আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে উত্তাপ, বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলছে

অধিবেশনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ধানের দানা বিবর্ণকারী নতুন ব্যাকটেরিয়ার সন্ধান নোবিপ্রবি গবেষকদের

ধানের দানা বিবর্ণকারী (গ্রেইন ডিসকালারেশন) রোগ সৃষ্টির জন্য দায়ী নতুন প্রজাতির ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের গবেষকেরা।

ধানের দানা বিবর্ণকারী নতুন ব্যাকটেরিয়ার সন্ধান নোবিপ্রবি গবেষকদের
ফেয়ারফোর্ড ঘাঁটিতে ইরানি ষড়ষন্ত্র: যুক্তরাষ্ট্রে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাষ্ট্র ও ইউরোপজড়ে প্রায় ২০টি হামলা ও হামলার চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানের মদদপুষ্ট তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে মার্কিন প্রসিকিউটররা।

ফেয়ারফোর্ড ঘাঁটিতে ইরানি ষড়ষন্ত্র: যুক্তরাষ্ট্রে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
চিকিৎসক সংকটে ধুঁকছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকসংকট প্রকট। অনুমোদিত পদের প্রায় অর্ধেকের বেশি শূন্য থাকায় ব্যাহত হচ্ছে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা।

চিকিৎসক সংকটে ধুঁকছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টে ৩৩ প্লাটু...

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দুদক সূত্র জানায়, ২০২২ সালে দুদকের জেলা কার্যালয় শাহিনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।

বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
টিউশনি দিয়ে শুরু: নোমানের হাতেই তৈরি লাখ টাকার অনলাইন একাডেমি

মাত্র পাঁচশো টাকার টিউশনি দিয়ে শুরু হয়েছিল পথচলা। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ জোগাতে একসময় হিমশিম খাওয়া সেই তরুণের হাতেই গড়ে উঠেছে লাখ টাকার অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান।

টিউশনি দিয়ে শুরু: নোমানের হাতেই তৈরি লাখ টাকার অনলাইন একাডেমি

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

জন্মের এক দিন পরই প্রথম সন্তানের মৃত্যু, সেই শোক কতটা ভুগিয়েছিল সোনিয়াকে
জন্মের এক দিন পরই প্রথম সন্তানের মৃত্যু, সেই শোক কতটা ভুগিয়েছিল সোনিয়াকে

রাজীব-সোনিয়ার বিয়ে হয় পরের মাসেই, ১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি। পরের বছর ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন সোনিয়া।

নভেম্বর ১১, ২০২৬
উন্নয়নের কেন্দ্রে থাকুক জনমিতির হিসাব
উন্নয়নের কেন্দ্রে থাকুক জনমিতির হিসাব

বিশ্বের অষ্টম জনবহুল দেশ আমাদের বাংলাদেশ, আয়তনে বিশ্বে ৯৩তম আর এশিয়ায় ২৬তম। ছোট আয়তনের এই দেশে বাস করে প্রায় ১৮ কোটি মানুষ। পৃথিবীর অন্যতম উচ্চ জনঘনত্বের এ দেশে জনসংখ্যার পরিমাণগত ও গুণগত উভয় ক্ষেত্র ও ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট অংশীজন সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করছে কি? আগামী এক দশকে বাংলাদেশের জনসংখ্যার গতিপ্রকৃতি কেমন হবে, তা ভাবনায় রেখে কার্যক্রম চলছে কি? জনসংখ্যার সঠিক গুণগত উপাত্তের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে কি? জাতীয় জনসংখ্যা নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট ২৮টি মন্ত্রণালয় যথাযথ ভূমিকা রাখছে কি?

বাংলাদেশের আগামী দশকের উন্নয়নযাত্রা নির্ধারণে জনসংখ্যা হবে একই সঙ্গে একটি বড় সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ নীতিগত চ্যালেঞ্জ। জনসংখ্যার আকার, বয়সকাঠামো, জন্মহার ও মৃত্যুহারের পরিবর্তন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন, নগরায়ণ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির পরিবর্তন ইত্যাদি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ টেকসই উন্নয়নের গতিপথকে গভীরভাবে প্রভাবিত করবে। বর্তমানে বাংলাদেশও বিশ্ব জনমিতিক পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, নগরায়ণ ও প্রযুক্তিগত রূপান্তরের এক মহাপ্রবণতার মধ্যে রয়েছে। ফলে আগামী দশকের মূল প্রশ্ন হবে: কত মানুষের দেশ হবে বাংলাদেশ? কীভাবে এই জনসংখ্যাকে দক্ষ, সুস্থ, উৎপাদনশীল ও মানবিক উন্নয়নের শক্তিতে রূপান্তর করা যাবে?

আগামী দশকের মাঝামাঝি সময় হবে বাংলাদেশের প্রথম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ অর্জন করার অনুকূল সময়। জন্ম ও মৃত্যুহার হ্রাসে জনমিতিক রূপান্তর মডেলের তৃতীয় পর্যায়ে পৌঁছে বাংলাদেশের জনসংখ্যার বয়সকাঠামোতে যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, সে অনুযায়ী ২০৩৬ সাল পর্যন্ত নির্ভরশীলতার হার সবচেয়ে অনুকূলে থাকবে। অতি সম্প্রতি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের গবেষকেরা চীনের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ কীভাবে জনমিতিক লভ্যাংশ অর্জন করতে পারে—এ বিষয়ে একটি গবেষণা সম্পাদন করেছি।

বার্ধক্যমুখী জনগোষ্ঠীর চাহিদা মোকাবিলা, জনমিতিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষেত্রে পরিবর্তনগুলো বিবেচনায় রেখে এবং তাঁদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে।

সেখানে দেখতে পেয়েছি, আগামী ২০৩৬ সালে বাংলাদেশের জনসংখ্যা পৌঁছে যাবে প্রায় ২০ কোটিতে। ১৫-৬৪ বছর বয়সী কর্মক্ষম জনসংখ্যা পৌঁছে যাবে চূড়ান্ত পর্যায়ে, তখন নির্ভরশীলতার হার হবে সর্বনিম্ন। কিন্তু পরবর্তী সময়ে বেড়ে যাবে; বিশেষ করে বয়স্ক মানুষের সংখ্যা বাড়বে, শিশুদের সংখ্যা কমবে। ২০৩৬ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৬৬ দশমিক ৫৭ শতাংশ (প্রায় সাড়ে ১১ কোটি মানুষ) কর্মক্ষম বয়সের অন্তর্ভুক্ত হবে। ফলে জনমিতিক লভ্যাংশ অর্জনের সুযোগের সদ্ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বৃহৎ কর্মক্ষম ও যুব জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তিতে পরিণত করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।

তবে এ ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে: সুশিক্ষা, সুস্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে যথাযথ বিনিয়োগ না হলে এই সম্ভাবনা জনমিতিক বোঝায় পরিণত হতে পারে। তার ফলে যুবসমাজের বেকারত্বের হার অতি উচ্চ হতে পারে এবং সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে। কর্মক্ষম বয়সের এই বিশাল জনগোষ্ঠীকে যথাযথভাবে কাজে লাগাতে প্রয়োজন মানসম্মত শিক্ষা, কারিগরি ও ডিজিটাল দক্ষতা, কর্মসংস্থান, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ, উৎপাদনশীল বিনিয়োগ ও সুশাসন। চীনের মতো মানবপুঁজি গঠনে শিক্ষা ও স্বাস্থ্যে টেকসই বিনিয়োগ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশে আগামী এক দশকে বার্ধক্যমুখী জনসংখ্যা ক্রমেই বাড়বে। বর্তমানে এ দেশের প্রায় ৭ শতাংশ (প্রায় ১.২ কোটি মানুষ) ৬৫ বছর বা তার বেশি বয়সী। ২০৩৬ সালে ৬০ বছরের বেশি বয়সী মানুষ হবে ১২ দশমিক ২৬ শতাংশের বেশি। ৬৫ বছরের বেশি বয়সী ৮ দশমিক ৫২ শতাংশ। এ ক্ষেত্রে ২০২৭ সালেই বাংলাদেশ ‘এইজিং সোসাইটিতে’ পরিণত হবে। ফলে বার্ধক্যমুখী জনগোষ্ঠীর চাহিদা মোকাবিলা, জনমিতিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষেত্রে পরিবর্তনগুলো বিবেচনায় রেখে এবং তাঁদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে। এর মধ্য দিয়েই দ্বিতীয় জনমিতিক লভ্যাংশ অর্জন সফল করতে হবে।

দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা বয়স্কদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা ও সংকুচিত কর্মশক্তির অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। যুবক ও সক্রিয় প্রবীণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানো, বয়স্কদের জন্য সামাজিক সুরক্ষা এবং টেকসই উন্নয়ন সম্ভব হতে পারে। ফলে জনমিতিক পরিবর্তনের জন্য এখনই প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। পেনশন, সামাজিক সুরক্ষা, দীর্ঘমেয়াদি পরিচর্যা, জেরিয়াট্রিক স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য ও পরিবারভিত্তিক পরিচর্যার বিকল্প ব্যবস্থা, সামাজিক সচেতনতা, কমিউনিটিভিত্তিক পরিচর্যা এখন থেকেই গড়ে তুলতে হবে।

বাংলাদেশ পৃথিবীর অন্যতম উচ্চ জনঘনত্বের দেশ

আমরা আগামী দশকের জন্য তিনটি সম্ভাব্য দৃশ্যপট লক্ষ করছি, যা সরকার ও অংশীজনদের ভাবনায় থাকা উচিত। প্রথমত, জনমিতিক লভ্যাংশের সফল ব্যবহারে দক্ষ মানবসম্পদ, উৎপাদনশীল কর্মসংস্থান, নারী-পুরুষের সমান সুযোগ এবং কার্যকর সামাজিক সুরক্ষা বাংলাদেশের প্রবৃদ্ধিকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে রূপান্তর করবে। দ্বিতীয়ত, অসম অগ্রগতির উপস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও দক্ষতার ঘাটতি, কর্মসংস্থানের অসামঞ্জস্য, আয়বৈষম্য এবং অপরিকল্পিত নগরায়ণ উন্নয়নের সুফলকে সীমিত করবে। তৃতীয়ত, জনমিতিক চাপ ও উন্নয়নের ঝুঁকিতে কর্মসংস্থানের সংকট, জলবায়ুজনিত স্থানান্তর, স্বাস্থ্য ব্যয়ের বৃদ্ধি এবং বার্ধক্যের জন্য অপর্যাপ্ত প্রস্তুতি অর্থনীতি ও সামাজিক সুরক্ষাব্যবস্থার ওপর চাপ বাড়াবে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের সামনে যেসব প্রধান নীতিগত প্রশ্ন আবির্ভূত হয়েছে সেগুলো হলো: ১. জনমিতিক লভ্যাংশ অর্জনে কর্মক্ষম জনগোষ্ঠীকে কীভাবে উৎপাদনশীল কর্মশক্তিতে রূপান্তর করা যাবে?

২. কর্মসংস্থান ও বৈষম্য নিরসনে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল কীভাবে তরুণ, নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাবে?

৩. প্রজনন ও পরিবার গঠনে পরিবর্তিত প্রজনন–প্রবণতা, বিয়ের বয়স, পরিবার গঠনের সিদ্ধান্ত এবং পরিবার পরিকল্পনার চাহিদার সঙ্গে নীতি কীভাবে সামঞ্জস্যপূর্ণ হবে? বিশেষ করে বয়স–নির্দিষ্ট প্রজননহার, কিশোরী মাতৃত্ব ও বাল্যবিবাহের উচ্চ হারের বিষয়ে কি লক্ষ্যমুখী কৌশল গ্রহণ ও বাস্তবায়ন দরকার?

৪. বার্ধক্যের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবীণদের স্বাস্থ্য, আয়, মর্যাদা ও পরিচর্যা নিশ্চিত করতে রাষ্ট্র, পরিবার ও বাজারের ভূমিকা কী হবে?

বাংলাদেশের আগামী দশকের মূল উন্নয়ন-দর্শন হওয়া উচিত জনসংখ্যাকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে মানবসম্পদ, উদ্ভাবন, সামাজিক অগ্রগতি ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা

৫. অভিবাসন ও নগরায়ণে গ্রাম ও শহরের মধ্যে উন্নয়নের সুযোগের ভারসাম্য কীভাবে প্রতিষ্ঠিত হবে?

৬. জলবায়ু ও জনসংখ্যা ইস্যুতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির শিকার জনগোষ্ঠীর অভিযোজন, স্থানান্তর ও পুনর্বাসন কীভাবে নিশ্চিত করা হবে?

৭. বাংলাদেশ পৃথিবীর অন্যতম সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ। উচ্চ জনঘনত্ব ব্যবস্থাপনায় কেন যেকোনো উন্নয়ননীতি ও পরিকল্পনায় জনঘনত্বকে অগ্রাধিকার দেওয়া উচিত?

৮. জনস্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য ও স্বাস্থ্যসমতার ক্ষেত্রে, বিশেষ করে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসের অগ্রগতি ধরে রাখার পাশাপাশি কীভাবে অসংক্রামক রোগ, মানসিক স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্য, পুষ্টি ও সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা যাবে?

৯. জনমিতিক উপাত্তের গুণগত মান নিশ্চিত করতে পরিকল্পনা ও বাজেট প্রণয়নে জনসংখ্যা-সংক্রান্ত নির্ভরযোগ্য উপাত্ত কী উপায়ে কার্যকরভাবে ব্যবহার করা হবে?

এসব নীতিগত প্রশ্নের আলোকে আগামী এক দশকে জনসংখ্যা ও উন্নয়নের প্রধান অগ্রাধিকারগুলো হওয়া উচিত: ১. মানবসম্পদ উন্নয়নে শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য ও পুষ্টিতে বিনিয়োগ; ২. তরুণ–তরুণীদের জন্য মানসম্মত কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতাভিত্তিক অর্থনীতি; ৩. প্রজননস্বাস্থ্য, স্বেচ্ছাভিত্তিক পরিবার পরিকল্পনা পদ্ধতির বৈচিত্র্য ও সেবার নিরবচ্ছিন্ন সরবরাহ ও সবার প্রবেশগম্যতা নিশ্চিত করা; ৪. লিঙ্গসমতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি; ৫. বার্ধক্য ও সামাজিক সুরক্ষায় পেনশন, প্রবীণবান্ধব স্বাস্থ্যসেবা ও দীর্ঘমেয়াদি পরিচর্যা; ৬. পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ, সাশ্রয়ী আবাসন, পরিবহন ও নগর স্বাস্থ্যসেবা এবং ৭. উপাত্ত ও সুশাসনব্যবস্থায় নির্ভরযোগ্য জনমিতিক উপাত্ত নিশ্চিত করা, জন্ম-মৃত্যুনিবন্ধন এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ করা।

বাংলাদেশের আগামী দশকের মূল উন্নয়ন-দর্শন হওয়া উচিত জনসংখ্যাকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে মানবসম্পদ, উদ্ভাবন, সামাজিক অগ্রগতি ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা। জাতীয় উন্নয়ন পরিকল্পনা, বার্ষিক বাজেট ও খাতভিত্তিক নীতিতে জনমিতিক বিশ্লেষণ অন্তর্ভুক্ত করা। প্রথম জনমিতিক লভ্যাংশের সময়োপযোগী ব্যবহার নিশ্চিত করতে তরুণদের দক্ষতা, স্বাস্থ্য, উদ্ভাবন ও কর্মসংস্থানে বিনিয়োগ বাড়ানো। শিশু, কিশোর-কিশোরী, কর্মক্ষম বয়সের মানুষ ও প্রবীণদের জন্য সমন্বিত নীতি প্রণয়নে জীবনচক্রভিত্তিক নীতি গ্রহণ করা। জনসংখ্যা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন নীতির সমন্বয় করা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চল, অভিবাসনপ্রবণ জনগোষ্ঠী ও শহুরে দরিদ্রদের জন্য লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়া। উপাত্তনির্ভর সিদ্ধান্ত গ্রহণ জোরদার করা; জনশুমারি, নমুনা জরিপ, জন্ম-মৃত্যুনিবন্ধন, স্বাস্থ্যতথ্য ও অভিবাসন-সংক্রান্ত তথ্যের সঠিক মান ও ব্যবহার উন্নত করা। প্রবীণবান্ধব অর্থনীতি গড়ে তুলতে হবে; স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, পরিচর্যা অর্থনীতি এবং বয়সবান্ধব কর্মসংস্থানের প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে।

* মোহাম্মদ মঈনুল ইসলাম: অধ্যাপক, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

নভেম্বর ১১, ২০২৬
‘নগ্ন-কন্যা’ থেকে সেরা সুন্দরী, ডেমি এখন আড়াই হাজার কোটি টাকার মালিক
‘নগ্ন-কন্যা’ থেকে সেরা সুন্দরী, ডেমি এখন আড়াই হাজার কোটি টাকার মালিক

নব্বই দশকের আবেদনময়ী এই তারকার ক্যারিয়ার যখন শেষের দিকে, তখনই প্রবলভাবে ঘুরে দাঁড়ালেন। পুরস্কারে মনোনয়ন পেলেন, টাইমের প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম উঠল।

নভেম্বর ১১, ২০২৬
যে ভুলগুলোর কারণে ডেঙ্গু বিপজ্জনক হয়ে উঠছে
যে ভুলগুলোর কারণে ডেঙ্গু বিপজ্জনক হয়ে উঠছে

ডেঙ্গুতে আক্রান্ত হলে জ্বর কমে যাওয়াই সুস্থতার লক্ষণ নয়; বরং জ্বর না থাকার সময়টিই হতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্ল্যাটিলেট নিয়ে অযথা আতঙ্ক, ভুল ওষুধ ও অসচেতনতা কীভাবে বিপদ ডেকে আনতে পারে, তা জানা জরুরি।

শিশু,বৃদ্ধ, গর্ভবতী নারী, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে ভর্তি করুন

২০১৯ সালে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় আমি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্মরত ছিলাম। করোনার আগের সেই মহামারিতে পুরো বাংলাদেশ, বিশেষ করে রাজধানী ঢাকা, ডেঙ্গুর প্রকোপে হাঁসফাঁস করেছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ৭০ শয্যার শিশু বিভাগে নিয়মিত ২৪০ থেকে ২৫০ জন রোগী ভর্তি থাকত।

সারি সারি মশারি টাঙিয়ে হাসপাতালের ওয়ার্ড, বারান্দা ও করিডরে রোগীদের জায়গা দিতে হয়েছে। স্যালাইনের নল, ফোঁটায় ফোঁটায় ঝরে পড়া তরল, চিকিৎসক ও নার্সদের ব্যস্ততা আর আমাদের বিশেষজ্ঞদের সকাল-বিকেলের ওয়ার্ড রাউন্ড—এই ছিল তখনকার দিনপঞ্জি।

বিভাগীয় প্রধান ফারহানা নোমান ম্যাডামের তত্ত্বাবধানে ফেরদৌসী হাসনাত ম্যাডামসহ আমাদের অন্যান্য বিশেষজ্ঞকে দিনরাত পরিশ্রম করতে হয়েছে। প্রতিদিন বহির্বিভাগে আমাদের প্রত্যেককে ১২০ থেকে ১৩০ জন রোগী দেখতে হতো। সবচেয়ে তৃপ্তির বিষয় ছিল, এত বড় মহামারিতেও আমাদের শিশু বিভাগে মাত্র একজন রোগীর মৃত্যু হয়েছিল।

পুরুষদেরও কেন স্তন ক্যানসার হয়?

ডেঙ্গুতে প্রথম দিনেই সাধারণত অনেক বেশি জ্বর হয়

বর্তমান পরিস্থিতি কেমন

ডেঙ্গুতে মৃত্যু প্রতিরোধে আমাদের চিকিৎসাব্যবস্থার কতটা অগ্রগতি হয়েছে? এই প্রশ্নের উত্তর পেতে সবার আগে ডেঙ্গু জ্বর সম্পর্কে কিছু সাধারণ বিষয় জানতে হবে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার কামড়ে একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায়। অন্যান্য ভাইরাসজনিত জ্বরের মতো ডেঙ্গুতেও জ্বর আসে। প্রথম দিনেই সাধারণত অনেক বেশি জ্বর হয়। দ্বিতীয় বা তৃতীয় দিনে বেশির ভাগ ক্ষেত্রেই জ্বর সেরে যায়।

মূলত জ্বরবিহীন সময়ে অবহেলা ও অজ্ঞতার কারণেই ডেঙ্গুতে মৃত্যুর হার বেশি। এই লেখায় আমি মূলত সেই বিষয়ই তুলে ধরার চেষ্টা করব।

জ্বর ছাড়াও গা–ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে লালচে দাগ, রক্তবমি বা কালো পায়খানার মতো উপসর্গ নিয়ে ডেঙ্গু রোগী আসতে পারেন। তবে ইদানীং জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ তেমন একটা দেখা যাচ্ছে না।

ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় জ্বরকে অবজ্ঞা বা অবহেলা করা যাবে না

অন্যান্য ভাইরাসজনিত জ্বরের সঙ্গে ডেঙ্গুর প্রধান পার্থক্য হলো, ডেঙ্গুতে রক্তনালি থেকে ব্লাড প্লাজমা বা রক্তরস লিক করে বের হয়ে যায়। এই প্লাজমা বের হয়ে যাওয়ার কারণে শরীরের টিস্যু ও বিভিন্ন অঙ্গে সঠিকভাবে রক্তসঞ্চালন হতে পারে না। ফলে রোগী শকে চলে যান, পরিণতিতে দ্রুত মৃত্যু পর্যন্ত হতে পারে।

কিছু ডেঙ্গু রোগীর অস্বাভাবিক রক্তক্ষরণও হতে পারে। এ ছাড়া সংখ্যায় কম হলেও কেউ কেউ শরীরের বিভিন্ন অঙ্গ বিকল বা কার্যকারিতা নষ্ট হওয়ার সমস্যা নিয়ে আসতে পারেন। তবে এ ধরনের মারাত্মক ডেঙ্গু রোগীর সংখ্যা সাধারণত খুব কম। বেশির ভাগ রোগীই রক্তরস লিক বা বের হয়ে যাওয়ার কারণে হাসপাতালে আসেন।

তাই সঠিক সময়ে ডেঙ্গু শনাক্ত, তরল খাওয়ানো ও বিশ্রাম নেওয়াই ডেঙ্গুর মূল চিকিৎসা। তবে রোগের তীব্রতা বা সিভিয়ারিটি নির্ধারণ করবেন চিকিৎসক। সাধারণ মানুষের নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া কিংবা ভুল পরীক্ষা করানো ও ওষুধ খাওয়া ঠিক নয়।

৮০ পেরিয়েও যাঁদের স্মৃতিশক্তি অসাধারণ, তাঁদের সবার মধ্যে একটাই মিল

সিবিসিতে প্রথমেই শ্বেত রক্তকণিকার সংখ্যার দিকে নজর দিতে হবে

কীভাবে পরীক্ষা করব

ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় জ্বরকে অবজ্ঞা বা অবহেলা করা যাবে না। প্রথমত, জ্বর আসার পর ভালো হয়ে গেলেও অন্তত একটি সিবিসি পরীক্ষা করতে হবে। জ্বর আসার ২৪ ঘণ্টা পর ডেঙ্গু অ্যান্টিজেন পরীক্ষা, যা এনএস-ওয়ান নামে পরিচিত, অবশ্যই করতে হবে। সাধারণত জ্বরের পঞ্চম দিন থেকে আমরা ডেঙ্গু অ্যান্টিবডি পরীক্ষা করি।

প্লাটিলেট কমা কি গুরুতর লক্ষণ

রোগী, তাঁদের আত্মীয়স্বজন, এমনকি অনেক চিকিৎসকও সিবিসি রিপোর্ট দেখতে গিয়ে প্রথমেই প্লাটিলেটের দিকে নজর দেন। প্লাটিলেট কমার ভয়ে কেউ কেউ পেঁপেপাতার রস বা বিভিন্ন ক্যাপসুল খান। আবার কেউ কেউ শরীরে প্লাটিলেটও নিয়ে ফেলেন।

আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে, এই রোগীরা অনেক সময় জটিল পরিস্থিতিতে পড়েন। খুব বেশি প্রয়োজন না হলে রোগীর শরীরে কখনোই ব্লাড বা ব্লাড কম্পোনেন্ট; অর্থাৎ রক্ত বা রক্তের উপাদান দেওয়া উচিত নয়।

সঠিক সময়ে ডেঙ্গু শনাক্ত, তরল খাওয়ানো ও বিশ্রাম নেওয়াই ডেঙ্গুর মূল চিকিৎসা

শ্বেত রক্তকণিকার হিসাব

সিবিসিতে প্রথমেই ‘টোটাল কাউন্ট অব ডব্লিউবিসির (শ্বেত রক্তকণিকার সংখ্যা)’ দিকে নজর দিতে হবে। শ্বেত রক্তকণিকার মোট সংখ্যা যখন ৫,০০০/সিএমএম-এর নিচে নেমে যায়, তখনই রোগীর রক্তনালি থেকে প্লাজমা বের হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

টোটাল কাউন্ট অব ডব্লিউবিসি ৫,০০০-এর কম হলে পরের দিনের সিবিসিতে সাধারণত প্লাটিলেটও কম পাওয়া যায়। তবে প্লাটিলেট কম পেলে ভয় না পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হোন। এ অবস্থায় অসচেতন থাকলে রোগী হঠাৎ শকে চলে যেতে পারেন। বেশির ভাগ ক্ষেত্রেই তখন রোগীর মৃত্যু হয়।

তাই প্লাটিলেট নয়, টোটাল কাউন্ট অব ডব্লিউবিসির দিকে নজর দিন। ডব্লিউবিসি ৫,০০০/সিএমএমের কম হলে বিশ্রাম নিন এবং প্রচুর তরল খাবার গ্রহণ করুন।

আবার সিবিসি করতে আপনার চিকিৎসক পরামর্শ দেবেন। খেয়াল করলে দেখবেন, পরবর্তী সিবিসিতেও ডব্লিউবিসি কমতেছে। সিবিসিতে ডব্লিউবিসি ছাড়াও আমরা এইচসিটি (রক্তে রক্তরস ও রক্তকণিকার অনুপাত) এবং সবশেষে প্লাটিলেটের দিকে নজর দিই। ডব্লিউবিসি কমতে থাকলে এবং এইচসিটি বাড়তে থাকলে সাধারণত আমরা রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি হতে বলি ও স্যালাইন প্রয়োগ করি। কখনোই বাসায় স্যালাইন দেওয়ার কথা চিন্তা করবেন না।

ন্যাশনাল জিওগ্রাফিকের দৃষ্টিতে ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ২৫টি গন্তব্য

ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার কামড়ে একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায়

ধরা যাক, দ্বিতীয় দিনে প্রথম নমুনায় টোটাল কাউন্ট অব ডব্লিউবিসি ৪,২০০/সিএমএম। তৃতীয় দিনে দ্বিতীয় নমুনায় তা কমে ২,৭০০/সিএমএম হলো। চতুর্থ দিনে তৃতীয় নমুনায় যদি তা বেড়ে ৩,৫০০/সিএমএম হয়, তার মানে তৃতীয় দিন থেকে তা সেরে ওঠার দিকে যাচ্ছে এবং আপনি অনেকটাই ভালো আছেন। আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে, কোনো রোগীর ডব্লিউবিসি একবার বাড়তে শুরু করলে সাধারণত তা আর কমে না।

তরল খাবার খেতে থাকুন এবং পঞ্চম দিন আরেকটি সিবিসি করুন। টোটাল কাউন্ট অব ডব্লিউবিসি ৫,০০০-এর ওপরে হলে আপনি অনেকটাই সুস্থ।

তবে টোটাল কাউন্ট অব ডব্লিউবিসি স্বাভাবিক মানেই যে ডেঙ্গু হয়নি, তা নয়; বরং এনএস-১ পজিটিভ হলে অথবা ডেঙ্গু অ্যান্টিবডি পজিটিভ হলে (যা সাধারণত জ্বরের পঞ্চম দিন থেকে পজিটিভ হয়) আপনি ডেঙ্গুতে আক্রান্ত। কিন্তু ডব্লিউবিসি স্বাভাবিক থাকার অর্থ হলো, আপনার রক্তনালি থেকে প্লাজমা লিক করে বের হয়ে যাওয়ার আশঙ্কা কম।

তাই ঘরে বসেই তরল খাবার গ্রহণ, বিশ্রাম এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্রতিদিন সিবিসি পরীক্ষার মাধ্যমে ফলোআপ করতে পারেন।

প্লাটিলেট খুব কমে গেলে সাধারণত বোঝা যায়, রোগী সিভিয়ার ডেঙ্গুর দিকে যাচ্ছেন

আবারও প্লাটিলেট

যে রোগীর টোটাল কাউন্ট অব ডব্লিউবিসি কমে এবং এইচসিটি বাড়ে, তাঁর প্লাটিলেট অবশ্যই কমবে; অর্থাৎ ১,৫০,০০০/সিএমএমের নিচে নেমে যাবে।

প্লাটিলেট খুব কমে গেলে সাধারণত বোঝা যায়, রোগী সিভিয়ার ডেঙ্গুর দিকে যাচ্ছেন। তবে খুব কম প্লাটিলেট নিয়েও অনেক রোগী অন্যান্য চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে গেছেন। কুর্মিটোলা হাসপাতালে আমাদের কিছু রোগী ৫,০০০/সিএমএম প্লাটিলেট নিয়েও চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছেন। তাই প্লাটিলেট খুব কমে গেলে সতর্কতার সঙ্গে আপনার চিকিৎসক আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

নিচের বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে

১. ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় জ্বর হলেই জ্বরের দ্বিতীয় দিন সিবিসি ও এনএস-১ পরীক্ষা করুন।

২. জ্বর না থাকার সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জ্বর না থাকলেও দ্বিতীয় দিন সিবিসি ও এনএস-১ পরীক্ষা করুন।

৩. সিবিসিতে টোটাল কাউন্ট অব ডব্লিউবিসি ৫,০০০/সিএমএমের কম হলে বিশ্রাম নিন এবং প্রচুর তরল খাবার গ্রহণ করুন। যেমন লেবুর শরবত, গ্লুকোজের পানি, স্যুপ, খাওয়ার স্যালাইন, ভাতের মাড় ও চিড়ার পানি। ডাবের পানি বা মাল্টা খেতেই হবে, এমন কোনো কথা নেই। বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

৪. প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ ও অ্যান্টিবায়োটিক খাবেন না।

৫. ছোট শিশু, অতি বৃদ্ধ, গর্ভবতী নারী, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে ভর্তি করুন।

৬. অফিস, স্কুল বা দূরে ভ্রমণ থেকে বিরত থাকুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন।

লেখক: সহযোগী অধ্যাপক, শিশু পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর

মানুষের খামচি বা আঁচড়ে কি ভ্যাকসিন নিতে হয়?

নভেম্বর ১১, ২০২৬
এবার রমজানের ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
এবার রমজানের ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

পাম তেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটি আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বিলম্বে অর্থ পরিশোধের সুবিধা পাবেন আমদানিকারকেরা।

নভেম্বর ১১, ২০২৬
চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান
চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গতকাল রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) চোখ পরীক্ষা ও চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে তাঁকে। আজ এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সূত্র জানিয়েছে, ইমরানের রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়েছে তাঁকে। ওই সূত্রের কথা, ‘তাঁর রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল...গত রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান

ইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে ৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর।

গত আগস্টের পর এবারই প্রথম ইমরানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে আনার ঘটনা জানা গেল। আগস্টেও তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

ইমরান খানের জ্বর বদলে দিয়েছিল ওয়াকার ইউনিসের জীবন

২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয়। তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে হওয়া অনেকগুলো মামলার আপিল এখনো বিচারাধীন। ইমরান অবশ্য সব সময়ই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে ইমরান খানের আইনি দল এবং তাঁর স্ত্রীকে কারাগারে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। ইমরানের আইনি দল এ তথ্য জানিয়েছে।

ইমরান খান: হাসপাতালের জন্য ক্রিকেটে ফেরা, এরপর বিশ্বকাপ জয়

নভেম্বর ১১, ২০২৬
ছাত্রশক্তির হাসিবের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
ছাত্রশক্তির হাসিবের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

নভেম্বর ১১, ২০২৬
সুন্দরবননির্ভর মাহাতো জনগোষ্ঠীর জীবনধারা
সুন্দরবননির্ভর মাহাতো জনগোষ্ঠীর জীবনধারা

বাংলাদেশের অন্যতম প্রান্তিক ও বৈচিত্র্যময় ক্ষুদ্র জাতিগোষ্ঠী মাহাতো নিয়ে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি।

নভেম্বর ১১, ২০২৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

নভেম্বর ১১, ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?

চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র

মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।

নভেম্বর ১১, ২০২৬
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'

আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।

নভেম্বর ১১, ২০২৬
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা

কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।

নভেম্বর ১১, ২০২৬
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?

কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?

নভেম্বর ১০, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

নভেম্বর ১০, ২০২৬
সাভারে ট্যানারিগুলোকে এলডব্লিউজি সনদ নিতে হবে
সাভারে ট্যানারিগুলোকে এলডব্লিউজি সনদ নিতে হবে

পরিবেশের নিয়ম না মানলে কোনো ট্যানারি চালাতে দেওয়া হবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাভারে চামড়াশিল্প নগরের প্রতিটি ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ নিতে হবে।

নভেম্বর ১১, ২০২৬
হেমায়েতপুরে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে বহিরাগতরা: পুলিশ
হেমায়েতপুরে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে বহিরাগতরা: পুলিশ

ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানায় অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেছে বহিরাগতরা।

নভেম্বর ১১, ২০২৬
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, প্রতিবাদে তিন সংগঠনের মিছিল
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, প্রতিবাদে তিন সংগঠনের মিছিল

ঢাকার সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘সর্বাত্মক ছাত্র ধর্মঘটের’ সমর্থনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ব্যানার টাঙানো হয়েছে।

নভেম্বর ১১, ২০২৬
২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় বাংলাদেশ
২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় বাংলাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান ও সামাজিক মর্যাদা নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

নভেম্বর ১১, ২০২৬
হঠাৎ বদলে গেল পাকিস্তান শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ ভেন্যু
হঠাৎ বদলে গেল পাকিস্তান শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ ভেন্যু

দূষিত বাতাস, ঘন কুয়াশার কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পরিবর্তে ১৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

নভেম্বর ১১, ২০২৬
উড্ডয়নের ঠিক আগে এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাক আতঙ্ক
উড্ডয়নের ঠিক আগে এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাক আতঙ্ক

মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে উড়োজাহাজ হাইজ্যাকের হুমকির জেরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নভেম্বর ১১, ২০২৬
নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি
নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত চার সদস্যের কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নভেম্বর ১১, ২০২৬
মাদ্রাসায় আগুন: এখনো বার্ন ইনস্টিটিউটে আসছে অসুস্থ শিক্ষার্থী
মাদ্রাসায় আগুন: এখনো বার্ন ইনস্টিটিউটে আসছে অসুস্থ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসা অব্যাহত রয়েছে।

নভেম্বর ১১, ২০২৬