বিলে ভাসছিল স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ, উদ্ধার করল পুলিশ
গাজীপুরের পূবাইল এলাকায় একটি বিল থেকে স্কুল ড্রেস পরা এক অজ্ঞাত কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু
ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, পুরো মন্দির এলাকা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকায় দুর্ঘটনার সঠিক কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ক...
লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু
উড়ন্ত শুরু করে ফিরলেন তানজিদ তামিম, হতাশ করলেন সৌম্য-শান্ত
সৌম্যর বিদায়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবে ব্যাট চালিয়ে যান তামিম। ৭ম ওভারেই দলীয় অর্ধশতক রান পূর্ণ করে লাল-সবুজের প্রতিনিধিরা।
উড়ন্ত শুরু করে ফিরলেন তানজিদ তামিম, হতাশ করলেন সৌম্য-শান্ত
ভোলায় প্রবাসী বিজেপি নেতার বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত নুরুল হক মুন্সী জামে মসজিদের জমির সীমানা নিয়ে এ বিরোধের সূত্রপাত। মসজিদ কমিটির সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় মসজিদের সীমানা নির্ধা...
ভোলায় প্রবাসী বিজেপি নেতার বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ
কলকাতায় দুর্গোৎসবে প্রবল ভিড়ে পদপিষ্ট শতাধিক, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পূজায় বড় অঘটন ঘটলো। শনিবার সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান এলাকায় মন্ডপ ভেঙে পড়ার আশঙ্কায় হুড়াহুড়ির মধ্যে পদপিষ্ট হয়েছে শতাধিক মানুষ। অন্তত ২৫ জনকে নিয়ে যাওয়া হ...
কলকাতায় দুর্গোৎসবে প্রবল ভিড়ে পদপিষ্ট শতাধিক, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা
ভোলার শিশুদের হাতে বই-খাতার বদলে জাল-বৈঠা
শৈশব একটি শিশুর পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার সময়। এ বয়সে বই-খাতা হাতে নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, স্বপ্ন দেখার কথা ভবিষ্যৎ নিয়ে। কিন্তু ভোলার উপকূলীয় চরাঞ্চলের অনেক শিশুর জীবনে শৈশবের সেই স্বাভাবিক চ...
ভোলার শিশুদের হাতে বই-খাতার বদলে জাল-বৈঠা
বিমানের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
যাত্রীদের সুবিধার্থে এরই মধ্যে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। এ ব্যবস্থা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আগামী ১৯ অক্টোবর, সোমবার থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭...
বিমানের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
সারা দেশ
View more
প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম
প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান। এ ছাড়া তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। আজ শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্য আনুষঙ্গিক সুবিধা সরকার নির্ধারণ করবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Video news
Rss feed news
প্রার্থনা আর পুষ্পাঞ্জলিতে মহাসপ্তমী
প্রার্থনা আর পুষ্পাঞ্জলিতে মহাসপ্তমী
ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর পুরোহিতের মন্ত্রোচ্চারণে মুখর রাজধানীর শ্রীশ্রী রমনা কালীমন্দির প্রাঙ্গণ। আজ শনিবার সকালে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে অনুষ্ঠিত হয় নানা ধর্মীয় আচার। দেবীর চরণে অঞ্জলি নিবেদন, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা। উৎসবের আমেজে দেবীর আরাধনায় মগ্ন নানা বয়সী ভক্ত।
মহাসপ্তমীর সকালে শ্রীশ্রী রমনা কালীমন্দিরে পূজার প্রস্তুতি নিচ্ছেন পুরোহিত
ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে মহাসপ্তমীর পূজা
মণ্ডপে উপস্থিত হয়ে ভক্তিভরে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন ভক্তরা
দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বী নারীরা
করজোড়ে ভক্তিভরে দেবীর কাছে প্রার্থনা করছেন ভক্তরা
পুষ্পাঞ্জলি নিবেদন শেষে দেবীর আরাধনায় মগ্ন ভক্তরা
ধূপের ধোঁয়া আর মন্ত্রোচ্চারণে চলছে দেবী আরাধনা। দেবী দুর্গার বেদির সামনে আরতি করছেন পুরোহিত
আরতি শেষে মঙ্গলপ্রদীপের শিখা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন ভক্তরা
মহাসপ্তমীর পূজাকে কেন্দ্র করে রমনা কালীমন্দির প্রাঙ্গণে ভক্তদের আনন্দ-উচ্ছ্বাস
অক্টোবর ১৭, ২০২৬
জানালা ভেঙে স্ত্রীকে বের করেন ইসমাইল, নিজেও লাফ দেন
জানালা ভেঙে স্ত্রীকে বের করেন ইসমাইল, নিজেও লাফ দেন
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনের ঘটনায় জানালা ভেঙে স্ত্রীকে বাঁচালেন স্বামী। পরে তিনি নিজেও লাফ দেন। আহত অবস্থায় তাঁদের ঢাকায় আনা হয়েছে।
অক্টোবর ১৭, ২০২৬
ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
শুক্রবার এক শিক্ষার্থী ছুটিতে বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানান। এরপর সালিস বসে।
অক্টোবর ১৭, ২০২৬
দু–তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র
দু–তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র
এ ঘটনায় প্রথমে প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে দুজন কিশোর।
অক্টোবর ১৭, ২০২৬
লালনের গোষ্ঠগানে গোপাল প্রেম ও বিচ্ছেদ বন্দনা
লালনের গোষ্ঠগানে গোপাল প্রেম ও বিচ্ছেদ বন্দনা
রাধা-গোবিন্দ শব্দবন্ধের মতনই গোপাল-যশোদা শব্দবন্ধটিও কৃষ্ণ–ভক্তদের কাছে অতি প্রিয়, সুমধুর, মিষ্টি। রাধা-গোবিন্দর প্রেমের মাঝে জীবাত্মা আর পরমাত্মা একাকার হয়ে যায়। ভগবান এবং ভক্তের মাঝের সীমারেখা তখন লীন-বিলীন হয়ে পড়ে। ঈশ্বরের সঙ্গে ভক্তের সম্পর্ক কেমন হবে তার সর্বোচ্চ ধাপ এই প্রেমময় স্তরটি। স্বয়ং ঈশ্বর মনুষ্যরূপ ধারণ করে ভক্তের চরণ স্পর্শ করতে চাইলে, ভক্ত বুঝতে পারে না এর তুল্য তপস্যা সে কি করেছে এই জনমে কিংবা আর জনমে? চণ্ডীদাসের পদে রাঁধার মনের এভাবে ধরা দেয়:
‘এ কথা কহিবে সই এ কথা কহিবে,
অবলা এমন তপঃ করিয়াছে কবে?
পুরুষ-পরশমণি নন্দের কুমার,
কী ধন লাগিয়া ধরে চরণে আমার।’
— চণ্ডীদাস
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ১৮৮৯ শিলাইদহে লালনের এই স্কেচটি এঁকেছিলেন
পঞ্চরসের হাঁড়ি ফুঁড়ে মোক্ষলাভ
বৈষ্ণব দর্শনে যে পাঁচটি রসের উল্লেখ আমরা পাই, সেটা ধাপে ধাপে ঈশ্বরকে পাবার রাস্তা বাতলে দেয়। এই রাস্তার সর্বশেষ বা চূড়ান্ত গন্তব্য হলো এই প্রেমের স্তর, বড় মধুর বড় মায়াময় এ রূপ। জীবাত্মা-পরমাত্মার মহামিলনের এই মাধুর্য রসই জীবনে মোক্ষ এনে দেয়। ভগবান যে কেবল প্রেমিক হয়েই ধরা দেন তা নয়, তিনি নানারূপে ভক্তের ভালোবাসা পাওয়ার জন্য আসেন। মাধুর্যরসের এক–দুই ধাপ নিচে নামলে পাওয়া যায় চতুর্থরস, বাল্যলীলা বা বাৎসল্য রস এবং তৃতীয় রস সখ্যরস। এই বিশেষ দুই রস আস্বাদনের নিমিত্ত আজকের এই লেখাটি, যার মাধ্যমে শ্রীকৃষ্ণে-লীলার গুহ্য অর্থ প্রকাশ করে এক মায়াময় ঘোর সৃজিত হয়। গোপাল-যশোদার সম্পর্ক, মান–অভিমান পর্ব, সর্বোপরি মায়ের অপত্যস্নেহে ঈশ্বরের বেড়ে ওঠার পর্বটি কেমন তা নির্ণয় করার পাশাপাশি সখা গোপালের বন্ধুদের সঙ্গে ভাগে–যোগে আহার-বিহারের আলাপ উঠে এসেছে আজকের এই সংক্ষিপ্ত ভাষণে। বালকদের সাথে গরু (ধেনু) চরাতে গিয়ে শিশুসুলভ খেলা—লীলা, লুকালুকি, কাঁধে চড়া, ঝগড়াঝাঁটির সূত্র ধরে মাকে নালিশ করার মধ্য দিয়ে যে কেবল তাঁর বালখিল্য প্রকাশ পেয়েছে তা নয় গৌড় নিতাই হয়ে লালন সাঁইয়ের গোষ্ঠ সংগীতের যে পরম্পরা, তার সুতা ধরে আলাপ চালাতে চালাতে বোঝা যাবে অতি সাধারণের ভেতর দিয়েই ঈশ্বর ধরাধামে প্রকাশিত হন। বৈষ্ণব দর্শনের পঞ্চরস অমোঘ হয়ে ধরা দিয়েছে এই লেখায়। তাই নদীয়া ঢুকে পড়েছে পাশাপাশি বৃন্দাবনকেও রাখা হয়েছে—নইলে পুরোটা আসে না।
অর্থাৎ লেখার মূল বিষয় গোপাল-যশোদা অর্থাৎ কিনা ঈশ্বর-জীবের মধ্যে পাল্য-পালক সম্বন্ধ আর বলাই, শ্রীদাম, সুবল প্রভৃতি বাল্যসখাদের সঙ্গে প্রভুর মিলন পর্ব।
গোষ্ঠগানের তালে তালে আলোচনা বেগ পেয়েছে। এতে দৃশ্যকল্প তৈরির সুযোগ রয়েছে বলে পাঠকের ঘটনা পরম্পরা বুঝতে সহায়ক হবে, আবার লেখাটি সুখপাঠ্যও হবে। গোষ্ঠ গানগুলো গড়ে উঠেছে গোপালের যে বিশেষ পর্ব নিয়ে, সেখানে বাৎসল্য রস আর সখ্যরস মিলেমিশে একাকার হয়ে আছে। পঞ্চরসের দুটি রস যথাক্রমে শান্ত এবং দাস্য—এগুলো অতিক্রান্ত হয়ে ক্রমে ভক্ত উভয়ই সখ্য, বাৎসল্য এবং মাধুর্য—এই তিনটি রসের মধ্য দিয়ে ধাপে ধাপে ঈশ্বরের আরও নিকটবর্তী হতে থাকে। এবং ভক্ত ক্রমে ক্রমে সখারূপে, মাতৃরূপে, প্রেমিকারূপে উপলব্ধি করতে থাকি ঈশ্বর সখার মতন দস্যিপনা, শিশুর মতন অসহায়ত্ব কিংবা প্রেম-পিপাসায় কতটা ব্যাকুল হয়ে থাকেন। স্বয়ং ঈশ্বর ভক্তকে আরও কাছে পাবার নেশায় মাতৃক্রোড়ে শিশুরূপে ধরা দেন।
যামিনী রায়ের আঁকা মা যশোদার কোলে গোপাল
‘গোষ্ঠে চল রে ও নীলমণি’
বাউল সাধনায় গোষ্ঠগান গুরুত্বপূর্ণ অংশ, রিচুয়াল। গোষ্ঠ সংগীত দিয়েই আসলে দিনের সূচনা করেন বাউলরা। সূর্য উদিত হবার আগেই, খানিক আলো–আঁধারিতে পূর্ব দিগন্ত রেঙে ওঠে, সে বেলার নামই গোষ্ঠবেলা। তখন এপার বাংলার সাধুরা সফেদ পোশাকে পরম ভক্তিভরে গোষ্ঠ গান করেন। গরু বা গোধন চরাতে গিয়ে গোপালের কষ্ট কিংবা যশোদার সঙ্গে গোপালের সাময়িক বিচ্ছেদ, উৎকণ্ঠা এবং গোপালকে হারিয়ে রাখালবালকদের শঙ্কা, উদ্বেগ কিংবা বিরহ তাদের গলায় সমগ্র চরাচরজুড়ে স্নিগ্ধ কিন্তু সর্বব্যাপী হয়ে ওঠে।
এই সকল গোষ্ঠগানের রচয়িতা লালনের সঙ্গে গোপালের যেন কিছুটা মিলও রয়েছে। লালন নিজেও গুটিবসন্তে আক্রান্ত হয়ে নদীতে ভেসে এসে মাতা মতিজানের সন্তান হিসেবে বেড়ে ওঠেন। ওদিকে কংসমামার চক্রান্তে শ্রীকৃষ্ণ জন্মদাত্রী মাকে ছেড়ে গোকুলে বেড়ে ওঠেন।
গোষ্ঠ অর্থাৎ রাখালবালকেরা বাড়ি-শস্যজমি পেরিয়ে যে তৃণভূমিতে যান গোচারণে—গোষ্ঠ মূলত তা-ই। আর গোষ্ঠ যিনি রক্ষা করেন, সেই গোপাল। তাই রাখালবালকেরা চান স্বয়ং কৃষ্ণ তাঁদের সঙ্গ করুন। বড় কোনো বিপদে তিনিই তাঁদের ত্রাতা হবেন।
‘লয়ে গোধন গোষ্ঠের কানন
চল গোকুল বিহারী
গোষ্ঠে চল হরি মুরারী
তুই আমাদের সঙ্গে যাবি
বনফল সব খেতে পাবি
আমরা ম’লে তুই বাঁচাবি
তাই তোরে সঙ্গে করি’
— লালন ফকির
রাখালবালক শ্রীদাম, সুবল, বলাই গোপালকে বনফল পেড়ে, সংগ্রহ করে খাওয়াবে, কথা দেয়। তারা কৃষ্ণকে চরণে নূপুর পরে, মোহন চূড়া বেঁধে, বাঁশি নিয়ে প্রস্তুত হতে বলে।
কিন্তু কৃষ্ণকে একই সঙ্গে সখা এবং ঈশ্বর রূপে তারা কি চিনে নিতে পারবে?
গোষ্ঠগানের তালে তালে আলোচনা বেগ পেয়েছে। এতে দৃশ্যকল্প তৈরির সুযোগ রয়েছে বলে পাঠকের ঘটনা পরম্পরা বুঝতে সহায়ক হবে, আবার লেখাটি সুখপাঠ্যও হবে। গোষ্ঠ গানগুলো গড়ে উঠেছে গোপালের যে বিশেষ পর্ব নিয়ে, সেখানে বাৎসল্য রস আর সখ্যরস মিলেমিশে একাকার হয়ে আছে।
‘আজকের মত তোরাই যা রে, গোপাল যাবে না’
কালিয়া নাগ দমনের ছবি। যামিনী রায়ের আঁকা
অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি
তার কি আছে কভু গোষ্ঠ খেলা
ব্রহ্মরূপে সে অটলে বসে
লীলাকারী তার অংশকলা
জন্ম–মৃত্যু যার নাই ভবের পর
সে তো নয় স্বয়ং কভু নন্দলালা
—লালন ফকির
গোপালই ঈশ্বর, যখন তিনি নিতান্ত দুগ্ধপোষ্য শিশু পুতনা রাক্ষুষি বধ করেন। কালিয়ানাগ দমনকারী কৃষ্ণ সাধারণ বালক হয়ে মাতা যশোদার ক্রোড়ে আশ্রয় নেন। ওদিকে মাতা গোপালের মাঝে ঈশ্বর রূপ বিস্মৃত হন। এই ঐশীভাব সম্পর্কে সচেতন থাকলে, বিস্মৃতি না ঘটলে ঈশ্বর দুরতিক্রম্য হয়ে ওঠে। দুষ্টের দমন করতে যার আবির্ভাব তার পায়ে কাঁটা ফুটল কি না, সে চিন্তায় মা আকুল হয়ে ওঠেন। গোপালকে রাখালবালকদের সঙ্গে গোষ্ঠে পাঠিয়ে শঙ্কিত থাকেন মা, পাছে শিশু গোপাল হারিয়ে যায় নাকি কষ্ট পায় ক্ষুধার জ্বালায়। গোপাল নিজেও তার দুর্বলতার কথা, কষ্টের কথা, রাখালবালকদের সঙ্গে হেরে গিয়ে শাস্তি পাবার কথা কেঁদে কেঁদে বললে মায়ের প্রাণ আরও আকুল হয়ে ওঠে। এমনভাবে মাকে গোপাল কাণ্ডজ্ঞানহীন করে তুলতে চান, বাৎসল্য রস ভক্তকে একটি বিশেষ দশায় উপনীত করে রাখে। না হলে যিনি স্বয়ং ঈশ্বর, তাঁকে ননি চুরির দায়ে যশোদা বেঁধে রাখতে পারতেন না। একই ঘটনা ঘটে রাখাল বন্ধু, ভ্রাতাদের সনে। তাঁরাও কানাইয়ের সঙ্গে খেলায় মত্ত হয়ে এঁটো খাইয়ে মিঠা সুখলাভ করেন।
‘বলাই দাদা দয়া নাই প্রাণে
গোষ্ঠে আর যাব না, মাগো
দাদা বলাইয়ের সনে
বড় বড় রাখাল যারা
বসে বসে থাকে তারা
আমায় করে জিন্দা মরা
ক্ষুধাতে প্রাণ আকুল হয় মা
ধেনু রাখার বল থাকে না
বলাই দাদা বোল বোঝে না
কথা কয় হেনে’
—লালন ফকির
শিশু গোপাল গোষ্ঠ সাঙ্গ হলে ঘরে ফেরে। মায়ের চোখে ক্ষুধায় আকুল, ক্লান্ত গোপাল ধরা পড়ে। ভক্ত ঈশ্বরসাধনায় ব্যাপৃত হবেন, এমনধারা চিন্তাই তো আমরা করি। ঈশ্বর তিনি তো উপাস্য, পরম আরাধ্য। কিন্তু মা যশোদার কাছে এসে ঈশ্বর শিশু, যিনি জগতের পালনকর্তা, তিনি নিজেই এখানে পাল্য-পোষ্য।
বল রে বলাই তোদের ধরম কেমন হা রে
গোপালের এমন ক্রন্দনে মা যশোদা নিজেকে আর ধরে রাখতে পারেন না। তিনি রাখাল বালকদের প্রশ্ন করেন, তাদের কি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই, যাঁকে তাঁরা ঈশ্বর জানেন, তাঁকে কী করে এঁটো খাওয়ায়। গোপাল ছোট বলে খেলায় হেরে যায়, শাস্তিস্বরূপ বড় রাখালেরা তখন কাঁধে চড়ে বসে।
বলরে বলাই তোদের ধর্ম
ধর্ম তোদের কেমনি হা রে
তোরা বলিস চিরকাল
রাখাল ঈশ্বর, তবে
গোপালকে মানিস কৈরে
বনে যেয়ে বনফল পাও
এঁটো করে গোপালকে দাও
তোরা ঈশ্বর বলিস যার
স্কন্ধে চড়িস তার
কোন বিচারে
—লালন ফকির
আসলে কাণ্ডজ্ঞান এখানে কেবল যে সখাদেরই নেই, তা নয়। মা যশোদারও নেই। কেননা ঈশ্বর এখানে রইতে চান সাধারণ রাখালবালক হয়ে। ঐশীভাব সুপ্ত না রাখলে কিংবা ভক্ত ঈশ্বরগুণে সচেতন হয়ে উঠলে তার সঙ্গে সখ্য করা যায় না, সন্তানরূপে লালন করা যায় না। যশোদার প্রশ্নের জবাবে রাখালরা বলেন, সখা গোপালের জন্য তাদের মনের যে ভাব, সে ভাব অব্যক্ত রয়ে যায় অস্ফুট থেকে যায়। এ ভাব বলে বোঝানোর নয়। তাঁরা বলেন গোপালের সঙ্গ, তার বাল্যক্রীড়া বড় মিঠা। তার বন্ধুত্ব পাওয়ার বাসনায় পাপ-পুণ্যবোধও লোপ পেয়ে যায়। তাদের স্বীয় কর্মে তাদের দোষ কোথায়? গোপাল যে ভাবের দশায় তাদের উপনীত করে, তারা সেই ভাবের দশায় অঘোর থাকেন।
‘কান্ধে চড়ায় কান্ধে চড়ি
যে ভাব ধরায় সে ভাব ধরি
এসবই বাসনা তারি
বুঝেছি পূর্বে
মিঠার জন্যে এঁটো দিই মা
পাপ-পুণ্যের জ্ঞান থাকে না
গোপাল খেলে হই সান্ত্বনা
পাপ পুণ্য কে ভাবে’
— লালন ফকির
কৃষ্ণ গুপ্ত বৃন্দাবনে গেলে, রাখালবালকেরা বিপদে পড়ে যান। একে প্রিয় সখা, তার ওপর মা যশোদার বারংবার সতর্কবচনের পর এমন কাণ্ড। কী জবাব দেবে বলাই? রোজ যে সময়ে বাড়ি ফেরে, সে সময় বয়ে যাচ্ছে তবু তারা কানাইকে খুঁজে পাচ্ছে না। তখন একে একে বলাইয়ের মনে পড়তে থাকে মা বারবার বলতেন, শ্বাপদসংকুল বনে ভয়ের কতশত কারণ।
‘বনে এসে হারালাম কানাই’
কৃষ্ণ গুপ্ত বৃন্দাবনে গেলে, রাখালবালকেরা বিপদে পড়ে যান। একে প্রিয় সখা, তার ওপর মা যশোদার বারংবার সতর্কবচনের পর এমন কাণ্ড। কী জবাব দেবে বলাই? রোজ যে সময়ে বাড়ি ফেরে, সে সময় বয়ে যাচ্ছে তবু তারা কানাইকে খুঁজে পাচ্ছে না। তখন একে একে বলাইয়ের মনে পড়তে থাকে মা বারবার বলতেন, শ্বাপদসংকুল বনে ভয়ের কতশত কারণ। তার কেবলি মনে হয়, মা গোপালকে তার হাতে তুলে দিয়েছিলেন। তাই সে গোপালকে পেলেই বাড়ি চলে যেতে চায়। পরে কখনো আবার খেলা যাবে।
সকালে যাই ধেনু লয়ে
এই বনে ভয় আছে ভাই
মা আমায় দিয়েছে কয়ে
বলেছিল মা যশোদে
কানাই দিলাম বলাইয়ের হাতে
ভালমন্দ হলে তাতে
— লালন ফকির
এভাবে গোপাল সকল গোপ শিশুর সখা হয়ে সখ্যরসে নিজেকে এবং অন্য গোপবালকদের নিমজ্জিত করেন। এমনকি গোকুলে কৃষ্ণ যে কেবল যশোদাকেই মাতৃরূপে পেয়েছিল, তা নয়। ব্রহ্মা কৃষ্ণের সঙ্গে ঠাট্টাবশত একদিন সমস্ত গোপবালক এবং গো বৎস চুরি করে লুকিয়ে রাখেন। ব্রহ্মা মোটে দুই মুহূর্তকাল পরিমাণ এই কাজটি করেন কিন্তু ব্রহ্মার দুই মুহূর্তকাল পৃথিবীতে দুই বৎসরের সমান। এই দুই বৎসর গোপিনী মাতারা যেন সন্তানের শোকে মুহ্যমান না থাকেন, এমন জায়গা থেকে কৃষ্ণ গ্রামের সমস্ত মায়েদের সন্তান রূপে দীর্ঘ দুই বৎসর কাল অবধি প্রকাশিত হতে থাকেন। এবং গোপিনী মাতাদের সন্তানরূপে নিত্য মমতা, সেবা এবং শাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। এবং গোপিনীরা এই সময় সন্তানদের প্রতি স্বাভাবিক সময় যে বাৎসল্য অনুভব করেন, তার থেকেও ভগবান শ্রীকৃষ্ণকে সন্তানরূপে পেয়ে তার থেকেও বেশি মমতা অনুভব করেন। এভাবে সব বালকের সঙ্গে সখারূপে, বালিকাদের সঙ্গে প্রেমিকরূপে এবং মাতাদের সঙ্গে সন্তানরূপে তিনি প্রকাশিত হন। একই সঙ্গে তিনি প্রেম এবং বিচ্ছেদের মাধ্যমে ভক্তদের চূড়ান্ত রসে নিমজ্জিত করেন।
সখাসমেত যামিনী রায় এঁকেছেন গোষ্ঠের ছবি
‘অনাদির আদি শ্রীকৃষ্ণ নিধি’
আমরা ঈশ্বরকে যতটা না আরাধনা করি, যতটা না কাছে চাই, ভক্তকে কাছে পেতে যেন ঈশ্বরের ব্যাকুলতা তার থেকেও বেশি। যিনি জগতের পালনকর্তা, তিনি উঁচু আসন থেকে ভক্তের প্রার্থনা শুনে কেবল অনুকম্পা বোধ করে তৃপ্ত হন না। বরং হৃদয় দিয়ে ভক্তের হৃদয়কে স্পর্শ করতে চান। সম্পর্কের ছোটত্ব–বড়ত্ব এমন সকল ব্যবধান ঘুচিয়ে, শিশুর অসহায়ত্ব নিয়ে, প্রেমিকের পাগলামিতে বন্ধুত্বের বাঁধনে ধরা দেন তিনি এ ধরাধামে। বাঁধা পড়তে চান, জীবাত্মার সঙ্গে মিলিত হতে চান আবেগের সকল সীমানা অতিক্রম করে। বৈষ্ণব দর্শনে তাই ঈশ্বর সদা সর্বদা জীবের মাঝেই বিরাজমান। ঈশ্বর তাঁর সন্তানের কাছে নানারূপে নানান লীলায় ধরা দেন। বলা যেতে পারে সকলের মাঝেই রয়েছে জীবাত্মা এবং পরমাত্মার সহাবস্থান। এই ভব রূপ সংসারে সন্তান, জীবনসঙ্গী কিম্বা সখা-বন্ধু-পরিজনের কাছে হৃদয়ের সমস্ত প্রেম দিয়েই জীবনের পরমানন্দ খুঁজে নিয়েই মুক্তির আনন্দ খুঁজে নিতে হবে।
একজন সাধারণ মানুষের জীবনে শ্রীকৃষ্ণের এই লীলার গুরুত্ব তবে কী! কেবল অসাধারণের জন্যই কি তার জীবন, প্রেম বা বাল্যক্রীড়া অনুধাবনযোগ্য! প্রতিটা মানুষের জীবনচক্রেই আদতে এই পঞ্চরসের গুরুত্ব রয়েছে। ব্যক্তি যদি শান্ত দশা কিংবা দাস্য দশায় নিজের মন এবং কর্মকে উপনীত করতে না পারে, তবে তার জন্য স্বাভাবিক নির্বিঘ্ন জীবন পাড়ি দেওয়া মুশকিল হয়ে পড়ে। আর এর পরের স্তরে সুখ এবং আনন্দলাভ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জীবনচক্রের ভিন্ন ভিন্ন স্তরে জীবন আকাঙ্ক্ষা ভিন্নতা পায়। ভিন্ন ভিন্ন সময় সে ভিন্ন ভিন্ন রূপে নিজেকে প্রকাশ করতে চায়। কখনো বন্ধু, কখনো প্রেমী, কখনোবা সন্তানের কাছে ব্যক্তি নিজেকে নিবেদন করতে চায় নিঃশর্ত ভালোবাসা নিয়ে। বন্ধুত্ব উপভোগ করতে চায়, প্রেমীর চরণ স্পর্শ করতে চায় কিংবা ছোট্ট শিশুকে বুকে টেনে সস্নেহ বন্ধনে আটকে থাকতে চায়। আর এর অন্যথা হলে বিরহ-বিচ্ছেদে মন ব্যাকুল হয়ে ওঠে। এই ব্যাকুলতাও ব্যক্তিজীবনের আরেক অবিচ্ছেদ্য বা বলা যেতে পারে স্বাভাবিক অংশ।
অক্টোবর ১৭, ২০২৬
মির্জাপুরে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের আরতিতে মুগ্ধ দর্শনার্থীরা
মির্জাপুরে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের আরতিতে মুগ্ধ দর্শনার্থীরা
আজ শনিবার মহাসপ্তমীর সন্ধ্যায় তাঁদের গান ও আরতির পরিবেশনায় মুখর হয়ে ওঠে কুমুদিনী প্রাঙ্গণ।
অক্টোবর ১৭, ২০২৬
রুটিন কাজ ছাড়া রিহ্যাবের অন্যান্য কার্যক্রম বন্ধের নির্দেশ
রুটিন কাজ ছাড়া রিহ্যাবের অন্যান্য কার্যক্রম বন্ধের নির্দেশ
আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
অক্টোবর ১৭, ২০২৬
দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন
দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন
শুধু মানবিক যুক্তি এবং সামাজিক পরামর্শ সবসময় কার্যকর হয় না; বরং আল্লাহর কাছে একনিষ্ঠ প্রার্থনাই পারে ক্ষয়ে যাওয়া ভালোবাসাকে পুনরায় সঞ্জীবিত করতে।
অক্টোবর ১৭, ২০২৬
তিন বান্ধবীর দুইজন হাঁটতে গিয়েছিলেন, আরেকজন ফিরলেন লাশ হয়ে
তিন বান্ধবীর দুইজন হাঁটতে গিয়েছিলেন, আরেকজন ফিরলেন লাশ হয়ে
একজন প্রত্যক্ষদর্শী জানান তিনি যখন সকাল ছয়টার পরে রিসোর্ট থেকে হাঁটতে বের হয়েছিলেন তখনও সবকিছু স্বাভাবিক ছিল। তারা যখন ফিরে এসেছেন রিসোর্টের সামনে তখন দেখেছেন আগুন একটু একটু করে ছড়াচ্ছে। একটুপরে প্রথমে একটি বড় বিস্ফোরণ এবং আরো কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন আগুন চারদিকে আরো ছড়িয়ে পড়ে।
অক্টোবর ১৭, ২০২৬
মক্কায় মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে?
মক্কায় মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে?
জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ওই দুজনের আটক, বিচার ও শাস্তি কার্যকরের বিষয়ে কোনো তথ্যই সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেনি। কিন্তু সংবাদ মাধ্যম থেকে জানার পর বাংলাদেশের দিক থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে, যদিও তার কোনো জবাব এখনো পাওয়া যায়নি।
অক্টোবর ১৭, ২০২৬
জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প
জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিরোধ আরও গভীর হওয়ার প্রেক্ষাপটে, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার দুই দিন আগেই আটকে দিয়েছেন।
অক্টোবর ১৭, ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে অন্তত ১০ জনের মৃত্যু, আরো যা জানা যাচ্ছে
কক্সবাজারে রিসোর্টে আগুনে অন্তত ১০ জনের মৃত্যু, আরো যা জানা যাচ্ছে
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
অক্টোবর ১৭, ২০২৬
'আমি জানতাম না যে ঘুমের মধ্যে আমার সঙ্গী আমাকে ধর্ষণ করছিল'
'আমি জানতাম না যে ঘুমের মধ্যে আমার সঙ্গী আমাকে ধর্ষণ করছিল'
অ্যাডেল ওভারটন ১৩ বছর ধরে স্টিভেন উডেনের সাথে থাকার পর জানতে পারেন যে, সে তাকে অনেকদিন ধরে ঘুমের মধ্যে ধর্ষণ করে আসছিল।
অক্টোবর ১৭, ২০২৬
নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি?
নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি?
কেটি জাকারাইয়ার এত দ্রুত বিদায় ট্রাম্পের হোয়াইট হাউজের প্রেস টিমে সবচেয়ে কম সময়ের মধ্যে দায়িত্ব ছাড়ার ঘটনা। ট্রাম্পের প্রথম মেয়াদে অ্যান্থনি স্কারামুচ্চি হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে মাত্র ১০ দিন দায়িত্ব পালনের পর পদ ছেড়েছিলেন।
অক্টোবর ১৭, ২০২৬
ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন?
ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন?
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের রাজধানীসহ অন্যান্য প্রধান শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে, যাতে স্কুল, হাসপাতাল, হোটেল, ডেটা সেন্টার, ট্রেন ও সেতুসহ বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
অক্টোবর ১৭, ২০২৬
ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি
ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি
বাংলাদেশের উত্তরাঞ্চলের চরের সাধারণ কৃষকরা জানান, সার পেতে এরকম সমস্যা গত দশ-পনেরো বছরে হয়নি। চলতি বছর অগাস্টে কুড়িগ্রাম জেলায় গুদাম থেকে সার লুটের ঘটনাও ঘটেছে।
অক্টোবর ১৭, ২০২৬
উড়ন্ত শুরু করে ফিরলেন তানজিদ তামিম, হতাশ করলেন সৌম্য-শান্ত
উড়ন্ত শুরু করে ফিরলেন তানজিদ তামিম, হতাশ করলেন সৌম্য-শান্ত
সৌম্যর বিদায়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবে ব্যাট চালিয়ে যান তামিম। ৭ম ওভারেই দলীয় অর্ধশতক রান পূর্ণ করে লাল-সবুজের প্রতিনিধিরা।
অক্টোবর ১৭, ২০২৬
লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু
লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু
ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, পুরো মন্দির এলাকা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকায় দুর্ঘটনার সঠিক কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাত আটটার দিকে নিহত কামাল হোসেনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে রায়পুর থানা-পুলিশ।
অক্টোবর ১৭, ২০২৬
বিলে ভাসছিল স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ, উদ্ধার করল পুলিশ
বিলে ভাসছিল স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ, উদ্ধার করল পুলিশ
গাজীপুরের পূবাইল এলাকায় একটি বিল থেকে স্কুল ড্রেস পরা এক অজ্ঞাত কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অক্টোবর ১৭, ২০২৬
বিমানের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
বিমানের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
যাত্রীদের সুবিধার্থে এরই মধ্যে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। এ ব্যবস্থা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আগামী ১৯ অক্টোবর, সোমবার থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে।
অক্টোবর ১৭, ২০২৬
ভোলার শিশুদের হাতে বই-খাতার বদলে জাল-বৈঠা
ভোলার শিশুদের হাতে বই-খাতার বদলে জাল-বৈঠা
শৈশব একটি শিশুর পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার সময়। এ বয়সে বই-খাতা হাতে নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, স্বপ্ন দেখার কথা ভবিষ্যৎ নিয়ে। কিন্তু ভোলার উপকূলীয় চরাঞ্চলের অনেক শিশুর জীবনে শৈশবের সেই স্বাভাবিক চিত্র নেই।
অক্টোবর ১৭, ২০২৬
কলকাতায় দুর্গোৎসবে প্রবল ভিড়ে পদপিষ্ট শতাধিক, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা
কলকাতায় দুর্গোৎসবে প্রবল ভিড়ে পদপিষ্ট শতাধিক, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পূজায় বড় অঘটন ঘটলো। শনিবার সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান এলাকায় মন্ডপ ভেঙে পড়ার আশঙ্কায় হুড়াহুড়ির মধ্যে পদপিষ্ট হয়েছে শতাধিক মানুষ। অন্তত ২৫ জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে । এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অক্টোবর ১৭, ২০২৬
ভোলায় প্রবাসী বিজেপি নেতার বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ
ভোলায় প্রবাসী বিজেপি নেতার বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত নুরুল হক মুন্সী জামে মসজিদের জমির সীমানা নিয়ে এ বিরোধের সূত্রপাত। মসজিদ কমিটির সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় মসজিদের সীমানা নির্ধারণ করে সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে, পরে মনির হোসেন লোকজন নিয়ে এসে ওই সীমানাপ্রাচীর ভেঙে ফেলেন এবং জায়গাটি নিজের বলে দাবি করেন।
অক্টোবর ১৭, ২০২৬
দারিদ্র্য ও বৈষম্য বাড়ছে, সংস্কার ছাড়া অর্থনীতির উত্তরণ কঠিন
দারিদ্র্য ও বৈষম্য বাড়ছে, সংস্কার ছাড়া অর্থনীতির উত্তরণ কঠিন
পিপিআরসির জাতীয় প্রতিনিধিত্বমূলক জরিপ অনুযায়ী, দেশে মাঝারি দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ২৭ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে চরম দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৩৫ শতাংশে পৌঁছেছে। পাশাপাশি ব্যয়ভিত্তিক জিনি সহগ বেড়ে শূন্য দশমিক ৪৩৬ হয়েছে, যা আয় ও ভোগের বৈষম্য বৃদ্ধির ইঙ্গিত দেয়।
অক্টোবর ১৭, ২০২৬