ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, আইসিইউতে

রাজশাহীর বাঘমারা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা।

শিল্পকলা একাডেমির পুনর্গঠিত পরিষদে শায়রুল কবির খান

তবে কোনো মনোনীত সদস্য পরিষদের সভাপতির কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিয়ে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন। একই সঙ্গে সরকার যেকোনো সময় যেকোনো মনোনীত সদস্যের মনোনয়ন বাতিল করতে পারবে। বিধি অনুযায়...

শিল্পকলা একাডেমির পুনর্গঠিত পরিষদে শায়রুল কবির খান
দেশ গঠনে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বর্তমান সরকার।

দেশ গঠনে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
ক্যাফে রিও, র নেশন ও বেসক্যাম্পে বিশেষ ছাড় পাবেন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডধারীরা

চুক্তি অনুযায়ী, ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডধারী সদস্য ও ওয়ালটনে কর্মরত ব্যক্তিরা ‘র নেশন’-এর পণ্য ও সেবায় সর্বোচ্চ ১৫ শতাংশ, ‘দ্য ক্যাফে রিও লিমিটেডের’ খাবার ও সেবায় সর্বোচ্চ ২৫ শতাংশ এবং ‘বেসক্যাম্প...

ক্যাফে রিও, র নেশন ও বেসক্যাম্পে বিশেষ ছাড় পাবেন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডধারীরা
নতুন চাকরির ছুটিতে বাড়ি ফেরা হলো না আনোয়ারের

বরিশালে একটি প্রজেক্টের চাকরি পেয়েছিলেন আনোয়ার হোসেন (৩০)। পূজার ছুটি পেয়ে ফিরছিলেন বাড়ি।

নতুন চাকরির ছুটিতে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
কানাডার সঙ্গেই থাকছে তেলসমৃদ্ধ আলবার্টা: ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডা থেকে তেলসমৃদ্ধ আলবার্টা প্রদেশ বিচ্ছিন্ন হওয়া সংক্রান্ত বহুল আলোচিত গণভোটের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রদেশটির বিপুল সংখ্যক বাসিন্দা কান...

কানাডার সঙ্গেই থাকছে তেলসমৃদ্ধ আলবার্টা: ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা
বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরল চায়না এক্সিম ব্যাংক

বাংলাদেশে চীনা ব্যাংকগুলোর সরাসরি কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরেছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না (চায়না এক্সিম ব্যাংক) ও ইনভেস্ট বাংলাদেশ।

বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরল চায়না এক্সিম ব্যাংক

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

কাইলি জেনার, নাকি ৬১৮ কোটি টাকার ব্রা, আলোচনায় কোনটি
কাইলি জেনার, নাকি ৬১৮ কোটি টাকার ব্রা, আলোচনায় কোনটি

ব্রা–টির দামের পাশাপাশি কাইলি জেনারকে মডেল হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রেও আলোচনা, সমালোচনা হচ্ছে।

বছরের পর বছর ধরে ফ্যাশন ও সৌন্দর্যপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোর অন্যতম আকর্ষণ ‘ফ্যান্টাসি ব্রা’। এটি পরার সুযোগ পাওয়াটাকে ধরা হয় মডেলদের জন্য বিশেষ সম্মান ও ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত।

প্রথমবারের মতো আইকনিক সেই অন্তর্বাস পরে ভিক্টোরিয়াস সিক্রেটের র্যাম্পে হাঁটলেন মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রসাধনসামগ্রী ব্যবসায়ী কাইলি জেনার। ১৯৯৬ সালে প্রথম এই ব্রা পরে র্যাম্পে হেঁটেছিলেন মডেল ক্লদিয়া শিফার।

১৯৯৬ সালে প্রথম এই ব্রা পরে র্যাম্পে হেঁটেছিলেন মডেল ক্লদিয়া শিফার

একই বছর পরে বিভিন্ন সময়ে আলেসান্দ্রা অ্যামব্রোসিও ও আদ্রিয়ানা লিমার মতো মডেলও এটি পরেছিলেন। সর্বশেষ ২০১৮ সালে মডেল এলসা হস্ককে এই বিশেষ ব্রা পরতে দেখা গিয়েছিল। আট বছর পর আবারও ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে ফিরে এল এই ব্রা, মডেল হিসেবে বেছে নেওয়া হয়েছে কাইলি জেনারকে।

ফ্যান্টাসি ব্রার সঙ্গে কাইলি পরেছিলেন রুপালি থং, সাদা মিনিস্কার্ট। পায়ে ছিল স্বচ্ছ হিল। আর পিঠে জুড়ে ছিল বড়, সাদা পালকের ডানা—তাঁর সাজে ফুটে উঠেছিল ভিক্টোরিয়াস সিক্রেটের র্যাম্পের চিরচেনা আবেদন।

মিমের মতো করে আপনিও কি পূজায় সাজতে চান

এবারের ‘ফ্যান্টাসি ব্রা’র আনুমানিক মূল্য ৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় ৬১৮ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকা। ভিক্টোরিয়াস সিক্রেটের সঙ্গে এটি যৌথভাবে বানিয়েছেন জ্যাকব অ্যান্ড কোংয়ের নকশাকার জ্যাকব আরাবো।

বিলাসবহুল ঘড়ি আর গয়নার ব্র্যান্ডটির বিরল গয়নার সংগ্রহ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে এর নকশা। মূল্যবান ধাতু ও রত্ন দিয়ে তৈরি ব্রাটিতে রয়েছে ক্রিস্টালের কাজ। নিচের দিকে ঝুলে থাকা ঝালর এর সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা।

এবারের ফ্যান্টাসি ব্রাতে কোনো কাপড় ব্যবহার করা হয়নি

এবারের ফ্যান্টাসি ব্রাতে কোনো কাপড় ব্যবহার করা হয়নি। হিরা ও ১৮ ক্যারেটের সাদা সোনা দিয়ে এটি তৈরি করা হয়েছে। ব্রাটি এমনভাবে নকশা করা হয়েছে, যাতে র্যাম্পে হাঁটার সময় কাইলি জেনারের শরীরের নড়াচড়ার সঙ্গে তাল মিলিয়ে এটিও স্বাভাবিকভাবে নড়তে পারে।

ব্রাটি তৈরি করেছেন ১৫ জন দক্ষ কারিগর। পুরো কাজ শেষ করতে তাঁদের সময় লেগেছে এক হাজার ঘণ্টার বেশি। জ্যাকব অ্যান্ড কোংয়ের দাবি, এটিই এ পর্যন্ত তৈরি সবচেয়ে মূল্যবান ফ্যান্টাসি ব্রা।

পূজার আগে মেরুন ফিটেড গাউনে অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী, দেখুন ১০টি ছবি

নকশাকারীর তথ্য অনুযায়ী, ১৮ ক্যারেট সোনা ও ৪ হাজার ৪১০টি হিরা দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ এই ব্রা। হিরা এবং সোনা মিলিয়ে ওজন হয়েছে ১ হাজার ৩৭৩ দশমিক ৩৯ ক্যারেট।

তবে সবকিছুর কেন্দ্রে ছিল ৭৫ দশমিক ৫৪ ক্যারেটের উজ্জ্বল কাটের বিরল, গাঢ় হলুদ রঙের হিরাটি। যেটা ‘ফ্যান্সি ভিভিড ইয়েলো’ শ্রেণির। গয়না নির্মাতা প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, শুধু এই হীরাটির দামই ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ২৭২ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ২০০ টাকা।

ভিক্টোরিয়াস সিক্রেটের সঙ্গে এটি যৌথভাবে বানিয়েছেন জ্যাকব অ্যান্ড কোংয়ের নকশাকার জ্যাকব আরাবো

দামের পাশাপাশি কাইলি জেনারকে মডেল হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রেও আলোচনা, সমালোচনা হচ্ছে। কার্ডাশিয়ান পরিবারের তারকা কাইলি জেনারকে বেছে নেওয়ার কারণেই এ মিশ্র প্রতিক্রিয়া।

সামাজিক মাধ্যমে কেউ কেউ সিদ্ধান্তটিকে স্বাগত জানালেও অনেকের প্রশ্ন, দীর্ঘদিন ধরে ফ্যাশন জগতে কাজ করা অভিজ্ঞ সুপারমডেলদের কাউকে কেন এই সুযোগ দেওয়া হলো না।

পূজার মধ্যে কোন স্মৃতি ভাগ করে নিলেন মনামী ঘোষ, দেখুন ১২টি ছবি

ব্রিটিশ সামাজিক মাধ্যম কৌশলবিদ, বিপণন বিশেষজ্ঞ ও কনটেন্ট নির্মাতা জোয়েল মারলিনারসনের মতে, কাইলিকে বেছে নেওয়ার সিদ্ধান্তটি ছিল সুপরিকল্পিত। এর মধ্য দিয়ে মডেলিং ও সামাজিক মাধ্যমের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিবিসি নিউজবিটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘কাইলি এমন এক নতুন যুগের প্রতিনিধিত্ব করেন, যেখানে ব্র্যান্ডগুলো গতানুগতিক মডেলের সংজ্ঞায় কে মানানসই সে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কাকে ঘিরে সবচেয়ে বেশি মানুষের মনোযোগ আকর্ষণ করা যাবে, সেটিকে বেশি গুরুত্ব দিচ্ছে।’

মারলিনারসনের মতে, তরুণ দর্শকদের সঙ্গে কাইলির ঘনিষ্ঠতা রয়েছে। তাঁদের অনেকেই সামাজিক মাধ্যমে তাঁকে অনুসরণ করে। কার্ডাশিয়ান বোনদের নিয়ে তৈরি রিয়েলিটি শো দেখতে দেখতেই বড় হয়েছে এই প্রজন্ম।

কাইলি জেনারকে মডেল হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রেও আলোচনা, সমালোচনা হচ্ছে

ফ্যাশন জগতের পুরোনো অনুরাগীদের প্রতিক্রিয়া ভিন্ন। যাঁদের স্মৃতিতে নাওমি ক্যাম্পবেলের মতো কিংবদন্তি সুপারমডেলদের স্বর্ণযুগ এখনো উজ্জ্বল, তাঁদের কাছে কাইলিকে এই বিশেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি ফ্যাশনের পরিচিত ঐতিহ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

কাইলিকে বেছে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে অনেকেই লিখেছেন, প্রকৃত মডেলদের প্রতিভা ও দক্ষতাকে অবমূল্যায়ন করা হয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, একসময়ের আভিজাত্যপূর্ণ এই ফ্যাশন শো এখন মডেলিং দক্ষতার চেয়ে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

ধূসর টি-শার্ট থেকে বিলাসবহুল ফ্যাশনে, মার্ক জাকারবার্গের বদলে যাওয়া স্টাইল

তবে ভিক্টোরিয়াস সিক্রেটের প্রধান সৃজনশীল কর্মকর্তা অ্যাডাম সেলম্যানের মতে, কাইলি কেবল ফ্যাশন তারকা নন, তিনি ‘সংস্কৃতির এক শক্তিশালী প্রভাবক’ (ইনফ্লুয়েন্সার)। তাঁর প্রভাব ফ্যাশন, সংস্কৃতি ও টেলিভিশনের গণ্ডিও ছাড়িয়ে গেছে।

এতে করেই বোঝা যায় ভিক্টোরিয়াস সিক্রেটের মতো দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো কোনো ঝুঁকি নিতে চায় না। এমন কাউকে সামনে আনতে চায়, যাঁকে ঘিরে মানুষের আগ্রহ তৈরি হবে, সংবাদমাধ্যমে শিরোনাম হবে এবং দর্শকদের আকৃষ্ট করে রাখতে পারবে অনেকক্ষণ।

সামাজিক মাধ্যমে কেউ কেউ সিদ্ধান্তটিকে স্বাগত জানালেও অনেকের প্রশ্ন, দীর্ঘদিন ধরে ফ্যাশন জগতে কাজ করা অভিজ্ঞ সুপারমডেলদের কাউকে কেন এই সুযোগ দেওয়া হলো না

উল্লেখ্য, দর্শকসংখ্যা কমে যাওয়া, যৌন বৈষম্য, সেকেলে উপস্থাপনা ও বৈচিত্র্যের অভাব নিয়ে সমালোচনার মুখে ২০১৮ সালের পর ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শো বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে ‘সব ধরনের নারীকে উদ্যাপন’ করার প্রতিশ্রুতি নিয়ে আবারও ফিরে আসে এই আয়োজন।

সে বছর প্লাস-সাইজ মডেল অ্যাশলি গ্রাহামসহ বিভিন্ন গড়ন ও বৈশিষ্ট্যের মডেলদের অংশগ্রহণের মধ্য দিয়ে বৈচিত্র্যের ওপর গুরুত্ব দেয় ব্র্যান্ডটি। সমালোচনাকারীরা এটাও বলছে, ফ্যান্টাসি ব্রাকে ঘিরে এই বিপুল আলোচনা সমাজের বাস্তবতা থেকে আমাদের বিচ্ছিন্নতারই প্রমাণ।

যেখানে মানুষ ঠিকমতো খাবার কিনতে পারছে না, ঘরের বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্যও অনেকের নেই, সেখানে আমরা কোন বিষয়কে গুরুত্ব দিচ্ছি এবং কোথায় অর্থ ব্যয় করছি, তা নিয়ে ভাবার সময় এসে গেছে।

সূত্র: বিবিসি, বাজার

লন্ডনে এইচঅ্যান্ডএমের ফ্যাশন শোয়ে হঠাৎ যে কারণে প্রতিবাদ

অক্টোবর ২০, ২০২৬
অস্বীকার, প্রতিহিংসা ও ঘৃণার সংস্কৃতি
অস্বীকার, প্রতিহিংসা ও ঘৃণার সংস্কৃতি

১৯৯৯ সালের জুনে কুমানোভা চুক্তি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১২৪৪ নম্বর প্রস্তাবের মাধ্যমে কসোভোতে ডিডিআর প্রক্রিয়া শুরু হয়।

অক্টোবর ২০, ২০২৬
পঞ্চগড় বন্ধুসভার সাংগঠনিক সভা ও নতুন সদস্যদের পরিচিতি
পঞ্চগড় বন্ধুসভার সাংগঠনিক সভা ও নতুন সদস্যদের পরিচিতি

নতুন বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে পুরো আড্ডা হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর। পরিচয় পর্বের পাশাপাশি গান, আবৃত্তি আর আন্তরিক আলোচনায় তৈরি হয় বন্ধুত্বপূর্ণ পরিবেশ। হাসি-আনন্দ, সৃজনশীলতা ও পারস্পরিক সম্প্রীতিতে ভরপুর এই আয়োজন নতুন বন্ধুদের বন্ধুসভার কার্যক্রমের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি একসঙ্গে পথচলার নতুন প্রত্যয় জোগায়।

অক্টোবর ২০, ২০২৬
এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

গত শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

অক্টোবর ২০, ২০২৬
অশুভ শক্তি ভারত ভাঙার চক্রান্ত করছে: আন্দোলনকারীদের দিকে ইঙ্গিত করে মোহন ভাগবত
অশুভ শক্তি ভারত ভাঙার চক্রান্ত করছে: আন্দোলনকারীদের দিকে ইঙ্গিত করে মোহন ভাগবত

মোহন ভাগবত বলেন, ভারতের অগ্রগতিতে ঈর্ষান্বিত অশুভ শক্তি দেশ ভাঙার চক্রান্ত করছে। তাদের চক্রান্তে একদল মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে।

অক্টোবর ২০, ২০২৬
৩ হাজার কোটি টাকা ব্যয়, প্রকল্প বাতিল
৩ হাজার কোটি টাকা ব্যয়, প্রকল্প বাতিল

৩ হাজার কোটি টাকা ব্যয়, প্রকল্প বাতিল

অক্টোবর ২০, ২০২৬
ভাঙা ল্যাপটপ আর কোলের সন্তান নিয়ে যেভাবে ঘুরে দাঁড়ালেন মিতু আক্তার
ভাঙা ল্যাপটপ আর কোলের সন্তান নিয়ে যেভাবে ঘুরে দাঁড়ালেন মিতু আক্তার

শূন্য থেকে শুরু করে আজ মিতু আক্তার কেবল নিজের ভাগ্যই বদলাননি, হয়ে উঠেছেন আরও ১০ জন তরুণ–তরুণীর অনুপ্রেরণা।

অক্টোবর ২০, ২০২৬
ডেঙ্গুর বিরুদ্ধে এক সম্ভাবনাময় অ্যান্টিভাইরাল ওষুধ
ডেঙ্গুর বিরুদ্ধে এক সম্ভাবনাময় অ্যান্টিভাইরাল ওষুধ

প্রতিবছর ডেঙ্গু এক ভীতি নিয়ে ফিরে আসে বাংলাদেশে। সংবাদমাধ্যমে প্রতিদিন মৃত্যুর খবর ছাপা হয়। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ে। এক দশকেরও বেশি সময় ধরে ডেঙ্গুর এই মৃত্যু আমাদের মেনে নিতে হচ্ছে। বাংলাদেশে ওষুধ আবিষ্কারের সংস্কৃতি না থাকায় ডেঙ্গুর মতো জাতীয় জনস্বাস্থ্য সংকটেও আমাদের কিছুই করার থাকে না। উন্নত বিশ্বে ওষুধ বা টিকা আবিষ্কার হলে সরকার হয়তো সেটা কিনতে চায়। কিংবা ওষুধ কোম্পানিগুলো জেনেরিক ওষুধ তৈরি করতে পারে।

সমস্যা হলো, যে রোগ বাংলাদেশের জন্য সমস্যা, সেটা উন্নত বিশ্বের জন্য সমস্যা না-ও হতে পারে। ডেঙ্গুর বেলাতেও অনেকটা এমনই হয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি নতুন ওষুধ আবিষ্কৃত হয় যুক্তরাষ্ট্রে। ডেঙ্গু যেহেতু আমেরিকার সমস্যা নয়, সুতরাং যুক্তরাষ্ট্রে ওষুধ আবিষ্কারক প্রতিষ্ঠানগুলো বিলিয়ন ডলার বিনিয়োগ করে এই রোগের ওষুধ বা টিকা তৈরি করতে চাইবে না। তবুও যে টিকা বা ওষুধ আবিষ্কারের চেষ্টা হচ্ছে না, তা কিন্তু নয়।

ডেঙ্গু চিকিৎসায় পেঁপেপাতার রস

বাংলাদেশের আইসিডিডিআরবি থেকে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা যায়, ২০২৪ সালে ডিইএনভি-২ সেরোটাইপে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি ছিল।

ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ আছে—ডিইএনভি-১ (DENV-1), ডিইএনভি-২, ডিইএনভি-৩ এবং ডিইএনভি-৪। একেক অঞ্চলে, একেক সময়ে একেক সেরোটাইপের প্রকোপ ও তীব্রতা বেশি থাকতে পারে। এ জন্যই ডেঙ্গুর খুব কার্যকর টিকা তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ। ডেঙ্গুর জন্য কয়েকটা টিকা নিয়েই কাজ হয়েছে। বর্তমানে জাপানি প্রতিষ্ঠান তাকেদার (Takeda) একটি টিকা, যা কিউডেঙ্গা (Qdenga) নামে পরিচিত। সেটি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে ভারত সম্প্রতি এই টিকা তাদের নিজেদের দেশের রোগীদের ওপর পুনরায় ফেস-৩ ট্রায়াল করে রোগীদের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছে।

তবে কিউডেঙ্গা ডেঙ্গুর সব সেরোটাইপের জন্য সমানভাবে কার্যকর নয়। সম্প্রতি বাংলাদেশের আইসিডিডিআরবি থেকে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা যায়, ২০২৪ সালে ডিইএনভি-২ সেরোটাইপে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি ছিল। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে আইইডিসিআর কর্তৃক একটি গবেষণায় দেখা যায়, ২০২৬ সালে ডিইএনভি-৩ সেরোটাইপে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।

ডেঙ্গু বাংলাদেশে যেভাবে বছর বছর ফিরে আসছে এবং মহামারিরূপে দেখা দিচ্ছে, একে মোকাবিলা করতে হলে বেশ কিছু পদক্ষেপ একসঙ্গে নিতে হবে। শুধু সচেতনতা বৃদ্ধি এবং মশা নিধন দিয়ে এর মোকাবিলা করা যাবে না। প্রয়োজন টিকা। প্রয়োজন অ্যান্টিভাইরাল ওষুধ।

ডেঙ্গু নিয়ে যা জানা জরুরি

মোসনোডেনভির হলো প্যান-সেরোটাইপ অ্যান্টিভাইরাল। অর্থাৎ, এটি ডেঙ্গুর যেকোনো সেরোটাইপের বিরুদ্ধেই কার্যকর হবে। প্রি-ক্লিনিক্যাল গবেষণায় তারা সেটাই পরীক্ষা করে দেখিয়েছে।

ডেঙ্গুর জন্য আমেরিকার এফডিএ কিংবা ইউরোপের ইএমএ থেকে অনুমোদিত কোনো ওষুধ এখনো নেই। ফলে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো জেনেরিক ওষুধ তৈরি করতে পারছে না। তবে এখানে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। একটি সম্ভাব্য ওষুধ আছে, যেটার নাম মোসনোডেনভির। এটি একটি ছোট অণুর ওষুধ, যা আবিষ্কৃত হয় বেলজিয়ামের কেইউ লুভেন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত এক ভাইরোলজিস্টের ল্যাবে। পরবর্তী সময়ে এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের দায়িত্ব নেয় স্বনামধন্য প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। তারা ফেস-১ এবং ফেস-২এ সম্পন্ন করে। কিন্তু এরপর মাঝপথে এসে ট্রায়ালের পরবর্তী ধাপগুলো বন্ধ করে দেয়। সাধারণত কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বেশি থাকলে বা কার্যকারিতা না থাকলে এ ধরনের ট্রায়াল বন্ধ হয়। তবে বড় বড় প্রতিষ্ঠান এসব কারণ ছাড়াও ওষুধের বাণিজ্যে সম্ভাবনা কম দেখলে অর্থ বিনিয়োগ করে ব্যয়বহুল ট্রায়াল চালিয়ে যেতে চায় না। বিশেষজ্ঞরা মনে করেন, মোসনোডেনভিরের বেলাতেও শেষোক্ত কারণটিই ঘটেছে।

গত বছরের শেষের দিকে জনসন অ্যান্ড জনসন বিখ্যাত দুটি জার্নালে এ-সংক্রান্ত দুটি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করে। তখন এই আর্টিকেলগুলো নজরে আসে। প্রি-ক্লিনিক্যাল ড্রাগ ডিসকভারিতে দীর্ঘদিনের গবেষণার অভিজ্ঞতা থেকে এতটুকু বুঝতে পারি, তাদের সাইন্টিফিক ডেটা খুবই প্রতিশ্রুতিমূলক। খুবই আশাব্যঞ্জক। আর এই আর্টিকেল দুটির ওপর নির্ভর করে বিখ্যাত জার্নাল সায়েন্স একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মোসনোডেনভির হলো প্যান-সেরোটাইপ অ্যান্টিভাইরাল। অর্থাৎ, এটি ডেঙ্গুর যেকোনো সেরোটাইপের বিরুদ্ধেই কার্যকর হবে। প্রি-ক্লিনিক্যাল গবেষণায় তারা সেটাই পরীক্ষা করে দেখিয়েছে। আরেকটি ভালো দিক হলো, ফেস-১ এবং ২এ-তে মোসনোডেনভিরের কোনো উল্লেখযোগ্য বিষাক্ততা দেখা দেয়নি। প্রোফাইল্যাক্টিক স্টাডিতে এর বেশ ভালো কার্যকারিতা পাওয়া গেছে।

ডেঙ্গু ভ্যাকসিন গবেষণায় অগ্রগতি কতদূর?

একটি সম্ভাব্য ওষুধ আছে, যেটার নাম মোসনোডেনভির। এটি একটি ছোট অণুর ওষুধ, যা আবিষ্কৃত হয় বেলজিয়ামের কেইউ লুভেন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত এক ভাইরোলজিস্টের ল্যাবে।

সায়েন্টিফিক আর্টিকেলগুলো পড়ার পর এই ফিল্ডের আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীর সঙ্গে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা-পর্যালোচনা হয়। বাংলাদেশের জন্য এই ওষুধ (মোসনোডেনভির) একটি আশীর্বাদ হতে পারে কি না, তা নিয়ে আমরা ভাবতে শুরু করি। বেলজিয়ামের কেইউ লুভেনের অধ্যাপক ইয়োহান নেইটসের সঙ্গে যোগাযোগ করি। তাঁর ল্যাবরেটরিতেই এই ওষুধটি আবিষ্কৃত হয়েছে। প্রফেসর নেইটস এবং তাঁর দল মোসনোডেনভিরের ওপর একটি প্রেজেন্টেশনও দেন। আমরা সেই প্রেজেন্টেশনে উত্থাপিত ডেটা থেকেও বুঝতে পারি, এই ওষুধটি ডেঙ্গুর চিকিৎসায় দারুণ এক সম্ভাবনা হতে পারে।

বাংলাদেশ যদি এই ওষুধটি নিয়ে কাজ করতে চায়, তাহলে বাংলাদেশকে এর ফেস-২বি  ট্রায়াল করতে হবে। একে বলা হয় থেরাপিউটিক ট্রায়াল। বাংলাদেশের আইসিডিডিআরবি এ ধরনের ট্রায়ালে বেশ অভিজ্ঞ। কার্যকর উদ্যোগ নেওয়া হলে তারা অনায়াসে এটি করতে পারবে। আর ট্রায়াল সফল হলে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর চাইলে হয়তো এই ওষুধকে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন বা জরুরি ব্যবহারের অনুমোদন দিতে পারে, ঠিক যেভাবে এফডিএ কিংবা ইএমএ দিয়ে থাকে। ওষুধ লাইসেন্সিং এবং বাজারজাতকরণের ক্ষেত্রে প্রাইভেট ফার্মাগুলো উদ্যোগ নিতে পারে। পুরো কাজটা একটা জাতীয় জোটের মাধ্যমেও হতে পারে, যেহেতু এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পৃক্ততা আবশ্যক।

ডেঙ্গু প্রতিরোধে ছাদ-বাগানের জন্য একটি ছোট উদ্ভাবন

বাংলাদেশ যদি এই মোসনোডেনভির ওষুধটি নিয়ে কাজ করতে চায়, তাহলে বাংলাদেশকে এর ফেস-২বি  ট্রায়াল করতে হবে। একে বলা হয় থেরাপিউটিক ট্রায়াল।

বাংলাদেশ তার ইতিহাসে কখনো কোনো ওষুধ আবিষ্কার করেনি। এমনকি কোনো নতুন ওষুধের অনুমোদনও দেয়নি। বাংলাদেশ মূলত ডাউনস্ট্রিমের একেবারে শেষভাগে কাজ করে; অর্থাৎ জেনেরিক ওষুধ তৈরি করে বাজারজাত করে। এই ট্রায়াল ও অনুমোদনের কাজটা হতে পারে জাতীয় সংকটে দেশের সায়েন্টিফিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা প্রমাণের একটি চেষ্টা। পৃথিবীর যেকোনো দেশ তার জাতীয় সংকটে এ ধরনের কাজ করে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা একদিকে যেমন ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে পারমাণবিক বোমা তৈরি করেছে, অন্যদিকে একই সঙ্গে পেনিসিলিন উন্নয়নেও কাজ করেছে। বিজ্ঞানের যেকোনো প্রজেক্টেই চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা থাকে। সেটি মাথায় রেখেই জাতীয় সংকটের মুহূর্তে একটি জাতিকে নিজের সক্ষমতা প্রমাণের চেষ্টা করতে হয়।

মোসনোডেনভিরের এখন পর্যন্ত প্রকাশিত সব সায়েন্টিফিক ডেটা খুবই আশাব্যঞ্জক। পরবর্তী ধাপের চ্যালেঞ্জটা বাংলাদেশ হয়তো নিতে পারে। আর এ জন্য প্রবাসী বিজ্ঞানীরাও যেকোনো সাহায্য করতে এগিয়ে আসবেন বলেই আমার বিশ্বাস।

লেখক: স্টাফ সায়েন্টিস্ট, ইউনিভার্সিটি অব শিকাগো, যুক্তরাষ্ট্র

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত ৬৫ ভাগই পুরুষ: গবেষণা

অক্টোবর ২০, ২০২৬
রাজশাহীতে নেমেই পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
রাজশাহীতে নেমেই পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে পৌঁছেই পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌঁনে ৩টায় শাহ মাখদুম বিমানবন্দর...

অক্টোবর ২০, ২০২৬
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়...

অক্টোবর ২০, ২০২৬
গণভোটের রায় উপেক্ষা ফ্যাসিবাদের পথে অগ্রসর হওয়ার লক্ষণ: গোলাম পরওয়ার
গণভোটের রায় উপেক্ষা ফ্যাসিবাদের পথে অগ্রসর হওয়ার লক্ষণ: গোলাম পরওয়ার

গণভোটের গণরায় উপেক্ষা, দুর্নীতি, চাঁদাবাজি, লুটতরাজ ও সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ ফ্যাসিবাদের পথে অগ্রসর হওয়ার লক্ষণ বলে মন্তব্য করেছেন...

অক্টোবর ২০, ২০২৬
ঢালিউড কুইন অপু বিশ্বাসের মন পড়ে থাকে বগুড়ার সেই দিনগুলোতে
ঢালিউড কুইন অপু বিশ্বাসের মন পড়ে থাকে বগুড়ার সেই দিনগুলোতে

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। বড় পর্দায় নিজের......

অক্টোবর ২০, ২০২৬
টেকনাফ সীমান্তে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪
টেকনাফ সীমান্তে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় চার মাদক কারবারিকে আটক করেছে বিজিবি...

অক্টোবর ২০, ২০২৬
৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজারের বেশি কল, অভিযোগ ২০টি
৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজারের বেশি কল, অভিযোগ ২০টি

আইনি পরামর্শ, মামলার খোঁজখবর কিংবা আদালত-সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগ—বিচারপ্রার্থীদের নানা প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট হেল্পলাইন। চলতি বছরের প্রথম নয় মাসে সারা দেশ ও বিদেশ থেকে এ হেল্পলাইনে কল করেছেন হাজারো...

অক্টোবর ২০, ২০২৬
সঞ্চয়পত্র কার জন্য কোনটি, কোথায় বেশি সুবিধা?
সঞ্চয়পত্র কার জন্য কোনটি, কোথায় বেশি সুবিধা?

সঞ্চয়পত্র কোনটি বেশি লাভজনক? কোনটিতে প্রতি মাসে টাকা পাওয়া যায়? কারা কোন সঞ্চয়পত্র কিনতে পারেন? আর এক লাখ, পাঁচ লাখ কিংবা ১০ লাখ টাকা বিনিয়োগ করলে...

অক্টোবর ২০, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। জ্বালানির উচ্চমূল্য ও অর্থনীতি নিয়ে উদ্বেগের...

অক্টোবর ২০, ২০২৬
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, আলবার্টার বাসিন্দারা কানাডার অংশ হিসেবেই থাকার 'সুস্পষ্ট সিদ্ধান্ত' নিয়েছেন বলে জানান দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২০, ২০২৬
নাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহত
নাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহত

উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাত দিয়ে বলেন, "ট্রাকটি কিন্তু তার লাইনেই ছিল। বাসের ড্রাইভারের তন্দ্রা বা ঘুম ভাব চলে এসেছিল। সে কারণেই ট্রাকটিকে ধাক্কা দিয়েছে"।

অক্টোবর ২০, ২০২৬
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?

'ধুরান্ধর: দ্য রিভেঞ্জ' বিশ্বব্যাপী ১,৮৪৮ কোটি রুপি, 'ধুরান্ধর' ১,৩৫০ কোটি রুপি, 'চাওয়া' ৮০৯ কোটি রুপি, 'সাইয়ারা' ৫৭৯ কোটি রুপি এবং 'বর্ডার ২' ৪৬৪ কোটি রুপি আয় করেছে। এ রিপোর্টে তুলে ধরা হয়েছে এ বছর বক্স অফিসে বলিউড সিনেমাগুলোর পারফরম্যান্স কেমন ছিল।

অক্টোবর ২০, ২০২৬
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু শহরে পুলিশের ‘নিয়ন্ত্রণ হারানোর’ কথা স্বীকার করার পরেই কারফিউ জারির ঘোষণা এলো। এখন রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে।

অক্টোবর ২০, ২০২৬
পত্রিকা: 'সুন্দরবনের পাশে এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা'
পত্রিকা: 'সুন্দরবনের পাশে এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা'

অস্ত্র-কাণ্ড নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদ ছাড়ার ঘোষণা, সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের এবং সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা সংক্রান্ত খবরাখবর গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

অক্টোবর ২০, ২০২৬
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় মবের ঘটনা প্রকট হয়ে ওঠে। নির্বাচিত সরকারের সময় তা কমে আসবে মনে করা হলেও এখনও তাতে লাগাম টানা যাচ্ছে না। বরং মব একটি রাজনৈতিক চেহারা পাচ্ছে বলেই মত মানবাধিকারকর্মীদের।

অক্টোবর ২০, ২০২৬
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে  কী জানা যাচ্ছে
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে

মৃত্যুদণ্ড হওয়া পুরুষ ব্যক্তিটির মা নিশ্চিত করেছেন যে, মৃত্যুদণ্ড হওয়া ব্যক্তি তারই সন্তান। তিনি সন্তানের মরদেহ আনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিবিসি বাংলাকে বলেছেন, "তিন বছর তিন মাস ছেলের মুখ দেখি না। আমি যেন ছেলের চেহারা শেষবারের মতো দেখতে পারি"।

অক্টোবর ১৯, ২০২৬
পূজার সাজে নজর কাড়লেন চার নায়িকা
পূজার সাজে নজর কাড়লেন চার নায়িকা

উৎসবের কিছু মুহূর্ত ছবিতে ধরা পড়ে, আর কিছু থেকে যায় কয়েকটি বাক্যের ভেতর। শারদীয় দুর্গোৎসবে ঢালিউডের তিন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মন্দিরা চক্রবর্তী, পরীমনি ও পূজা চেরীর সাম্প্রতিক পোস্টে মিলেছে এই দুইয়েরই দেখা।

অক্টোবর ২০, ২০২৬
পিরোজপুর ফায়ার সার্ভিসের নেই নিজস্ব ডুবুরি দল-স্পিডবোট, বাড়ছে দুর্ভোগ
পিরোজপুর ফায়ার সার্ভিসের নেই নিজস্ব ডুবুরি দল-স্পিডবোট, বাড়ছে দুর্ভোগ

দক্ষিণাঞ্চলের নদী বেষ্টিত জেলা পিরোজপুর। এখানকার অন্যতম নদীগুলো হলো- কঁচা, বলেশ্বর, সন্ধ্যা, কালীগঙ্গা ও মধুমতি।

অক্টোবর ২০, ২০২৬
বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্তে বিআইপির প্রতিবাদ
বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্তে বিআইপির প্রতিবাদ

বিআরটি প্রকল্প বাতিল এবং সংশ্লিষ্ট সংস্থা বিলুপ্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। একই সঙ্গে বিআরটির সম্পূর্ণ অবকাঠামোকে ৩+৩ লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

অক্টোবর ২০, ২০২৬
পূজার ছুটিতে মহেশখালীতে গিয়ে প্রাণ গেল শিশুর
পূজার ছুটিতে মহেশখালীতে গিয়ে প্রাণ গেল শিশুর

দুর্গাপূজার সরকারি ছুটিতে পরিবারের সঙ্গে কক্সবাজারের মহেশখালীতে বেড়াতে এসে ইজিবাইকের ধাক্কায় মারা গেছে আফরিন সুলতানা (৪) নামে এক শিশু।

অক্টোবর ২০, ২০২৬
নাটোরে সড়ক দুর্ঘটনা, তদন্ত কমিটি গঠন
নাটোরে সড়ক দুর্ঘটনা, তদন্ত কমিটি গঠন

বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা খতিয়ে দেখতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নাটোর জেলা প্রশাসন।

অক্টোবর ২০, ২০২৬
বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরল চায়না এক্সিম ব্যাংক
বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরল চায়না এক্সিম ব্যাংক

বাংলাদেশে চীনা ব্যাংকগুলোর সরাসরি কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরেছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না (চায়না এক্সিম ব্যাংক) ও ইনভেস্ট বাংলাদেশ।

অক্টোবর ২০, ২০২৬
কানাডার সঙ্গেই থাকছে তেলসমৃদ্ধ আলবার্টা: ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা
কানাডার সঙ্গেই থাকছে তেলসমৃদ্ধ আলবার্টা: ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডা থেকে তেলসমৃদ্ধ আলবার্টা প্রদেশ বিচ্ছিন্ন হওয়া সংক্রান্ত বহুল আলোচিত গণভোটের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রদেশটির বিপুল সংখ্যক বাসিন্দা কানাডার সঙ্গে থাকার পক্ষেই রায় দিয়েছেন।

অক্টোবর ২০, ২০২৬
নতুন চাকরির ছুটিতে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
নতুন চাকরির ছুটিতে বাড়ি ফেরা হলো না আনোয়ারের

বরিশালে একটি প্রজেক্টের চাকরি পেয়েছিলেন আনোয়ার হোসেন (৩০)। পূজার ছুটি পেয়ে ফিরছিলেন বাড়ি।

অক্টোবর ২০, ২০২৬