পৃথিবী ধ্বংস হচ্ছে না, মানুষই একে ধ্বংস করছে: গ্রেটা থুনবার্গ
সারা দেশের ক্যাম্পাস সাংবাদিকদের অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২৬’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে। এদ...
রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের কারণে যখন আমাদের মানবাধিকার হুমকির মুখে পড়ে, তখন সবার মানবাধিকার রক্ষায় আমাদেরই সোচ্চার হতে হবে। দায়িত্ব নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে পেশাদার সাংবাদিক নিয়োগে গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দ...
এ মামলায় অশাসকদের কাছ থেকে সব সময় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা পাওয়া যায় না।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
দেশের আট বিভাগের ঐতিহ্যবাহী খাবার, শিল্পকলা ও লোকজ সংস্কৃতিকে এক ছাদের নিচে তুলে ধরতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হয়েছে দশ দিনব্যাপী উৎসব ‘ফ্লেভারফুল বাংলাদেশ ২০২৬’।

সংসারের শত প্রতিকূলতার মধ্যেও দমে যাননি মেধাবী শিক্ষার্থী মো.আবু সাঈম। সানিডেইলের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিলের মাধ্যমে শিক্ষাবৃত্তি পেয়ে এইচএসসি পর্যায়ে পড়াশোনা করেছেন তিনি। সাঈম এবারের এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫পেয়েছেন। এর আগে ২০২৪ সালে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫পেয়েছিলেন তিনি। তাঁর বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নিজামপুর গ্রামে।

খোঁজ নিয়ে জানা যায় মেধাবী শিক্ষার্থী মো.আবু সাঈমের বাবা মো.নূর উদ্দিন ছিলেন বর্গাচাষী। সাত বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। বিধবা মা হেনা আক্তারের দর্জির কাজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরে ইংরেজি বিষয়ে মাস্টার্স সম্পন্নকারী তাঁর আপন বড় ভাইয়ের টিউশনির আয়ে চলে তাঁদের পাঁচ সদস্যের সংসার। সংসারের অভাব নিত্যদিনের সঙ্গী হলেও অভাব তাঁকে দমিয়ে রাখতে পারেনি। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। তাঁর বড় বোন নার্সিং ও মিডওয়াইফারি কলেজ কুমিল্লায় ডিপ্লোমা কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী।পরিবারের কনিষ্ঠ ছোট ভাই মো.জাকারিয়া আল নূর (১০) স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী।

মেধাবী শিক্ষার্থী মো.আবু সাঈম বলেন, ‘প্রথম আলো ট্রাস্ট দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথ সহায়কের ভূমিকা পালন করে থাকে। আমি এসএসসিতে শিক্ষাবৃত্তি পাওয়ায় কলেজে আমার লেখাপড়ার কোনো ব্যঘাত ঘটেনি। এতে আমার খুবই উপকার হয়েছে। আমি এখন ময়মনসিংহ শহরের একটি কোচিং সেন্টারে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।’

হেনা আক্তার বলেন, ‘আমার স্বামী অন্যের জমিতে চাষ করতেন। আর এই আয় দিয়ে চলতো আমাদের সংসার। সাতবছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। দর্জিগিরি ও আমাদের বড় ছেলের টিউশনির উপার্জনে চলে আসছে পাঁচ সদস্যের সংসার। নিজেরার বসতবাড়ির ৬শতক ভিটে বাড়ি ছাড়া আর কোনো জমি জমা নাই। আমার ছেলের স্বপ্ন হে ডাক্তার অইয়া মানুষের সেবা করব। শিক্ষাবৃত্তি পাওয়ার কারণে ছেলেডার এইচএসসি পর্যন্ত লেখাপড়া সুন্দর ভাবেই চলেছে। আমার এই ছেলের শিক্ষাবৃত্তি চালু রাখলে এটি তাঁর স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম আলোর কাছে আমরা চিরঋণী।’

সুনামগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রাজন কান্তি দাস শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫পাওয়া মো.আবু সাঈম অত্যন্ত শান্ত ও মেধাবী। লেখাপড়া করার সুষ্ঠু পরিবেশ ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেলে ভবিষ্যতে সে অনেক ভালো করবে বলে আমার বিশ্বাস।’

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ২৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। পরে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ীর কাছে ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আহ্বান না মানার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারা ঘোষিত সময়েই ভর্তির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে। এর আগে গত সোমবার যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল ইউজিসি।

তবে বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। শর্ত সাপেক্ষে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

গতকাল বুধবার রাতে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন। তিনি বিজ্ঞান অনুষদের ডিন ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, গতকাল বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। পূর্বনির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে অনলাইনে আবেদনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

চলতি বছরের ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য (সাপ্লিমেন্টারি) শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন। তবে কোনো শিক্ষার্থী দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য হলে আবেদন করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের (বিবিএ) ডিন অধ্যাপক মোহাম্মদ সালেহ জহুর প্রথম আলোকে বলেন, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁরা ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল পাবেন। এরপরও যাঁরা অকৃতকার্য থাকবেন, তাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। আর আবেদনের যোগ্যতার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি ২৩ আগস্ট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘোষণা অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা ৫ ফেব্রুয়ারি ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি হবে।

এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি-২’ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

গত বছরের মতো এ বছরও ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির রাজশাহীর তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তানোর উপজেলার প্রাণপুর গ্রামে তাঁর বাড়ি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পলাশের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এ জন্য গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত এক তরুণীর (২৭) অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাঁকে ধর্ষণের চেষ্টা চালান।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেন, ‘তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার যাঁরা দায়িত্বশীল আছেন, তাঁদের জানানো হয়েছে। তাঁরা সঠিক বিষয়টা আমাকে জানাবেন। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

যোগাযোগ করা হলে এনসিপির তানোর উপজেলা শাখার সেক্রেটারি মোরশেদ আলী বলেন, পলাশ তাঁদের সংগঠনে যোগ দেওয়ার আগে একটা বেসরকারি সংস্থায় কাজ করতেন। সেই সংস্থার আগের কোনো ঝামেলার জের ধরে তাঁকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। এটা মিথ্যা মামলা। তাঁরা এর প্রতিবাদ করবেন।

বাংলাদেশ জুড়ে এমন অসংখ্য তরুণ রয়েছেন, যাঁরা নিজেদের আগ্রহ, স্বপ্ন আর উদ্যোগে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন। তাঁদেরই একজন রিদম মুন্সী। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ‘মন তরঙ্গ ডটকম’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন তিনি। ২০২৫ সালের ১০ আগস্ট যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা এআইয়ের সঙ্গে কথা বলার পাশাপাশি মনের অবস্থা পর্যবেক্ষণ ও আত্মযত্নের বিভিন্ন সুবিধা নিতে পারেন। উদ্যোগটির শুরু এবং বর্তমান কার্যক্রম নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন রিদম মুন্সী। সাক্ষাৎকার নিয়েছেন মো. ইশরাক আলম খান।

প্রথম আলো: শিক্ষার্থীদের মনের যত্নে এআই নির্ভর প্ল্যাটফর্ম ‘মন তরঙ্গ ডটকম’–এর শুরুটা কীভাবে?

রিদম মুন্সী: বাংলাদেশের অনেক শিক্ষার্থী পড়াশোনার চাপ, পারিবারিক প্রত্যাশা, একাকিত্ব ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে যায়। কিন্তু সবাই নিজের মনের কথা পরিবার বা বন্ধুদের বলতে পারে না। কারও সংকোচ থাকে, কারও উপযুক্ত সহায়তা পাওয়ার সুযোগ নেই। আমি প্রযুক্তি নিয়ে কাজ করি, তাই ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এই সমস্যার একটি বাস্তবসম্মত সমাধান তৈরির চিন্তা করি। সেই ভাবনা থেকেই মন তরঙ্গ ডটকমের যাত্রা। আমাদের লক্ষ্য ছিল, একজন তরুণ যেন শুধু ইন্টারনেট সংযোগ ব্যবহার করেই নিজের অনুভূতি প্রকাশ, আত্মযত্নের অনুশীলন এবং প্রয়োজনীয় সহায়তার পথ খুঁজে পেতে পারেন।

প্রথম আলো: যতদূর জানি, এই ভাবনাটি আপনার বেশ আগের হলেও উদ্যোগে রূপ দিতে কিছুটা সময় নিয়েছেন। পরবর্তীতে বন্ধুকে হারানোর ব্যক্তিগত অভিজ্ঞতা কি মন তরঙ্গ ডটকম তৈরির পেছনে বড় কোনো অনুঘটক বা প্রেরণা ছিল?

রিদম মুন্সী: হ্যাঁ, বন্ধুকে হারানোর অভিজ্ঞতা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। এই অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে, একজন মানুষ বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে পারেন। অনেক সময় তাঁর আশপাশের মানুষ বুঝতেই পারেন না যে তিনি কতটা কঠিন সময় পার করছেন। তখনই ভাবি, এমন একটি ব্যবস্থা কি তৈরি করা যায় না, যেখানে একজন মানুষ অন্তত নিজের কথা প্রকাশ করার সুযোগ পাবেন? যেহেতু ইন্টারনেটের বড় শক্তি হলো—এটি ভৌগোলিক দূরত্ব কমিয়ে দেয়। আমি সেই শক্তিকে মানুষের মনের যত্নের কাজে লাগাতে চেয়েছি। তবে প্রযুক্তি একা সব সমস্যার সমাধান করতে পারে না। মানুষের পাশে মানুষকে থাকতে হবে, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতন হতে হবে এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিশ্চিত করতে হবে। মন তরঙ্গ আমার কাছে সেই সম্মিলিত প্রচেষ্টার একটি অংশ।

প্রথম আলো: মানসিক স্বাস্থ্যসেবাকে প্রযুক্তির আওতায় নিয়ে আসার ভাবনাটি কীভাবে এল? বিশেষ করে বাংলাদেশে চিকিৎসকের অপ্রতুলতা এবং মানুষের সংকোচের দেয়াল ভাঙতে মন তরঙ্গ ডটকম কতটা কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করেন?

রিদম মুন্সী: ইন্টারনেট আমাদের তথ্য পাওয়ার ধরন বদলে দিয়েছে, আর এআই প্রযুক্তির সঙ্গে মানুষের যোগাযোগকে করেছে আরও স্বাভাবিক। এই দুইয়ের মেলবন্ধনেই মনে হয়েছিল, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও নতুন কিছু করা সম্ভব। বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের তুলনায় প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য পেশাজীবী অত্যন্ত সীমিত; যার ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ, অসচ্ছল পরিবার এবং সংকোচের কারণে সাহায্য চাইতে না পারা তরুণদের কাছে প্রচলিত সেবা পৌঁছানো কঠিন। ইন্টারনেট ও এআইকে কাজে লাগিয়ে প্রাথমিক সহায়তা ও আত্মযত্নের উপকরণ পৌঁছে দিতেই মন তরঙ্গ ডটকম কার্যকর ভূমিকা রাখছে।

রিদম মুন্সীসহ একদল সমমনা তরুণের উদ্যোগে ২০২৫ সালের ১০ আগস্ট যাত্রা শুরু করে ‘মন তরঙ্গ ডটকম’

প্রথম আলো: মন তরঙ্গ ডটকম গড়ে তোলার যাত্রায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতাগুলো কী ছিল? কীভাবে সেগুলো মোকাবিলা করেছেন?

রিদম মুন্সী: সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সীমিত সম্পদ ও ছাত্রাবস্থায় পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের মতো একটি সংবেদনশীল বিষয়ে দায়িত্বশীল ও নিরাপদ ডিজিটাল সেবা দাঁড় করানো। বিশেষ করে এআইয়ের উত্তরের যথার্থতা, ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা এবং জরুরি পরিস্থিতিতে সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা অত্যন্ত কঠিন ছিল। পাশাপাশি, সবার সমান ডিজিটাল দক্ষতা বা ইন্টারনেট সুযোগ না থাকা এবং দীর্ঘমেয়াদের জন্য অর্থায়ন ও দক্ষ দল তৈরি করাও ছিল বড় বাধা। তবে তরুণদের নিয়ে গড়া দূরদর্শী একটি দল এবং অভিন্ন উদ্দেশ্যের জোরেই আমরা এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করতে পেরেছি।

প্রথম আলো: একজন ব্যবহারকারী মন তরঙ্গ ডটকমে ঠিক কী কী সেবা ও সুবিধা পাবেন? এটিকে সহজলভ্য রাখতে আপনাদের ভাবনা কী?

রিদম মুন্সী: মন তরঙ্গ একটি অনলাইন মানসিক স্বাস্থ্যসহায়ক প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা এআইয়ের সঙ্গে কথা বলে অনুভূতি প্রকাশ করতে পারেন। এতে রয়েছে মুড ট্র্যাকিং, পিএইচকিউ–৯ (PHQ-9) ও জিএডি–৭ (GAD-7)-এর মতো প্রাথমিক স্ক্রিনিং, আত্মযত্নের অনুশীলন, কমিউনিটির সুবিধা এবং পেশাদার মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়ার সুযোগ। বিশেষজ্ঞ সংকট, অতিরিক্ত খরচ, ভৌগোলিক দূরত্ব ও সামাজিক সংকোচের বাধা কাটিয়ে প্রাথমিক সেবা পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। তাই মন তরঙ্গের মৌলিক সেবাগুলো সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে; কেবল পেশাদারদের সেবায় ফি প্রযোজ্য। আমরা এআইকে চিকিৎসকের বিকল্প মনে করি না, তবে সংকটকালীন বা দীর্ঘস্থায়ী সমস্যায় পড়ার আগে মানুষকে যেন সহায়তাহীন থাকতে না হয়, সেই প্রাথমিক জায়গাটিই সহজ করে দিচ্ছে মন তরঙ্গ।

প্রথম আলো: এআইয়ের সঙ্গে সরাসরি কথা বলে একজন ব্যবহারকারী ঠিক কীভাবে উপকৃত হতে পারেন? এই প্রযুক্তির সীমাবদ্ধতার জায়গাগুলো কোথায়?

রিদম মুন্সী: অনেকেই জানেন না নিজের কষ্টের কথা কীভাবে প্রকাশ করবেন, আর এআইয়ের সঙ্গে কথোপকথন তাঁদের চিন্তা গুছিয়ে নিতে এবং চাপের কারণগুলো (যেমন: পরীক্ষার ভয়, একাকিত্ব বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা) চিহ্নিত করতে সাহায্য করে। পাশাপাশি কথা বলতে গিয়ে আত্মযত্নের নানা কৌশল ও দৈনন্দিন অভ্যাস গড়ে তোলার পরামর্শও পাওয়া যায়। বিশেষ করে গভীর রাতে যখন আশপাশে কেউ থাকে না কিংবা যারা সরাসরি কথা বলতে সংকোচ বোধ করেন, তাঁদের জন্য এটি একটি বড় প্রাথমিক সহায়তার সুযোগ। তবে এআই সব সময় সঠিক পরামর্শ দিতে পারে না বা পরিস্থিতির সব দিক বুঝতে ভুল করতে পারে। তাই এটিকে আমরা কেবল প্রাথমিক সহায়তার মাধ্যম হিসেবে দেখি; সমস্যার গভীরতা অনুযায়ী বিশ্বস্ত মানুষ, মনোবিজ্ঞানী বা উপযুক্ত পেশাদারের সহায়তা নেওয়াও সমানভাবে জরুরি।

প্রথম আলো: সামাজিক সংকোচ ও ভয়ের কারণে যাঁরা মনের কথা খোলামেলা বলতে দ্বিধা করেন, মন তরঙ্গ ঠিক কীভাবে তাঁদের পাশে দাঁড়ায়? এ ক্ষেত্রে গোপনীয়তার বিষয়টি আপনারা কীভাবে নিশ্চিত করেন?

রিদম মুন্সী: আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার ক্ষেত্রে এখনো সংকোচ রয়েছে; অনেকে ভয় পান যে অন্যেরা তাঁদের দুর্বল ভাববে বা বিচার করবে। মন তরঙ্গ ডটকমে এআইয়ের সঙ্গে কথোপকথন এবং পরিচয় গোপন রেখে অনুভূতি প্রকাশের সুযোগ থাকায় সরাসরি অন্যের সামনে কথা বলার সেই মানসিক বাধা অনেকটাই কমে যায়। ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো সময়ে এটি ব্যবহার করতে পারেন। তবে শুধু অনলাইনে কথা বললেই সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়—এমন দাবি করা ঠিক নয়। তাই ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় আমরা যথাযথ প্রযুক্তিগত ও দায়িত্বশীল ব্যবস্থা নিয়েছি। আমাদের লক্ষ্য হলো, ইন্টারনেটকে এমন একটি সেতু হিসেবে ব্যবহার করা, যা মানুষকে নিজের অনুভূতি প্রকাশ করতে এবং প্রয়োজনে বাস্তব জীবনের সহায়তার সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে।

দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ৩৭টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্লাব এবং ৫৫০-এর বেশি সক্রিয় শিক্ষার্থী স্বেচ্ছাসেবক মন তরঙ্গের সঙ্গে যুক্ত হয়ে মানসিক স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করছেন

প্রথম আলো: বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণদের কীভাবে এক ছাতার নিচে বা একটি অভিন্ন উদ্দেশ্যে একত্রিত করছেন?

রিদম মুন্সী: বর্তমানে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ৩৭টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্লাব এবং ৫৫০-এর বেশি সক্রিয় শিক্ষার্থী স্বেচ্ছাসেবক মন তরঙ্গের সঙ্গে যুক্ত হয়ে মানসিক স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করছেন। আমরা শুধু অনলাইন যোগাযোগের ওপর নির্ভর না করে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার ওপরও জোর দিই, কারণ কেবল ওয়েবসাইট দিয়ে মানুষের আচরণ বদলানো যায় না। ইন্টারনেট আমাদের সংগঠিত করে, আর মাঠপর্যায়ের কাজ সেই সংযোগকে বাস্তব রূপ দেয়। এর মাধ্যমে তরুণেরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন, নিজ নিজ প্রতিষ্ঠানে সচেতনতা তৈরি করেন এবং একে অন্যকে শোনার পাশাপাশি প্রয়োজনে পেশাদার সহায়তা নিতে উৎসাহিত করেন।

প্রথম আলো: মন তরঙ্গ ব্যবহার করে ব্যবহারকারীদের জীবনে ঠিক কী ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে, যেগুলোকে আপনাদের কাজের অর্জন হিসেবে চিহ্নিত করতে চান?

রিদম মুন্সী: মন তরঙ্গের যাত্রায় সবচেয়ে উৎসাহব্যঞ্জক বিষয় হলো, ইন্টারনেটের মাধ্যমে আমরা ১০ হাজারের বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পেরেছি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে শুধু ব্যবহারকারীর সংখ্যা দিয়ে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন মাপা যায় না; এর জন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও সেবার কার্যকারিতা পদ্ধতিগতভাবে মূল্যায়ন করা প্রয়োজন। আমাদের কাছে সাফল্য মানে শুধু বেশি মানুষকে ওয়েবসাইটে আনা নয়, বরং তাঁদের জন্য প্রকৃত ও কার্যকর সহায়তার সুযোগ তৈরি করা।

‘মন তরঙ্গ ডটকম’ পরিবার। যাঁদের উদ্যোগে ইন্টারনেটের শক্তিতে ১৩ থেকে ২৫ বছর বয়সী ১০ হাজারের বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পেরেছে প্রতিষ্ঠানটি

প্রথম আলো: এআই কি মানুষের মনের কষ্ট বা অনুভূতির গভীরতা সত্যি উপলব্ধি করতে পারে?

রিদম মুন্সী: এআই মানুষের ভাষাগত ধরন বিশ্লেষণ করে মানসিক কষ্টের কিছু ইঙ্গিত শনাক্ত করতে পারে বটে, কিন্তু এর অর্থ এই নয় যে এটি মানুষের মতো অনুভব করতে পারে। মানুষের অভিজ্ঞতা, পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল। বাংলাদেশের মতো সীমিত বিশেষজ্ঞের দেশে এআই বা ইন্টারনেটভিত্তিক প্ল্যাটফর্ম কেবল প্রাথমিক সহায়তা, সচেতনতা ও আত্মযত্নের সুযোগ তৈরি করতে পারে। তবে প্রাথমিক সহায়তা আর চিকিৎসা এক নয়; এআই ভুল করতে পারে কিংবা ঝুঁকির মাত্রা বুঝতে ব্যর্থ হতে পারে।

প্রথম আলো: কখন একজন ব্যবহারকারীর জন্য কেবল প্রাথমিক সহায়তার গণ্ডি পেরিয়ে পেশাদার মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরি হয়ে পড়ে?

রিদম মুন্সী: মানসিক কষ্ট দীর্ঘস্থায়ী হলে, পড়াশোনা বা দৈনন্দিন কাজ ব্যাহত হলে, ঘুম ও খাওয়ার অভ্যাসে বড় ধরনের পরিবর্তন এলে কিংবা উদ্বেগ ও বিষণ্ণতার লক্ষণ বাড়তে থাকলে পেশাদার বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত। বিশেষ করে নিজের ক্ষতি বা আত্মহত্যার চিন্তা দেখা দিলে জরুরিভিত্তিতে বিশ্বস্ত মানুষ ও উপযুক্ত সেবার সাহায্য নিতে হবে। আমাদের লক্ষ্য, ব্যবহারকারী যেন নিজের সমস্যাকে গুরুত্ব দিয়ে সঠিক সময়ে পেশাদার সহায়তার কাছে পৌঁছাতে পারেন। আমরা বিশ্বাস করি, প্রযুক্তির সহায়তা এবং বিশেষজ্ঞ সেবা একে অন্যের পরিপূরক।

প্রথম আলো: আরও বেশি তরুণের কাছে মন তরঙ্গকে পৌঁছে দিতে এবং এর পরিসর বাড়াতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?

রিদম মুন্সী: আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো ইন্টারনেট ও এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানসিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, ব্যবহারবান্ধব ও দায়িত্বশীল করে তোলা। ব্যবহারকারীর সম্মতি ও গোপনীয়তা বজায় রেখে অভিজ্ঞতাগুলো আরও দায়িত্বশীলভাবে মূল্যায়ন করা, যাতে বুঝতে পারি কোন সুবিধাগুলো সবচেয়ে বেশি কাজে আসছে। প্রচলিত ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে আমরা বাংলা ভাষায় এআইয়ের কথোপকথন উন্নত করতে চাই। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম ও তরুণদের সম্পৃক্ততা বাড়াতে চাই। মনোবিজ্ঞানীদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চাই। আমাদের লক্ষ্য হলো—প্রযুক্তি ও বিশেষজ্ঞ সেবার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধ তৈরি করা। যাতে একজন তরুণ প্রথমে প্রাথমিক সহায়তা পেয়ে প্রয়োজনে যথাযথ চিকিৎসার দিকে এগিয়ে যেতে পারেন।

বিকাশ অ্যাপে যুক্ত হচ্ছে ট্রাস্ট ব্যাংকের ডিপিএস, লোন, পে-লেটারসহ বিভিন্ন সেবা। বিস্তারিত ভিডিওতে...

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে জাতীয় পরিচালনা পর্ষদ, ঢাকা মহানগর বন্ধুসভা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। আড্ডা, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদ্যাপিত হয় প্রথম আলোর ২৮ বছর পূর্তির আনন্দ।
সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনার পর পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।
পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে ঢাকায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি; পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু— এমন খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি কী সরকার কিংবা বিএনপিকে চাপে ফেলছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। শেখ হাসিনা ইস্যুতে কি চাপে পড়েছে বিএনপি?
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
সন্তান জন্মের পর মাতৃত্ব ও ক্যারিয়ার একসঙ্গে সামলাতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।
পশ্চিম সোনাকান্দার অধিগ্রহণ করা জমি মূল বন্যা প্রবাহ এলাকা, উপ-বন্যা প্রবাহ এলাকা ও প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত। ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত এসব জলাভূমি ঢাকা মহানগরের পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ হিসেবে কাজ করে।
ছোটপর্দা ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম বলেন, ‘‘ঘটনাটি দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। হামলার পেছনে আওয়ামী লীগ আছে বলে ব্যক্তিগতভাবে মনে করছি।’’
কক্সবাজারের উখিয়ায় মাদক নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় বন্দুক, বন্দুকের ব্যারেলের অংশ, তাজা কার্তুজ ও কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
এদিন মামলার ২৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মোকতাদির। পরে তাকে জেরা করেন কারাগারে থাকা আসামিদের আইনজীবী আবুল হাসান এবং পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।