কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সরকারের সচিব পদে রদবদল, বাণিজ্যে শরফ উদ্দিন

সরকার বাণিজ্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করেছে।

সরকারের সচিব পদে রদবদল, বাণিজ্যে শরফ উদ্দিন
ঝড় তোলা ‘জেলার টু’ সিনেমার জন্য কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

নেলসন দিলীপ কুমার নির্মিত আলোচিত সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘জেলার টু’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত।

ঝড় তোলা ‘জেলার টু’ সিনেমার জন্য কে কত টাকা পারিশ্রমিক নিলেন?
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে

বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে প্যাশন ফল নামের একটি ফল, যার প্রতি কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে বলে জানা যাচ্ছে। কোনো কোনো জায়গায় এটি আনারকলি, ট্যাং ফল বা শরবতি ফল হিসেবেও পরিচিত। সরকারের কৃষি তথ্য স...

প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে
সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান, ১৬ হাজারি ক্লাবে বাবর

সালমান আলি আগার দুর্দান্ত সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে পাকিস্তান।

সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান, ১৬ হাজারি ক্লাবে বাবর
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা

সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

রিয়ালের জয়ের চেয়ে গুলেরের ‘কনুই’ নিয়ে বেশি আলোচনা, মরিনিও বললেন ‘অদ্ভুত’
রিয়ালের জয়ের চেয়ে গুলেরের ‘কনুই’ নিয়ে বেশি আলোচনা, মরিনিও বললেন ‘অদ্ভুত’

রিয়াল মাদ্রিদ জিতেছে ৪-১ গোলে। কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়ে এনেছে তারা। অথচ ম্যাচ শেষে আলোচনায় রিয়ালের দাপুটে জয় কিংবা এমবাপ্পের গোল নয়। সব ছাপিয়ে আলোচনায় আর্দা গুলেরের একটি ‘কনুইয়ের আঘাত’, যা আদৌ ঘটেছে কি না, সেটিই মানতে নারাজ রিয়াল কোচ জোসে মরিনিও!

রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক বিরতির পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জিতল মরিনিওর দল। ২১ পয়েন্ট নিয়ে লা লিগার তালিকায় তিনে উঠেছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ১ পয়েন্ট এবং শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা। ১৪ পয়েন্ট নিয়ে ছয়ে সেভিয়া।

গুলের ও এমবাপ্পের গোল উদযাপন।

আগামী সপ্তাহেই বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো। তার আগে এমন জয় রিয়ালের আত্মবিশ্বাস বাড়ানোর কথা। কিন্তু সেভিয়া কোচ লুইস গার্সিয়া প্লাসার দাবি, ম্যাচের ২৫ মিনিটেই একজন খেলোয়াড় কমে যাওয়ার কথা ছিল রিয়ালের। সেটি হলে ম্যাচের গল্পটাও অন্য রকম হতে পারত।

ঘটনাটি প্রথমার্ধের। তখনো ম্যাচে গোল হয়নি। সেভিয়ার জেরার্দ ‘পিকে’ ফার্নান্দেজের সঙ্গে সংঘর্ষে জড়ান রিয়ালের তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের। অভিযোগ, প্রতিপক্ষের খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করেছেন গুলের। কিন্তু রেফারি কোনো ব্যবস্থা নেননি। গুলেরকে লাল কার্ডও দেখানো হয়নি।

এতেই ক্ষুব্ধ সেভিয়া কোচ লুইস গার্সিয়া প্লাসা। ম্যাচ শেষে তাঁর অভিযোগ, রেফারির ভুল সিদ্ধান্তের কারণে ৬৫ মিনিট একজন বেশি নিয়ে খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তাঁর দল।

গার্সিয়া প্লাসা বলেছেন, ‘আজ ২৫ মিনিট থেকেই আমাদের একজন বেশি নিয়ে খেলার কথা ছিল। ১১ জনের বিপক্ষে ১০ জন। এরপর ম্যাচে কী হয়েছে, তা নিয়ে আমি কথা বলতে চাই না। এটা অবিশ্বাস্য। আমি নিজে ঘটনাটা দেখেছি। বিরতিতে পিকে আমাকে বলছিল, ও (গুলের) আমাকে মেরেছে। এটা পরিষ্কার লাল কার্ড।’

গুলেরের যে কনুই মারার ঘটনা নিয়ে সেভিয়ার অভিযোগ।

সেভিয়া কোচ এখানেই থামেননি, ‘হয়তো আমরা তারপরও জিততে পারতাম না। কিন্তু ৬৫ মিনিট আমাদের ১১ জনের বিপক্ষে ১০ জন নিয়ে খেলার কথা ছিল। আমার কাছে এটাই ম্যাচের সারসংক্ষেপ।’

তবে মরিনিওর চোখে ঘটনাটিই নাকি পড়েনি! শুধু তা-ই নয়, টেলিভিশনের ফুটেজ থেকে শুরু করে নিজের কোচিং স্টাফের ধারণ করা ভিডিওতেও অভিযুক্ত আঘাতের কোনো প্রমাণ খুঁজে পাননি বলে দাবি রিয়াল কোচের।

সংবাদ সম্মেলনে মরিনিও বলেছেন, ‘যে ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হচ্ছে, সেটির কোনো ছবি আমাকে কেউ দেখাতে পারেনি। কোনো ফুটেজ নেই। আমি টেলিভিশনের ফুটেজ চেয়েছি। আমাদের কোচিং স্টাফের ট্যাকটিক্যাল ক্যামেরায় ধারণ করা ফুটেজও দেখতে চেয়েছি। কিন্তু লুইসকে (গার্সিয়া প্লাসা) যে ঘটনাটি এত ক্ষুব্ধ করেছে, তার কোনো ছবিই দেখতে পাইনি।’

সেভিয়া কোচ লুইস গার্সিয়া প্লাসা

মরিনিও অবশ্য দাবি করেছেন, রেফারির কোনো সিদ্ধান্তে রিয়াল অন্যায় সুবিধা পেলে সেটি স্বীকার করতে তাঁর আপত্তি নেই। তবে তাঁর ধারণা, উল্টো ঘটনাই বেশি ঘটবে।

পর্তুগিজ কোচের কথায়, ‘সত্যি বলতে, কোনো দিন যদি এমন কিছু ঘটে, যাতে আমরা সুবিধা পাই, সেটি স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয়, উল্টো ঘটনাই অনেক বেশি ঘটবে। প্রবণতাটা সে রকমই। আমি কিছুই দেখিনি। শনিবারের মধ্যে কেউ যদি আমাকে এমন কোনো পরিষ্কার ও নিরপেক্ষ ছবি দেখাতে পারে, যা আমি এখনো দেখিনি এবং যে ঘটনা ঘটেনি বলে আমার খেলোয়াড় দাবি করছে, তাহলে আমি সেটি নিয়ে কথা বলব। তার আগে নয়।’

রিয়াল কোচ জোসে মরিনিও

গুলেরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এত প্রশ্নে কিছুটা বিরক্তিও প্রকাশ করেছেন মরিনিও। তাঁর মতে, ৪-১ গোলে হারের পর বিতর্কিত একটি ঘটনা নিয়ে আলোচনা সেভিয়া কোচের জন্য বরং সুবিধাজনক।

মরিনিও বলেছেন, ‘আমি লুইসকে বুঝতে পারছি। তাঁর দল ৪-১ গোলে হেরেছে। এমন অবস্থায় কোচকে যদি এমন একটি ঘটনা নিয়ে চার-পাঁচটি প্রশ্ন করা হয়, যেটি ঘটেইনি, তাহলে তো তাঁর জন্য দারুণ ব্যাপার!’

ঘটনার সময়ই সহকারী কোচ পেদ্রো মাচাদোকে ফুটেজ দেখানোর কথা বলেছিলেন মরিনিও। কিন্তু কিছুই দেখতে পাননি বলে জানিয়েছেন তিনি, ‘হয়তো অন্য কোনো ক্যামেরায় কিছু আছে। কিন্তু এখন পর্যন্ত কিছুই দেখিনি।’
এরপর সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন রিয়াল কোচ, ‘আপনাদের কেউ কি ঘটনাটি পরিষ্কারভাবে দেখেছেন? তাহলে বুঝতে পারছেন, এ নিয়ে এত প্রশ্ন করার এই আবেশটা আমার কাছে কেন অদ্ভুত লাগছে।’

অক্টোবর ১৯, ২০২৬
প্রবাসীদের সুরক্ষায় ব্যর্থতা কাম্য নয়
প্রবাসীদের সুরক্ষায় ব্যর্থতা কাম্য নয়

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) গবেষণায় দেখা গেছে, বাধ্য হয়ে ফিরে আসা নারী কর্মীর ৯৪ শতাংশই প্রবাসে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। ৪৭ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয়েছেন।

অক্টোবর ১৯, ২০২৬
অনিয়ম, তেল চুরি ও প্রাণহানি বন্ধ করুন
অনিয়ম, তেল চুরি ও প্রাণহানি বন্ধ করুন

মৃত্যুর এই মিছিলের সমান্তরালে নীরবে ডালপালা মেলেছে বর্জ্য পরিবহনের জ্বালানি চুরির এক সুসংগঠিত সিন্ডিকেট।

অক্টোবর ১৯, ২০২৬
দারিদ্র্যের কাছে হার মানা দুই জেন–জির জীবনের করুণ গল্প
দারিদ্র্যের কাছে হার মানা দুই জেন–জির জীবনের করুণ গল্প

শামীমা আক্তারের বিদেশে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেছে বাল্যবিবাহ হওয়ার কারণে। অন্যদিকে মুক্তার হোসেন চেয়েছিলেন বড় হয়ে পুলিশ অফিসার হতে। কিন্তু দারিদ্র্যের কাছে হার মেনে তাঁদের জীবন অন্য পথে চলে গেছে। বিস্তারিত ভিডিওতে…

অক্টোবর ১৯, ২০২৬
সচিবালয় কবে যাবে নতুন জায়গায়,
বর্তমান স্থাপনায় কী হবে
সচিবালয় কবে যাবে নতুন জায়গায়, বর্তমান স্থাপনায় কী হবে

বাংলাদেশ সচিবালয় বর্তমান জায়গা থেকে সরিয়ে নেওয়া হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরে (পুরোনো বাণিজ্য মেলার মাঠ) নেওয়া হবে।

২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর যখন সচিবালয় সরিয়ে নেওয়া হবে তখন পুরোনো ঢাকায় অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয় এবং অধস্তন আদালত সচিবালয়ের বর্তমান জায়গায় স্থানান্তর করা হতে পরে। যদিও বিষয়টি এখনো ঠিক হয়নি।

গতকাল রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরদিনই সচিবালয় স্থানান্তরের একটি প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করতে পরিকল্পনা কমিশনকে চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়। এখন মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়ার মাধ্যমে কাজটি আরেক ধাপ এগিয়ে গেল।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, মূল বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আরও কিছু পরীক্ষা–নিরীক্ষার কাজ এগিয়ে নিতে। ২০২৯ সালের মধ্যে এটি করার প্রচেষ্টা রয়েছে। এখন ব্যয়ের প্রাক্কলন চলছে।

৩১ দশমিক ৫৮ একর জায়গায় হবে নতুন সচিবালয়

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বর্তমানে আবদুল গনি রোডে বাংলাদেশ সচিবালয়ে ১৭ দশমিক ৫৭ একর জায়গায় ১৩টি ভবন আছে। এর মধ্যে আটটি ভবন স্বাধীনতার আগে নির্মাণ করা হয়েছে। সচিবালয়ের পুরোনো ১, ২, ৩ ও ৮ নম্বর ভবন ১৯৩৭ থেকে ১৯৩৯ সালে, ৫ নম্বর ভবনটি ১৯৪৭ সালে নির্মিত। এগুলো ভূমিকম্প সহনীয় হিসেবে নির্মিত হয়নি। ঢাকা শহর ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় এসব স্থাপনা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। এ ছাড়া ভবনগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, ভবনগুলোতে পর্যাপ্তসংখ্যক ওয়াশ-ব্লক নেই। ধারণক্ষমতার বেশি কর্মকর্তা-কর্মচারী ব্যবহার করায় স্বাস্থ্যকর কর্মপরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে না। বিদ্যমান বাংলাদেশ সচিবালয়ে মোট অফিসের জায়গা প্রায় ১৮ দশমিক ৭৬ লাখ বর্গফুট। বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত অফিস জায়গার চাহিদা এবং সচিবালয় চত্বরের বাইরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের স্থান সংকুলানের জন্য আরও প্রায় ১০ লাখ বর্গফুটের বেশি অফিস জায়গা প্রয়োজন।

মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, এ বিষয়ে একনেক সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে লুই আই কানের মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) অনুযায়ী ঢাকার শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ সচিবালয় স্থাপনের লক্ষ্যে স্থাপত্য অধিদপ্তর ধারণাগত স্থাপত্য নকশা প্রণয়ন করে। এ নকশা অনুযায়ী শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জায়গায় মোট প্রায় ৩৩ দশমিক ১৬ লাখ বর্গফুট জায়গা–সংবলিত তিনটি বেজমেন্টসহ (২০০টি ভূ-উপরিস্থ পার্কিংসহ ৩,৮০০টি গাড়ি পার্কিং) ১৪টি ১২ তলা ভবন (মসজিদ, ৩৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন দুটি মাল্টিপারপাস হল, একটি ক্যাফেটেরিয়া, একটি ডাকঘর ইত্যাদি) নির্মাণ করা হবে। প্রকল্প এলাকায় প্রায় ৩০ শতাংশ জায়গায় সবুজায়ন ও জলাধারের সংস্থান রাখা হয়েছে।

বর্তমান জায়গায় আসতে পারে ডিসি অফিস ও অধস্তন আদালত

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিবের কাছে জানতে চাওয়া হয়েছিল সচিবালয় সরানো হলে বর্তমান জায়গায় কী হবে। জবাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ভবিষ্যতে ভালো কিছু হতে পারে। পুরোনো ঢাকায় প্রশাসনিক ও বিচার (জেলা প্রশাসকের কার্যালয় ও অধস্তন আদালত) কাজ হয়। সেগুলো আসতে পারে বা অন্যান্য আরও কিছু অফিস এখানে আসতে পারে। তবে ঠিক কী হবে, তা এখনই বলতে পারছেন না।

অক্টোবর ১৯, ২০২৬
মহানন্দার নুড়িপাথরে জীবিকা
মহানন্দার নুড়িপাথরে জীবিকা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তঘেঁষা মহানন্দা নদী। নদীটি ভারতের পাহাড় থেকে নুড়িপাথর আর সিলিকা বালু বয়ে নিয়ে আসে বাংলাদেশের অংশে। এই নুড়িপাথর আর বালু তুলে জীবিকা নির্বাহ করেন হাজারো স্থানীয় মানুষ। প্রতিদিন ভোর থেকে চলে এই কর্মযজ্ঞ। হেমন্তের এই দিনে সেখান থেকে মাথা তুললে চোখে ধরা দেয় হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া।

পানির ওপর পাথর রাখতে প্রয়োজন হয় বিশেষ ধরনের এই টিউব

নদীতে নামার আগে ঠিকঠাক করা হচ্ছে টিউব। দূরে দেখা যাচ্ছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া।

লম্বা বাঁশের মাথায় কোদাল বা কোদাল–জাতীয় বস্তু লাগিয়ে পানির ভেতর থেকে টেনে আনা হয় পাথর। কোথাও কোথাও একে ঝাঁকি কোদালও বলে

নদীর মাঝখানে এখন হাঁটুপানি। সেখানে পাথর তুলছেন একদল শ্রমিক।

নদীপাড়ে স্তূপ করে রাখা হচ্ছে সিলিকা বালু।

টিউবে ভাসিয়ে কূলে আনা হচ্ছে নুড়িপাথর।

চালুনিতে ছেঁকে আলাদা করে রাখা হচ্ছে পাথর।

নদীপাড়ে নুড়িপাথরের স্তূপ।

ট্রাকে তোলা হচ্ছে সিলিকা বালু।

দিনভর চলে এমন কর্মযজ্ঞ। এই পেশার সঙ্গে যুক্ত একটি বড় জনগোষ্ঠী

পরবর্তী দিনের জন্য ঠিকঠাক করে রাখা হচ্ছে টিউব

অক্টোবর ১৯, ২০২৬
নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ

তবু কিবোর্ডের আড়ালে জমে থাকা এই না-বলা হরফগুলো, একদিন হয়তো ভেঙে ফেলবে তোমার সব অলিখিত অনুশাসন। যন্ত্রবৎ পায়ের তলায় ফেটে চৌচির হবে এই পিচঢালা খাঁচা, শৃঙ্খল ছিঁড়ে রক্তে ভেসে উঠবে আমার বেঁচে থাকার নাম। একদিন হয়তো সব ব্যাকস্পেস মুছে যাবে, থেমে যাবে এই বাধ্য চরণের হাঁটা; সেদিন কি তুমি পাবে তোমার কাঙ্ক্ষিত জয়, নাকি শূন্যতায় ঢাকা পড়বে এই মিথ্যে নিয়ন্ত্রণ?

অক্টোবর ১৯, ২০২৬
কোথায় কোথায় কালি মাখানো যায়?
কোথায় কোথায় কালি মাখানো যায়?

এক বালতি কালি হাতে নিয়ে বের হয়েছি। উদ্দেশ্য মহৎ—সমাজের অন্যায়-অনিয়মের মুখে একটু কালি লেপন করবো। কিন্তু কাকে দিয়ে শুরু করব? দুর্নীতিবাজকে ধরতে গেলে সে আরেকজনের নাম বলে, আরেকজনকে ধরতে গেলে সে বলে, ‘আগে ওর মুখে কালি দিন!’ দেখতে দেখতে বালতির কালি শুকিয়ে এল। সমাজের কার–কার মুখে কালি লেপন করলে দেশ উপকৃত হতো তা ভেবেছেন মাহমুদুল হাসান এবং এঁকেছেন সৌখিন।

ঘর ভাঙার পর

স্মার্টফোনের অবসর চেয়ে আবেদন

বিবাহিত পুরুষ চেনার সহজ উপায়

ইলিশ আছে, ইলিশ হ্যাজ!

চাঁদাবাজের বর্ণ পরিচয়

সবজান্তা সমীপেষু

ভদ্র ছেলেরা কখনো হাফপ্যান্ট পরে বাইরে যায়?

সেকালের বিজ্ঞাপন একালে

ডেঙ্গু থেকে বাঁচতে ফুলহাতা শার্ট পরা ছাড়া আর কী কী করা যেতে পারে?

তেলসংকটে মহাসমাধান

অক্টোবর ১৯, ২০২৬
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা

সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত।

অক্টোবর ১৯, ২০২৬
পত্রিকা: 'স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে টুপটুপে উঠেছিলেন নাহিদ, মিলছে না খোঁজ'
পত্রিকা: 'স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে টুপটুপে উঠেছিলেন নাহিদ, মিলছে না খোঁজ'

ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে আজ সোমবার প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে আলোচনা, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে প্রতিক্রিয়া এবং কক্সবাজারে রিসোর্টে আগুন লেগে হতাহতের ঘটনার ফলো আপ সংক্রান্ত সংবাদ গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে

বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে প্যাশন ফল নামের একটি ফল, যার প্রতি কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে বলে জানা যাচ্ছে। কোনো কোনো জায়গায় এটি আনারকলি, ট্যাং ফল বা শরবতি ফল হিসেবেও পরিচিত। সরকারের কৃষি তথ্য সার্ভিস বলছে, "এটি বাংলাদেশের কৃষিতে এক নতুন সংযোজন"।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে যে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল ঢাক তার একটি অনুলিপি রোববারের বৈঠকে সৌদি রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকে পাঠানোর এই ঘটনাটি ঠিক 'তলব' নয়, বরং 'তথ্য জানতে বৈঠক'।

অক্টোবর ১৮, ২০২৬
ইশরাক হোসেনের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে নানা প্রশ্ন
ইশরাক হোসেনের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে নানা প্রশ্ন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেনের অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে নানা আলোচনার জন্ম দিয়েছে।

অক্টোবর ১৮, ২০২৬
কলকাতায় পদপিষ্টের ঘটনায় কেন অভিযোগ পুলিশ ও উদ্যোক্তাদের বিরুদ্ধে?
কলকাতায় পদপিষ্টের ঘটনায় কেন অভিযোগ পুলিশ ও উদ্যোক্তাদের বিরুদ্ধে?

দুর্গাপুজোর সময় কলকাতায় ব্যাপক জনসমাগম নতুন নয়। কিন্তু ১৭ই অক্টোবর শনিবার সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির প্যান্ডেলে পদপিষ্টের ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসন ও উদ্যোক্তাদের ব্যবস্থাপনা নিয়ে।

অক্টোবর ১৮, ২০২৬
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি

ফ্রান্সের সরকার বিক্ষোভকারীদের দাবির প্রতি অনেকটাই নমনীয় বলে মনে হচ্ছে। আটই অক্টোবর এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে অতিরিক্ত তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেন। তবে এরপরও বিক্ষোভ থামেনি, বরং আরও তীব্র হয়েছে।

অক্টোবর ১৮, ২০২৬
কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু
কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু

কলকাতায় একটি খ্যাতনাম দুর্গাপুজো মন্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি জানান, আরও ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

অক্টোবর ১৮, ২০২৬
সরকারের শীর্ষ পদে বদবদল
সরকারের শীর্ষ পদে বদবদল

প্রশাসনে সচিব পদে বড় ধরনের রদবদল করেছে সরকার।

অক্টোবর ১৯, ২০২৬
বিদেশ থেকে পাঠানো টাকার হিসেব নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে হত্যা
বিদেশ থেকে পাঠানো টাকার হিসেব নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে হত্যা

বিদেশে থাকাকালে পাঠানো টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে গাজীপুর মহানগরীর পূবাইলে হাসনা আক্তার (২০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে।

অক্টোবর ১৯, ২০২৬
দুপুরে মন্ত্রীসভা থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব: ইশরাক
দুপুরে মন্ত্রীসভা থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব: ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, তিনি আজ দুপুরে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।

অক্টোবর ১৯, ২০২৬
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

অক্টোবর ১৯, ২০২৬
ঝড় তোলা ‘জেলার টু’ সিনেমার জন্য কে কত টাকা পারিশ্রমিক নিলেন?
ঝড় তোলা ‘জেলার টু’ সিনেমার জন্য কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

নেলসন দিলীপ কুমার নির্মিত আলোচিত সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘জেলার টু’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত।

অক্টোবর ১৯, ২০২৬
সরকারের সচিব পদে রদবদল, বাণিজ্যে শরফ উদ্দিন
সরকারের সচিব পদে রদবদল, বাণিজ্যে শরফ উদ্দিন

সরকার বাণিজ্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করেছে।

অক্টোবর ১৯, ২০২৬
কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অক্টোবর ১৯, ২০২৬
সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান, ১৬ হাজারি ক্লাবে বাবর
সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান, ১৬ হাজারি ক্লাবে বাবর

সালমান আলি আগার দুর্দান্ত সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে পাকিস্তান।

অক্টোবর ১৯, ২০২৬