বন্দুক হাতে কনের সাজে কীসের ইঙ্গিত দিলেন ফারিণ
একদিকে বিয়ের সাজ, অন্যদিকে হাতে পিস্তল। পাশে বন্দুক হাতে আরো তিন তরুণ।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহু...
ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী তার স্বামী রাজীব গান্ধীকে রাজনীতিতে না আসার জন্য ‘অনুরোধ’ করেছিলেন, কিন্তু যখন তার ছেলে রাহুল গান্ধীর জীবনে রাজনীতিতে যুক্ত হওয়ার সময় এল, তখন তিনি ‘তাতে বাধ...
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে চার সদস্যের তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নড়াইলের লোহাগড়া পৌরসভার মোল্যার মাঠ এলাকা থেকে আজিবার শেখ (৪০) নামে এক ভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কিশোরগঞ্জের করিমগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জ্যোৎস্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়ে...
আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

নরেন্দ্র মোদি ১২ বছর ভারতের প্রধানমন্ত্রী, এটা তাঁর প্রধানমন্ত্রিত্বের তৃতীয় দফা। অথচ আজও তাঁর সঙ্গে সোনিয়া গান্ধীর কোনো সখ্য নেই। দেখা হলে নমস্কার বিনিময় হয় ঠিকই, কিন্তু প্রধানমন্ত্রী চোখাচোখি এড়িয়ে যান। আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ নরেন্দ্র মোদি সম্পর্কে এমন কথাই লিখেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

সোনিয়া লিখেছেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে যে সৌজন্যবোধ ছিল, আন্তরিকতা দেখা যেত, এখন আর তা দেখা যায় না।

আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে সোনিয়ার আত্মকথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, সেই প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেছেন সোনিয়া। ১২ বছর ধরে মোদি দেশের প্রধানমন্ত্রী, অথচ সোনিয়া লিখেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যত কোনো ব্যক্তিগত যোগাযোগই নেই, সখ্য তো দূরের কথা।

সোনিয়া লেখেন, বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দেখা হয়। হাতজোড় করে নমস্কার বিনিময়ও হয়। কিন্তু চোখাচোখি হয় না। প্রধানমন্ত্রী চোখাচোখি এড়িয়ে যান। এমনকি সামনাসামনি পড়ে গেলেও অন্য দিকে তাকিয়ে থাকেন।

সোনিয়া আরও লেখেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনো প্রকৃত ব্যক্তিগত যোগাযোগ তৈরি হলো না। মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়। সংসদের অধিবেশন শেষ হলে সব দলের নেতারা প্রথানুযায়ী স্পিকারের চেম্বারে মিলিত হন। স্পিকারের কামরাটি বিশেষ বড় নয়, ছোটই। সেখানে অনেকে থাকার ফলে মুখোমুখি হওয়াটা স্বাভাবিক। এসব সময় তাঁরা পরস্পর পরস্পরকে হাতজোড় করে নমস্কার জানান। কিন্তু যখনই মুখোমুখি হয়েছেন, সামনাসামনি পড়ে গেছেন, মোদি তখন অন্য দিকে তাকিয়ে থাকেন। একেবারেই যাতে চোখাচোখি না হয়, সেই চেষ্টা করে থাকেন।

সোনিয়া তাঁর বইয়ে লেখেন, ‘জন্মদিনে কিংবা নতুন বছর একে অপরকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছি। শুভেচ্ছা বিনিময় হয়েছে। কিন্তু কখনো বাক্যালাপ হয়নি।’ দুজনের মধ্যে কেমন কথা হয়, তা জানিয়ে সোনিয়া লিখেছেন, হাসপাতাল থেকে ফেরার পর তিনি জিজ্ঞেস করলেন, ‘ভালো আছেন?’ উত্তরে সোনিয়া বললেন, ‘জি, এখন ভালো আছি। ধন্যবাদ।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দিল্লির ক্ষমতাসীন রাজনৈতিক ও সামাজিক অভিজাত শ্রেণির প্রতি নরেন্দ্র মোদির মধ্যে যে এক ধরনের অস্বস্তি কাজ করত, সোনিয়া তা উপলব্ধি করতেন, বুঝতে পারতেন। কেননা সোনিয়ার নিজের মধ্যেও সেই অস্বস্তি ছিল। তিনি মনে করতেন, ওই সব মহল থেকে যে সব মতামত উঠে আসত, তার সঙ্গে ভারতের সাধারণ মানুষের বাস্তব জীবনের কোনো মিল বা সামঞ্জস্য থাকত না।

সোনিয়া লিখেছেন, ‘ওই সব মহলের ভাবনাচিন্তার সঙ্গে বাস্তবের কোনো মিলই নেই। আমি আমার কেন্দ্রের মানুষজনের সঙ্গে ওই মহলকে মেলাতে পারতাম না। সেই মানুষজনের সংগ্রাম, তাদের আকাঙ্ক্ষার সঙ্গে ওই সব মহলের চাহিদারও কোনো মিল নেই।’

নরেন্দ্র মোদি উঠে এসেছেন অতিসাধারণ পরিবার থেকে। এরপরও দল এবং আরএসএসের মধ্যে নিজের প্রভাব বিস্তার করেছেন। নিজের অবস্থান তৈরি করেছেন। মোদির এই রাজনৈতিক উত্থান স্বীকার করলেও তাঁর আদর্শের সঙ্গে নিজের রাজনৈতিক মতপার্থক্য স্পষ্ট করেছেন সোনিয়া। সেই মতপার্থক্যের বিশ্লেষণও করেছেন প্রবীণ কংগ্রেস নেত্রী।

সোনিয়ার মতে, সেটা দুই ভিন্ন ভারতের লড়াই। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, আরএসএসের ওয়েবসাইটে গেলে দেখা যাবে, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিরুদ্ধে কত মিথ্যা কথার ছড়াছড়ি, কত কুৎসা! প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে নেহরু সম্পর্কে এমন সব মন্তব্য করেন, যা সাধারণত জনসভায় শোনা যায়।

সোনিয়া অবশ্য লিখেছেন, মোদির উত্থান নিয়ে তাঁর পিআর টিম (গণসংযোগ) প্রচারমাধ্যমে যা ছড়িয়েছে, যেসব কথা প্রচার করেছে, বাস্তবের পটভূমি হয়তো ততটা সাধারণ বা হতশ্রী নয়।

সোনিয়া মনে করেন, মোদির ভাবনার ভারতের সঙ্গে তাঁর ভারতের তফাত অনেকটাই। মোদির ভাবনা যে আদর্শের ওপর ভিত্তি করে তৈরি, তাঁর ভাবনার ভারত থেকে তা পুরোপুরি আলাদা।

আত্মকথায় সোনিয়া লিখেছেন, তাঁর কাঙ্ক্ষিত ভারত অন্তর্ভুক্তিমূলক, ধর্মনিরপেক্ষ। তাঁরা সামাজিক ন্যায়ের পক্ষে। সেই ভারতে কোনো এক গোষ্ঠী বা সম্প্রদায়ের আধিপত্য থাকবে না। সোনিয়া বুঝিয়েছেন, মোদি ও তাঁর লড়াই ব্যক্তিগত নয়, রাজনৈতিক। সেই লড়াই ভাবাদর্শের। সেটা দুই ভিন্ন মতাদর্শের সংঘাত।

সোনিয়া লিখেছেন, আরএসএসের সঙ্গে তাঁদের আদর্শগত সংঘাত অপরিবর্তিত থাকবে। আদর্শের সঙ্গে আপস তাঁরা কোনো দিনই করবেন না। সোনিয়া মনে করেন, মোদির উত্থান বা আরএসএস থেকে কংগ্রেসের শিক্ষণীয় কিছুই নেই। তাঁর মতো কংগ্রেসেও মনমোহন সিং বা মল্লিকার্জুন খাড়গেরা শীর্ষে উঠে এসেছেন। নিজেদের রাজনৈতিক দক্ষতায় সফল হয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবরুদ্ধ থাকা নিষিদ্ধ ছাত্রলীগের দুই শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

অফিস থেকে ফেরার সময় কখনো ওর জন্য চকলেট, কখনো খেলনা, কখনো ছোট্ট জামা নিয়ে আসতাম। বাসার কলবেল বাজলেই আমার সন্তানদের সঙ্গে চাঁদনীও দৌড়ে আসত।
প্রাণীর ধরন ও পরিবেশ অনুযায়ী রং ব্যবহারের কারণ ও পদ্ধতি আলাদা হয়। পাখিরা সাধারণত খাবার থেকেই লাল, কমলা বা হলুদের মতো রঙের উপাদান (ক্যারোটিনয়েড) পেয়ে থাকে। এরপর সেই উজ্জ্বল রং ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করে

অতিথি:

আরেফিন জিলানী

অভিনয়শিল্পী

সঞ্চালক:

নীল হুরেজাহান

সারকথা

বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তকে নির্বাচনী গণতন্ত্র, প্রতিযোগিতামূলক একচেটিয়াতন্ত্র, কর্তৃত্ববাদ—যে নামেই ডাকা হোক না কেন, এর একটা সাধারণ চরিত্র হলো প্যাট্রন-ক্লায়েন্ট সম্পর্ক। এ সম্পর্ককে বাংলায় উমেদারতন্ত্রও বলা যায়। উমেদারতন্ত্রে জনগণের রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ কমে আসে। অন্যদিকে দুর্নীতি, ক্ষমতাশালীদের জবাবদিহির অভাব এবং কর্তৃত্ববাদী রাজনৈতিক পরিবেশ মানুষকে ক্রমশ রাজনীতিবিমুখ করে তোলে। এ অবস্থায় উন্নয়নকে দেখানো হয় রাজনীতির ঊর্ধ্বের বিষয় হিসেবে। পাশাপাশি যখন ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতাচক্র রাজনৈতিক ক্রিয়াশীলদের চেয়ে বিশেষজ্ঞ ও আমলা-প্রশাসনের ওপর বেশি নির্ভরশীল হয়ে ওঠে, তখন রাজনীতি অবান্তর হয়ে পড়তে থাকে। এ রকম বিরাজনৈতিক পরিস্থিতি জনতুষ্টিবাদের জন্য জমিনকে উর্বর করে তোলে। যেহেতু রাজনীতি, উন্নয়ন সবকিছুকে তারা এলিটদের কাজ বলে দেখায়, তখন এই এলিট-অপরদের বিরুদ্ধে মাঠে হাজির হয় জনতুষ্টিবাদী বয়ান। এসবের সম্মিলিত ফল কোন ধরনের রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার দিকে দেশকে নিয়ে যাচ্ছে, সামজীর আহমেদ-এর বিশ্লেষণ তারই গতিসূত্র দেখিয়ে দেয়।

ভূমিকা

বাংলাদেশি গণতন্ত্রের রুগ্ণ অথবা মতান্তরে মরণাপন্ন দশা সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার অন্যতম প্রধান বিষয়। গণতন্ত্রের এই মুমূর্ষু দশার সঙ্গে সম্পর্কিত দিকগুলোও আলোচিত হওয়া দরকার। যেমন রাজনীতিতে সক্রিয় দলগুলোর ব্যর্থতা, গণতন্ত্রের ধারণাগত ও প্রক্রিয়াগত সমস্যা, রাজনৈতিক সংস্কৃতির সংকট ইত্যাদি। যত কঠিনই হোক না কেন, খাঁটি রাজনৈতিক সমস্যার দ্রুত সমাধানের আশা থাকে। কিন্তু রাজনৈতিক সমস্যা যখন রাজনৈতিক সংস্কৃতি থেকে তৈরি হয়, তখন রাতারাতি তা সমাধান করা দুরাশা হয়ে ওঠে। এখানে রাজনৈতিক সংস্কৃতি বলতে মোটাদাগে দৈনন্দিন পর্যায়ে প্রচলিত রাজনীতির ধারণা ও তার ফলে সৃষ্ট রাজনৈতিক আচরণকে বোঝাবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং বিরাজনৈতিক প্রক্রিয়াগুলো বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে কীভাবে প্রভাবিত করছে, তা নির্ণয়ই বর্তমান লেখার মূল লক্ষ্য। এই প্রবন্ধ মূলত তিনটি অংশে বিভক্ত হবে। প্রথম অংশে আলোচিত হবে বাংলাদেশের প্রধান ধারার রাজনীতির সাংস্কৃতিক ধরন; দ্বিতীয় অংশে আলোচিত হবে বিরাজনীতিকীকরণ প্রক্রিয়া ও তার প্রভাব এবং তৃতীয় ও সর্বশেষ অংশে আলোচিত হবে বাংলাদেশীয় রাজনীতির গতিমুখ।

উমেদারতান্ত্রিক রাজনীতি

বাংলাদেশের জন্মকালীন প্রতিজ্ঞা ছিল যে এটি একটি গণতান্ত্রিক দেশ হবে। সময়ের সঙ্গে গণতন্ত্রের এই যাত্রা কেবল হতাশারই জন্ম দিয়ে চলেছে। প্রশ্ন হচ্ছে, এত আকাঙ্ক্ষা ও আলোচনার গণতন্ত্র কেন আমাদের ফাঁকি দিয়ে চলেছে? এর সঙ্গে যুক্ত আরও গুরুতর প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশে এক শাসনামল থেকে অপরাপর শাসনামলকে খুব কমই আলাদা করা যায়, কমই পার্থক্য করা চলে? মোবাশ্বার হাসান তাঁর গবেষণায় দেখিয়েছেন কীভাবে প্রায় সব শাসনামলে একই উম্মাহ রাজনীতি চলমান থাকে।

এঙ্গেলসেন রুড বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছেন প্যাট্রন-ক্লায়েন্ট* রাজনীতিকে। বাংলায় একে বলা যায় উমেদারি সম্পর্ক। উন্নয়নশীল দেশের রাজনৈতিক যোগসাজশের ব্যাখ্যায় এই ধারণাটি ব্যবহার করা হয়ে থাকে। ধারণাটি প্রাথমিকভাবে নৃবিজ্ঞানীদের দ্বারা ব্যবহৃত হলেও রাজনৈতিক জোটবদ্ধতা, সুবিধাবাদিতা এবং জনগণের হিস্যা কতিপয়ের মধ্যে বণ্টনের ব্যাখ্যা অনেকে প্যাট্রন-ক্লায়েন্ট বা উমেদারি সম্পর্ক দিয়ে করে থাকেন। রাষ্ট্রের প্রদত্ত সুবিধা কোনো শক্তিশালী ব্যক্তি বা গোষ্ঠীর আনুগত্যের মাধ্যমে সুবিধাভোগী কোনো গোষ্ঠী বা লোকজনের মধ্যে বিতরিত হওয়া উমেদারতন্ত্রের একটা বৈশিষ্ট্য। জেমস স্কট (James Scott) উমেদারতান্ত্রিক সম্পর্কের রূপ বা বৈশিষ্ট্য বিষয়ে বলেন, এই সম্পর্ক সাধারণত অসম ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে লেনদেনের মধ্যে দিয়ে গড়ে ওঠে। রাষ্ট্রীয় বা সরকারি সুবিধা বা ক্ষমতার পৃষ্ঠপোষকতা পাওয়ার আশায় কম ক্ষমতাধর ব্যক্তিরা ভোট কিংবা আনুগত্যের মাধ্যমে উচ্চক্ষমতাধর ব্যক্তি বা প্যাট্রনের হয়ে কাজ করে। এখানে প্যাট্রনের ভূমিকা পালন করে সামাজিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি। অন্যদিকে ক্লায়েন্ট বা উমেদারের ভূমিকায় থাকে অপেক্ষাকৃত দুর্বল ব্যক্তি। এই সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সুবিধা বিনিময়ের নীতি। এখানে প্রভাবশালী ব্যক্তি সমর্থন আদায়ের জন্য নিম্নশ্রেণির ব্যক্তিকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এই সম্পর্ক গড়ে ওঠার পেছনে নেতা বা প্যাট্রনের ব্যক্তিগত চরিত্রবল কিংবা তার প্রতি শ্রদ্ধা নয়, বরং কাজ করে স্বার্থভিত্তিক আনুগত্য। স্বার্থ পূরণ না হলে বা তার সম্ভাবনা কমে গেলে কিংবা প্যাট্রন ক্ষমতা হারিয়ে ফেললে তাই আনুগত্যও দ্রুতই বদলে যায়। বাস্তব লাভ-ক্ষতির হিসাব-নিকাশই এখানে মূল বিষয়। এই উমেদারতান্ত্রিক রাজনীতিই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার সবচেয়ে বড় পরিচায়ক। যে দলই ক্ষমতায় থাকুক কিংবা যে ধরনের শাসনই চলমান থাকুক—এই উমেদারতান্ত্রিক রাজনীতিই বাংলাদেশের সব শাসনামলকে প্রায় একই চেহারায় আটকে দেয়। এ বিষয়টি নিয়েই এরিন্ড এঙ্গেলসেন রুড বলছেন,

The rhetoric is about the formal institutions, while reality includes the subversion of formal organisational institutions, rules and expectations by a conduct that seeks delivery of resources in favour of allies or clients, or of oneself. The existence of this reality after decades of formal institution building is indicative of a social and political ‘prison’, a pattern of behavior socially or culturally so deeply embedded that successive regimes in Bangladesh cannot be distinguished from one another with respect to this underlying behavior (রুড ২০২০ : ১৭৪)

রুডের মতে, মাফিয়া, সিন্ডিকেট ও গোষ্ঠী—এই তিনটি ধরনে বাংলাদেশে উমেদারতান্ত্রিক সম্পর্ক চলমান। এই ধরনগুলোর পার্থক্য মূলত মাত্রাগত। উমেদারতান্ত্রিক সম্পর্ক দিয়ে তৈরি নেটওয়ার্কে থাকেন ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, পরামর্শক, আমলা ও রাজনৈতিক নেতা ইত্যাদি। মাফিয়া, সিন্ডিকেট ও গোষ্ঠী এই তিন ধরনের বর্গের প্রধান ঝোঁক হলো প্রতিষ্ঠান বা আইন ও বিধিবিধানকে অপ্রাতিষ্ঠানিকভাবে সুবিধামতো ব্যবহার করার ক্ষমতা অর্জন। ফলে এখানে বিস্ময়করভাবে আইনের ফাঁক বেশি। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সাধারণ জ্ঞান রাখেন এমন যে কেউ জানেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রায় সব দুর্নীতিই মাকড়সার জালের মতো গড়ে ওঠা এই উমেদারি পদ্ধতিতেই হয়ে থাকে। পণ্যের মূল্যবৃদ্ধি বাংলাদেশে সিন্ডিকেটের কারসাজি হিসেবেই পরিচিত। আইন কোথায় প্রয়োগ হবে আর কোথায় হবে না, তা ঠিক করে এই উমেদারতন্ত্র। কখনো কখনো আইন তৈরিও হয় প্রতারক চেহারা ধারণ করে। ওপর থেকে তাকে কার্যকর দেখালেও ভেতরে তা অকার্যকারতার নামান্তরমাত্র। একটি কাল্পনিক ঘটনা দিয়ে বিষয়টি ব্যাখ্যা করি। ধরা যাক, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে, যা আইন করে ঠেকানোর চিন্তা করা হলো। মূলত নিয়োগপত্র ইচ্ছেমতো পাল্টে দিয়ে পছন্দের প্রার্থীকে মৌখিক পরীক্ষার মারফত নিয়োগ দেওয়ার মাধ্যমেই দুর্নীতিটা সেখানে হয়। এখানে সমস্যার কারণ হিসেবে চিহ্নিত হলো মৌখিক পরীক্ষা। সমাধান হিসেবে আইন করা হলো লিখিত পরীক্ষা নেওয়ার। কিন্তু যে সিন্ডিকেট মৌখিক পরীক্ষা নিচ্ছিল, সেই একই সিন্ডিকেট এবার লিখিত পরীক্ষার দায়িত্বে। ফলে অপছন্দের প্রার্থীদের লিখিত পরীক্ষার স্তরে আরও সহজেই বাদ দেওয়া গেল। কারণ, মৌখিক পরীক্ষার যেমন গাণিতিক মানদণ্ড নেই, তেমনই নেই লিখিত পরীক্ষারও। সমস্যা তাই মিটল না। এবার আরও একটি আইন করা হলো যে প্রার্থীকে খুবই উচ্চ ফলধারী হতে হবে। এই উচ্চ ফল আবার নির্ধারিত হবে সেই সিস্টেমের শিক্ষকদের দ্বারাই, যাদের নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। মাকড়সার জালের মতো বিস্তৃত এই প্যাট্রন-ক্লায়েন্টনির্ভর রাজনীতি শাসকদল বা শাসনের ধরনের সঙ্গে সঙ্গে কেবল ক্রীড়নক বদল করে তার মূল কাঠামোকে অক্ষত রেখে কাজ চালিয়ে যেতে পারে। বৃহত্তর রাজনীতিতে এর প্রভাব নিয়েও রুড একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলছেন,

‘These “large factional agglomerations of patron-client favours and loyalties” carry the weight of the country’s poor governance record and the inability of state development funds to reach where they should’ (রুড ২০২০ : ১৭৪)

উমেদারতান্ত্রিক সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আন্তযোগাযোগ। একটি রাজনৈতিক ব্যবস্থায় যখন সরকার এবং জনগণের মধ্যে মোচনের অতীত দূরত্ব তৈরি হয়, তখন জন্ম হয় অপ্রাতিষ্ঠানিক মধ্যস্থতাকারীর; যাকে সাধারণ ব্যবহারে ‘দালাল’ বলে চিহ্নিত করা হয়ে থাকে। ফলে ‘দালাল’ বা ব্রোকার হচ্ছে সরকারব্যবস্থা পাঠের একটি গুরুত্বপূর্ণ সূত্র। চক্রকেন্দ্রিক রাজনীতিতে দালালের ভূমিকা বোঝা তাই দরকারি। দালালের অনেকগুলো ধরন আছে। সরকারি দপ্তরের বাইরে সাধারণত যেসব দালালকে আমরা চিনে থাকি, তাদের থেকে চক্রীয় দালালেরা ভিন্ন চরিত্রের হয়। সিন্ডিকেটের প্রায় সব সদস্যের ভূমিকাই দালালের মতো। চক্রের চূড়া থাকে না, থাকে কেন্দ্র—তাই কেন্দ্রে অবস্থানকারীও একধরনের মধ্যস্থতাকারী। এই চক্রীয় ব্যবস্থা উপরিতলের বা মূলধারার রাজনীতিতেও বিশেষ ধরনের এক রাজনৈতিক চরিত্র সৃষ্টি করছে। ভারতের প্রেক্ষাপটে অনিরুদ্ধ কৃষ্ণ যাকে চিহ্নিত করছেন ‘নয়া নেতা’ নামে। নয়া নেতার সংজ্ঞায়নে তিনি বলছেন,

‘Naya Netas (or New Leaders), These newly emerged village leaders are usually between 25 and 40 years of age...[and] educated to about middle school [level]. They read newspapers...and are experienced [in dealing] with the government bureaucracy, with banks, insurance companies, and the like....These new leaders can be of any caste, but they must have knowledge, perseverance and ability’ (কৃষ্ণ ২০১১ : ১০৫-১০৬)

বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ‘নয়া নেতা’র সংজ্ঞায়নে আমি কিছু পরিবর্তন প্রস্তাব করতে চাই। বাংলাদেশে শহরকেন্দ্রিক একধরনের সরকারি সুবিধাকেন্দ্রিক নেতা ক্রমশ তৈরি হচ্ছে বলে দেখা যায়। এই গোষ্ঠী অবশ্যই মাঝারি থেকে উচ্চশিক্ষিত। সরাসরি তারা কোনো দলের সদস্য নয়। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচিতির সুবাদে তারা মূলত বিভিন্ন সরকারি পদস্থ কর্মকর্তা এবং ক্ষেত্রবিশেষে রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত হয়ে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করে সুবিধার হেরফের করে থাকেন। তাদের যোগাযোগের মূল লক্ষ্য সাধারণত প্রভাববলয় নির্মাণ, অর্থের কারবার সেখানে থাকতেও পারে, না-ও পারে। রাজনীতির বদলে যাওয়া ধরনের ফল হলো এই নতুন নেতৃত্ব। বিরাজনৈতিকীকরণ প্রক্রিয়ায় রাজনীতি যখন ক্রমশ রাজনীতিবিদ ও জনগণ উভয়ের নাগালের বাইরে চলে যেতে থাকে, তখনই এই বিশেষ নতুন নেতৃত্ব দেখা দেয়।

বিরাজনৈতিকীকরণের রাজনীতি

দুনিয়াজুড়ে রাজনীতি অধ্যয়নে বর্তমানে একটি আলোচিত বিষয় হলো বিরাজনৈতিকীকরণ। বিরাজনীতিকীকরণ প্রক্রিয়াকে সরাসরি খারিজ বা গ্রহণ করা—দুটোই বেশ কঠিন। বিরাজনৈতিকীকরণকী, সে বিষয়ে তাত্ত্বিকদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য আছে। একটি মোটামুটি গ্রহণযোগ্য ও সহজবোধ্য সংজ্ঞায়নের স্বার্থে আমি দ্বারস্থ হতে চাই উড ও ফ্লিন্ডার্সের কাছে। বিরাজনীতিকীকরণ মানচিত্র নির্মাণ করতে গিয়ে তাঁরা বলছেন,

A map, that is, which is sensitive to how ‘depoliticisation’, in the broader literature in political science and beyond, commonly refers to a rebalancing or a shift in the nature of governance relationships that involves not only the displacement of decisions from politicians, but the exercise of power by many non-state actors as well (উড ও ফ্লিন্ডার্স ২০১৪ : ১৫৪)

সরকারব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে রাজনীতিবিদদের অগ্রাধিকার খর্ব হওয়া বিরাজনীতিকীকরণের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। রাজনীতিবিদরা এভাবে সরকারব্যবস্থায় থেকেও সরকারব্যবস্থার ওপর প্রভাব হারাতে পারেন। রাজনীতিবিদদের সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতার ওপর বিরাজনীতিকীকরণের পক্ষের ব্যক্তিদের সন্দেহ আরোপ করার মধ্য দিয়ে এর সূচনা হয়। একজন রাজনীতিবিদ যখন সরকারব্যবস্থা বিষয়ে কোনো তত্ত্বীয়, প্রায়োগিক ও বিশেষ জ্ঞান না রেখেই শুধু জনগণের সমর্থনের কারণে সরকারব্যবস্থায় সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার মালিক হয়ে যান, তখন তা সরকারব্যবস্থাকেই দুর্বল করে তোলে বলে অভিমত বিরাজনৈতিকীকরণ প্রবক্তাদের। বিরাজনীতিকীকরণের যুক্তি কীভাবে দাঁড়ায়, তার উদাহরণ হিসেবে এখানে কলিন হের বই থেকে ইউএস ফেডারেল রিজার্ভের বোর্ড অব গভর্নর্সের সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যালান এস ব্লিন্ডারের একটি উক্তি তুলে ধরছি,

Those who say that big government is the problem have got it wrong. The real problem is that government is pushed and pulled by interest groups and partisan politicking, often at the public’s expense... (Technocrates) Shift responsibility for things like tax from the politicians to the experts; besides knowing more, they work in a politics-free zone. Tossing the ball to the technocrats won't weaken democracy... but it will produce better policy (হে ২০০৭)

ব্লাইডারের অবস্থান এখানে স্পষ্ট। তিনি সরকারব্যবস্থাকে মোটাদাগে টেকনোক্র্যাটদের দিকে নেওয়ার পক্ষে। তিনি মনে করেন, এতে গণতন্ত্র আরেকভাবে লাভবানই হবে। এ কথা মেনে না নিয়ে উপায় নেই যে সরকার পরিচালনার জন্য বিশেষজ্ঞ জ্ঞান অবশ্যই জরুরি, কিন্তু সেটা যদি রাজনীতিবিদ ও রাজনৈতিক প্রক্রিয়াকে নাকচ করে, তাহলে ব্লাইডার যে গণতন্ত্রের কথা বলছেন, তার অস্তিত্বই আর থাকে না। সে ক্ষেত্রে বিরাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা মুষ্টিমেয় বিশেষজ্ঞ জনগোষ্ঠীর কুক্ষিগত হয়ে ওঠে; জনগণের কাছে যাঁদের কোনো দায়বদ্ধতা বা জবাবদিহি নেই। এই ক্ষমতার একমাত্র বৈধতা হলো ওই বিশেষজ্ঞ জ্ঞান, যা গণতন্ত্রের আদর্শিক অস্তিত্বকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। উড ও ফ্লিন্ডার্স তিন ধরনের বিরাজনৈতিকীকরণের কথা বলেছেন : রাজনৈতিক, সামাজিক ও ডিসকার্সিভ বা বৌদ্ধিক।

রাজনৈতিক বিরাজনৈতিকীকরণ : রাজনৈতিক বিরাজনৈতিকীকরণ হলো সরকারব্যবস্থাসহ মোটাদাগে রাজনীতি-ব্যবস্থা থেকেই রাজনীতিবিদদের গুরুত্ব কমানোর ঘটনা। বাংলাদেশের রাজনীতিতেও এই বিরাজনৈতিকীকরণ চোখে পড়ে। বেশ কিছু কারণেই বাংলাদেশের সরকারব্যবস্থাও একটানাভাবে ব্যুরোক্র্যাট ও টেকনোক্র্যাটদের দিকে ঝুঁকে চলেছে। রাজনৈতিক বিরাজনৈতিকীকরণ প্রক্রিয়া যে বাংলাদেশে বিরল নয়, তার প্রমাণ মিলবে জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ ফিরোজ রশীদের একটি উক্তি থেকে। তিনি বলেছেন, ‘রাজনীতির মঞ্চগুলো আস্তে আস্তে ব্যবসায়ীরা দখল করছেন। দেশ চালাচ্ছে কারা? দেশ চালাচ্ছেন জগৎশেঠরা। দেশ চালাচ্ছেন আমলারা। আমরা রাজনীতিবিদরা এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। অথচ এই দেশ স্বাধীন করেছেন রাজনীতিবিদরা। (প্রথম আলো ২০২১) একই দিনে সরকার দলের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বলেন, ‘যাঁরা রাজনীতিবিদ, যাঁরা নির্বাচিত প্রতিনিধি, তাঁদের জন্য নির্ধারিত স্থান যে আছে, সেখানে তাঁদের থাকা উচিত।’ (প্রথম আলো ২০২১) বাংলাদেশে বিরাজনৈতিকীকরণের পক্ষে ব্লাইডারের মতো সরাসরি ও স্পষ্টভাবে পক্ষপাতিত্ব ও প্রতিনিধিত্ব করার প্রবক্তার উদাহরণ খুব একটা না থাকলেও রাজনৈতিক বিরাজনৈতিকীকরণ কিন্তু ঘটেই চলেছে।

সামাজিক বিরাজনৈতিকীকরণ : উড ও ফ্লিন্ডার্সের আলোচনায় সামাজিক বিরাজনৈতিকীকরণকে এমন এক প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ফলে সমাজে রাজনীতিবিষয়ক বিতর্ক ক্রমশ কমে যেতে থাকে এবং রাষ্ট্রীয় নীতিনির্ধারণী বিতর্ক আর জনপরিসরে আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত হয় না। ফলে রাজনীতি বিষয়ে জনগণ ক্রমাগত আগ্রহ হারাতে থাকে। বাংলাদেশে এই বিরাজনৈতিকীকরণ কতখানি চলমান, তা বিস্তারিত গবেষণার বিষয়। তবে কলিন হে রাজনীতিতে আগ্রহ হারানো যে আধুনিক বৈশ্বিক জনগোষ্ঠীর কথা বলছেন, বাংলাদেশকে তার বাইরে বিবেচনা করা কঠিন। দৈত্যাকার বিনোদন মাধ্যম, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম, আনুষ্ঠানিক রাজনীতি থেকে আস্থা হারিয়ে যাওয়া পরিস্থিতি এবং বিশ্বায়ন এই ধরনের বিরাজনৈতিকীকরণে প্রভাবশালী ভূমিকা রাখে।

বৌদ্ধিক বা ডিসকার্সিভ বিরাজনৈতিকীকরণ : বৌদ্ধিক বা ডিসকার্সিভ বিরাজনৈতিকীকরণ বলতে একধরনের পছন্দহীনতার রাজনীতিকে বোঝায়। যখন কোনো রাজনৈতিক বিষয়কে পছন্দ-অপছন্দ বা বিতর্কের ঊর্ধ্বে হিসেবে বিবেচনা করা হয়, তখন সে বিষয়টি চলে যায় বিরাজনীতিকৃত এলাকায়। আধুনিককালে উন্নয়নের ধারণাকে এমন বিতর্কের ঊর্ধ্বের বিষয় হিসেবে গণ্য করানোর জন্য চাপ জারি থাকতে দেখা যায়। অথচ রাজনৈতিক বিষয় মানেই বিতর্কযোগ্য বিষয়। এ ব্যাপারে শান্তাল মৌফ বলেন,

‘...political questions are not mere technical issues to be solved by experts. Proper political questions always involve decisions that require making a choice between conflicting alternatives’ (স্কট ২০২১ : ৩৩০)

বিরাজনৈতিকীকরণের আলোচনা থেকে স্পষ্ট হয় যে এটি খুবই শক্তিশালী একটি প্রক্রিয়া এবং এটা রাজনীতির গতিপথ তীব্রভাবে পাল্টে দিতে পারে। রাজনৈতিক বিরাজনৈতিকীকরণের কিছু প্রায়োগিক সুবিধা থাকলেও ভারসাম্যহীন বিরাজনৈতিকীকরণ সামাজিক ও বৌদ্ধিক বিরাজনৈতিকীকরণের সঙ্গে মিলে জনগণকেই রাজনীতির ময়দান থেকে বের করে দিতে পারে।

উমেদারতন্ত্র, বিরাজনৈতিকীকরণ এবং লোকতুষ্টি রাজনীতি
বিরাজনৈতিক পরিস্থিতি কোনো রাজনীতিহীন পরিস্থিতি নয় বরং এটি হচ্ছে রাজনীতির একটি বিশেষ ধরন, যা রাজনীতিবিদ এবং প্রকারান্তরে জনগণকেই রাজনীতির বাইরে ঠেলে দেয়। জনগণ এই প্রক্রিয়া বুঝুক কিংবা না বুঝুক, সাধারণ জ্ঞান দিয়ে তারা প্রক্রিয়াটির ফল অনুভব করতে সক্ষম। বিরাজনৈতিকীকরণ যখন উমেদারতান্ত্রিক রাজনীতির সঙ্গে মিলে যায়, তখন আরেক ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়, যা জনগণকে দ্বিগুণ কোণঠাসা করে ফেলে। ফলে সরকার ও জনগণের মধ্যে এমন দূরত্ব তৈরি হয়, যার সুযোগ নেয় দালালদের চক্র। সরকারব্যবস্থায় জনগণের কোনো অর্থপূর্ণ অংশগ্রহণ না থাকায়; এমনকি সুষ্ঠু নির্বাচনও কোনো গুণগত ফল নিয়ে আসে না। সেটি কেবল পাঁচ বছরের জন্য এমন প্রতিনিধি নির্বাচনের আয়োজন হয়ে দাঁড়ায়, যে প্রতিনিধি আদতে জনগণকে প্রতিনিধিত্ব করে না। প্রতিনিধিত্বের এই অবসান মানে গণতন্ত্রের মূল চেতনারই অবসান।

জনগণের এ ধরনের কোণঠাসা পরিস্থিতিই পপুলিস্ট বা লোকতুষ্টিবাদী রাজনীতির জমিন উর্বর করে। পপুলিজমের ‘পিপল’ তার অস্তিত্ব আবিষ্কার করে প্রতিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ তারা কেবল ক্ষমতাবান গোষ্ঠীর ইচ্ছার বাহন কিংবা সমর্থক কিংবা নীরব দর্শক হতে পারে; জনগণের তরফে হস্তক্ষেপের কোনো সুযোগ তাদের থাকে না। জনগণ আসলে একটি বিমূর্ত ধারণা, যা মূর্ত হয় বিশেষ কোনো মুহূর্তে কোনো বিশেষ ঘটনা বা পরিস্থিতির প্রতিক্রিয়া সমষ্টিগতভাবে জানানোর মধ্য দিয়ে। বিরাজনৈতিকীকৃত পরিবেশে যখন জনগণ রাজনীতির মাধ্যমে তাদের আর্থসামাজিক-সাংস্কৃতিক কোনো আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ হারিয়ে ফেলে, যখন নির্বাচনী গণতন্ত্রেও তাদের যৌথ ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে না, তখন তারা সংগঠিত হবে কিসের ভিত্তিতে, কোন কর্মসূচির মাধ্যমে? তখন তাদের জন্য বরাদ্দ থাকে কেবল কোনো ‘অপর’ শক্তির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর সুযোগ। জনগণ যেহেতু একটি মুহূর্তকেন্দ্রিক ধারণা এবং সেই বিশেষ মুহূর্তে জাগরণের জন্য প্রয়োজন হয় ওই ‘অপরের’। বিরাজনৈতিকীকরণ এবং সিন্ডিকেট বা গোষ্ঠীভিত্তিক মহলের রাজনীতি এই ‘অপর’-এর ছবি তাদের সামনে হাজির করে। এই অপর নির্মাণের রাজনীতি একধরনের এলিট চর্চা। ধারণাগতভাবে এলিটইজম দাঁড়িয়ে থাকে পৃথক্করণ এবং উচ্চ-নীচ ধারণার ওপর। বিরাজনৈতিকীকরণ এবং চক্রীয় রাজনীতি কেবল বিশেষ শ্রেণিকে সাধারণ বা অ-বিশেষ থেকে আলাদাই করে না, ওই বিশেষ শ্রেণির সুবিধাদি এমন উপায়ে নিশ্চিত করা হয় যে তা প্রায়ই জনগণের অসুবিধার সমান হয়ে ওঠে। কারণ, বিশেষজ্ঞ জ্ঞানের নামে যখন রাজনীতিকে রাজনীতিবিদমুক্ত দেখতে চাওয়া হয়, তখন তা প্রকারান্তরে জনগণকে তার প্রতিনিধিসহ রাজনীতির বাইরে ঠেলে দেয়। ফলে বিরাজনৈতিকীকরণের পার্শ্বফল হিসেবেই জনগণের ‘অপর’ বা বিপরীত হিসেবে এলিট শ্রেণিকে নির্মাণ করা হয়। অতএব, বিরাজনৈতিকীকরণ জন্ম দেয় এমন একধরনের রাজনীতিবিরোধী চেতনার, যার প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় পপুলিজম বা লোকতুষ্টিবাদী রাজনীতি। এ ব্যাপারে এলিয়েন গ্যাসার বলেন, ‘Populism is the primary symptom of anti-politics, post-politics and also politics revival.’ (গ্লেজার ২০২০) লোকতুষ্টিবাদী রাজনীতির সৃষ্টিই হয় বিরোধমূলক সম্পর্ককে ঘিরে। ফ্রান্সিসকো পানিজ্জা দেখিয়েছেন, কীভাবে বুশ প্রশাসন টুইন টাওয়ার হামলাকে কেন্দ্র করে ‘আমরা এবং তারা’কেন্দ্রিক লোকতুষ্টিবাদী রাজনীতির জন্ম দিয়েছিল। লোকতুষ্টিবাদী রাজনীতির সঞ্জীবনী শক্তি হলো অপরের প্রতি ক্ষোভ ও ঘৃণা। বিরাজনৈতিকীকরণ প্রথমে রাজনীতির প্রতি জনমানুষকে বীতশ্রদ্ধ করে তোলে। তারপর সেই রাজনৈতিক শূন্যতার মধ্যেই চলে লোকতুষ্টিবাদী রাজনীতি ও তাদের নেতাদের আবির্ভাবের আয়োজন। এ প্রসঙ্গে ক্যানোভান বলছেন, ‘Capitalizing on popular distrust of politicians evasiveness and bureaucratic jargon, they (populist) pride themselves on simplicity and directness.’ (ক্যানোভ্যান ১৯৯৯ : ৫) এই প্রবন্ধে আলোচিত বিরাজনৈতিকীকরণের প্রথম ধরনের সঙ্গে ক্যানোভানের উক্তিটি মিলিয়ে পড়লে এটা স্পষ্ট হয় যে কীভাবে বিরাজনৈতিকীকরণ প্রকারান্তরে লোকতুষ্টিবাদী রাজনীতির জন্ম দিতে পারে।

রাজনীতিবিরোধিতার উপাদান কীভাবে লোকতুষ্টিবাদী রাজনীতিকে মূলধন সরবরাহ করে, তা পানিজ্জা তাঁর গবেষণায় দেখিয়েছেন। দক্ষিণ আমেরিকার অনেকগুলো উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন, সে অঞ্চলের লোক-রাজনৈতিক আন্দোলনের নেতারা বারবার নিজেদের অরাজনৈতিক দাবি করেছেন। উদাহরণ হিসেবে পানিজ্জার লেখা থেকে ১৯৬০-এর দশকে দেওয়া উরুগুয়ের রাষ্ট্রপতি জর্জ পাচেকো এরিকোর বক্তব্যের একটি অংশ তুলে ধরছি :

I am not a politician, at least not in the common sense of the term. I am a man who fights with all his force against everything which is not in the national interest.

Mine is the conduct of the affairs of the state, mine are the decisions which I have been taking—frequently and alone—to defend you from violence, inflation and the country’s international discredit and economic delinquency...I intend with renewed vigour to bring forward the solutions required by the new circumstances (পানিজ্জা ২০০৫ : ২১)

এরিকোর এই বক্তব্য হচ্ছে রাজনীতিবিরোধিতাকেন্দ্রিক লোকতুষ্টিবাদী রাজনীতির প্রিয় সুর। লৌহনায়কেরা নিজেদের মনে করেন রাজনীতির কূটকৌশল থেকে নিরাপদ দূরত্বে থাকা মানুষ; যিনি নাকি সরাসরি জনগণের ভেতর থেকে উঠে আসা প্রতিনিধি।

লোকতুষ্টিবাদী রাজনীতির এই আলোচনা থেকে ধারণা করা যায়, এটাও আসলে রাজনীতির আরেকটা ধরন, যা জনগণকে পুনরায় ক্ষমতাশালী করার কথা বলে বিরাজনৈতিক ক্ষেত্রকে পুনরায় রাজনৈতিক করে তোলে। ফলে লোকতুষ্টিবাদী রাজনীতিকে পুনরায় সত্যিকারের গণতন্ত্রায়ণের প্রক্রিয়া হিসেবেও বিবেচনা করা যায়। কিন্তু ঠিক এই জায়গায় লোকতুষ্টিবাদী রাজনীতির বিদ্যায়তনিক পাঠ হুঁশিয়ারি জানায়। লোকতুষ্টিবাদী রাজনীতির কয়েকটি উদাহরণ দিলেই বিষয়টি স্পষ্ট হবে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের উদাহরণ আগেই দিয়েছি। হিটলার, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি এবং পুতিনও লোকতুষ্টিবাদী রাজনীতির ফসল। তাঁরা কতখানি গণতন্ত্রায়ণ করেছেন এবং জনগণের হাতে কতটা ক্ষমতা তুলে দিয়েছেন কিংবা কতটা জনগণের প্রতিনিধিত্ব করেন, তা প্রশ্নবিদ্ধ। লোকতুষ্টিবাদী রাজনীতির বিপদের জায়গা হলো, এটি সাধারণ জ্ঞাননির্ভর রাজনৈতিক আন্দোলন, যা সবার সাধারণ অভিজ্ঞতাজনিত (সাধারণ ক্ষোভ) কোনো বিষয়ের বিরোধিতায় গড়ে ওঠে। ভারতে যেমন মুসলমানবিরোধী সাধারণ অভিজ্ঞতার ঐক্যবদ্ধ রূপ হিসেবে গড়ে উঠেছে বিজেপির লোকতুষ্টিবাদী রাজনীতি। বাংলাদেশেও কখনো ধর্মপন্থী কখনো বা যুদ্ধাপরাধবিরোধী ঐক্য গঠিত হতে দেখা গেছে। এই রাজনীতি কারও পক্ষের ধ্বনির চেয়ে ‘অপর’ পক্ষের বিরুদ্ধেই ঘৃণা জানায় এবং অপরের বিরুদ্ধেই জনমত গঠন করে শক্তিশালী হয়। যদিও এই ঐক্যমত্য সাধারণত স্বল্পমেয়াদি এবং এই ঐক্যমত্য যদি অতিশক্তিশালী হয়ে ওঠে, তাহলে তা নিজেই স্বৈরাচারী রূপ ধারণ করে, যার পরিণতি হলো ওই ঐক্যমত্যেরই ভাঙন। বিষয়টি স্কট ব্যাখ্যা করেছেন এভাবে :

... the term ‘common sense’ in populism draws on its own incoherence to mean a multitude of things to a multitude of groups simultaneously, and is never articulated clearly, because ‘common sense’ is drawn from the experience of a heterogeneous ‘common people’ who are identifiable only by virtue of what they are not : the powerful.

...the centrality of incoherence makes the depoliticising nature of common sense difficult; indeed, it does reflect a certain experience of ‘the people’ (as explained earlier) but must intentionally avoid doing so in any authoritative way, for to do so would be an attempt at coherence and ultimately risk the loose aggregation formed around ‘common sense’ (স্কট ২০২১ : ৩৩৩-৩৩৪)

স্কটের উক্তিটি বাংলাদেশে একটি উদাহরণ থেকে আরও স্পষ্ট করা যায়। বাংলাদেশে অতিসাম্প্রতিক অতীতে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারার জন্ম না হলেও এ ধরনের রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে। গুরুত্বপূর্ণ এ কারণে যে বাংলাদেশে লোকরাজনীতির সম্ভাবনা এবং এর সম্ভাব্য বিপজ্জনক দিক একসঙ্গেই দৃষ্টিগোচর হয়। প্রথম উদাহরণ হিসেবে আমি ২০১৩ সালের শাহবাগ আন্দোলনকে নিতে চাই। লোকতুষ্টিবাদী রাজনীতি যেভাবে খুবই সাধারণ ঐক্যমত্যের ওপর দাঁড়ায়, সেভাবে যুদ্ধাপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়া কাদের মোল্লার ফাঁসির দাবিতে তৈরি হয়েছিল একটি অংশের ঐক্যমত্য। কিন্তু আন্দোলনটি যখনই অনেকগুলো কারণে বিশেষ হতে শুরু করে, তখনই আন্দোলন হিসেবে তার মুখ থুবড়ে পড়ার সূচনা। দ্বিতীয় উদাহরণ হিসেবে এখানে হেফাজতে ইসলামের উত্থানকে নেওয়া যায়। তবে শাহবাগের সঙ্গে হেফাজতের পার্থক্য ছিল রাজনৈতিক প্রক্রিয়ায়। হেফাজতের দীর্ঘমেয়াদি সাংগঠনিক রাজনৈতিক চরিত্র আছে, যা শাহবাগের নেই। হেফাজতের রাজনৈতিক উত্থানও একধরনের লোকতুষ্টিবাদী রাজনীতির ফল। হেফাজতের দাবি অনুযায়ী তারা কোনো রাজনৈতিক দল নয়। তাই তাদের দাবি, তারা কোনো রাজনীতি করছে না। তবে তারা বাংলাদেশ রাষ্ট্রের অ-ইসলামি চরিত্রের বিরোধী এবং বাংলাদেশের ইসলামিকীকরণ তাদের অভীষ্ট। রুড ও হাসানের গবেষণায় দেখা গেছে, কীভাবে একই সঙ্গে রাজনীতিবিরোধী এবং ইসলামায়নের পক্ষে জনমত গড়ে উঠেছে। রুড ও হাসান থেকে উদ্ধৃতি দিচ্ছি :

Interviewees stated that the Awami League and the political class in general was corrupt and was the main cause of inequality in the country. They were deeply dissatisfied with the political and economic situation, and they perceived the country as having a negative political culture. In the words of one Hefazat activist, contemporary Bangladesh had become characterised by ‘moral decay and corruption everywhere’. He felt that the country needed ‘ethical good Muslim leaders to lead us and help establish an equal, just society where rights will thrive’ (রুড ও হাসান ২০২১ : ৮২)

উক্তিটিতে দেখা যাচ্ছে, সাক্ষাৎকার প্রদানকারী কেবল ক্ষমতাসীন দলই নয়, অন্য সব রাজনৈতিক দল অর্থাৎ অ-ইসলামিক দল বা আরও স্পষ্টভাবে দেশের রাজনীতিকেই যাবতীয় দুর্দশার কারণ বলে মনে করছেন এবং সমাধানের জন্য তাকিয়ে আছেন নৈতিকতাসম্পন্ন ইসলামি নেতাদের দিকে। ঠিক এটাই হচ্ছে লোকরাজনীতির রূপ, যা রাজনীতি করবে রাজনীতিবিরোধিতার নামে।

অন্য পক্ষে ইসলামি লোকতুষ্টিবাদী রাজনীতি কেন বাংলাদেশে এখনো কাঙ্ক্ষিত সাফল্য লাভ করেনি বা তার সম্ভাবনা কেন আদতে কম, তার কার্যকারণ পাওয়া যাবে স্কটের উল্লিখিত বিশ্লেষণ থেকে। সাধারণ ঐক্যমত্যকে যখনই বিশেষ ঐক্যমত্য হিসেবে চিহ্নিত করা যাবে, তখনই তা সাধারণ ঐক্যমত্যের শক্তি ও ব্যাপকতা হারাবে। কোনো ঐক্যমত্যকে ‘ইসলামি’ হিসেবে চিহ্নায়নের সঙ্গে সঙ্গে তা সাধারণ ঐক্যমত্যের গুণাবলি হারায়। তখন ওই বিশেষ ঐক্যমত্য থেকে যাঁরা ইসলামিকীকরণের পক্ষে নন, তাঁরা ছিটকে পড়েন। পাশাপাশি হেফাজতের মতো দল যাঁরা আদর্শিক স্বৈরবাদকে শুরুতেই স্পষ্ট করে তোলেন (যেমন হেফাজতের নারী স্বাধীনতাবিরোধী অবস্থান), তাঁদের লোকরাজনীতির সাফল্যের পথ তখন কঠিন হয়ে ওঠে।

উপসংহার
বর্তমান আলোচনা থেকে এমন একটি সিদ্ধান্ত টানা যায় যে বাংলাদেশে উমেদারতান্ত্রিক রাজনীতি এবং বিরাজনৈতিকীকরণের রাজনীতি শুধু সক্রিয়ই নয়, তারা একে অপরের সহযোগী। রাজনীতির এই দুই ধরনের মিলনের যৌক্তিক ফল হিসেবে জনমানুষের ভেতর সামগ্রিকভাবে রাজনীতির প্রতি ক্ষোভ জন্মানোর কথা। এই ক্ষোভের পেছনে বিশ্বায়ন, যুদ্ধ, হাইপার কানেক্টিভিটির মতো কিছু বৈশ্বিক ও প্রযুক্তিগত কারণও রয়েছে। তাই বাংলাদেশের রাজনীতির পুনঃ রাজনৈতিকায়ন জোর সম্ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি। কেননা বিরাজনৈতিকীকরণ এমন ধরনের সমস্যা তৈরি করে, যার সমাধান কেবল পুনঃ রাজনৈতিকায়নের পথেই ঘটা সম্ভব। তবে সেটা নির্ভর করে বাংলাদেশে চলমান বিরাজনৈতিকীকরণ প্রক্রিয়ার স্থিতিস্থাপকতার ওপর। অন্যদিকে এখানে লোকতুষ্টিবাদী রাজনীতির ধরন কেমন হবে, তা সাধারণ হয়েও দূরদর্শী হবে নাকি অদূরদর্শিতার বিস্ফোরক বুদবুদ হিসেবে পুনরায় রাজনৈতিকায়ন প্রক্রিয়াকে আরও দূরে ঠেলে দেবে; তা আগামীর রাজনীতি এবং রাজনৈতিক চিন্তক ও রাজনীতিবিদদের কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল।

রচনাপঞ্জি

কৃষ্ণ ২০১১।। Anirudh Krishna, ‘Gaining Access to Public Services and the Democratic State in India: Institutions in the Middle’, Studies in Comparative International Development, vol. 46, no. 1, pp. 98–117, https://doi.org/10.1007/s12116-010-9080-x।

ক্যানোভ্যান ১৯৯৯।। Margaret Canovan, ‘Trust the People! Populism and the Two Faces of Democracy’, Political Studies, vol. 47, no. 1, pp. 2–16, https://doi.org/10.1111/1467-9248.00184।

গ্লেজার ২০২০।। Eliane Glaser, Anti-politics: On the Demonization of Ideology, Authority and the State, ReadHowYouWant।

প্রথম আলো ২০২১।। ‘সরকারের ‘আমলানির্ভরতায়’ ক্ষোভ, সতর্ক হতে বলছেন রাজনীতিকেরা’, দৈনিক প্রথম আলো, ২৮শে জুন, https://www.prothomalo.com/politics/সরকারের-আমলানির্ভরতায়-ক্ষোভ-সতর্ক-হতে-বলছেন-রাজনীতিকেরা , প্রবেশ : ১০ জুলাই, ২০২১।

পানিজ্জা ২০০৫।। Francisco Panizza, Populism and the Mirror of Democracy, London: Verso।

ফারকার্ক, টাইসম্যান ও ভ্যান বুরেন ২০১৫।। Jitske Verkerk, Geert Teisman and Arwin van Buuren, ‘Synchronising Climate Adaptation Processes in a Multilevel Governance Setting: Exploring Synchronisation of Governance Levels in the Dutch Delta’, Policy & Politics, vol. 43, no. 4, pp. 579–596, https://doi.org/10.1332/030557312X655909।

রুড ২০২০।। Arild Engelsen Ruud, ‘The Mohol: The Hidden Power Structure of Bangladesh Local Politics’, Contributions to Indian Sociology, vol. 54, no. 2, pp. 173–192, https://doi.org/10.1177/0069966720914055।

রুড ও হাসান ২০২১।। Arild Engelsen Ruud and Mubashar Hasan, ‘Radical Right Islamists in Bangladesh: A Counter-intuitive Argument’, South Asia: Journal of South Asian Studies, vol. 44, no. 1, pp. 71–88, https://doi.org/10.1080/00856401.2021.1847410।

স্কট ২০২১।। John A. Scott, ‘‘There is No Alternative’? The Role of Depoliticisation in the Emergence of Populism’, Politics, vol. 42, no. 3, pp. 325–339, https://doi.org/10.1177/0263395721990279।

হে ২০০৭।। Colin Hay, Why We Hate Politics, Cambridge: Polity Press।

লেখক পরিচিতি

সামজীর আহমেদ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের পিএচডি করছেন। উত্তরা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। তাঁর আগ্রহের জায়গা রাজনৈতিক তত্ত্ব, সাংস্কৃতিক অধ্যয়ন, উত্তর-উপনিবেশবাদ ও বিউপনিবেশায়ন। ইমেইল: mahmed80@gmu.edu

নোট: প্রথম প্রকাশ: প্রতিচিন্তা, দ্বাদশ বর্ষ, তৃতীয় সংখ্যা, অক্টোবর-ডিসেম্বর ২০২২। রচনাপঞ্জি হালনাগাদ করা হয়েছে।

বিগত সরকারের আমলের ‘মিথ্যা রাজনৈতিক মামলা’ নিষ্পত্তি নিয়ে আইনমন্ত্রীকে প্রশ্ন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য। মামলা কীভাবে নিষ্পত্তি হতে পারে তা জানালেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান। বিস্তারিত ভিডিওতে...

বিতর্কিত আউটের এক ম্যাচে রংপুরের সঙ্গে ড্র করে শীর্ষ দল খুলনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারিয়েছে রাজশাহী।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?
১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।
হামজা বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য সাফ জেতা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। মানুষ আমাকে যেভাবে সমর্থন ও ভালোবাসা দেখায়, তা অনেক অর্থবহ। ইংল্যান্ডে খেললেও বাংলাদেশের সমর্থকেরা খেলা দেখতে সেখানে যান। আমার পরিবার ও আমার কাছে বিষয়টি অনেক বড়। ইনশাআল্লাহ, আমরা তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারব।’
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার পক্ষে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তার দেওয়া একটি বক্তব্য ঘিরে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রতিটি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি উপজেলায় উপজেলা স্টেডিয়াম নির্মাণ করা হবে।
খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে হকার উচ্ছেদ বন্ধ এবং উচ্ছেদ হওয়া হকারদের যথাযথ পুনর্বাসনের দাবিতে সড়কে ব্যারিকেড দিয়ে নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে মহানগর হকার্স ইউনিয়নের নেতাকর্মী ও হকাররা।
নবীন আইনজীবীরা যেন আইনের মর্যাদা সমুন্নত রেখে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
আন্তর্জাতিক বিরতিতে ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোতে পারে ইউনাইটেড। প্রধান নির্বাহী ওমর বেরাদা ও ফুটবল পরিচালক জেসন উইলকক্স ক্লাবের মালিক স্যার জিম র্যাটক্লিফ এবং গ্লেজার পরিবারের কাছে ক্যারিককে বরখাস্তের সুপারিশ করবেন বলে জানা গেছে।
সন্ত্রাসবিরোধী মামলায় পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তানভীর ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।