মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারী শ্রমিকেরা তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। বেশ কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক এ আন্দোলনে অংশ নিচ্ছেন। মিরপুর-১০ নম্বর গোলচত্বর একটি অত্যন্ত ব্যস্ত মোড় হওয়ায় অবরোধের কারণে চারপাশের প্রধান সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

লাঞ্চের আগেই অলআউট বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দুঃস্বপ্নের মতো কাটল বাংলাদেশের।

লাঞ্চের আগেই অলআউট বাংলাদেশ
জাতীয় যুব দিবসে ১৪ জন পাচ্ছেন যুব পুরস্কার

প্রতিমন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১ নভেম্বর দেশব্যাপী জাত...

জাতীয় যুব দিবসে ১৪ জন পাচ্ছেন যুব পুরস্কার
আগামী বছরের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনা উদ্বোধন হতে পারে

বহু প্রতীক্ষিত ‘তিস্তা মহাপরিকল্পনা’র কাজ ২০২৭ সালের নভেম্বরে উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আগামী বছরের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনা উদ্বোধন হতে পারে
জাককানইবিতে সংঘর্ষ: জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

জাককানইবিতে সংঘর্ষ: জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
যোগেন চৌধুরী ‘অবিচ্ছিন্ন রেখার রূপকার’

গত ১৬ অক্টোবর রক্তের বিরল প্রকৃতির কর্কটরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এই সময়ের প্রভাবশালী বাঙালি চিত্রশিল্পী যোগেন চৌধুরী। বাংলাদেশের ফরিদপুর জেলার দাহারপাড়া গ্রামে জন্মগ্রহণকারী যোগেন চৌধুরী ছি...

যোগেন চৌধুরী ‘অবিচ্ছিন্ন রেখার রূপকার’
শিখরের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক-অভিনেতা বনি কাপুর দম্পতির বড় কন্যা জাহ্নবী কাপুর।

শিখরের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু
শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/skher-bse-anarkli-cashe-sfl-meherpurer-cashi-mithu

অক্টোবর ২৯, ২০২৬
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অক্টোবর ২৯, ২০২৬
অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের চাপ, অভিনেত্রীর ক্ষোভ
অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের চাপ, অভিনেত্রীর ক্ষোভ

চলচ্চিত্রের সেটে অভিনেত্রীদের অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ার অভিজ্ঞতা নতুন নয়। এবার এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।

অক্টোবর ২৯, ২০২৬
সবার জন্য যে সঞ্চয়পত্র, মুনাফা পাওয়া যায় তিন মাস পরপর
সবার জন্য যে সঞ্চয়পত্র, মুনাফা পাওয়া যায় তিন মাস পরপর

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/sbar-jnz-ze-sncyptr-munafa-pawa-zay-tin-mas-prpr

অক্টোবর ২৯, ২০২৬
একঝলক (২৯ অক্টোবর ২০২৬)
একঝলক (২৯ অক্টোবর ২০২৬)

মনু নদের পাড়ে ঝোপে ফুটেছে হলুদ ধুন্দল ফুল। রায়শ্রী, মৌলভীবাজার, ২৯ অক্টোবর

মাটির ঘরের দরজায় দাঁড়িয়ে বিড়ালটি। তাড়াশ, সিরাজগঞ্জ, ২৯ অক্টোবর

সকালে কাঁঠালগাছের ডালে পোকামাকড় খুঁজছে বউ পাখি। ডলুছড়ি পাহাড়, রাঙামাটি, ২৯ অক্টোবর

সূর্য ওঠার পর খাবারের খোঁজে উড়ছে কাকগুলো। আসামবস্তি সেতু এলাকা, রাঙামাটি, ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, সদর, ঠাকুরগাঁও, ২৯ অক্টোবর

নদীতে ছোট নৌকা নিয়ে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। ঘোড়াউত্রা নদী, বাজিতপুর, কিশোরগঞ্জ, ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন ভোট দিচ্ছেন। সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, সদর, ঠাকুরগাঁও, ২৯ অক্টোবর

জলাশয়ে খাবারের খোঁজে বাঁশের খুঁটিতে বসেছে পানকৌড়ি। জয়রা, মানিকগঞ্জ, ২৯ অক্টোবর

জানালা থেকে আসা এক চিলতে সকালের সূর্যের আলোয় শরীর লাগিয়ে চুপচাপ বসে বিড়ালটি। বাস্তুহারা, খুলনা, সকালে তোলা, ২৯ অক্টোবর

সকালে শালিকটির ওড়াউড়ি। গোয়ালখালী, খুলনা, ২৯ অক্টোবর

অক্টোবর ২৯, ২০২৬
গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্সও
গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্সও

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কর্মকর্তাদের গাড়িতে মাসে ৪০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত জ্বালানি বরাদ্দ দেওয়া হচ্ছে। অথচ সরকারি নির্দেশনায় প্রাধিকারপ্রাপ্ত গাড়ির জন্য মাসে ২০০ লিটার এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ২৫০ লিটার জ্বালানির সীমা নির্ধারণ করা আছে। জ্বালানি বরাদ্দের নিজস্ব নীতিমালাও নেই করপোরেশনের।

অনুসন্ধানে দেখা গেছে, বাড়তি বরাদ্দের তেল বিক্রি করে দেন চালকদের একাংশ। কর্মকর্তাদের কেউ কেউ তা জেনেও নীরব থাকেন বলে অভিযোগ আছে। তাঁদের কেউ কেউ দাপ্তরিক কাজের বাইরে নিজেদের ও পরিবারের প্রয়োজনে চালকসহ গাড়ি ব্যবহার করেন। এমনকি রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সেও কর্মকর্তাদের বাসা থেকে অফিসে যাতায়াতের তথ্য পাওয়া গেছে।

করপোরেশনের একাধিক কর্মকর্তার ভাষ্য, বছরের পর বছর এভাবেই চলছে জ্বালানি বরাদ্দ ও ব্যবহারে অনিয়ম।

করপোরেশনের অন্তত ৭৬ জন কর্মকর্তা গাড়ি ব্যবহার করেন। প্রত্যেকের একটি গাড়িতে মাসে ২৫০ লিটার জ্বালানি এবং নথিতে থাকা সর্বোচ্চ দর ধরে হিসাব করলে বছরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা সাশ্রয় হতে পারে বলে হিসাব পাওয়া গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যানবাহনে জ্বালানি ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালা না থাকা ও অতিরিক্ত তেল ব্যবহারের বিষয়ে জানতে চাওয়া হলে সংস্থাটির প্রশাসক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, সংস্থায় নিজস্ব নীতিমালা না থাকলেও সরকারের বিদ্যমান নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে। সরকারের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ কারও নেই। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

নীতিমালা নেই, বরাদ্দের ভিত্তি পুরোনো রীতি

কাকে কী পরিমাণ জ্বালানি দেওয়া হচ্ছে, তার ভিত্তি কী—এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। পরিবহন শাখার অতিরিক্ত দায়িত্বে থাকা ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খানও এ বিষয়ে বিস্তারিত জানতে পারেননি। মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তিনি জ্বালানি বরাদ্দের ভিত্তি জানতে চেয়েছেন। কিন্তু এখনো তাঁকে জানানো হয়নি। ফাইল দেখতে চাইলে অধীনস্থ কর্মকর্তারা বলেছেন, আগের কোনো কর্মকর্তা ফাইল দেখতে চাননি।

নাম প্রকাশ না করার শর্তে পরিবহন বিভাগের একজন কর্মকর্তা বলেন, জ্বালানি বরাদ্দের নিজস্ব নীতিমালা নেই। কীভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, অতীতেও এভাবে দেওয়া হয়েছে, এখনো হচ্ছে।

মশিউর রহমান খান, সচিব ও অতিরিক্ত দায়িত্ব পরিবহন শাখা, ডিএসসিসিসংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তিনি জ্বালানি বরাদ্দের ভিত্তি জানতে চেয়েছেন। কিন্তু এখনো তাঁকে জানানো হয়নি। ফাইল দেখতে চাইলে অধীনস্থ কর্মকর্তারা বলেছেন, আগের কোনো কর্মকর্তা ফাইল দেখতে চাননি।

করপোরেশনের একাধিক কর্মকর্তা বলেন, একাধিকবার জ্বালানি বরাদ্দের নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা আর এগোয়নি। গাড়ির ব্যবহার ও প্রয়োজন অনুযায়ী বরাদ্দ পুনর্নির্ধারণের বদলে পুরোনো পরিমাণেই তেল দেওয়া হচ্ছে।

সরকারি যানবাহনে জ্বালানি ব্যবহারের সাধারণ সীমা নির্ধারণ করা হয়েছিল ২০১০ সালের ১৩ এপ্রিলের প্রজ্ঞাপনে। ২০২০ সালে জ্যেষ্ঠ সচিব, সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জন্য পৃথক সীমা নির্ধারণ করা হয়। দক্ষিণ সিটির কর্মকর্তাদের জ্বালানি বরাদ্দে কোন নির্দেশনা অনুসরণ করা হচ্ছে, তার ব্যাখ্যা পাওয়া যায়নি।

ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য সরাতে লাগবে ২৬ কোটি টাকা, আর কী কী হবে

১১ কিলোমিটার যাতায়াতে ৬০০ লিটার জ্বালানি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনে পার্ক করা কর্মকর্তাদের গাড়ি

ধানমন্ডির বাসা থেকে নগর ভবনে অফিস করতে যান প্রশাসকের একান্ত সচিব মনোয়ার হোসেন। তাঁর বাসা থেকে অফিস যাওয়া-আসার দূরত্ব ১১ কিলোমিটার। অথচ তাঁর গাড়ির জন্য মাসে বরাদ্দ দেওয়া হচ্ছে ৬০০ লিটার জ্বালানি। এই হিসাবে গাড়িটিতে দিনে গড়ে ২০ লিটার জ্বালানি বরাদ্দ হয়। এতে মাসে খরচ প্রায় ৮১ হাজার টাকা। প্রতি লিটার জ্বালানিতে গাড়িটি পাঁচ থেকে ছয় কিলোমিটার চললে বরাদ্দ করা তেলে দিনে ১০০ থেকে ১২০ কিলোমিটার চলার কথা।

মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সব কর্মকর্তার জন্যই প্রতিদিন ২০ লিটার করে জ্বালানি বরাদ্দ আছে। কেউ কেউ ১৫ লিটারও পাচ্ছেন। নিজের গাড়ির জন্য তিনি তেল ইস্যু করেন না; পরিবহন বিভাগ থেকে দেওয়া হয়।

করপোরেশনের একাধিক কর্মকর্তা বলেন, জ্বালানি বরাদ্দের নীতিমালা তৈরির উদ্যোগ একাধিকবার নেওয়া হয়েছিল। কিন্তু তা আর এগোয়নি। গাড়ির ব্যবহার ও প্রয়োজন অনুযায়ী বরাদ্দ পুনর্নির্ধারণের বদলে পুরোনো পরিমাণেই তেল দেওয়া হচ্ছে।

প্রধান নির্বাহীর জন্য দুটি গাড়ি

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমানের জন্য বরাদ্দ রয়েছে দুটি গাড়ি। এই গাড়ি দুটিতে জ্বালানি বরাদ্দ দেওয়া হচ্ছে আরও বেশি। একটি গাড়ি তিনি সার্বক্ষণিক ব্যবহার করেন। অন্যটিও তাঁর জন্য রাখা হয়েছে।

কয়েকজন চালক জানিয়েছেন, দ্বিতীয় গাড়িটিও প্রধান নির্বাহী কর্মকর্তার কাজে ব্যবহার হচ্ছে।

করপোরেশন সূত্র বলছে, দুটি গাড়িতে মাসে প্রায় ৯৩০ লিটার জ্বালানি দেওয়া হয়। এতে ব্যয় হয় প্রায় ১ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা। বছরে শুধু জ্বালানিতেই খরচ প্রায় ১৫ লাখ টাকা। গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকদের বেতন-ভাতা এর বাইরে।

প্রধান নির্বাহী কর্মকর্তার জন্য দুটি গাড়ি রাখার রীতি নতুন নয়। প্রথম আলোর আগের এক অনুসন্ধানে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার একটি গাড়ি তাঁর পরিবারের সদস্যদের ব্যবহারের তথ্য পাওয়া গিয়েছিল। তখন গাড়ি ও জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণে কমিটি গঠনের কথা জানিয়েছিল করপোরেশন। তবে দুটি গাড়ি বরাদ্দের রীতি এখনো বহাল রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে খয়বর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুটি গাড়ি থাকলেও চড়া হয় না। এটা তো কেবল দক্ষিণ সিটিতে না, উত্তর সিটিতেও প্রধান নির্বাহী কর্মকর্তার জন্য দুটি গাড়ি বরাদ্দ আছে।’

ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল জব্দের হুঁশিয়ারি ডিএসসিসির

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের গ্যারেজে পার্ক করা কর্মকর্তাদের গাড়ি

কার গাড়িতে কত তেল

করপোরেশনের গত জুনের জ্বালানি বরাদ্দের নথি পর্যালোচনা করে দেখা গেছে, প্রশাসকের সহকারী একান্ত সচিব ফারুকুল ইসলাম সেলিমের গাড়িতে ৬০০ লিটার অকটেন দেওয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে ৮৭ হাজার টাকা।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মাহাবুবুর রহমান তালুকদারের গাড়িতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫১৯ লিটার ডিজেল। এর বর্তমান বাজারমূল্য ৭০ হাজার ৬৫ টাকা। সচিবের পদের বিপরীতে থাকা গাড়িতে দেওয়া হয়েছে ৪৮০ লিটার ডিজেল।

স্থপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের গাড়িতে ৪৬৫ লিটার, প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগের গাড়িতে ৪৫০ লিটার এবং সিস্টেম অ্যানালিস্ট মো. আবু তৈয়ব রোকনের গাড়িতে ৪০০ লিটার ডিজেল দেওয়া হয়েছে।

খয়বর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিএসসিসিদুটি গাড়ি থাকলেও চড়া হয় না। এটা তো কেবল দক্ষিণ সিটিতে না, উত্তর সিটিতেও প্রধান নির্বাহী কর্মকর্তার জন্য দুটি গাড়ি বরাদ্দ আছে।

প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আলী মনসুরের গাড়িতে ওই মাসে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৭৮ লিটার অকটেন। অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলার গাড়িতে দেওয়া হয়েছে ৪৫৬ লিটার অকটেন।

সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার নামে বরাদ্দ গাড়িতে ৩১২ লিটার জ্বালানি দেওয়া হয়েছে। আরেক সহকারী স্বাস্থ্য কর্মকর্তা নূর হোসেন ও শিহাব উদ্দিনের গাড়িতে দেওয়া হয়েছে ৩৩৪ লিটার করে।

এ ছাড়া ‘স্থানীয় সরকার বিভাগের উপসচিব কর্তৃক ব্যবহৃত’ একটি গাড়িতেও করপোরেশনের তহবিল থেকে ৬০০ লিটার অকটেন দেওয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে ৮৭ হাজার টাকা।

বাসা-অফিস যাতায়াতে অ্যাম্বুলেন্স

রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স ব্যবহার করছেন করপোরেশনের হাসপাতাল ও মাতৃসদনের তিন কর্মকর্তা। নথিতে তাঁদের নামেই অ্যাম্বুলেন্সের জ্বালানি দেওয়ার হিসাব রয়েছে। এসব অ্যাম্বুলেন্সে তাঁদের বাসা থেকে অফিসে যাতায়াতের পাশাপাশি কাজ শেষে বাসায় ফেরার অভিযোগ পাওয়া গেছে। অথচ নথিতে গাড়িগুলোর ব্যবহারের উদ্দেশ্য দেখানো হয়েছে ‘দাপ্তরিক কাজে’।

ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সাবিনা খাতুনের নামে বরাদ্দ অ্যাম্বুলেন্সে ১ মাসে ৫১২ লিটার ডিজেল দেওয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৮ হাজার ৮৮০ টাকা।

জ্বালানি বরাদ্দের নথিতে দেখা গেছে, ঢাকা মহানগর শিশু হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পরিচালক হামিদা খাতুনের নামে থাকা অ্যাম্বুলেন্সে দেওয়া হয়েছে ২৮৬ লিটার ডিজেল। এতে ব্যয় হয়েছে ৩২ হাজার ৮৯০ টাকা।

সরকারি যানবাহনে জ্বালানি ব্যবহারের সাধারণ সীমা নির্ধারণ করা হয়েছিল ২০১০ সালের ১৩ এপ্রিলের প্রজ্ঞাপনে। ২০২০ সালে জ্যেষ্ঠ সচিব, সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জন্য পৃথক সীমা নির্ধারণ করা হয়। দক্ষিণ সিটির কর্মকর্তাদের জ্বালানি বরাদ্দে কোন নির্দেশনা অনুসরণ করা হচ্ছে, তার ব্যাখ্যা পাওয়া যায়নি।

আর নাজিরাবাজার মাতৃসদনের উপপরিচালক কাম পরিদর্শক সাথী খানমের নামে থাকা অ্যাম্বুলেন্সে দেওয়া হয়েছে ২৩০ লিটার ডিজেল। ব্যয় হয়েছে ২৬ হাজার ৪৫০ টাকা।

তিনটি অ্যাম্বুলেন্সে এক মাসে মোট ১ হাজার ২৮ লিটার ডিজেল দেওয়া হয়েছে। এতে খরচ হয়েছে ১ লাখ ১৮ হাজার ২২০ টাকা। একই হারে জ্বালানি দেওয়া হলে বছরে ব্যয় দাঁড়ায় প্রায় ১৪ লাখ ১৯ হাজার টাকা।

সকাল ৯টা ২ মিনিটে ফটক বন্ধ করলেন প্রশাসক, দেখলেন অনুপস্থিত ২৫ শতাংশ

সুযোগ থাকলেও নিয়ন্ত্রণে অনীহা

করপোরেশনের ৭৬ জন কর্মকর্তার প্রত্যেকের একটি গাড়িতে মাসে ২৫০ লিটার করে জ্বালানি বরাদ্দ ধরলে মোট প্রয়োজন ১৯ হাজার লিটার। নথিতে থাকা সর্বোচ্চ দর, প্রতি লিটার ১৪৫ টাকা হিসাবে মাসিক ব্যয় দাঁড়ায় ২৭ লাখ ৫৫ হাজার টাকা। বছরে এই ব্যয় ৩ কোটি ৩০ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে, বর্তমানে কর্মকর্তাদের গাড়ির জ্বালানিতে বছরে খরচ হচ্ছে প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা। দুই হিসাবের পার্থক্য ২ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ মাসিক বরাদ্দ ২৫০ লিটারে সীমিত করা গেলে এই হিসাব অনুযায়ী বছরে প্রায় আড়াই কোটি টাকা সাশ্রয়ের সুযোগ রয়েছে।

করপোরেশনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরে বাড়তি তেল বিক্রির সুযোগ পেয়ে চালকদের একাংশ এটিকে নিয়মিত আয়ের উৎস হিসেবে ধরে নিয়েছেন। হঠাৎ এই সুযোগ বন্ধ করা হলে তাঁরা বিক্ষুব্ধ হতে পারেন—এমন আশঙ্কা থেকেও অনিয়ম চলতে দেওয়া হচ্ছে। সচিব মশিউর রহমান খান বলেন, ইচ্ছেমতো জ্বালানি ব্যবহার হয়ে থাকলে তিনি খোঁজ নেবেন। অপচয় কমানোর ব্যবস্থা নিয়েও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

ঢাকা দক্ষিণ সিটি: নতুন চার ওয়ার্ডে ১৩০ কোটি টাকার প্রকল্প বিবেচনায়

জবাবদিহি না থাকলে অনাচার আরও বাড়বে

ইচ্ছেমতো জ্বালানী খরচ করার বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, জনগণের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠানে এ ধরনের নিয়মবহির্ভূত সুবিধা নেওয়ার কোনো সুযোগ থাকা উচিত নয়। যারা এই সুবিধা নিচ্ছেন তাঁরা নিশ্চয়ই জানেন যে নিয়মটি কী হওয়া উচিত। এটি কেবল এক-দুজন ব্যক্তির বিষয় নয়, বরং পুরো প্রতিষ্ঠান ও জড়িত পদস্থ কর্মকর্তা-কর্মচারীরা সবাই এর আওতায় পড়েন।

ইফতেখারুজ্জামান আরও বলেন, যারা নিয়মনীতি ও প্রবিধান লঙ্ঘন করে প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এই সুবিধা নিচ্ছেন, অনতিবিলম্বে তাঁদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। এ বিষয়ে স্পষ্ট নীতিমালা প্রণয়ন করে তা অনুসরণের জন্য কঠোর বাধ্যবাধকতা সৃষ্টি করতে হবে। জবাবদিহি নিশ্চিত করার কোনো বিকল্প নেই, অন্যথায় এ ধরনের অনাচার বাড়তে থাকবে।

ঢাকা দক্ষিণে ১০০ টাকার বেশি বিল আদায় বন্ধ হয়নি, নিয়মিতও নিচ্ছে না ময়লা

অক্টোবর ২৯, ২০২৬
দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা
দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণিঝড় অর্ণব স্থল নিম্নচাপে দুর্বল হয়েছে। এর প্রভাবে রাজশাহী, খুলনা ও রংপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

অক্টোবর ২৯, ২০২৬
১৬ বছর ধরে দূর থেকে পানি আনতেন মালেখা, এবার উঠানেই নলকূপ
১৬ বছর ধরে দূর থেকে পানি আনতেন মালেখা, এবার উঠানেই নলকূপ

মালেখার এ দুর্ভোগের কথা জানতে পেরে তাঁর বাড়ির কাছে সুপেয় পানির নলকূপ স্থাপনের উদ্যোগ নেয় ময়মনসিংহ বন্ধুসভা। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে চর জিথর গ্রামে প্রায় ৩২০ ফুট গভীর নলকূপ খনন করে টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৯, ২০২৬
স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা
স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের বেশিরভাগ ভোট গণনায় বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্টতা পায়নি।

অক্টোবর ২৯, ২০২৬
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়

দৈনন্দিন কার্যকলাপ আমাদের হৃদরোগ এবং এমনকি মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। আপনি কোনো মিটিংয়ে আছেন, বিমানে বসে আছেন বা এই নিবন্ধটি পড়ছেন, এ সময়ও এর কিছু সহজ উপায় চেষ্টা করতে পারেন।

অক্টোবর ২৯, ২০২৬
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
যুক্তরাষ্ট্রে পৌঁছে ফ্লাভিও বোলসোনারোর দাবি, ব্রাজিল থেকে তিনি পালাননি
যুক্তরাষ্ট্রে পৌঁছে ফ্লাভিও বোলসোনারোর দাবি, ব্রাজিল থেকে তিনি পালাননি

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার হেরে যাওয়ার পর দেশটির সিনেটর ফ্লাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গেছেন। সেখানে পৌঁছেই তিনি দাবি করেছেন যে, মাতৃভূমি ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না।

অক্টোবর ২৯, ২০২৬
পত্রিকা: 'চিকিৎসা খরচের চাপে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ'
পত্রিকা: 'চিকিৎসা খরচের চাপে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ'

চিকিৎসাবাবদ খরচের চাপে দারিদ্র্যের হার বৃদ্ধি; আইইডিসিআরে 'মব' করে পরিচালককে মারধর; আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন– আরো যেসব খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

অক্টোবর ২৯, ২০২৬
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

অক্টোবর ২৯, ২০২৬
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি

এ ঘটনায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে আটকের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পাশাপাশি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অক্টোবর ২৮, ২০২৬
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধারের পর যা বললেন মেজর (অব.) নাসির
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধারের পর যা বললেন মেজর (অব.) নাসির

নিরাপত্তাবিষয়ক অধ্যয়ন ও অপরাধ বিশ্লেষণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাধারণভাবে মৃত্যুকে স্বাভাবিক, আত্মহত্যাজনিত ও অস্বাভাবিক- এই তিন ভাগে বিবেচনা করা যায়। স্বাভাবিক মৃত্যুর আড়ালে কোনো অপরাধ লুকিয়ে আছে কি না, আত্মহত্যার পেছনে ব্যক্তিগত সংকটের পাশাপাশি কারও চাপ বা নিপীড়ন ছিল কি না এবং অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে দুর্ঘটনা, অবহেলা কিংবা অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

অক্টোবর ২৯, ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব শুরু আজ
শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব শুরু আজ

ভারত সীমান্তঘেঁষা শেরপুরের গাড়ো পাহাড়ের বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ তীর্থোৎসবকে ঘিরে বইছে উৎসবের আমেজ।

অক্টোবর ২৯, ২০২৬
যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

রাজধানীর মণিপুরিপাড়ায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে বাবার কাছে ভিডিও কল করার পর জুমরাতুন নেছা বর্ষা (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
আটুলিয়ার আর্তনাদ কি আন্তালিয়ায় পৌঁছাবে?
আটুলিয়ার আর্তনাদ কি আন্তালিয়ায় পৌঁছাবে?

রমজান শেখ (৫৫)। বেড়িবাঁধের খুব নিকটে বাস করেন। ঘর মেরামত করেন বছরে কয়েকবার। শুধু কি ঘর মেরামত! জীবনের প্রতিটি ক্ষেত্রে টিকে থাকার লড়াই করতে হচ্ছে তাকে। সুপেয় পানির অভাব, আয়-উপার্জনে সংকট, কৃষিজমি চাষাবাদে লবণাক্ততার প্রভাব—তার জীবনে সংকটের শেষ নেই।

অক্টোবর ২৯, ২০২৬
লিটনের চোট নিয়ে যা বলল বিসিবি
লিটনের চোট নিয়ে যা বলল বিসিবি

মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হওয়ার পর উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা গেল জাকের আলী অনিককে। নিয়মিত উইকেটরক্ষক লিটন দাসের পরিবর্তে কিপিংয়ের দায়িত্ব পালন করছেন তিনি।

অক্টোবর ২৯, ২০২৬
বরিশালে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২
বরিশালে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২

বরিশাল নগরীতে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

অক্টোবর ২৯, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অক্টোবর ২৯, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিসি ও বডি অর্ন ক্যামেরায় পর্যবেক্ষণ করছে ইসি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিসি ও বডি অর্ন ক্যামেরায় পর্যবেক্ষণ করছে ইসি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে থাকা বডি অর্ন ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

অক্টোবর ২৯, ২০২৬