দুর্গোৎসবকে যে কারণে এবার বলা হচ্ছে ‘উলটপুরাণ’

অংশুমান কর তার ফেসবুক পোস্টে লিখেছেন, এই ছবি ময়মনসিংহের দুর্গাবাড়ি রোডের। বাংলাদেশে এবার বড় ভালো দুর্গাপুজো হয়েছে। অশান্তির খবর প্রায় নেইই। উৎসবে মেতেছে হিন্দু-মুসলমান সকলে। বেশ কিছু ভিডিওতে দেখলাম, সিঁদুর মেখে দশমীর দিন মণ্ডপ আলো করে দাঁড়িয়ে রয়েছে মুসলিম মেয়েরা। সরকারি ছুটি দেওয়া হয়েছে পাঁচ দিন। এগিয়ে চলো বাংলাদেশ। এটাই পথ। অন্তত এবারের দুর্গাপুজোয় আমরা বিভাজনকে প্রশ্রয় দিয়েছি আর ওরা ঐক্যকে।

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, জীবন সার্থক-আর কী লাগে: বাদাম বিক্রেতা

সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা মোংলা’র জেটিতে পৌঁছান। দুপুর ১টায় তার মধ্যাহ্নবিরতির কর্মসূ...

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, জীবন সার্থক-আর কী লাগে: বাদাম বিক্রেতা
এসআরবি সদস্য পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে চাকরিচ্যুত এক সেনাসদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বাঁশখালী থানা পুলিশ।

এসআরবি সদস্য পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৬
দুর্ঘটনায় সমু চৌধুরীর ৫-৬ জন ভাই-বোন একসঙ্গে মারা যান: মনিরা মিঠু

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর অপ্রকৃতিস্থ জীবনযাপনের চিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দুর্ঘটনায় সমু চৌধুরীর ৫-৬ জন ভাই-বোন একসঙ্গে মারা যান: মনিরা মিঠু
আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আওয়ামী লীগ ছিল একটা অপপ্রচারকারী দল, তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। তারা অপপ্রচারে মেতে উঠেছেন।”

আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল: রিজভী
ভারতে যাওয়ার পথে আটক কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৫ মিনিটে কামাল আহমেদ ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর গোয়াইন...

ভারতে যাওয়ার পথে আটক কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা
টঙ্গীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

টঙ্গীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: আইএসপিআর
সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: আইএসপিআর

রাঙামাটি জেলার সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যরা পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলিবর্ষণ করেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ইউপিডিএফ স্থানীয় জনগণকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ করে বলে বিজ্ঞপ্তিতে জানায় আইএসপিআর।

এ ঘটনায় সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে ভ্রমণরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন।

পর্যটকদের নিরাপদে পৌঁছে দেওয়ার সময় অবরোধকারীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন উল্লেখ করে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলাকালে আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় গঙ্গারাম বাজার এলাকায় অবরোধকারীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পর্যটকবাহী যানবাহনের চলাচল বন্ধ করে দেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশের টহল দল পর্যটকদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে অবরোধকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ গ্রহণ করে।

কিন্তু আলোচনা চলাকালে বেলা পৌনে ১১টায় ইউপিডিএফের প্ররোচনায় অবরোধকারীরা আকস্মিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জের মাধ্যমে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে এবং পুনরায় পর্যটকবাহী যানবাহনের চলাচলের ব্যবস্থা গ্রহণ করে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ১১টায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে আনুমানিক ৩০-৪০টি গুলি করেন বলে প্রাথমিকভাবে জানা যায়। এ সময় সেনাবাহিনীর টহল দল আত্মরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাল্টা গুলি করলে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অবরুদ্ধ পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউপিডিএফ কর্তৃক উক্ত অবরোধ ও সহিংসতার ঘটনা পূর্বপরিকল্পিত বলে জানা যায়। স্থানীয় জনগণকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অবরোধে অংশগ্রহণে বাধ্য করা এবং তাঁদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, মূলত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে অনেকটা কোণঠাসা হয়ে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের একটি অংশ পর্যটন এলাকায় অবস্থান নিয়েছে বলে জানা যায়।

সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি: পুলিশ

এ ধরনের সহিংস কর্মকাণ্ড পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি পর্যটনশিল্প এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিশেষ করে নিরীহ পর্যটকদের নিরাপত্তাঝুঁকির মুখে ফেলা এবং সাধারণ জনগণকে জোরপূর্বক অবরোধ কর্মসূচিতে সম্পৃক্ত করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং স্থানীয় জনগণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।

উল্লেখ্য, গতকাল বুধবার সাজেক পর্যটন সড়কে তৃতীয় দফায় অবরোধের ঘোষণা দেয় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামের দুটি সংগঠন। এক বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে। তাই গতকালকের মধ্যে সাজেক থেকে সব পর্যটককে চলে আসার অনুরোধ করা হয়।

আঞ্চলিক দুটি সংগঠনের ডাকা অবরোধের পর নিরাপত্তার কারণ উল্লেখ করে সাজেক বন্ধের ঘোষণা দেয় জেলা প্রশাসন। গতকাল সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।

অক্টোবর ২২, ২০২৬
ঋণ না দেওয়ায় ‘ব্যাংক লুটের’ পরিকল্পনা, রাতে ভল্টের তালা ভাঙতে গিয়ে ধরা পড়লেন
ঋণ না দেওয়ায় ‘ব্যাংক লুটের’ পরিকল্পনা, রাতে ভল্টের তালা ভাঙতে গিয়ে ধরা পড়লেন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখায় নিরাপত্তাকর্মীকে বেঁধে ভল্টের তালা ভাঙার সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অক্টোবর ২২, ২০২৬
সুডোকু সমাধান করে A, B, C, D, E এর মান বের কর?
সুডোকু সমাধান করে A, B, C, D, E এর মান বের কর?

সুডোকু নিয়ে নিয়মিত আয়োজন থাকছে গণিত ইশকুলে। আজ সুডোকু পর্ব–৮ এ সুডোকু সমাধান করে A, B, C, D, E এর মান বের কর? গণিত ইশকুলের ফেসবুক পেজে পোস্টের মন্তব্যে ঘরে উত্তর জানিয়ে দাও।

ফেসবুক পেজের লিংক https://www.facebook.com/PA.GonitIshkul

সুডোকু সমাধান করে A, B, C, D, E এর মান বের কর?

অক্টোবর ২২, ২০২৬
শরৎ এসে গেলেও মিথিলা মজে আছেন এই পোশাকেই
শরৎ এসে গেলেও মিথিলা মজে আছেন এই পোশাকেই

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। কাজের খবর থেকে শুরু করে দিনযাপনের গল্প শেয়ার করেন নিয়মিতই।

অক্টোবর ২২, ২০২৬
২০২৭ সালে চিরতরে বন্ধ হয়ে যাবে লিপ সেকেন্ড
২০২৭ সালে চিরতরে বন্ধ হয়ে যাবে লিপ সেকেন্ড

চোখের পলক ফেলতে না ফেলতেই যে সময়টুকু পার হয়ে যায়, তা নিয়ে কি আপনি কখনো মাথা ঘামান? আপনার-আমার কাছে এক সেকেন্ডের হয়তো তেমন কোনো দাম নেই। ঘড়ির কাঁটার একটা ‘টিক’ শব্দই তো মাত্র! কিন্তু এই আপাত তুচ্ছ এক সেকেন্ড নিয়েই গত তিন দশক ধরে বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীদের মধ্যে রীতিমতো তুমুল তর্কবিতর্ক ও চুলচেরা বিশ্লেষণ চলছিল! অবশেষে সেই তর্কের অবসান ঘটতে চলেছে। বিজ্ঞানীদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, আমাদের ক্যালেন্ডার বা সময়ের খাতা থেকে চিরতরে বিদায় নিচ্ছে লিপ সেকেন্ড।

ভাবছেন, লিপ সেকেন্ড আবার কী জিনিস? আর এটি বাদ দিলেই বা কার কী আসে যায়! আপনার হয়তো মনে হতে পারে, এটি বিজ্ঞানের কোনো খটমটে তাত্ত্বিক বিষয় যা নিয়ে সাধারণ মানুষের না ভাবলেও চলবে। কিন্তু সত্যি বলতে কী, এই একটি মাত্র সেকেন্ড বাতিল করার এই যুগান্তকারী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আপনার প্রতিদিনের ব্যবহার করা স্মার্টফোন, ইন্টারনেট, জিপিএস থেকে শুরু করে পুরো বিশ্বের প্রযুক্তি ব্যবস্থার ভবিষ্যৎ! সবচেয়ে বড় কথা হলো, এই ঘোষণার মাধ্যমে মানবসভ্যতাকে এমন এক অদ্ভুত বিপর্যয়ের হাত থেকে বাঁচানো হয়েছে, যাকে বিজ্ঞানীরা বলছিলেন ‘নেগেটিভ লিপ সেকেন্ড’।

লিপ ইয়ার না থাকলে কী হতো

লিপ সেকেন্ড বাতিল করার এই যুগান্তকারী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আপনার প্রতিদিনের ব্যবহার করা স্মার্টফোন, ইন্টারনেট, জিপিএস থেকে শুরু করে পুরো বিশ্বের প্রযুক্তি ব্যবস্থার ভবিষ্যৎ!

ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্টস সম্প্রতি ঘোষণা দিয়েছে, ২০২৭ সালের মে মাসের পর থেকে ঘড়ির কাঁটায় আর কোনো লিপ সেকেন্ড যোগ করা হবে না। ইতিহাস ঘাটলে দেখা যায়, ১৯৭২ সালে এই প্রথা চালুর পর থেকে এ পর্যন্ত মোট ৩২ বার আমাদের বৈশ্বিক সময়ের সঙ্গে অতিরিক্ত এক সেকেন্ড যোগ করা হয়েছে।

কেন এই এক সেকেন্ড যোগ করতে হতো, তা আপনাকে একদম বাস্তব জীবনের একটি উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন, একজন মানুষ ও একটা রোবট পাশাপাশি ট্র্যাকে দৌড়াচ্ছে। এদের মধ্যে রোবটটি বছরের পর বছর একেবারে একই গতিতে দৌড়াতে পারে। এর সময়ের কোনো নড়চড় হয় না। আর সাধারণ মানুষের দৌড়ের গতি একেক সময় একেক রকম হয়। এখন, মানুষ ও রোবটকে সবসময় একদম পাশাপাশি রাখতে হলে, মাঝেমধ্যেই ওই নিখুঁত রোবটটিকে এক মুহূর্তের জন্য দাঁড় করিয়ে মানুষের জন্য অপেক্ষা করতে হয়। ঠিক এই ‘অপেক্ষা’ করার কাজটাই করে লিপ সেকেন্ড।

চাঁদ এবং পৃথিবীর জোয়ার-ভাটার ঘর্ষণ আর পৃথিবীর ভেতরের গলিত লাভার কারণে পৃথিবীর লাটিমের মতো ঘোরার গতি ধীরে ধীরে কমে যাচ্ছিল। তাই পারমাণবিক ঘড়ির সঙ্গে পৃথিবীর মহাজাগতিক সময়ের তাল মেলাতে মাঝেমধ্যেই এক সেকেন্ড যোগ করতে হতো।

লিপ ইয়ার: কী, কেন, কোথা থেকে এলো

গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মেরু অঞ্চলের বিশাল সব বরফখণ্ড গলে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছে। ফলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে এক অদ্ভুত পরিবর্তন এসেছে যে, পৃথিবী এখন আগের চেয়ে দ্রুত ঘুরছে।

সবকিছু ঠিকঠাকই চলছিল। তাহলে হঠাৎ করে এই লিপ সেকেন্ড প্রথা বাতিল করার কারণ কী? কারণ এতকাল পৃথিবী ধীরে ঘুরছিল বলে আমরা এক সেকেন্ড করে যোগ করছিলাম। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি খেয়াল করে দেখলেন, পৃথিবীর ঘূর্ণন ধীর হওয়ার বদলে উল্টো আরও দ্রুত হতে শুরু করেছে! আর এর পেছনেও আছে জলবায়ু পরিবর্তনের ভয়াল থাবা।

গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মেরু অঞ্চলের বিশাল সব বরফখণ্ড গলে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছে। ফলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে এমন এক অদ্ভুত পরিবর্তন এসেছে যে, পৃথিবী এখন আগের চেয়ে দ্রুত ঘুরছে। ব্যাপারটি অনেকটা আইস স্কেটিং করা খেলোয়াড়দের মতো। তারা যখন হাত গুটিয়ে নেয়, তখন তাদের ঘোরার গতি যেমন হঠাৎ বেড়ে যায়, গলিত বরফের কারণে পৃথিবীর দশাও হয়েছে ঠিক তেমন! ২০২৪ সালে নেচার ম্যাগাজিনের একটি গবেষণা বলছে, পৃথিবী এতই দ্রুত ঘুরছে যে, ২০২৯ সালের মধ্যেই আমাদের হয়তো ‘নেগেটিভ লিপ সেকেন্ড’ প্রয়োগ করতে হতো। অর্থাৎ, ঘড়িতে এক সেকেন্ড যোগ করার বদলে, ঘড়ি থেকে এক সেকেন্ড গায়েব করে দিতে হতো!

সেকেন্ড মানে সিজিয়ামের ৯১৯,২৬,৩১,৭৭০টি কম্পন

২০২৪ সালে নেচার ম্যাগাজিনের একটি গবেষণা বলছে, পৃথিবী এতই দ্রুত ঘুরছে যে, ২০২৯ সালের মধ্যেই আমাদের হয়তো নেগেটিভ লিপ সেকেন্ড প্রয়োগ করতে হতো।

আর এখানেই বেঁধেছে আসল বিপত্তি। ঘড়িতে এক সেকেন্ড যোগ করাতেই সারা বিশ্বের টেক কোম্পানিগুলোর ঘাম ছুটে যায়। গুগল বা মেটার মতো বড় বড় কোম্পানিগুলো এই এক সেকেন্ডকে চুইংগামের মতো টেনে টেনে সারা দিনের সময়ের সঙ্গে মিশিয়ে দেয়, যাতে তাদের সার্ভার ক্র্যাশ না করে। ২০১২ সালে মাত্র এক সেকেন্ড যোগ করার কারণে বিখ্যাত এয়ারলাইন্স কোয়ান্টাসের পুরো বুকিং সিস্টেম ধসে পড়েছিল! সেখানে যদি হঠাৎ করে এক সেকেন্ড গায়েব করে দেওয়া হয়, তবে সেটি পুরো বিশ্বের ইন্টারনেট, স্যাটেলাইট ও ব্যাংকিং ব্যবস্থায় কেমন ধস নামাবে, তার কোনো পরীক্ষিত ধারণাই কারও কাছে নেই। তাই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন, এই ভয়ংকর ঝুঁকির পথে হাঁটার চেয়ে লিপ সেকেন্ড প্রথা চিরতরে বাতিল করে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

ডুমস ডে ক্লকে এখন ১২টা বাজতে কত সেকেন্ড বাকি

বিজ্ঞানীরা বলছেন, যেহেতু এক সেকেন্ড করে জমতে জমতে বিশাল কোনো সময়ের পার্থক্য তৈরি হতে কয়েক হাজার বছর লেগে যাবে, তাই এটি নিয়ে আমাদের প্রজন্মের মাথা ঘামানোর কোনো দরকার নেই!

হাজার বছর পরের এক লিপ আওয়ার

বিআইপিএমের টাইম ডিপার্টমেন্টের ডিরেক্টর প্যাট্রিজিয়া তাভেলা নিশ্চিত করেছেন, নেগেটিভ লিপ সেকেন্ডের এই অজানা ভয় থেকেই তারা এই প্রথা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৭ সালের ২০ মে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এখন প্রশ্ন হলো, আমরা যদি লিপ সেকেন্ড যোগ করা বন্ধই করে দিই, তাহলে আমাদের নিখুঁত পারমাণবিক ঘড়ির সঙ্গে পৃথিবীর নিজস্ব সময়ের যে দূরত্ব তৈরি হতে থাকবে, তার কী হবে? বিজ্ঞানীরা বলছেন, যেহেতু এক সেকেন্ড করে জমতে জমতে বিশাল কোনো সময়ের পার্থক্য তৈরি হতে কয়েক হাজার বছর লেগে যাবে, তাই এটি নিয়ে আমাদের প্রজন্মের আর মাথা ঘামানোর কোনো দরকার নেই! হাজার বছর পর যখন এই সময়ের ব্যবধান জমতে জমতে পুরো এক ঘণ্টায় গিয়ে ঠেকবে, তখন হয়তো ভবিষ্যতের মানুষদের একটি লিপ আওয়ার বা অতিরিক্ত এক ঘণ্টা যোগ করতে হবে।

সোজা কথায় বলতে গেলে, আজকের বিজ্ঞানীরা হাজার বছর পরের ভবিষ্যতের বিজ্ঞানীদের জন্য একটি বিশাল ধাঁধা রেখে বেশ স্বস্তির নিশ্বাস ফেলছেন! সবচেয়ে ভালো ব্যাপার হলো, আমাদের এখন আর কিছু করতে হবে না! আমাদের রোজকার জীবনে এক সেকেন্ডের হিসাব না মেলাতে পারার যে বিরক্তিকর ঝামেলা ছিল, তা অন্তত চিরতরে দূর হলো!

সূত্র: ওয়্যার্ড ডটকম

সময় কীভাবে মাপা হয়

অক্টোবর ২২, ২০২৬
মসজিদে নয়, পূজামণ্ডপ পরিদর্শনকালে সেই বক্তব্য দিয়েছেন পানিসম্পদমন্ত্রী
মসজিদে নয়, পূজামণ্ডপ পরিদর্শনকালে সেই বক্তব্য দিয়েছেন পানিসম্পদমন্ত্রী

মসজিদের মিম্বারে বসে, পাশে ইমাম ও মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তাঁর পরনে পাঞ্জাবি-পায়জামা, মাথায় টুপি। এমন একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে ফেসবুক ও ইউটিউবে।

ভিডিওর ক্যাপশনে লেখা, ইমাম সাহেবকে নিচে বসিয়ে রেখে, মসজিদের মিম্বরে বসে, দুর্গাদেবীর প্রশংসা করছেন বিএনপি সরকারের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

যাচাই করে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে দেওয়া তাঁর বক্তব্যের একটি অংশ মসজিদের মিম্বারে বসে বক্তব্য দেওয়ার অন্য একটি ভিডিওতে যুক্ত করে আলোচিত ভিডিওটি ছড়ানো হচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক প্ল্যাটফর্মে এ ভিডিওটি ছড়িয়েছে। শুধু ফেসবুকেই ৯০টির বেশি পেজ ও প্রোফাইল থেকে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক

কোলাজ: প্রথম আলো গ্রাফিকস

তবে মসজিদের মিম্বারে বসে দুর্গার প্রশংসা করার দাবিতে ছড়ানো ভিডিওটি বিশ্লেষণ করে কিছু অসংগতি দেখা যায়। একজন মন্ত্রী মসজিদে বক্তব্য দিলে সাধারণত সেখানে শান্ত পরিবেশ থাকার কথা। কিন্তু ভিডিওতে আশপাশে নানা ধরনের আওয়াজ শোনা যায়। এ ছাড়া বক্তব্যের সঙ্গে আরও কিছু অস্বাভাবিক শব্দও শোনা যায়। সাধারণত মসজিদের মিম্বারে ইমামসহ অন্য কেউ বক্তব্য দিলে পরিবেশ শান্ত থাকে।

এ ছাড়া ভিডিওতে শোনা বক্তব্যের সঙ্গে মন্ত্রীর মুখের অভিব্যক্তির অমিল লক্ষ করা যায়। বক্তব্য দেওয়ার সময় বিভিন্ন শব্দ উচ্চারণের সঙ্গে ঠোঁটের আকৃতি পরিবর্তিত হয়, কিন্তু ভিডিওতে সেখানেও গরমিল দেখা যায়। বক্তব্যের সঙ্গে শারীরিক অঙ্গভঙ্গিতেও অসংগতি রয়েছে।

গত মাসের শেষ দিকে ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এতে পানিসম্পদমন্ত্রীকে মসজিদের মিম্বারে বসে প্রাকৃতিক দুর্যোগ ও জলাবদ্ধতা নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। দৃশ্যের সঙ্গে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে, তবে বক্তব্যের অডিও আলাদা।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক

২৫ সেপ্টেম্বর ফেসবুকে প্রকাশিত ওই ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘আজ শুক্রবার দক্ষিণ মান্দারী হাসপাতাল জামে মসজিদে মাননীয় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পবিত্র জুমার নামাজ আদায় করেন, পরে এক লাখ টাকা অনুদান দেন।’

এরপর প্রচারিত ভিডিওতে শোনা বক্তব্যের মূল উৎস খুঁজতে পুরো বক্তব্যের প্রাসঙ্গিক শব্দ দিয়ে অনুসন্ধান করে একটি ভিডিও পাওয়া যায়। ১৯ অক্টোবর অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। এর ক্যাপশনে লেখা রয়েছে, ‘অন্যায়ের বিরুদ্ধে দেবীদুর্গা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি’।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক

একই তারিখে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন নিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ফেসবুক পেজেও ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে উল্লেখ রয়েছে, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ।’

লিংক: এখানে

প্রকাশিত ছবিগুলোর সঙ্গে ভিডিওতে বক্তব্য দেওয়ার পরিবেশের মিল রয়েছে। এ ছাড়া মন্ত্রীর ফেসবুক পেজে বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনের আরও ছবি পাওয়া যায়।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সনাতন ধর্মাবলম্বী ও নেতা–কর্মীদের সঙ্গে চেয়ার-টেবিলে বসে হাতে মাইক্রোফোন নিয়ে বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি বলেন, ‘একটা সমাজে যখন অন্যায় অপকর্ম, অসুর এ সমস্ত অপকর্মের নেতৃত্ব দিচ্ছিল, তখন এটাকে দমন করা জন্য আপনাদের দুর্গাদেবী এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন। এবং সেখানেই শুভ শক্তির বিজয় সাধিত হয়েছে।’

পূজামণ্ডপে দেওয়া এই বক্তব্যই মসজিদের মিম্বারে বসে বক্তব্য দেওয়ার ভিডিওতে যুক্ত করা হয়েছে।

মসজিদের মিম্বারে বসে দেবীদুর্গার প্রশংসা করেছেন বলে পানিসম্পদমন্ত্রীকে নিয়ে যে ভিডিও প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে তিনি ওই বক্তব্য দেন।

অক্টোবর ২২, ২০২৬
দুর্গাপূজার পর দিল্লিতে কি আবার জ্ঞানেশবিরোধী আন্দোলন শুরু হচ্ছে
দুর্গাপূজার পর দিল্লিতে কি আবার জ্ঞানেশবিরোধী আন্দোলন শুরু হচ্ছে

কারাগার থেকে বের হয়ে আসার পর ভারতের পতাকা হাতে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ২১ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি

দুর্গাপূজা, দশেরা ও নবরাত্রি মিটতেই আবার ‘জ্ঞানেশ হটাও, গণতন্ত্র বাঁচাও’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ‘পিপল এগেইনস্ট এসআইআর’ ব্যানারে আগামীকাল শুক্রবার এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

মাত্র এক সপ্তাহ আগে এই গোষ্ঠীর জন্ম। তারা জানিয়েছে, শুক্রবারের এই আন্দোলনের জন্য পুলিশের কাছে কোনো অনুমতি চাওয়া হবে না। কনট প্লেসের কাছে বাংলা সাহেব গুরুদ্বারের সামনে বিক্ষোভকারীরা জড়ো হবেন। সেখান থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে তাঁরা যাবেন নির্বাচন কমিশনের সামনে।

আয়োজকেরা জানান, পুলিশ পথ রোধ করলে আন্দোলনকারীরা সংঘাতের পথে যাবেন না। যেখানে আটকাবে, সেখানে তাঁরা ‘জনতার সংসদ’ বা ‘পিপলস পার্লামেন্ট’ তৈরি করবেন। তারপর জাতীয় সংগীত গেয়ে ফিরে যাবেন।

এই গোষ্ঠীর স্লোগান এ রকম, ‘প্রতিটি গলি যন্তর মন্তর’, ‘প্রতিটি এলাকা যন্তর মন্তর’, ‘আমাদের ঘর যন্তর মন্তর’। তাঁরা জানিয়েছেন, শুধু দিল্লি নয়, দেশের সর্বত্র তাঁরা এসআইআর প্রক্রিয়া বাতিল ও জ্ঞানেশ অপসারণ নিয়ে আন্দোলন ছড়িয়ে দেবেন।

কাল শুক্রবার দিল্লিতে যেখান থেকে মিছিল করার কথা এবং যেখানে বিক্ষোভকারীদের যাওয়ার কথা, সেখানে আগে থেকেই ভারতীয় ন্যায়সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। এই ধারায় চার বা ততধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ। নিষেধের তালিকায় আছে স্লোগান দেওয়া, প্ল্যাকার্ড বা ব্যানার নিয়ে পথচলা, ভাষণ দেওয়া ও অস্ত্র হাতে রাখা। এই পরিস্থিতিতে শুক্রবারের বিক্ষোভ সমাবেশ কতটা কার্যকর হবে, সেই সন্দেহ থাকছেই।

এই ‘গণতন্ত্র প্রতিষ্ঠা অভিযান’–এ শামিল হতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে, সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রসংগঠন ‘আইসা’ নেত্রী নেহা বোরা, সিপিএম নেত্রী ঐশী ঘোষ, আইনজীবী প্রশান্ত ভূষণদের আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচিতে যোগ দেওয়ার কথা দক্ষিণি অভিনেতা ও আন্দোলনকর্মী প্রকাশ রাজ, উত্তর প্রদেশের কৃষকনেতা রাকেশ টিকায়েত, মহাত্মা গান্ধীর প্রপৌত্র সমাজকর্মী তুষার গান্ধী ও বিশিষ্ট অর্থনীতিবিদ পরকলা প্রভাকরেরও। প্রভাকর এসআইআর প্রক্রিয়াকে ‘নাগরিকত্বের রক্তহীন রাজনৈতিক গণহত্যা’ বলে অভিহিত করেছেন। এর বিরুদ্ধে তিনি অত্যন্ত সরব। ‘ইন্ডিয়া’ জোটকেও এই বিক্ষোভ সমাবেশের শরিক হতে বলা হয়েছে।

ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। আগামী ১ নভেম্বর জোট নেতারা দিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশ করবেন। দিল্লি পুলিশ সেই সমাবেশের অনুমতিও দিয়েছে।

সিইসি জ্ঞানেশের পদত্যাগের দাবিতে নাগপুরে সিজেপির সমর্থকদের তেরঙ্গাযাত্রা। ১৭ অক্টোবর ২০২৬, মহারাষ্ট্র

সেই সমাবেশ ও পরবর্তী আন্দোলনসূচি ঠিক করতে জোটের নেতারা শিগগিরই ভার্চ্যুয়াল মিটিং করবেন। আজ বৃহস্পতিবারই সেই মিটিং হওয়ার কথা ছিল। তবে কোনো কারণে তা বাতিল করা হয়। জোট সূত্রের খবর, দুই–চার দিনের মধ্যেই জোট নেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনা সারবেন।

সিজেপি নেতারাও তাঁদের আগামী দিনের আন্দোলন কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসবেন। গত বুধবার রাতে দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস তিহার জেল থেকে মুক্তি পান। কারাগারের বাইরে আসামাত্র দিল্লি পুলিশ তাঁদের জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজৌরি গার্ডেনে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখায় তাঁদের হাজিরা দিতে হবে।

সৌরভদের সঙ্গে হাজিরা দিতে বলা হয়েছে সিজেপি নেতা অজিঙ্ক শিন্ডেকেও। দিপকে গ্রেপ্তার হওয়ার আগে এই অজিঙ্কের হাতেই আন্দোলনের নেতৃত্ব তুলে দিয়েছিলেন।

আশুতোষ, সৌরভ ও অজিঙ্ক—তিনজনই ১৩ অক্টোবর আন্দোলনের জন্য নিষিদ্ধ যন্তর মন্তরে ঢুকে পড়েছিলেন। জাতীয় পতাকা উড়িয়ে জ্ঞানেশবিরোধী স্লোগান দিয়েছিলেন। এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছিলেন। তিন নেতার বিরুদ্ধে দুটি এফআইআর করা হয়েছে। একটা হলো, নিষিদ্ধঘোষিত স্থানে জবরদস্তি প্রবেশ, অন্যটি হলো পুলিশের কাজে বাধা দেওয়া। তাঁদের মামলার তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চের হাতে।

সিজেপি নেতারা বৃহস্পতিবার রাজৌরি গার্ডেনে অপরাধ দমন শাখায় হাজিরা দেননি। তাঁরা পুলিশের কাছে আরও সময় চেয়ে চিঠি দিয়েছেন। পুলিশের সূত্র অনুযায়ী, সিজেপি নেতাদের হাজিরার জন্য নতুন নোটিশ পাঠানো হবে।

অমিত শাহর মুখে আবার ‘ঘুসপেটিয়া’ তত্ত্ব

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বৃহস্পতিবার আবার সেই পুরোনো ‘ঘুসপেটিয়া’ তত্ত্ব সামনে টেনে আনলেন। দিল্লিতে এক সরকারি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে তিনি বলেন, কংগ্রেস ও বিরোধীরা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে এত কথা বলছেন একটাই কারণে। তাঁরা চান না, ভোটার তালিকা থেকে ঘুসপেটিয়া বা অনুপ্রবেশকারীদের নাম কাটা যাক। সেই কারণেই ভোটচুরির মনগড়া অভিযোগ এনে আসর জমাতে চাইছেন।

এই প্রসঙ্গে কংগ্রেসকে একহাত নিয়ে অমিত শাহ বলেন, কংগ্রেস যত যা–ই করুক, আগামী ৩০ বছর তারা ক্ষমতায় আসতে পারবে না।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতি কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কথা এখন আপনি শুনতে পাবেন না। কারণ, এই মুহূর্তে বিদেশে বসে আছেন। কিন্তু দিল্লি ফিরে শুনবেন, আমি বলেছি, আগামী ৩০ বছরেও আপনি ক্ষমতায় আসতে পারবেন না।’

রাহুলের উদ্দেশে অমিত শাহ বলেন, ‘আপনি সারাক্ষণ ভোটচুরি ভোটচুরি বলে চেঁচান। কারণ, আপনি অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান।’

এযাবৎ যত রাজ্যে এসআইআর হয়েছে, যত ভোটারের নাম কাটা গেছে, তাঁদের মধ্যে কতজন ঘুসপেটিয়া, সেই হিসাব নির্বাচন কমিশন আজও দেয়নি। বিরোধীদের বারবার দাবি সত্ত্বেও মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার জানাননি বাদ যাওয়া ভোটারদের মধ্যে কতজন বিদেশি।

অথচ বিজেপির কাছে বিহার, আসাম ও পশ্চিমবঙ্গের ভোটের সবচেয়ে বড় ইস্যুই ছিল ‘বাংলাদেশি ভোটার’। বিজেপির অভিযোগ ছিল, লাখ লাখ বাংলাদেশি এই রাজ্যগুলোর ভোটার তালিকায় ছেয়ে রয়েছেন। তাঁদের তাড়ানোই এসআইআরের মূল লক্ষ্য।

অক্টোবর ২২, ২০২৬
সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস আল ইসলাম
সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস আল ইসলাম

সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযুক্ত হয়েছেন আলিস আল ইসলাম। ত্রিদেশীয় সিরিজে গতকাল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাঁর।

অক্টোবর ২২, ২০২৬
শখের পোষা গোখরাকে খাবার দিতে বাক্স খুলতেই কামড়, হাসপাতালে কাঠমিস্ত্রি
শখের পোষা গোখরাকে খাবার দিতে বাক্স খুলতেই কামড়, হাসপাতালে কাঠমিস্ত্রি

শখ করে বিষাক্ত গোখরা সাপ পুষতেন কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। প্রায় তিন মাস আগে মাছ ধরার জালে আটকে থাকা সাপটি উদ্ধার করে বাড়িতে...

অক্টোবর ২২, ২০২৬
ভারতের নতুন ‘লাল তারকা’ নেহা বোরাই কি মোদীর জন্য আসল হুমকি?
ভারতের নতুন ‘লাল তারকা’ নেহা বোরাই কি মোদীর জন্য আসল হুমকি?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে নতুন মুখ ২৯ বছর বয়সী নেহা বোরা। ছাত্ররাজনীতি থেকে উঠে এসে তিনি এখন আলোচনায়।

অক্টোবর ২২, ২০২৬
গ্রিন ইউনিভার্সিটির নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে
গ্রিন ইউনিভার্সিটির নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ‘সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩১ অক্টোবর...

অক্টোবর ২২, ২০২৬
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটের মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী...

অক্টোবর ২২, ২০২৬
বন্ধ শিল্পের সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন-কর্মসংস্থান বাড়ানোর তাগিদ
বন্ধ শিল্পের সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন-কর্মসংস্থান বাড়ানোর তাগিদ

বন্ধ ও উৎপাদনে পিছিয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর...

অক্টোবর ২২, ২০২৬
কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

কারাবন্দি বাবার মুক্তির আকুতি নিয়ে রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন দুই মেয়ে। তাদের হাতে ছিল বাবার মুক্তির আবেদন সংবলিত পোস্টার...

অক্টোবর ২২, ২০২৬
২২৫ রান করেও রক্ষা নেই, ভারতের কাছে হারলো নিউজিল্যান্ড
২২৫ রান করেও রক্ষা নেই, ভারতের কাছে হারলো নিউজিল্যান্ড

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ২২৫ রানের বড় সংগ্রহ অনায়াসেই টপকে গেছে ভারত। নিউজিল্যান্ডের বোলারদের পাত্তাই দেয়নি ভারতের ব্যাটাররা...

অক্টোবর ২২, ২০২৬
মারা গেলেন গিটারবাদক রাসেল খান
মারা গেলেন গিটারবাদক রাসেল খান

দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ গিটারবাদক রাসেল খান আর নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)...

অক্টোবর ২২, ২০২৬
'সব সন্তানের নামও মনে রাখতে পারি না',  আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিকের গল্প
'সব সন্তানের নামও মনে রাখতে পারি না', আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিকের গল্প

মোহাম্মদ সাদিক হাসতে হাসতে বলেন, কখনও কখনও তিনি তার সব সন্তানের নামও মনে রাখতে পারেন না। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি সন্তানদের গুনে দেখেন, সবাই বাড়িতে আছে কি না তা নিশ্চিত করার জন্য।

অক্টোবর ২২, ২০২৬
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেটা ফাঁসের পর গ্রাহকরা কি অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকিতে?
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেটা ফাঁসের পর গ্রাহকরা কি অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকিতে?

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর প্রায় তিন লাখ ৭৫ হাজার ফাঁস হওয়া রেকর্ডের প্রাথমিক তদন্তে তিন হাজার ৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের ব্যক্তিগত বেহাত হওয়ার প্রমাণ মিলেছে। এই তথ্য ব্যবহার করে কীভাবে প্রতারণা করতে পারে অপরাধীরা, আর কীভাবে সতর্ক থাকবেন গ্রাহকরা?

অক্টোবর ২২, ২০২৬
বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?

এক দশকেরও বেশি সময় ধরে ইন্টারনেটের ভিত্তি প্রযুক্তিতে গুরুতর ত্রুটি চোখের আড়ালে থেকে গিয়েছিল যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকাশ্যে আনতে সাহায্য করেছে বলে জানা যাচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী সাইবার-নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে।

অক্টোবর ২২, ২০২৬
রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কেন সব সময় খারাপ নয়
রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কেন সব সময় খারাপ নয়

রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ- অনেকের মধ্যেই দেখা যায় এই প্রবণতা। কিন্তু খাওয়ার পর এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়াও হতে পারে। জেনে নিন কখন এ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

অক্টোবর ২২, ২০২৬
এবার সৌদি আরবের আরামকো তেল শোধনাগার এবং দাম্মাম বিমানবন্দরে পৃথক হামলায় নিহত তিনজন
এবার সৌদি আরবের আরামকো তেল শোধনাগার এবং দাম্মাম বিমানবন্দরে পৃথক হামলায় নিহত তিনজন

সৌদি আরবের দাম্মাম বিমান বন্দর এবং আরামকো তেল শোধনাগারে দুটি হামলার ঘটনা ঘটেছে। সৌদি সামরিক জোটের মুখপাত্র আল-মালিকি এই হামলার জন্য এখনও সরাসরি নির্দিষ্ট কোনো পক্ষকে দায়ী করেননি।

অক্টোবর ২২, ২০২৬
সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে

সৌদি আরব থেকে ফিরে আসা নারী কর্মীদের নিয়ে কাজ করে এমন সংস্থাগুলো বলছে, মূলত শারীরিক মানসিক নিপীড়ন, ঠিকমতো বেতন না পাওয়া কিংবা একেবারেই না পাওয়া এবং যৌন নির্যাতনের শিকার হওয়াটাই অধিকাংশ নারী শ্রমিকের ফিরে আসার মূল কারণ।

অক্টোবর ২২, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে কবে?
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে কবে?

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানাচ্ছে, বিভিন্ন সময় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিদেশি নাগরিকদের অনেকেরই মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত দেয়নি সৌদি সরকার। কিছুক্ষেত্রে মরদেহ কোথায় দাফন করা হয়েছে, সেই তথ্যও স্বজনদের না জানানোর অভিযোগ পেয়েছে মানবাধিকার সংস্থাটি।

অক্টোবর ২১, ২০২৬
বাংলাদেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
বাংলাদেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার একটি জনসভায় আওয়ামী লীগ ও জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, তার কাছে পরিষ্কার গোয়েন্দা তথ্য রয়েছে দুই পক্ষ এক হয়ে গেছে। তার এই বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে গোয়েন্দা সংস্থার ভূমিকার বিষয়টি নতুন করে সামনে আসছে।

অক্টোবর ২১, ২০২৬
নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

বরিশালের বানারীপাড়া উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাঠ খুলতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

অক্টোবর ২২, ২০২৬
কি মাইন্ড করছেন বড়লোকরা—পাঙ্গাস নিয়ে মজার ছলে ওমর সানী
কি মাইন্ড করছেন বড়লোকরা—পাঙ্গাস নিয়ে মজার ছলে ওমর সানী

কারো পাতে দামি মাছ, কারো পছন্দ সাধারণ পাঙ্গাস—খাবারের রুচি নিয়ে মানুষের ভাবনা যে একেক রকম, সেটিই যেন মনে করিয়ে দিলেন চিত্রনায়ক ওমর সানী।

অক্টোবর ২২, ২০২৬
ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত বাবা
ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত বাবা

গাছ কাটার একপর্যায়ে আলম বক্তার মাটিতে বিদ্যুতের একটি ছিঁড়ে পড়ে থাকা তার দেখতে পান। সেটি সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বিপদে পড়তে দেখে গাছের নিচে থাকা এক ছেলে তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছে থাকা অপর ছেলে বাবা ও ভাইকে বাঁচাতে নিচে নেমে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুই ভাই গুরুতর আহত হন।

অক্টোবর ২২, ২০২৬
প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ভালোই ভোগাচ্ছে বিসিবি একাদশ
প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ভালোই ভোগাচ্ছে বিসিবি একাদশ

তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ব্যাট উঁচিয়ে উদযাপন কালাম সিদ্দিকী অলিনের। ডাগআউট থেকে সতীর্থদের করতালি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন এই ব্যাটার।

অক্টোবর ২২, ২০২৬
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬৮ জনের।

অক্টোবর ২২, ২০২৬
টঙ্গীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত
টঙ্গীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

অক্টোবর ২২, ২০২৬
ভারতে যাওয়ার পথে আটক কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা
ভারতে যাওয়ার পথে আটক কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৫ মিনিটে কামাল আহমেদ ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর গোয়াইনঘাট থানার অধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য সেখানে উপস্থিত হন।

অক্টোবর ২২, ২০২৬
আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল: রিজভী
আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আওয়ামী লীগ ছিল একটা অপপ্রচারকারী দল, তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। তারা অপপ্রচারে মেতে উঠেছেন।”

অক্টোবর ২২, ২০২৬