কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। আহতদের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষ...
বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবে...
দেশজুড়ে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতা ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তিনি জি-৭ জোটভুক্ত মিত্রদের বলেছেন—যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ এতটাই কার্যকরভাবে কাজ করছে যে, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্...
হবিগঞ্জের চুনারুঘাটে অপহরণ মামলায় তিন আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিচার চলাকালে আরেক আসামির মৃত্যু হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ফিল্ডিং ইউনিটের দায়িত্ব সামলাবেন নতুন নিয়োগ পাওয়া সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা- সম্প্রতি এমন খবর প্রকাশিত হয় কয়েকটি গণমাধ্যমে। তবে বিষয়টি সঠিক নয় বলে স্পষ্ট করেছে বা...
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কের (শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক) ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবকে দেওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

সংগঠনটির অভিযোগ, ক্লাবটি দীর্ঘদিন ধরে পার্কের জায়গা দখল করে রেখেছে। উচ্চ আদালতও ক্লাবটির দখলকে অবৈধ ঘোষণা করেছিলেন। এমন একটি ক্লাবকে আবার পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া আইনের শাসন ও নাগরিক অধিকারের পরিপন্থী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় বাপা। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজউকের এই সিদ্ধান্তের সুযোগ নিয়ে ঢাকার অন্যান্য ক্লাবও খেলার মাঠ দখলে উৎসাহিত হতে পারে। এর ফলে খেলার মাঠ বাণিজ্যিকীকরণের পথ উন্মুক্ত হবে।

বিবৃতিতে বলা হয়, পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়ার পরপরই গুলশান ইয়ুথ ক্লাব মাঠের এক পাশে নতুন করে কংক্রিট ঢালাই দিয়ে স্থাপনা নির্মাণ করছে। এটি উন্মুক্ত স্থান, পার্ক ও জলাধার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে রাজউকের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। কোনো ব্যবসায়িক গোষ্ঠীর কাছে রাজউক এভাবে মাঠ তুলে দিতে পারে না।

বাপা জানায়, গুলশান ইয়ুথ ক্লাবের বেআইনি কার্যক্রম এর আগে রাজউক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করেছিল। উচ্চ আদালতও তাদের দখল অবৈধ ঘোষণা করেছিলেন। এমন একটি ক্লাবকে আবার পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে রাজউকের নৈতিকতা ও আইনের শাসনের পরিপন্থী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শিশুদের সুস্থ বিকাশ ও নিরাপদ খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রতিটি এলাকায় অন্তত একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। খালি জায়গা সংরক্ষণ, দখল উচ্ছেদ ও পুনরুদ্ধার এবং মেলা বা বাণিজ্যিক আয়োজনের জন্য খেলার মাঠ বরাদ্দ না দেওয়ার বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। অথচ রাজউক গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব এমন একটি ক্লাবকে দিয়েছে, যাদের বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ রয়েছে।

বাপার অভিযোগ, সাবেক মেয়র আতিকুল ইসলামের সময়ে নেওয়া একটি বিতর্কিত সিদ্ধান্তও রাজউকের নতুন সিদ্ধান্তের মাধ্যমে কার্যত পুনর্বহাল হয়েছে। ২০২৪ সালের ২৮ জুন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, পরিবেশবাদীদের প্রতিবাদ উপেক্ষা করে সাবেক মেয়রের অনুমোদন ও সহযোগিতায় পার্কের মাস্টারপ্ল্যান লঙ্ঘন করে সেখানে ফুটবল টার্ফ স্থাপন করা হয়েছিল। ক্লাবটির পরিচালনা পরিষদে প্রভাবশালী ব্যক্তিরা থাকায় বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যায়নি।

বাপা অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিদের সহায়তায় কীভাবে একটি ক্লাব দীর্ঘদিন ধরে সরকারি সম্পদ দখল ও বাণিজ্যিকীকরণ করে আসছে, তা চিহ্নিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে রাজউকের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার প্রভাব বা দায় এড়ানোর উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়ার প্রমাণ পাওয়া গেলে তাঁদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারি মাঠে শিশুদের খেলতে টাকা দিতে বাধ্য হওয়া নাগরিক অধিকারের পরিপন্থী। অন্তত একটি মাঠ ও পার্ক রক্ষায় সরকারের দৃঢ় অবস্থান দেশের অন্যান্য মাঠ সংরক্ষণেও দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১০ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিন তিনি এ কথা বলেন। বিস্তারিত ভিডিওতে...

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিস্তারিত ভিডিওতে...

নায়িকা মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, আর নায়ক সাইমন সাদিকও দেশে নেই। অথচ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁদের অভিনীত নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’
পাপের বিপুলতায় ইবাদতে আগ্রহ কমে আসে, জীবনের স্বাভাবিক প্রশান্তিও হারিয়ে যায়। অথচ বান্দা যতবারই পাপ করুক, তার জন্য ফিরে আসার দরজা খোলা রয়েছে।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন ১৫ দিনেও নেভেনি। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলের ২০০ বর্গমিটার এলাকায় ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন। এতে কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।

গত ২৭ অক্টোবর সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় নলকূপ খননের সময় আগুনের সূত্রপাত হয়। দীর্ঘদিন ধরে আগুন জ্বলতে থাকায় ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের মজুত বা নতুন গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৯ সদস্যের একটি কারিগরি দল। কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর দলটি আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

দলটির প্রধান অহিদুল ইসলাম হাওলাদার প্রথম আলোকে বলেন, ১৫ দিন পর্যবেক্ষণের পর তাঁরা আগুন বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। আগুন যেভাবে জ্বলছিল, এখনো সেভাবেই জ্বলছে। এভাবে আগুন জ্বলতে দেওয়া ঠিক হবে না। বাংলাদেশের অনেক জায়গায় মাটির নিচে গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। ইনানীতেও গ্যাসক্ষেত্র পাওয়ার সম্ভাবনা আছে। এখন আগুন কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করতে হচ্ছে। আগুন বন্ধ হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, আগুনের শিখায় যে গ্যাসের প্রবাহ দেখা যাচ্ছে, তাতে তেলের মিশ্রণ পাওয়া যায়নি।

আতঙ্কে কয়েকটি গ্রামের বাসিন্দা

টানা ১৫ দিন আগুন জ্বলা এবং ১৪৪ ধারা জারির কারণে জালিয়াপালং ইউনিয়নের ইনানীসহ কয়েকটি গ্রামের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিভিন্ন পেশার মানুষ পড়েছেন বিপাকে।

জালিয়াপালং গ্রামের কৃষক আমজাত হোসেন বলেন, নিষেধাজ্ঞার কারণে ইনানী ও মরিচ্যা বাজারমুখী সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ফলে এলাকার উৎপাদিত পান-সুপারি, শাকসবজি এবং সমুদ্র উপকূল থেকে আহরিত মাছ কক্সবাজার, রামু ও উখিয়ার বিভিন্ন বাজারে সময়মতো সরবরাহ করা যাচ্ছে না। এতে কৃষকেরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।

কক্সবাজারে নলকূপ বসাতে গিয়ে দাউ দাউ করে জ্বলে উঠল ‘গ্যাসের’ আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা

ইনানী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. ইউনুস বলেন, নলকূপের গ্যাস চারপাশের অন্য কোনো দিক দিয়ে বা মাটির নিচ দিয়ে হঠাৎ ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় এলাকার শত শত মানুষ আতঙ্কে আছেন। প্রশাসনের কড়াকড়িতে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে ১৪৪ ধারা বলবৎ রাখা হয়েছে, যাতে লোকজন সেখানে ভিড় করতে না পারেন। বাপেক্সের বিশেষজ্ঞ দল ১৫ দিন পর্যবেক্ষণের পর আগুন বন্ধ করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল। এখন সেই চেষ্টা চলছে। এরপরই মাটির নিচে গ্যাস বা তেলের বাণিজ্যিক মজুত আছে কি না, থাকলে তার পরিমাণ কত, তা নিশ্চিত করে বলা যাবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ১৪৪ ধারা কেউ যাতে লঙ্ঘন করতে না পারেন, সে জন্য ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশের টহল ও পাহারা রয়েছে। আগুন দেখতে লোকজন ভিড় করলেও তাঁদের ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না।

দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলের ২০০ বর্গমিটার এলাকায় ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে

গ্যাসের উৎস ও মজুত নিয়ে পর্যবেক্ষণ

প্রাথমিক পর্যবেক্ষণে ইনানীর নলকূপের আগুনের উৎস অগভীর গ্যাসের মজুত বা ‘শ্যালো রিজার্ভার’ বলে ধারণা করছে বাপেক্স ও পেট্রোবাংলা। তবে সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

গত ৩০ অক্টোবর সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাপেক্স ও বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উচ্চপর্যায়ের একটি দল। গ্যাসের উৎস, প্রকৃতি, চাপ ও মজুত সম্পর্কে ধারণা পেতে তাঁরা সরেজমিন পর্যবেক্ষণ করেন। ১৫ দিন পর্যবেক্ষণের পর আগুন বন্ধের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আজ মঙ্গলবার সেই পর্যবেক্ষণের সময়সীমা শেষ হচ্ছে।

দলটির নেতৃত্ব দেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মো. শোয়েব। তাঁর সঙ্গে ছিলেন বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুকতাদির।

প্রকৌশলী মো. শোয়েব প্রথম আলোকে বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, আগুনের উৎস একটি অগভীর গ্যাসের মজুত বা শ্যালো রিজার্ভার। দেশে সাধারণত ভূগর্ভের দেড় থেকে পাঁচ কিলোমিটার গভীরে গ্যাসের মজুত পাওয়া যায়। ১৫ দিন পর্যবেক্ষণের পর যদি দেখা যায় আগুনের শিখার উচ্চতা বেড়েছে বা একই রকম রয়েছে, তাহলে আগুন বন্ধ করতে প্রাথমিকভাবে একটি রিলিফ কূপ খননের পরিকল্পনা করা হবে। এ ক্ষেত্রে সাইড ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে রিলিফ কূপ খননের মাধ্যমে গ্যাসের নির্গমন বন্ধের চেষ্টা করা হবে। বিশ্বব্যাপী এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় এ প্রযুক্তি ব্যবহার করা হয়।

বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুকতাদির বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাপেক্সের অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে।

অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান নীতি নির্ধারণে গবেষণা ও যৌথ নাগরিক উদ্যোগের ওপর জোর দিয়েছেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে। তরুণ গবেষকদের সাহস বজায় রেখে যৌথ কণ্ঠস্বর গড়ে তুলতে হবে, যার মাধ্যমে সুশীল সমাজের প্রভাব পুনরুদ্ধার হবে।

জননীতি ও গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্ট (আইআইডি) আয়োজিত ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবার প্রথমবারের মতো চালু করা এই পুরস্কার পেয়েছেন প্রথম আলোর দুই প্রতিবেদকসহ তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান।

আলোচনা পর্বে অধ্যাপক রেহমান সোবহান আরও বলেন, গবেষণার জোগান ও নীতি নির্ধারণের চাহিদার মধ্যে সংযোগ তৈরি করতেই তিনি সিপিডি প্রতিষ্ঠা করেন। শুধু সরকারের ওপর নীতি গঠনের দায়িত্ব ছেড়ে না দিয়ে ব্যবসায়ী, ট্রেড ইউনিয়ন ও তৈরি পোশাক খাতের শ্রমিকদের মতো সব অংশীদারকে নীতি আলোচনায় যুক্ত করা ছিল তাঁর মূল লক্ষ্য। তৎকালীন অর্থমন্ত্রীসহ বিভিন্ন নীতিনির্ধারক এসব আলোচনায় নিয়মিত অংশ নিতেন।

দেশের গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক রেহমান সোবহান বলেন, বাংলাদেশে সংবাদমাধ্যম অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে সিপিডির গবেষণা ও আলোচনাকে জাতীয় প্রধান খবরে পরিণত করেছিল। ফলে সরকার ও সংসদ সদস্যরা এসব গবেষণাকে গুরুত্ব দিয়ে জাতীয় সংসদে নীতি নিয়ে আলোচনা ও সমালোচনা করতেন, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে বিরল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন সেমিনার ও প্রতিবেদনের কারণে সরকার এসব প্রক্রিয়ার প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলেছে। বর্তমানে সুশীল সমাজ ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোর প্রধান দুর্বলতা হলো, তারা বাহ্যিক অর্থায়নের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। একে অপরকে সহযোগী মনে করছে না।

ব্যাংক খাতের ঋণখেলাপি সংকট ও রানা প্লাজা ট্র্যাজেডির উদাহরণ তুলে ধরে রেহমান সোবহান বলেন, বিচ্ছিন্নভাবে কথা না বলে ১০-২০টি সংস্থার এক হয়ে নির্দিষ্ট ইস্যুতে ধারাবাহিক গবেষণা ও তদারকি করা প্রয়োজন।

ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের পর একটি বড় স্বপ্ন ছিল সাক্ষ্য–প্রমাণের সঙ্গে নীতি এবং নীতির সঙ্গে রাজনীতির সম্পর্ক তৈরি হবে। এতে রাজনীতির একটি দায়বদ্ধতা তৈরি হয়। এ স্বপ্ন দেখা এখনো জারি আছে।

‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের আলোচনা পর্বে (বাঁ থেকে) আইআইডির প্রধান নির্বাহী সাঈদ আহমেদ, বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন, অর্থনীতিবিদ ও সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এবং ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড অ্যানথ্রোপলজির নির্বাহী পরিচালক অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম। বাংলা একাডেমি, ঢাকা। ১০ নভেম্বর ২০২৬

ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড অ্যানথ্রোপলজির নির্বাহী পরিচালক অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম বলেন, দেশে এখনো গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হয় না। অথচ গবেষকেরা একটি লক্ষ্য নিয়েই গবেষণা করেন। গবেষণার লক্ষ্য তখনই পূরণ হবে, যখন তা নীতি নির্ধারণে যুক্ত হবে। গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তিনি তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।

আলোচনা পর্ব সঞ্চালনা করেন আইআইডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আহমেদ। তিনি বলেন, যা নীতিতে নেই, তা নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। আবার যখন কোনো কিছু কার্যকরভাবে প্রভাব ফেলে, তখন তা নীতিতে অন্তর্ভুক্ত হওয়া জরুরি। তাই নীতি ও কার্যকারিতা একে অপরের সঙ্গে জড়িত। জননীতি হতে হবে জনতার।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাদিয়া রশ্নি সূচনা।

যাঁরা পুরস্কার পেলেন

পাঁচটি বিভাগে ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়। ‘গণমাধ্যম প্রতিবেদন’ বিভাগে পুরস্কার পান প্রথম আলোর সাংবাদিক নাজনীন আখতার ও শাহাদৎ হোসেন। এ ছাড়া ‘আইনি হস্তক্ষেপ’ বিভাগে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে আইনজীবী আয়েশা আক্তার; ‘প্রমাণ’ বিভাগে আইসিডিডিআরবির বাবল সিপ্যাপ দলের পক্ষে চিকিৎসক মোহাম্মদ জোবায়ের চিশতী; ‘তথ্য অধিকার আবেদন’ বিভাগে গোলাম ইসহাক খান এবং ‘পাইলট প্রকল্প’ বিভাগে এইচওয়াইএসএডব্লিউএর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ওসমান পুরস্কার গ্রহণ করেন।

আইআইডি জানায়, কাগজে লেখা নীতি তখনই জীবন বদলায়, যখন কেউ তা মাঠে নিয়ে যায় এবং যাদের জন্য নীতি, তাদের কাছে পৌঁছে দেয়। এই ভাবনা থেকেই পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে।

পাঁচ সদস্যের একটি স্বাধীন বিচারকমণ্ডলী মনোনয়নগুলো পর্যালোচনা করে বিজয়ীদের বেছে নেন। তাঁরা হলেন—যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন, ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড অ্যানথ্রোপলজির নির্বাহী পরিচালক অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও কাউন্টারপয়েন্টের সম্পাদক জাফর সোবহান।

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনায় এ পর্যন্ত ৮৮ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৫৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনো ৩৫ শিক্ষার্থী চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান। তিনি বলেন, যেসব শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। যারা ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা চলছে। ভর্তি শিক্ষার্থীদের মধ্যে চারজনকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রেখে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, কোনো শিক্ষার্থীর শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। কমবেশি সবাই মূলত বিষাক্ত ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের শ্বাসনালি আক্রান্ত হয়েছে। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের সেবা দিচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক চিকিৎসা নিশ্চিতে দুটি আলাদা মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন লাগে। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। ওই ভবনে রাতে প্রায় ২৫০ শিক্ষার্থী অবস্থান করছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার পরপরই ভবনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় ঘন ধোঁয়ায় দম বন্ধ হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে রাতেই তাদের চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছিল, তা শিক্ষার্থীরা জানাতে পারেনি।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে আজিজুল ইসলাম সিয়াম (১৪), মো. খায়রুল (২০), ইউসুফ (১৮) ও জোবায়ের পাঠান (১৮) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে কিশোর আজিজুলকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের (ভেন্টিলেটর) সহায়তা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটে সরেজমিনে দেখা যায়, আজিজুলের মা সোনিয়া আক্তার আইসিইউর বাইরে বসে ছেলের সুস্থতার জন্য দোয়া করছেন এবং কান্নায় ভেঙে পড়ছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার একমাত্র সন্তান। প্রথম সন্তান হিসেবে ওকে কোরআনে হাফেজ বানাতে চেয়েছিলাম। এ জন্য বাড়ির পাশেই জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভর্তি করি। সিয়াম ১৪ বছর বয়সেই হাফেজ হয়েছে। আল্লাহর কিতাব পড়েছে। আল্লাহ তোমার কাছে দোয়া চাই; ও তোমার কিতাব পড়ছে, তুমি রহম করলে আমার ছেলেটা আবার সুস্থ হয়ে উঠবে।’

সোনিয়া আক্তার জানান, তাঁদের বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব মাত্র দুই থেকে তিন মিনিটের হাঁটাপথ। রাতে আগুন লাগার সময় তিনি ঘুমাচ্ছিলেন। চারদিকের চিৎকার ও শোরগোল শুনে তাঁর ঘুম ভাঙে।

সোনিয়া আক্তার আরও জানান, তাঁর ছেলেকে আইসিইউতে মুখে অক্সিজেন নল লাগিয়ে রাখা হয়েছে। একটু পরপর গিয়ে তিনি ছেলেকে দেখে আসছেন। আজিজুলের বাবা সৌদিপ্রবাসী; গত মাসের ৪ তারিখে তিনি কর্মস্থলে ফিরে গেছেন। একমাত্র ছেলের এই পরিস্থিতির পর তিনি বিদেশ থেকে বারবার ফোন করে খোঁজ নিচ্ছেন; কিন্তু স্বামীকে ঠিক কী জবাব দেবেন তা ভেবে পাচ্ছেন না এই মা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?
শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। আহতদের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।
দেশজুড়ে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতা ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি। একই সঙ্গে ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে চলমান আন্দোলন সফল করতে সাজেকবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
রাজধানীর শ্যামলীতে চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের বাসটিতে আগুন লাগে।
যশোর সদর উপজেলার হামিদপুর বাজারে অভিযান চালিয়ে জুয়েল হোসেন নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার ব্যবহৃত একটি প্রাইভেট কারের ভেতর থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ফিল্ডিং ইউনিটের দায়িত্ব সামলাবেন নতুন নিয়োগ পাওয়া সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা- সম্প্রতি এমন খবর প্রকাশিত হয় কয়েকটি গণমাধ্যমে। তবে বিষয়টি সঠিক নয় বলে স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হবিগঞ্জের চুনারুঘাটে অপহরণ মামলায় তিন আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিচার চলাকালে আরেক আসামির মৃত্যু হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তিনি জি-৭ জোটভুক্ত মিত্রদের বলেছেন—যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ এতটাই কার্যকরভাবে কাজ করছে যে, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ধরনের কোনো সামরিক অভিযান পরিচালনার প্রয়োজন নেই।