বাংলাদেশ

জিপিএ–৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থী ও চা–দোকানি মা-বাবাকে সংবর্ধনা

অক্টোবর ২৭, ২০২৬
জিপিএ–৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থী ও চা–দোকানি মা-বাবাকে সংবর্ধনা
জিপিএ–৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থী ও চা–দোকানি মা-বাবাকে সংবর্ধনা

এসএসসিতে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ ১৩৫ জন কৃতী শিক্ষার্থী ও তাঁদের চা–দোকানি বাবা–মাকে সংবর্ধনা দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’। ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬

তাঁদের সবার বাবা–মা পেশায় চা–দোকানি। অভাব–অনটনের মধ্যেই লেখাপড়া চালিয়ে গেছেন। এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জিপিএ–৫ পেয়ে। সারা দেশের এরকম ১৩৫ জন কৃতী শিক্ষার্থী ও তাঁদের বাবা–মাকে সংবর্ধনা দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’।

মঙ্গলবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের বাবা ও মায়েদের গলায় পরিয়ে দেওয়া হয় মেডেল।

অনুষ্ঠানে ১৩৫ জন শিক্ষার্থীকে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও এককালীন শিক্ষাবৃত্তির অর্থ। এ ছাড়া তাঁদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী দুই বছর শিক্ষাসহায়তা দেওয়ার অঙ্গীকারও করেছে ব্র্যান্ডটি। এ উদ্যোগের আওতায় কৃতী শিক্ষার্থীরা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুলে’র এইচএসসি প্রস্তুতিমূলক একাডেমিক কোর্স করার সুযোগ পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক। এ ছাড়া উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান, সিনিয়র জেনারেল ম্যানেজার (অডিট) সাজ্জাদ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মো. মাহবুবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অর্জুন চন্দ্র নাথ, আব্দুর রহিম শেখ এবং রতন মজুমদারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তমা রশিদ।

অতিথি ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কৃতী শিক্ষার্থী ও তাঁদের চা–দোকানি মা–বাবাদের একাংশ। ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, ‘জীবনে বড় হওয়ার জন্য শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়। প্রয়োজন স্বপ্ন দেখা, পরিশ্রম করা এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার সাহস। তোমাদের অনেকের পরিবার হয়তো নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে জীবনযাপন করে। কিন্তু সেই সীমাবদ্ধতা যেন তোমাদের স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। নিজেদের যোগ্যতা ও অধ্যবসায়ের মাধ্যমে তোমরা পরিবার ও সমাজের জন্য গর্ব বয়ে আনবে—এটাই প্রত্যাশা।’

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকার বলেন, ‘বাণিজ্যিক পরিকল্পনার বাইরেও নাম্বার ওয়ান ব্র্যান্ড গ্রাহকদের জন্য নানা কাজ করে। তারই অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক গ্রাহকদের অনুপ্রেরণা দিতে এ আয়োজন। চা–দোকানিদের সন্তানদের অর্জনই আমরা উদ্যাপন করতে চেয়েছি, যাতে তাঁরা সৎ, দক্ষ ও মানবিক নাগরিক হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারেন।’

চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান বলেন, ‘আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এ উদ্যাপন শুধু আজকের আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। উচ্চমাধ্যমিকের দুই বছরসহ শিক্ষার পরবর্তী ধাপ পর্যন্ত আমরা তাঁদের সঙ্গে থাকব। কারণ, অনেক শিক্ষার্থীকে উচ্চশিক্ষা নেওয়ার আগেই ঝরে পড়তে দেখা যায়।’

শিক্ষার্থীদের উদ্দেশে আয়মান সাদিক বলেন, ‘এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে তোমরা নিজেদের মেধার পরিচয় দিয়েছ। এবার এই অর্জনকে পরবর্তী ধাপে নিয়ে যেতে হবে। নিয়মিত পড়াশোনা, পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি এবং নিজের ওপর বিশ্বাস রাখলে এইচএসসিতে ভালো করতে পারবে। তোমাদের শিক্ষাযাত্রায় নাম্বার ওয়ানের এই সহায়তা যেন কাজে লাগে, সেটাই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানের অতিথি ‘লিলিপুট ফারহান’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক বলেন, ‘তোমাদের দেখে মনে হচ্ছে, আমি যদি আমার মা-বাবাকে এভাবে সম্মানিত করার সুযোগ পেতাম, ভালো লাগত।’

তাঁদের চোখে স্বপ্ন, মুখে সাফল্যের হাসি

জয়পুরহাটের কালাই উপজেলা থেকে বাবাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে এসেছে নুসরাত জাহান। প্রথম আলোকে তিনি বলেন, ‘আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। বাবাকে ধন্যবাদ, তাঁর অক্লান্ত পরিশ্রমের কারণেই আমি নির্ভার থেকে পড়াশোনা চালিয়ে যেতে পেরেছি। এমন সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের সাফল্য উদ্যাপনের জন্য নাম্বার ওয়ানকে ধন্যবাদ।’

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী শাহাদাত হোসেনের বাবা জহির উদ্দিন প্রধান বলেন, ‘আজ আমি খুব খুশি। আমার ছেলের রেজাল্ট শোনার পর যতটা আনন্দ পেয়েছিলাম, আজকের অনুষ্ঠানে এসে ততটাই আনন্দ লাগছে।’

কক্সবাজারের বায়তুশ শরফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী দিয়া চৌধুরী বলেন, ‘নাম্বার ওয়ানের এই আয়োজন আমাদের জন্য অনেক উৎসাহের। এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য দুই বছরের শিক্ষাসহায়তা পাওয়ার সুযোগ আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি ভালোভাবে পড়াশোনা শেষ করে নিজের পরিবার ও দেশের জন্য কিছু করতে চাই।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’ দীর্ঘদিন ধরে ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য বাজারজাত করে আসছে। প্রান্তিক পর্যায়ের চা–দোকানিদের সঙ্গে ব্র্যান্ডটির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এরই অংশ হিসেবে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’ শীর্ষক আয়োজন করা হয়।

২০২৪ সাল থেকে শুরু হওয়া আয়োজনটি এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো। গত দুই বছরে ১৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে, যাঁরা এখন দেশের বিভিন্ন নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন।

Prothomalo

View more
নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে
নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত একটি গাড়ি মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন চিত্রনায়ক মান্নার পরিবারের ব্যবস্থাপক মো. মামুন মণ্ডল (২৯) ও টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারী (৩৭)।

আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিত্রনায়ক মান্না ২০০৮ সালে মারা যান। তাঁর ব্যবহৃত এই গাড়ি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেটি মেরামতের উদ্যোগ নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। আসামিরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগাননি। বুধবার তাঁদের জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. ইয়াউর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখা প্রয়োজন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার গ্যারেজে গাড়িটি রাখা ছিল। ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন মান্নার স্ত্রী। গাড়িটি থেকে তেল চুইয়ে পড়ার কারণে বাড়ির কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। তখন মান্নার স্ত্রী তাঁর ব্যবস্থাপক মামুনকে গাড়িটি বাইরে কোনো ওয়ার্কশপে নিয়ে মেরামতের নির্দেশ দেন। কিন্তু মামুন সেই নির্দেশ না মেনে সোমবার টেকনিশিয়ান সোহেলকে নিয়ে গ্যারেজের ভেতরেই কাজ শুরু করেন।

সোমবার সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে গাড়িটিতে আগুন লেগে যায়। এতে মান্নার ব্যবহৃত গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশে থাকা আরেকটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ভবনের গ্যারেজ, বৈদ্যুতিক তার, সিসিটিভি ক্যামেরা, গেটের শাটারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায় এবং ভবনের বিভিন্ন অংশের কাচ ভেঙে যায়। এতে আনুমানিক ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভবনের ব্যবস্থাপক মো. গাজি মানিক মিয়া মঙ্গলবার সকালে ভাটারা থানায় মামলা করেন। এরপর বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মামুন ও সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়িটি প্রায় দেড় বছর ধরে পড়ে ছিল। গাড়িটি বাইরে নিয়ে মেরামত করার কথা থাকলেও তাঁরা মেকানিক ডেকে ভবনের ভেতরেই কাজ করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

অক্টোবর ২৮, ২০২৬
ডিজিটাল খাতে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
ডিজিটাল খাতে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ ও শিল্পোদ্যোক্তারা অংশ নেন।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চলে নির্ভরযোগ্য, নিরাপদ, উচ্চগতির ও সাশ্রয়ী ডিজিটাল সংযোগ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে আধুনিক টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করতে হবে।

নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। একই সঙ্গে তিনি সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে ফকির মাহবুব আনাম আরও বলেন, সরকার, দেশীয় শিল্পপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক প্রযুক্তি অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান বলেন, ডিজিটাল অবকাঠামো এখন আর কোনো বিলাসিতা নয়; বরং সমৃদ্ধ, বিনিয়োগবান্ধব ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার অন্যতম প্রধান ভিত্তি।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মামুনুর রশীদ ভূঞা জানান, জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই নীতিমালার খসড়া চূড়ান্ত করা হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট জেসন উ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব সাইদা আফরোজ।

অক্টোবর ২৮, ২০২৬
ওলামা অ্যালায়েন্সের ভারপ্রাপ্ত সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ
ওলামা অ্যালায়েন্সের ভারপ্রাপ্ত সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে মুফতি ইনজিমামুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি মাহমুদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সংগঠনের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গ্রহণ করে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার সংগঠনের এক জরুরি কেন্দ্রীয় সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ওলামা অ্যালায়েন্সের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সদস্যদের মতামত ও ভোটের ভিত্তিতে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গ্রহণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে উপস্থিত সদস্যদের সর্বোচ্চ ভোটে মুফতি ইনজিমামুল ইসলাম ভারপ্রাপ্ত সদস্যসচিব এবং মুফতি মাহমুদ হাসান ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

মুফতি ইনজিমামুল ইসলাম বর্তমানে রাহবার অ্যাডভাইজরির শরিয়াহ মজলিশের চেয়ারম্যান এবং রাজধানীর বাইতুর রশিদ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গওহরডাঙ্গা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস এবং জামিয়া রহিমিয়া আরাবিয়া মাদরাসা থেকে ইফতা সম্পন্ন করেন।

ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান যাত্রাবাড়ীর জামিয়া মুহিউস সুন্নাহ মাদরাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইসলামিক স্কলারস একাডেমির পরিচালক। তিনি ২০০৮ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস এবং পরে জামিয়াতুল আসআদ থেকে ইফতা সম্পন্ন করেন।

সভায় আলেম সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা ও মূলধারার রাজনীতিতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে সংগঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বর্তমানে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

অক্টোবর ২৮, ২০২৬
বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা
বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

বাংলাদেশ সচিবালয় বর্তমান জায়গা থেকে সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে (পুরোনো বাণিজ্য মেলার মাঠ) নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরোনো বাণিজ্য মেলার মাঠটিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মাঠ বলে দাবি করছেন।

মঙ্গলবার মেলার মাঠে সচিবালয় স্থাপনের জন্য চলমান মাটির গুণাগুণ পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ চলছিল। দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এসে মাটি পরীক্ষাকাজের যন্ত্রাংশ এবং দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান।

শিক্ষার্থীদের দাবি, মাঠটির মালিকানা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে এবং সেখানে অন্য কোনো স্থাপনা নির্মাণ বা কার্যক্রম পরিচালনা করা যাবে না। এ দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও করেছেন। মিছিলে অংশ নেন শতাধিক শিক্ষার্থী।

মিছিল থেকে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে ছিল ‘শেকৃবিয়ানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সচিবালয় না শেকৃবি, শেকৃবি শেকৃবি’, ‘টেক ব্যাক টেক ব্যাক’ প্রভৃতি।

শিক্ষার্থীদের এই আন্দোলনে নেতৃত্বদাতাদের একজন আশিক আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই জায়গাটি আগেও বিশ্ববিদ্যালয়ের নামে ছিল। কিন্তু সরকার এখানে সচিবালয় স্থানান্তরের কাজ করছে। আমরা এটি চাই না। এই মাঠ বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দিতে হবে। আমাদের দাবি এটাই।’

শিক্ষার্থীরা মাটি পরীক্ষার যন্ত্র এবং যানবাহনও বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান। এ সম্পর্কে আশিক বলেন, ‘যারা এখন মাঠে কাজ করছে, তারা যন্ত্র এবং গাড়ি ফেরত নিতে এলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হোক। আমরা সেটা চাই।’

যন্ত্রাংশ নিয়ে যাওয়া এবং বিক্ষোভ মিছিলের পাশাপাশি শিক্ষার্থীরা এদিন ক্লাস-পরীক্ষা বর্জন করেন। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়া এবং পরীক্ষায় অংশ নেওয়ার অনুরোধ করেছিলেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের একটি অংশও এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাঁরা মাঠটিকে বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে নিতে একটি স্টিয়ারিং কমিটিও গঠন করেছেন। ওই কমিটির আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এম সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী। তিনি জানান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় স্টিয়ারিং কমিটি নিয়মতান্ত্রিকভাবে কাজ করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া, সংবাদ সম্মেলন করা এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে সালাহউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা নিজস্ব সিদ্ধান্তে কর্মসূচি পালন করছেন, ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন। শিক্ষার্থীরা দ্রুত সিন্ডিকেট সভা আয়োজনের জন্য উপাচার্যকে অনুরোধ করেছেন। প্রয়োজনে আদালতে যাওয়ার বিষয়টিও তাঁরা বিবেচনা করছেন।’

অধ্যাপক সালাহউদ্দিন শিক্ষার্থীদের পরীক্ষা দিয়ে পরে কর্মসূচি পালনের অনুরোধ করেছিলেন বলে জানান।

শিক্ষার্থীদের বিক্ষোভ ও যন্ত্রাংশ নিয়ে যাওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আন্দোলনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয়, শিক্ষার্থীদের নিজস্ব কর্মসূচি। তবে মাঠটি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ফিরিয়ে আনার বিষয়ে প্রশাসন প্রধানমন্ত্রীর কাছে আবেদনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

শিক্ষার্থীরা বাণিজ্য মেলার মাঠ থেকে মাটি পরীক্ষার কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি ও দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে এসেছেন, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানতে পেরেছে উল্লেখ করে ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, এসব সরঞ্জাম যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে তাঁরা সতর্ক রয়েছেন। আন্দোলন যাতে কোনো ধরনের সংঘাতে না গড়ায়, সে চেষ্টাও করছেন তাঁরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার শিক্ষার্থীরা কালো পতাকা নিয়ে কর্মসূচি পালন করবেন।

অক্টোবর ২৮, ২০২৬
ফ্রান্সের পথে পথে বাংলাদেশের ‘পথের বন্ধু’
ফ্রান্সের পথে পথে বাংলাদেশের ‘পথের বন্ধু’

ফ্রান্সে স্বপন আহমেদের 'পথের বন্ধু' চলচ্চিত্রের শুটিং, বিপরীতে ইউরোপীয় কলাকুশলীদের অভিজ্ঞতা, প্রধান চরিত্র তৌকীর আহমেদ।

অক্টোবর ২৮, ২০২৬
সানজিদাদের বিদায়, সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
সানজিদাদের বিদায়, সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা

সানজিদা আক্তারের রাঙ্গাটুঙ্গীকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি। কেমন ছিল এই ম্যাচ বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে...

অক্টোবর ২৮, ২০২৬
দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম
দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম

‘ক্রসফায়ার’ নিয়ে দেওয়া বক্তব্যের ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পাশাপাশি পুলিশ বাহিনী সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে গাজীপুরে এনসিপি আয়োজিত এক মতবিনিময় সভায় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি শুধু ক্ষমা চাওয়া নয়, আইজিপির দায়িত্বে থাকার আর অধিকার নাই। আমরা আইজিপির অপসারণ চেয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে তাঁর দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত। আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে যাঁর আইনের শাসন নিশ্চিত করার কথা ছিল, তিনি বলছেন ক্রসফায়ার করবেন সরকারের নির্দেশ পেলে। এইটা তো শেখ হাসিনার আমলেও আমরা এইভাবে খুল্লামখুল্লা কাউকে বলতে দেখি নাই। ফলে অবশ্যই পুলিশ বাহিনীর সংস্কার হওয়া প্রয়োজন।’

উল্লেখ্য, গতকাল সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সভায় নাহিদ ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপির নেতারা আধিপত্য বিস্তার করছেন। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে না পারলে সরকার ও নির্বাচন কমিশন ব্যর্থ হবে। বিগত সরকারের মতো দলীয়করণের মাধ্যমে নির্বাচন আয়োজন করা হলে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে অভিযোগ করে নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপির দলীয় লোকজন প্রশাসনে ঢোকানো হচ্ছে। পুলিশের আইজিপি ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন। কেউ সমালোচনা করলে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে। প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন করা কঠিন।

মতবিনিময় সভায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাকশ্রমিকদের বেতন না বাড়ানোর সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবির প্রতি সমর্থন জানান।

এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ গাজীপুর জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করা মো. বাপ্পিকে দেখতে যান নাহিদ ইসলাম।

সেখানে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এই সরকার জুলাই গণ–অভ্যুত্থানের ফসল। এ নির্বাচন সম্ভব হয়েছে, সরকারের ক্ষমতায় যাওয়া সম্ভব হয়েছে এই হাজারো মানুষের জীবনদান, তাদের অঙ্গদান, পঙ্গুত্বের কারণে। রাজনীতিসহ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যাতে এই আহত ভাইবোনদের প্রতি সরকারের দৃষ্টি থাকে এবং কোনো প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতায় তাদের এই চিকিসা গাফিলতি না হয়।’

অক্টোবর ২৮, ২০২৬
শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে দুই স্ত্রীসহ গ্রামছাড়া করা হলো যুবককে
শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে দুই স্ত্রীসহ গ্রামছাড়া করা হলো যুবককে

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে দুই স্ত্রীসহ গ্রামছাড়া করা হলো যুবককে

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী
ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী

বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার রাত দশটা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ২টা) ভোট দেওয়া যাবে। ভোটের আগে বিভিন্ন জরিপে যে বিষয়টি উঠে এসেছে, তাতে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা খুবই কম। নির্বাচনী ফলাফলে চারটি সম্ভাব্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ১২০ আসনের মধ্যে সরকার গঠন করতে ৬১টি আসন প্রয়োজন। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যদিও আইজেনকটের জোটের দলগুলোর নিজেদের মধ্যেও অনেক মতবিরোধ রয়েছে। কোনো জোট শুরুতে সংখ্যাগরিষ্ঠতা না পেলে ভোটের পর কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে সরকার গঠনের জন্য কঠিন দর-কষাকষি চলতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা এবং এরপর গাজায় ইসরায়েলের নির্বিচার যুদ্ধ শুরুর পর এটিই দেশটির প্রথম জাতীয় নির্বাচন। সমালোচকদের অভিযোগ, নেতানিয়াহু ও তাঁর অতি ডানপন্থী সরকার ওই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। তারা দেশটির উদার গণতন্ত্রকেও দুর্বল করে দিচ্ছে। তবে প্রধানমন্ত্রীর শক্ত সমর্থকগোষ্ঠী এখনো রয়েছে। এই সমর্থকেরা তাঁর নেতৃত্বকে অপরিহার্য মনে করেন।

ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন তিনি

আইজেনকটের জোটে  নানা মতাদর্শের মানুষ ও দল রয়েছে। বামপন্থী ধর্মনিরপেক্ষতাবাদী থেকে শুরু করে পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনকারীরাও আছেন। আছেন মধ্যপন্থী টেকনোক্র্যাট ও ফিলিস্তিনি আরব দলগুলোও। তবে সবার লক্ষ্য একটিই—নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো।

ভোট গণনার পর প্রতিটি দলকে তাদের পাওয়া ভোটের অনুপাতে আসন দেওয়া হবে। ভোটের পর সম্ভাব্য যে চার পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিচে তুলে ধরা হলো।

দৃশ্যপট–১ : ভঙ্গুর জোট

ভোটের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। যে জোটের সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করবেন, সেই দল বা জোটের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন প্রেসিডেন্ট।

আইজেনকটের ক্ষমতায় যাওয়ার সবচেয়ে স্পষ্ট পথ হলো নেতানিয়াহুর অন্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জোট গড়া। তাঁরা নিজেদের ‘পরিবর্তনের জোট’ বলে পরিচয় দেন। তাঁদের মধ্যে ডানপন্থী ইসরায়েল বেইতেনু দলের আভিগদর লিবারম্যান যেমন আছেন, তেমনি আছে ইয়াইর গোলানের নেতৃত্বাধীন বামপন্থী দ্য ডেমোক্র্যাটস দলও।

নেতানিয়াহুকে সরাতে চান এমন নেতাদের মধ্যে আইজেনকটই সবচেয়ে বেশি ভোট পাবেন বলে ধারণা। তবে এর অর্থ এই নয় যে তিনিই প্রধানমন্ত্রী হবেন। বেনেট বা লিবারম্যানের মতো অন্য প্রতিদ্বন্দ্বীরা প্রধানমন্ত্রীর পদ দাবি করতে পারেন।

বিরোধী নেতাদের অনেকে ২০২১ সালেও এমন একটি জোট গড়েছিলেন। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলে এক বছর পরই সেই জোট ভেঙে যায়। এবারও একই ধরনের জোটের একই পরিণতি হতে পারে। ২০২১ সালে নেতানিয়াহুর লিকুদ এবং ইয়ার লাপিদের নেতৃত্বাধীন মধ্যপন্থী ইয়েশ আতিদ সবচেয়ে বেশি ভোট পায়। দুই দলই জোট গড়ার চেষ্টা করে। কিন্তু কেউই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

এরপর কয়েক সপ্তাহ ধরে দর-কষাকষি চলে। এরপর নাফতালি বেনেটের নেতৃত্বাধীন অনেক ছোট ডানপন্থী দল ইয়ামিনাকে জোটে আনতে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগিতে রাজি হয় ইয়েশ আতিদ। ঠিক হয়, পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন দুই দলের নেতা। প্রথমে দায়িত্ব পাবেন বেনেট।

জনমত জরিপ বলছে, ৬১ আসনের সীমা ছুঁতে আইজেনকটকে হয়তো মনসুর আব্বাস ও তাঁর দল রামের ওপর নির্ভর করতে হবে। কিন্তু ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলের সরকারে কোনো আরব দলকে যুক্ত করা কঠিন হয়ে উঠেছে।

মানসুর আব্বাসের নেতৃত্বাধীন আরব ইসলামপন্থী দল রামও এতে যোগ দেয়। এর ফলে জোটটি সংখ্যাগরিষ্ঠতা পায়। তবে এই জোটের গড়া সরকার শুরু থেকেই বিভক্ত ছিল। ২০২২ সালে ইয়ামিনার সংসদ সদস্যরা দল ছাড়তে শুরু করেন। এতে সরকারের পতন ঘটে। নভেম্বরে আবার ভোট দিতে হয় ইসরায়েলিদের। সেই ভোটে জিতে আসে নেতানিয়াহুর জোট। প্রধানমন্ত্রী হন তিনি।

জনমত জরিপ বলছে, ৬১ আসনের সীমা ছুঁতে আইজেনকটকে হয়তো আব্বাস ও তাঁর দল রামের ওপর নির্ভর করতে হবে। কিন্তু ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলের সরকারে কোনো আরব দলকে যুক্ত করা ক্রমেই কঠিন হয়ে উঠেছে।

নেতানিয়াহুকে সরাতে চান এমন নেতাদের মধ্যে আইজেনকটই সবচেয়ে বেশি ভোট পাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে তিনিই প্রধানমন্ত্রী হবেন। বেনেট বা লিবারম্যানের মতো অন্য প্রতিদ্বন্দ্বীরা প্রধানমন্ত্রীর পদ দাবি করতে পারেন। সেই পদ না পেলে সমর্থন দেবেন না বলেও হুমকি দিতে পারেন তাঁরা।

দৃশ্যপট–২: স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা

আরেকটি সম্ভাবনা হলো, জরিপের হিসাব ভুল প্রমাণিত হবে। কোনো একটি জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে। ২০২২ সালে এমনটাই হয়েছিল। সে সময় নেতানিয়াহু ও তাঁর মিত্ররা নভেম্বরের নির্বাচনে ৬৪টি আসন পান। যদিও তাঁরা মোট ভোটের প্রায় ৪৮ শতাংশ পেয়েছিলেন।

সে সময় ইসরায়েলের নির্বাচনব্যবস্থা থেকে সুবিধা পেয়েছিলেন প্রধানমন্ত্রী। এই ব্যবস্থায় পার্লামেন্টে ঢুকতে কোনো দলকে মোট ভোটের অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ পেতে হয়। আপনি এমন কোনো দলকে ভোট দিলেন, যারা এই সীমা পার হতে পারল না। সে ক্ষেত্রে আসন বণ্টনের চূড়ান্ত হিসাবে আপনার ভোট কোনো প্রভাব ফেলবে না।
নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী দুটি দল প্রয়োজনীয় ভোট পায়নি। একটি বামপন্থী মেরেৎস। অন্যটি ফিলিস্তিনি জাতীয়তাবাদী দল ব্যালড। ফলে বিরোধী জোটের দুই লাখের বেশি ভোট কাজে আসেনি। তাদের এই ক্ষতিতে লাভ হয় নেতানিয়াহুর। মোট ভোটের হিসাবে তাঁর জোটের আনুপাতিক অংশ বেড়ে যায়।

নেতানিয়াহু সম্ভবত ২০২২ সালের সাফল্যের পুনরাবৃত্তি চাইছেন। ২০২২ সালের সাফল্য তাঁকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার গড়ার সুযোগ দিয়েছিল। বছরের পর বছর যুদ্ধ ও অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেও তাঁর জোট স্থিতিশীল থেকেছে। টিকে আছে চার বছর ধরে।

প্রায় কোনো জনমত জরিপেই নেতানিয়াহুর মিত্রদের আবার সেই সাফল্য পাওয়ার ইঙ্গিত নেই। এবার নির্বাচনের অঙ্ক তাঁর বিরুদ্ধেও যেতে পারে। নতুন অতি ডানপন্থী দল আমখা ইসরায়েলের সমর্থন জরিপে ৩ দশমিক ২৫ শতাংশের আশপাশে ঘোরাফেরা করছে। ফলে সংসদে একটিও আসন না পাওয়ার ঝুঁকিতে রয়েছে দলটি।

নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি

ইসরায়েলের আরব নাগরিকদের ভোট দেওয়ার হার গভীরভাবে পর্যবেক্ষণ করবেন দুই পক্ষের রাজনীতিকেরা। ঐতিহাসিকভাবে ইহুদি ইসরায়েলিদের তুলনায় আরব নাগরিকেরা কম হারে ভোট দেন। বিশ্লেষকেরা বলছেন, এবার তাঁরা বেশি সংখ্যায় ভোট দিতে এলে বিরোধীরা সুবিধা পেতে পারেন।

দৃশ্যপট–৩: অচলাবস্থা

আরেকটি সম্ভাব্য পরিণতির কথা খুব কম ইসরায়েলিই ভাবতে চান। তা হলো, কেউই স্থিতিশীল সরকার গঠন করতে পারবেন না। এতে আরেক দফা নির্বাচনের পথ তৈরি হবে।

আগেও এমন হয়েছে। নেতানিয়াহুর নেতৃত্বকে কেন্দ্র করে দীর্ঘ রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছিল ইসরায়েল। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে পাঁচটি নির্বাচন হয়।
জনমত জরিপ বলছে, নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট ৬১ আসনের সীমা থেকে অনেক পিছিয়ে থাকতে পারে। তাঁর বিরোধীরা চাইলে তাঁর সঙ্গে মিলে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে পারেন। তবে তাঁদের বেশির ভাগই তেমন কোনো ইঙ্গিত দেননি। নেতানিয়াহুর শাসন টিকিয়ে রাখতে সহায়তা করলে তাঁরা নিজেদের সমর্থকদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়তে পারেন।

অচলাবস্থা চলতে থাকলে সবচেয়ে লাভবান হতে পারেন নেতানিয়াহু। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন তিনি।

তবে বড় কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে সাময়িক জাতীয় ঐক্যের জোট গঠনের সম্ভাবনা বাড়তে পারে। যেমন ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে। ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলার পর নেতানিয়াহুর কয়েকজন বিরোধী সাময়িকভাবে তাঁর সঙ্গে ‘যুদ্ধকালীন মন্ত্রিসভায়’ যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে আইজেনকটও ছিলেন। গাজায় সামরিক অভিযানে সমর্থন দিতে তাঁরা যোগ দেন।

নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বীরা সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও সমস্যা থেকে যেতে পারে। তাঁদের কেউ কেউ নেতানিয়াহুকে যতটা কঠোরভাবে বর্জন করেন, একে অপরকেও ততটাই করেন। যেমন আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী জোট জয়েন্ট লিস্ট কয়েকটি আসন পেতে পারে। কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান ইসরায়েল বেইতেনুর মতো ডানপন্থী দলগুলোর কাছে গ্রহণযোগ্য নয়।

ইসরায়েলে ৫০ বছরের মধ্যে রেকর্ড ভোট, বেশি ভোটার উপস্থিতি কার পক্ষে যেতে পারে

নতুন ডানপন্থী দল রিজার্ভিস্টস পার্লামেন্টে যাওয়ার মতো ভোট পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। দলটি ঘোষণা দিয়েছে, অতি রক্ষণশীল ইহুদি দল কিংবা আরব দলগুলো আছে, এমন কোনো জোটে তারা যাবে না। অতি রক্ষণশীল ইহুদি দলগুলো নেতানিয়াহুর সবচেয়ে সম্ভাব্য মিত্র। অন্যদিকে আরব দলগুলো আইজেনকটকে সহযোগিতা করতে পারে।
অচলাবস্থা চলতে থাকলে সবচেয়ে লাভবান হতে পারেন নেতানিয়াহু। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন তিনি। ইসরায়েল আরেকটি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময় কয়েক মাস এভাবে দায়িত্বে থাকতে পারেন তিনি।

দৃশ্যপট–৪: সংখ্যালঘু সরকার

কেউ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলে আইজেনকট বা তাঁর কোনো মিত্র সংখ্যালঘু সরকার গঠন করতে পারেন। ইসরায়েলে এমন ঘটনা বিরল। এ জন্য আরব দলগুলোকে আনুষ্ঠানিকভাবে জোটে না এনেও তাদের সমর্থনের ওপর নির্ভর করতে হবে আইজেনকটকে।
তবে বিশ্লেষকেরা বলছেন, এমন জোটের পক্ষে সরকার চালানো কঠিন হবে। এ জন্য নেতানিয়াহুর তুলনামূলক বাস্তববাদী ডানপন্থী মিত্রদের কয়েকজনকেও পক্ষ বদলাতে হবে। দীর্ঘদিন ধরে নিজের জোটের ওপর নেতানিয়াহুর নিয়ন্ত্রণ অত্যন্ত শক্ত। এই নিয়ন্ত্রণের জোরে তাঁর সমর্থকদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা ঠেকিয়ে দিতে পেরেছেন তিনি।

ইরানের কট্টরপন্থীরা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিরুদ্ধে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচিরও অভিশংসন চায় তারা

দেশের জন্য জীবন বাজি রাখতে ‘জানফেদা’, যুক্ত তিন কোটি ইরানি, আছেন তরুণীরাও

অক্টোবর ২৮, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”