রাইজিংবিডির সংবাদে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লল গজ, বেষ্টনীতে প্লাস্টিকের রশি

দুর্ঘটনায় আহত রোগীর ক্ষতস্থান ঢেকে দেওয়া, রক্তপাত বন্ধ করা এবং জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহৃত হওয়ার কথা যে গজের, সেই গজ দিয়েই তৈরি করা হয়েছিল হাসপাতালের নিরাপত্তাবেষ্টনী। বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অবশেষে সেই গজ সরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে সেখানে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের রশি।

কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা

অস্থির কুষ্টিয়ার চালের বাজার। গেল দুই সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল প্রতি কেজি ২-৪ টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী এবং মিল মালিকরা বলছেন, চালের আমদানি বন্ধ। আবার বোরো ধানের মৌসুমও প্রায়...

কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা
ঝিনাইদহে ক্লিনিকে হামলার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে, আহত ৩

ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তারা একটি ক্লিনিকে ঢুকে রোগীর সামনে একজনকে মারধর করে।

ঝিনাইদহে ক্লিনিকে হামলার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে, আহত ৩
শেখ হাসিনার দেশের ফেরার 'তৎপরতা' কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি কী সরকার কিংবা বিএনপিকে চাপে ফেলছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। শেখ হাসিনা ইস্যুতে কি চাপে পড়ে...

শেখ হাসিনার দেশের ফেরার 'তৎপরতা' কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?
ঝালকাঠির কাঠালিয়ায় ট্রাকের ধাক্কায় কৃষক নিহত

ঝালকাঠির কাঠালিয়ায় ট্রাকের ধাক্কায় স্বরজিৎ ডাকুয়া নামের এক কৃষক নিহত হয়েছেন।

ঝালকাঠির কাঠালিয়ায় ট্রাকের ধাক্কায় কৃষক নিহত
হবিগঞ্জে অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর পৃথক চারটি বিশেষ অভিযানে ভারতীয় ৩০ কেজি গাঁজা, ২৯ বোতল বিয়ার, অবৈধ কম্বল ও মেহেদিসহ ৪৫ লাখ ৪০ হাজার ২৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ হয়েছে।

হবিগঞ্জে অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ
এনআইডি জটিলতায় আটকে চিকিৎসা, বাঁচতে চান সাংবাদিক ইসাহাক আলী

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বাবা-মায়ের নাম সংশোধনের জটিলতায় থমকে গেছে নাটোরের সাংবাদিক ইসাহাক আলীর উন্নত চিকিৎসার উদ্যোগ। দুই কিডনি বিকল, স্ট্রোকসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।...

এনআইডি জটিলতায় আটকে চিকিৎসা, বাঁচতে চান সাংবাদিক ইসাহাক আলী

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

ক্যারিয়ার বিবেচনায় এইচএসসিতে কম জিপিএ নিয়েও পড়ুন ইংরেজি ও আইনে
ক্যারিয়ার বিবেচনায় এইচএসসিতে কম জিপিএ নিয়েও পড়ুন ইংরেজি ও আইনে

উচ্চমাধ্যমিক পরীক্ষায় কম জিপিএ পাওয়ার পর হতাশ না হয়ে ইংরেজি, আইনসহ বিভিন্ন বিকল্প ও দক্ষতার সুযোগ কাজে লাগানোর পরামর্শ।

নভেম্বর ১২, ২০২৬
৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই
৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নির্ধারিত ২৫ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার কথা। যদি তা বাস্তবায়িত হয়, তবে বিজ্ঞাপনের তারিখ থেকে এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষা শেষ করার অনন্য মাইলফলক স্পর্শ করবে কমিশন। তবে ফল প্রকাশের একদম শেষ মুহূর্তে এসে পিএসসি চেয়ারম্যান পদের রদবদল এবং ‘রিপিট ক্যাডার’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে প্রার্থীরা বলছেন, হাতে পাওয়া পর্যাপ্ত সময়ে রিপিট ক্যাডার সমস্যা সমাধান সম্ভব, তাই নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা উচিত।

পিএসসির দেওয়া ঘোষিত পরিক্রমা অনুযায়ী, ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়। এই বিসিএসে অংশ নিতে দেশের ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫

৫০তম বিসিএসের পরিক্রমা

৫০তম বিসিএসের শুরু থেকেই পিএসসি অভূতপূর্ব গতি বজায় রাখে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর আবেদনের প্রক্রিয়া শেষ করার পর ২০২৬ সালের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১১ দিনের মাথায় ১০ ফেব্রুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ করে কমিশন, যেখানে ১২ হাজার ৩৮৫ জন উত্তীর্ণ হন।

পরবর্তী ধাপে ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। খাতা মূল্যায়নের জটিলতা কাটিয়ে মাত্র ৭৭ দিনে, অর্থাৎ ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন ৬ হাজার ১৬৫ জন। এরপর ১১ আগস্ট থেকে শুরু হয়ে নির্ধারিত সময়েই শেষ হয় মৌখিক পরীক্ষা।

এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে সবচেয়ে বেশি নিয়োগ স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন, কৃষি ক্যাডারে ১২০ জন এবং শিক্ষা ক্যাডারে সাধারণ কলেজের জন্য ১৩৯ জন প্রভাষক নিয়োগ পাবেন। পাশাপাশি ৩৯৫টি নন-ক্যাডার পদের নিয়োগও এখান থেকে সম্পন্ন হবে। প্রিলিমিনারির নম্বর বণ্টনে পরিবর্তন এবং কম সময়ে প্রতিটি ধাপ শেষ করায় এই বিসিএস প্রার্থীদের আস্থা কুড়িয়েছিল।

৪৪তম বিসিএসে প্রায় ৪০০ জন রিপিট ক্যাডারের ঘটনা ঘটেছিল। তবে এবার ১ নভেম্বর ২০২৬ ৪৫তম বিসিএসের নতুনদের যোগদানের সময় ইতিমধ্যে পেরিয়ে গেছে। এর ফলে ঠিক কতটি পদ খালি আছে, সেই নির্দিষ্ট ডেটা এখন সহজেই সংগ্রহ করা সম্ভব।

রিপিট ক্যাডার সংশোধনে পর্যাপ্ত সময় ও পদত্যাগের প্রভাব

ফলাফল তৈরির চূড়ান্ত মুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে পিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নিয়েই তিনি ক্যাডার পদ খালি থাকা রোধে ‘রিপিট ক্যাডার’ বাদ দিয়ে ফল প্রস্তুত করার ওপর জোর দেন।

পূর্ববর্তী বিসিএসে উত্তীর্ণ প্রার্থীরা পুনরায় একই ক্যাডারে মনোনীত হয়ে পদ দখল করার কারণে পদগুলো ফাঁকা থেকে যায়, যা সাধারণ প্রার্থীদের জন্য বড় ক্ষতি। ৪৪তম বিসিএসেও প্রায় ৪০০ জন রিপিট ক্যাডার মনোনীত হওয়ার মতো ঘটনা ঘটেছিল। তবে এবার ১ নভেম্বর ৪৫তম বিসিএসের নতুনদের যোগদানের নির্ধারিত সময় ইতিমধ্যে পেরিয়ে গেছে। এর ফলে ঠিক কতটি পদ খালি আছে, সেই নির্দিষ্ট ডেটা এখন সহজেই সংগ্রহ করা সম্ভব। সাধারণ চাকরিপ্রার্থীদের ভাষ্য, ১ নভেম্বরের পর ২৫ নভেম্বর পর্যন্ত পিএসসির হাতে পুরো ২৪ দিন সময় রয়েছে, যা রিপিট ক্যাডার সংশোধন ও তথ্য যাচাইয়ের জন্য যথেষ্ট।

পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি : নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুন

ক্যালেন্ডার রক্ষার দাবি প্রার্থীদের, যা বলছে পিএসসি

নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের বিষয়ে একমত ৫০তম বিসিএসে অংশ নেওয়া সাধারণ চাকরিপ্রার্থীরা। তাঁরা চান, কোনো অবস্থাতেই যেন পিএসসির রোডম্যাপ ও নির্ধারিত সময়সীমা লঙ্ঘিত না হয়।

নাম প্রকাশ না করার শর্তে ৫০তম বিসিএসে অংশ নেওয়া এক প্রার্থী বলেন, ‘এক বছরে বিসিএস সম্পন্ন করার এই উদ্যোগ পিএসসির একটি বিশাল অর্জন। ৪৫তম বিসিএসের যোগদানের সময় ১ নভেম্বর পার হয়ে গেছে, ফলে কতজন যোগ দিলেন না, সেই ডেটা এখন সহজেই পাওয়া সম্ভব। রিপিট ক্যাডার সংশোধনের জন্য পর্যাপ্ত সময় কমিশন পেয়েছে। তাই ২৫ নভেম্বরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা উচিত।’

শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন

আরেকজন ক্যাডারপ্রত্যাশী প্রার্থী বলেন, ‘পিএসসি দীর্ঘদিন ধরে যে ক্যালেন্ডার ধরে এগোচ্ছে, তা রক্ষা করা তাদের নিজেদের বিশ্বস্ততার বিষয়। যদি এখন নির্ধারিত তারিখ পার হয়ে যায় বা পিছিয়ে দেওয়া হয়, তবে পুরো ফল প্রকাশের প্রক্রিয়া এবং পিএসসির ধারাবাহিকতা নিয়ে প্রার্থীদের মনে নানা ধরনের সন্দেহ ঘনীভূত হবে।’

সার্বিক বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘৫০তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফল তৈরির কার্যক্রম চলছে। ফল প্রকাশের বিষয়টি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।’

চাকরিপ্রার্থীদের প্রত্যাশা, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সব প্রযুক্তিগত ও দাপ্তরিক কাজ দ্রুত সমাধান করে ২৫ নভেম্বরের মধ্যেই ৫০তম বিসিএসের ফল প্রকাশিত হবে। পিএসসি ঘোষিত ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে।

নভেম্বর ১২, ২০২৬
স্কেচ
স্কেচ

নিম্নগামী মেঘদের দলে ভেসে ভেসে
আমি পেয়েছি এক আসমানি পেনসিল,
তোমার টিপের মতো ধারালো ইরেজার
মৃত বাঁশপাতা পুড়িয়ে বানিয়েছি—
তোমার ছায়ার সমান এক ধূসর ক্যানভাস;
বিস্তর ভাবনার স্কেচে
সেখানে তুমি এক বিমূর্ত অবয়ব।
অন্ধকারের রং বদলে গেছে
অতীত অরণ্যের অপেক্ষায় কেউ-ই আর নেই
শোকের শরীর নিয়ে
এখন দোল খায় পরিপাটি বিকেল
শূন্যে ভেসে ওঠে মোমের চোখ,
ইরেজারে আঁকা সেই স্কেচে
ঋতুভেদে ফোটে বারোমাসি ফুল
দূরত্বের দাগগুলো সীমাহীন ক্ষত নিয়ে
চলে যায় যে যার মতো সমবেত চিত্রকল্পের ভেতর।

নভেম্বর ১২, ২০২৬
ভারতে ‘নাতি-নাতনিও’ ভাড়া পাওয়া যায়, ঘণ্টায় ৪৫০ রুপি!
ভারতে ‘নাতি-নাতনিও’ ভাড়া পাওয়া যায়, ঘণ্টায় ৪৫০ রুপি!

একসময় পরিবারের সদস্যরাই প্রবীণদের দেখাশোনা ও সঙ্গ দিতেন। এখন সেই দায়িত্ব পালনে ভারতে গড়ে উঠছে নতুন নতুন প্রতিষ্ঠান। অর্থের বিনিময়ে এসব প্রতিষ্ঠান প্রবীণদের সঙ্গ দিতে ও দৈনন্দিন কাজে সহায়তা করতে কর্মী নিয়োগ করছে।

ভারতে জন্মগ্রহণ করা দুই মেয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তাই স্ত্রীকে নিয়ে গুরুগ্রামে বাজার করতে বের হলে সুনীল বুধিরাজার সঙ্গে থাকেন এক তরুণ। ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠের ব্যস্ত ব্যবসায়িক এলাকা গুরুগ্রামের এ তরুণের নাম রনি রাজু। ২৬ বছর বয়সী রাজু অর্থের বিনিময়ে বুধিরাজা দম্পতির ‘ভাড়া করা নাতি’ হিসেবে তাঁদের সঙ্গ দেন।

ভারতের বিভিন্ন শহরে অল্পসংখ্যক হলেও ক্রমেই বাড়ছে এমন কিছু প্রতিষ্ঠান, যারা স্বজনের কাছ থেকে একসময় স্বাভাবিকভাবেই পরিবারের প্রবীণ সদস্যের পাওয়া সেবা অর্থের বিনিময়ে দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের কর্মীরা প্রবীণদের উপাসনালয়ে নিয়ে যান, হাসপাতালে গেলে তাঁদের সঙ্গে থাকেন, তাঁদের সঙ্গে খেলাধুলায় অংশ নেন কিংবা নিছক গল্প করেন। কেউ কেউ এসব কর্মীকে বলছেন ‘ভাড়া করা সন্তান’, আবার কেউ বলছেন ‘ভাড়া করা নাতি-নাতনি’।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত দ্রুত প্রবীণ মানুষের দেশে পরিণত হচ্ছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের ২০২৩ সালের ‘ইন্ডিয়া এজিং রিপোর্ট’ অনুযায়ী, ২০২২ সালে ভারতের মোট জনসংখ্যার ১০ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ৬০ বছর বা এর বেশি। ২০৫০ সালের মধ্যে এ হার প্রায় দ্বিগুণ হয়ে ২১ শতাংশে পৌঁছাতে পারে।

এ পরিসংখ্যানের অর্থ, ২০৫০ সালের মধ্যে ভারতে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ প্রবীণ মানুষের বিশেষায়িত সেবার প্রয়োজন হতে পারে। সংখ্যাটি বিশ্বের তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় সমান। ভারত সরকার প্রবীণদের সেবাশিল্পের বাজারমূল্য প্রায় ৭০০ কোটি (প্রায় ৭ বিলিয়ন) ডলার বলে অনুমান করছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে এগিয়ে এসেছে দেশটির বেশ কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠান।

গুরুগ্রামে এমনই একটি প্রতিষ্ঠানে কাজ করেন রনি রাজু। সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই তরুণ কয়েক মাস ধরে বুধিরাজা দম্পতির দেখাশোনা করছেন। আশির কোঠায় থাকা বুধিরাজা আল–জাজিরাকে বলেন, ‘শুরু থেকেই ওর সঙ্গে আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে। আমার মনে হয়, সে আমাকে খুব ভালো বোঝে।’

রাজুও এই দম্পতির সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে বলেন, ‘এখন তাঁরা আমার পরিবারেরই একজন।’ তাঁর কথায়, বুধিরাজা দম্পতি তাঁকে তাঁদের ‘বিকল্প সন্তান’ হিসেবে দেখেন। শুধু সেবাকর্মী হিসেবে নয়, তাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক আরও গভীর।

গত কয়েক মাসে এ দম্পতির সঙ্গে রাজুর সম্পর্ক অনেকটাই গভীর হয়েছে। অস্ত্রোপচারের জন্য বুধিরাজাকে হাসপাতালে ভর্তি করা হলে রাজু চিকিৎসক ও ওষুধের খোঁজখবর রাখেন। এমনকি কাজের সময় শেষ হওয়ার পরও ফোন করে বুধিরাজা দম্পতির খবর নেন।

ঘণ্টাপ্রতি মাসে খরচ

রাজুর নিয়োগকর্তা গৌরব মিত্তাল বলেন, তাঁদের অনেক গ্রাহকই সঙ্গদাতা কর্মীদের নিজের নাতি-নাতনির মতো স্নেহ করতে শুরু করেন।

মিত্তালের প্রতিষ্ঠানে মাসে ১০ ঘণ্টা সেবা নিলে ঘণ্টাপ্রতি ৪৫০ রুপি (প্রায় ৫ ডলার) দিতে হয়। আর মাসে ২৫ ঘণ্টা সেবা নিলে ঘণ্টাপ্রতি খরচ পড়ে ৪০০ রুপি। মুঠোফোনে রিচার্জের মতোই অব্যবহৃত সেবার সময় পরের মাসে ব্যবহার করা যায়।

ভারতে বছরে গড় মাথাপিছু আয় প্রায় ২ লাখ ২০ হাজার রুপি (২ হাজার ৭৫০ ডলার)। ফলে মিত্তালের এ সেবা মূলত শহরের আর্থিকভাবে সচ্ছল পরিবারের একটি ছোট অংশের নাগালের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

নিজের পরিবার থেকেই এমন প্রতিষ্ঠান গড়ার ধারণা পেয়েছিলেন মিত্তাল। চার বছর আগে তাঁর বাবা মারা যাওয়ার পর মাকে নিজের শহর ছেড়ে তাঁর সঙ্গে থাকতে আসতে হয়। মিত্তালের মা ছিলেন মিশুক। নিজের খরচ চালানোর মতো যথেষ্ট অর্থও ছিল তাঁর। কিন্তু কোথাও যেতে হলে পরিবারের সদস্যদের ওপর নির্ভর করতে হতো।

মিত্তাল বলেন, ‘বিশ্বব্যবস্থা এমনভাবে গড়ে ওঠেনি, যেখানে প্রবীণ নাগরিকদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়।’

২০৫০ সালের মধ্যে ভারতে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ প্রবীণ মানুষের বিশেষায়িত সেবার প্রয়োজন হতে পারে। সংখ্যাটি বিশ্বের তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় সমান। ভারত সরকার প্রবীণদের সেবাশিল্পের বাজারমূল্য প্রায় ৭০০ কোটি (প্রায় ৭ বিলিয়ন) ডলার বলে অনুমান করছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে এগিয়ে এসেছে দেশটির বেশ কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠান।

তবে এ ধরনের স্টার্টআপের ধারণা একেবারে নতুন নয়। ২০১৭ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রবীণদের সঙ্গ দেওয়ার জন্য অন্তত পাঁচটি স্টার্টআপ তরুণ সঙ্গী সরবরাহ করছিল। ২০২২ সালে টাটা গ্রুপের রতন টাটা মুম্বাইভিত্তিক একটি স্টার্টআপের প্রচার করেছিলেন। প্রতিষ্ঠানটির স্লোগান ছিল, ‘এভরিথিং গ্র্যান্ডকিডস ডু!’ (নাতি-নাতনিরা যা যা করে)।

এসব প্রতিষ্ঠানে কাজ শুরু করার আগে সঙ্গদাতা কর্মীদের পুলিশি যাচাই করা হয়। একা দায়িত্ব পালনের আগে তাঁদের সাধারণত অভিজ্ঞ কোনো কর্মীর সঙ্গে প্রবীণদের বাড়িতে গিয়ে কাজ শেখানো হয়। বেশির ভাগ সঙ্গদাতাই মনোবিজ্ঞান, সমাজকর্ম কিংবা আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।

বিনয় কুমার দক্ষিণ ভারতের হায়দরাবাদ শহরের একটি প্রতিষ্ঠানে সঙ্গদাতা হিসেবে কাজ করেন। তিনি আল–জাজিরাকে বলেন, ‘আমরা শুধু দায়িত্ব পালন করি না, গ্রাহকদের সঙ্গে সম্পর্কও গড়ে তুলি। তাঁদের পাশে থাকি এবং তাঁদের সঙ্গে মানসম্মত সময় কাটাই, যেন তাঁরা আপনজনদের অভাব অনুভব না করেন। যদিও অনেক সময় তাঁরা অভাব বোধ করেন, তবু আমরা সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করি।’

প্রবীণ

নিঃসঙ্গ প্রবীণেরা

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪৬ সালের মধ্যে ভারতে প্রবীণ মানুষের সংখ্যা শিশুদের ছাড়িয়ে যাবে। আর এসব প্রবীণের অনেকেই নিঃসঙ্গতায় ভুগছেন।

২০২২ সালে ভারতে ৭২ হাজারের বেশি মানুষের ওপর একটি জাতীয় জরিপ চালানো হয়। বার্ধক্যবিষয়ক দীর্ঘমেয়াদি এ গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সী ও প্রবীণদের ২০ দশমিক ৫ শতাংশ মাঝারি মাত্রার নিঃসঙ্গতায় ভুগছেন। আর ১৩ দশমিক ৩ শতাংশের নিঃসঙ্গতা তীব্র পর্যায়ের।

গবেষণায় আরও দেখা গেছে, ৬০ বছরের বেশি বয়সী যাঁরা একা থাকেন, তাঁদের এক-তৃতীয়াংশের বেশি (৩৭ শতাংশ) নিঃসঙ্গতা অনুভব করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উদ্যোগে ২০২৫ সালে পরিচালিত আরেকটি গবেষণায় দেখা গেছে, বিশ্বে প্রতি ছয়জনের একজন নিঃসঙ্গতায় ভুগছেন। আর প্রতিবছর প্রায় ৮ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যুর সঙ্গে নিঃসঙ্গতার সম্পর্ক রয়েছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত বেঙ্গালুরুভিত্তিক একটি স্টার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্তোষ আব্রাহাম বলেন, প্রবীণদের সন্তানেরা তাঁদের চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি কিংবা বাজারসদাই নিয়ে উদ্বিগ্ন থাকেন। কিন্তু তাঁদের মা-বাবার উদ্বেগের বিষয়টি অনেক সময় আলাদা।

আব্রাহাম তাঁর এক গ্রাহকের কথা স্মরণ করে বলেন, ‘আমি নিঃসঙ্গ। কথা বলার মতো কেউ নেই। পরিবার ও সমাজের জন্য এত কিছু করেছি, কিন্তু তার কোনো স্বীকৃতি নেই।’

বুধিরাজা, ভারতের প্রবীণ নাগরিকশুরু থেকেই ওর (ভাড়ায় দেখাশোনার দায়িত্ব পালন করা তরুণ) সঙ্গে আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে। আমার মনে হয়, সে আমাকে খুব ভালো বোঝে।

আব্রাহাম বলেন, প্রবীণদের কাছ থেকে তিনি সবচেয়ে বেশি যে অনুরোধ পান, তা এমন এক চাহিদা, যা তাঁরা সরাসরি মুখ ফুটে বলতে চান না। তিনি বলেন, ‘কোনো প্রবীণ ফোন করে বলেন, তাঁর শরীর ভালো লাগছে না। তখন একজন সেবাকর্মী সেখানে যান। গিয়ে দেখেন, তেমন কোনো সমস্যা নেই। এরপর ওই প্রবীণ তাঁকে এক ঘণ্টা বসে গল্প করতে বলেন। প্রকৃতপক্ষে তাঁরা শুধু একজন সঙ্গী চান।’

বিনয় কুমার বলেন, তাঁর মতো সঙ্গদাতা কর্মীদের প্রবীণদের কষ্ট ও অনুভূতি বুঝতে হয়। তিনি বলেন, ‘একা থাকা বেশির ভাগ প্রবীণই খুব নিঃসঙ্গ। তাঁরা এমন কাউকে চান, যাঁর সঙ্গে “তাসের” মতো বা ঘরোয়া বিভিন্ন খেলা খেলতে পারবেন। কেউ সিনেমা দেখতে যেতে চান, কেউ উপাসনালয়ে, পার্কে কিংবা স্থানীয় কোনো অনুষ্ঠানে যেতে চান।’

আব্রাহাম বলেন, কিছু প্রবীণ তাঁদের মনের কথা পরিবারের সদস্যদের চেয়ে অপরিচিত কারও কাছে সহজে বলতে পারেন। তাঁর ভাষায়, ‘একজন সঙ্গদাতার সঙ্গে কথা বলার ক্ষেত্রে অতীতের কোনো বোঝা বা জটিলতা থাকে না।’

এই কাজ করতে গিয়ে তরুণ সঙ্গদাতাদের পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত সম্পর্কের সীমারেখা দ্রুত অস্পষ্ট হয়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২০২৫ সালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, বিশ্বে প্রতি ছয়জনের একজন নিঃসঙ্গতায় ভুগছেন। আর প্রতিবছর প্রায় ৮ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যুর সঙ্গে নিঃসঙ্গতার সম্পর্ক রয়েছে।

রাজু বলেন, বুধিরাজা দম্পতির বাড়িতে গিয়ে সময় কাটানো তাঁর কাছে অফিসের কাজের চেয়েও কঠিন। তিনি বলেন, ‘আবেগের সম্পর্ক তৈরি করা কখনো সহজ নয়। আর প্রত্যেক মানুষের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা আলাদা।’

হায়দরাবাদের বিনয় কুমারও একই অভিজ্ঞতার কথা জানান। তাঁর কথা, গ্রাহকেরা অনেক সময় নিজেদের স্বাস্থ্যগত সমস্যার কথা তাঁকে বলেন, যা অন্য শহরে কিংবা বিদেশে থাকা সন্তানদের কাছে গোপন রাখেন। কারণ, তাঁরা চান না সন্তানদের অযথা দুশ্চিন্তায় ফেলতে।

এক প্রবীণ গ্রাহকের কথা স্মরণ করে কুমার বলেন, শুরুতে ওই ব্যক্তি তাঁর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন। কারণ, তিনি ইংরেজি বা হিন্দি জানতেন না। কিন্তু পরে সেই ব্যক্তিই কুমারের গাড়ি চালানো শেখার খরচ দিয়েছেন। অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় তাঁকে বলতেন, ‘ঈশ্বরের পক্ষ থেকে দেওয়া ছেলে।’ ২০২৩ সালে ওই ব্যক্তি মারা গেলে তাঁর ছেলে কুমারকে বাবার শেষকৃত্য সম্পন্ন করার সময় পাশে থাকতে বলেন।

একবার নিজের ১২ দিনের বিয়ের ছুটিও সংক্ষিপ্ত করেছিলেন কুমার। তাঁর এক গ্রাহক বারবার ফোন করে তাঁকে কাজে ফেরার অনুরোধ করছিলেন। কুমার বলেন, ‘আমি সত্যিই প্রবীণদের নিজের মা-বাবা ও দাদা-দাদি-নানা-নানির মতো মনে করি।’

‘প্রবীণ ব্যক্তি যেন নিজেকে গুরুত্বপূর্ণ ও নিরাপদ মনে করেন’

তবে এ কাজের দায়িত্ব ও সীমাবদ্ধতা নিয়ে সতর্ক থাকার কথাও বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

হায়দরাবাদভিত্তিক যে প্রতিষ্ঠানে বিনয় কুমার কাজ করেন, সেটির প্রতিষ্ঠাতা প্রশান্ত রেড্ডি বলেন, সঙ্গদাতা কর্মীদের নিজেদের দায়িত্বের সীমা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।

রেড্ডি বলেন, ‘সঙ্গদাতাদের কাজ হলো সহায়তা দেওয়া। তাঁরা চিকিৎসক বা মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞদের বিকল্প নন।’

আব্রাহামও এ বিষয়ে একমত। তিনি জানান, নতুন সঙ্গদাতাদের প্রশিক্ষণের সময় একটি গুরুত্বপূর্ণ নিয়মের ওপর জোর দেন তিনি। সেটি হলো, ‘কম কথা বলুন, বেশি শুনুন।’

যেসব প্রবীণের সন্তানেরা এ ধরনের প্রতিষ্ঠানের সেবা নেন, তাঁদের মতে, অর্থের বিনিময়ে সেবা নেওয়ার একটি সুবিধা হলো, এতে প্রতিবেশী কিংবা আত্মীয়স্বজনের কাছে সাহায্য চাইতে গিয়ে যে অস্বস্তি তৈরি হয়, তা থাকে না।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী সফটওয়্যার পেশাজীবী বিনয় কে পাঁচ বছর ধরে তাঁর বৃদ্ধ মায়ের জন্য একজন সঙ্গদাতার সেবা নিচ্ছেন। তিনি বলেন, ‘কোনো সেবার জন্য অর্থ দিলে কারও কাছে অনুগ্রহ চাইছি, এমনটা মনে হয় না।’

নয়াদিল্লির কাছাকাছি জিন্দাল ইনস্টিটিউট অব বিহেভিয়ারাল সায়েন্সেসের সহকারী অধ্যাপক শিল্পা বন্দ্যোপাধ্যায় আল–জাজিরাকে বলেন, প্রবীণদের জন্য সঙ্গদাতা নিয়োগ করলেই এমনটা ধরে নেওয়া ঠিক নয় যে তাঁদের পরিবার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

আমি নিঃসঙ্গ। কথা বলার মতো কেউ নেই। পরিবার ও সমাজের জন্য এত কিছু করেছি, কিন্তু তার কোনো স্বীকৃতি নেই।

এই অধ্যাপকের মতে, প্রবীণদের যত্ন নেওয়ার ক্ষেত্রে পেশাদার সেবার চাহিদা বাড়তে থাকায় ভারতের মতো পরিবারকেন্দ্রিক সমাজের সামনে কিছু কঠিন প্রশ্নও দেখা দিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ‘পরিবারের প্রবীণ সদস্যদের জন্য সঙ্গ পাওয়ার বিষয়কে কি আমরা একটি স্বাভাবিক ও দীর্ঘমেয়াদি প্রয়োজন হিসেবে স্বীকৃতি দিচ্ছি? নাকি প্রবীণদের যত্ন বলতে শুধু খাবার, আশ্রয়, চিকিৎসা ও শারীরিক সহায়তাকেই বুঝছি?’

শিল্পা বন্দ্যোপাধ্যায়ের মতে, বার্ধক্যকালীন যত্নে আরও ভারসাম্যপূর্ণ একটি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ ব্যবস্থায় পরিবারের পাশাপাশি সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক, সহজে ব্যবহারযোগ্য জনপরিসর ও সাশ্রয়ী পেশাদার সেবার সুযোগ থাকতে হবে। এ ছাড়া ঐতিহ্যগত পারিবারিক ব্যবস্থাকে অতিরিক্ত আদর্শায়ন করা কিংবা নতুন ধরনের সেবাব্যবস্থাকে খাটো করে দেখাও ঠিক হবে না।

শিল্পা আরও বলেন, ‘দিন শেষে প্রশ্ন হলো এটা নয় যে একজন প্রবীণ ব্যক্তির সঙ্গে কে থাকছেন; বরং গুরুত্বপূর্ণ হলো, ওই প্রবীণ ব্যক্তি নিজেকে গুরুত্ব পাওয়া, তাঁর কথা শোনা, তিনি নিরাপদ, মূল্যবান ও অন্যদের সঙ্গে অর্থবহ সম্পর্কের মধ্যে আছেন—এমনটা অনুভব করছেন কি না, সেটিই।’

গুরুগ্রামে ফিরে আসি। বুধিরাজাকে প্রশ্ন করা হয়, পরদিন রাজু কাজে না এলে তাঁর কেমন লাগবে? জবাবে তিনি বলেন, ‘কেন আসতে পারেনি, তা খোঁজ নিয়ে আমি নিশ্চিত করব, যেন সে আসে। আমার ওকে প্রয়োজন। বয়স যত বাড়ে, প্রয়োজনও তত বাড়তে থাকে।’

নভেম্বর ১২, ২০২৬
পড়াশোনার পাশাপাশি শৌখিন মাছ চাষ করে ভাগ্য বদলেছেন আব্দুল্লাহ
পড়াশোনার পাশাপাশি শৌখিন মাছ চাষ করে ভাগ্য বদলেছেন আব্দুল্লাহ

৪০ টাকায় কেনা দুটি রঙিন মাছ থেকে ৩০ লাখ টাকার হ্যাচারি গড়েছেন যশোরের আবদুল্লাহ। বন্ধুর অ্যাকুয়ারিয়ামে দেখে এ যাত্রা শুরু করেন তিনি। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

নভেম্বর ১২, ২০২৬
একটা রুমও ছিল না, ধানমন্ডি লেকই ছিল ই-ক্যাবের অফিস—রাজিব আহমেদ
একটা রুমও ছিল না, ধানমন্ডি লেকই ছিল ই-ক্যাবের অফিস—রাজিব আহমেদ

২০১৪ সাল। ঢাকায় তখনো থ্রি-জি ইন্টারনেট ঠিকমতো চলে না, ফোর-জি দূরের কথা। এমন সময় কয়েকজন মানুষ মিলে ঠিক করলেন, দেশের ই-কমার্স খাতের জন্য একটা সংগঠন দরকার। কিন্তু সংগঠন করতে কমপক্ষে সাতটি প্রতিষ্ঠান লাগে আর সভাপতি হতে রাজি কেউ নেই। শেষ পর্যন্ত দায়িত্বটা নিলেন এমন একজন, যিনি নিজে কোনো দিন ই-কমার্স ব্যবসা করেননি। তাঁর পরিকল্পনা ছিল সহসভাপতি হয়ে বক্তৃতা দেবেন, গবেষণা করবেন। ২০১৪ সালের ৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। সেই মানুষ রাজিব আহমেদ। ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি। জনপ্রিয় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ‘সার্চ ইংলিশ’-এরও প্রতিষ্ঠাতা তিনি। ই-ক্যাবের এক যুগ পূর্তির মাসে প্রথম আলোর কার্যালয়ে বসে তিনি কথা বলেছেন তরুণ উদ্যোক্তা, এ খাতের বর্তমান সংকট ও ঢাকার বাইরের সম্ভাবনা নিয়ে। সাক্ষাৎকারটি নিয়েছেন রাহিতুল ইসলাম।

শুরু থেকেই শুরু করি। ই-ক্যাব গড়ার ভাবনাটা এল কীভাবে?

রাজিব আহমেদ: ২০১৪ সালের মাঝামাঝি সময়ে আবদুল ওয়াহেদ তমাল, শাহেদ আলী আর আমি—তিনজন মিলে ঠিক করলাম, একটা অ্যাসোসিয়েশন করা দরকার। পরে আরও কয়েকজনকে নিয়ে সিদ্ধান্ত হলো। কিন্তু তখন কমিটি বানানোর লোকই ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। একটা অ্যাসোসিয়েশন করতে কমপক্ষে সাতটি ট্রেড লাইসেন্স বা সাতটি প্রতিষ্ঠান লাগে। সাতজনকে এক করা গেলেও কেউ সভাপতি হতে আগ্রহী ছিলেন না। আমি কোনোকালেই ই-কমার্স ব্যবসায়ী ছিলাম না, এখনো নই। তাই ভাবনা ছিল, আমি হব সহসভাপতি আর সভাপতি হবেন খাতের কোনো প্রবীণ মানুষ। কয়েকজনকে প্রস্তাবও দেওয়া হয়েছিল, কেউ রাজি হননি। কারণ দুটো। এক, তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের আরেকটি ট্রেড অ্যাসোসিয়েশনের দিক থেকে একধরনের চাপ ছিল। দুই, তখন একটা ঘর নেই, কাগজ নেই, কলম নেই, শূন্য থেকে দাঁড় করানোই চ্যালেঞ্জ। সভাপতি হওয়ার ইচ্ছা আমার কখনো ছিল না। আমি লেখাপড়া করতে পছন্দ করি। ভেবেছিলাম, সহসভাপতি হয়ে এখানে-ওখানে বক্তৃতা দেব, গবেষণা করব। সেসব গবেষণা এখন ২০২৬ সালে এসে করছি। শেষে সাতজন পাওয়া গেল, ফেসবুকে আস্তে আস্তে আরও মানুষ এলেন। ২০১৪ সালের ৮ নভেম্বর প্রেসক্লাবে আনুষ্ঠানিক ঘোষণা হলো। সাংবাদিক আর আইটি খাতের মানুষ মিলিয়ে ২০০ জনের মতো ছিলেন। কোনো মন্ত্রী বা উচ্চপদস্থ কাউকে পাওয়া যায়নি। অনেকে হয়তো ভেবেছিলেন, কয়েকজন মিলে কিছু একটা করছে। তখন থ্রি-জি ইন্টারনেটই ভালো ছিল না, ফোর-জি তো পরের কথা।

সেই প্রতিকূল সময়ে সভাপতি হিসেবে কমিটিতে আপনার ভূমিকা ঠিক কী ছিল?

রাজিব আহমেদ: ইসি কমিটির অন্য সদস্যরা করপোরেট কোম্পানির সঙ্গে যোগাযোগ, সরকারি পর্যায়ে দৌড়ঝাঁপ—এগুলো ভালো করেছেন। আমি বুঝলাম, ৮-১০টা বা ২০টা কোম্পানি নিয়ে অ্যাসোসিয়েশন হলে ই-কমার্স খাত কোনো দিন দাঁড়াবে না। আমি শুরু থেকেই বলেছিলাম, এক মেয়াদ সভাপতি থাকব, দ্বিতীয়বার দাঁড়াব না। তখন ভাবলাম, আমাদের লক্ষ্য যে সদস্যরা, তাঁরা আসলে থাকেন কোথায়? প্রথমত, ফেসবুকে। দ্বিতীয়ত, তাঁরা টেলিভিশন দেখেন না, ইউটিউব-ফেসবুকে ভিডিও দেখেন। অন্য ব্যবসার একটা জায়গা আছে, সফটওয়্যারের জন্য কারওয়ান বাজার, হার্ডওয়্যারের জন্য আইডিবি ভবন বা এলিফ্যান্ট রোড। ই-কমার্সের সে রকম কোনো জায়গা নেই। উদ্যোক্তাদের ৯০ শতাংশের অফিস নেই; ঘরে বসে ওয়েবসাইট বা ফেসবুক পেজ খুলে ব্যবসা করেন। বেশির ভাগের বয়স ২০ থেকে ৩০। তাঁদের এক করা বিশাল চ্যালেঞ্জ। তাই ই-ক্যাবের ফেসবুক গ্রুপে তাঁদের অ্যাড করতে শুরু করলাম। একটানা ৩০ ঘণ্টাও সময় দিয়েছি, ঘুমাইনি।

অফিসই তো ছিল না। সদস্যদের সঙ্গে দেখা করতেন কোথায়?

রাজিব আহমেদ: ই-ক্যাবের তখন অফিস ছিল না। ধানমন্ডি লেক হয়ে গেল আমার অফিস। ঢাকার বিভিন্ন জায়গা, এমনকি বিভিন্ন জেলা থেকে ফেসবুক গ্রুপের সদস্যরা সেখানে দেখা করতে আসতেন। তখন ৯০ শতাংশই ছেলে, মেয়ে প্রায় ছিল না। কেউ উত্তরা থেকে এসেছেন, কেউ নিজের ওয়েবসাইট দেখাতে এসেছেন। আমার বিরুদ্ধে তখন একটা অভিযোগ ছিল, ই-ক্যাবের সভাপতি সারা দিন ফেসবুকে পড়ে থাকেন কেন? বাংলাদেশে প্রায় ৪০০ ট্রেড অ্যাসোসিয়েশন আছে, কোনোটির সভাপতি এমন করেন না। কিন্তু ওই গ্রুপই ই-ক্যাবকে দাঁড় করিয়েছে। ২০১৫ সালের ৩ জানুয়ারি শুরু করলাম স্কাইপ আড্ডা। রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলত, সবার জন্য উন্মুক্ত ও বিনা মূল্যে। আমি ব্যবসার খুঁটিনাটি জানতাম না, তাই অভিজ্ঞ কয়েকজনও যোগ দিতেন। কারও কুরিয়ার সার্ভিসের সমস্যা, কেউ জানতে চাইতেন ফেসবুক পেজে বিজ্ঞাপন কীভাবে দেবেন। আমরা পথ দেখাতাম, এখানে যান, অমুকের সঙ্গে কথা বলুন। ঢাকার উত্তরা, বনানী, ধানমন্ডিসহ নানা এলাকায় আমি নিজে গিয়ে প্রতি মাসে আড্ডার আয়োজন করতাম। লোক বেশি হলে বড় রেস্তোরাঁ, কম হলে ছোট কোনো জায়গা। আরেকটা উদ্যোগ ছিল ই-ক্যাবের ব্লগ। কোনো অ্যাসোসিয়েশনের তখন ব্লগ ছিল না, এখনো নেই। ই-কমার্সের যত তথ্য তখন পাওয়া যেত, সবই আমেরিকান বইপত্র বা ওয়েবসাইটের। অথচ বাংলাদেশের ই-কমার্স অনেক আলাদা। এখানে অ্যামাজন বা আলিবাবার মতো প্রতিষ্ঠান কখনো ছিল না, এখনো নেই। দেশে কয়েক হাজার কোটি টাকার কোম্পানি অনেক আছে, অথচ ই-কমার্সে আমরা কয়েক শ কোটি টাকার ঘরই পেরোতে পারিনি। আর সবচেয়ে বড় পার্থক্য ক্যাশ অন ডেলিভারি। অনলাইনে অর্ডার দিয়ে পণ্য হাতে পেয়ে টাকা দেওয়া, অন্য কোনো দেশে এতটা আছে কি না, আমার জানা নেই। এতে কুরিয়ার থেকে টাকা পাওয়া, পণ্য ফেরত, গ্রাহকের অভিযোগ, নানা ঝামেলা সামলাতে হয়।

কোনো বড় আর্থিক প্রণোদনা ছাড়া উদ্যোক্তাদের কাছে ই-ক্যাব এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠল কীভাবে?

রাজিব আহমেদ: আমার জনপ্রিয়তার মূল কারণ, আমি প্রায় ২০০টি সমস্যার সমাধান করেছি, কুরিয়ার সার্ভিস আর উদ্যোক্তাদের মধ্যে। একবার রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত মেসেঞ্জারে বসে ৪টি কোম্পানির সমস্যা মিটিয়েছি। কোনোটি ৫ হাজার, কোনোটি ৫০ হাজার টাকার। সবচেয়ে বড়টি ছিল ৮ লাখ টাকার, একটি কুরিয়ার সার্ভিস এক সদস্যের টাকা দিচ্ছিল না। কয়েক দফায় ওদের অফিসে গিয়ে সেই টাকা আদায় করা হয়। দ্বিতীয় কারণ, পেমেন্ট গেটওয়ে। তখন এসএসএলকমার্জে যুক্ত হতে শুরুতে ২০ হাজার টাকা, তারপর মাসে ২ হাজার টাকা দিতে হতো। এক টাকার বিক্রি হোক বা না হোক, প্রথম বছরেই খরচ ৪৪ হাজার টাকা। আমরা পেমেন্ট গেটওয়েগুলোকে বোঝালাম, নিবন্ধন ফি আর মাসিক চার্জ না নিয়ে শুধু বিক্রির ওপর কমিশন নিন। খাত বড় হলে আপনারাই লাভবান হবেন। সহজে রাজি হয়নি, কিন্তু হয়েছে। এরপর উদ্যোক্তা জানলেন, বিক্রি হলে তিন শতাংশের মতো দিতে হবে, এর বাইরে কোনো খরচ নেই। হঠাৎ করে অনেক সদস্য কোম্পানির উঠে আসার পেছনে এটা এক নম্বর কারণ। বিকাশের সঙ্গেও চুক্তি করেছিলাম। অন্যদের কাছ থেকে দুই-আড়াই শতাংশ নিলেও ই-ক্যাবের সদস্যদের কাছ থেকে নিত দেড় শতাংশ। বলেছিলাম, আমরা আপনাদের কাছে এক টাকাও চাই না, আমাদের সদস্যদের এই সুবিধাটুকু দিন। কুরিয়ার সার্ভিসগুলো হয়তো দাম কমায়নি। কিন্তু গ্রুপে একটা নেতিবাচক খবর এলে কয়েক হাজার মানুষ জেনে যেত, তাতে তাদের ব্যবসায় ধাক্কা লাগত। এগুলোর কোনোটির কৃতিত্ব আমি একা দাবি করি না; আমরা কয়েকজন মিলে করেছি।

রাজিব আহমেদ

পেছনে ফিরে তাকালে আপনার নিজের সবচেয়ে বড় ব্যক্তিগত অবদান কোনটি বলে মনে হয়?

রাজিব আহমেদ: তরুণদের অ্যাসোসিয়েশনে নিয়ে আসা। শুধু নিয়ে আসা নয়, সামনের সারিতে আনা, তাঁদের হাতে মাইক্রোফোন তুলে দেওয়া, গণমাধ্যমের সামনে দাঁড় করানো। বিশের ঘরের তরুণ, এমনকি সবে এসএসসি দিয়েছে এমন কিশোরকেও সামনে এনেছি। ই-কমার্স এমন একটা খাত, যেখানে সংখ্যাগরিষ্ঠই তরুণ। তাই গ্রুপের কভার ফটো থেকে অনুষ্ঠানের মঞ্চ—যতভাবে পারা যায়, তাঁদের তুলে ধরেছি। অন্য অনেক কিছুর কৃতিত্ব আমি সবাইকে দিই। কিন্তু এই দর্শন একান্তই আমার। সে সময়ের অনেকে এখন পরিচিত মুখ, অনেকে ভালো করছেন।

শুরুতে যে দীর্ঘমেয়াদি স্বপ্ন দেখেছিলেন, তার কতটা পূরণ হয়েছে?

রাজিব আহমেদ: কিছু স্বপ্ন রূপকথার চেয়ে ভালোভাবে পূরণ হয়েছে। ২০১৬ সালে বলেছিলাম, ই-কমার্স বিলিয়ন ডলারের খাত হবে। দ্য ডেইলি স্টারে সেটা ছাপাও হয়েছিল। ১০ বছরে এখন এটি ৮-১০ বিলিয়ন ডলারের খাত। যা বলেছিলাম, তার ৮-১০ গুণ। আরেকটা স্বপ্ন ছিল, ২৪ জেলা নয়, সব উপজেলায় ই-কমার্সের সুফল যাবে। এখন তা ইউনিয়ন পর্যায়ে চলে গেছে। উদ্যোক্তা এখন লাখ পাঁচেক। ২০১৫ সালে আমরা বলতাম, ১ হাজার কোটি টাকার লেনদেন; এখন বলা হচ্ছে ১ লাখ কোটি টাকা। বিকেলে যেকোনো তিনটি কুরিয়ার সার্ভিসের অফিসে গেলেই বোঝা যায়, খাতটা কত বড় হয়েছে। কয়েক দিন আগে দেখলাম, কর্ণফুলী গার্ডেন সিটির মতো শপিং মল বন্ধ হয়ে গেছে, আরও ১০-১১টি বন্ধ হওয়ার পথে। প্রতিটি প্রতিবেদনেই অন্যতম কারণ হিসেবে অনলাইন কেনাকাটার কথা এসেছে। ১০-১২ বছরে মানুষের কেনাকাটার অভ্যাস এমন বৈপ্লবিকভাবে বদলাবে, তা আগে কেউ ভাবেননি। আর যেটা হয়নি: তরুণদের আরও বেশি সহায়তা দরকার ছিল।

সংগঠন গড়লেন, খাত বড় করলেন, তারপর হঠাৎ সরে গেলেন কেন?

রাজিব আহমেদ: হঠাৎ নয়। প্রথমেই কথা দিয়েছিলাম, একবারই সভাপতি থাকব। বাংলাদেশে কেউ চেয়ার ছাড়তে চায় না। আমি তখন ই-কমার্স খাতে অনেক জনপ্রিয়, তবু চেয়ার ছেড়েছি। এটা আমার প্রতিজ্ঞা ছিল, নীতির ব্যাপার। এখান থেকে কিছু নেব না, এটাও প্রতিজ্ঞা ছিল। ই-কমার্সে কোনো ব্যবসা করিনি। অনেক কোম্পানি প্রস্তাব দিয়েছিল, পাঁচ শতাংশের মালিক হন, বোর্ডে থাকুন, বিদেশি বিনিয়োগ আনতে সুবিধা হবে। নিইনি।

বর্তমান ই-কমার্স খাতের সামগ্রিক অবস্থাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?

রাজিব আহমেদ: ভালো দিক হলো, এখন আর মানুষকে ই-কমার্স বোঝাতে হয় না। মানুষ অনলাইনে কেনাকাটায় এতটাই অভ্যস্ত যে শপিং মল হুমকির মুখে। ঢাকার জনসংখ্যা বেড়েছে, মলের বিক্রিও বাড়ার কথা ছিল; সেই বিক্রির একটা অংশ অনলাইনে চলে এসেছে। খারাপ দিক হলো, উদ্যোক্তাদের কোনো সাপোর্ট সিস্টেম নেই। তাই ঝরে পড়ার হার অনেক বেশি। এর দায়িত্ব কেউ নিতে চায় না, না সরকার, না অ্যাসোসিয়েশন। এটা খুব হতাশাজনক।

এ সংকট থেকে উত্তরণে ঠিক কী ধরনের প্রাতিষ্ঠানিক সাপোর্ট প্রয়োজন?

রাজিব আহমেদ: ছোট ও তরুণ উদ্যোক্তাদের জন্য কিছু ব্যবস্থা করলেই হয়। আইসিটি বিভাগ ২ হাজার উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল, সরকার বদলের পরও সেটা আছে। ওই উদ্যোগের সঙ্গে হয়তো আমার নাম নেই, কিন্তু ধারণাটা মূলত আমার ছিল। ফেসবুকে ও ওয়েবসাইটে এ নিয়ে আমার অনেক লেখা আছে। আমার প্রস্তাব হলো, ৫০ হাজারের জায়গায় ১ লাখ টাকা করে দেওয়া হোক। ২০ থেকে ৩৫ বছর বয়সী, ট্রেড লাইসেন্স, টিআইএন বা ব্যাংক স্টেটমেন্টের মতো শর্ত পূরণ করা উদ্যোক্তাদের অডিট ফার্মের মাধ্যমে বাছাই করা যায়। ২৪ জেলা থেকে ১০ হাজার উদ্যোক্তা। টাকাটা খরচ হবে শুধু ডেলিভারি চার্জে। প্রতি ডেলিভারিতে ১০০ টাকা ধরলে ১ হাজার পণ্য গ্রাহক বিনা ডেলিভারি চার্জে পাবেন। এক বছরে হাজার ডেলিভারি দিতে পারলে একজন উদ্যোক্তা মোটামুটি দাঁড়িয়ে যান। দুর্ভাগ্য, প্রতিষ্ঠাতা সভাপতি হয়েও আমার এসব ধারণা খুব একটা গুরুত্ব পায়নি। কুরিয়ার সার্ভিসের সঙ্গে ই-কমার্সের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আমরা একতরফা তাদের সমালোচনা করি। কিন্তু ডেলিভারির জন্য যে সফটওয়্যার, হার্ডওয়্যার, গাড়ি, মোটরসাইকেল লাগে, সরকার সেগুলো পুরোপুরি কর-ভ্যাটমুক্ত করলে ই-কমার্সের বাজার আরও বাড়বে, উদ্যোক্তারাও উপকৃত হবেন।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ই-ক্যাবের নির্বাচন বারবার স্থগিত হয়ে গেল। সংগঠনটি এক গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এ সংকটকে কীভাবে দেখছেন?

রাজিব আহমেদ: এটা শুধু ই-ক্যাবের সংকট নয়। দেশের আরও অনেক অ্যাসোসিয়েশনে একই অবস্থা, আইটির বাইরেও। তাই এটা দেশের সমস্যা। নীতিনির্ধারকদের কড়া হতে হবে। বলতে হবে, অনেক হয়েছে, এত দিনের মধ্যে নির্বাচন হতে হবে। যাঁদের আপত্তি আছে, তাঁরা এসে বসুন। সরকার ছাড়া এটা সম্ভব নয়। নইলে কেউ একটা রিট বা মামলা করলেই আবার পিছিয়ে যাবে। বেসরকারি খাত বা ই-কমার্স কোম্পানিগুলোর এখানে করার কিছু নেই। আরেকটা বিষয়। ১২ বছর আগে ই-কমার্স ছিল মূলত আইসিটির বিষয়। এখন তা অনেকটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে চলে গেছে। আমি এটাকে খুবই ইতিবাচক মনে করি। ই-কমার্স আসলে কমার্সেরই ইলেকট্রনিক রূপ।

রাজিব আহমেদ

বিপুল বিনিয়োগ পাওয়া বেশ কিছু বড় ই-কমার্স প্রতিষ্ঠান হঠাৎ মুখ থুবড়ে পড়ছে বা দেউলিয়া হয়ে যাচ্ছে। এর অন্তর্নিহিত কারণ কী?

রাজিব আহমেদ: বড় কোম্পানির ধ্বংস সারা পৃথিবীতেই হয়। ভারতে ই-লার্নিং প্রতিষ্ঠান বাইজুসের মতো বহু বিলিয়ন ডলারের কোম্পানিরও একই দশা হয়েছে। কেন হয়, তা নিয়ে নানা মত আছে। আমি খুব কাছ থেকে দেখেছি, বড় কোম্পানির অনেক মালিক খাতের রাজনীতি থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেন। অথচ তাঁদের ভাবা উচিত, অ্যাসোসিয়েশন শত্রু নয়; এর মাধ্যমেই নীতিগত সহায়তা পাওয়া যায়। আজ ৫০ কোটি টাকা এনেছি, খাত বড় হলে কীভাবে ৫০০ কোটি আনব, এ চিন্তা করা উচিত। এটা অবশ্য আমার ব্যক্তিগত মত, অনেকে একমত না-ও হতে পারেন। কয়েকটি বড় কোম্পানি বড় সমস্যাও তৈরি করেছে, তা গণমাধ্যমেই এসেছে। যে খাতের আকার ১০০ গুণ বেড়েছে, সেখানে বড় কোম্পানিগুলোর আরও ভালো করার কথা ছিল। তারা বিনিয়োগসহ নানা সরকারি সহায়তা পেয়েছে, সরকারি সহায়তায় বিদেশেও গেছে। এখন যারা বড় বা বড় হচ্ছে, তাদের পুরো মনোযোগ ব্যবসায় থাকা উচিত। যিনি ১০০ কোটি টাকার কোম্পানি চালাচ্ছেন, যাঁর অধীনে হাজার মানুষ কাজ করেন, তাঁর মাথাব্যথা সেটাই হওয়া উচিত।

ই-ক্যাবের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্বে ভবিষ্যতে কাদের আসা উচিত বলে আপনি মনে করেন?

রাজিব আহমেদ: এখন কথাটা শান্তিতে বলতে পারি, কারণ আমি আর নির্বাচনে দাঁড়াচ্ছি না। কেউ বলবেন না যে রাজিব আহমেদ আবার সভাপতি হতে চান বলে এসব বলছেন। আমার মনে হয়, নেতৃত্বে দুই ধরনের মানুষ দরকার। এক ধরন ব্যবসায়ী, আরেক ধরন যাঁরা খাতটা বোঝেন, বিশ্লেষণ করতে পারেন। এ দুইয়ের ভারসাম্য না হলে চলবে না। ই-কমার্স পুরোপুরি জ্ঞানভিত্তিক খাত। একজন ডেলিভারিম্যানকেও অ্যাপের ব্যবহার জানতে হয়।

নারী উদ্যোক্তাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘উই’ (উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম)-এর জন্ম তো আপনার হাত ধরেই?

রাজিব আহমেদ: ঠিক আমার হাত দিয়ে নয়। ২০১৬ সালে দেখলাম, ফেসবুকভিত্তিক উদ্যোক্তাদের বেশির ভাগই নারী। অথচ ইসি কমিটির নয়জনের কেউ নারীদের নিয়ে কাজ করেন না। কমিটিতে একমাত্র নারী ছিলেন নাসিমা আক্তার নিশা। তাঁকে প্রায় প্রতি সপ্তাহে বলতাম, আমি যত দিন সভাপতি আছি, তার মধ্যে একটা সংগঠন দাঁড় করান। আমি চলে গেলে কেউ আর এটা নিয়ে ভাববে না। শেষ পর্যন্ত ২০১৭ সালে শুরু হলো। নামটাও আমি ঠিক করে দিই। প্রথম দিন ১৪ জনের মধ্যে ৭ জন এসেছিলেন আমার কারণে। আমি ছিলাম প্রথম উপদেষ্টা, গ্রুপের অ্যাডমিনও। আমার মেয়াদ শেষ হওয়ার পরও গ্রুপটা কোনোরকমে চলছিল। ২০১৯ সালের ১৬ আগস্ট উইয়ের সদস্য ছিল সাড়ে ৩ হাজার, দিনে পোস্ট পড়ত ৩-৪টা। তখন দায়িত্ব নিলাম। পরে কয়েক মাস নিশা ব্যক্তিগত কারণে সময় দিতে পারেননি; পুরো দায়িত্ব আমার ওপর এসে পড়ে। দুটো মৌলিক পরিবর্তন আনলাম। এক. আগে দেশি-বিদেশি সব পণ্য চলত; এখন থেকে শুধু দেশি পণ্য। তখন দেশি পণ্যের আলাদা কোনো গ্রুপ ছিল না, শুধু দেশি পণ্যের ওয়েবসাইটও প্রায় ছিল না। দুই. বাংলিশে কোনো পোস্ট দেওয়া যাবে না, লিখতে হবে বাংলা অক্ষরে। আমি দিনে ১২, ১৪, এমনকি ১৬ ঘণ্টা সময় দিতে শুরু করলাম। এক বছরের মধ্যে সদস্য হলো প্রায় ১০ লাখ।

খাতটিকে দীর্ঘ মেয়াদে টেকসই ও সুশৃঙ্খল করতে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া উচিত?

রাজিব আহমেদ: সবার আগে একটা জরিপ দরকার, কতজন উদ্যোক্তা, কার কতজন কর্মী, কে ১০ জন, কে ২০ জন, কে ১০০ জন নিয়ে চলছেন। পুরো খাতের ছবি পেলেই নীতি ঠিক করা যায়। আমার কাছে সবচেয়ে বড় দুর্বলতা হলো, ঢাকার বাইরের উদ্যোক্তা এখনো সীমিত। অথচ পণ্য তো ঢাকায় হয় না। ঢাকায় চাষ হয় না, বুড়িগঙ্গায় মাছও নেই। কৃষিপণ্য তো বটেই, শিল্পপণ্যও আসে ঢাকার বাইরে থেকে। তাই শুরু করতে হবে সিলেট, খুলনার মতো বিভাগীয় শহর দিয়ে। আমরা ঢাকায় বসে ভাবি, কিন্তু খুলনায় গিয়ে দশটা ই-কমার্স অফিস দেখে আসি না। প্রতিটি বিভাগীয় শহরে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলা দরকার। আমার সহযোগিতা লাগলে আমি আছি। ভারতের দিকে তাকান। দিল্লিতে যতটা ই-কমার্স পাবেন, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুতেও পাবেন। সেখানকার ই-কমার্স অনেকটা ভারসাম্যপূর্ণ, এলাকাভিত্তিক। আমাদেরটা শুধুই ঢাকাকেন্দ্রিক। ই-ক্যাবকে জিজ্ঞাসা করে দেখুন, মোট সদস্যের কতজন ঢাকার। উত্তরেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে।

শেষ প্রশ্ন। দীর্ঘ এক যুগের এ পথচলায় ব্যক্তিগতভাবে আপনার পাওয়া আর না-পাওয়ার খতিয়ান কী?

রাজিব আহমেদ: আমি সবকিছুই পেয়েছি। আমার নিজেকে নিয়ে যে স্বপ্ন ছিল, এখন সেটাই করছি। গত দুই মাসে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছি। আগামী বছর থেকে হয়তো বিদেশে গিয়ে বক্তৃতা দেব। ব্যক্তিগতভাবে যা চেয়েছিলাম, পেয়েছি তার চেয়ে অনেক বেশি। ই-কমার্সে আমার মতো জনপ্রিয়তা আর কারও নেই। না-পাওয়ার ঘরে শূন্য।

আপনাকে আন্তরিক ধন্যবাদ।

রাজিব আহমেদ: আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা।

নভেম্বর ১২, ২০২৬
চীনের গোয়েন্দা সংস্থা যেভাবে যৌনতাকে হাতিয়ার বানাল
চীনের গোয়েন্দা সংস্থা যেভাবে যৌনতাকে হাতিয়ার বানাল

বেইজিংয়ের সাবেক সিআইএ স্টেশন চিফ কিথ রিগিন বেইজিংগামী মার্কিন নির্বাহীদের সেখানকার সুন্দরী নারীদের সম্ভাব্য আগ্রহ সম্পর্কে একটি সহজ সতর্কবার্তা দিতেন, ‘চীন বা এ–জাতীয় স্থানে গেলে আপনার রূপ রাতারাতি বেড়ে যায় না।’

কিন্তু রিগিনের মতে, যুক্তরাষ্ট্রের শীর্ষ নির্বাহী এবং সরকারি কর্মকর্তারা প্রায়ই অতিরিক্ত অহংকারী হন। তাঁরা এসব সতর্কবার্তা উপেক্ষা করেন এবং অনেক সময় মনে করেন, নিরাপত্তার নিয়মাবলি বুঝি তাঁদের জন্য প্রযোজ্য নয়। আর ঠিক এই মানসিকতাই তাঁদের চীনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) ক্রমবর্ধমান কৌশলী গোয়েন্দা ফাঁদের সহজ শিকারে পরিণত করে।

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং হতে যাচ্ছেন এই পর্যন্ত এমএসএসের ‘হানি ট্র্যাপ’-এ পড়া সবচেয়ে প্রভাবশালী মার্কিন নাগরিক। অন্তত দুই বছর আগে অ্যালিস হুয়াং নামের এক কথিত এমএসএস এজেন্টের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন, যা পরবর্তী সময়ে শারীরিক সম্পর্কে রূপ নেয়। তবে তিনি প্রথম নন; রিগিন আমাকে জানিয়েছেন, এ ধরনের অপারেশনের শিকার হওয়া আরও অন্তত ২০ জন ভুক্তভোগীর কথা তিনি জানেন।

চীনের ‘হানিট্র্যাপে’ এনভিডিয়ার প্রধান, এর পরিণতি কী হবে

এনভিডিয়ার এ ঘটনা কয়েকটি কারণে গোয়েন্দা বিশ্বকে নাড়া দিয়েছে। মামলার ব্যাপারে অবগত এক কর্মকর্তার মতে, মার্কিন কর্মকর্তারা অন্তত দুই বছর ধরে এনভিডিয়ার সঙ্গে চীনা লেনদেনের তদন্ত করছেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জেনসেন হুয়াংয়ের এই দুর্বলতা বা ঝুঁকির বিষয়ে প্রায় এক বছর আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে অবহিত করা হয়েছিল। আর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি বছরের বসন্তেই এ মামলা–সম্পর্কিত এক আন্তসংস্থা সতর্কবার্তা প্রচারে সহায়তা করেছিলেন।

কিন্তু প্রশ্ন হলো, পদক্ষেপ নিতে এত দেরি কেন হলো? এটাই এখন সবচেয়ে বড় ও ভীতিকর প্রশ্ন। কেন এর লাগাম টানতে আগেভাগে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হলো না? প্রাথমিক প্রমাণ ইঙ্গিত করে যে এমএসএস দুটি লক্ষ্য নিয়ে কাজ করছিল। একদিকে এনভিডিয়ার মূল্যবান চিপ হাসিলের জন্য সরবরাহ-শৃঙ্খলে অনুপ্রবেশ করা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নীতিকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা।

ঘটনাটি যতই খতিয়ে দেখা যায়, রহস্যগুলো ততই জটিল হয়ে ওঠে। ট্রাম্প হুয়াংয়ের নিরাপত্তাঝুঁকির খবর জানার পরও কেন তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেন? প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এমএসএসের সম্পৃক্ততার কথা যদি জেনসেন না-ই জেনে থাকেন, তবে এফবিআই কেন তাঁকে কোনো সুরক্ষামূলক বা প্রতিরোধমূলক ব্রিফিং দিল না? কাশ প্যাটেলের এফবিআই কি ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে চীনের এই গোয়েন্দা নজরদারির পেছনে পর্যাপ্ত সময় দিতে পারেনি?

২০২৪ সালের জুন মাসে তাইপেইয়ের একটি বারে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বসে আছেন জেনসেন হুয়াং

সিআইএ এবং এফবিআইয়ের চীনবিষয়ক বিশেষজ্ঞদের মনে এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ট্রাম্পের এক প্রভাবশালী বন্ধুর সঙ্গে একজন সন্দেহভাজন চীনা এজেন্টের সম্পর্কের তথ্য থাকা সত্ত্বেও গোয়েন্দা তদন্তটি কেন থমকে গিয়েছিল?

হুয়াং যেন ধরে নিয়েছিলেন যে তাঁর ওপর কোনো আঁচ লাগবে না। ২০২৪ সালের জুনে তাইপের এক বারে এবং পরের বছর মে মাসে একই শহরের এক ট্রেড শোতে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর দুটি ছবি নিউইয়র্ক টাইমস বছর খানেক আগে প্রকাশ করে। এই ছবিগুলো আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। এনভিডিয়া তখন সিঙ্গাপুরভিত্তিক ‘মেগাস্পিড’ নামের একটি সংস্থায় উন্নত চিপ বিক্রি করছিল, যেখানে অ্যালিস হুয়াং কর্মরত ছিলেন এবং প্রতিষ্ঠানটি মূলত একটি চীনা গেমিং কোম্পানি থেকেই রূপ নিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এনভিডিয়ার শীর্ষ মহলে কোনো বিপদের ঘণ্টা বাজেনি।

সাধারণ মানুষ রোমাঞ্চকর গোয়েন্দা কেলেঙ্কারি দেখতে ভালোবাসে, বিশেষ করে তার সঙ্গে যদি যৌনতার যোগ থাকে। এনভিডিয়া প্রধান তাঁর স্ত্রী, পরিবার ও প্রতিষ্ঠানের কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়ার পর নিউইয়র্ক পোস্ট গত সোমবার শিরোনাম লিখেছিল, ‘হুয়াং হুয়াং ব্যাং ব্যাং’।

চীন যেভাবে মার্কিন ডলারের আধিপত্য ভাঙতে যাচ্ছে

চীন কেন বিপুল পরিমাণে সোনা কিনছে? কাহিনি কী

তবে এ ঘটনা সাধারণ কেলেঙ্কারির চেয়েও অনেক গভীরে প্রোথিত। কারণ, এর সঙ্গে জড়িত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অন্যতম মূল্যবান গোপন সম্পদ। আর অন্য পাশে রয়েছেন এমন একজন প্রেসিডেন্ট, যিনি চীনকে ক্রমবর্ধমান সামরিক ও গোয়েন্দা হুমকি হিসেবে দেখার বদলে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য জোর দিয়ে আসছেন এবং তাঁকে অবলীলায় ‘আমার বন্ধু’ বলে আখ্যা দেন।

ট্রাম্প অবশ্য এই কেলেঙ্কারিতে জেনসেন হুয়াংয়ের ভূমিকাকে পাত্তা দেননি। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি স্রেফ মনে করি, উনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ। মানে, উনি দারুণ একজন ব্যক্তিত্ব। তিনি একটি দুর্দান্ত মার্কিন কোম্পানি গড়ে তুলেছেন...এবং আমি শতভাগ নিশ্চিত যে উনি এই পরিস্থিতি ভালোভাবেই সামলে উঠবেন।’

ট্রাম্প দাবি করেন, এক বছর আগে তাঁকে এ বিষয়ে ব্রিফ করা হয়েছিল কি না, কিংবা মে মাসে বেইজিংয়ে সি চিন পিংয়ের সঙ্গে সম্মেলনে হুয়াংকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা তাঁর মনে নেই। তবে সম্প্রতি তিনি হুয়াংকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তুমি কি কোনোভাবে বুঝতে পেরেছিলে যে সে একজন স্পাই ছিল?’ হুয়াং জবাবে বলেছেন, ‘আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সে একজন স্পাই।’ আর ট্রাম্প বলেন, ‘আমি সত্যিই তাঁকে বিশ্বাস করি।’ ট্রাম্পের জন্য বিষয়টি বোধ হয় সেখানেই শেষ!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ন্যাশনাল মেডেল অব সায়েন্স নিচ্ছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। ৮ অক্টোবর, ওয়াশিংটন ডিসি।

এনভিডিয়ার এই কথিত এমএসএস এজেন্টের মুখোমুখি হওয়া প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টানা দুই দশক ধরে চীনের ক্রমবিকাশমান আক্রমণাত্মক গোয়েন্দা তৎপরতা সত্ত্বেও শীর্ষ মার্কিন সরকারি ও ব্যবসায়ী কর্তারা এখনো এমএসএসকে সঠিকভাবে চিনতে ব্যর্থ হচ্ছেন।

আমার গবেষণাধীন উপন্যাস ‘বার্নিং রেড’-এর কাজ করার সময় আমি এই ইতিহাসের গভীরে ডুবে ছিলাম। বইটি ২০১০ ও ২০১১ সালের একটি এমএসএস অপারেশনের ওপর ভিত্তি করে লেখা, যা চীনে সিআইএর গোয়েন্দা নেটওয়ার্ককে পুরোপুরি তছনছ করে দিয়েছিল। সাবেক এক কর্মকর্তা আমাকে জানিয়েছেন, সেই ঘটনার শেষ নাগাদ সিআইএর হয়ে কাজ করা ৮০ জনের বেশি চীনা নাগরিককে চিহ্নিত করে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দিয়েছিল চীন।

এমএসএস একসময় অত্যন্ত সতর্কতার সঙ্গে তথ্য সংগ্রহ করত; তাদের কর্মকর্তারা বলতেন ‘হাজারটা বালুকণা থেকে ছোট ছোট তথ্য ছেঁকে নেওয়া।’ কিন্তু সেই দিন বদলে গেছে। এটি এখন একটি আগ্রাসী ও চরম ঝুঁকিপূর্ণ সংস্থায় পরিণত হয়েছে, যাদের কাজ করার ধরন সাবেক সোভিয়েত কেজিবির মতোই দুর্ধর্ষ। সাবেক মার্কিন কর্মকর্তারা জানান, ২০০৫ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের ওপর তাদের নজরদারি বহুগুণ বেড়ে যায়, যখন এমএসএস গোপন নথিতে যুক্তরাষ্ট্রকে তাদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে।

যুক্তরাষ্ট্র-চীনের এআই যুদ্ধ কতটা ভয়ংকর হতে যাচ্ছে

এআই নিয়ে মার্কিন অবস্থানে চীনের আপত্তি কেন

‘হানি ট্র্যাপ’ হচ্ছে চীনের প্রিয় ও কার্যকর একটি কৌশল। ১৯৯০-এর দশকে ‘পারলার মেইড’ ছদ্মনামের এক তদন্তে এফবিআই ভেবেছিল, তারা ক্যাটরিনা লিউং নামের এক চীনা এজেন্টকে নিজেদের দলে ভিড়িয়েছে। কিন্তু ডেভিড ওয়াইজের ২০১১ সালের বই ‘টাইগার ট্র্যাপ: আমেরিকাস সিক্রেট স্পাই ওয়ার উইথ চায়না’-র তথ্যমতে, লিউং উল্টো এফবিআইয়ের দুজন কর্মকর্তাকে প্রেমে ফেলে বশ করেন এবং গোপনে বেইজিংয়ের কাছে মার্কিন গোয়েন্দা তথ্য পাচার করেন।

সাবেক গোয়েন্দা কর্মকর্তারাও বারবার এ ধরনের বিপদের ব্যাপারে সতর্ক করেছেন। সিআইএ ছাড়ার পর কিথ রিগিন এবং এফবিআইয়ের সাবেক চীনবিষয়ক কাউন্টার ইন্টেলিজেন্সের প্রধান রুডি গ্যারিন যৌথভাবে ‘পামির’ নামে একটি পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা চীন সফররত মার্কিন কোম্পানিগুলোকে করপোরেট গোয়েন্দাগিরির হুমকি সম্পর্কে সতর্ক করে। গ্যারিন আমাকে বলেন, ‘আমরা অসংখ্য শীর্ষ নির্বাহীকে ব্রিফ করেছি। কিন্তু দুঃখের বিষয়, তাঁদের সংখ্যাগরিষ্ঠ অংশই এই হুমকিকে গুরুত্বের সঙ্গে নেননি।’

বেইজিং সফরের সময় একজন মার্কিন নির্বাহীকে যেভাবে চীনা গোয়েন্দারা নিশানা করেছিলেন, গ্যারিন সেই স্মৃতিকথা তুলে ধরেন। সেই নির্বাহী যখন তাঁর হোটেলের ফিটনেস সেন্টারে গিয়েছিলেন, তখন পাশের এক্সারসাইজ বাইকে থাকা এক সুন্দরী চীনা তরুণী তাঁর সঙ্গে নিখুঁত ইংরেজিতে গল্প জুড়ে দেন। পরদিনও তাঁকে সেখানে পাওয়া যায় এবং তিনি আলাপ জমাতে উন্মুখ ছিলেন। তবে তৃতীয় দিনে পাশের বাইকে যে ব্যক্তি বসেন, তিনি ছিলেন এক সুদর্শন তরুণ। গ্যারিন ব্যাখ্যা করেন, চীনারা প্রতিটি সম্ভাব্য কোণ থেকেই চেষ্টা চালিয়ে যায়।

‘জেনসেন হুয়াংয়ের মতো কোনো শীর্ষ নির্বাহী কোনো শহরে পা রাখার আগেই তাঁর ওপর কীভাবে হামলা চালানো হবে, তার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা চীনাদের টেবিলে তৈরি থাকে,’ গ্যারিন বুঝিয়ে বলেন। যদি একজন মানবী বা মানব এজেন্ট লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছাতে পারে, তবে তা চীনের সিগন্যাল ইন্টেলিজেন্স সার্ভিস ‘৩পিএলএ’-কে ভীষণ সাহায্য করে। কারণ, তখন তারা খুব সহজেই সেই ব্যক্তির মোবাইল বা ল্যাপটপে ডেটা নজরদারির যন্ত্র বা স্পাইওয়্যার বসিয়ে দিতে পারে।

স্পাই এজেন্সিগুলো কখনো কখনো তাদের লক্ষ্যবস্তুকে ঘুষ দেওয়া বা ব্ল্যাকমেলের চেষ্টা করে। কিন্তু কোটিপতি নির্বাহীদের ক্ষেত্রে মনে হয় খুব বেশি পরিশ্রম করতে হয় না—তাদের কামবাসনা, অহংকার আর অন্ধ ঔদ্ধত্যকে কাজে লাগালেই কেল্লাফতে!

ডেভিড ইগনেশিয়াস ওয়াশিংটন পোস্টের কলামিস্ট। ফরেন পলিসি থেকে সংক্ষেপে অনূদিত।

নভেম্বর ১২, ২০২৬
দিনে ১৫ ঘণ্টা শুটিং, ভোরে হাসপাতাল—মৌয়ের কঠিন দিনগুলোর গল্প
দিনে ১৫ ঘণ্টা শুটিং, ভোরে হাসপাতাল—মৌয়ের কঠিন দিনগুলোর গল্প

দেখতে দেখতে ১০ বছর পেরিয়ে গেছে। মৌসুমী মৌ এই সময়কে বলছেন শেখার এক দশক, ‘প্রতিটি অনুষ্ঠান, প্রত্যেকটি অতিথি, এমনকি প্রতিটি ভুল থেকেও কিছু না কিছু শিখেছি।

নভেম্বর ১২, ২০২৬
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।

নভেম্বর ১২, ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার 'তৎপরতা' কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?
শেখ হাসিনার দেশে ফেরার 'তৎপরতা' কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি কী সরকার কিংবা বিএনপিকে চাপে ফেলছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। শেখ হাসিনা ইস্যুতে কি চাপে পড়েছে বিএনপি?

নভেম্বর ১২, ২০২৬
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক

"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?

ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।

নভেম্বর ১১, ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?

চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র

মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।

নভেম্বর ১১, ২০২৬
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'

আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।

নভেম্বর ১১, ২০২৬
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা

কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।

নভেম্বর ১১, ২০২৬
উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ: পদত্যাগপত্র জমা দিলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট
উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ: পদত্যাগপত্র জমা দিলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের রায়ের পর পদত্যাগপত্র জমা দিয়েছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা।

নভেম্বর ১২, ২০২৬
অধিনায়ক হিসেবে হামজা ১০-এ ১০: ডুলি
অধিনায়ক হিসেবে হামজা ১০-এ ১০: ডুলি

অধিনায়ক হিসেবে প্রথম দায়িত্বেই দলকে এনে দিলেন বড় জয়। মাঠে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে পুরো মাঠের  নিয়ন্ত্রণ সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হামজা চৌধুরীর পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের কোচ থমাস ডুলি।

নভেম্বর ১২, ২০২৬
বাংলাদেশে দিনে ৭৩ শিশুর প্রাণ কাড়ছে নিউমোনিয়া
বাংলাদেশে দিনে ৭৩ শিশুর প্রাণ কাড়ছে নিউমোনিয়া

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২৬’।

নভেম্বর ১২, ২০২৬
১২ নভেম্বর: আজকের নামাজের সময়সূচি
১২ নভেম্বর: আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। নামাজকে বলা হয় বেহেশতের চাবি, কেননা বান্দার নামাজ যথাযথ হলে তার বেহেশতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। কোরআনের অনেক জায়গায় নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নভেম্বর ১২, ২০২৬
১৫২ বছর পর মিসিসিপির কৃষ্ণাঙ্গ সিনেটর হলেন স্কট কোলম
১৫২ বছর পর মিসিসিপির কৃষ্ণাঙ্গ সিনেটর হলেন স্কট কোলম

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী স্কট কোলম।

নভেম্বর ১২, ২০২৬
গাজীপুরে বাসে ২ হাজার ইয়াবাসহ যাত্রী আটক
গাজীপুরে বাসে ২ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

গাজীপুরে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী অলি (৩৮) নামে এক যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নভেম্বর ১২, ২০২৬
ঝিনাইদহে ক্লিনিকে হামলার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে, আহত ৩
ঝিনাইদহে ক্লিনিকে হামলার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে, আহত ৩

ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তারা একটি ক্লিনিকে ঢুকে রোগীর সামনে একজনকে মারধর করে।

নভেম্বর ১২, ২০২৬
কুষ্টিয়ার বাজারে চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে চার টাকা
কুষ্টিয়ার বাজারে চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে চার টাকা

অস্থির কুষ্টিয়ার চালের বাজার। গেল দুই সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল প্রতি কেজি ২-৪ টাকা বৃদ্ধি পেয়েছে।

নভেম্বর ১২, ২০২৬