পাবনায় জোড়া খুন: আসামি মুসা গ্রেপ্তার
খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শ্যুটার জনিকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ‘গাছে চড়া বন্ধ করেন’ (অর্থাৎ কঠোর ও অনমনীয় অবস্থান থেকে সরে আসেন) এবং নির্বাচনের ফলাফলের বাস্...
পাবনার আতাইকুলা উপজেলায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার এজাহারনামীয় আসামি মোা. মুসাকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গত ১৭ বছরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে, তা এখন থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে শিশুদের সঠিক ধর্মীয় ও নৈতিক সুশিক্ষা নিশ্চিত করার নির্দেশ...
১ হাজার ৬৩৫ কোটি ১০ লাখ টাকার আরিচা-টাঙ্গাইল মহাসড়ক উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য ছিল— ঢাকার সাভার-নবীনগর এবং টাঙ্গাইলের প্রধান প্রধান মহাসড়কে যানবাহনের চাপ কমানো। তবে, প্রকল্প বাস্তবায়নের শুরু থেকেই দায়ি...
ভয়ংকর, চিত্তাকর্ষক, বুদ্ধিমান, অত্যন্ত সুশৃঙ্খল, অত্যন্ত চতুর, প্রকৃত অর্থেই মন্দ এবং বাস্তব জীবনের ‘বন্ড ভিলেন’—কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বর্ণন...
সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধ দমনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্য আসামিদের সঙ্গে একই গাড়িতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হলে সেই গাড়ির সবাই আক্রান্ত হতে পারেন—এমন বুদ্ধি প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) কোথায় পেয়েছে, সেই প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার একজন আসামি জিয়াউল আহসান। ট্রাইব্যুনাল-২-এ আজ রোববার এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল।

শাপলা চত্বরের এই মামলার মোট ৪১ আসামির মধ্যে জিয়াউল আহসানসহ ১১ জন গ্রেপ্তার আছেন। আজকের শুনানিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও জিয়াউল আহসান ছাড়া অন্য নয় আসামিকে হাজির করা হয়। শহীদুল হক অসুস্থ থাকায় তাঁকে আজ ট্রাইব্যুনালে আনা হয়নি। আর জিয়াউল আহসানকে না আনার বিষয়ে বিস্তারিত জানতে চান ট্রাইব্যুনাল।

প্রশ্ন করে ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা যদি একজন আসামিকে জেল থেকে নিয়ে আসি, তাহলে সেটা অ্যাবিউজ অব পাওয়ার (ক্ষমতার অপব্যবহার) হবে?’ তখন প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন বলেন, ‘আসামি যদি গড়িমসি করেন, বিচার ব্যাহত করতে চান?’

জবাবে ট্রাইব্যুনাল বলেন, কোনো আসামি কি নিজের ইচ্ছায় আসতে চায়? তাদের আনতে হয়।

পরে ট্রাইব্যুনাল বলেন, তামীম (প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম), আপনি আসেন। কোথায় ভার্চ্যুয়ালের কথা বলা আছে?

আসামি জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে না আনার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, জিয়াউল আহসানকে একাই একটি গাড়িতে আনা-নেওয়া করা হতো। একা গাড়িতে আনা-নেওয়া করায় জীবননাশের আশঙ্কা করে ট্রাইব্যুনালে আবেদন করেন জিয়াউল। তাঁর আবেদন ছিল, অন্য আসামিদের সঙ্গে যেন তাঁকে আনা-নেওয়া করা হয়।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, জিয়াউল নিরাপত্তাহীনতার যে কথা বলেছেন, সেটার সঙ্গে প্রসিকিউশন একমত। পাশাপাশি প্রসিকিউশন আবেদন করেছে, অন্য সব আসামির সঙ্গে জিয়াউলকে আনা-নেওয়া করলে অন্যরাও আক্রান্ত হতে পারেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর জিয়াউলকে কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেওয়ার আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এই আদেশের পরিপ্রেক্ষিতে জিয়াউলকে ট্রাইব্যুনালে আনা হয়নি।

এদিকে শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করার সময় আসামি জিয়াউল আহসান আজ ট্রাইব্যুনাল-১-এ ভার্চ্যুয়ালি হাজির ছিলেন।

অন্যদিকে ট্রাইব্যুনাল-২ বলেন, অন্য আসামিদের সঙ্গে একই গাড়িতে জিয়াউলকে আনা-নেওয়া করা হলে সেই গাড়ির সবাই আক্রান্ত হতে পারেন—এমন বুদ্ধি প্রসিকিউশন কোথায় পেয়েছে।

এর জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, তাঁর বক্তব্য ঠিকই আছে। যেহেতু জিয়াউল আহসান নিজের জীবননাশের আশঙ্কা করছেন, সেহেতু অন্যদের সঙ্গে আনলে তাঁরাও একই ধরনের ঝুঁকিতে থাকেন।

ট্রাইব্যুনাল বলেন, এ বিষয়ে তাঁরা আরও শুনতে চান। এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১২ নভেম্বর।

এ মামলায় আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মণ্ডল, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

রাআম দলের প্রধান মনসুর আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়ার গোলান। ২৯ অক্টোবর ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হটাতে আরব-ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’–এর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়ার গোলান। সম্ভাব্য জোট সরকার গঠনের বিষয়ে তিনি জয়েন্ট লিস্টের দুই নেতা ইউসেফ জাবারিন ও আহমাদ তিবির সঙ্গে কথা বলেছেন। হাদাশ, তাআল ও বালাদ দলের সমন্বয়ে গঠিত এই জোট মূলত আরব–ইসরায়েলি জনগোষ্ঠীর অধিকার নিয়ে রাজনীতি করে।

গত সপ্তাহের অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেতে ব্যর্থ হয়। এর পর থেকে তাঁকে হটাতে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের জোর তৎপরতা চলছে। আইজেনকটের নেতৃত্বাধীন জোটে আছেন গোলান। তিনি আগেই আরেক আরব দল রাআমের চেয়ারম্যান মনসুর আব্বাস এবং অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। নেতানিয়াহুবিরোধী শিবিরের মধ্যে গোলানই একমাত্র নেতা, যিনি সরকার গঠনে আরব দলগুলোর সঙ্গে প্রকাশ্যে সহযোগিতার পক্ষে অবস্থান নিয়েছেন।

নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে পারে বিরোধী জোট

এর আগে মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়েন্ট লিস্টের নেতা আহমাদ তিবি বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটকে রাজনৈতিক সাহস দেখিয়ে সংখ্যালঘু সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন। তাআল পার্টির প্রতিষ্ঠাতা তিবি বলেন, এবার নেসেটে ফিলিস্তিনি আরব প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতা না করার কোনো গণতান্ত্রিক যুক্তি নেই। তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেন। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকট এগিয়ে এলে তাঁরা বাইরে থেকে সেই সরকারকে সমর্থন দিতে প্রস্তুত বলে জানান।

আরেকটি নির্বাচন আয়োজন ভুল হবে বলে আইজেনকট সরকার গঠনে কি আরব দলের সঙ্গে জোটের ইঙ্গিত দিলেন

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনের মধ্যে জয়েন্ট লিস্ট ১১টি এবং রাআম ৮টি আসন পেয়েছে। সব মিলিয়ে আরব দলগুলোর আসন দাঁড়িয়েছে ১৯টিতে। বিপরীতে নেতানিয়াহুর ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি এবং আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। এই বিরোধী জোটে ইয়ার গোলানের দল দ্য ডেমোক্র্যাটস পেয়েছে ৮টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষের হাতেই নেই। ফলে আরব দলগুলোর সমর্থন ছাড়া নেতানিয়াহুর বিদায় নিশ্চিত করে বিকল্প সরকার গড়া বিরোধীদের পক্ষে কার্যত অসম্ভব।

ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন তিনি

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এসএসসির পর এইচএসসিতেও জিপিএ–৫ পেয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অদম্য মেধাবী মোছা. সাদিয়া তাসনিম সিথি। তিনি উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন। এর আগে উপজেলা সদরের ধানঘরা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিলেন।

এসএসসি পরীক্ষায় ভালো ফলের পর কলেজে পড়ার খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন মা–বাবাসহ পরিবারের সবাই। এ সময় তাঁর পাশে দাঁড়ায় প্রথম আলো। ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের’ বৃত্তি লাভ করায় পড়ালেখার খরচ নিয়ে দুশ্চিন্তা দূর হয় তাঁর।

সাদিয়া উপজেলার রায়গঞ্জ পৌরসভার ঝাপড়া চকমথুর এলাকার মো. সরওয়ার্দী সরকার ও মোছা. ফেরদৌসী বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। বসতবাড়ি আর সামান্য চাষের জমি তাঁদের সম্বল। পরিবারের বড় ছেলে সুলতানুল আরেফিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী।

পড়ালেখায় বরাবরই ভালো সিথি। ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে রাজশাহী শহরে থেকে কোচিং করছেন সাদিয়া তাসনিম।

এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার পর মুঠোফোনে কথা হয় সাদিয়ার সঙ্গে। ভালো ফলের জন্য মা–বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এই সফলতা আমাকে আমার ভবিষ্যৎ গড়তে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জীবনের প্রতিকূলতায় কিছু মাধ্যম থাকে, যার মাধ্যমে মহান আল্লাহ তা কাটিয়ে উঠতে সাহায্য করেন। ঠিক সে রকমই আমার পাশে ছিল ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট, যার সমর্থন মূলত আমাকে এ পর্যন্ত আসতে অনুপ্রাণিত করেছে। আশা করি, তাদের সমর্থন আমাকে ভবিষ্যতেও এগিয়ে যেতে সাহায্য করবে।’

সিথির মা বলেন, ‘দুই সন্তানই পড়াশোনায় ভালো। ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। মেয়েটাও এবার আইএ পরীক্ষায় ভালো ফল করেছে। এখন অপেক্ষা ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার।’ এ জন্য সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেন তিনি। মেয়ের এইচএসসি পড়ালেখার সময় ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট বৃত্তি দিয়ে খুব উপকার করেছে বলে জানান তিনি।

রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানা বলেন, অদম্য মেধাবী সাদিয়া তাসনিম জিপিএ-৫ পেয়ে কলেজের সুনাম বৃদ্ধি করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পরিবেশনা কলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনিয়া আক্তার। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন না পেয়ে বাধ্য হয়ে প্রায় দুই বছর ধরে রাজধানীর আজিমপুর সরকারি কলোনিতে সাবলেট থাকতেন। কিন্তু সরকারি আবাসন থেকে সাবলেট ও ভাড়াটেদের সরিয়ে দেওয়ার নির্দেশের পর হঠাৎ করেই বাসা ছাড়তে হয়েছে তাঁকে। আগামীকাল তাঁর সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এর মধ্যে নতুন বাসা খোঁজা, জিনিসপত্র সরানো এবং পড়াশোনার প্রস্তুতি—সব মিলিয়ে দিশাহারা এই শিক্ষার্থী।

গত বৃহস্পতিবার আনিয়াকে জানানো হয়, ভাড়াটেদের বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ এসেছে। তখন তিনি নাটকের মহড়ায় ছিলেন। পরদিন শুক্রবার রাতে বাড়িওয়ালা (সরকারি আবাসনে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি) তাঁকে জানান, ৩১ অক্টোবরের মধ্যেই বাসা ছাড়তে হবে। কীভাবে জিনিসপত্র সরাবেন, কোথায় যাবেন—তা নিয়ে নিজের উদ্বেগের কথা জানালেও বাড়িওয়ালার কাছ থেকে কোনো সহায়তা পাননি বলে জানান তিনি।

আনিয়া বলেন, ‘২ নভেম্বর (সোমবার) থেকে আমার সেমিস্টার ফাইনাল। জিনিসপত্র গোছাব কখন, যাব কীভাবে, কোথায় যাব? এসব বলার পর বাড়িওয়ালার স্ত্রী বলেন, কিছু করার নেই। যদি ধরা পড়ে যাই, আমাদের বাসা বাতিল হতে পারে, আমার স্বামীর চাকরি নিয়ে সমস্যা হতে পারে।’

গতকাল শনিবার আজিমপুর সরকারি কলোনিতে সাবলেটে থাকা শিক্ষার্থীদের বাসা ছাড়তে দেখা যায়। সরকারি আবাসন পরিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ৩১ অক্টোবরের পর সরকারি ফ্ল্যাটে সাবলেট বা ভাড়াটে পাওয়া গেলে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর বাসা বরাদ্দ বাতিলসহ শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী নতুন বাসা না পেয়ে বিপাকে পড়েছেন।

নির্দেশনা অনুযায়ী আবাসন এলাকা ছেড়ে যাচ্ছেন ভাড়াটেরা। কেউ ব্যাটারিচালিত অটোরিকশায় আবার কেউ ভ্যানে করে খাট-বিছানাসহ ঘরের প্রয়োজনীয় আসবাব নিয়ে নতুন গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬

সারা রাত চেষ্টা করেও ট্রাক পাওয়া যায়নি

আনিয়া জানান, মাসের শুরুতেই তিনি বাসাভাড়া অগ্রিম দিয়েছিলেন। অথচ তাঁকে বাসা ছাড়ার জন্য কার্যত এক দিনের সময় দেওয়া হয়। ঢাকায় একা থাকা এই শিক্ষার্থীর জিনিসপত্রও ছিল অনেক। পরিবেশনা কলার শিক্ষার্থী হওয়ায় নাটকের কাজের বিভিন্ন সরঞ্জামও তাঁকে সরাতে হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি কখনো ট্রাক ম্যানেজ করিনি। জানি না কীভাবে কী করতে হয়। সারা রাত তিন-চারটা অ্যাপে চেষ্টা করেও ট্রাক পাইনি।’

পরদিন সবকিছু গুছিয়ে শনিবার দুপুর দুইটা পর্যন্ত বসে ছিলেন আনিয়া। কিন্তু জিনিসপত্র কোথায় নেবেন, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। একবারে সব সরিয়ে নিতে বলা হয়েছিল। হঠাৎ এ ধরনের পরিস্থিতিতে কাউকে সাহায্যের জন্য পাওয়াও কঠিন। শেষ পর্যন্ত তাঁর জিনিসপত্র এক বন্ধুর বাসায় রেখেছেন। নিজে উঠেছেন মোহাম্মদপুরে এক আত্মীয়র বাসায়। এতে জিনিসপত্র স্থানান্তরের জন্য বড় অঙ্কের টাকা খরচ হয়েছে। নিজে উপার্জন না করায় পরিবারের ওপরও এর আর্থিক চাপ পড়েছে।

পড়ার পরিবেশ নেই, সামনে পরীক্ষা

আনিয়ার সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন পরীক্ষা। আগামীকাল থেকে তাঁর সেমিস্টার ফাইনাল শুরু হবে। ১৫ ডিসেম্বর পর্যন্ত টানা ব্যস্ত সূচি। এই সময়ের মধ্যে নতুন বাসা খোঁজা, বাসা বদলানো ও পড়াশোনা—সবকিছু একসঙ্গে সামলানো তাঁর পক্ষে কঠিন।

আনিয়া যে আত্মীয়র বাসায় উঠেছেন, সেখানে থাকার জায়গাটি মূলত একটি ডাইনিংরুম। সেখানে আলো ও পাখার ব্যবস্থা নেই। ঘরটি পরিষ্কার করতেও তাঁকে সারা রাত ব্যয় করতে হয়েছে। শিশুসহ সেই পরিবারের পাঁচজন সদস্য এ বাসায় থাকেন। ফলে নিজের মতো করে পড়াশোনার পরিবেশ তৈরি করার কোনো সুযোগ নেই।

আক্ষেপ করে আনিয়া বলেন, ‘আগামীকাল পরীক্ষা, এখন বাসা খুঁজব নাকি পরীক্ষার পড়া পড়ব?’ তিনি জানান, বন্ধুর বাসায় ১৫ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারবেন কি না, তা জানতে চেয়েছিলেন। কিন্তু বন্ধুরও নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। ফলে সেখানেও দীর্ঘদিন থাকার নিশ্চয়তা নেই।

আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসনের (জোন-বি) প্রধান ফটক দিয়ে ভারী আলমারি, চেয়ার ও তোশক-লেপবোঝাই ভ্যান টেনে নিয়ে যাচ্ছেন এক চালক। শেষ দিনে তড়িঘড়ি করে বাসা বদল করতে গিয়ে ব্যস্ত সময় পার করছেন ভাড়াটিয়া ও ভ্যানচালকেরা। ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬

নিরাপত্তা ও যাতায়াতের দুশ্চিন্তা

আজিমপুর সরকারি কলোনিতে থাকার একটি বড় সুবিধা ছিল নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি অবস্থান। আনিয়ার নাটকের মহড়া অনেক সময় রাত ১২টা পর্যন্ত চলে। মোহাম্মদপুর থেকে এত রাতে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি। আনিয়া বলেন, ‘রাত ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদপুরে আসা একজন নারীর জন্য কতটুকু নিরাপদ, এটাও তো বুঝতে হবে।’

আনিয়ার হিসাব অনুযায়ী, মোহাম্মদপুর থেকে প্রতিদিন রিকশায় যাতায়াতেই প্রায় ৪০০ টাকা খরচ হয়। এর সঙ্গে খাবারের ব্যয়ও রয়েছে। আবাসন বদলের কারণে শুধু থাকার জায়গাই হারাননি, বেড়েছে দৈনন্দিন খরচও।

ছাত্রী হোস্টেলকে বিকল্প হিসেবে বিবেচনা করলেও খরচের কারণে সেখানে ওঠা কঠিন। তাঁর ভাষ্য, এক কক্ষে তিন থেকে চারটি বিছানা থাকে। বিছানার সঙ্গে যুক্ত টেবিলে বসেই পড়তে হয়। শুধু থাকার জন্য মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় করা একজন শিক্ষার্থীর পক্ষে কঠিন।

১২ নম্বর ভবনের প্রবেশমুখে রাখা প্লাস্টিকের আলমারি এবং সামনে দাঁড়িয়ে থাকা রিকশায় স্তূপ করে রাখা গৃহস্থালির নানা জিনিসপত্র। ৩১ অক্টোবরের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাসা খালি করার তোড়জোড় দেখা যায় সর্বত্র। ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬

আবাসনসংকটের চাপে শিক্ষার্থীরা

আনিয়ার মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন না পাওয়ায় অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাসের আশপাশে সাবলেট থাকতে হয়। বিশেষ করে ছাত্রীদের জন্য দূরে থাকা কঠিন। কিন্তু বিকল্প না থাকায় অনেককে অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর পরিবেশেও থাকতে হয়।

আজিমপুর কলোনিতে থাকাকালে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার ক্ষেত্রেও সীমাবদ্ধতা ছিল। শরীয়তপুর থেকে বাবা খাবার নিয়ে এলেও তাঁকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার অনুমতি ছিল না বলে জানান আনিয়া। রান্নাঘর ও ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রেও অসহযোগিতার অভিযোগ করেন তিনি। তারপরও কলোনিতে থাকাটাকে তুলনামূলক নিরাপদ মনে হতো তাঁর। এখন সেই আশ্রয় হারিয়ে পরীক্ষা, খরচ ও নিরাপত্তা—তিনটি দুশ্চিন্তা একসঙ্গে সামলাতে হচ্ছে।

আনিয়ার অভিজ্ঞতা থেকে দেখা যায়, আবাসনসংকট শুধু মাথা গোঁজার জায়গার অভাব নয়; এটি শিক্ষার্থীদের পড়াশোনা, মানসিক সুস্থতা, আর্থিক সামর্থ্য ও নিরাপত্তার সঙ্গেও জড়িত। সরকারি আবাসনে ভাড়া দেওয়ার নিয়ম বাস্তবায়নের পাশাপাশি আবাসনহীন শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা কতটা জরুরি, তাঁর পরিস্থিতি সেই প্রশ্নও সামনে এনেছে।

সরকারি আবাসন থেকে নিজেদের মালপত্র সরিয়ে নিচ্ছেন সাবলেট থাকা ভাড়াটেরা। একজনের হাতে প্লাস্টিকের ঝুড়ি, অন্যজন কাঁধে তোশক নিয়ে রিকশার দিকে এগিয়ে যাচ্ছেন। ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬

হোস্টেলে ফিরছেন ছাত্রীরা

আজিমপুরের ছাত্রী হোস্টেলগুলোতেও আবার আসন খুঁজতে শুরু করেছেন শিক্ষার্থীরা। সরকারি আবাসিক কলোনিতে সাবলেট থাকা ছাত্রীদের বাসা ছাড়ার নোটিশের পর হোস্টেলগুলোতে তাঁদের আসন খোঁজাখুঁজি বেড়েছে।

আজিমপুরে আনুষ্ঠানিক নাম না থাকলেও ‘মুগ্ধ ছাত্রী হোস্টেল’ নামে পরিচিত একটি হোস্টেল পরিচালনা করেন মুক্তা। তিনি প্রথম আলোকে বলেন, একসময় ছাত্রীরা মূলত তাঁদের হোস্টেলগুলোতেই থাকতেন। কিন্তু আজিমপুরে নতুন সরকারি কলোনি গড়ে ওঠার পর সেখানকার বাসিন্দারা সাবলেট ও ফ্ল্যাট ভাড়া দিতে শুরু করেন। এরপর গত তিন-চার বছরে হাজার হাজার ছাত্রী হোস্টেল ছেড়ে কলোনিতে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।

মুক্তা জানান, গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী কলোনি পরিদর্শন করেন। এর পর থেকেই ছাত্রীদের বাসা ছাড়ার মৌখিক নোটিশ আসতে শুরু করে। গত বৃহস্পতিবার সরকারি প্রজ্ঞাপন জারির পর ছাত্রীরা আবার হোস্টেলে আসন খুঁজতে শুরু করেন। তবে গতকাল থেকে তাঁদের হোস্টেলে ওঠার সংখ্যা অনেক বেড়েছে।

ভ্যানে ড্রয়ার, স্যুটকেসসহ ভারী আসবাবপত্র তুলছেন শ্রমিকেরা। পাশে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলার পাশাপাশি মালপত্র ও পোষা বিড়ালের দিকে খেয়াল রাখছেন বাসা ছেড়ে দেওয়া এক তরুণী। ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬

ছাত্রীরা কলোনিতে চলে যাওয়ায় হোস্টেল পরিচালনাকারীদেরও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে জানান মুক্তা। তাঁর ভাষ্য, হোস্টেল ব্যবসায় তাঁর প্রায় এক কোটি টাকা বিনিয়োগ ছিল। কিন্তু ছাত্রী না থাকায় ব্যবসা সংকুচিত করতে হয়েছে। আগে ২৫টি ভবনে কার্যক্রম থাকলেও এখন তা কমে ১০টি ফ্ল্যাটে এসে ঠেকেছে। সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকা লোকসান হয়েছে বলে দাবি করেন তিনি।

মুক্তা বলেন, ‘আমাদের ৪৫ জন কর্মী ছিলেন, এখন মাত্র তিনজন আছেন।’ তাঁর মতে, এই খাতের সঙ্গে যুক্ত অন্য উদ্যোক্তারাও একই পরিস্থিতির মুখে পড়েছেন। ব্যবসা সংকুচিত হওয়ায় অনেক কর্মী কাজ হারিয়েছেন, যার প্রভাব পড়েছে তাঁদের পরিবারের ওপরও।

তবে শিক্ষার্থীরা আবার হোস্টেলে ফিরতে শুরু করায় নতুন করে আবাসনের চাহিদা তৈরি হয়েছে বলে মনে করছেন মুক্তা। তিনি জানান, তাঁর হোস্টেলে পর্যাপ্ত আসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। দুই, তিন ও চার আসনের কক্ষে থাকার ব্যবস্থা আছে। প্রতি আসনের ভাড়া দুই থেকে তিন হাজার টাকা। খাবারের জন্য মিলের ব্যবস্থা রয়েছে। চাইলে শিক্ষার্থীরা নিজেরা বাজার করে রান্নাও করতে পারবেন।

হঠাৎ উচ্ছেদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ছাড়তে এক মাস সময় দেওয়ার দাবি

বাংলাদেশে ক্যারিয়ারে সফলতার মানে শুধু বড় পদ ও বেতন নয়, মানসিক শান্তি ও আত্মোন্নয়নও। প্রতিটি পেশার নিজস্ব সুবিধা-চ্যালেঞ্জ আছে, তুলনা বাড়ায় হতাশা।

কুয়াশাচ্ছন্ন সকালে কুঞ্জলতা ফুল। নতুনপাড়া, রাঙামাটি, ১ নভেম্বর

লেবু ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। বিলাইছড়িপাড়া, রাঙামাটি, ১ নভেম্বর

ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এখন ট্রলারে করে আসছে ইলিশ। আড়তে আকার অনুযায়ী বাছাই করছেন শ্রমিকেরা। মৎস্য অবতরণ কেন্দ্র, বরিশাল, ১ নভেম্বর

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। সফিপুর বাজার, কালিয়াকৈর, গাজীপুর, ১ নভেম্বর

হাটে উঠেছে পুরোনো ধান। কৃষকদের কাছ থেকে কেনা ধান স্তূপ করছেন শ্রমিকেরা। কুন্দারহাট, নন্দীগ্রাম, বগুড়া, ১ নভেম্বর

হেমন্তের কুয়াশাচ্ছন্ন সকালে ধান কাটছেন কৃষক। দীঘি দক্ষিণপাড়া, মানিকগঞ্জ, ১ নভেম্বর

উত্তরের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। ভ্যানে করে গ্রামে গ্রামে লেপ-তোশক বিক্রি করছেন এক ব্যবসায়ী। হামচিয়াপুর, মালঞ্চী, পাবনা, ১ নভেম্বর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে নিষিদ্ধ তিন চাকার যান। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১ নভেম্বর

মাঠে জমেছে বৃষ্টির পানি। সেই পানিতেই ফুটবল নিয়ে খেলায় মেতেছে শিশুরা। রেলওয়ে ফুটবল মাঠ, চাটমোহর, পাবনা, ১ নভেম্বর

বিলের পাশে জলাভূমিতে দাঁড়িয়ে এক জোড়া বালি হাঁস। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ১ নভেম্বর

পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ডাকা সড়ক অবরোধে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দিয়েছেন সমর্থকেরা। সুপারিবাগান এলাকা, ১ নভেম্বর

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হা-মীম গ্রুপের কারখানার সামনে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। নরসিংহপুর, আশুলিয়া, ১ নভেম্বর

এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে প্রথম হয়েছে রংপুর সরকারি কলেজ। বোর্ডসেরা হওয়ার আনন্দ ভাগাভাগি করতে আড্ডায় মেতেছেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। রংপুর সরকারি কলেজ, ১ নভেম্বর

ট্রেনের যাত্রীদের কাছে গামছা বিক্রি করছেন মোবারক হোসেন। ফুলতলা রেলস্টেশন, খুলনা, ১ নভেম্বর

বাগানে ফুটেছে সাদা মুসান্ডা, যা পত্রলেখা নামেও পরিচিত। সাদা অংশগুলো আসলে ফুলের পাপড়ি নয়, বড় হয়ে যাওয়া বৃতি। ছোটরা, কুমিল্লা, ১ নভেম্বর

স্কুলের পথে শিশুরা। ফুলতলা রেলস্টেশন, খুলনা, ১ নভেম্বর

কম দামে চাল ও আটা কিনতে ওএমএসের ডিলারের দোকানের সামনে লাইনে দাঁড়িয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। টেপাখোলা, ফরিদপুর, ১ নভেম্বর

জাতীয় যুব দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করেন তরুণেরা। টাউন হল, রংপুর, ১ নভেম্বর

বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্য বিক্রিতে ব্যবহৃত হয় কাগজের ঠোঙা। তাই বিক্রির জন্য তৈরি করা ঠোঙা বাড়ির পাশে খোলা জায়গায় রোদে শুকাচ্ছেন এক গৃহবধূ। গোয়ালচামট লাহিড়ীপাড়া, ফরিদপুর, ১ নভেম্বর

গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষের সময় মিরপুর ১০ ও মিরপুর ১১ এলাকায় মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। মিরপুর ১১ স্টেশনের সামনে, ঢাকা, ১ নভেম্বর

জীবনযাত্রার ব্যয়, শিক্ষা ও রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে হ্যালোইনের রাতে ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড ও ইতালিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যেই সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংকট সমাধানে বাংলাদেশের সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পরও ঢাকা ও আশপাশের এলাকায় বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতির মধ্যে রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা সিটি কর্পোরেশনসহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা নিয়ে দরকষাকষির জেরে দূরত্ব বাড়ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোটের শরীক দলগুলোর ভেতর থেকে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভেতরে আসলে কী হচ্ছে?
উদ্ভিদজাত খাবার, চর্বি এবং গাঁজানো খাবার বলিরেখা কমাতে, কোলাজেন বাড়াতে এবং আমাদের ত্বকের গঠন উন্নত করতে পারে।
এ যাবতকালে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে এটিকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের শতভাগ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে বাইন্যান্স। এ জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ রাখার কথা জানিয়েছে।
আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় ও এর কার্যকারণ, এছাড়া পত্রিকাগুলোর প্রথম পাতায় স্থান করে নিয়েছে সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যু নিয়ে নানা ধরনের খবর ও রাজনীতির খবর।
১৬১৩ সালে লোহিত সাগরে পর্তুগিজ বণিকরা সব থেকে বড় ভারতীয় জাহাজ 'রহিমি'র পথ অবরোধ করে এবং আটক করে নিয়ে যায়। এই জাহাজের মালিক ছিলেন মরিয়ম-উজ-জামানি নামে এক নারী।
বাংলাদেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এবারের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার ফেল করেছে।
পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও সাভার-আশুলিয়া এলাকার ৫২৯টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এ সময় প্রায় ৯ লাখ ৮৭ হাজার ১৯০ শ্রমিক কর্মস্থল ছেড়ে বেরিয়ে যান।
পাকিস্তান দাবি করেছে, তারা আফগান তালেবান এবং ভারতের তুলনায় পাকিস্তান অপারেশনাল প্রস্তুতির দিক থেকে ‘অনেক এগিয়ে’ রয়েছে। পাকিস্তাানের সেনাবাহিনী নতুন উদীয়মান প্রযুক্তিগুলো গ্রহণ করছে। দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ কথা বলেছেন।
ট্রেন ছুটে চলে আপন গতিতে। কখনো শহর পেরিয়ে, কখনো গ্রামের বুক চিরে, কখনো সবুজ মাঠের পাশ দিয়ে। ট্রেনের ভেতরে তখন নানা বয়সী মানুষের ব্যস্ততা-কেউ কর্মস্থলে ছুটছেন, কেউ বাড়ি ফিরছেন, কেউবা যাচ্ছেন প্রিয়জনের কাছে।
ভয়ংকর, চিত্তাকর্ষক, বুদ্ধিমান, অত্যন্ত সুশৃঙ্খল, অত্যন্ত চতুর, প্রকৃত অর্থেই মন্দ এবং বাস্তব জীবনের ‘বন্ড ভিলেন’—কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বর্ণনা করতে এই শব্দগুলো ব্যবহার করেছেন।
১ হাজার ৬৩৫ কোটি ১০ লাখ টাকার আরিচা-টাঙ্গাইল মহাসড়ক উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য ছিল— ঢাকার সাভার-নবীনগর এবং টাঙ্গাইলের প্রধান প্রধান মহাসড়কে যানবাহনের চাপ কমানো। তবে, প্রকল্প বাস্তবায়নের শুরু থেকেই দায়িত্বশীলদের চরম উদাসীনতা, খণ্ডকালীন জনবল দিয়ে প্রকল্প পরিচালনা এবং পরামর্শক প্রতিষ্ঠান ছাড়াই তৈরি করা ভুল নকশার কারণে পুরো মেগা প্রকল্পটি এখন দুর্ঘটনার কেন্দ্রে পরিণত হওয়ার আশঙ্কায় ভুগছে।
গত ১৭ বছরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে, তা এখন থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে শিশুদের সঠিক ধর্মীয় ও নৈতিক সুশিক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
পাবনার আতাইকুলা উপজেলায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার এজাহারনামীয় আসামি মোা. মুসাকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ‘গাছে চড়া বন্ধ করেন’ (অর্থাৎ কঠোর ও অনমনীয় অবস্থান থেকে সরে আসেন) এবং নির্বাচনের ফলাফলের বাস্তবতাকে মেনে নেন।