বিজ্ঞান

মরুভূমিতে মিলেছে মঙ্গল গ্রহের প্রাচীন উল্কা

নভেম্বর ৮, ২০২৬
মরুভূমিতে মিলেছে মঙ্গল গ্রহের প্রাচীন উল্কা
মরুভূমিতে মিলেছে মঙ্গল গ্রহের প্রাচীন উল্কা

বিজ্ঞানীরা পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের অন্যতম প্রাচীন একটি শিলা শনাক্ত করেছেন। শিলাটি লাল গ্রহের আদি ইতিহাস সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করছে। এর মধ্যে অন্তত ৪১০ কোটি বছর আগে পানির প্রভাবে গ্রহটির ভূত্বক পরিবর্তনের প্রমাণ রয়েছে।

তেঘাজা ০০১ নামে পরিচিত গোলাপি রঙের এ উল্কার অনন্য রাসায়নিক গঠন শিলাটিকে মঙ্গল গ্রহের পূর্বে অধ্যয়ন করা অন্যান্য নমুনা থেকে সম্পূর্ণ আলাদা করেছে। ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় অবস্থিত নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির প্ল্যানেটারি সায়েন্টিস্ট ইয়াং লিউ জানান, এটি মঙ্গল গ্রহের অত্যন্ত বিরল ও প্রাচীন একটি উল্কা। শিলাটি গবেষকদের মঙ্গল গ্রহের আদি ভূত্বক ও ম্যান্টল স্তর গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ করে দিচ্ছে। সে সময় পৃথিবীতে সবেমাত্র জীবনের সূচনা হয়েছিল। বিজ্ঞানীদের মতে, এ উল্কা গরম পাথরের অভ্যন্তরীণ স্তর ম্যান্টল থেকে উদ্ভূত ম্যাগমা দিয়ে গঠিত হয়েছিল। পরবর্তীকালে তা বাইরের ভূত্বকের অংশে পরিণত হয়। ইয়াং লিউ উল্লেখ করেন, এ নমুনার রসায়ন প্রমাণ করে যে এটি মঙ্গল গ্রহের এমন একটি ভূত্বকীয় অঞ্চল থেকে এসেছে যাকে আগে কখনো নমুনা হিসেবে সংগ্রহ করা হয়নি।

২০২২ সালে পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি লবণ সমভূমিতে উল্কাশিকারিরা তেঘাজা ০০১ আবিষ্কার করেন। উল্কাটির নাম রাখা হয়েছে সেই লবণ সমভূমির নামানুসারে। উল্কাটিতে মোট ৮টি খণ্ড রয়েছে যেগুলোর মোট ওজন ৭৯৮ দশমিক ৫ গ্রাম। এর মধ্যে সবচেয়ে বড় খণ্ডের ওজন ৪৪২ গ্রাম। মঙ্গল গ্রহে কোনো গ্রহাণু বা ধূমকেতুর আঘাতের ফলে এ শিলা মহাশূন্যে ছিটকে পড়েছিল। লাল গ্রহের মাধ্যাকর্ষণ তুলনামূলক দুর্বল হওয়ায় এটি সহজেই মহাকাশে চলে যায়। উল্কাটি এরপর সূর্যের চারদিকে কক্ষপথে ঘুরতে শুরু করে। কয়েক মিলিয়ন বছর ধরে মহাশূন্যে ঘোরার পর এটি পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে বায়ুমণ্ডলে প্রবেশ করে। মঙ্গল গ্রহে মূল আঘাত কখন ঘটেছিল বা উল্কাটি কবে পৃথিবীতে এসে পড়েছিল, তা সঠিকভাবে নির্ধারণ করা কঠিন। তবে ইয়াং লিউ জানান, উল্কার পৃষ্ঠের বৈশিষ্ট্যগুলো থেকে বোঝা যায় যে এটি আবিষ্কারের আগে মরুভূমিতে বেশ কিছুদিন কাটিয়েছে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সের অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাথিউ গেঞ্জ বলেন, মঙ্গল গ্রহ থেকে নতুন কোনো উল্কা আসা সব সময় রোমাঞ্চকর ঘটনা। এটি গ্রহটির অন্যতম প্রাচীন উল্কা এবং যেকোনো দেশীয় পাথরের চেয়ে পুরোনো। এ আবিষ্কার মঙ্গল গ্রহে ইতিহাসের প্রাথমিক পর্যায়গুলো উঁকি দিয়ে দেখার সুযোগ করে দেয়। সে সময় গ্রহটিতে পানির উপস্থিতি থাকার কথা ছিল। বিজ্ঞানীরা উল্কাটির খনিজ ও রসায়ন অধ্যয়নের জন্য এর একটি ছোট অংশ ব্যবহার করেছেন। প্রাথমিক বিশ্লেষণে শিলাটি যে অত্যন্ত প্রাচীন, তা সঙ্গে সঙ্গে ধরা পড়েনি। ইয়াং লিউ প্রথমে এটিকে শোরগটাইট হিসেবে শ্রেণিবদ্ধ করেছিলেন। শোরগটাইট হলো পৃথিবীতে পাওয়া সবচেয়ে বেশি পরিমাণের মঙ্গলীয় উল্কা। ইয়াং লিউ এর আগে বেশ কয়েকটি শোরগটাইট বিশ্লেষণ করেছিলেন। এ ধরনের উল্কা সাধারণত ৬০ কোটি বছরের কম পুরোনো হয়।

নমুনার মধ্যে জিরকন দেখা যায়। গলিত শিলা ঠান্ডা হলে একধরনের স্ফটিক তৈরি হয়, যাকে জিরকন বলা হয়। ইয়াং লিউ জানান, জিরকন টাইম ক্যাপসুলের মতো কাজ করে। এটি গবেষকদের কোনো শিলার গঠনের বয়স নিখুঁতভাবে নির্ধারণ করতে সাহায্য করে। স্ফটিকগুলোর বয়স হিসাব করে অন্তত ৪ দশমিক ১ বিলিয়ন বছর পাওয়া গেছে। এর অর্থ হলো, উল্কাটি মঙ্গল গ্রহের অস্তিত্বের প্রথম ৪০ কোটি বছরের মধ্যে গঠিত হয়েছিল। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির হেওয়ার্ড মেলটন তারিখ হিসাবের একটি নতুন পদ্ধতি তৈরি করেছেন। এ পদ্ধতির মাধ্যমে অনুমানের সঠিকতা যাচাই করা হয়। হেওয়ার্ড মেলটন জানান, এ পদ্ধতিতে বড় অংশ দ্রবীভূত করার পরিবর্তে লেজার ব্যবহার করে নমুনার খুব ছোট অংশ বাষ্পীভূত করা হয়। লেজার ব্যবহারের কারণে গবেষকেরা ঐতিহ্যগত কৌশলগুলোর তুলনায় অনেক দ্রুত তেঘাজা ০০১–এর মতো নমুনা পরিমাপ করতে পেরেছেন। গবেষক দল মানুষের চুলের ব্যাসের দশ ভাগের এক ভাগ আকারের একটি ছোট লেজার বিম ব্যবহার করে নমুনার ভেতরের ক্ষুদ্র কণা ও স্ফটিক বিশ্লেষণ করেন। এ নতুন কৌশল নমুনা ডেটিং করার জন্য প্রয়োজনীয় সময় এক মাস থেকে কমিয়ে এক দিনে নামিয়ে আনে। এর ফলে মূল উপাদানের বড় অংশ পরবর্তী গবেষণার জন্য সুরক্ষিত থাকে।

ম্যাথিউ গেঞ্জ জানান, উল্কাটি একটি ব্যাসল্ট শিলা। এটি পৃথিবীর মহাসাগরের তলদেশ এবং আইসল্যান্ড বা হাওয়াইয়ের আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে তৈরি পাথরের মতো। সায়েন্স জার্নালে প্রকাশিত নতুন বিশ্লেষণে দেখা গেছে, তেঘাজা ০০১–এর একটি অনন্য গঠন রয়েছে। এটি প্রাচীন মঙ্গল গ্রহের ভূত্বকে পানির সঙ্গে মিথস্ক্রিয়া করেছিল। হেওয়ার্ড মেলটন জানান, এ আবিষ্কার বিজ্ঞানীদের পৃথিবী সম্পর্কে গভীর ধারণা দিতে সাহায্য করবে। এর মাধ্যমে বোঝা সম্ভব হবে, কেন পৃথিবী শুষ্ক হয়নি, কিন্তু মঙ্গল গ্রহ শুষ্ক হয়ে গেল। এটি গ্রহের বাসযোগ্যতা বোঝার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে।

ভাইকিং ল্যান্ডার এবং কিউরিওসিটি ও পারসিভিয়ারেন্স রোভারের মাধ্যমে মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে সংগ্রহ করা উপাত্তের সঙ্গে তুলনা করে বিজ্ঞানীরা উল্কার উৎস নিশ্চিত করতে চান। তেঘাজা ০০১–এর ক্ষেত্রে গবেষকেরা আরও এক ধাপ এগিয়ে গেছেন। তাঁরা মঙ্গল গ্রহের দক্ষিণ উচ্চভূমির ১৩টি স্থান চিহ্নিত করেছেন, যেখান থেকে এ শিলা আসতে পারে।

সূত্র: সিএনএন

Prothomalo

View more
ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল জয়পুরহাট জেলা ছাত্রদল
ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল জয়পুরহাট জেলা ছাত্রদল

৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে অপসারণ করা না হলে দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নভেম্বর ৮, ২০২৬
ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট
ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি একজন লড়াকু যোদ্ধা।’

নভেম্বর ৮, ২০২৬
ঠাকুরগাঁওয়ে বিএনপির নয় নেতার স্ত্রী ও চারজনের সন্তান সারের ডিলার
ঠাকুরগাঁওয়ে বিএনপির নয় নেতার স্ত্রী ও চারজনের সন্তান সারের ডিলার

পৌরসভার জগথা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে তাঁর সার বিক্রির ব্যবসা ছিল না।

নভেম্বর ৮, ২০২৬
কাঁচা সোনা
কাঁচা সোনা

আস্থার মায়াতেও বাঁধে মনেপ্রাণে, যক্ষের ধন ভেবে আগলে রাখে ঘনঘোর আঁধিয়ায়; ঝড় তুফানে! দিনশেষে তারেও মনে হয় বড্ড অজানা। অতঃপর যাপিতজীবনের অনুধ্যানই বলে পৃথিবীতে গিনিসোনার আদলে সবই কাঁচা সোনা!

নভেম্বর ৮, ২০২৬
শিক্ষাজীবনের শুরুতে শিশুদের ভয় পাওয়া সম্পূর্ণ স্বাভাবিক আচরণ
শিক্ষাজীবনের শুরুতে শিশুদের ভয় পাওয়া সম্পূর্ণ স্বাভাবিক আচরণ

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। তিনি ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করনীয়’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

স্কুল বা শিক্ষাজীবনের শুরুতে বেশিরভাগ শিশুই প্রথম কিছুদিন স্কুলে যেতে চায় না বা কান্নাকাটি করে। অভিভাবকদের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় কিংবা উঁকি দিয়ে দেখতে হয়। এটা কি স্বাভাবিক বিষয়? এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ ডা. রাহেনুল ইসলাম বলেন, শিশুরা তাদের জীবনের শুরু থেকেই কাছের মানুষদের (কেয়ারগিভার) ওপর আবেগীয়ভাবে নির্ভরশীল থাকে—যারা তাদের নিরাপত্তা দেন, কষ্ট দূর করেন এবং ক্ষুধা মেটান। ফলে হঠাৎ করে এই পরিচিত মানুষগুলো বা নিরাপদ পরিবেশ থেকে বিচ্ছিন্ন হওয়া শিশুর জন্য অত্যন্ত ভীতিকর একটি অভিজ্ঞতা।

তিনি আরও জানান, জীবনের প্রথম স্কুলদিনে শিশুর ভয় পাওয়া বা অভিভাবকদের আঁকড়ে ধরা সম্পূর্ণ স্বাভাবিক। বরং কোনো শিশুই যদি সামান্যতম ভয় না পায় বা কাছের মানুষকে মিস না করে, তবে সেটাই বরং উদ্বেগের বিষয়; কারণ এর অর্থ হতে পারে যে সে পরিবেশের বিপদ বা পরিবর্তন বুঝতে পারছে না। তাই শিশুর এই প্রাথমিক ভয়কে স্বাভাবিকভাবে নিয়ে অভিভাবকদের ধৈর্যশীল হওয়া প্রয়োজন।

নভেম্বর ৮, ২০২৬
৭৪ বছর বয়সেও পাঠকের কাছে পত্রিকা পৌঁছে দেন শেফালী পাল
৭৪ বছর বয়সেও পাঠকের কাছে পত্রিকা পৌঁছে দেন শেফালী পাল

বাবা পত্রিকা বিক্রি করতেন, পরে ছেলে করেছিল, এখন আমি করছি। জীবন যত দিন আছে, পা দুটোতে চলার শক্তি যত দিন থাকবে, পত্রিকা বিক্রি করে যাব।

নভেম্বর ৮, ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ, পদ ৩৯
বাংলাদেশ শিপিং করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ, পদ ৩৯

বাংলাদেশ শিপিং করপোরেশনে ৯ ক্যাটাগরির পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩৯। আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: মাস্টার
পদসংখ্যা: ৪
২. পদের নাম: চিফ ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৪
৩. পদের নাম: চিফ অফিসার
পদসংখ্যা: ৪
৪. পদের নাম: সেকেন্ড ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৪
৫. পদের নাম: থার্ড ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৪
৬. পদের নাম: সেকেন্ড অফিসার
পদসংখ্যা: ৪
৭. পদের নাম: থার্ড অফিসার/জুনিয়র অফিসার
পদসংখ্যা: ৫
৮. পদের নাম: ৪র্থ ইঞ্জিনিয়ার/জুনিয়র ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৫
৯. পদের নাম: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার/জুনিয়র ইটিও
পদসংখ্যা: ৫

৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়

বেতন-ভাতা
নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী।

চুক্তির মেয়াদ
৪ থেকে ৯ মাস।

আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে/ই–মেইলে প্রেরণ করতে হবে।
ই–মেইল: gm-spd@bsc.gov.bd (CC: mdsec@bsc.gov.bd)
ডাকযোগে আবেদনের ঠিকানা: মহাব্যবস্থাপক, শিল্প পার্সোনেল বিভাগ বাংলাদেশ শিপিং করপোরেশন বিএসসি ভবন, পোস্ট বক্স নং-৬৪১, সল্টগোলা রোড, চট্টগ্রাম।

আবেদনের শেষ তারিখ
১০ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।

মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেন

২০২৭ সালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা কত দিন ছুটি পাবেন, প্রজ্ঞাপন জারি

নভেম্বর ৮, ২০২৬
নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী
নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী

আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোটের হাতে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দুই দলের হাতে আছে ১৯টি আসন। আরব দলগুলো আইজেনকটকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
বাজারে এত ছেঁড়া নোট কেন?
বাজারে এত ছেঁড়া নোট কেন?

জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ নোট বাজারে ছাড়া বন্ধ। নতুন নকশা করে নতুন নোট ছাপিয়ে বাজারে ছাড়তে অনেক দেরি হয়ে গেছে। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ৮, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।