বন্ডে আনা ৪৫ টন রাসায়নিকের হদিস নেই

শুল্কমুক্ত বন্ড সুবিধায় ভারত থেকে ৪৫ টন সোডিয়াম হাইড্রোসালফাইট আমদানি করেছিল বস্ত্রকল সিম ফেব্রিক্স লিমিটেড।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফর শেষে আমজনতার তারেক বললেন, ‘আগামীতে ৩০০ আসনে প্রার্থী দেব’

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে সফরসঙ্গী হিসেবে অংশ নিয়েছেন আমজনতার দলের নেতা মো. তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফর শেষে আমজনতার তারেক বললেন, ‘আগামীতে ৩০০ আসনে প্রার্থী দেব’
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ১

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ১
ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে

তিনি অভিযোগ করেছেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে দেশের পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে। এ পরিস্থিতিতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন

সাভারের আশুলিয়ায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিল্প পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন
রাকসু নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরে আসবে: আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেছেন, “ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব ও সিট বাণিজ...

রাকসু নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরে আসবে: আম্মার
অভিনয় চলাকালীন মঞ্চে লুটিয়ে পড়লেন মাহমুদুল ইসলাম সেলিম

অভিনয় করতে করতেই মঞ্চে লুটিয়ে পড়লেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম।

অভিনয় চলাকালীন মঞ্চে লুটিয়ে পড়লেন মাহমুদুল ইসলাম সেলিম

সারা দেশ

View more
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধ দমনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Video news

Rss feed news

বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার একাডেমিতে পাঠানোর পরামর্শ ইউসুফের
বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার একাডেমিতে পাঠানোর পরামর্শ ইউসুফের

ক্রিকেটে ফর্ম হারানো নতুন কিছু নয়। বড় বড় ব্যাটসম্যানও কখনো কখনো রান খুঁজে পান না। কিন্তু সেই রানখরা যখন দীর্ঘ হয়, তখন সমস্যাটা শুধু স্কোরকার্ডে আটকে থাকে না। ঢুকে পড়ে মনের ভেতরেও। আত্মবিশ্বাসে ধরে ফাটল। বাবর আজমের এখন সেই দশা।

ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা একেবারেই ভালো কাটেনি পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যানের। পাঁচ ম্যাচে ২৩.৬০ গড় ও ৭৪.২১ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ১১৮ রান। সর্বোচ্চ ৪৫, শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক পর্বের প্রথম দেখায়। কোনো ফিফটি নেই। ফাইনালে তো রানের খাতাই খুলতে পারেননি। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে চতুর্থ স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন।

পাকিস্তান অবশ্য ফাইনাল জিতেছে। ফাখর জামানের সেঞ্চুরি এবং সাদ বেগ ও আরাফাত মিনহাসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৩২৬ রানের লক্ষ্য পেরিয়েছে ৩ উইকেটে। কিন্তু দলের শিরোপা জয়ের আনন্দের মধ্যেও বাবরের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কমেনি।

এই দুশ্চিন্তার মধ্যেই বাবরকে নিয়ে নতুন এক পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। তবে তাঁর পরামর্শটা একটু অন্য রকম। বাবরকে আপাতত ঘরোয়া ক্রিকেটে না পাঠিয়ে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে বিশেষায়িত ব্যাটিং কোচিং করানোর পক্ষে তিনি।

পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের মতামত জানিয়ে ইউসুফ লিখেছেন, ‘আমার মনে হয় না, বাবর আজমের টেকনিক্যাল সমস্যাগুলো বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে ঠিক না করা পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত। ঘরোয়া ক্রিকেটে সংগ্রাম করলে তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।’

কথাটা শুধু পরামর্শ দিয়েই শেষ করেননি ইউসুফ। কোথায় যেতে হবে, সেটাও বলেছেন, ‘তাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে পাঠান। সে এখনো পাকিস্তানের সেরা খেলোয়াড়। সঠিক দিকনির্দেশনা ও সামান্য চেষ্টা পেলে সে আবার নিজের সেরা অবস্থায় ফিরতে পারবে।’

ইউসুফের কথায় একটা পুরোনো আক্ষেপও আছে। এবার তাই একটু জোর দিয়েই লিখেছেন, ‘চার বছর আগে আমি একই কথা বলেছিলাম, কেউ শোনেনি। দয়া করে এবার শুনুন।’

বাবর আজম

কিন্তু বাবর তো এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যানকে কায়েদ-ই-আজম ট্রফির জন্য লাহোর হোয়াইটস দলে রাখা হয়েছে। আগামী ৩ নভেম্বর ইসলামাবাদে শুরু হবে টুর্নামেন্টটি। সেখানে তাঁর প্রতিপক্ষ শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন এফএটিএ।

এদিকে ৯ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজও খেলবে পাকিস্তান। জাতীয় দলের ব্যস্ত সূচির আগে বাবরের ব্যাটিংয়ে ছন্দ ফেরানো তাই জরুরি।

প্রায় ১৭ হাজার আন্তর্জাতিক রান করা ইউসুফ জানেন, একজন ব্যাটসম্যানের কাছে টেকনিক কতটা গুরুত্বপূর্ণ। বাবরের সামর্থ্য নিয়েও তাঁর সংশয় নেই। বরং সঠিক পরিচর্যা পেলে বাবর আবারও সেরা হয়ে উঠতে পারেন, সেই বিশ্বাসই রেখেছেন তিনি।

প্রশ্ন শুধু একটাই, বাবরের জন্য এখন কোন পথটা ভালো? ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করা, নাকি একটু থেমে টেকনিকের ভুলগুলো শুধরে নেওয়া?

নভেম্বর ২, ২০২৬
সুফিয়ান সাওরি: ক্ষমতার দুয়ার ছেড়ে পালানো এক ইমাম
সুফিয়ান সাওরি: ক্ষমতার দুয়ার ছেড়ে পালানো এক ইমাম

আব্বাসীয় খেলাফতের শুরুর দিকের কথা। খলিফা আবু জাফর আল-মানসুর কুফার কাজির পদটি দিতে চাইলেন এমন একজন আলেমকে, যাঁর নাম তখন ইরাকের হাদিসচর্চার পাড়ায় ছড়িয়ে গেছে।

প্রস্তাবের সঙ্গে একটি শর্তও ছিল। রাষ্ট্রের নীতির বিরুদ্ধে কোনো রায় দেওয়া যাবে না। সুফিয়ান ইবনে সাঈদ আস-সাওরি পদটি নিলেন না। ঐতিহ্যে বলা আছে, এরপর তিনি কুফা ছেড়ে যান এবং জীবনের বাকি অংশ কাটান আত্মগোপনে, এক শহর থেকে আরেক শহরে।

পদ ফিরিয়ে দিয়ে যিনি পালিয়ে বেড়ালেন, তিনি পরে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী মুহাদ্দিস ও ফকিহ বলে স্বীকৃতি পেলেন। আজ তাঁর নামে কোনো ‘মাজহাব’ চালু নেই। তবু হাদিস ও ফিকহের ইতিহাসে তিনি রয়ে গেছেন অমর হয়ে।

তাঁর পিতা সাইদ ইবনে মাসরুক ছিলেন তাবেয়ি, নির্ভরযোগ্য হাদিসবিশরাদ, ইমাম শা’বির শিষ্য। সুফিয়ানের দুই ভাই ওমর ও মুবারকও পিতার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন।

কুফার ইলমি ঘরে জন্ম

সুফিয়ান সাওরির জন্ম ৯৭ হিজরিতে, ইংরেজি হিসাবে ৭১৫ বা ৭১৬ সালে। জীবনীকারদের মধ্যে এ নিয়ে বড় মতভেদ নেই। ইমাম জাহাবি তাঁর জন্মসাল নিয়ে লিখেছেন, সবাই একমত যে সেটি ৯৭ হিজরি। কিছু বর্ণনায় অবশ্য ৯৫, ৯৬ বা ৯৮ সালের কথাও আছে। জন্মস্থান হিসেবে প্রচলিত মত কুফা, কোথাও খোরাসানের নামও আসে।

তখনকার কুফা ছিল ইরাকের হাদিস ও ফিকহচর্চার বড় কেন্দ্র। তাঁর পিতা সাইদ ইবনে মাসরুক ছিলেন তাবেয়ি, নির্ভরযোগ্য হাদিসবিশরাদ, ইমাম শা’বির শিষ্য। সুফিয়ানের দুই ভাই ওমর ও মুবারকও পিতার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন।

সুফিয়ান নিজে তাবে-তাবেয়ি। তাঁর ইলমের শুরু ঘরের ভেতরেই। পিতার তত্ত্বাবধানেই কম বয়সে তিনি জ্ঞান অর্জন শুরু করেন।

ইমাম জুওয়াইনির চিন্তায় আলেমদের রাষ্ট্রীয় ক্ষমতা

ছয় শ শিক্ষকের ছাত্র

কোরআনের কিরাত তিনি শিখেছিলেন হামজা আজ-জাইয়াতের কাছে, যিনি ‘সাত কারির একজন’ হিসেবে পরিচিত। হাদিসে তাঁর শিক্ষকদের তালিকায় আছেন আইয়ুব সাখতিয়ানি, আবু ইসহাক আস-সাবিয়ি, মানসুর ইবনে মুতামির ও হাবিব ইবনে আবু সাবিত প্রমুখ।

জীবনীগ্রন্থে তাঁর শিক্ষকের সংখ্যা ছয় শ বলা হয়েছে। তিনি জ্ঞানের খোঁজে কুফা, বসরা ও হিজাজসহ বিভিন্ন অঞ্চলে গেছেন।

হাদিস মুখস্থ রাখা ও যাচাই করার ক্ষমতায় তাঁর খ্যাতি এতটাই ছিল যে পরবর্তী মুহাদ্দিসরা তাঁকে ‘আমিরুল মুমিনিন ফিল হাদিস’ (হাদিস জগতের নেতা) উপাধি দিয়েছেন। জাহাবি তাঁকে বলেছেন ‘শাইখুল ইসলাম’ ও ‘ইমামুল হুফফাজ’।

সমকালীন বড় আলেমদের মূল্যায়ন এ খ্যাতির সাক্ষী:

সুফিয়ান ইবনে উয়াইনা বলেছেন, হালাল-হারামের জ্ঞানে সুফিয়ান সাওরির চেয়ে বড় আলেম তিনি দেখেননি।

আবদুল্লাহ ইবনুল মুবারক বলেছেন, পৃথিবীতে সুফিয়ানের চেয়ে বেশি জ্ঞানী কাউকে তিনি জানেন না।

এই দুই উক্তি ইবনে আবি হাতিমের আল-জারহ ওয়াত-তাদিল, আবু নুয়াইমের হিলয়াতুল আউলিয়া ও খতিব বাগদাদির তারিখু বাগদাদ গ্রন্থে বর্ণিত আছে।

ইরাকে তাঁর ফিকহি মত এতটা গুরুত্ব পেয়েছিল যে ‘সাওরি মাজহাব’ নামে একটি ধারা গড়ে ওঠে। অনুসারীর অভাবে সেটি বেশিদিন টেকেনি।

ছাত্রদের মাধ্যমে ছড়ানো ইলম

তাঁর কাছে হাদিস ও ফিকহ শিখতে আসা আলেমদের তালিকা দীর্ঘ। এঁদের মধ্যে আছেন সুফিয়ান ইবনে উয়াইনা, আবদুল্লাহ ইবনুল মুবারক, ইয়াহইয়া ইবনে সাইদ আল-কাত্তান, আবদুর রহমান ইবনে মাহদি ও ওয়াকি ইবনুল জাররাহ।

ইমাম মালেক ও ইমাম আওজায়ির নামও কখনো তাঁর ছাত্র হিসেবে উল্লেখ করা হয়। তবে তাঁরা প্রায় সমবয়সী বা সমসাময়িক ছিলেন। ফলে এঁদের সম্পর্ককে 'ছাত্র-শিক্ষক'-এর চেয়ে পারস্পরিক বর্ণনার সম্পর্ক বলাই নিরাপদ।

তিনি নিজে ছিলেন ফকিহ (ইসলামি আইনবেত্তা)। ইরাকে তাঁর ফিকহি মত এতটা গুরুত্ব পেয়েছিল যে ‘সাওরি মাজহাব’ নামে একটি ধারা গড়ে ওঠে। অনুসারীর অভাবে সেটি বেশিদিন টেকেনি।

জীবনের শেষ বছরগুলো আত্মগোপনে কাটানো এর একটি কারণ বলে গবেষকরা উল্লেখ করেন। তাঁর গ্রন্থের মধ্যে আল-জামিউল কাবির ও আল-জামিউস সাগির, তাফসির এবং ফারায়েজবিষয়ক রচনার কথা পাওয়া যায়।

ইমাম আবু হানিফা: জীবন ও পাণ্ডিত্য

প্রস্তাব, পলায়ন ও শেষ দিনগুলো

ইতিহাসে ও জীবনীগ্রন্থে বর্ণনা এ রকম। আল-মানসুর তাঁকে কুফার কাজির পদ নিতে বলেন এবং শর্ত জুড়ে দেন যে রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে রায় দেওয়া যাবে না। সুফিয়ান প্রস্তাব ফিরিয়ে দেন। একটি বর্ণনায় আছে, নিয়োগপত্র তিনি ছিঁড়ে ফেলেছিলেন।

এরপর তিনি কুফা ছেড়ে মক্কায় যান। কিছু বর্ণনা বলে, মক্কা থেকে সমুদ্রপথে ইয়েমেনে গিয়ে মা’মার ইবনে রাশেদের দারসেও বসেছিলেন। মক্কায় ফিরে তিনি গোপনে বাছাই করা ছাত্রদের পড়াতেন, যাঁদের মধ্যে ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা ও ফুজাইল ইবনে ইয়াজ।

আল-মানসুরের পর খলিফা হন আল-মাহদি। একটি বর্ণনা অনুযায়ী, ১৫৩ হিজরির হজের মৌসুমে মাহদির নির্দেশে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

সুফিয়ান তখন বসরায় চলে যান, যেখানে হাম্মাদ ইবনে জায়েদ ও হাম্মাদ ইবনে সালামার মতো আলেমরা তাঁকে আশ্রয় দেন। একটি বর্ণনা বলে, আত্মগোপনে ক্লান্ত হয়ে তিনি খলিফার সঙ্গে দেখা করতে রাজি হয়েছিলেন। কিন্তু তার আগেই তাঁর মৃত্যু হয়।

১৬১ হিজরিতে (৭৭৮ খ্রিষ্টাব্দ) বসরায় তিনি ইন্তেকাল করেন। কোনো কোনো বর্ণনায় তারিখ ১৫ শাবান। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল প্রায় ৬৪ বছর।

সুফিয়ান সাওরি শাসকদের সঙ্গে সরাসরি বিদ্রোহে নামেননি। অন্যদিকে তাঁদের পদ ও পুরস্কার গ্রহণ করে নিজের রায় বাঁধা পড়তে দিতেও রাজি হননি।

তাঁর জীবন থেকে যা শেখার

সুফিয়ান সাওরি শাসকদের সঙ্গে সরাসরি বিদ্রোহে নামেননি। অন্যদিকে তাঁদের পদ ও পুরস্কার গ্রহণ করে নিজের রায় বাঁধা পড়তে দিতেও রাজি হননি। এই কঠিন মাঝপথ বেছে নেওয়ার মূল্য তিনি দিয়েছেন বছরের পর বছর পালিয়ে থেকে।

ইতিহাসের এই অধ্যায় আজও এক প্রশ্ন সামনে আনে। জ্ঞানী মানুষের স্বাধীনতা কোথায় শেষ হয় আর ক্ষমতার ছায়া কোথায় শুরু হয়? সুফিয়ান সাওরির জবাব ছিল তাঁর জীবন। তাঁর কাছে ইলম ছিল আমানত। আমানতের হিসাব ক্ষমতার কাছে নয়, বিবেকের কাছে দিতে হয়।

সূত্র: শামসুদ্দিন আজ-জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ৭/২২৯–২৭৯; আবু নুয়াইম আল-ইসবাহানি, হিলয়াতুল আউলিয়া, ৬/৩৫৬ ও ৭/ ১৪৪; খতিব বাগদাদি, তারিখু বাগদাদ, ৯/১৫১–১৭৪; ইবনে আবি হাতিম, আল-জারহ ওয়াত-তাদিল, তাকদিমা, ১/৫৫–১২৫)

আহমাদ সাব্বির : আলেম ও লেখক

কে ছিলেন ইমাম নববি

নভেম্বর ২, ২০২৬
শাহরুখের জীবনের যে গল্পগুলো আড়ালে থেকে গেছে
শাহরুখের জীবনের যে গল্পগুলো আড়ালে থেকে গেছে

আজ অভিনেতার জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর জীবনের এমন ১০টি অধ্যায়, যেগুলো বাদ দিলে শাহরুখ খানের গল্প অসম্পূর্ণ থেকে যায়।

নভেম্বর ২, ২০২৬
ঠান্ডা লাগার চিকিৎসা
ঠান্ডা লাগার চিকিৎসা

আমি যেমন বলেছিলাম আপনি কি তেমন করেছিলেন? রাতে জানালা খুলে শুয়েছিলেন কি?

নভেম্বর ২, ২০২৬
আমুসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
আমুসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের মধ্যে একজন গ্রেপ্তার হননি। বাকি ছয়জন কারাগারে আছেন।

নভেম্বর ২, ২০২৬
পাহাড়ের পথে, জুমের খেতে—নারীর নিরন্তর জীবনসংগ্রাম
পাহাড়ের পথে, জুমের খেতে—নারীর নিরন্তর জীবনসংগ্রাম

ঘর থেকে জুম খেত—সবখানে পাহাড়ি নারীর সমান বিচরণ। প্রতিদিন ভোরবেলা থেকে নারীদের দৈনন্দিন কর্মযজ্ঞ শুরু হয়ে যায়।

নভেম্বর ২, ২০২৬
শিশু শিক্ষার্থীদের ওপর এআইয়ের প্রভাব নিয়ে গুগল সিইওকে ৯ প্রশ্ন
শিশু শিক্ষার্থীদের ওপর এআইয়ের প্রভাব নিয়ে গুগল সিইওকে ৯ প্রশ্ন

দুই মার্কিন সিনেটর সুন্দর পিচাইয়ের কাছে শিশুদের ওপর এআইয়ের প্রভাব নিয়ে ৯ প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন

নভেম্বর ২, ২০২৬
পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত, সাবেক সংসদ সদস্য–প্রতিমন্ত্রীও আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত, সাবেক সংসদ সদস্য–প্রতিমন্ত্রীও আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানান মন্ত্রী।

নভেম্বর ২, ২০২৬
গাজীপুর, আশুলিয়া ও মিরপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ
গাজীপুর, আশুলিয়া ও মিরপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আশুলিয়া ও মিরপুরেও পোশাক শ্রমিকদের বিক্ষোভ। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যেসব শিল্প মালিকদের নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক পরিচয় ছিল, তারা পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে কাজ করছে বলে সরকারের কাছে প্রমাণ রয়েছে। রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ২, ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যেই সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নভেম্বর ২, ২০২৬
রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপগুলো সাইবার হামলার শিকার
রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপগুলো সাইবার হামলার শিকার

রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেরই ইমারজেন্সি ওয়ার্নিং সিস্টেম বা জরুরি সতর্কতা ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। মস্কোর ইমারজেন্সি বা দূর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অ্যালার্ট অ্যাপে একটি "বড় ধরনের সাইবার হামলা" চালানো হয়েছে, যার মাধ্যমে হ্যাকাররা ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারতো।

নভেম্বর ২, ২০২৬
পত্রিকা: 'শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ'
পত্রিকা: 'শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ'

আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় প্রাধান্য পেয়েছে তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষে ঢাকা, সাভার ও গাজীপুরে সহংসিতার খবর। এর বাইরে উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে এখনও চলছে বিশ্লেষণ। সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যুর ঘটনার তদন্তও আছে আলোচনায়।

নভেম্বর ২, ২০২৬
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ

বাংলাদেশে যেসব এলাকায় শীত বেশি থাকে সেসব এলাকায় পেঁয়াজ বেশি জন্মায়। এর মধ্যে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রংপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, শরিয়তপুর ও মাদারীপুরসহ বেশ কিছু জেলায় মুড়িকাটা পেঁয়াজের চাষ হচ্ছে এবং এটি প্রতিবছরই বাড়ছে। মুড়িকাটা পেঁয়াজ আসলে কেমন? এ নিয়ে কেন আগ্রহী কৃষকরা?

নভেম্বর ২, ২০২৬
পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকার
পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকার

সংকট সমাধানে বাংলাদেশের সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পরও ঢাকা ও আশপাশের এলাকায় বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতির মধ্যে রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নভেম্বর ১, ২০২৬
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?

ঢাকা সিটি কর্পোরেশনসহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা নিয়ে দরকষাকষির জেরে দূরত্ব বাড়ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোটের শরীক দলগুলোর ভেতর থেকে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভেতরে আসলে কী হচ্ছে?

নভেম্বর ১, ২০২৬
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন

উদ্ভিদজাত খাবার, চর্বি এবং গাঁজানো খাবার বলিরেখা কমাতে, কোলাজেন বাড়াতে এবং আমাদের ত্বকের গঠন উন্নত করতে পারে।

নভেম্বর ১, ২০২৬
গার্মেন্টস খাতে অস্থিরতার পেছনে কিছু মালিকও জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
গার্মেন্টস খাতে অস্থিরতার পেছনে কিছু মালিকও জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

তৈরি পোশাক খাতে অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির পেছনে কিছু শিল্পমালিকের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নভেম্বর ২, ২০২৬
তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

তুরস্কের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর থাকা অতিরিক্ত শুল্ক কমানো এবং কাস্টমসসংক্রান্ত বাধা দূর করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নভেম্বর ২, ২০২৬
সমাবর্তন ফি নিয়ে শেকৃবি শিক্ষার্থীদের ক্ষোভ
সমাবর্তন ফি নিয়ে শেকৃবি শিক্ষার্থীদের ক্ষোভ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন ২০২৭ এ অংশগ্রহণের জন্য সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন ও সনদ ফি মিলিয়ে স্নাতক পর্যায়ের একজন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নভেম্বর ২, ২০২৬
টানা অবরোধে সাজেকে খাদ্য সংকট, দুর্ভোগ চরমে
টানা অবরোধে সাজেকে খাদ্য সংকট, দুর্ভোগ চরমে

রাঙামাটির সাজেকে ১২ দিন ধরে ইউপিডিএফ সমর্থিত দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। রবিবার (১ নভেম্বর) ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিল করা হলেও সোমবার (২ নভেম্বর) সকাল থেকে পুনরায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন অবরোধকারীরা।

নভেম্বর ২, ২০২৬
সাফেও হামজাই শেষ ভরসা বাংলাদেশের
সাফেও হামজাই শেষ ভরসা বাংলাদেশের

আর মাত্র তিন দিন পরই ঢাকার জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠছে সাফ চ্যাম্পিয়নশিপের।

নভেম্বর ২, ২০২৬
মধ্যরাতে কলকাতায় বহুতল ভবনে আগুন
মধ্যরাতে কলকাতায় বহুতল ভবনে আগুন

কলকাতার ব্যস্ততম এলাকা বিবাদী বাগে মহাকরণের পেছনে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নভেম্বর ২, ২০২৬
মানবতাবিরোধী অপরাধে আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ
মানবতাবিরোধী অপরাধে আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন।

নভেম্বর ২, ২০২৬
অভিনয় চলাকালীন মঞ্চে লুটিয়ে পড়লেন মাহমুদুল ইসলাম সেলিম
অভিনয় চলাকালীন মঞ্চে লুটিয়ে পড়লেন মাহমুদুল ইসলাম সেলিম

অভিনয় করতে করতেই মঞ্চে লুটিয়ে পড়লেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম।

নভেম্বর ২, ২০২৬