নিখোঁজের ১০ ঘণ্টা পর বাবাকে ফিরে পেলেন মেঘলা

দীর্ঘ ৯-১০ ঘণ্টার খোঁজাখুঁজির পর অবশেষে বাবাকে ফিরে পেয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা।

এলপিজি নিয়ে ভোগান্তি, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপদেষ্টা

সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার। সরবরাহে কিছুটা ঘাটতির কারণে বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত...

এলপিজি নিয়ে ভোগান্তি, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপদেষ্টা
এনভিডিয়া কেলেঙ্কারির কেন্দ্রে থাকা অ্যালিস হুয়াং আসলে কে?

অ্যালিস হুয়াং এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চিপ কোম্পানিকে ঘিরে তৈরি হওয়া কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে অভিযোগ—তিনি আসলে কে?

এনভিডিয়া কেলেঙ্কারির কেন্দ্রে থাকা অ্যালিস হুয়াং আসলে কে?
বিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পুরোনো উড়োজাহাজ কেনা, রাজস্ব ফাঁকি, লোকসানি রুট পরিচালনা ও বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।

বিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় যাওয়ার তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

স্বাস্থ্য খাতকে চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় যেতে হবে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, শুধু সাময়িক সংকট মোকাবিলা বা ‘ফায়ার ফাইটিং’ করে টেকসই স্বাস্থ্য ব্...

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় যাওয়ার তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বড় কঠিন: বিদ্যুৎমন্ত্রী

অনেকে মনে করতে পারেন, মন্ত্রিত্ব অনেক আরামের। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বড় কঠিন। রাত ২টার সময়ও আমাদের কাছে খবর আসে, অমুক কাজটি হয়েছে কি না।

তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বড় কঠিন: বিদ্যুৎমন্ত্রী
কুষ্টিয়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে পুলিশের অভিযান, আটক ২৪

কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।

কুষ্টিয়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে পুলিশের অভিযান, আটক ২৪

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্বের অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্বের অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন

বাংলাদেশকে একটি অনন্য মডেল হিসেবে বিবেচনায় নিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের (জনমিতিক লভ্যাংশ) পূর্ণ সুবিধা নেওয়া গেলে ভবিষ্যতের সঠিক নীতি ও দক্ষতা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ নিজের পাশাপাশি বিশ্বের অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপেতিয়ান এবং চিফ ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে এলে জহির উদ্দিন এ কথা বলেন।

সাক্ষাৎকালে জহির উদ্দিনের আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা কীভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায় এবং সে জন্য সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

জহির উদ্দিন বলেন, জনসংখ্যা এমন একটি খাত, যার প্রভাব বহু বছর পরে অনুভূত হয়। ফলে বর্তমান পরিস্থিতির দূরদর্শী পাঠ ও রূপান্তর বোঝার সক্ষমতা ভবিষ্যতের উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধান নিয়ামক হবে। পাশাপাশি বাংলাদেশের এই জ্ঞান ও অভিজ্ঞতা বৈশ্বিক জনসংখ্যার বৈচিত্র্যময় আলোচনাকে সমৃদ্ধ করবে। বিশ্বব্যাপী উদীয়মান নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।

রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরেন জহির উদ্দিন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অভিজ্ঞতা, সংকট মোকাবিলার অগ্রগতি ও শিক্ষা ভবিষ্যতের যেকোনো বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জহির উদ্দিন জানান, তিনি তাঁর আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সংসদ সচিবালয়ের পক্ষে আলোচনায় অংশ নেবেন। বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ইউএনএফপিএর সঙ্গে সহযোগিতার বিষয় তিনি তুলে ধরবেন।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল ভবিষ্যতে বাংলাদেশের এসব উন্নয়ন ও দক্ষতাবৃদ্ধিমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন জহির উদ্দিন।

নভেম্বর ১০, ২০২৬
‘ঘুম থেকে উঠে দেখি, লাইব্রেরিতে দাউ দাউ করে আগুন জ্বলছে’
‘ঘুম থেকে উঠে দেখি, লাইব্রেরিতে দাউ দাউ করে আগুন জ্বলছে’

নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা আবাসিক এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দোতলার লাইব্রেরিতে গিয়ে আজ মঙ্গলবার সকালে এমন দৃশ্য চোখে পড়ে। আগুনে কক্ষটির প্রায় সবকিছু পুড়ে গেছে।

নভেম্বর ১০, ২০২৬
সংসদ শুরু হতেই নিষিদ্ধ ছাত্রলীগ প্রসঙ্গ তুললেন এমপি, থামালেন স্পিকার
সংসদ শুরু হতেই নিষিদ্ধ ছাত্রলীগ প্রসঙ্গ তুললেন এমপি, থামালেন স্পিকার

সংসদ শুরু হতেই নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার ও হলুদ সাংবাদিক প্রসঙ্গ তুলেছেন একজন সংসদ সদস্য। এ সময় তাঁকে থামিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কী বললেন? বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ১০, ২০২৬
চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা
চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।

নভেম্বর ১০, ২০২৬
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বিস্ফোরণ, আগুন
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বিস্ফোরণ, আগুন

মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, রাত ১২টার দিকে কে বা কারা ককটেল নিক্ষেপ করে চলে যায়। দায়িত্বরত নিরাপত্তাকর্মী এ সময় আগুন নিয়ন্ত্রণে আনেন।

নভেম্বর ১০, ২০২৬
‘আমরা পালাইনি’
‘আমরা পালাইনি’

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।

নভেম্বরের শুক্রবারের সকালটা শুরু হয়েছিল একটু হেলেদুলে। কিছুটা অলস, ঘুমকাতুরে কুয়াশার মতো। অন্য দিনগুলোয় দম ফেলার ফুরসত মেলে না। তবে সেদিন সময় একটু ধীরেই চলছিল। পৃথিবীও যেন কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সকালের প্রথম দফার কাজ শেষ। টেবিলে নাশতা এসেছে। থালায় দুটো রুটি, সবজি আর ডিম। মাইক্রোওয়েভে গরম করা খাবার থেকে তখনো হালকা ধোঁয়া উঠছে। ইলেকট্রিক কেটলিতে চা বসানো হয়েছে। নাশতা সেরে চা পানের আয়োজন।

তখনই আমাদের একজন বলে উঠল, ‘আজ খবরের বড় খরা।’

‘এই সেরেছে!’ আরেকজন বলে উঠল।

আমাদের বার্তাকক্ষে একটা অদ্ভুত ঘটনা প্রায়ই ঘটে। কেউ খবরের খরার কথা বললেই সেদিন ‘খবরের ঝড়’ বয়ে যায়। এক মুহূর্তের জন্যও চেয়ার ছাড়ার উপায় থাকে না। তাই কথাটা শুনে আমরা পরস্পরের দিকে তাকালাম। সবার চোখেমুখে একই প্রশ্ন, তবে কি কোনো ‘ঝড়ের’ পূর্বাভাস?

এমন ভাবনার মধ্যেই চায়ের কাপ হাতে নিয়েছি। ঠোঁটের কাছে তুলেছি মাত্র। চুমুকও দেওয়া হয়নি। ঠিক তখনই প্রচণ্ড ঝাঁকুনি। আমরা বহুতল ভবনের ১২ তলায়। কিন্তু মনে হলো, গাছের মগডালে বসে আছি। আর নিচ থেকে কেউ বুনো শক্তিতে একনাগাড়ে গাছটাকে ঝাঁকাচ্ছে। টেবিলটা এমনভাবে কেঁপে উঠল যেন সেটি কোনো আসবাব নয়; বরং এক জলজ্যান্ত প্রাণী; যে হঠাৎ চমকে উঠে গা ঝাড়া দিচ্ছে। কাপের চা ছলকে উঠল। ভীষণ জ্বরের রোগীর মতো থরথর করে কাঁপতে লাগল পানির বোতলটি। মাথার ওপরের বাতিগুলো দুলছে। ঠিক যেমন দোলে ঝড়ের রাতে উত্তাল সমুদ্রে পুরোনো জাহাজের লন্ঠন। মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম, এটা সাধারণ কোনো কম্পন নয়।

ভূমিকম্প!

শব্দটা আপনা থেকেই মুখ দিয়ে বেরিয়ে এল। বুকের ভেতরটা ধক করে উঠল। কী করতে হবে, কোথায় যেতে হবে, এসব ভাবার আগেই অজান্তে মুখে চলে এল দোয়া। অনর্গল পড়ে যাচ্ছি।

চোখের সামনে দেখছি, সহকর্মীরা যে যার মতো ছুটছে। কেউ কারও দিকে তাকাচ্ছে না। এমনকি কে কোথায় যাচ্ছে, তা-ও যেন কারও খেয়াল নেই। প্রত্যেকেই আপন প্রাণ বাঁচাতে ব্যস্ত।

অথচ আমরা তিনজন তখনো নিজ নিজ চেয়ারে বসে আছি। জগদ্দল পাথরের মতো।

ভূমিকম্পের সময় ১২ তলা থেকে নিচে নামতে যাওয়াও ঝুঁকিপূর্ণ। তা ছাড়া মৃত্যু যদি আসেই, পালিয়ে কি বাঁচা যায়? মুনীর চৌধুরী লিখে গেছেন, ‘মরণ যেখানে বাসা বেঁধেছে তার নাম কারাগার নয়।’

হতবিহ্বলতার মধ্যেই শিফট ইনচার্জ বললেন, ‘দ্রুত নিউজ লিখে ফেলো।’

ভূমিকম্পের রেশ তখনো কাটেনি। বারবার ওপরে তাকিয়ে দেখছি ঝুলন্ত বাতিগুলো ছিঁড়ে মাথায় পড়ে কি না।

ভয়ে শক্ত হয়ে যাওয়া আঙুলগুলো এবার নড়তে শুরু করল। মুখে বিড়বিড় করে দোয়া পড়ছি, অন্যদিকে কি-বোর্ডে চলছে আঙুল। একদিকে বেঁচে থাকার আকুতি, অন্যদিকে ভূমিকম্পের খবর দ্রুত পাঠকের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ওয়েবসাইটে ভূমিকম্পের তথ্য পাওয়া গেল। সময়, মাত্রা ও কেন্দ্রস্থলের তথ্য দিয়ে তৈরি হলো খবর। বার্তাকক্ষে দ্রুত কাজ করার অভ্যাস আমাদের আছে। প্রতিটি মুহূর্তের মূল্য আমরা জানি। কিন্তু সেদিনের পরিস্থিতি ছিল অন্য রকম। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছিল। একই সঙ্গে সামলাতে হচ্ছিল নিজেদের।

২০২৫ সালের ২১ নভেম্বর, শুক্রবার। সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি হয়েছিল। ঠিক তিন মিনিট পর, সকাল ১০টা ৪১ মিনিটে প্রথম আলোর ওয়েবসাইটে খবরটি প্রকাশিত হয়। এক লাফে বেড়ে যায় পাঠকসংখ্যা।

মাত্র তিন মিনিট। ঘড়ির হিসাবে সময়টা সামান্য। কিন্তু সেই তিন মিনিটে কত কিছু হয়ে গেল!

মাথার ওপরের বাতিগুলো তখনো পুরোপুরি স্থির হয়নি। চারপাশের আতঙ্কও কাটেনি। তবে সবার আগে খবরটি প্রকাশ করতে পেরে আমরা কিছুটা স্বস্তি পেলাম। কিন্তু সেই অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হলো না। বিভিন্ন জায়গা থেকে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করল। ভূমিকম্প-বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার তাৎক্ষণিকভাবে জানালেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভূমিকম্পের ঝাঁকুনি ছিল এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। ভূমিকম্পের খবরাখবর নিয়ে আমরা তখন ব্যতিব্যস্ত। এমন সময় শিফট ইনচার্জের মুঠোফোন বেজে উঠল। ফোন করেছেন সম্পাদক। তিনি আমাদের খোঁজখবর নিচ্ছিলেন।

শিফট ইনচার্জ বললেন, ‘আমরা তিনজন আছি। আমরা পালাইনি। ভূমিকম্পের সময় অফিসেই ছিলাম। নিউজ উঠে গেছে।’ কথাগুলো বলার সময় শিফট ইনচার্জের মনে কী চলছিল, জানি না। কিন্তু তাঁর বলা দুটি শব্দ আজও মনে গেঁথে আছে: ‘আমরা পালাইনি।’

নভেম্বর ১০, ২০২৬
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ২০২৫-২০২৬
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ২০২৫-২০২৬

দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ায় প্রথম আলো ট্রাস্ট। সারা দেশে প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিলের মাধ্যমে অব্যাহত রাখে এই কাজ। এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু করে ২৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সারাদেশে ৩৪ টি জেলার ৩৭টি স্থানে ৮ হাজার ৩৬০টি কম্বল বিরতণ করা হয়েছে।কম্বল বিতরণ কার্যক্রমে সারাদেশে সহযোগিতা করেছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় মোট ২৪০ জন দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ২৫০টি কম্বল বিতরণ করা হয়। শ্রীমঙ্গলের আমরাইলছড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁদের হাতে প্রথম আলো ট্রাস্টের কম্বল তুলে দেওয়া হয়।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঘুঘুডাঙ্গা বাজার এলাকায় আড়াই শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন দিনাজপুর প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

নওগাঁর পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের বোরাম খেলার মাঠে ২৭০ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়।

লালমনিরহাট সদরের মোগলহাটের কর্ণপুর গ্রামে ইটাপোতা উচ্চবিদ্যালয় মাঠে ২৩৫ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বলগুলো দিয়ে সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

চুয়াডাঙ্গার হিজলগাড়ি বহুমুখী কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থী ও আশপাশের এলাকায় ২৪০ জন শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল। কম্বলগুলো দিয়ে সহযোগিতা করেছে ইলেক্ট্রোমার্ট লিমিটেড।

. কিশোরগঞ্জে হাওরাঞ্চলের শীতার্ত ও সুবিধাবঞ্চিত ২৪০ জনকে শনিবার প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ২৫০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়নের হরিণ চওড়া মাঝের চরে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্রে প্রথম আলো ট্রাষ্টের সহায়তায় আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর সৌজন্যে ১৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

প্রথম আলো ট্রাস্ট সুন্দরবন–সংলগ্ন উপকূলীয় উপজেলা দাকোপের দুর্যোগকবলিত সুতারখালী গ্রামের শীতার্ত ৫০ মানুষের হাতে কম্বল বিতরণ করে।

নভেম্বর ১০, ২০২৬
পদ্মা সেতুর টোল প্লাজায় গভীর রাতে অবরোধ, ককটেল বিস্ফোরণ
পদ্মা সেতুর টোল প্লাজায় গভীর রাতে অবরোধ, ককটেল বিস্ফোরণ

পদ্মা সেতুর টোল প্লাজায় গভীর রাতে অবরোধ, ককটেল বিস্ফোরণ

নভেম্বর ১০, ২০২৬
গোপালগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ, যানবাহনে আগুন
গোপালগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ, যানবাহনে আগুন

বাংলাদেশে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে সৌদি আরবের সাথে চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১০, ২০২৬
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

নভেম্বর ১০, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

নভেম্বর ১০, ২০২৬
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

নভেম্বর ১০, ২০২৬
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।

নভেম্বর ১০, ২০২৬
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিত আতঙ্ক সৃষ্টির চেষ্টা?
ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিত আতঙ্ক সৃষ্টির চেষ্টা?

রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?

নভেম্বর ৯, ২০২৬
জিল বাংলার গুদামে পড়ে আছে ৪৭ কোটি টাকার চিনি-চিটাগুড়
জিল বাংলার গুদামে পড়ে আছে ৪৭ কোটি টাকার চিনি-চিটাগুড়

২০২৫-২৬ অর্থবছরের মাড়াই মৌসুমে ৮৪ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৬৮ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে মাত্র ১ হাজার ৮৬৮ মেট্রিক টন। অবিক্রিত আছে ৩ হাজার ৫০০ মেট্রিক টন চিনি, যার দাম ৪৫ কোটি ২২ লাখ টাকা। এছাড়া ৯০০ মেট্রিক টন চিটাগুড়ের দাম ২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে অবিক্রিত পণ্যের দাম দাঁড়িয়েছে ৪৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা।

নভেম্বর ১০, ২০২৬
খুলনায় ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু
খুলনায় ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু

খুলনায় ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার  উদ্বোধন করা হয়।

নভেম্বর ১০, ২০২৬
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৮
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৮

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৮ জনের মৃত্যু হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ‘ঘুমায় প্রক্টর-ভিসি’ স্লোগানে শিবিরের বিক্ষোভ
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ‘ঘুমায় প্রক্টর-ভিসি’ স্লোগানে শিবিরের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

নভেম্বর ১০, ২০২৬
আশুলিয়ায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২০ কারখানায় ছুটি
আশুলিয়ায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২০ কারখানায় ছুটি

মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
কুষ্টিয়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে পুলিশের অভিযান, আটক ২৪
কুষ্টিয়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে পুলিশের অভিযান, আটক ২৪

কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।

নভেম্বর ১০, ২০২৬
তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বড় কঠিন: বিদ্যুৎমন্ত্রী
তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বড় কঠিন: বিদ্যুৎমন্ত্রী

অনেকে মনে করতে পারেন, মন্ত্রিত্ব অনেক আরামের। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বড় কঠিন। রাত ২টার সময়ও আমাদের কাছে খবর আসে, অমুক কাজটি হয়েছে কি না।

নভেম্বর ১০, ২০২৬
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় যাওয়ার তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় যাওয়ার তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

স্বাস্থ্য খাতকে চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় যেতে হবে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, শুধু সাময়িক সংকট মোকাবিলা বা ‘ফায়ার ফাইটিং’ করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

নভেম্বর ১০, ২০২৬