বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ সম্পর্কে কতটুকু জানেন?
জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে সাম্প্রতিক পরিবর্তনের মধ্যেই এল এই নিয়োগ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদ থেকে সামান্তা শারমিনের পদত্যাগের পেছনে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো একটি চিঠির উত্তর না পাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলের একটি গাছের নিজ থেকে লালটেপ মোড়ানো একটি বাক্স উদ্ধার করেছে পুলিশ।
ব্যালন ডি’অরের মুকুট উঠেছে তাঁর মাথায়। অথচ ফুটবলারদের ভোটে নির্বাচিত বর্ষসেরা একাদশে জায়গা হলো না হ্যারি কেইনের। ২০২৬ সালের ফিফপ্রো পুরুষদের বিশ্ব একাদশে জায়গা পাননি ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের এই তা...
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা।
মানিকগঞ্জের বায়ুমণ্ডলে বাড়ছে একাধিক দূষক গ্যাসের উপস্থিতি। গত পাঁচ বছরে জেলায় ফরমালডিহাইড, ওজোন ও মিথেনের ঘনত্ব বৃদ্ধির উল্লেখযোগ্য প্রবণতা পাওয়া গেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ড ঘটেছে।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
শফি মোটরস এলাকায় আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। পুড়ে যাওয়া দুটি বাসই নিহাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের।
ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে চেমসফোর্ডে আরেকটি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
কোভিড-১৯ মহামারির কারণে অর্থনীতি ও উন্নয়নের যে ক্ষতি হয়েছিল, তা বিবেচনায় নিয়ে জাতিসংঘ বাংলাদেশ, লাওস ও নেপালকে উত্তরণের প্রস্তুতির জন্য বিশেষভাবে পাঁচ বছর সময় দেয়।
‘ক্যাপ্টেন ইমনের লোক’ পরিচয়ে হুমকির পর ২৩ দিনে এজেআর কুরিয়ার সার্ভিসের গুদাম, শাখা কার্যালয় ও পণ্যবাহী গাড়িতে অন্তত ১৫ বার হামলার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন অন্তত ছয় কর্মী।

নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ এড়িয়ে ইরানের অস্ত্র আমদানি ঠেকাতে বিশেষ বাহিনী গঠন করছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য—সামরিক সরঞ্জাম ও প্রযুক্তির সরবরাহ বন্ধ করা। দেখুন ভিডিও প্রতিবেদনে...

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/obrodheoo-thamche-na-iraner-ostr-amdani-ntun-pdkshep-zuktrashtrer

দেশের বাজারে এসেছে গিগাবাইটের গেমিং ব্র্যান্ড অরাসের নতুন ল্যাপটপ ‘অরাস মাস্টার ১৬’। উচ্চক্ষমতার প্রসেসর, শক্তিশালী গ্রাফিকস কার্ড আর ওএলইডি ডিসপ্লের সমন্বয়ে তৈরি ল্যাপটপটি পেশাদার গেমার, স্ট্রিমার ও কনটেন্ট নির্মাতাদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এএমডির রাইজেন ৯ ৯৯৫৫এইচএক্স৩ডি প্রসেসর। গ্রাফিকসের জন্য রয়েছে এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৫০৮০ ল্যাপটপ জিপিইউ, যা হালনাগাদ ভারী গেম উচ্চ সেটিংসে খেলা এবং ভিডিও সম্পাদনা ও থ্রিডি রেন্ডারিংয়ের মতো কাজে কার্যকর পারফরম্যান্স দেবে।

ল্যাপটপটির পর্দা ১৬ ইঞ্চির ওএলইডি, যার রিফ্রেশ রেট ২৪০ হার্টজ। ফলে দ্রুতগতির গেমে ছবি থাকবে মসৃণ, রং হবে উজ্জ্বল ও প্রাণবন্ত। এ ছাড়া রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর–৫ র্যাম এবং ১ টেরাবাইট এনভিএমই এসএসডি। ল্যাপটপটিতে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম দেওয়া আছে। এর কি–বোর্ডে আরজিবি ব্যাকলাইট এবং নিচের অংশে আলোকসজ্জাও রয়েছে।

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান প্রথম আলোকে বলেন, অরাস মাস্টার ১৬ ল্যাপটপের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ৫ লাখ ৫০ হাজার টাকা। ল্যাপটপটি কিনলে ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন গিগাবাইটের জিএস২৪এফ১৪ মডেলের একটি ২৫ ইঞ্চি গেমিং মনিটর। দেশের বড় বড় কম্পিউটার পণ্যের বিক্রয়কেন্দ্রে ল্যাপটপটি পাওয়া যাবে।

ছোট্ট শরীর, গায়ে পশমে ভরা। দেখতে বেশ মায়াবী। প্রথমবার সুমাত্রার গন্ডার দেখে এমন কথাই মনে হয়েছিল বন্য প্রাণী চিকিৎসক মিশেল ক্যাম্পবেল-ওয়ার্ডের। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনির ওয়াইল্ডলাইফ অ্যান্ড এভিয়ান মেডিসিনের সহযোগী অধ্যাপক।

১৯৯৮ সালের কথা। মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের ঘন, স্যাঁতসেঁতে বনের মধ্যে একটি সংরক্ষণকেন্দ্রে গিয়েছিলেন তিনি। কাঠের তৈরি সরু পথ পেরিয়ে দেখা পেয়েছিলেন একটি স্ত্রী সুমাত্রার গন্ডারের। তখন সারা পৃথিবীতে এই প্রজাতির প্রায় ৩০০টি গন্ডার ছিল বলে ধারণা করা হতো।

সেই গন্ডারকে দেখে আশাবাদী হয়েছিলেন মিশেল। মনে হয়েছিল, বিপন্ন প্রাণীদের রক্ষার চেষ্টা হয়তো সফল হচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ২০২৬ সালের ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীতে এখন ৫০টিরও কম সুমাত্রার গন্ডার বেঁচে আছে। আর এর সব কটিই আছে ইন্দোনেশিয়ায়। একই রকম বিপদের মুখে জাভার গন্ডারও।

গন্ডার বলতে আমাদের চোখে সাধারণত আফ্রিকার বড় শিংওয়ালা প্রাণীদের ছবিই ভেসে ওঠে। কিন্তু পৃথিবীতে টিকে থাকা গন্ডারের পাঁচটি প্রজাতির মধ্যে দুটিই বাস করে ইন্দোনেশিয়ায়। এদের একটির নাম সুমাত্রার গন্ডার, অন্যটি জাভার গন্ডার। দুই প্রজাতিই এখন মহাবিপন্ন।

কেন কমে যাচ্ছে এদের সংখ্যা? আর যে কয়েকটি গন্ডার এখনো বেঁচে আছে, সেগুলোকে কীভাবে রক্ষা করা সম্ভব?

প্রাণীদের অজানা ১০

১৯৯৮ সালের কথা। মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের ঘন, স্যাঁতসেঁতে বনের মধ্যে একটি সংরক্ষণকেন্দ্রে গিয়েছিলেন তিনি। কাঠের তৈরি সরু পথ পেরিয়ে দেখা পেয়েছিলেন একটি স্ত্রী সুমাত্রার গন্ডারের।

পাঁচ প্রজাতির গন্ডার

খেলাধুলার দলের মাসকট থেকে শুরু করে গাড়ির লোগোতে গন্ডারের ছবি দেখা যায়। বিজ্ঞাপনেও গন্ডারের উপস্থিতি কম নয়। এত জায়গায় গন্ডারের ছবি দেখে মনে হতে পারে, পৃথিবীতে বুঝি অনেক গন্ডার আছে। বাস্তবতা কিন্তু একেবারেই আলাদা।

পৃথিবীতে এখনো গন্ডারের পাঁচটি প্রজাতি টিকে আছে। এর মধ্যে দুটি বাস করে আফ্রিকায়—সাদা গন্ডার ও কালো গন্ডার। বিভিন্ন সময় এদের সংখ্যা কখনো বেড়েছে, কখনো কমেছে। দক্ষিণ এশিয়ায় আছে এক শিংওয়ালা গন্ডার। ভারত ও নেপালে এদের দেখা মেলে। একসময় বিলুপ্তির খুব কাছাকাছি চলে গিয়েছিল এই প্রজাতি। তবে দীর্ঘদিনের সংরক্ষণ প্রচেষ্টায় এদের সংখ্যা আবার বেড়েছে।

দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্রুগার ন্যাশনাল পার্কে একটি সাদা গন্ডার

এই তিন প্রজাতির গন্ডার সাধারণত চিড়িয়াখানায় দেখা যায়। তাই মানুষ এদের সম্পর্কে তুলনামূলক বেশি জানে। কিন্তু সুমাত্রা ও জাভার গন্ডারের কথা খুব বেশি শোনা যায় না। অথচ এদের অস্তিত্বই এখন সবচেয়ে বেশি বিপন্ন।

বিশ্বজুড়ে প্রাণীদের জানা-অজানা ৭

পৃথিবীতে এখনো গন্ডারের পাঁচটি প্রজাতি টিকে আছে। এর মধ্যে দুটি বাস করে আফ্রিকায়—সাদা গন্ডার ও কালো গন্ডার। বিভিন্ন সময় এদের সংখ্যা কখনো বেড়েছে, কখনো কমেছে।

মাত্র কয়েক ডজন গন্ডার

সুমাত্রা ও জাভার গন্ডার বিপন্ন হওয়ার পেছনে একটি বড় কারণ হলো এদের বসবাসের জায়গা। জাভার গন্ডারের সংখ্যা এখন প্রায় ৫০। পৃথিবীর সব কটি জাভার গন্ডারই ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উজুং কুলোন জাতীয় উদ্যানে বাস করে। অর্থাৎ পুরো প্রজাতিটির অস্তিত্ব টিকে আছে মাত্র একটি জায়গার ওপর।

বিষয়টি বেশ বিপজ্জনক। কারণ, ওই অঞ্চলটি ভূমিকম্প ও সুনামির ঝুঁকিতে রয়েছে। কাছাকাছি কয়েকটি টেকটোনিক প্লেটের অবস্থানের কারণে সেখানে যেকোনো সময় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে। এমন কোনো দুর্যোগ হলে এক ধাক্কায় পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে জাভার সব গন্ডার।

পৃথিবীর সব কটি জাভার গন্ডারই ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উজুং কুলোন জাতীয় উদ্যানে বাস করে

সুমাত্রার গন্ডারদের পরিস্থিতিও ভালো নয়। এদের সংখ্যাও কয়েক ডজন। কিন্তু তারা সবাই এক জায়গায় থাকে না। ইন্দোনেশিয়ার দুটি দ্বীপে ছোট ছোট দলে ছড়িয়ে আছে এরা। ফলে এক দলের গন্ডারের সঙ্গে অন্য দলের গন্ডারের দেখা হওয়ার সম্ভাবনা খুব কম।

এতে তৈরি হয়েছে আরেক বিপদ। গন্ডারের বংশবৃদ্ধির জন্য স্ত্রী ও পুরুষ গন্ডারের একসঙ্গে থাকা প্রয়োজন। কিন্তু কোনো গন্ডার যদি অন্য গন্ডারের দেখা না পায়, তাহলে তার বংশবিস্তারের সুযোগও থাকে না। এভাবে একেকটি বিচ্ছিন্ন দলের গন্ডার ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। কোনো দলের শেষ গন্ডারটি মারা গেলে সেই দলটি চিরতরে হারিয়ে যাবে।

পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কি মশা!

সুমাত্রার গন্ডাররা সবাই এক জায়গায় থাকে না। ইন্দোনেশিয়ার দুটি দ্বীপে ছোট ছোট দলে ছড়িয়ে আছে এরা। ফলে এক দলের গন্ডারের সঙ্গে অন্য দলের গন্ডারের দেখা হওয়ার সম্ভাবনা খুব কম।

গন্ডারদের জন্য বিশেষ আশ্রয়কেন্দ্র

সুমাত্রার গন্ডারদের বাঁচাতে ১৯৯৬ সালে একটি বিশেষ সংরক্ষণকেন্দ্র তৈরি করে ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশন। এর নাম সুমাত্রান রাইনো স্যাংচুয়ারি। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের ওয়ে কামবাস জাতীয় উদ্যানে অবস্থিত এই কেন্দ্র।

এখানে বর্তমানে ১০টি সুমাত্রার গন্ডার আছে। এদের আধা-বন্য পরিবেশে রাখা হয়। অর্থাৎ গন্ডারগুলোকে বড় প্রাকৃতিক বনাঞ্চলে থাকতে দেওয়া হয়। তবে তাদের খাবার, নিরাপত্তা ও চিকিৎসার বিষয়গুলো নিয়মিত দেখাশোনা করা হয়।

গন্ডারের বংশবৃদ্ধি করানো সহজ নয়। স্ত্রী সুমাত্রার গন্ডারের গর্ভধারণের সময় প্রায় ১৬ মাস। একবারে সাধারণত একটি বাচ্চার জন্ম হয়। এরপর আবার বাচ্চা জন্ম দিতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। কিছু গন্ডারের প্রজননজনিত সমস্যাও দেখা দেয়।

তবু চেষ্টা থেমে নেই। ২০১২ থেকে ২০২৩ সালের মধ্যে এই সংরক্ষণকেন্দ্রে পাঁচটি সুমাত্রার গন্ডারশাবকের জন্ম হয়েছে। গন্ডারগুলোর প্রজননপ্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পরিচর্যা করার ফলে এই সাফল্য এসেছে। সম্প্রতি আরও দুটি স্ত্রী গন্ডারের গর্ভধারণের খবর পাওয়া গেছে। এতে নতুন করে আশার আলো দেখছেন সংরক্ষণকর্মীরা।

জাভার গন্ডারদের জন্যও কিছু সুখবর আছে। ক্যামেরা ট্র্যাপের ছবি ও ভিডিও থেকে সাম্প্রতিক বছরগুলোতে উজুং কুলোন জাতীয় উদ্যানে পাঁচটি পর্যন্ত নতুন গন্ডারশাবকের জন্মের প্রমাণ পাওয়া গেছে। ক্যামেরা ট্র্যাপ হলো বনে বসানো বিশেষ ক্যামেরা। কোনো প্রাণী এর সামনে দিয়ে গেলেই এটি স্বয়ংক্রিয়ভাবে ছবি বা ভিডিও ধারণ করে।

বাংলার প্যাঁচাদের রহস্যময় জগৎ

গন্ডারের বংশবৃদ্ধি করানো সহজ নয়। স্ত্রী সুমাত্রার গন্ডারের গর্ভধারণের সময় প্রায় ১৬ মাস। একবারে সাধারণত একটি বাচ্চার জন্ম হয়। এরপর আবার বাচ্চা জন্ম দিতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।

শিংয়ের জন্যই প্রাণ হারায় গন্ডার

গন্ডারের সবচেয়ে বড় শত্রুদের একটি হলো চোরাশিকারি। গন্ডারের শিংয়ের জন্যই মূলত এদের হত্যা করা হয়। এই শিংয়ের অবৈধ বাণিজ্য চলে পৃথিবীর বিভিন্ন দেশে। বিশেষ করে চীন ও ভিয়েতনামে গন্ডারের শিংয়ের ব্যাপক চাহিদা রয়েছে।

অনেকে বিশ্বাস করেন, গন্ডারের শিং দিয়ে তৈরি ওষুধে নানা রোগ ভালো হয়। আবার ধনী ও প্রভাবশালী মানুষের কাছে শিং হলো সম্পদ ও সামাজিক মর্যাদার প্রতীক। অথচ গন্ডারের শিং মূলত কেরাটিন নামের একধরনের প্রোটিন দিয়ে তৈরি। মানুষের চুল ও নখেও ঠিক একই উপাদান থাকে।

চোরাশিকারিদের হাতে জাভার গন্ডারের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে শিকারিরা ২৬টি পর্যন্ত জাভার গন্ডার হত্যা করেছে বলে জানা গেছে। এত অল্পসংখ্যক প্রাণীর জন্য এই ক্ষতি ভয়াবহ।

অনেকে বিশ্বাস করেন, গন্ডারের শিং দিয়ে তৈরি ওষুধে নানা রোগ ভালো হয়

গন্ডার শিকার বন্ধ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষকে সচেতন করা হচ্ছে, যেন তারা গন্ডারের শিং কেনা বা ব্যবহারকে সামাজিকভাবে গ্রহণযোগ্য মনে না করে। পাশাপাশি চোরাশিকারি ও বন্য প্রাণীর অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত বড় অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

কিছু দেশে চোরাশিকারিদের বিরুদ্ধে মামলা ও সাজার পরিমাণও বাড়ছে। কিন্তু শুধু শাস্তি দিয়ে গন্ডার বাঁচানো সম্ভব নয়। তাদের নিরাপদে থাকার মতো বনও দরকার। বন ধ্বংস হলে কিংবা মানুষের বসতি ও নানা কর্মকাণ্ড বনের ভেতরে ছড়িয়ে পড়লে গন্ডারদের আবাসস্থল ছোট হয়ে আসে। তাই বন রক্ষা করাও সমান জরুরি।

প্রাণীদেরও কি রসবোধ আছে

ধনী ও প্রভাবশালী মানুষের কাছে শিং হলো সম্পদ ও সামাজিক মর্যাদার প্রতীক। অথচ গন্ডারের শিং কেরাটিন নামের একধরনের প্রোটিন দিয়ে তৈরি। মানুষের চুল ও নখেও ঠিক একই উপাদান থাকে।

আবার কি গন্ডার ফিরবে

গন্ডারের সংখ্যা বাড়ানোর একটি উপায় হলো এক জায়গা থেকে অন্য জায়গায় এদের সরিয়ে নেওয়া। এই পদ্ধতিকে বলা হয় ট্রান্সলোকেশন। এতে কোনো প্রাণীকে ধরে উপযুক্ত নতুন এলাকায় ছেড়ে দেওয়া হয়।

সুমাত্রা ও জাভার গন্ডারদের ক্ষেত্রেও এমন পরিকল্পনার সম্ভাবনা নিয়ে গবেষণা হচ্ছে। একসময় দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও অনেক এলাকায় এদের বিচরণ ছিল। গবেষকেরা জানতে চাইছেন, পুরোনো সেই আবাসস্থলগুলোর কোনো কোনোটিতে আবার গন্ডারের দল গড়ে তোলা সম্ভব কি না।

তবে শুধু নতুন জায়গায় গন্ডার ছেড়ে দিলেই হয় না। সেখানে পর্যাপ্ত খাবার ও নিরাপদ বন থাকতে হয়। থাকতে হয় চোরাশিকারিদের হাত থেকে রক্ষার ব্যবস্থাও। একই সঙ্গে গন্ডারগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। আফ্রিকার গন্ডারদের এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার অভিজ্ঞতা থেকে গবেষকেরা এসব বিষয়ে অনেক কিছু শিখেছেন।

বাংলাদেশ হারিয়ে ফেলছে আবাসস্থল বিশেষায়িত পাখিদের

গন্ডারের সংখ্যা বাড়ানোর একটি উপায় হলো এক জায়গা থেকে অন্য জায়গায় এদের সরিয়ে নেওয়া। এই পদ্ধতিকে বলা হয় ট্রান্সলোকেশন।

গন্ডার সংরক্ষণে স্থানীয় মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। যেসব এলাকার মানুষ গন্ডারের সঙ্গে একই পরিবেশে বাস করেন, তাঁদেরও এই সংরক্ষণ থেকে উপকার পাওয়া প্রয়োজন। যেমন—সংরক্ষণকেন্দ্রে কাজের সুযোগ তৈরি করা। বন্য প্রাণী দেখতে আসা পর্যটকদের কাছ থেকে পাওয়া আয়ও স্থানীয় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া যায়।

দূরে থেকেও গন্ডার রক্ষায় সাহায্য করা সম্ভব। বন্য প্রাণী সংরক্ষণে কাজ করে এমন প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো যায়। গ্রীষ্মমণ্ডলীয় বন ধ্বংসের সঙ্গে জড়িত পণ্য কেনা এড়িয়ে চলা যায়। তবে এসব উদ্যোগ সফল করতে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। কারণ, হাতে গোনা কয়েকটি গন্ডারকে বাঁচিয়ে রাখার এই লড়াইটা বেশ কঠিন।

সূত্র: দ্য কনভার্সেশন

পৃথিবীর সবচেয়ে বড় পেঙ্গুইন কলোনি থেকে পাঁচ লাখ সদস্য উধাও

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার তাকে দেশে ফিরতে দিতে কোনো সহযোগিতা করছে না।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৌদ্ধিক দখল নেওয়ার প্রয়াস থেকে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, কিংবা দুর্গাপুজোয় রাজ্যবাসীর কী করা উচিত বা অনুচিত সেই ফরমান জারি থেকে মুসলিম জনগোষ্ঠীকে একটু একটু করে প্রান্তিক করে তোলার চেষ্টা – এই পরিবর্তন আসলে নানা ঘটনার মধ্যে দিয়েই প্রতীয়মান।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বয়স মাত্র ২০ মাস, এরই মধ্যে দলটির একটা অদ্ভূত পরিচিতি তৈরি হয়েছে।
মেঘলা মুক্তার বাবা বেশ অসুস্থ। এমন অবস্থায় দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা।
ব্যালন ডি’অরের মুকুট উঠেছে তাঁর মাথায়। অথচ ফুটবলারদের ভোটে নির্বাচিত বর্ষসেরা একাদশে জায়গা হলো না হ্যারি কেইনের। ২০২৬ সালের ফিফপ্রো পুরুষদের বিশ্ব একাদশে জায়গা পাননি ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের এই তারকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলের একটি গাছের নিজ থেকে লালটেপ মোড়ানো একটি বাক্স উদ্ধার করেছে পুলিশ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদ থেকে সামান্তা শারমিনের পদত্যাগের পেছনে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো একটি চিঠির উত্তর না পাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।