মুন্সীগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেপ্তার ২
প্রেম ও বিরহের গান বাংলা সংগীতের শ্রোতাদের কাছে বরাবরই বিশেষ আবেদন তৈরি করে।
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও মালদ্বীপ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে হয়রানিসহ নানা অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও...
সিলেটের চা-বাগানগুলোতে ফুটবল ও হকির ঐতিহ্য দীর্ঘদিনের। এসব খেলায় জাতীয় পর্যায়েও সাফল্য পেয়েছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অনেকে।
নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার মাধ্যমেই দীর্ঘদিনের সংকটের অবসান ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

ফেসবুকে ঘুরছে পুরোনো ছবি। ছবির মানুষটি একসময় ছিলেন টেলিভিশনের বিজ্ঞাপনের পরিচিত মুখ—মডেল তিন্নি । মঙ্গলবার থেকে বিভিন্ন গ্রুপে তাঁর ছবি প্রকাশ করে স্মৃতিচারণা করছেন অনেকে। উপলক্ষ তাঁর চলে যাওয়ার দিন! গতকাল মঙ্গলবার, ১০ নভেম্বর পূর্ণ হলো সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির মৃত্যুর ২৪ বছর। পুরোনো দর্শকের স্মৃতিতে ফিরছেন বিজ্ঞাপনে দেখা সেই তরুণী। আর নতুন প্রজন্মের সামনে আসছে তাঁর সংক্ষিপ্ত কর্মজীবন ও মর্মান্তিক পরিণতির গল্প। সেই সঙ্গে প্রশ্নও—কে ছিলেন তিন্নি, কীভাবে থেমে গেল তাঁর পথচলা, আর কী হলো আলোচিত সেই হত্যা মামলার?

বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পাওয়া তিন্নি তখন অভিনয়েও নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন । বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করছিলেন টেলিভিশন নাটকে। চলচ্চিত্রে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে বড় পর্দায় সেই যাত্রা আর শুরু হয়নি।

২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গার বাংলাদেশ–চীন মৈত্রী সেতু–১-এর নিচে পাওয়া যায় তাঁর মরদেহ। প্রথমে পরিচয় মেলেনি; অজ্ঞাতপরিচয় নারী হিসেবে দাফনও করা হয়েছিল তাঁকে। পরে পত্রিকায় প্রকাশিত ছবি থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন তাঁর মৃত্যুর খবর। এরপর তিন্নির নাম জড়িয়ে যায় দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার সঙ্গে। মৃত্যুর দুই যুগ পর তাঁকে ঘিরে নতুন আলোচনায় তাই ফিরে আসছে দুটো গল্প—বিনোদনজগতে সম্ভাবনা নিয়ে এগিয়ে চলা এক তরুণীর জীবন এবং তাঁর হত্যার বিচার চেয়ে পরিবারের দীর্ঘ অপেক্ষা ।

বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পাওয়া তিন্নি তখন অভিনয়েও নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন । বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করছিলেন টেলিভিশন নাটকে। চলচ্চিত্রে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছিলেন।

মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি ও সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি

বিজ্ঞাপনের পরিচিত মুখ
১৯৯৯ সালে র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিন্নির যাত্রা শুরু। একটি প্রসাধন পণ্যের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। এরপর কনডেন্সড মিল্ক, মেহেদি, চুলের তেল, পেইন্টসহ নানা পণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। তাঁর সহকর্মী এবং নির্মাতাদের মতে, বিজ্ঞাপনে তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি, হাসি ও প্রাণবন্ত অভিব্যক্তি দর্শকের নজর কাড়ত।

কখনো সাজসজ্জায় উজ্জ্বল, কখনো দৈনন্দিন জীবনের পরিচিত কোনো চরিত্র—বিজ্ঞাপনের ছোট পরিসরেও নিজেকে তুলে ধরার সুযোগ পেয়েছিলেন তিনি। নাচের ভঙ্গি ও অভিনয়ের মাধ্যমে পর্দায় নিজের উপস্থিতিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা ছিল তাঁর। মডেলিংয়ের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় শুরু করেছিলেন। পরিচালক বাদল খন্দকারের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া তাঁর সামনে বড় পর্দায় কাজের সম্ভাবনাও তৈরি করেছিল। তবে সেই ছবিতে আর অভিনয় করা হয়নি। বিজ্ঞাপনের পরিচিতি কাজে লাগিয়ে অভিনয়ে নিজের জায়গা গড়ার সময়ই থেমে যায় তিন্নির পথচলা।

২০০১ সালের মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপনা সহকারীর ভূমিকা পালন করেছিলেন তিনি। বিজ্ঞাপন ও অভিনয়ের বাইরে বিনোদন অঙ্গনের বড় আয়োজনের মঞ্চেও যুক্ত হয়েছিলেন এই তরুণ মডেল।
ব্যক্তিজীবনে শাফকাত হোসেন পিয়ালকে বিয়ে করেছিলেন তিন্নি। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান হয়। পরে তাঁদের সম্পর্ক ছিন্ন হয়। নিজের চাচা সৈয়দ রেজাউল করিমকে ‘বাবা’ বলে ডাকতেন তিন্নি। চাচাও তাঁকে নিজের মেয়ের মতো দেখতেন। মৃত্যুর পর এই চাচাকেই নিতে হয়েছিল তাঁর মরদেহ শনাক্ত করার কঠিন দায়িত্ব।

অজ্ঞাতপরিচয় নারী হিসেবে দাফনও করা হয়েছিল তাঁকে। পরে পত্রিকায় প্রকাশিত ছবি থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন তাঁর মৃত্যুর খবর। এরপর তিন্নির নাম জড়িয়ে যায় দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার সঙ্গে।

র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিন্নির যাত্রা শুরু

‘সুন্দরীতমা’ তিন্নি এখন কোথায়

নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার
২০০২ সালের ১০ নভেম্বর সন্ধ্যার পর তিন্নি নিখোঁজ হন। ওই রাতেই সেতুর নিচে তাঁর মরদেহ পাওয়া যায়। প্রথমে পরিচয় জানা যায়নি। অজ্ঞাতপরিচয় নারী হিসেবে জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পরে পত্রিকায় প্রকাশিত ছবি দেখে পরিবারের সদস্যরা তাঁর খোঁজ পান। কবর থেকে মরদেহ তুলে পরিচয় শনাক্ত করা হয়। প্রথম আলোতে প্রকাশিত রায়ের তথ্যভিত্তিক প্রতিবেদনে এই ঘটনাক্রম উঠে এসেছে।
সেই অভিজ্ঞতার কথা ২০২৩ সালে প্রথম আলোকে জানিয়েছিলেন তিন্নির চাচা রেজাউল করিম । তাঁর বক্তব্য অনুযায়ী, জুরাইন কবরস্থানে একাধিক কবর খোঁড়ার পর তিনি তিন্নির মরদেহ শনাক্ত করেন। বিচারের আশায় শুরুতে থানা, পুলিশ ও আদালতে ছুটেছেন পরিবারের সদস্যরা। তবে দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া বন্ধ থাকায় একসময় মামলার খোঁজখবরেও বিরতি পড়ে। পরে রায়ের তারিখ নির্ধারণের খবর পত্রিকায় পড়ে আবার আদালতে যান তিন্নির বাবা ও চাচা।

উদয় এখন কোথায়, কী করছেন

দীর্ঘ তদন্ত ও বিচার

তিন্নির মরদেহ উদ্ধারের ঘটনায় কেরানীগঞ্জ থানা–পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে ২০০৮ সালের ৮ নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১০ সালের ১৪ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। অভির অনুপস্থিতিতেই বিচার চলে। তাঁর পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছিল। বিচারপ্রক্রিয়ায় দীর্ঘ বিরতিও ছিল।

মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি

হাইকোর্টের স্থগিতাদেশের কারণে প্রায় ছয় বছর মামলার কার্যক্রম বন্ধ ছিল। পরে আবার বিচার শুরু হয়। ২০২১ সালে রায়ের পর্যায়ে গিয়েও নতুন করে সাক্ষ্য গ্রহণ করা হয়।অবশেষে ২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহীনুর আক্তার মামলার একমাত্র আসামি গোলাম ফারুক অভিকে খালাস দেন। রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল ন্যায়বিচার পেয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রায়ে অসন্তোষ জানিয়ে পর্যালোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল।

খালাসের রায়ে যা উঠে আসে

অভির খালাসের কারণগুলো উঠে এসেছে ২০২৫ সালের ২৯ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত রায়ের তথ্যভিত্তিক প্রতিবেদনে। আদালত বলেছেন, তিন্নির সঙ্গে অভির প্রেমের সম্পর্ক ও একই বাসায় থাকার বিষয়টি সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। তবে সম্পর্কের অবনতি, বিয়ের জন্য চাপ কিংবা সম্পর্কের তথ্য প্রকাশের হুমকি দেওয়ার যে বিবরণ অভিযোগপত্রে ছিল, সাক্ষীদের বক্তব্যে তার সমর্থন মেলেনি।

তিন্নির সঙ্গে অভির প্রেমের সম্পর্ক ও একই বাসায় থাকার বিষয়টি সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। তবে সম্পর্কের অবনতি, বিয়ের জন্য চাপ কিংবা সম্পর্কের তথ্য প্রকাশের হুমকি দেওয়ার যে বিবরণ অভিযোগপত্রে ছিল, সাক্ষীদের বক্তব্যে তার সমর্থন মেলেনি।

‘এক জীবনে এত প্রেম’ গানের মডেল শায়না কোথায়?

ঘটনার রাতের অবস্থানও রায়ে গুরুত্ব পেয়েছে। গৃহকর্মীদের সাক্ষ্য অনুযায়ী, তিন্নিকে না পেয়ে অভি তাঁর বাসায় রাত কাটান ও সকালে চলে যান। তদন্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হকও জেরায় হত্যার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই বলে জানান। তিনি যে সানজিদুল হাসান ইমনের জবানবন্দির ভিত্তিতে অভিযোগপত্র দিয়েছিলেন, সেই ইমন আদালতে বলেন, হত্যার বিষয়ে তিনি কিছু জানেন না; অভির সঙ্গে তাঁর কথা বা দেখাও হয়নি। আদালত উল্লেখ করেন, শাস্তি দিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হয়। কেবল পলাতক থাকার কারণে কাউকে দোষী ধরা যায় না।

এই মামলায় ২০২৫ সালের ১৪ জানুয়ারি অভিকে খালাস দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. শাহীনুর আক্তার। রায়ের পর অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল ন্যায়বিচার পেয়েছেন।

বিজ্ঞাপনের সেই মুখ

মৃত্যুর ২৪ বছর পরও তিন্নির জীবন ও মৃত্যুর ঘটনা ঘিরে আলোচনা থামেনি। একটি ওয়েব সিরিজকে ঘিরেও তাঁর হত্যাকাণ্ডের সঙ্গে গল্পের মিল নিয়ে আলোচনা হয়েছিল। যদিও নির্মাতা সেটি সরাসরি তিন্নির ঘটনা অবলম্বনে নির্মিত হওয়ার কথা অস্বীকার করেছিলেন। পর্দার গল্পের সূত্রেও এভাবে নতুন করে সামনে এসেছে তাঁর নাম। তবে তিন্নির নিজের গল্পে ছিল মডেল ও অভিনেত্রী হিসেবে এগিয়ে যাওয়ার স্বপ্নও। বিজ্ঞাপন থেকে নাটক, এরপর চলচ্চিত্রে কাজের প্রস্তুতি—সংক্ষিপ্ত কর্মজীবনে ছিল নিজেকে আরও মেলে ধরার সম্ভাবনা। তাঁর প্রতিভার পূর্ণ বিকাশ দেখার সুযোগ হয়নি দর্শকের। এত বছর পর পুরোনো ছবি ও কাজ ঘিরে ফিরে আসা আগ্রহ মনে করিয়ে দেয়, অল্প সময়ের উপস্থিতিতেও দর্শকের স্মৃতিতে জায়গা করে নিয়েছিলেন তিন্নি।

মুহূর্তের মধ্যে বিশাল ক্রেনটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে পাশের দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের সামাজিক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হচ্ছে।

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১ তম জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ১১ নভেম্বর সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখুন ভিডিওতে….

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনায় এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৮ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দুজন আইসিইউতে ও একজন লাইফ সাপোর্টে আছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ৭৬ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে শিক্ষার্থীদের চিকিৎসা পরিস্থিতি জানিয়ে ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

‘আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তুমিই রহম করো’

সুলতান মাহমুদ বলেন, আইসিইউতে মোট চারজন রোগী চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে একজন এখনো ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে। আরেকজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। রোগীদের চিকিৎসায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।

গত সোমবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। ওই ভবনে রাতে প্রায় ২৫০ শিক্ষার্থী অবস্থান করছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় ধোঁয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানায়, শিক্ষার্থীদের শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। ধোঁয়ার কারণে তাঁদের শ্বাসনালি আক্রান্ত হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক চিকিৎসা নিশ্চিতে দুটি আলাদা মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

শীতের ফ্যাশনে উষ্ণতা, স্বাচ্ছন্দ্য ও স্টাইলের মেলবন্ধন নিয়ে এসেছে ব্লুচিজের নতুন কালেকশন ‘উইন্টার এডিট ২৬’। লেয়ারিং, টেক্সচার ও বহুমুখী স্টাইলিংয়ে সাজানো এই আয়োজনে রয়েছে ভিন্ন লুক তৈরির সুযোগ।
গতকাল মঙ্গলবার বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা বলেন।
এই চশমা দিয়ে অনুশীলনের সময় নিজের চোখে দেখা দৃশ্য সরাসরি ধারণ করা যায়। ফোন বের করার ঝামেলা নেই।
মাদ্রাসাশিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। মামলায় অপর আসামিকে খালাস দিয়েছে আদালত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।
মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।
আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।
কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।
কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?
শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে।
বিয়ে করলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া ভবানি শঙ্কর।
চট্টগ্রাম বিভাগের অধীন ১১ জেলার আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বিচারকদের সঙ্গে মতবিনিময় এবং অভিভাষণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এ বছর অভিনেত্রী নয়নতারার পাঁচটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি বসতবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
স্পেনে গত ১৪ বছরের মধ্যে প্রথমবার দেশব্যাপী ধর্মঘট কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। বুধবার (১১ নভেম্বর) ইউরোজোনের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে লাখ লাখ শ্রমিক কাজ বন্ধ রেখে রাজপথে নেমেছেন।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।