৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে তিন লাখ মেট্রিক টন ধান এবং সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

মেহেরপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

মজুরি বৃদ্ধি, নিয়োগপত্র প্রদানসহ পাঁচ দাবিতে মানববন্ধন করেছেন মেহেরপুরের বারাদীতে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিক-কর্মচারীরা।

মেহেরপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন
আমি সিনেমার মানুষ, সিনেমা নিয়েই থাকতে চাই: আরশাদ আদনান

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমা প্রযোজনা করে আলোচনায় আসেন প্রযোজক আরশাদ আদনান।

আমি সিনেমার মানুষ, সিনেমা নিয়েই থাকতে চাই: আরশাদ আদনান
পাকিস্তানের কাছে পাত্তাই পেল না দুইবারের সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ

রোববার (৮ নভেম্বর) টুর্নামেন্টে টিকে থাকার সমীকরণ সামনে রেখে মাঠে নেমেছিল পাকিস্তান।

পাকিস্তানের কাছে পাত্তাই পেল না দুইবারের সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ
কর্ণফুলীর দক্ষিণ ও পূর্ব সীমানা জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

রবিবার (৮ নভেম্বর) একটি রিটের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কর্ণফুলীর দক্ষিণ ও পূর্ব সীমানা জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের
জামালপুরে মাস্কে মুখ ঢেকে আ.লীগের নেতাকর্মীদের মিছিল

ভারতে অবস্থান করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। মিছিলে অংশ নেওয়া বেশির ভাগ নেতা-কর্মীর মুখে...

জামালপুরে মাস্কে মুখ ঢেকে আ.লীগের নেতাকর্মীদের মিছিল
শেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “শহীদের রক্ত মাটিতে শুকাতে না শুকাতেই শেখ হাসিনা আওয়াজ দিচ্ছেন, তিনি নাকি দেশে আসবেন! হত্যাকরী আওয়াজ দিচ্ছেন।

শেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভী

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

টিএসসি এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ২
টিএসসি এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ২

এর আগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়।

নভেম্বর ৮, ২০২৬
তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির
তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রামের ইরফান সাবরি তাকরির। এই সংস্করণে তৃতীয় ডাবল সেঞ্চুরি পেয়েছেন ঢাকার তাইবুর রহমান।

নভেম্বর ৮, ২০২৬
৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ৯০৩ জন, প্রিলি পরীক্ষার সূচি প্রকাশ
৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ৯০৩ জন, প্রিলি পরীক্ষার সূচি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীন ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থী ১ লাখ ২০ হাজার ৫২৯ জন।

পরীক্ষার বিবরণ
পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (সাধারণ)—৯০৩টি পদ।
পরীক্ষার তারিখ: ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার।
পরীক্ষার সময়: বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (১ ঘণ্টা)।
পরীক্ষার স্থান: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০

প্রবেশপত্র সংগ্রহ যেভাবে
পরীক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

চাকরি প্রার্থীদের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা
১. পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
২. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
৩. ক্যালকুলেটর, মুঠোফোন, স্মার্টওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

*বিস্তারিত সব তথ্যে এখানে দেখুন

উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে

নভেম্বর ৮, ২০২৬
‘তাণ্ডব’ সিনেমাই কি নাওভির ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট?
‘তাণ্ডব’ সিনেমাই কি নাওভির ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট?

‘তাণ্ডব’ সিনেমাই কি নাওভির ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট?

নভেম্বর ৮, ২০২৬
‘হবু’ বরের সঙ্গে ছবি পোস্ট করলেন নীহা
‘হবু’ বরের সঙ্গে ছবি পোস্ট করলেন নীহা

মাস চারেক আগে বাগ্‌দানের ঘোষণা দেন তরুণ অভিনেত্রী নাজনীন নীহা। পবিত্র কাবা শরিফে হবু বরের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা গেছে, একজন তরুণের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে রয়েছেন নীহা। আরেক ছবিতে একে অপরের হাত ধরে রাখতে দেখা গেছে।

ছবির ক্যাপশনে নীহা লিখেছেন, ‘আমাদের জীবনের একটি অধ্যায় আমরা ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন সেই যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধন উপহার দিয়েছেন এবং তাঁর পবিত্র ঘরে (কাবা শরিফে) একসঙ্গে আসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের এই সম্পর্ককে সব সময় তাঁর বরকতে পরিপূর্ণ রাখুন।’

চার ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে ফেসবুকে ২৬ হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। অনেকে এই জুটিকে অভিনন্দন জানান। নীহা কি বিয়ে সেরেছেন?—বিষয়টি অনেকে জানতে চেয়েছেন। বিষয়টি জানতে নীহাকে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি।

এই বছরের ২৯ জুন ফেসবুকে নিজের ‘এনগেজড’ হওয়ার খবর জানান নীহা। তবে হবু বরের পরিচয় প্রকাশ করেননি। এর আগে খবর ছড়িয়েছিল, পাকিস্তানি নাগরিকের সঙ্গে বাগ্‌দান সেরেছেন নীহা। খবরটি স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করেননি নীহা।

সে সময় প্রথম আলোকে নীহা বলেছিলেন, ‘দেখুন, এই এনগেজড হওয়ার কথা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি। আমি এনগেজড, এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেজড, সেই পরিচয়ও পেয়ে যাবেন।’

নভেম্বর ৮, ২০২৬
ডেঙ্গুর অধিক ঝুঁকিতে দক্ষিণ সিটির ২৯ ওয়ার্ড, একযোগে চিরুনি অভিযান
ডেঙ্গুর অধিক ঝুঁকিতে দক্ষিণ সিটির ২৯ ওয়ার্ড, একযোগে চিরুনি অভিযান

ডেঙ্গুর ঝুঁকি নিরূপণ ও এডিস মশার প্রজননস্থল শনাক্ত করতে গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ৭৫টি ওয়ার্ডে ‘বর্ষাকালীন এডিস লার্ভা জরিপ ২০২৬’ পরিচালনা করা হয়।

নভেম্বর ৮, ২০২৬
সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয়
সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয়

সিলেটে ২৪২ রানের ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে আসার কথা ছিল তাওহিদ হৃদয়ের। কিন্তু এত বড় ইনিংস খেলার ধকল সামলাতে না পেরে গতকাল আর আসেননি। আজ এলেন। তাঁকে নিয়ে কৌতূহলও ছিল অনেক। তবে সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটা গেল অন্যদিকে। মিরপুর টেস্টের পর তাঁকে নিয়ে হওয়া সমালোচনা প্রসঙ্গে।

সেই টেস্টের দুই ইনিংসেই অসময়ে শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন হৃদয়। তাঁর টেস্ট খেলার ধৈর্য আছে কি না, এমন প্রশ্নও উঠেছিল। সেখান থেকে পরের ম্যাচেই যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, সেটি অবিশ্বাস্য। প্রথম বাংলাদেশি হিসেবে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও তিনি।

তবে ২৪২ রানের সেই ইনিংসের কৃতিত্ব নিয়ে কথা বলার চেয়ে হৃদয় আজ যেন বেশি গুরুত্ব দিলেন সমালোচনা নিয়ে নিজের একটা অনুরোধে, ‘আমি আগেও বলেছি, সব সময় বলব আপনি নিয়মিত পারফর্ম করতে পারবেন, সেটা যেকোনো পেশাতেই হোক। বিশ্বের সব দলের ক্ষেত্রেই এটা হয়। তাই এক-দুই দিনের পারফরম্যান্স দেখে কাউকে বিচার করাটা ঠিক নয়।’

তাওহিদ হৃদয়

সমালোচনা নিয়ে আপত্তি নেই হৃদয়ের। বরং ভুল হলে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক মনে করেন তিনি। তবে সেটিরও একটা সীমা থাকা উচিত বলে মনে করেন এই ব্যাটসম্যান। পরে বলেছেন, ‘আপনারা অবশ্যই সমালোচনা করবেন। আমরা ভুল করলে সমালোচনা করার অধিকার আপনাদের আছে। তবে সেটা এক-দুটি ইনিংসের ভিত্তিতে নয়। একই ভুল যদি ধারাবাহিকভাবে হতে থাকে, তখন সমালোচনা করা যৌক্তিক। তারপরও বুঝতে হবে, খেলার পরিস্থিতি কী দাবি করছে।’

মিরপুরের ব্যর্থতার পর সিলেটে হৃদয়ের এই প্রত্যাবর্তন তাই শুধু ব্যাট হাতে জবাব দেওয়ার গল্প নয়। সমালোচনার ধরন নিয়েও তাঁর একটা বার্তা আছে।

নির্বিষ বোলিংয়ে বাংলাদেশের অসহায় এক দিন

২৪২ রানের ইনিংসে আরও একটি বিশেষ মুহূর্ত ছিল। বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিমের নামের পাশে এত দিন যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল, সেটি এখন হৃদয়ের। আর রেকর্ডটি ভাঙার পর ড্রেসিংরুমে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানিয়েছেন মুশফিক নিজেই।

তাওহিদ হৃদয়

তবে ব্যাটিংয়ের সময় এসব কিছু মাথায় ছিল না হৃদয়ের। নিজের দিনে দলের জন্য যতটা সম্ভব অবদান রাখাই ছিল তাঁর লক্ষ্য। বলেছেন, ‘এটা আমার রিজিকে ছিল। আমি আসলে চিন্তা করিনি যে আমি কাকে ছাড়িয়ে যাচ্ছি বা কী হবে; আমার ওই পরিস্থিতিতে যেটা মনে হয়েছে, দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে যতটুকু লড়াই করা যায়, চেষ্টা করেছি। আমি সেট ছিলাম, আমার দিনটা ভালো যাচ্ছিল, ব্যাটে বল লাগছিল। চেষ্টা করেছি যে দলের জন্য যতটুকু অবদান রাখা যায়।’

সাদা বলের দুই সংস্করণ মিলিয়ে হৃদয়ের সেঞ্চুরি মাত্র একটি। টেস্টে নিজের তৃতীয় ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি। সেটি আবার ডাবল সেঞ্চুরি। এমন ইনিংসকে অনেকেই তাঁর ক্যারিয়ারের সেরা বলে বিবেচনা করবেন। কিন্তু হৃদয়ের ভাবনাটা একটু আলাদা।

রেকর্ড গড়া ইনিংস নিয়ে হৃদয় বললেন, ‘এটা আমার স্বপ্ন ছিল’

ক্যারিয়ারের বিশেষ ইনিংসের কথা বলতে গিয়ে ফিরে গেলেন অনূর্ধ্ব-১৯ দলে। সেখানে টানা তিনটি সেঞ্চুরি করেছিলেন তিনি। হৃদয়ের কাছে এখনো সেটিই বিশেষ। বলেছেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, অনূর্ধ্ব-১৯ দলে আমি টানা তিনটি সেঞ্চুরি করেছিলাম। আমার কাছে এখনো মনে হয়, ওটাই বিশেষ কিছু। যদিও সেটা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে, তবে টানা তিনটি সেঞ্চুরি করা আমার কাছে এখনো অনেক বিশেষ কিছু মনে হয়।’

হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স

নভেম্বর ৮, ২০২৬
শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রিজভী
শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রিজভী

শেখ হাসিনা দেশে ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে—এমনটা কখনোই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা এখন ভারত থেকে আওয়াজ দিচ্ছেন, ‘এই যাব, এই করব।’ ভারত থেকে আওয়াজ দিয়ে তিনি মনে করছেন, দেশে ফিরে আসবেন আর সবাই তাঁকে ঢাকঢোল, করতাল বাজিয়ে সংবর্ধনা জানাবে। তিনি দিবাস্বপ্নের মধ্যে রয়েছেন।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আলোচনা সভা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলার মাটি, বীর সন্তানদের জন্ম দেওয়া এই মাটিতে কোনো পলাতক, ভীতু, শৃগালের মতো যারা পালিয়ে যায়, যারা নিজেদের দেশের সন্তানের রক্ত পান করতে দ্বিধা করে না, তারা আবার উড়ে এসে জুড়ে বসবে আর জনগণ মেনে নেবে, এটা হবে না। এটা কোনো দিনই হওয়া সম্ভব না।’

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে রিজভী বলেন, তাঁর বাবা শেখ মুজিবুর রহমান যে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, শেখ হাসিনা ভিন্ন আঙ্গিকে আরও ভয়ংকর বাকশাল তৈরি করেছিলেন। শেখ হাসিনার শাসনামলে দেশের সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছিল।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে ক্ষমতা টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল। একদিকে ভারত সরকারের সমর্থন, অন্যদিকে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে তিনি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর এই শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘদিনের প্রতিবাদ ও প্রতিরোধের বহিঃপ্রকাশ ঘটেছে ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে।

৭ নভেম্বরের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসনামলে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দেওয়া হয়নি। তবে সামাজিক ও রাজনৈতিকভাবে বিভিন্ন সংগঠন দিবসটি পালন করেছে। ফলে ৭ নভেম্বরের তাৎপর্য কখনো মুছে যায়নি। এ দিবসের অন্তর্নিহিত চেতনা কখনো হারিয়ে যায়নি।

রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বরের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ নীতিনির্ধারণে বিদেশি প্রভাবমুক্ত সিদ্ধান্ত গ্রহণের সূচনা হয়। বাংলাদেশ কার সঙ্গে বন্ধুত্ব করবে, কার সঙ্গে মৈত্রী গড়বে, তা দেশের সরকার ও জনগণের নিজস্ব বিষয়। কারও নির্দেশে বা আঙুলের ইশারায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে না।

বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার পর দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে মানুষের কথা বলার ও রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। সরকারের সমালোচনা করলে মানুষ নিখোঁজ হয়ে যেত কিংবা হত্যার শিকার হতো। রক্ষীবাহিনী গঠন করে বিরোধী দলের নেতা-কর্মীদের দমন করা হয়েছিল। ৭ নভেম্বরের মধ্য দিয়ে মানুষ সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছিল এবং নির্ভয়ে রাজনৈতিক মতপ্রকাশের পরিবেশ তৈরি হয়েছিল।

আলোচনা সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ১৯৭১ সালের পর বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করতে পারেনি। এ সময় দেশে বারবার ফ্যাসিবাদ ও বাকশাল কায়েম হয়েছে এবং সেনাবাহিনীর অভ্যন্তরে একাধিকবার অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। তবে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুগান্তকারী পদক্ষেপে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল।

রাকিব আরও বলেন, বাকশাল কায়েম থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদ প্রতিষ্ঠা—এসব ঘটনার সঙ্গে একটি দলই জড়িত, আর সেটি হলো আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ)। দলটি বারবার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করেছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আওয়ামী লীগ আপস করেছে এবং প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বর্তমানে দলটির নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ মহানগর শাখা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতা–কর্মীরা।

নভেম্বর ৮, ২০২৬
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে

বাংলাদেশের একটি সংস্থা বলছে, সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৮, ২০২৬
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে?
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে?

সর্বোচ্চ কতদিন একটা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা যায়? জব্দ হওয়া অ্যাকাউন্ট চালু হলে সেটি গ্রাহক কিভাবে জানতে পারবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি গ্রাহককে অবহিত করে কি না? অন্যদিকে কেউ যদি মনে করেন যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা অন্যায় হয়েছে তাহলে কিভাবে প্রতিকার পেতে পারেন?

নভেম্বর ৮, ২০২৬
'ফেরিটিন ফেস' কি? চেহারা দেখে কি  রক্তশূন্যতা শনাক্ত করা যায়?
'ফেরিটিন ফেস' কি? চেহারা দেখে কি রক্তশূন্যতা শনাক্ত করা যায়?

সামাজিক মাধ্যমে যেসব ভিডিওতে মানুষ শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ শনাক্ত করতে পেরেছে বলে দাবি করে, সেগুলো অনলাইনে লাখ লাখ ভিউ পেয়েছে। কিন্তু আসলেই কি চেহারা দেখে রক্তশূন্যতা বোঝা যায়?

নভেম্বর ৮, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে দেওয়ার বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে জাপানের দেওয়া বিভিন্ন শর্ত নিয়ে।

নভেম্বর ৮, ২০২৬
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট

গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন। এখন নতুন সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন।

নভেম্বর ৮, ২০২৬
পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'
পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'

আজ রবিবার ৮ই নভেম্বর, ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকা প্রধান শিরোনাম করেছে ৭ই নভেম্বর উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রার খবর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। এছাড়া আইএমএফের ঋণের শর্ত ও গ্যাস-তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে পত্রিকাগুলোয়।

নভেম্বর ৮, ২০২৬
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?

ভয় মানুষের আবেগের স্বাভাবিক একটি বহিঃপ্রকাশ। এই ভয়ের অনুভূতি-ই বিপদের মুখে থাকলে মানুষের শরীর ও মস্তিষ্ককে সতর্ক হতে সাহায্য করে। কিন্তু ভয় আর ফোবিয়ার মধ্যে পার্থক্য কী? কোন ধরনের ফোবিয়া সবচেয়ে বেশি দেখা যায়?

নভেম্বর ৮, ২০২৬
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই রাজনৈতিক অঙ্গন এরই মধ্যে ২০২৮ সালের হোয়াইট হাউস দৌড়ের দিকে মোড় নিচ্ছে। মঙ্গলবারের নির্বাচনের ফলাফল এবং ডেমোক্র্যাটদের ঐতিহাসিক বিশাল সাফল্য হোয়াইট হাউসের দৌড়কে নানাভাবে প্রভাবিত করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
বৈষম্য নিরসন করে নিয়োগের দাবি ১ থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের
বৈষম্য নিরসন করে নিয়োগের দাবি ১ থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নিয়োগে বৈষম্য দূর করে চাকরির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

নভেম্বর ৮, ২০২৬
শিল্পের ক্যানভাসে শিক্ষালোকের এক যুগ
শিল্পের ক্যানভাসে শিক্ষালোকের এক যুগ

শিক্ষা বিষয়ক বুলেটিন ‘শিক্ষালোক’এর এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী এই যৌথ শিল্পকর্ম প্রদর্শনীর নাম ‘শিল্প অভিব্যক্তির সুষমা’।

নভেম্বর ৮, ২০২৬
খুলনায় সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
খুলনায় সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনায় অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ছয়জন সক্রিয় সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নভেম্বর ৮, ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
‘চোখভরা গল্প’, নতুন লুকে সায়ন্তিকা—ফিরছেন কি অভিনয়ে?
‘চোখভরা গল্প’, নতুন লুকে সায়ন্তিকা—ফিরছেন কি অভিনয়ে?

টালিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জীর সাম্প্রতিক ছবি ঘিরে আবারো আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। সম্প্রতি ফেসবুকে ‘আইজ ফুল অব স্টোরিজ’ ক্যাপশনে ছবি শেয়ার করেছেন তিনি।

নভেম্বর ৮, ২০২৬
আতঙ্ক ছড়াতেই পরিকল্পিতভাবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি
আতঙ্ক ছড়াতেই পরিকল্পিতভাবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক তৈরি এবং নাশকতার উদ্দেশ্যে করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নভেম্বর ৮, ২০২৬
ডেসকোর প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে
ডেসকোর প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।

নভেম্বর ৮, ২০২৬
পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: শিবির সভাপতি
পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: শিবির সভাপতি

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল অভিযোগ করেছেন, “ভর্তি পরীক্ষার অজুহাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।”

নভেম্বর ৮, ২০২৬