গাজায় ত্রাণের হাহাকার আর প্লাবিত তাঁবু: পরিকল্পিত মানবিক বিপর্যয়
প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কার্যক্রম চালু করা হবে। শুরুতে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
ইসরায়েলের নীতি হলো- যাকে দেশটির প্রায় সব জায়নবাদী দলই সমর্থন করে- ফিলিস্তিনি জনসংখ্যাকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে গাজার অবস্থাকে যতটা সম্ভব বসবাসের অনুপযুক্ত করে তোলা।
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার বিষয়ে আগে নেওয়া সিদ্ধান্তগুলো আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।
দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীতে আমন ধান আবাদে দেখা দিয়েছে পানি সংকট।
নোয়াখালী সরকারি কলেজে (নোসক) সম্প্রতি ‘দুর্বার’ ও ‘দুরন্ত’ নামে দুটি নিজস্ব বাসের উদ্বোধন করা হয়েছে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারী মো. আমানুল্লাহ।
রফিক ঘরের সদর দরজার কপাট খুলে বাইরে অজু করে মসজিদে নামাজ আদায় করার পর পাটের গুদামের চাবি নিয়ে গঞ্জের দিকে রওনা দিল।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনীতিতে কয়েকটি প্রশ্ন ঘুরেফিরে আসছে—আগে কে ছাড় দেবে? ইরান কি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে? নাকি ইরানের কাছ থেকে ছাড় পাওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার চাপ কমাতে হবে? দুই দশকের বেশি সময় ধরে এই প্রশ্নের কোনো স্থায়ী সমাধান হয়নি। তবে সাম্প্রতিক কূটনৈতিক সংকট বলছে, এখন হয়তো প্রশ্নটি অন্যভাবে দেখা দরকার।

আসল বিষয় হলো, কে আগে পদক্ষেপ নেবে, তা নয়। বরং দুই পক্ষ একই সময়ে কীভাবে এগিয়ে আসতে পারে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক বিরোধের কারণে প্রশ্নটি আবারও সামনে এসেছে। ইরান প্রস্তাব দিয়েছে, যুক্তরাষ্ট্র কয়েকটি শর্ত পূরণ করলে তারা এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেবে। শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং ভবিষ্যতে নতুন করে হামলা না চালানোর নিশ্চয়তা দেওয়া। তেহরানের বক্তব্য, চাপ ও সংঘাতের পরিবেশে আলোচনা শুরু করা সম্ভব নয়। অন্যদিকে ওয়াশিংটন বলছে, নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হলে শুরু থেকেই পারমাণবিক কর্মসূচির বিষয়টি আলোচনায় থাকতে হবে।

ইরান কোনো পদক্ষেপ নিলে তার বিপরীতে যুক্তরাষ্ট্র কী করবে, তা আগে থেকেই নির্দিষ্ট থাকতে হবে। একইভাবে যুক্তরাষ্ট্র কোনো ছাড় দিলে ইরানের কাছ থেকেও তার পরিমাপযোগ্য প্রতিশ্রুতি থাকতে হবে।

এখানেই বর্তমান আলোচনার মূল সংকট। দুই পক্ষই আগে আস্থা তৈরির পদক্ষেপ চায়। কিন্তু ইতিহাস বলছে, পারস্পরিক পদক্ষেপের ভিত্তিতে এই সমস্যার সমাধান সম্ভব।

২০১৩ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর একটি অন্তর্বর্তী সমঝোতা হয়েছিল। এর নাম ছিল জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন। এতে দুই পক্ষই সীমিত ও প্রয়োজনে পরিবর্তনযোগ্য কিছু পদক্ষেপ নিতে সম্মত হয়। ইরান তার পারমাণবিক কর্মসূচির কিছু অংশে সীমাবদ্ধতা মেনে নেয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমানো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ বাড়ানোর বিষয়েও সম্মত হয়। বিনিময়ে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করে।

এই সমঝোতার ধারাবাহিকতায় ২০১৫ সালে স্বাক্ষরিত হয় জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিওএ। এই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সর্বোচ্চ ৩ দশমিক ৬৭ শতাংশে সীমিত করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ বাড়ানো হয়। বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করা হয়।

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কেন বারবার ব্যর্থ হচ্ছে

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা যেন এক মরীচিকার গল্প

চুক্তিটি একবারে কার্যকর হয়নি। ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। ২০১৫ সালের জুলাইয়ে চুক্তি স্বাক্ষরের পর অক্টোবরে আসে বাস্তবায়নের প্রস্তুতিপর্ব। এরপর ২০১৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের প্রাথমিক প্রতিশ্রুতি পালনের বিষয়টি যাচাই করে। এই যাচাইয়ের পরই বড় ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু হয়। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা হলো, ধাপে ধাপে চুক্তি বাস্তবায়ন করলেই যে ব্যর্থতা অনিবার্য, তা নয়। বরং রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও চুক্তি টিকে থাকার নিশ্চয়তা না থাকলে এমন সমঝোতা ঝুঁকির মুখে পড়ে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যায় এবং আবার নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ইরানের ধারণা হয়, শুধু কারিগরি শর্ত মেনে চললে হবে না। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তিত হলেও ভবিষ্যতে কোনো চুক্তি বহাল থাকবে, সেই নিশ্চয়তাও প্রয়োজন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বেগও রয়েছে। দেশটির নীতিনির্ধারকদের যুক্তি, ইরানের পারমাণবিক কর্মসূচিতে যাচাইযোগ্য সীমাবদ্ধতা আরোপের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্ত থাকতে হবে। আগে থেকেই অর্থনৈতিক সুবিধা দিলে ইরান আবার তার সক্ষমতা বাড়ানোর সুযোগ পেতে পারে। এতে আলোচনায় যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের ক্ষমতাও কমে যাবে।

সমন্বিতভাবে পদক্ষেপের বিরোধিতাকারীরা মনে করেন, দুই দেশের মধ্যে এত গভীর অবিশ্বাস থাকলে একই সময়ে চুক্তি বাস্তবায়ন কঠিন। তবে এর সমাধান পারস্পরিক ছাড়ের নীতি বাদ দেওয়া নয়। বরং আরও শক্তিশালী যাচাইব্যবস্থা গড়ে তোলা।

উদাহরণ হিসেবে বলা যায়, হরমুজ প্রণালি খুলে দেওয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি কয়েকটি ধাপে যুক্ত করা যেতে পারে। প্রতিটি ধাপ তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব। মধ্যস্থতাকারী হিসেবে কাতার যোগাযোগের দায়িত্ব পালন করতে পারে। আর পারমাণবিক কর্মসূচি–সংক্রান্ত কারিগরি বিষয়গুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে যাচাই করা যেতে পারে।

নীতিটি হবে সহজ। ইরান কোনো পদক্ষেপ নিলে তার বিপরীতে যুক্তরাষ্ট্র কী করবে, তা আগে থেকেই নির্দিষ্ট থাকতে হবে। একইভাবে যুক্তরাষ্ট্র কোনো ছাড় দিলে ইরানের কাছ থেকেও তার পরিমাপযোগ্য প্রতিশ্রুতি থাকতে হবে।

● আলী সারি ইরানের সাবেক সংসদ সদস্য

আল–জাজিরা থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত

আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভূমি কার্যালয়ের নিচতলার একটি কক্ষের সামনের অংশের কাগজপত্র পুড়ে গেছে। পাশের সমাজসেবা কার্যালয়েরও একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতীয় সংগীতজগতের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর আর সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারান এখন স্বামী-স্ত্রী।
চোখের চিকিৎসক দেখাতে ঢাকায় এসেছিলেন শফিকুল ইসলাম খান। উত্তরার আজমপুরে রাস্তা পার হওয়ার সময় যানবাহনের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

পেটের দায়ে প্রতিবছরের মতো এবারও শামুকের খোঁজে চলনবিলে এসেছিলেন উত্তরের আদিবাসীরা।

জলবায়ুবিষয়ক বুদ্ধিজীবীদের তাড়া খেয়ে হোক কিংবা নিজেদের ভাইরাল করার তাড়নায়, স্থানীয় প্রশাসন কুড়িয়ে আনা শামুক জব্দ করে, কয়েকজনকে জেলহাজতে পাঠিয়ে দেয়। ক্যামেরায় ধারণ করা হয় আদিবাসীদের অসহায়তা আর কান্নাকাটির ছবি। সেসব প্রচারও করা হয়।

জনমতের চাপে শেষ পর্যন্ত কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। মামলা থেকে কি তাঁরা মুক্ত হয়েছেন? তাঁদের কি এখন নিয়ম করে আদালতে হাজিরা দিতে হবে? প্রশ্ন শুধু এ দুটি নয়, আরও প্রশ্ন আছে—আদিবাসীরা কি জানতেন, এখন থেকে জলাভূমি, খাল–বিল থেকে আর শামুক-ঘুগলি আহরণ করা যাবে না?

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে চলনবিলের মাটির ঘর

ছেলেবেলায় বর্ষার পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে শরতের শেষে আর হেমন্তে খাল–বিল সেঁচে যে মাছ ধরতাম, তাতে অনেক শামুক-ঘুগলি থাকত। বাড়ির হাঁস-মুরগির খাবার হতো সেসব। সাঁওতাল পরগনায় গিয়ে দেখি, শামুক–ঝিনুক খুবই উপাদেয় ও পুষ্টিকর খাবার। এর কদর আরও বেশি দেখলাম ইংল্যান্ডে। সেখানে উপাদেয় আর বনেদি খাবারের তালিকায় আছে ‘ককল’। ব্রিটিশদের ওয়াইল্ড ককল খুব পছন্দের খাবার।

ইংল্যান্ডের উত্তর-পশ্চিম উপকূলে মোরকাম্ব বে–তে (যা আইরিশ সাগরের অংশ) অনেক কষ্ট করে লোনাপানিতে ভিজে ভিজে ককল সংগ্রহ করতে হয়। এই হাড়ভাঙা পরিশ্রমের কাজে এখন লোক পাওয়া কঠিন। তাই ককল দালালেরা টার্গেট করেন বেআইনি অভিবাসী শ্রমিকদের। দালালদের অত্যাচার আর অন্যায্য মজুরির শিকলে বাঁধা শ্রমিকদের কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত সুস্বাদু ককলের খোসায় একদিন ব্রিটিশদের পা কাটে।

সেটা ২০০৪ সালের কথা। ৫ ফেব্রুয়ারি রাতে চীনের ফুজিয়ান প্রদেশ থেকে আসা একদল অভিবাসী শ্রমিক মোরকাম্ব বে-র বিস্তীর্ণ বালুচরে ককল সংগ্রহ করছিলেন। তাঁরা কাজ করছিলেন একজন দালাল বা গ্যাংমাস্টার-ধরনের শ্রমিক সরবরাহকারীর অধীনে। শ্রমিকদের অধিকাংশেরই স্থানীয় ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে ধারণা ছিল না। অনেকেই ইংরেজি জানতেন না এবং সমুদ্রের জোয়ার-ভাটার বিপদ সম্পর্কেও প্রশিক্ষিত ছিলেন না।

সন্ধ্যার পর দ্রুত জোয়ার আসতে শুরু করে। বালুচরের নিচু জায়গা, গভীর খাত ও চ্যানেল দিয়ে পানি দ্রুত এগিয়ে এসে তাঁদের স্থলভাগ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। মোট ২৩ জন শ্রমিক সাগরে হারিয়ে যান। সেবার অনেক কষ্টে ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। একজনের মরদেহ মেলে ছয় বছর পর, ২০১০ সালে। আরেকজনের মরদেহ আর কখনো মেলেনি।

ব্রিটিশ পার্লামেন্টে বিষয়টি নিয়ে ২০১৪ সালে পূর্ণাঙ্গ আলোচনা হয়। হয়তো একদিন আমাদের পার্লামেন্টেও চলনবিল–কাণ্ড নিয়ে আলোচনা হবে। তাঁদের লেগেছিল ১০ বছর, আমাদের হয়তো লাগবে ১০০ বছর।

আদিবাসীরা কেন এই সময়ে চলনবিলে আসেন?

এর সোজাসাপটা উত্তর হচ্ছে, পেটের দায়ে, পুষ্টির খোঁজে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সাঁওতাল, ওঁরাওসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর জমিজমা আমরা হাতিয়ে নেওয়ার পর তাঁদের খাদ্যনিরাপত্তা বলে এখন আর কিছু নেই। চাষের বাইরে প্রকৃতিতে জন্ম নেওয়া নানা ধরনের শাকপাতা, মূল ও শিমুল এখন আর তাঁদের নাগালে নেই।

আমিষের প্রধান উৎস ছিল শামুক, ঝিনুক ও কাঁকড়া। আশপাশের খাল–বিল ও পুকুরে এগুলো প্রচুর পাওয়া যেত। এখন আর খাস জলমহাল বলে কিছু নেই। পুকুরগুলো মাছ চাষের জন্য ইজারা দেওয়া হয়। মাছ চাষে বিষপ্রয়োগ এবং জলাশয়ে শামুক-ঝিনুকের সংখ্যা কমে যাওয়ার কারণে নিজেদের এলাকায় এসব খাবার সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। ফলে বছরের এই সময়ে তাঁদের ছুটতে হয় রাজশাহীর দারুশা বিল ও নাটোরের চলনবিলে।

বিলে পানি কমে আসা ছাড়াও কার্তিক মাসের এই সময়ে দিনমজুর আদিবাসীদের হাতে কাজ থাকে না।

বলা যায়, এটি তাঁদের মৌসুমি একটি কাজ হয়ে উঠেছে। সংগৃহীত শামুক বাজারে নিয়ে তাঁরা বেচাকেনা করেন না। তাই সেই অর্থে এটি কোনো আয়রোজগারের পথ নয়, জীবিকাও নয়। স্রেফ খাবার সংগ্রহ। তবে এখন নানা ফিড কোম্পানির প্ররোচনায় পড়ে স্থানীয় প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীরাও চলনবিলে শামুক সংগ্রহ করেন। সেটি তাঁরা করেন বিক্রির জন্য। চলনবিল–কাণ্ডে কিন্তু তাঁদের লক্ষ্যবস্তু করা হয়নি। একজন স্থানীয় শামুক সংগ্রহকারীকে ধরা হয়নি, হয়রানি তো অনেক দূরের কথা।

আমরা না জানলেও আদিবাসীরা জানেন শামুকের প্রজনন ও ডিম পাড়ার সময়। গবেষণায় জুন থেকে সেপ্টেম্বর মাসকে প্রধান প্রজননকাল হিসেবে উল্লেখ করা হয়েছে। অক্টোবরের মধ্যে ডিম পাড়া প্রায় শেষ হয়ে যায়। তাই এ সময় পুরোনো শামুক ধরলে শামুকের বংশবিস্তারে কোনো রকমফের হয় না; বরং বর্ষায় জন্ম নেওয়া নতুন শামুকগুলো বেড়ে ওঠার জন্য একটু বেশি জায়গা পায়।

আপেল শামুক সাধারণত ১ থেকে ৪ বছর বাঁচতে পারে। আদিবাসীরা যেসব শামুক সংগ্রহ করেন, সেগুলোর জীবনকাল কয়েক মাস থেকে বড়জোর ৩ বছর। তার মানে, শামুক সংগ্রহ করা না হলেও অনেক প্রজাতির শামুক এক বছরের মধ্যে মারা যায়।

সংবিধানের ২৩ক অনুচ্ছেদ অনুযায়ী, আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। বলা যায়, শামুক সংগ্রহও আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। মনে রাখতে হবে, আদিবাসীরা কেবল খাবারের উদ্দেশ্যেই শামুক সংগ্রহ করতে যান। তাঁরা কখনোই বাণিজ্যিক উদ্দেশ্যে শামুক সংগ্রহ করেন না। শামুক বিলুপ্তির দায় আদিবাসীদের ঘাড়ে চাপানো ঠিক নয়। তাঁরা কখনো মা শামুক বা ডিমওয়ালা শামুক সংগ্রহ করেন না।

বিলের শামুক যদি আমরা আসলেই বাঁচাতে চাই, তাহলে আদিবাসীদের ভিলেন না বানিয়ে আমাদের অন্যদিকে মন দিতে হবে। বর্ষাকালে খাল–বিলের পাশে বিষপ্রয়োগ বন্ধ করতে হবে। জৈব সার ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদের আওতা বাড়াতে হবে। জলাশয় ভরাট বন্ধ করতে হবে এবং খাস জলাধারগুলো কমিউনিটির কাছে ছেড়ে দিতে হবে। আদিবাসী সংস্কৃতিকে দোষারোপ না করে তাঁদের কাছ থেকেই শিখতে হবে, কীভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচতে হয়।

● গওহার নঈম ওয়ারা লেখক, গবেষক

wahragawher@gmail.com

‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ প্রতিপাদ্যে ১১ নভেম্বর দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া সেন্টার পয়েন্টে অবস্থিত শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্স একাডেমির মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সৌদি আরব বলেছে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এমন হামলা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। এর মধ্য দিয়ে হুতি মিলিশিয়াদের বিপজ্জনক ও আগ্রাসী মনোভাবেরই প্রতিফলন ঘটেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়। বাংলাদেশের ফুটবলে উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। চোটের কারণে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আর খেলা হচ্ছে না ডিফেন্ডার সাদ উদ্দিনের।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। ব্যথার কারণে নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় এই ডিফেন্ডারকে। পরীক্ষায় তাঁর গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার লাগবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে দলসূত্রে জানা গেছে, সাফে আর খেলা হচ্ছে না তাঁর।

এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন সাদ। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও ভূমিকা রেখেছেন তিনি। তাঁর ছিটকে যাওয়ায় দলের রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে কোচ টমাস ডুলিকে।

ম্যাচ শেষে সাদের চোট নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন কোচ ডুলি। আশঙ্কা করেছিলেন, এই টুর্নামেন্টে আর তাঁকে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত কোচের সেই আশঙ্কাই সত্যি হলো।

সাদ উদ্দিন

এদিকে আজ সকালে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ফুটবলাররা হোটেলে বিশ্রাম ও পুনর্বাসনে ছিলেন। অন্যরা অনুশীলন করেছেন।
এর মধ্যে অবশ্য স্বস্তির খবরও আছে। চোট কাটিয়ে প্রায় ফিট হয়ে উঠেছেন তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। আজ দলের সঙ্গে পুরোদমে অনুশীলনও করেছেন দুজন।

অবিশ্বাস্য ফারহান, দুর্দান্ত হামজা–শমিত–রাকিব, শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে ঢাকায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি; পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু— এমন খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি কী সরকার কিংবা বিএনপিকে চাপে ফেলছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। শেখ হাসিনা ইস্যুতে কি চাপে পড়েছে বিএনপি?
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।
কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।
যুক্তরাষ্ট্রের নিউ নিয়র্ক সিটির ব্রুকলিনে একটি তিনতলা ভবন ধসে পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো ১৭ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
রাসায়নিক কীটনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ার পাশাপাশি বিকল্প হিসেবে জৈব বালাইনাশক ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন বাংলাদেশের অর্ধেকেরও বেশি কৃষক।
তারপর, হঠাৎ একদিন স্টিমারের হুইসেলের অস্পষ্ট শব্দ কানে আসে। শব্দ যেন ক্রমেই স্পষ্ট হতে থাকে। না, ঘুমের ঘোরের স্বপ্ন নয়, এটা সত্যি! চোখ খোলেন মফিজা। একটি মৃত গরুর পিঠে বসে তিনি দেখতে পান খানিক দূরে একটি স্টিমার যাচ্ছে। উঠে দাঁড়ানো কিংবা চিৎকার করার সাধ্য মফিজার ছিল না।
বগুড়ার শেরপুরে বাসের জন্য অপেক্ষার সময় দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় সুমন (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ মধ্যপাড়ায় সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে পাকা সড়ক নির্মাণকাজ।
শুরুতে এসব সমস্যার লক্ষণ খুব একটা গুরুতর মনে হয় না। কখনো কবজিতে হালকা ব্যথা, কখনো আঙুলে অস্বস্তি, আবার কখনো ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। অনেকেই এগুলোকে সাময়িক সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু একই ধরনের কাজ দীর্ঘ সময় ধরে করতে থাকলে ধীরে ধীরে ব্যথা ও অস্বস্তি বাড়তে পারে।
ডলারের শক্ত অবস্থানের জেরে আন্তর্জাতিক বাজারে আরো কমল স্বর্ণের দাম।
গাজীপুরের কালিয়াকৈরে আন্দোলনরত পোশাকশ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সরে গেছেন।