গোপালগঞ্জে মাদকসহ কারবারি গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় থেকে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ আশরাফুল মাতুব্বর (৫৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি।

গোবিপ্রবি ও ইবিতে ১৭তম জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

দেশের দুই বিশ্ববিদ্যালয়ে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গোবিপ্রবি ও ইবিতে ১৭তম জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
লালমনিরহাটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, শিক্ষার্থী নিহত

পুলিশ জানায়, সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে লালমনিরহাট সদরের দিকে যাচ্ছিল।

লালমনিরহাটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, শিক্ষার্থী নিহত
জাতীয় গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী

সতেরো তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬-এর দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিতায় সেরা ১০ জনের মধ্যে স্থান পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পাঁচ শিক্ষার্থী।

জাতীয় গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী
জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, তিনজন একই পরিবারের

জামালপুরের মেলান্দহে মোটরসাইকেল ও অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, তিনজন একই পরিবারের
২৩ বছর পর রোনালদোবিহীন পর্তুগাল দল ঘোষণা

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে পর্তুগাল। জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের পথচলা শেষ করে দিয়েছেন বিশ্বফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

২৩ বছর পর রোনালদোবিহীন পর্তুগাল দল ঘোষণা
বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি মারধরের অভিযোগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবাসিক হলের কক্ষে এক শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি মারধরের অভিযোগ

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

ঢাকায় কোন কোন রাস্তায় যানজট হতে পারে, কীভাবে যাবেন
ঢাকায় কোন কোন রাস্তায় যানজট হতে পারে, কীভাবে যাবেন

এসব এলাকায় যাঁদের যাতায়াতের প্রয়োজন রয়েছে, তাঁদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ।

নভেম্বর ৭, ২০২৬
নাটোরে বটগাছের মগডালে উঠে যায় কিশোর, পরে যেভাবে নামানো হলো
নাটোরে বটগাছের মগডালে উঠে যায় কিশোর, পরে যেভাবে নামানো হলো

নাটোরের নলডাঙ্গায় একটি মাদ্রাসার বটগাছের মাথায় উঠে পড়ে মো. আলহাজ্ব (১৩) নামের এক কিশোর। প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে নিরাপদে নামিয়ে আনেন।

নভেম্বর ৭, ২০২৬
৪০০ বিয়ে দিয়েছেন রংপুরের এশরা বেগম, ঘটকালির বর্তমান পরিস্থিতি কেমন
৪০০ বিয়ে দিয়েছেন রংপুরের এশরা বেগম, ঘটকালির বর্তমান পরিস্থিতি কেমন

সম্বন্ধ গড়তে গড়তে ৩০ বছর পার করে দিলেন রংপুরের তারাগঞ্জের এশরা বেগম। দিয়েছেন চার শতাধিক বিয়ে। এই ঘটকের গল্প শোনাচ্ছেন রহিদুল মিয়া

তারাগঞ্জের ইকরচালী হাটে ভিড় বাড়ছে। পাশের হাইস্কুল মার্কেটের একটি কাপড়ের দোকানে বসে আছেন এশরা বেগম। হাতে কয়েকটি জীবনবৃত্তান্ত। পাশে বসা দুজনকে সেগুলো দেখাচ্ছেন। একজনের ছেলে বিয়ে করবেন, অন্যজন মেয়ের জন্য পাত্র খুঁজছেন। দুই পক্ষের চাহিদা মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এশরা।

১৫ অক্টোবর সন্ধ্যা তখন। বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই দুপুরে। ইকরচালী গ্রামের এক মেয়েকে হাজীরহাটের এক ছেলের দেখতে আসার কথা ছিল। ছেলেপক্ষের আসতে দেরি হলেও শেষ পর্যন্ত দেখা হয়েছে। দুই পক্ষেরই পরস্পরকে পছন্দ হয়েছে। এখন পরবর্তী আলোচনার অপেক্ষা।

হাটে আসা দুজনের বিষয়ে এশরা বলেন, ‘একজন ছেলের বউ খুঁজছে। তাকে দুজনের সিভি দেখালাম। পছন্দ হলে দুই পক্ষকে দেখানোর ব্যবস্থা করব।’

২৮ বছর ধরে এভাবেই এশরার দিন যাচ্ছে। পাত্র-পাত্রী খুঁজে দেওয়া, দুই পরিবারের মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া, দেখাদেখির ব্যবস্থা করা—এসব করতে গিয়ে চার শতাধিক বিয়ে দিয়েছেন। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের ৩০টি বিয়েও রয়েছে।

পাত্র–পাত্রীর জীবনবৃত্তান্ত নিয়ে প্রতিদিন বাড়ি থেকে বের হন এশরা বেগম

পাত্রী খুঁজতে গিয়ে

১৯৯৬ সালের দিকে একবার বাড়িতে এলেন তাঁর নন্দাই নজরুল ইসলাম। রংপুর শহরে কাপড়ের ব্যবসা করলেও ঘটক হিসেবে পরিচিত নজরুল। গ্রাম থেকে শহরের অনেক ছেলে–মেয়ের বিয়ের সম্বন্ধ করিয়ে দিয়েছেন। তিনিই এশরাকে রংপুরের মাহিগঞ্জের কাপড় ব্যবসায়ী রেজাউলের জন্য পাত্রী খোঁজার দায়িত্ব দেন।

বেশি দূর যেতে হলো না। পাশের গ্রাম উত্তরপাড়ায় বিজলী বেগমকে পাওয়া গেল। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে বিয়ের প্রস্তাব দেন। দুই পক্ষের দেখাদেখি হলো। এক মাসের মধ্যে বিয়েও হয়ে গেল।

এশরা বলেন, ‘সেই বিয়ের পর নতুন শাড়ি উপহার পেয়েছিলাম।’

সেকাল–একাল

পরের চারটি ঘটকালিই কিন্তু ব্যর্থ হলো। পঞ্চম ঘটকালিতে সফল হওয়ার পর নিয়মিত এই কাজ শুরু করেন। একসময় আশপাশে পরিচিতি ছড়িয়ে পড়ল। পাত্র-পাত্রী খুঁজতে মানুষ তাঁর কাছে আসতে শুরু করল। দীর্ঘ ২৮ বছরের ঘটকালিজীবনে কত পরিবারে যে বিয়ের সম্বন্ধ পাতিয়ে দিয়েছেন, তার হিসাবও রেখেছেন এশরা। চার শতাধিক বিয়ে দিয়েছেন তিনি। তবে তাঁর কাছে সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি করে দেওয়া।

তারাগঞ্জের সরকারপাড়া গ্রামের আসাবুদ্দিনের পরিবারের কথাই ধরা যাক। আসাবুদ্দিনের বিয়ের ঘটকালি করেছিলেন এশরা। পরে তাঁর মেয়ে আসমা বেগমের বিয়ের সম্বন্ধও তিনিই করিয়ে দেন। অর্থাৎ এক পরিবারের দুই প্রজন্মের বিয়ের সঙ্গে জড়িয়ে আছেন এশরা।

এ ধরনের অভিজ্ঞতা তাঁর একটা নয়, যে পরিবারের মা-বাবার বিয়ে দিয়েছেন, পরে সেই পরিবারের সন্তানদের বিয়ের জন্যও ডাক পেয়েছেন। এটিই তাঁর কাছে বড় প্রাপ্তি।

এখন পাত্র-পাত্রী খোঁজার ধরন বদলেছে। এশরা বলেন, ‘এখন সবাই সৎ, কর্মজীবী ও সচ্ছল পরিবার খোঁজে। চাকরি থাকলে বেশি গুরুত্ব দেয়। বংশও দেখে, তবে কর্মসংস্থানটা ভালো করে দেখে।’

আগে পরিবারের বড়রা ছেলে পছন্দ করলেই বিয়ের আলোচনা এগোত। মেয়ের মতামত নেওয়ার চল ছিল কম। এখন সেই চিত্র বদলেছে। এশরার ভাষায়, ‘আগে বাবা, দাদা, মামারা ছেলে দেখে পছন্দ করলে বিয়ে হতো। এখন পরিবার পছন্দ করলেও মেয়ে পছন্দ না করলে বিয়ে হয় না। মেয়েদের পছন্দের গুরুত্ব অনেক বেড়েছে।’

এশরা বেগম

তবে মেয়েদের মতামতের গুরুত্ব বাড়ার পাশাপাশি ঘটকের কাজও বেড়েছে। দুই পক্ষের চাহিদা মেলানো, পাত্র-পাত্রীকে দেখানো এবং বিয়ের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো—সবকিছুতেই আগের চেয়ে বেশি সময় দিতে হয়।

এশরার কদর কমেছে

ঘটকালি করতে গিয়ে কত অভিজ্ঞতা! কোনো কোনো বিয়ে অল্প চেষ্টাতেই সফল। আবার অনেক সম্বন্ধ শেষ পর্যন্ত ভেঙে গেছে। এর মধ্যে কিছু অভিজ্ঞতা তাঁকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও করেছে।

২০২২ সালের কথা। করোনা মহামারির প্রভাব রয়ে গেছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। এশরার আয়ও কমে গিয়েছিল। সেই সময় তারাগঞ্জের চিকলীপাড়ার এক মেয়ের জন্য পার্বতীপুরের ব্যবসায়ীর সম্বন্ধ করান। কয়েক দিন ধরে দুই পক্ষের দেখাদেখির ব্যবস্থা করেন। যাতায়াতের খরচও নিজের পকেট থেকে দেন। পরে দেনদরবার নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় বিয়ের আলোচনা ভেস্তে যায়।

কিন্তু এক মাস পর জানতে পারেন, দুই পক্ষ সরাসরি যোগাযোগ করে বিয়ে করে ফেলেছে। তাঁকে কিছু জানানো হয়নি, দেওয়া হয়নি কোনো সম্মানীও। এশরার হিসাবে, তখন নিজের পকেট থেকে প্রায় দুই হাজার টাকা খরচ হয়েছিল।

এমন অভিজ্ঞতা আরও হয়েছে। দুই পক্ষকে পরিচয় করিয়ে দেওয়ার পর অনেকে নিজেরাই যোগাযোগ করে বিয়ের আয়োজন করেন। ঘটককে আর পারিশ্রমিক দেন না। এশরা বলেন, ‘দুই পক্ষকে দেখালাম, তাদের পছন্দও হলো। পরে নিজেরাই আলাপ-আলোচনা করে বিয়ে ঠিক করে। আমাকে আর টাকা দেয় না। এমন বহু ঠকেছি।’

ফেসবুক ও মুঠোফোনের যুগে ঘটকালির কাজেও পরিবর্তন এসেছে। প্রেমের বিয়ে বেড়েছে, দুই পরিবার নিজেরাই যোগাযোগ করে বিয়ের আয়োজন করছে। এশরা মনে করেন, আগের মতো ঘটকের প্রয়োজন এখন আর নেই। তাঁর কথায়, ‘আগে ঘটক ছাড়া বিয়ে কল্পনাই করা যেত না। এখন সেই দিন হারিয়ে গেছে।’

ঘটকালি করে যেতে চান

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, ১৯৬০ সালের ৯ ফেব্রুয়ারি তারাগঞ্জের মাটিয়ালপাড়া গ্রামে এশরার জন্ম। তবে নিজের প্রকৃত বয়স সম্পর্কে নিশ্চিত নন এশরা। মুক্তিযুদ্ধের আগেই তাঁর জন্ম হয়েছিল, সেটুকু মনে করতে পারেন।

মাত্র ১৫ বছর বয়সে পারিবারিকভাবে আলিমুদ্দিনের সঙ্গে বিয়ে হয়। ঘটকালি করেছিলেন তাঁর ফুফু। স্বামী আলিমুদ্দিন একসময় ভ্যান চালাতেন। তবে তাঁর ভ্যানটি চুরি হয়ে যায়। ধারদেনা করে কেনা ভ্যান হারানোর পর সংসারে আর্থিক টানাপোড়েন বেড়েছে। নিজেই দুই মেয়ে ও এক ছেলের বিয়ে দিয়েছেন এশরা। অবশ্য অন্য এক ঘটকের সহযোগিতা নিয়েছিলেন। বিয়ের পর সন্তানেরা এখন আলাদা সংসারে থাকেন।

এশরার ঘটকালি পেশা নিয়ে প্রথম দিকে এলাকার মানুষেরা কেউ কেউ কটূক্তি করতেন। কারণ, সাধারণত পুরুষেরাই এ কাজ করেন। তবে সময়ের সঙ্গে সেই মনোভাব বদলেছে। এখন এলাকার মানুষ তাঁকে সম্মান করেন, ভালোবাসেন।

অবশ্য এ পেশা থেকে আয় এখন আগের চেয়ে অনেক কম। এশরা বলেন, ‘ঘটকালির আয় দিয়ে এই যুগে সংসার চালানো কঠিন। মাসে একটা-দুইটা বিয়ে দেওয়াও দুষ্কর। বিয়ে হলে ১০ থেকে ১৫ হাজার টাকা পাওয়া যায়। কিন্তু পরিশ্রম অনেক। কোনো কোনো দিন নিজের টাকা খরচ করতে হয়। আর দেখা করানোর পর পছন্দ হলে কেউ ৩০০ টাকা, কেউ ৫০০ টাকা দেয়।’

তবু এ কাজ করে আনন্দ পান এশরা। তাই কাজটা করে যেতে চান। তাঁর নিজের কথায়, ‘বেঁচে থাকার আগপর্যন্ত মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করে যেতে চাই।’

বিশ্বের যে দেশে বাংলাদেশি পাবেন ভাবেননি ‘নাদির অন দ্য গো’, সেখানেই পেলেন হাজারো বাংলাদেশি

নভেম্বর ৭, ২০২৬
বেসরকারি সংস্থায় ৪০০ পদে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন
বেসরকারি সংস্থায় ৪০০ পদে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

ঢাকার সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ) ৪০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর ২০২৬

নভেম্বর ৭, ২০২৬
সুসিকে সরিয়ে কট্টর অভিবাসনবিরোধী মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করে কী বার্তা দিচ্ছেন ট্রাম্প
সুসিকে সরিয়ে কট্টর অভিবাসনবিরোধী মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করে কী বার্তা দিচ্ছেন ট্রাম্প

৪১ বছর বয়সী মিলার ট্রাম্পের কট্টর সমর্থক। বিপুলসংখ্যক অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের অন্যতম রূপকার হিসেবে দেখা হয় তাঁকে।

নভেম্বর ৭, ২০২৬
হরিণ পালতে চান, কিনবেন কোথা থেকে, কী কী শর্ত মানতে হবে
হরিণ পালতে চান, কিনবেন কোথা থেকে, কী কী শর্ত মানতে হবে

জাতীয় চিড়িয়াখানায় প্রতিটি ৫০ হাজার টাকায় বিক্রি হয় চিত্রা হরিণ। কিনতে হবে কমপক্ষে এক জোড়া। জানতে হবে পালনের নিয়ম ও অনুমতির প্রক্রিয়া।

নভেম্বর ৭, ২০২৬
পৃথিবীর আকাশে এসেছে নতুন একটি মিনি চাঁদ
পৃথিবীর আকাশে এসেছে নতুন একটি মিনি চাঁদ

মিনি চাঁদ বলা হলেও এই মহাকাশ শিলার নাম ২০২৬ কিউকিউ৮। গত আগস্ট মাসে প্রথম এটি দেখা যায়। এপ্রিল মাসে এটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার এই কথা প্রকাশ করে।

নভেম্বর ৭, ২০২৬
ট্রাকের চাপায় মা–বাবার সঙ্গে মারা গেল আট মাসের মেয়েটিও
ট্রাকের চাপায় মা–বাবার সঙ্গে মারা গেল আট মাসের মেয়েটিও

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।

নভেম্বর ৭, ২০২৬
ঝগড়ার সময় গালাগালি কেন মা-বোনকে নিয়ে?
ঝগড়ার সময় গালাগালি কেন মা-বোনকে নিয়ে?

বিরোধ যখন দু'জন মানুষের মধ্যে, তখন অপমানের লক্ষ্যবস্তু হয়ে ওঠেন তাদের পরিবারের নারীরা কেন? এটি কি নিছকই প্রচলিত ভাষার অভ্যাস, নাকি এর পেছনে রয়েছে নারীকে ঘিরে সমাজের দীর্ঘদিনের কিছু ধারণা?

নভেম্বর ৭, ২০২৬
প্যারাগুয়ের প্রেসিডেন্ট অভিশংসনে  ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি
প্যারাগুয়ের প্রেসিডেন্ট অভিশংসনে ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি

পেনিয়াকে অভিশংসনের প্রস্তাবের পক্ষে সিনেটের ৪৫ সদস্যের মধ্যে ৪৪ জন ভোট দেন। একজন আইনপ্রণেতা অনুপস্থিত ছিলেন। পরে সিনেটের প্রেসিডেন্ট বাসিলিও নুনিয়েজ বলেন, দায়িত্ব পালনে অবহেলার দায়ে পেনিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এরপর প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

নভেম্বর ৭, ২০২৬
পত্রিকা: 'হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা'
পত্রিকা: 'হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা'

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ভারতে ফিরছেন; বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন মাশুল বৃদ্ধির পরিকল্পনায় বিমান ভাড়া বৃদ্ধির শঙ্কা এবং এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকণ্ঠা - এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

নভেম্বর ৭, ২০২৬
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসের শেষ সপ্তাহে টোকিও সফরে গিয়েছিলেন, সেখানে দুই দেশের যৌথ ঘোষণায় নতুন করে উঠে এসেছে জাপানের বিগ-বি প্রকল্প। এতে ভারতকে নিয়ে সংশয় কেন?

নভেম্বর ৭, ২০২৬
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?

ডা. তাসনিম জারা এবং তাজনূভা জাবীন এর পর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি থেকে আলোচিত নারী নেতাদের এই পদত্যাগের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। কেন তারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন, এই প্রশ্ন সামনে আসছে।

নভেম্বর ৬, ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে

ইরান তার অন্তত দুটি প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে উল্লেখযোগ্য পরিমাণে নতুন নির্মাণকাজ চালাচ্ছে এবং মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো মেরামত করছে- স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ থেকে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

নভেম্বর ৬, ২০২৬
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?

নির্বাচনী দৌড়ে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিথ্যা রমন। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের জয় ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের হতবাক করেছে। নির্বাচনী লাড়াইয়ের প্রথম দিকে একজন দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন শুরু করেছিলেন তিনি।

নভেম্বর ৬, ২০২৬
সুন্দরবনে দস্যুতা: 'দশ টাকার একটা নোট পেতে দিতে হয়েছে ২০ হাজার টাকা'
সুন্দরবনে দস্যুতা: 'দশ টাকার একটা নোট পেতে দিতে হয়েছে ২০ হাজার টাকা'

স্থানীয় জেলেরা বলছেন ৫ই অগাস্টের পর থেকেই সুন্দরবনে দস্যুবৃত্তি বেড়েছে। অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ব্যাপক চাপ সৃষ্টি করলে দস্যুরা অনেকে আত্মসমর্পণ করেছিল।

নভেম্বর ৬, ২০২৬
কানাডার ৮ আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
কানাডার ৮ আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

কানাডাভিত্তিক আটটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরান সরকারকে সহায়তা এবং ইরানের ভেতরে ও বাইরে সম্পদ স্থানান্তরের সহায়তার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নভেম্বর ৭, ২০২৬
৭ নভেম্বরের র‍্যালি, স্লোগানে উত্তাল নয়াপল্টন
৭ নভেম্বরের র‍্যালি, স্লোগানে উত্তাল নয়াপল্টন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত র‍্যালিকে কেন্দ্র করে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর নয়াপল্টন।

নভেম্বর ৭, ২০২৬
শুটিং সেটের তিশা-অথৈর সেই বিরোধ, শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত
শুটিং সেটের তিশা-অথৈর সেই বিরোধ, শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত

একটি নাটকের শুটিংয়ে অভিনয়ের দৃশ্য ঘিরে শুরু, এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ—তানজিন তিশা ও সামিয়া অথৈর বিরোধ গড়িয়েছে সাংগঠনিক সিদ্ধান্ত পর্যন্ত

নভেম্বর ৭, ২০২৬
‘মিডিয়া কাপ এখন একটা ব্র্যান্ড’
‘মিডিয়া কাপ এখন একটা ব্র্যান্ড’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট এখন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস) রবিউল ইসলাম মিলটন।

নভেম্বর ৭, ২০২৬
৭ নভেম্বরের র‍্যালি, নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
৭ নভেম্বরের র‍্যালি, নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র‍্যালি করবে ক্ষমতাসীন বিএনপি।

নভেম্বর ৭, ২০২৬
অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রী এখন শঙ্কামুক্ত
অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রী এখন শঙ্কামুক্ত

সিলেটে সফরে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

নভেম্বর ৭, ২০২৬
ইনানীতে ১২ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন
ইনানীতে ১২ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে পরিত্যক্ত গভীর নলকূপের গর্ত থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন ১২ দিন ধরে জ্বলছে।

নভেম্বর ৭, ২০২৬
লড়ছেন হৃদয়, উ.ইন্ডিজের বিপক্ষে করলেন ইতিহাদ গড়া ১৫০*
লড়ছেন হৃদয়, উ.ইন্ডিজের বিপক্ষে করলেন ইতিহাদ গড়া ১৫০*

এক প্রান্তে উইকেট পড়েছে, বাংলাদেশ তখনো পিছিয়ে অনেকটা। এমন পরিস্থিতিতে ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে গেছেন তাওহিদ হৃদয়।

নভেম্বর ৭, ২০২৬