৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে অপসারণ করা না হলে দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি একজন লড়াকু যোদ্ধা।’
পৌরসভার জগথা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে তাঁর সার বিক্রির ব্যবসা ছিল না।
আস্থার মায়াতেও বাঁধে মনেপ্রাণে, যক্ষের ধন ভেবে আগলে রাখে ঘনঘোর আঁধিয়ায়; ঝড় তুফানে! দিনশেষে তারেও মনে হয় বড্ড অজানা। অতঃপর যাপিতজীবনের অনুধ্যানই বলে পৃথিবীতে গিনিসোনার আদলে সবই কাঁচা সোনা!

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। তিনি ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করনীয়’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

স্কুল বা শিক্ষাজীবনের শুরুতে বেশিরভাগ শিশুই প্রথম কিছুদিন স্কুলে যেতে চায় না বা কান্নাকাটি করে। অভিভাবকদের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় কিংবা উঁকি দিয়ে দেখতে হয়। এটা কি স্বাভাবিক বিষয়? এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ ডা. রাহেনুল ইসলাম বলেন, শিশুরা তাদের জীবনের শুরু থেকেই কাছের মানুষদের (কেয়ারগিভার) ওপর আবেগীয়ভাবে নির্ভরশীল থাকে—যারা তাদের নিরাপত্তা দেন, কষ্ট দূর করেন এবং ক্ষুধা মেটান। ফলে হঠাৎ করে এই পরিচিত মানুষগুলো বা নিরাপদ পরিবেশ থেকে বিচ্ছিন্ন হওয়া শিশুর জন্য অত্যন্ত ভীতিকর একটি অভিজ্ঞতা।

তিনি আরও জানান, জীবনের প্রথম স্কুলদিনে শিশুর ভয় পাওয়া বা অভিভাবকদের আঁকড়ে ধরা সম্পূর্ণ স্বাভাবিক। বরং কোনো শিশুই যদি সামান্যতম ভয় না পায় বা কাছের মানুষকে মিস না করে, তবে সেটাই বরং উদ্বেগের বিষয়; কারণ এর অর্থ হতে পারে যে সে পরিবেশের বিপদ বা পরিবর্তন বুঝতে পারছে না। তাই শিশুর এই প্রাথমিক ভয়কে স্বাভাবিকভাবে নিয়ে অভিভাবকদের ধৈর্যশীল হওয়া প্রয়োজন।

বাবা পত্রিকা বিক্রি করতেন, পরে ছেলে করেছিল, এখন আমি করছি। জীবন যত দিন আছে, পা দুটোতে চলার শক্তি যত দিন থাকবে, পত্রিকা বিক্রি করে যাব।

বাংলাদেশ শিপিং করপোরেশনে ৯ ক্যাটাগরির পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩৯। আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: মাস্টার
পদসংখ্যা: ৪
২. পদের নাম: চিফ ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৪
৩. পদের নাম: চিফ অফিসার
পদসংখ্যা: ৪
৪. পদের নাম: সেকেন্ড ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৪
৫. পদের নাম: থার্ড ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৪
৬. পদের নাম: সেকেন্ড অফিসার
পদসংখ্যা: ৪
৭. পদের নাম: থার্ড অফিসার/জুনিয়র অফিসার
পদসংখ্যা: ৫
৮. পদের নাম: ৪র্থ ইঞ্জিনিয়ার/জুনিয়র ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৫
৯. পদের নাম: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার/জুনিয়র ইটিও
পদসংখ্যা: ৫

৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়

বেতন-ভাতা
নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী।

চুক্তির মেয়াদ
৪ থেকে ৯ মাস।

আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে/ই–মেইলে প্রেরণ করতে হবে।
ই–মেইল: gm-spd@bsc.gov.bd (CC: mdsec@bsc.gov.bd)
ডাকযোগে আবেদনের ঠিকানা: মহাব্যবস্থাপক, শিল্প পার্সোনেল বিভাগ বাংলাদেশ শিপিং করপোরেশন বিএসসি ভবন, পোস্ট বক্স নং-৬৪১, সল্টগোলা রোড, চট্টগ্রাম।

আবেদনের শেষ তারিখ
১০ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।

মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেন

২০২৭ সালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা কত দিন ছুটি পাবেন, প্রজ্ঞাপন জারি

আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোটের হাতে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দুই দলের হাতে আছে ১৯টি আসন। আরব দলগুলো আইজেনকটকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।

জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ নোট বাজারে ছাড়া বন্ধ। নতুন নকশা করে নতুন নোট ছাপিয়ে বাজারে ছাড়তে অনেক দেরি হয়ে গেছে। বিস্তারিত ভিডিওতে...

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।