওএস থাকলেও একজন নারী মা হতে পারেন।’

কেন এখন নারীদের রোগটা বেশি হচ্ছে

আপনার চেনাজানা অনেকেই হয়তো পিসিওএস বা পিএমওএসে ভুগছেন। সাম্প্রতিক সময়ে পিসিওএসে আক্রান্ত নারীদের অনেককে গর্ভধারণজনিত জটিলতার সম্মুখীন হতে দেখা যাচ্ছে। তাই বিষয়টা নিয়ে উদ্বেগও বাড়ছে। ডা. ফারজানা রশীদ জানালেন, পিএমওএসের সঙ্গে জিনগত বিষয় জড়িত থাকতে পারে।

আধুনিক জীবনে শারীরিক শ্রম বা খেলাধুলার সুযোগ কমে যাওয়া কিংবা অতিরিক্ত ফাস্ট ফুড গ্রহণের কারণেও এ রোগ বাড়তে পারে। আরেকটি বিষয়ও উল্লেখ করলেন তিনি। আগের চেয়ে এখন রোগনির্ণয়ের সুযোগ বেশি। এ কারণেও আপাতদৃষ্টে মনে হতে পারে, রোগের হার বেড়েছে। তবে আধুনিক জীবনের ‘আয়েশি’ ধারার দায়টাকেও পুরোপুরি অস্বীকার করার সুযোগ নেই বলেই জানালেন এই বিশেষজ্ঞ।

জীবনসঙ্গীর কি শারীরিক সম্পর্কে আগ্রহ নেই

বিয়ের আগেই বন্ধুত্ব থাকলে

বিয়ের আগে হবু সঙ্গীর সঙ্গে কারও কারও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বোঝাপড়াও থাকে। এমন ক্ষেত্রে অনেকেই ব্যক্তিগত বিষয়ও হবু সঙ্গীর সঙ্গে ভাগ করে নেন। এমনকি নিজের শারীরিক সমস্যার কথাও বলেন।

শিশু-কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক এবং যুক্তরাজ্যের সিনিয়র ক্লিনিক্যাল ফেলো ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ বলছিলেন, ‘ সমাজে আজও অনেক ক্ষেত্রেই নারীর সামাজিক মর্যাদা নির্ধারণ করা হয় তাঁর বৈবাহিক অবস্থা কিংবা সন্তান ধারণক্ষমতার মতো বিষয় দিয়ে। একজন নারী চাইলে তাঁর হবু বরের সঙ্গে নিজের পিসিওএসের কথা ভাগ করে নিতে পারেন। সেটি তাঁর নিজস্ব সিদ্ধান্ত।’
এই চিকিৎসক আরও বললেন, ‘সঙ্গী হিসেবে জীবনের সব ঘাত-প্রতিঘাত একসঙ্গে সামলে নেওয়ার প্রত্যয়েই রোগের কথা জানাতে চাইতে পারেন একজন নারী। তবে রোগের কথা বলার পরে তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে কি না, সে ব্যাপারে আগে নিশ্চিত হতে হবে।‘ গভীর আবেগ নিয়ে সম্পর্ক শুরু হলেও নানান কারণেই তা বিয়ে অবধি না-ও গড়াতে পারে। পরে ওই নারী সম্পর্কে নেতিবাচক তথ্য ছড়িয়ে দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

তাই নিজের রোগ সম্পর্কে বলার সিদ্ধান্ত নিলে হবু বরের সততা ও বিশ্বস্ততা এবং দুজনের পারস্পরিক সম্মানের বিষয়ে আগে নিশ্চিত হতে হবে। বললেও বিষয়টাকে নেতিবাচকভাবে উপস্থাপন করার প্রয়োজন নেই। হবু বরের পরিবারের সঙ্গে আগে থেকে এ নিয়ে আলাপ করারও প্রয়োজন নেই। রোগ সম্পর্কে ধারণা না থাকায় কিংবা কেবল ইন্টারনেটনির্ভর তথ্যের ভিত্তিতে অনেকেই রোগটিকে ‘খারাপ কিছু’ ভেবে নিতে পারেন।

অচেনা মানুষের সঙ্গে বিয়ে?

সম্পূর্ণ অচেনা দুজন মানুষের বিয়ে হলে পরস্পরকে জানতে সময় লাগে। এমন ক্ষেত্রে হবু সঙ্গীর বিশ্বস্ততা কিংবা মানসিকতার অন্যান্য দিক সম্পর্কে আগে থেকে জানার সুযোগ তুলনামূলক কম থাকে। এ ধরনের বিয়েতেও আগেভাগে এই রোগ সম্পর্কে জানানোর প্রয়োজন নেই বলেই জানালেন বিশেষজ্ঞরা।

বিয়ের পরে জানলে?

পিসিওএস বা পিএমওএস থাকলে বিয়ের আগে তা বরপক্ষকে না জানানো কোনো ‘নৈতিক অপরাধ’ নয়। তবু যদি বিয়ের পর এ রোগের কথা জেনে বরপক্ষের কেউ নেতিবাচক ধারণা করেন, কিংবা বলেন, ‘এ সম্পর্কে আমাদের আগেই জানানো উচিত ছিল’, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছ থেকে সঙ্গীকে এ রোগ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ করে দেওয়া যেতে পারে।

মানুষের খামচি বা আঁচড়ে কি ভ্যাকসিন নিতে হয়?

নভেম্বর ১৩, ২০২৬
বল টেম্পারিং নিয়ে খাজার অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও আজগুবি’: প্যাট কামিন্স
বল টেম্পারিং নিয়ে খাজার অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও আজগুবি’: প্যাট কামিন্স

উসমান খাজার আত্মজীবনী ‘সবর’–এ বল টেম্পারিং নিয়ে তোলা অভিযোগের জবাব দিতে সিডনির ক্রিকেট সেন্ট্রালে সংবাদ সম্মেলন করেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

নভেম্বর ১৩, ২০২৬
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, নিহত এক ও আহত চারজন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, নিহত এক ও আহত চারজন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনায় একজন নিহত ও চারজন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।এদিকে, বাংলাদেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নভেম্বর ১৩, ২০২৬
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে

বিভ্রাটের কারণে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন সেবায় সংযোগজনিত সমস্যা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সব ধরনের উপায় কাজে লাগানোর জোরালো চেষ্টা চলছে।

নভেম্বর ১৩, ২০২৬
পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক'
পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক'

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে এনসিপি নেত্রীর বাড়িতে অগ্নিকাণ্ড, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে খবর।

নভেম্বর ১৩, ২০২৬
পুরি, সিঙাড়া, সমুচা: পোড়াতেলে ভাজা মুখরোচক খাবারে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পুরি, সিঙাড়া, সমুচা: পোড়াতেলে ভাজা মুখরোচক খাবারে স্বাস্থ্যঝুঁকি কতটা?

বাংলাদেশে ব্যাপক হারে পোড়া তেলের ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বারবার ব্যবহৃত এই তেল উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। তবে, ফেলে না দিয়ে ব্যবহৃত এই তেল দিয়ে বায়োফুয়েল তৈরির পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।

নভেম্বর ১৩, ২০২৬
মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?
মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অংশ বহন করবেন না পোশাক কারখানার মালিকরা। পুরো অর্থই আসবে সরকারি কোষাগার থেকে।

নভেম্বর ১২, ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।

নভেম্বর ১২, ২০২৬
পরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে?
পরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে?

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াংয়ের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক নেই। বরং মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

নভেম্বর ১২, ২০২৬
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক

"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
স্থানীয় নির্বাচনে ১১ দলীয় জোটে ভাঙনের সুর: দ্বিমুখী চাপে কোন পথে জামায়াত?
স্থানীয় নির্বাচনে ১১ দলীয় জোটে ভাঙনের সুর: দ্বিমুখী চাপে কোন পথে জামায়াত?

জামায়াতের জন্য চ্যালেঞ্জটি শুধু নির্বাচনী প্রার্থী নিয়ে সমঝোতার মধ্যে সীমাবদ্ধ নয়। দলের নিজস্ব সাংগঠনিক শক্তি ও তৃণমূলের প্রত্যাশা পূরণের পাশাপাশি শরিকদের আস্থা ধরে রাখাও এখন গুরুত্বপূর্ণ।

নভেম্বর ১৩, ২০২৬
নৈরাজ্য ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ: অধিকার
নৈরাজ্য ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ: অধিকার

দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে আইনপ্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন অধিকার।

নভেম্বর ১৩, ২০২৬
কমেছে সবজি-মুরগির দাম, চড়া মাছের বাজার
কমেছে সবজি-মুরগির দাম, চড়া মাছের বাজার

শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে বিভিন্ন সবজির দাম।

নভেম্বর ১৩, ২০২৬
কেইনের রেকর্ডের রাতে ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত
কেইনের রেকর্ডের রাতে ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত

রেকর্ড গড়ার এই ম্যাচে গোল করেও স্মরণীয় রাতটিকে পূর্ণতা দিয়েছেন কেইন। এই ব্যালন ডি-অর জয়ী স্টাইকারের গোলে উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

নভেম্বর ১৩, ২০২৬
হুমায়ূন আহমেদ: তারার মতন মাটির মানুষ
হুমায়ূন আহমেদ: তারার মতন মাটির মানুষ

মজার ও বিচিত্র এক মানুষ। ভালো করে কথা বলতে পারতেন না, লাজুক অন্তর্মুখী। অথচ সেরা কথাসাহিত্যিক। দুই বাংলার বেস্ট সেলার।

নভেম্বর ১৩, ২০২৬
সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু
সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে।

নভেম্বর ১৩, ২০২৬
ট্রান্সফরমার চুরির চেষ্টা, বিদ্যুতের খুঁটিতে আটকা যুবককে ২ ঘণ্টা পর উদ্ধার
ট্রান্সফরমার চুরির চেষ্টা, বিদ্যুতের খুঁটিতে আটকা যুবককে ২ ঘণ্টা পর উদ্ধার

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকজন মিলে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন।

নভেম্বর ১৩, ২০২৬
শ্রমিকদের জন্য সুখবর: ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ থেকে, মিলবে যেভাবে
শ্রমিকদের জন্য সুখবর: ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ থেকে, মিলবে যেভাবে

চাল কেনার সময় শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র দেখাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে তাদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

নভেম্বর ১৩, ২০২৬