সাহিত্যিক অজয় দাশগুপ্তকে সম্মাননা, সাময়িকী ‘অঞ্জলি’ প্রকাশিত
অস্ট্রেলিয়ার সিডনিতে বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রবাসী সম্প্রীতির অনন্য আবহে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত দুই দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।
খালেদা জিয়ার সাজে ছোট্ট সামিয়া, অপেক্ষা তারেক রহমানকে বরণ
অং সান সু চিকে বই পাঠালেন যুক্তরাজ্যের রাজা
ধর্মীয় বিধিবিধান মেনে চলা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করা প্রত্যেক ধর্ম ও প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় মৌলিক অধিকার বলে জানিয়েছেন বিএনপি চেয়াম্যানের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী...
শুধু পরীক্ষায় ভালো ফল নয়, প্রকৃত জ্ঞান ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি...
ব্যালন ডি’অর অনুষ্ঠানের আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে ফুটবলের সর্বকালের সেরা ব্যক্তিগত পারফরম্যান্স বেছে নিতে আয়োজকদের ব্যতিক্রমী এক ভোটাভুটিতে লিওনেল মেসিকে বড় ব্যবধানে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ক্...
এএফসি চ্যালেঞ্জ লিগে টিকে থাকার লড়াইয়ে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় মাঠে নেমেছিল বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। ভারতের গোয়া এফসির কাছে ২-১ গোলে...
সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

ইরানে আবার হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। গত রোববার ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনায় ইরান সরকারের পতন ঘটানোর বিষয়ে নতুন উদ্যোগ নিয়ে কথা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর পাল্টা জবাবে ইসরায়েলে হামলা চালায় তেহরান। হামলা চালানো হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও। যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান। বিশ্বব্যাপী জ্বালানির দামে অস্থিরতা শুরু হয়। যুদ্ধ শুরুর ৯ মাস পেরিয়ে গেলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়নি। এর মধ্যেই নতুন হামলার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু।

এক বিবৃতিতে নেতানিয়াহু ইরান সরকারের পতন ঘটানোর বিষয়ে নতুন উদ্যোগ নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমরা ইরানের সরকারের পতন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকালসহ বহুবার আমি এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছি।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার অঘোষিত সফরে ইসরায়েল গিয়ে নেতানিয়াহুর সঙ্গে ইরান প্রসঙ্গে আলোচনা করেছেন।

ইসরায়েলে গোপন সফরে হেগসেথ, নেতানিয়াহুর সঙ্গে কী কথা হলো

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান নিশ্চিত করেছেন, নেতানিয়াহুর সঙ্গে হেগসেথের বৈঠক হয়েছে নেগেভ মরুভূমি অঞ্চলের উভদা বিমানঘাঁটিতে। তিনি রয়টার্সকে বলেন, নেতানিয়াহু ও হেগসেথ আঞ্চলিক হুমকি মোকাবিলায় আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক—উভয় কৌশলের ক্ষেত্রে মার্কিন-ইসরায়েল অংশীদারত্ব নিয়ে আলোচনা করেছেন।

তবে হেগসেথের এই সফরের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন তিনি

পলাতক স্বৈরাচার শ্রমিক অসন্তোষ তৈরিতে অর্থ সরবরাহ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

দুর্গাপূজায় মুক্তি পাওয়া তিনটি দেশীয় সিনেমায় দর্শক উপস্থিতি মিশ্র, প্রচারণার ঘাটতি নিয়ে সংশ্লিষ্টদের মতামত।

আলোচক:

ড. সেলিম মাহমুদ চৌধুরী

উপ–নির্বাহী পরিচালক, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ

সঞ্চালক:

শামসউজজোহা

রাজধানীর নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনার পর এবার প্রতিষ্ঠানটির মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়াকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে গত শনিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

নাজিম উদ্দিনের অভিযোগ, শনিবার বেলা ১১টার দিকে ইসিবি চত্বরের সিটি কাবাব হোটেলের পেছনে মো. শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, বাবুলসহ চার ব্যক্তি এসে তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং হত্যার হুমকি দেন। এর পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিউগিনি আবাসন প্রকল্পে হামলার মামলায় মো. শাহরিয়ার মাহমুদকে আগে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি বর্তমানে জামিনে রয়েছেন। ওই মামলার অন্য দুই আসামি হলেন মো. আবুল কাশেম ও বাবুল। তাঁদের মধ্যে আবুল কাশেম উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, হুমকির ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। ওই সময় সেখানে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার রাতেই বিস্তারিত জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিউগিনি আবাসন প্রকল্পে হামলা চালাতে এক কোটি টাকা দিয়ে একটি ‘সন্ত্রাসী বাহিনী’ ভাড়া করা হয়েছিল। ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম টাকার বিনিময়ে লোক পাঠিয়ে এই হামলা চালান। ওই হামলায় মিরপুরের মামুন বাহিনীর লোকজনকে যুক্ত করা হয়েছিল।

এই হামলা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার মাহমুদ ও বিকাশ চন্দ্র সরকারকে জিজ্ঞাসাবাদ করে এমন তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। তাঁরা জানান, ঘটনার দিন দুপুরে মোট ১৩ জন মিলে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে হামলার চূড়ান্ত পরিকল্পনা করেন। ওই বৈঠকে শাহরিয়ার ও বিকাশও উপস্থিত ছিলেন।

পাহাড়কে আমরা অনেক সময় শুধু একটি পর্যটনকেন্দ্র হিসেবে দেখি। পাহাড়ে যাই, ছবি তুলি, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি এবং ফিরে আসি। কিন্তু পাহাড়ের মানুষ থেকে যায় সেখানেই—আমাদের ছবির পেছনের সেই পাহাড়ে, প্রতিদিনের সংগ্রাম নিয়ে।

সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে উত্তাল সময় পার করছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে চলছে তুমুল বিক্ষোভ। রাজপথের এ বিক্ষোভ শুধু মিছিল–সমাবেশে সীমিত নেই, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়েছে। ব্যাপক লুটপাট করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শহরে জারি করা হয়েছে কারফিউ।

বিক্ষোভের শুরুটা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে। শিক্ষার ব্যয় বেড়ে যাওয়া ও অবকাঠামোর অপর্যাপ্ততাসহ নানা কারণে এই বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। পরে সাধারণ মানুষও যুক্ত হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবায় পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিতে সপ্তাহান্তে উত্তাল হয়ে ওঠে পুরো ফ্রান্স।

ফ্রান্সের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে সহিংস এ বিক্ষোভে লিমোজ শহরের ঐতিহ্যবাহী সিটি হল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। লুটপাট চালানো হয়েছে তিন হাজারেরও বেশি দোকানে। এখন কারফিউ জারির পর পরিস্থিতি কিছুটা শান্ত, থমথমে; তবে বিপদের আশঙ্কা এখনো কাটেনি।

এর মধ্যেই ফরাসি সরকারের কাছে প্রস্তুতিহীনতার জন্য জবাব চেয়েছেন ক্ষতিগ্রস্ত শহরগুলোর মেয়রেরা। নিরাপত্তা জোরদারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার।

বিভিন্ন শহরে কারফিউ জারি হওয়ায় রাজপথের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কিছু বিক্ষোভকারী আগামী শনিবার (২৪ অক্টোবর) আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন। বাজেট কাটছাঁটের প্রতিবাদ এবং বেতন বাড়ানোর দাবিতে আগামী ৫ নভেম্বর ধর্মঘট করবে শ্রমিক সংগঠনগুলো।

ক্ষত মোকাবিলার চেষ্টা

ফ্রান্সজুড়ে সপ্তাহান্তের সহিংস বিক্ষোভে প্রায় ২ হাজার ৪০০ জনকে আটক করেছে পুলিশ। এমনকি লুটপাটে জড়িতদের খুঁজে বের করতে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ফরাসি সরকার জানিয়েছে, মাঠপর্যায়ে পুলিশের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। আগামী সপ্তাহান্তে আবার বিক্ষোভ শুরু হলে নিরাপত্তা জোরদার করা হবে। তবে অতিরিক্ত কতজন পুলিশ মোতায়েন করা হবে, সেটা জানানো হয়নি।

ব্যাপক সহিংসতায় ক্ষতির শিকার ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ফরাসি সরকার। কর্মী ছাঁটাই এড়াতে সরকারি অর্থায়নে প্রতিষ্ঠানগুলোয় সাময়িক ছুটির ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর তাৎক্ষণিক নগদ অর্থের চাহিদা মেটাতে বিশেষ তহবিলের ব্যবস্থা করা হচ্ছে।

তবে এ সহায়তার আওতায় কত অর্থ বরাদ্দ দেওয়া হবে ও কীভাবে তা বিতরণ করা হবে; সেসব বিষয়ে বিস্তারিত জানায়নি সরকার। ক্ষয়ক্ষতির কিছু অংশ বিমার অর্থে লাঘব করা যাবে বলেও আশা করা হচ্ছে।

বিক্ষোভের সময় জ্বলন্ত বস্তুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দাঙ্গা পুলিশের সদস্যরা। ফ্রান্সের রাজধানী প্যারিসে, ১৭ অক্টোবর ২০২৬

বড় পদক্ষেপের সুযোগ সীমিত

ফ্রান্সের সরকারি অর্থব্যবস্থা চরম চাপের মধ্যে রয়েছে। আগে থেকেই দেশটিতে জীবনযাপনের ব্যয় অনেক বেশি। আর এ নিয়ে ক্ষোভ জনগণকে রাস্তায় নামিয়েছে। তাই এ পরিস্থিতিতে ক্ষোভ প্রশমনে সরকারের পক্ষ থেকে বড় কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত।

ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে গেছে। এর প্রভাব সামাল দিতে এ বছর কৃষক, জেলে এবং পণ্য পরিবহন খাতের কর্মীদের মতো কয়েকটি খাতের জন্য জরুরি বরাদ্দ বাড়িয়েছে ফরাসি সরকার।

ফ্রান্সে বিক্ষোভ শুরু হয় গত মাসে। প্যারিসের উত্তরাঞ্চলের কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমে আন্দোলন শুরু হয়। ওই এলাকাটি শ্রমিক অধ্যুষিত। শিক্ষকের সংকট ও বিদ্যালয়গুলোর জরাজীর্ণ অবস্থা নিয়ে ক্ষোভ থেকে শুরু হওয়া এ আন্দোলন পরবর্তী সময়ে বৃহত্তর বিক্ষোভে রূপ নেয়।

ধুঁকতে থাকা বিদ্যালয়গুলোর জন্য বড় অঙ্কের অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি এখনো দেয়নি ফরাসি সরকার। তবে সংকট কাটাতে প্রায় তিন হাজার যোগ্য শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাঁরা প্রয়োজনীয় পূর্ণ যোগ্যতা অর্জন করলেও এখনো কাজে যোগ দেননি।

নতুন বিক্ষোভ–ধর্মঘটের ডাক

বিভিন্ন শহরে কারফিউ জারি হওয়ায় রাজপথের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কিছু বিক্ষোভকারী আগামী শনিবার (২৪ অক্টোবর) আবারো বিক্ষোভের ডাক দিয়েছেন। বাজেট কাটছাঁটের প্রতিবাদ এবং বেতন বাড়ানোর দাবিতে আগামী ৫ নভেম্বর ধর্মঘট করবে শ্রমিক সংগঠনগুলো।

ফ্রান্সজুড়ে এত ব্যাপক পরিসরে বিক্ষোভ হচ্ছে, তাতে এটার শুরু যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে হয়েছে, সেটাই আড়ালে চলে গেছে। দেশটিতে বিদ্যালয়গুলোয় দুই সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে।

আগামী বছর ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দেশটিতে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর এক দশকের শাসনের অবসান হতে চলেছে। চলমান বিক্ষোভে সবচেয়ে লাভবান হতে পারেন কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালির নেত্রী মেরিন লো পেন। জনমত জরিপগুলোয় ইতিমধ্যে মাখোঁর উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি।

উত্তাল ফ্রান্স, কয়েকটি শহরে কারফিউ জারি

আস্থাসংকটে ব্যবসা খাত

দীর্ঘ সময় ধরে চলা এ অস্থিরতার কারণে ব্যবসায়ীদের আস্থা আরও কমতে পারে। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির বাড়তি দাম এবং সরকারি অর্থসংকটের জেরে ব্যবসায়ীদের আস্থা এমনিতেই নাজুক অবস্থায় রয়েছে।

ফ্রান্সের পার্লামেন্টে রাজনৈতিক বিভাজন বেশ গভীর। সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। পার্লামেন্টে ২০২৭ সালের বাজেটে কৃচ্ছ্রতার প্রস্তাব পাস করাতে হিমশিম খাচ্ছে ফরাসি সরকার। বিরোধী দলগুলোর কয়েকটির সঙ্গে সমঝোতায় পৌঁছতে না পারলে সরকারের সামনে পতনের ঝুঁকি এড়ানো কঠিন হতে পারে।

ফ্রান্সের নঁত শহরে ব্যাপক বিক্ষোভ ও লুটপাট হয়েছে

এ অস্থিরতার প্রভাব পড়েছে ফ্রান্সের শেয়ারবাজার ও ইউরোর ওপর। দেশটির সরকারি বন্ডের ওপর চাপ বেড়েছে। ফলে জার্মানির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের তুলনায় ফ্রান্সের বন্ডে বিনিয়োগের ঝুঁকির অতিরিক্ত মুনাফার হার (রিস্ক প্রিমিয়াম) বেড়ে ১৪৬ বেসিস পয়েন্টে দাঁড়িয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে এটি সর্বোচ্চ।

ইউরোপের দেশে দেশে কেন বিক্ষোভ করছেন মানুষ

সীমান্ত পেরিয়ে বিক্ষোভ

ফরাসি সরকার অস্থিরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে, তা সীমান্ত পেরিয়ে ইউরোপের অন্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেশী ইতালিতে গত রোববার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সরকারি সেবার বেশ নিম্নমান আর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইতালির নাগরিকেরাও বিক্ষোভ করছেন।

আলবেনিয়াতে গত কয়েক দিন ধরে টানা বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুর্নীতি, কর্মসংস্থানের অভাব আর শিক্ষার মান সংকটের প্রতিবাদে তাঁরা রাজপথে নেমেছেন। অন্যদিকে স্পেন ও পর্তুগালে আবাসনসংকটের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।

দুই বিশ্বযুদ্ধে টিকে থাকা ফ্রান্সের সিটি হল ধ্বংস হলো বিক্ষোভকারীদের আগুনে

ডানপন্থীদের সুবিধা

আগামী বছর ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দেশটিতে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর এক দশকের শাসনের অবসান হতে চলেছে। চলমান বিক্ষোভে সবচেয়ে লাভবান হতে পারেন কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালির নেত্রী মেরিন লো পেন। জনমত জরিপগুলোয় ইতিমধ্যে মাখোঁর উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন লো পেন।

এমানুয়েল মাখোঁ ও মেরিন লো পেন

মাখোঁর দলের সাবেক আইনপ্রণেতা জ্যঁ-বাতিস্ত মোরো রয়টার্সকে বলেন, ‘লো পেনের এখন নির্বাচনী প্রচারে আর কোনো অর্থ খরচ করারও প্রয়োজন নেই। তাঁর সামনে পথ শুধু পরিষ্কারই হয়ে যায়নি; বরং ছয় লেনের মহাসড়ক তৈরি হয়ে গেছে।’

কট্টর বামপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জ্যঁ-লুক মেলেশঁও চাপের মুখে পড়েছেন। বিক্ষোভকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে সরকারের ভূমিকার সমালোচনাও করেছেন। কিন্তু সহিংসতার নিন্দা জানাতে গড়িমসি করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মেলেশঁ।

ক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স: সংঘর্ষ, লুটপাট ও ভবনে আগুন, গ্রেপ্তার ১২০০

গতকাল সোমবার মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছেন মাখোঁ। চলমান সংকটে আরও দুর্বল হয়ে পড়েছে তাঁর সরকারের অবস্থান।

মাখোঁর সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ এখন মধ্য-ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ক্ষমতার শেষ পর্যায়ে থাকা মাখোঁর কাছ থেকে তিনি ‘শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও উদ্যোগ’ দেখতে চান।

বিদেশিদের জন্য কতটা নিরাপদ

ফ্রান্স এখন কতটা নিরাপদ? বিশেষ করে বিদেশিদের জন্য? এমন আলোচনা শুরু হয়েছে। সহিংস বিক্ষোভে বিদেশি কেউ হতাহত হয়েছেন, এমন খবর এখনো পাওয়া যায়নি। তবে ইউরোপের কয়েকটি দেশের সরকার ফ্রান্সে ভ্রমণ করতে যাওয়া নাগরিকদের বড় জমায়েত এড়িয়ে চলতে এবং সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।

ফ্রান্সে অস্থিরতায় প্রকাশ্যে মাখোঁর দুর্বলতা, লাভবান হতে পারেন কট্টর ডানপন্থী লো পেন

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে চার সহযোগীসহ আটক হয়েছেন পুলিশের এক কনস্টেবল। তাঁর নাম অনিক দাশ। তিনি বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত। বর্তমানে ছুটিতে রয়েছেন। আজ মঙ্গলবার নগরের খুলশী এলাকা থেকে তাঁদের আটক করে খুলশী থানা-পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী রাতে প্রথম আলোকে বলেন, বান্দরবানের এক পুলিশ কনস্টেবল ও চার সহযোগীকে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় আটক করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, চোরাই মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় চক্রের এক সদস্যকে আটক করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কনস্টেবলসহ বাকিদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চক্রটির সঙ্গে ওই পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম শহরে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবল আটক হয়েছেন। এ ঘটনায় নিয়মিত মামলা করা হচ্ছে। মামলার কাগজপত্র পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ পরিচালনায় উৎপাদনশীলতার নতুন রেকর্ড গড়েছে সৌদি আরবভিত্তিক অপারেটর আরএসজিটি (রেড সি গেটওয়ে টার্মিনাল) বাংলাদেশ...
একের পর এক বাধায় এগোতেই পারছে না দেশের রাষ্ট্রীয় একমাত্র জ্বালানি পরিশোধনাগার সম্প্রসারণ প্রকল্পটি। প্রায় ১৩ বছর নানান প্রতিবন্ধকতা পেরিয়ে বাস্তবায়নের দিকে...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের রাউজানে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা...
রাজধানীর রামপুরা সেতুসংলগ্ন স্লুইসগেটের পানি থেকে আলম মুন্সি (৭৪) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ...
ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বিতীয় অধ্যায় নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন ক্লাবটির সাবেক কোচ এরিক টেন হাগ। পর্তুগিজ মহাতারকার পেশাদারত্ব, শারীরিক প্রস্তুতি এবং দলের প্রতি দায়িত্ববোধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন...
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়...
দুর্গাপূজায় সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জাতীয় ঐক্যের নতুন দৃষ্টান্ত তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এবারের দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, বরং সব ধর্মের মানুষের...
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন।
সরকারি প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি সৌদি আরবের কারাগারে থাকার কথা তারা জানতেন।
হুথিদের হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরবকে অতিরিক্ত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাত দিয়ে বলেন, "ট্রাকটি কিন্তু তার লাইনেই ছিল। বাসের ড্রাইভারের তন্দ্রা বা ঘুম ভাব চলে এসেছিল। সে কারণেই ট্রাকটিকে ধাক্কা দিয়েছে"।
'ধুরান্ধর: দ্য রিভেঞ্জ' বিশ্বব্যাপী ১,৮৪৮ কোটি রুপি, 'ধুরান্ধর' ১,৩৫০ কোটি রুপি, 'চাওয়া' ৮০৯ কোটি রুপি, 'সাইয়ারা' ৫৭৯ কোটি রুপি এবং 'বর্ডার ২' ৪৬৪ কোটি রুপি আয় করেছে। এ রিপোর্টে তুলে ধরা হয়েছে এ বছর বক্স অফিসে বলিউড সিনেমাগুলোর পারফরম্যান্স কেমন ছিল।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু শহরে পুলিশের ‘নিয়ন্ত্রণ হারানোর’ কথা স্বীকার করার পরেই কারফিউ জারির ঘোষণা এলো। এখন রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় মবের ঘটনা প্রকট হয়ে ওঠে। নির্বাচিত সরকারের সময় তা কমে আসবে মনে করা হলেও এখনও তাতে লাগাম টানা যাচ্ছে না। বরং মব একটি রাজনৈতিক চেহারা পাচ্ছে বলেই মত মানবাধিকারকর্মীদের।
সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।
সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দোয়া ও মিলাদ মাহফিলের কথা বলে বিভিন্ন হাসপাতাল, প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ফোন করে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
গাজীপুরের শ্রীপুরে জমি লিখে দেওয়ার বিরোধকে কেন্দ্র করে ১১৫ বছর বয়সী অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার ৮০ বছর বয়সী বড় ছেলের বিরুদ্ধে। বাড়ির সামনে টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় কয়েক মাস ধরে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ পরিবারের সদস্যদের। বিষয়টি জানার পর বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।
জলরাশির বুক চিরে সবুজ পাতার গালিচায় মাথা তুলেছে লাল, গোলাপি ও সাদা রঙের হাজারো পদ্ম আর শাপলা ফুল। বর্ষার মেঘলা আকাশ, মৃদু বাতাসে দুলতে থাকা ফুল এবং জলের ছোট ছোট ঢেউ মিলে তৈরি করেছে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। খুলনা জেলার তেরখাদা উপজেলা ও নড়াইল জেলার একাংশ নিয়ে বিস্তৃত ঐতিহাসিক ভূতিয়ার বিল এখন প্রকৃতিপ্রেমীদের কাছে রূপকথার এক রাজ্য।
আগের রাতে বড় ভাই শাহজাহান মাদবরকে ফোন করেছিলেন জুয়েল মাদবর। জানিয়েছিলেন, ব্যবসার কাজে নাটোর যাবেন। সবাই মিলে পদ্মা সেতুর গোড়া থেকে বাসে উঠবেন, গন্তব্য তাহেরপুর; সেখান থেকে ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য কিনে আনবেন।
অস্ট্রেলিয়ার সিডনিতে বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রবাসী সম্প্রীতির অনন্য আবহে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত দুই দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।
মালদ্বীপকে হারিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতায় দেশ গড়তে চান। ধর্ম, বর্ণ কিংবা পেশার ভিন্নতা নয়- বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান।
টাইগার শ্রফের ওপর হামলার ঘটনার পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেল সালমান খানকে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি বিমানবন্দরে তাকে ঘিরে ছিল আগের চেয়ে বেশি নিরাপত্তা।