গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার

দেশে গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে গ্যাসের আমদানি বাড়াতে তিন থেকে চারটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া, মাতারবাড়ীর পাশাপাশি খুলনার কাছে নতুন একটি স্থান চিহ্নিত করা হয়েছে, যেখানে বড় জাহাজ থেকে সরাসরি তেল ও এলএনজি খালাসের সুবিধাসম্পন্ন আধুনিক টার্মিনাল স্থাপন করা হবে।

যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে ইসরায়েল: নেতানিয়াহুর নজর এখন ভারতের দিকে

ভবিষ্যতে ইসরায়েলকে একটি শত্রুভাবাপন্ন মার্কিন প্রশাসনের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে ইসরায়েল: নেতানিয়াহুর নজর এখন ভারতের দিকে
বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

পুরান ঢাকায় ২০১২ সালে ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে দর্জি বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যার মামলায় আপিল শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্...

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ ক‌রে‌ছেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
মানুষকে কামড়ে ‘জয়’ থেকে হয়ে যান ‘টাইগার’

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে ঘিরে সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা।

মানুষকে কামড়ে ‘জয়’ থেকে হয়ে যান ‘টাইগার’
শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিং বিধিমালার গেজেট

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ অন দ্য স্টক এক্সচেঞ্জ ) রুলস ২০২৬  গেজেট প্রকাশ করেছে।

শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিং বিধিমালার গেজেট
ক্যানসার চিকিৎসায় যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ক্যানসার চিকিৎসায় যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

এসিআই মেরিন ও মিতসুবিশি আয়োজন করল মিতসুবিশি মেরিন ইঞ্জিন সেমিনার
এসিআই মেরিন ও মিতসুবিশি আয়োজন করল মিতসুবিশি মেরিন ইঞ্জিন সেমিনার

সেমিনারে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির মতো নিয়ন্ত্রক ও পরিবহন সংস্থা, বন্দর কর্তৃপক্ষ, জাহাজ নির্মাতা, ড্রেজার ও মাছ ধরার জাহাজের মালিক, নকশা ও প্রকৌশল পরামর্শক প্রতিষ্ঠান, ক্ল্যাসিফিকেশন সোসাইটি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।

অক্টোবর ১৯, ২০২৬
সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেওয়া হবে
সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেওয়া হবে

নতুন জাতীয় বেতনকাঠামো করা হলেও সরকারি চাকরিজীবীরা আপাতত আগের হারেই তাঁদের ভাতা পাবেন।

অক্টোবর ১৯, ২০২৬
এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া
এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া

মানুষ আরও অনেক কিছু বুঝতে পারে। একটি হাসি আন্তরিক, নাকি কৃত্রিম, তা অনেক সময় আমরা বুঝতে পারি। কেউ কিছু না বললেও তার মন খারাপ কি না, তা টের পাই।

অক্টোবর ১৯, ২০২৬
আপসের কথা বলে ডেকে নেওয়া হয় কাউছারকে, অটোরিকশা থামিয়ে চাপাতির কোপ
আপসের কথা বলে ডেকে নেওয়া হয় কাউছারকে, অটোরিকশা থামিয়ে চাপাতির কোপ

কুমিল্লায় যুবদল কর্মী আবু কাউছার হত্যার মামলার এজাহারে জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে কুপিয়ে হত্যার বিস্তারিত বর্ণনা উঠে এসেছে।

অক্টোবর ১৯, ২০২৬
হামে মৃত্যু ১ হাজার ২০০ ছাড়াল
হামে মৃত্যু ১ হাজার ২০০ ছাড়াল

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ৯৭ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জনের।

অক্টোবর ১৯, ২০২৬
কম্বোডিয়ার ডিটেনশন সেন্টার থেকে উদ্ধার ৩০ বাংলাদেশি দেশে ফিরছেন কাল মঙ্গলবার
কম্বোডিয়ার ডিটেনশন সেন্টার থেকে উদ্ধার ৩০ বাংলাদেশি দেশে ফিরছেন কাল মঙ্গলবার

আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে তাঁদের কম্বোডিয়ায় নেওয়া হয়েছিল। সেখানে অনেককে জোর করে অনলাইন প্রতারণার কাজে ব্যবহার করার অভিযোগ রয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছর করে কারাদণ্ড, অর্থদণ্ড ৯২৬ কোটি টাকা
অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছর করে কারাদণ্ড, অর্থদণ্ড ৯২৬ কোটি টাকা

আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে ২২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

অক্টোবর ১৯, ২০২৬
আইসিসি নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের সতর্ক কূটনীতি
আইসিসি নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের সতর্ক কূটনীতি

এক সময়ের শত্রুদেশ যুক্তরাষ্ট্র যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাস্তবতায় জাপানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, তা নতুন কিছু নয়। বিশেষ করে সাম্প্রতিককালে চীনের ব্যাপক অর্থনৈতিক এবং সামরিক উত্থানের মধ্যে জাপানের মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগে যুক্তরাষ্ট্র দেশটির বড় সহযোগী।

তবে সব ক্ষেত্রেই যে দুই দেশের ধারণা বা স্বার্থ এক, তেমন নয়। যেমন ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ক্ষেত্রে জাপান সরাসরি কোনো পক্ষ না নিয়ে দুই পক্ষের সঙ্গেই কূটনৈতিক-অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। আবার ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটিকেন্দ্রিক নানা বিষয়; বিশেষ করে মার্কিন সেনাদের খুন-ধর্ষণ-ডাকাতিসহ স্থানীয় নানা অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা দুই দেশের সম্পর্কের মধ্য থেকে টানাপড়েনের সৃষ্টি করেছে।

তবে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জাপানকে জটিল এক কূটনৈতিক বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে। একদিকে টোকিও আদালতের স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি সমর্থন জানাচ্ছে, অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তানির্ভর মিত্রতা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছে। ফলে আইসিসি প্রশ্নটি এখন শুধু আন্তর্জাতিক বিচারব্যবস্থার বিতর্ক নয়; জাপানের পররাষ্ট্রনীতির ওপরও বড় চাপ।

নিষেধাজ্ঞার ঘোষণা

আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক বিচারক নাভি পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার পরপরই ৯ অক্টোবর আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর আওতায় আদালতের সম্পদ জব্দ, মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে বাধা এবং আদালতের কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে পূর্ণ বাস্তবায়নের আগে ১৮০ দিনের ছাড় রাখা হয়েছে। এই সময়সীমা ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত চলবে, যা সদস্যরাষ্ট্রগুলোকে ওয়াশিংটনের আপত্তি নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে।

ওয়াশিংটনের আপত্তি

ওয়াশিংটনের আপত্তির কেন্দ্রে রয়েছে আদালতের এখতিয়ার। যুক্তরাষ্ট্র রোম সংবিধির সদস্য নয় এবং দীর্ঘদিন ধরে আশঙ্কা করে আসছে যে আইসিসি মার্কিন প্রেসিডেন্ট, সামরিক কর্মকর্তা বা অন্য সরকারি ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত বা বিচারিক পদক্ষেপ নিতে পারে। আফগানিস্তানে মার্কিন সামরিক কার্যক্রম নিয়ে তদন্ত এবং ২০২৪ সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই বিরোধিতা আরও তীব্র হয়।

ট্রাম্প প্রশাসন এর আগেও আইসিসি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছে। সর্বশেষ গত ১৮ আগস্ট আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং সেনেগালের জ্যেষ্ঠ আইনজীবী আবদুলায়ে সেয়েকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে যুক্তরাষ্ট্র। এসব ব্যবস্থার ফলে তাঁদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ হতে পারে, মার্কিন আর্থিক ব্যবস্থায় লেনদেন নিষিদ্ধ এবং যুক্তরাষ্ট্রে প্রবেশেও বাধা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি

রাশিয়ায়ও অসন্তুষ্ট

আইসিসির ওপর চাপ শুধু ওয়াশিংটন থেকে আসছে না, এতে যুক্ত হয়েছে বিশ্বের আরেক পরাশক্তিও। ২০২৩ সালে আইসিসি ইউক্রেন থেকে শিশুদের অবৈধভাবে সরিয়ে নেওয়ার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ক্ষিপ্ত হয় দেশটি। মস্কো এরপর আইসিসির কৌঁসুলি ও বিচারকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করে। ২০২৫ সালে মস্কোর একটি আদালত আইসিসির কৌঁসুলি করিম খান এবং আট বিচারককে তাঁদের অনুপস্থিতিতে দণ্ড দেন। এই তালিকায় তোমোকো আকানেও ছিলেন। এদিকে চলতি মাসে রাশিয়া নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশের কাছে এই আইসিসি কর্মকর্তাদের আটক ও প্রত্যর্পণের অনুরোধ পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথ চাপে তাই বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে বৈশ্বিক এই আদালত।

জাপান-আইসিসি সম্পর্ক

জাপানের সঙ্গে আইসিসির সম্পর্ক প্রায় দুই দশকের। ২০০৭ সালের জুলাই মাসে টোকিও রোম সংবিধিতে যোগ দেয় এবং একই বছরের ১ অক্টোবর তা জাপানের জন্য কার্যকর হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে আইনের শাসন বজায় রাখার ব্রত নিয়েই আইসিসির সদস্য হয় জাপান। এরপর থেকেই আইসিসিকে নিয়মিত বড় পরিমাণে আর্থিক এবং অন্যান্য সহায়তা দিয়ে আসছে জাপান।

আইসিসির বর্তমান প্রেসিডেন্ট তোমোকো আকানে জাপানের নাগরিক। দীর্ঘ অভিজ্ঞ এই আইনবিদ ছিলেন জাপানের সাবেক সরকারি কৌঁসুলি। ২০১৭ সালে তিনি আইসিসির বিচারক নির্বাচিত হন এবং ২০২৪ সালে আদালতের প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

জাপানের সংবেদনশীল অবস্থান

আকানে জাপানের নাগরিক হওয়ায় এবং দীর্ঘদিন ধরে আদালতকে সমর্থন করে যাওয়ার কারণে আইসিসির ওপর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পদক্ষেপ জাপানের জন্য বিশেষভাবে সংবেদনশীল। ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার দিনই পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু এক বার্তায় বলেন, জাপান আইনের শাসন রক্ষায় আইসিজে ও আইসিসিসহ আন্তর্জাতিক আদালতগুলোর ভূমিকাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ টোকিওর ধারাবাহিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সদস্যরাষ্ট্র হিসেবে জাপান আইসিসি–সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র, আকানে ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা বলেছেন। সংসদে প্রশ্নোত্তর পর্বে আইনপ্রণেতাদের তাকাইচি বলেন, জাপান ধারাবাহিকভাবে আইসিসিকে সমর্থন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

প্রকৃতপক্ষে জাপানের ভেতরেও এই অবস্থানের ভিত্তি আছে। ক্ষমতাসীন ও বিরোধী শিবিরের অনেক আইনপ্রণেতাই আন্তর্জাতিক অপরাধে দায়মুক্তি ঠেকাতে আইসিসির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন। নাগরিক সমাজ ও আইনজীবী মহলেও আদালতের প্রতি সহানুভূতি রয়েছে। তার ওপর আকানের নেতৃত্ব বিষয়টিকে দেশীয় মর্যাদা ও আন্তর্জাতিক দায়িত্ববোধের সঙ্গেও যুক্ত করেছে।

জাপান ও যুক্তরাষ্ট্রের পতাকা

মিত্রতার হিসাব ও কূটনৈতিক যোগাযোগ

আদালতকে দৃঢ়ভাবে সমর্থন করে গেলেও টোকিও অবশ্য ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার থেকে বিরত রয়েছে। চীন, উত্তর কোরিয়া, তাইওয়ান প্রণালি এবং পূর্ব ও দক্ষিণ চীন সাগর ঘিরে উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্র জাপানের প্রধান মিত্র। তাই জাপানের কৌশল হলো আইসিসির পক্ষে অবস্থান ধরে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রাখা। গত (সেপ্টেম্বর) মাসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাকাইচি আইসিসি ইস্যুটি তুলেছিলেন বলে জানান। যদিও শেষ পর্যন্ত ওয়াশিংটন নিষেধাজ্ঞার পথই বেছে নেয়।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১০ অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এ বিষয়ে ফোনে কথা বলেন। তিনি আইনের শাসন সমুন্নত রাখা এবং আইসিসির প্রতি জাপানের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। জবাবে রুবিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করেন। দুই পক্ষ এ বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়। একই দিনে মোতেগি আইসিসি প্রেসিডেন্ট তোমোকো আকানের সঙ্গেও কথা বলেন। ধারণা করা হচ্ছে, নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া নিয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

আইসিসির ওপর নিষেধাজ্ঞা নিয়ে আপত্তি জানানোর ক্ষেত্রে জাপান অবশ্য একা নয়। ১০ অক্টোবর কানাডা, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের সঙ্গে এক যৌথ বিবৃতিতে টোকিও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরোধিতা করে। বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা আদালতের কাজ, কর্মী এবং তাঁদের পরিবারের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। দেশগুলো আইসিসির স্বাধীনতা, নিরপেক্ষতা ও সততা রক্ষার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে।

আইসিসির সদস্যরাষ্ট্রগুলোর ‘ব্যুরো অব অ্যাসেম্বলি’ও ১০ অক্টোবর এক বিবৃতিতে মার্কিন নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানায়। ১২৫ সদস্যরাষ্ট্রের এই অ্যাসেম্বলি আইসিসির ব্যবস্থাপনা তত্ত্বাবধান ও আইন প্রণয়নকারী সংস্থা। এর মধ্যে ২১ দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই ব্যুরোর ভাষ্য—জবরদস্তিমূলক ব্যবস্থার নজিরবিহীন ব্যবহার আদালত ও এর কর্মকর্তাদের স্বাধীন বিচারিক কাজ ব্যাহত করার দুঃখজনক প্রচেষ্টা। ব্যুরো আন্তর্জাতিক ন্যায়বিচার, বিচার বিভাগের স্বাধীনতা এবং আদালত ও তার কর্মীদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা কার্যকর হলে আইসিসির দৈনন্দিন কার্যক্রম বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। আদালত কর্মী ব্যবস্থাপনা, অর্থ, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগের ক্ষেত্রে মার্কিন প্রযুক্তি ও সেবার ওপর নির্ভরশীল। এসব সেবা সীমিত হলে তদন্ত, বিচার, নথি ব্যবস্থাপনা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এ কারণে আইসিসি ও সদস্যরাষ্ট্রগুলো বিকল্প ব্যবস্থা খুঁজছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট জাপানের তোমোকো আকানে

টোকিওর চ্যালেঞ্জ ও আগামীর পথ

আইসিসির সমর্থকদের মতে, যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে আইসিসির মতো আদালতের উপস্থিতি অপরিহার্য। বিপরীতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া—দুই দেশই রোম সংবিধির বাইরে থেকে আদালতের এখতিয়ার প্রশ্নে আপত্তি জানাচ্ছে। এ ক্ষেত্রে যদিও তাদের পদ্ধতি ভিন্ন—ওয়াশিংটন নিষেধাজ্ঞা ব্যবহার করছে আর মস্কো ফৌজদারি মামলা, দণ্ড ও প্রত্যর্পণ চেষ্টার পথ বেছে নিয়েছে। এই দ্বিমুখী চাপই বর্তমান সংকটকে আরও জটিল করেছে।

টোকিওর সামনে এখন মূল প্রশ্ন হলো কীভাবে আইনের শাসনের পক্ষে অবস্থান ধরে রেখে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রাখা যায়। প্রকাশ্যে বেশি কঠোর হলে নিরাপত্তা সম্পর্ক অস্বস্তিতে পড়তে পারে। আবার নীরব থাকলে আইসিসির প্রতি জাপানের প্রতিশ্রুতি দুর্বল বলে বিবেচিত হতে পারে। তাই ১৮০ দিনের সময়সীমাকে জাপান আলোচনার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে।

আগামী মাসগুলোতে দ্বিপক্ষীয় বৈঠক ও আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি আবার আলোচনায় আসতে পারে। আপাতত জাপানের লক্ষ্য সংঘাত কমানো, আইসিসির কার্যক্রম সচল রাখা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়া। আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও বৃহৎ শক্তির রাজনীতির এই টানাপোড়েনের মধে৵ই জাপান নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থার পক্ষে নিজের অবস্থান রক্ষার চেষ্টা করছে। এখন দেখার বিষয়, এই প্রচেষ্টা আগামী দিনগুলোতে পরিস্থিতির কোনো ইতিবাচক উত্তরণ ঘটাতে পারে কি না।

অক্টোবর ১৯, ২০২৬
পোশাকশিল্পের জন্য পরিবেশগত, সামাজিক ও সুশাসন মানদণ্ড বাধ্যতামূলক হচ্ছে
পোশাকশিল্পের জন্য পরিবেশগত, সামাজিক ও সুশাসন মানদণ্ড বাধ্যতামূলক হচ্ছে

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমই) সদস্য কারখানাগুলোর জন্য পরিবেশগত, সামাজিক ও সুশাসন সংক্রান্ত মানদণ্ড বিষয়ক তথ্য প্রদান বাধ্যতামূলক করা হবে...

অক্টোবর ১৯, ২০২৬
ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা এখন মাইগভে, ঘরে বসে মিলবে সুবিধা
ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা এখন মাইগভে, ঘরে বসে মিলবে সুবিধা

নাগরিক সেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সব ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে ঘরে বসেই অনলাইনে আবেদন, প্রযোজ্য ক্ষেত্রে...

অক্টোবর ১৯, ২০২৬
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৫১ জন...

অক্টোবর ১৯, ২০২৬
সম্পদের তথ্য গোপন: সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলার অনুমোদন
সম্পদের তথ্য গোপন: সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলার অনুমোদন

ফারমার্স ব্যাংকের সাবেক পরিচালক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন....

অক্টোবর ১৯, ২০২৬
সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান
সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি বেকারি পণ্যের কারখানা ও একটি শোরুমে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর...

অক্টোবর ১৯, ২০২৬
শেয়ারবাজারে সূচকের সঙ্গে বাড়লো লেনদেন
শেয়ারবাজারে সূচকের সঙ্গে বাড়লো লেনদেন

পূজার ছুটি শুরু হওয়ার আগে শেষ কার্যদিবস সোমবার (১৯ অক্টোবর) দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার...

অক্টোবর ১৯, ২০২৬
গ্রামেও এখন গ্যাসে রান্না, দামে দিশাহারা গ্রাহকরা
গ্রামেও এখন গ্যাসে রান্না, দামে দিশাহারা গ্রাহকরা

১০ বছর আগের দৃশ্যপট আর বর্তমান বাস্তবতায় যেন আকাশ-পাতাল তফাৎ। একসময় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপটিবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দৌলজোর...

অক্টোবর ১৯, ২০২৬
ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল ইতালিও, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেফতার ১৯৭
ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল ইতালিও, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেফতার ১৯৭

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়ান পুলিশ সদস্যরা। এতে কমপক্ষে ১৪১ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা আহত হন...

অক্টোবর ১৯, ২০২৬
শেষপর্যন্ত প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন
শেষপর্যন্ত প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

বাংলাদেশে অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ১৯, ২০২৬
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা

সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত।

অক্টোবর ১৯, ২০২৬
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। বলিউডে বহু হামলার পেছনে উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কিন্তু কারা এই লরেন্স বিষ্ণোই গ্যাং? কেনই বা তারা বলিউড সেলিব্রিটিদের প্রাণহানি ঘটানোর চেষ্টা করছেন?

অক্টোবর ১৯, ২০২৬
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর

বিক্ষোভের সময় কালো পোশাক পরা এবং মুখোশ ও মুখ ঢেকে রাখা দাঙ্গাকারীদের বিভিন্ন দল প্যারিস, মার্সেইসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। তাদের কেউ কেউ গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রোববারও রাজধানী প্যারিসের কিছু এলাকা এবং কিছুটা কম মাত্রায় লিয়োঁ শহরে লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষ অব্যাহত ছিল।

অক্টোবর ১৯, ২০২৬
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক

শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান মি. হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় মি. হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

অক্টোবর ১৯, ২০২৬
পত্রিকা: 'স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে টুপটুপে উঠেছিলেন নাহিদ, মিলছে না খোঁজ'
পত্রিকা: 'স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে টুপটুপে উঠেছিলেন নাহিদ, মিলছে না খোঁজ'

ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে আজ সোমবার প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে আলোচনা, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে প্রতিক্রিয়া এবং কক্সবাজারে রিসোর্টে আগুন লেগে হতাহতের ঘটনার ফলো আপ সংক্রান্ত সংবাদ গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে

বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে প্যাশন ফল নামের একটি ফল, যার প্রতি কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে বলে জানা যাচ্ছে। কোনো কোনো জায়গায় এটি আনারকলি, ট্যাং ফল বা শরবতি ফল হিসেবেও পরিচিত। সরকারের কৃষি তথ্য সার্ভিস বলছে, "এটি বাংলাদেশের কৃষিতে এক নতুন সংযোজন"।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে যে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল ঢাক তার একটি অনুলিপি রোববারের বৈঠকে সৌদি রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকে পাঠানোর এই ঘটনাটি ঠিক 'তলব' নয়, বরং 'তথ্য জানতে বৈঠক'।

অক্টোবর ১৮, ২০২৬
নিহত ১০ জনের পরিচয় শনাক্তে ১ মাস লাগবে: চিকিৎসক
নিহত ১০ জনের পরিচয় শনাক্তে ১ মাস লাগবে: চিকিৎসক

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন যেসব তারকারা
বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন যেসব তারকারা

বলিউড অভিনেতা টাইগার শ্রফ বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন। গতকালের এ ঘটনার পর বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
২০২৭ সালের মধ্যে ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করার উদ্যোগ
২০২৭ সালের মধ্যে ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করার উদ্যোগ

দেশে নতুন ব্যবসা শুরু করতে ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাব ও বিভিন্ন অনুমোদন নেওয়ার পর আমদানি নিবন্ধন সনদ সংগ্রহ করে যন্ত্রপাতির ঋণপত্র খুলতে গড়ে ৩৫৫ দিন লাগে।

অক্টোবর ১৯, ২০২৬
চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় রিভিউ আবেদন খারিজ
চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় রিভিউ আবেদন খারিজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

অক্টোবর ১৯, ২০২৬
ক্রিকেটে নতুন যুগের সূচনা, ৮০ ওভারের ‘টেস্ট টোয়েন্টি’
ক্রিকেটে নতুন যুগের সূচনা, ৮০ ওভারের ‘টেস্ট টোয়েন্টি’

ছেলে ও মেয়েদের রান মিলিয়েই নির্ধারিত হবে দলের জয়-পরাজয়। ৮০ ওভারের ব্যতিক্রমী এই ক্রিকেট সংস্করণের অভিষেক হতে যাচ্ছে আগামী ১৪ নভেম্বর, শ্রীলঙ্কার কলম্বোয়।

অক্টোবর ১৯, ২০২৬
ক্যানসার চিকিৎসায় যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ক্যানসার চিকিৎসায় যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

অক্টোবর ১৯, ২০২৬
শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিং বিধিমালার গেজেট
শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিং বিধিমালার গেজেট

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ অন দ্য স্টক এক্সচেঞ্জ ) রুলস ২০২৬  গেজেট প্রকাশ করেছে।

অক্টোবর ১৯, ২০২৬
মানুষকে কামড়ে ‘জয়’ থেকে হয়ে যান ‘টাইগার’
মানুষকে কামড়ে ‘জয়’ থেকে হয়ে যান ‘টাইগার’

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে ঘিরে সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা।

অক্টোবর ১৯, ২০২৬