বিশ্ববাণিজ্য

সিইওর বিদায়ের পর অ্যাপল-উবার–অ্যালফাবেট তো টিকল, কিন্তু কী হবে এনভিডিয়ার

নভেম্বর ১৪, ২০২৬
সিইওর বিদায়ের পর অ্যাপল-উবার–অ্যালফাবেট তো টিকল, কিন্তু কী হবে এনভিডিয়ার
সিইওর বিদায়ের পর অ্যাপল-উবার–অ্যালফাবেট তো টিকল, কিন্তু কী হবে এনভিডিয়ার

শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল ও অ্যালফাবেট এবং অ্যাপভিত্তিক আন্তর্জাতিক রাইড-শেয়ারিং ও পরিবহনসেবা প্রতিষ্ঠান উবারের প্রতিষ্ঠাতারা বিদায় নেওয়ার পর সেই ধাক্কা ভালোভাবেই সামলেছে তারা। কিন্তু আরেক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়াও এখন একই ধরনের পরীক্ষার মুখে পড়েছে। কারণ, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আকস্মিকভাবে পদত্যাগ করতে হয়েছে। ফলে এনভিডিয়া নেতৃত্ব পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর সিএনবিসির।

অ্যাপল, অ্যালফাবেট ও উবারের মতো প্রতিষ্ঠানগুলো তাদের প্রভাবশালী নেতাদের বিদায়ের পরও সাফল্য ধরে রেখেছে। তবে সেসব প্রতিষ্ঠানে নেতৃত্বের পরিবর্তন এনভিডিয়ার মতো এতটা আকস্মিক ছিল না। এনভিডিয়ার নতুন সিইওর সামনে বড় চ্যালেঞ্জ হলো তাঁকে জেনসেন হুয়াংয়ের বিদায়ের প্রভাব সামলানোর পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে চিপ তৈরির প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে হবে।

তবে জেনসেন হুয়াং প্রথম কোনো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নন, যাঁকে নিজের হাতে তিলতিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান ছেড়ে যেতে হয়েছে।  বিশেষজ্ঞরা সিএনবিসিকে বলেছেন, গুরুত্বপূর্ণ এক সময়ে এনভিডিয়া থেকে তাঁর আকস্মিক পদত্যাগের ঘটনা একেবারেই আলাদা। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানটির পরবর্তী প্রধান নির্বাহীর সামনে নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে।

জেনসেন হুয়াং ৩৩ বছরে সহপ্রতিষ্ঠাতা হুয়াং এনভিডিয়াকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করেছেন। বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তাঁর পদত্যাগের সিদ্ধান্ত আসে। তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কটি আবার ভীষণ ব্যতিক্রমী। এ সম্পর্ক তিনি এমন এক নারীর সঙ্গে করেছেন, যাঁকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা চীনের গুপ্তচর বলে মনে করে।

গোল্ডম্যান স্যাকসের সাবেক প্রধান নির্বাহী লয়েড ব্ল্যাঙ্কফেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, হুয়াং ছিলেন ‘অপরিহার্য’। তবে লয়েড ফরাসি নেতা শার্ল দ্য গলের নামে প্রচলিত একটি উক্তির উল্লেখ করে বলেন, ‘কবরস্থানগুলো অপরিহার্য মানুষে ভরা।’

এদিকে নতুন সিইও খুঁজছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস অবশ্য অন্তর্বর্তী দায়িত্ব পালন করছেন। বিশ্লেষকদের মতে, হুয়াংয়ের ব্যক্তিত্বের আকর্ষণ এবং আশাবাদী নেতৃত্বের বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে।

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মেন্ডোজা কলেজ অব বিজনেসের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাইকেল উইদার্স সিএনবিসিকে বলেন, ‘বিশ্বের অন্যতম বৃহৎ একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইওকে কেলেঙ্কারির মধ্যে এত আকস্মিকভাবে বিদায় নিতে হচ্ছে—এমন পরিস্থিতি আগে দেখা গেছে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।’

মাইকেল উইদার্স আরও বলেন, যিনি জেনসেন হুয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন, তাঁকে একজন প্রতিষ্ঠাতার জায়গায় নতুন সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার সাধারণ চ্যালেঞ্জের বাইরেও অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

প্রতিষ্ঠাতারা যখন দায়িত্ব ছাড়েন

২০১১ সালে স্টিভ জবস পদত্যাগ করার সময় অ্যাপলের পরিচয়ের সঙ্গে তাঁর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। তবে এনভিডিয়ার সঙ্গে অ্যাপলের একটি পার্থক্য আছে। অ্যাপলে এর আগে অন্য সিইও দায়িত্ব পালন করেছেন এবং প্রতিষ্ঠানের ভেতর থেকেই উত্তরসূরি প্রস্তুত ছিল।

টিম কুক অ্যাপলের চিপ তৈরির কৌশল ও সেবাভিত্তিক ব্যবসায় বিনিয়োগ করেন। যুক্তরাষ্ট্র ও চীনের সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কূটনীতিক হয়ে ওঠেন। সরবরাহব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দক্ষ হিসেবেও তাঁর পরিচিতি ছিল।

মাইকেল উইদার্সের মতে, সিইও হওয়ার জন্য টিম কুকের যথেষ্ট প্রস্তুতি ছিল। তাঁর ১৫ বছরের নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য প্রায় ৩৫০ বিলিয়ন বা ৩৫ হাজার কোটি থেকে বেড়ে ৪ ট্রিলিয়ন বা ৪ লাখ কোটি মার্কিন ডলারে পৌঁছায়।

গুগল প্রতিষ্ঠার ২১ বছর পর ২০১৯ সালে অ্যালফাবেটের নির্বাহীর দায়িত্ব ছাড়েন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। পেজ ও ব্রিনের বিদায়ের বিষয়টি আগে থেকেই প্রত্যাশিত ছিল। সে সময় ল্যারি পেজ বলেছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা কাঠামো সহজ করার জন্য এটিই ছিল ‘স্বাভাবিক সময়’। এরপর সুন্দর পিচাইয়ের নেতৃত্বে অ্যালফাবেটের শেয়ারের দাম ৩০০ শতাংশের বেশি বেড়েছে।

একের পর এক কেলেঙ্কারি ও পরিচালনাগত উদ্বেগের কারণে বাড়তে থাকা চাপের মুখে ২০১৭ সালে উবার ছাড়েন ট্রাভিস কালানিক।

মাইকেল উইদার্সের ভাষায়, উবার ছাড়েন ট্রাভিস কালানিকের বিদায়ের প্রক্রিয়া কয়েক মাস ধরে চলেছিল। বিষয়টি তখন যথেষ্ট আলোচনার জন্ম দিলেও এনভিডিয়া এখন যে পরিস্থিতির মুখোমুখি, তার তুলনায় তা অনেক কম গুরুতর ছিল।

এক্সপিডিয়ার সাবেক প্রধান নির্বাহী দারা খোসরোশাহি প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করেন এবং লাভজনক হওয়ার পথ তৈরি করেন।

হুয়াংয়ের বিদায়ের ঘটনা কেন আলাদা

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মেন্ডোজা কলেজ অব বিজনেসের অধ্যাপক মাইকেল উইদার্স বলেন, স্বাভাবিক পরিস্থিতিতেও উত্তরসূরি প্রধান নির্বাহীদের জন্য কোম্পানির সাফল্যের পেছনে যে বিষয়গুলো কাজ করে, সেগুলো ধরে রাখা এবং একই সঙ্গে নিজস্ব নেতৃত্ব প্রতিষ্ঠা করা কঠিন।

উইদার্স আরও বলেন, ‘প্রতিষ্ঠাতার সঙ্গে জড়িত এত আলোচিত কোনো কেলেঙ্কারির পর নেতৃত্বের পরিবর্তন হলে কাজটি আরও কঠিন হয়ে পড়ে।’

এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের অধীনে সরাসরি ৬০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করতেন। দ্রুত যোগাযোগের সুবিধাকে গুরুত্ব দিয়ে গড়ে তোলা হয়েছিল অপেক্ষাকৃত সমতল ব্যবস্থাপনা–কাঠামো। সেখানে ব্যবস্থাপনার একাধিক স্তর এড়িয়ে চলা হতো।

উইদার্স সিএনবিসিকে বলেন, হুয়াংয়ের জন্য এনভিডিয়ায় কোনো উত্তরসূরি পরিকল্পনা ছিল বলে মনে হয় না। তাঁকে প্রায়ই কোম্পানির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়।

এই অধ্যাপক আরও বলেন, ‘আমরা এমন একটি কোম্পানির কথা বলছি, যেটি সম্প্রতি পর্যন্ত বাজারমূল্যের হিসাবে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছিল। এটি সত্যিই বিস্ময়কর পরিস্থিতি।’

হুয়াংয়ের বিদায়ের পর যেসব চ্যালেঞ্জ

মাইকেল উইদার্সের মতে, হুয়াংয়ের ছায়া থেকে বেরিয়ে আসার পাশাপাশি নতুন সিইওকে তাঁর কর্মকাণ্ড ঘিরে তৈরি হওয়া ‘কেলেঙ্কারি’ এবং এর প্রভাব এনভিডিয়ার ওপর কতটা দীর্ঘস্থায়ী হবে, তা সামলাতে হবে।

একই সঙ্গে তাঁকে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কৌশল নির্ধারণ করতে হবে এবং হুয়াং যেসব গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, সেগুলোর দায়িত্বও নিতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন জেনসেন হুয়াং। গত মে মাসে তিনি ট্রাম্পের সঙ্গে চীন সফরেও গিয়েছিলেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে এনভিডিয়ার চিপ বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে রপ্তানি নিষেধাজ্ঞা রয়েছে, তা শিথিল করার পক্ষে ছিলেন হুয়াং।

এনভিডিয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠান লায়নট্রাস্ট অ্যাসেট ম্যানেজমেন্টের গ্লোবাল ইনোভেশন দলের সহপ্রধান স্টর্ম উরুর মতে, কোম্পানির সংস্কৃতির পরিবর্তন এবং সরবরাহ ব্যবস্থাপনা—এই দুটি বিষয় হবে নতুন সিইওর প্রধান অগ্রাধিকার।

স্টর্ম উরু সিএনবিসিকে বলেন, ‘সরবরাহ ব্যবস্থাপনাই ছিল সেই জায়গা, যেখানে জেনসেন ভবিষ্যৎ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পারতেন।’ তিনি আরও বলেন, সরবরাহব্যবস্থা যখন এমনিতেই প্রচণ্ড চাপে রয়েছে, তখন বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ।

এনভিডিয়াকে এখন এএমডির মতো প্রতিদ্বন্দ্বী এবং হাইপারস্কেলারদের ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। এসব প্রতিষ্ঠান নিজেদের চিপ তৈরির প্রচেষ্টা জোরদার করছে।

বিনিয়োগকারীরা মনে করছেন, নতুন সিইওর হাতে আগামী কয়েক বছরের জন্য পণ্য উন্নয়নের একটি পরিকল্পনা থাকবে। হুয়াংয়ের বিদায়ের কারণে সেই পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না।

অ্যাডভাইজরস ক্যাপিটাল ম্যানেজমেন্টের অংশীদার ও পোর্টফোলিও ব্যবস্থাপক জোয়ান ফিনি বৃহস্পতিবার সিএনবিসিকে বলেন, হুয়াংয়ের পদত্যাগের দাবিতে চাপ বাড়ার সময়ই বিষয়টি নিয়ে ভাবতে হবে। তিনি বলেন, ‘আমাদের জেনসেনের বাইরেও তাকাতে হবে। এখানে হাজার হাজার প্রকৌশলী রয়েছেন।’

Prothomalo

View more
তিন দিন আগে মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধান পাওয়া যায়নি
তিন দিন আগে মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধান পাওয়া যায়নি

গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায়, তিনি মহাখালীর সাবেক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে হাঁটছেন। এরপর ফুটেজে আর তাঁকে দেখা যায়নি।

নভেম্বর ১৪, ২০২৬
ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি
ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি

কোতোয়ালি থানার ওসি দুর্গা প্রসাদ নাগপুরে বলেন, তখন অন্ধকার ছিল। তাই রাজেন্দ্রর হাতে বোমা নাকি রসগোল্লা দেওয়া হচ্ছে, তা তিনি স্পষ্ট বুঝতে পারেননি।

নভেম্বর ১৪, ২০২৬
পর্যাপ্ত সময় হাতে নিয়ে দর্শকদের স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির
পর্যাপ্ত সময় হাতে নিয়ে দর্শকদের স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির

সূচি অনুযায়ী শনিবার বিকেল তিনটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। রাত সাড়ে আটটায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।

নভেম্বর ১৪, ২০২৬
রাজধানীর জুরাইনে স্যানিটারি মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর জুরাইনে স্যানিটারি মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা

রাত পৌনে ১১টার দিকে মিন্টুর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তাঁর দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।

নভেম্বর ১৪, ২০২৬
কথা ছিল ভাই অপেক্ষা করবেন, পরীক্ষা শেষে বোন জানলেন ভাই থানায়
কথা ছিল ভাই অপেক্ষা করবেন, পরীক্ষা শেষে বোন জানলেন ভাই থানায়

পরীক্ষা শেষে নির্ধারিত জায়গায় ভাইকে পাননি তরুণী। পুলিশের কাছে জানতে পারেন, ভাইকে বংশাল থানায় নেওয়া হয়েছে।

নভেম্বর ১৪, ২০২৬
ভালোবাসা আল্লাহর নেয়ামত, কীভাবে মূল্যায়ন করবেন
ভালোবাসা আল্লাহর নেয়ামত, কীভাবে মূল্যায়ন করবেন

কেন মানুষের হৃদয় এতটা আবেগপ্রবণ হয়? উত্তর খুঁজলে দেখা যায়—ভালোবাসা কেবলই জাগতিক কোনো বিষয় নয়; বরং এটি মহান আল্লাহর দেওয়া এক অমূল্য নেয়ামত।

নভেম্বর ১৪, ২০২৬
বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর নাম
বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর নাম

চট্টগ্রামের ফটিকছড়িতে বাজারে প্রকাশ্যে মো. বেলাল উদ্দিন নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি ‘ফটিকছড়ি সংলাপ’ নামে সংবাদভিত্তিক একটি ফেসবুক পেজের অ্যাডমিন।

নভেম্বর ১৪, ২০২৬
মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো
মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে জাহাজটি নির্মাণ করা হয়। এটি টাইটানিকের চেয়েও বড় ছিল। এসএস ইউনাইটেড স্টেটস নামের এই জাহজটি পরিচিত ছিল এর গতির জন্য। গত বুধবার এটি ডুবিয়ে দেওয়া হয়েছে সাগরের অতলে।

ফ্লোরিডার ডেস্টিন উপকূল থেকে প্রায় ২২ মাইল দূরে ‘এসএস ইউনাইটেড স্টেটস’ ডুবিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র, ১১ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস তার সর্বশেষ যাত্রা শেষ করেছে। এবারের গন্তব্য ছিল সমুদ্রের তলদেশ। প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) দীর্ঘ জাহাজটি ছিল বিশ্বের দ্রুততম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ। গত বুধবার এটিকে ডুবিয়ে দেওয়া হয়। এর আগে জাহাজের খোল ফাঁপা করা হয়, যাতে এটি সমুদ্রের তলদেশেই থাকে।

ইচ্ছাকৃতভাবে জাহাজ ডুবিয়ে দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ‘স্কাটলিং’। পাঁচ ঘণ্টা ধরে জাহাজটিতে ধীরে ধীরে পানি ঢোকে। শেষ মুহূর্তে এটি একদিকে কাত হয়ে ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের তলদেশে ডুবে যায়।

এসএস ইউনাইটেড স্টেটস কী ছিল

জাহাজটি নির্মাণ করা হয় ১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে। এটি বিখ্যাত টাইটানিক জাহাজের চেয়েও বড় ছিল। টাইটানিকের দৈর্ঘ্য ছিল ৮৮২ ফুট ৯ ইঞ্চি (২৬৯ দশমিক ১ মিটার)। আর এসএস ইউনাইটেড স্টেটস ছিল প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার)। এটি পরিচিত ছিল মূলত এর গতি, মজবুত কাঠামো ও বিলাসবহুল ব্যবস্থার জন্য।

১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা জাহাজটি প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার গতির রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করে। এটি ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক পাড়ি দেয়। এ সময় এর গড় গতি ছিল ৩৫ দশমিক ৫৯ নটিক্যাল মাইল, অর্থাৎ ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার। অন্য কোনো যাত্রীবাহী জাহাজ এখনো এই রেকর্ড ভাঙতে পারেনি।

বিশ্বের বৃহত্তম এই কৃত্রিম প্রবালপ্রাচীর ডুবে যাওয়া জাহাজ ঘুরে দেখতে আগ্রহী ডুবুরিদের আকৃষ্ট করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে ফ্লোরিডায় পর্যটনের আরও সুযোগ তৈরি হবে।

১৭ বছর ধরে এসএস ইউএস হাজার হাজার যাত্রী বহন করেছে। এই যাত্রীদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, বিল ক্লিনটন, হ্যারি ট্রুম্যান ও ডোয়াইট আইজেনহাওয়ার। হলিউড তারকা মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর ও মার্লন ব্র্যান্ডোও এই জাহাজের যাত্রী হয়েছেন। তাঁদের পাশাপাশি ছিলেন পরাবাস্তববাদী চিত্রশিল্পী সালভাদর দালি ও জ্যাজ সংগীতশিল্পী ডিউক এলিংটন।

১৯৬৯ সালে জাহাজটিতে যাত্রী বহন বন্ধ করে দেওয়া হয়।

জাহাজটি কেন ডুবিয়ে দেওয়া হলো

জাহাজটি বছরের পর বছর ধরে অচল অবস্থায় ফিলাডেলফিয়ায় নোঙর করা ছিল। এ সময় বিভিন্ন মালিক এটিকে রক্ষা ও সংস্কারের চেষ্টা করেন। তবে জাহাজটির রক্ষণাবেক্ষণের খরচ বাড়তে থাকে। ২০২১ সালে ফিলাডেলফিয়া বন্দর কর্তৃপক্ষ জাহাজ নোঙর করে রাখার দৈনিক মাশুল বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলার করে। অলাভজনক সংস্থা এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেটরি এই খরচ আর বহন করতে পারছিল না।

২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। তাদের পরিকল্পনা ছিল, এটিকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করা।

জাহাজটি প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার গতির রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করে। এটি ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক পাড়ি দেয়।

কাউন্টির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কৃত্রিম প্রবালপ্রাচীর হিসেবে জাহাজটি ডুবিয়ে দেওয়া পরিবেশের জন্য নিরাপদ করতে এক বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়। কাউন্টি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্ধারিত সব মানদণ্ড অনুসরণ করা হয়েছে।

কাউন্টির এক বিবৃতিতে বলা হয়, এভাবে প্রস্তুত করা কৃত্রিম প্রবালপ্রাচীর সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপকার করে, ক্ষতি নয়। এগুলো এমন জায়গায় আবাস তৈরি করে, যেখানে আগে কোনো আবাস ছিল না। পাশাপাশি বৈচিত্র্যময় একটি পরিবেশ গড়ে উঠতে সাহায্য করে। সেই পরিবেশ বিকশিত হয়ে সামগ্রিক পরিবেশের সুস্থতায় ভূমিকা রাখতে পারে। এর সুফল পায় সামুদ্রিক প্রাণী, মৎস্যশিল্প ও গোটা পর্যটন খাত।

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে যুক্তরাষ্ট্রের এত তাড়া কেন, প্রতিযোগিতায় রাশিয়া–চীনও

বিশ্বের বৃহত্তম এই কৃত্রিম প্রবালপ্রাচীর ডুবে যাওয়া জাহাজ ঘুরে দেখতে আগ্রহী ডুবুরিদের আকৃষ্ট করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে ফ্লোরিডায় পর্যটনের আরও সুযোগ তৈরি হবে।

প্রবালপ্রাচীর তৈরির জন্য জাহাজ ডোবানো হয় কেন

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) ২০০৭ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সাগর ও মহাসাগরগুলোর তলদেশে ডুবে যাওয়া আনুমানিক ৩০ লাখ জাহাজ রয়েছে। এসব জাহাজের অনেকগুলোই স্বাভাবিকভাবে সামুদ্রিক প্রাণের আবাস হয়ে ওঠে। প্রবাল, ইল ও স্ন্যাপার মাছ এগুলোকে আশ্রয় হিসেবে ব্যবহার করে।

যুক্তরাষ্ট্রের বহিঃমহীসোপানে আগে স্থাপন করা ৬০০টির বেশি তেল ও গ্যাস উত্তোলন–কাঠামো মেক্সিকো উপসাগরে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ব্যবহার করা হয়েছে। ১৯৮৪ সালের ‘রিগস টু রিফস’ নামের মার্কিন কর্মসূচির আওতায় এ কাজ করা হয়।

কিছু জাহাজ দুর্ঘটনায় ডুবে যায়। আবার কিছু জাহাজ ইচ্ছাকৃতভাবে ডোবানো হয়, যাতে সেখানে প্রবালপ্রাচীর গড়ে ওঠে ও মাছ আকৃষ্ট হয়। জাহাজ ডোবানোর আগে ব্যাপক প্রস্তুতি নিতে হয়। সামুদ্রিক প্রাণের নিরাপদ আবাস হয়ে ওঠার উপযোগী করতে জাহাজ থেকে রং, বিদ্যুতের তার, জ্বালানিসহ ক্ষতিকর পদার্থ সরিয়ে ফেলতে হয়।

একসময় ডুবে যাওয়া জাহাজটির বাইরের চেহারা আর চেনা যায় না। মাছ, বার্নাকল ও খোলসযুক্ত নানা সামুদ্রিক প্রাণী তখন জাহাজটিতে বসবাস করে বা সেটিকে কাজে লাগায়।

প্রবালপ্রাচীর তৈরির জন্য আর কী কী ডোবানো হয়েছে

কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া জাহাজ ছাড়াও তেল উত্তোলন–কাঠামো, রেডিও টাওয়ার ও রেলের বদ্ধ মালবাহী বগি ব্যবহার করা হয়েছে। এসব প্রাচীরে মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী বেড়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রের বহিঃমহীসোপানে আগে স্থাপন করা ৬০০টির বেশি তেল ও গ্যাস উত্তোলন–কাঠামো মেক্সিকো উপসাগরে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ব্যবহার করা হয়েছে। ১৯৮৪ সালের ‘রিগস টু রিফস’ নামের মার্কিন কর্মসূচির আওতায় এ কাজ করা হয়।

কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে আরও নানা জিনিস ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাঠের গুঁড়ি দিয়ে তৈরি কুঁড়েঘর, ফ্রিজের মতো গৃহস্থালি সামগ্রী, কেনাকাটার ট্রলি, এমনকি নিউইয়র্ক নগরের অবসরে পাঠানো পাতালরেলের বগিও।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সরকার ২০১৮ সালে মোরটন বে মেরিন পার্কে কংক্রিটের ব্লক ব্যবহার করে তাদের অষ্টম কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করে।

গত বছর ইংল্যান্ডের সাসেক্স উপকূলের অদূরে একটি বায়ুটারবাইনের গোড়ার চারপাশে বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করা হয়। বিশেষভাবে নকশা করা কম কার্বন নিঃসরণকারী কংক্রিটের ৭৫ হাজার ‘রিফ কিউব’ দিয়ে এটি তৈরি। প্রতিটি ঘনকের মাঝখানে একটি ফাঁকা কক্ষ রয়েছে। বাইরের পৃষ্ঠ মৌচাকের মতো। সামুদ্রিক প্রাণীদের এগুলো ব্যবহারে উৎসাহিত করতেই এমন নকশা করা হয়েছে।

বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্রকে ক্ষয় থেকে রক্ষা করতেও ঘনকগুলো এমনভাবে তৈরি করা হয়েছে। এগুলো সমুদ্রের স্রোত ও ঢেউয়ের শক্তির সামনে বাধা হিসেবে কাজ করে। পাশাপাশি টারবাইনের গোড়া ক্ষয় করতে পারে, এমন পলির চলাচলের গতি কমায়।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সরকার ২০১৮ সালে মোরটন বে মেরিন পার্কে কংক্রিটের ব্লক ব্যবহার করে তাদের অষ্টম কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করে।

২০১১ সালে সাউথ স্ট্র্যাডব্রোক কৃত্রিম প্রবালপ্রাচীরও স্থাপন করা হয়। সেখানে ২০টি ‘ফিশ বক্স’ বসানো হয়। এগুলো রড দিয়ে মজবুত করা কংক্রিটের ঘনক।

সরকারের আনুষ্ঠানিক কর্মসূচির আওতায় তৈরি এসব প্রাচীরের প্রথমটির কাজ ছিল আগে থেকে থাকা হ্যারি অ্যাটকিনসন কৃত্রিম প্রবালপ্রাচীর সম্প্রসারণ করা। পুরোনো গাড়ির টায়ার দিয়ে ১৯৭৫ সালে ওই প্রাচীর তৈরি করা হয়েছিল। ২০০৮ সালে ছোট মাছের নতুন আবাস গড়তে সেখানে গ্রানাইটের বড় পাথর ফেলা হয়।

২০১১ সালে ফাঁপা কংক্রিটের ‘রিফ বল’ দিয়ে ইস্ট কুচি কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়। অন্যদিকে ওয়াইল্ড ব্যাংকস কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয় ‘ফিশ কেভ’ বসিয়ে। আরও বেশি প্রজাতির মাছ আকৃষ্ট করার জন্য ইস্পাতের এসব কাঠামো তৈরি করা হয়।

ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট

২০১১ সালে সাউথ স্ট্র্যাডব্রোক কৃত্রিম প্রবালপ্রাচীরও স্থাপন করা হয়। সেখানে ২০টি ‘ফিশ বক্স’ বসানো হয়। এগুলো রড দিয়ে মজবুত করা কংক্রিটের ঘনক। ভেতরে আড়াআড়িভাবে বসানো ঠেকনা রয়েছে।

২০১৫ সালে অস্ট্রেলিয়ায় ফিশ বক্স ব্যবহার করে নর্থ মোরটন কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়। একই বছর টার্নার কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করা হয়। সেখানে গুচ্ছাকারে কংক্রিটের কাঠামো বসানো হয়।

২০১০ সালে রিফ বল ব্যবহার করে ওয়েস্ট পিল কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়। ২০০০ সালে মেক্সিকো সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবসরে পাঠানো দুটি মাইন অপসারণকারী ছোট যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়। এর মাধ্যমে ক্যারিবীয় সামুদ্রিক এলাকায় একটি কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয়।

রুবিও অবরোধের পক্ষে, ভ্যান্স চান সমঝোতা: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী

নভেম্বর ১৪, ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক ১৮
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক ১৮

রাজধানীর পৃথক ছয়টি স্থানে শুক্রবার ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এসব মিছিল থেকে ১৭ জনসহ মোট ১৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন প্রথম আলোকে বলেন, দিনের বিভিন্ন সময় রাজধানীর মিরপুর, শনির আখড়া ও ডেমরার ছয়টি স্থানে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতা–কর্মীরা। এ সময় ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ অভিযান চালিয়ে মিছিল থেকে ১৭ জনকে আটক করে। তাঁদের মধ্যে মিরপুর মডেল থানা ৮ জন, দারুসসালাম ২ জন, যাত্রাবাড়ী ৩ জন, ডেমরা ৩ জন ও তুরাগ থানা ১ জনকে আটক করে। পুলিশ তাঁদের কাছ থেকে কিছু ককটেল জব্দ করেছে।

এ ছাড়া ক্যান্টনমেন্ট থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক উপাদানাবলি আইনে করা মামলায় যুবলীগের কর্মী মো. হৃদয় আহমেদ ওরফে কালাকে (১৯) আজ সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কুর্মিটোলা এলাকায় মোটরসাইকেল থেকে রাস্তায় ককটেল ছুড়ে মেরেছিলেন।

ডিএমপি জানায়, ঝটিকা মিছিল থেকে আটক ১৭ জনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠাবে পুলিশ।

ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার

রাজধানীর কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে শুক্রবার দুপুরে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশ।

ডিএমপি জানায়, শুক্রবার বেলা দেড়টার দিকে কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে বিকট শব্দে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হয়। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতার সহায়তায় ট্রাফিক পুলিশ জাহাঙ্গীরকে আটক করে। পরে তাকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

নভেম্বর ১৪, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।