ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৫

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তান হত্যার মামলায় মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে হারেছ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তান হত্যার মামলায় মৃত্যুদণ্ড
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান।

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা
রাঙামাটিতে ‘চতুর্থ শিল্পবিপ্লব-প্রেক্ষিত পাহাড়ি কৃষি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

‘চতুর্থ শিল্পবিপ্লব-প্রেক্ষিত পাহাড়ি কৃষি’ এই প্রতিপাদ্যে প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ি কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষির চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় নিয়ে সোমবার (২৬ অক্টোবর) রাঙামাটিতে দিনব্যাপ...

রাঙামাটিতে ‘চতুর্থ শিল্পবিপ্লব-প্রেক্ষিত পাহাড়ি কৃষি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
‘ডিসেম্বরে খেলা হবে’- স্লোগানে ছাত্রলীগের মিছিল, তদন্ত করছে পুলিশ

নীলফামারীর ডিমলা উপজেলায় ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেব’ স্লোগানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে।

‘ডিসেম্বরে খেলা হবে’- স্লোগানে ছাত্রলীগের মিছিল, তদন্ত করছে পুলিশ
এবার তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা

একটি পুরোনো মামলার তদন্ত নিয়ে আইনি প্রক্রিয়া নতুন মোড় নেওয়ার পর এবার হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

এবার তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা
দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

আইন পেশার সনদ নিয়ে একই সঙ্গে চাকরি, ব্যবসা ও অন্যান্য পেশায় নিয়োজিত আইনজীবীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন নিষ্পত্তি না করার নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম
চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম

ফ্যাশন মোগল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কিম কার্ডাশিয়ান বছরজুড়েই নিজের ফ্যাশনের জন্য বেশ আলোচনায় থাকেন। এবার তিনি নজর কাড়লেন ভিনটেজ আউটফিটে । রইল বিস্তারিত ...।

অক্টোবর ২৬, ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক

হাতে লাল রঙের একটি ব্যাগ। তাতে মিষ্টির প্যাকেট। পাঞ্জাবি পরা এক ব্যক্তি ভবনের নিচতলায় ঢুকে কথা বলছেন নিরাপত্তাকর্মীদের সঙ্গে। এরপর এগিয়ে গেলেন লিফটের দিকে। কিছুক্ষণ পর লিফটে করে ওপরে উঠলেন। কিন্তু যে বাসায় যাওয়ার কথা, সেই বাসার দরজা আর খোলা হলো না। প্রায় ১০ মিনিট পর একই ব্যাগ হাতে ভবন থেকে বের হয়ে যান তিনি।

ব্যক্তিটি হলেন গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষক মোসলেম আহম্মদ (৩০)। ১৯ অক্টোবর ওই মাদ্রাসায় এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ঘটনার পরদিন দুপুরে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে মীমাংসা করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল মিষ্টির প্যাকেট।

আজ সোমবার দুপুরে শিশুটির পরিবার যে ভবনে থাকে, সেখানকার ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ প্রথম আলোর হাতে এসেছে। ফুটেজে দেখা যায়, ২০ অক্টোবর দুপুর ১২টা ৩৮ মিনিটে লাল রঙের ব্যাগ হাতে ভবনে প্রবেশ করেন মাদ্রাসার শিক্ষক মোসলেম আহম্মদ। নিচতলায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে তিনি লিফটের দিকে যান। ১২টা ৩৯ মিনিটে তাঁকে লিফটে উঠতে দেখা যায়। পরে তিনি আবার নিচে নেমে বেরিয়ে যান। পুরো সময় তাঁর হাতে ছিল সেই ব্যাগ। অন্য একটি ফুটেজে ব্যাগের ভেতরে মিষ্টির প্যাকেট দেখা যায়।

শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, দেখা করতে না পেরে শিশুটির মায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে ২০ অক্টোবর দুপুর ১২টা ৪৫ মিনিটে একটি বার্তা পাঠান অভিযুক্ত শিক্ষক। তাতে লেখা ছিল, ‘আপু, আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি। আপনার সঙ্গে একটু দেখা করতে আসছি (এসেছি)।’

ওই সময় বাসায় ছিলেন না শিশুটির বাবা। শেষ পর্যন্ত শিশুটির পরিবারের সঙ্গে আর দেখা হয়নি অভিযুক্ত শিক্ষকের। দেখা না করেই তিনি ফিরে যান মাদ্রাসায়। বর্তমানে তিনি কারাগারে আছেন। যে কারণে ঘটনার পরদিন কেন তিনি মিষ্টি নিয়ে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সে বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গাজীপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। গত বুধবার দুপুরে

‘অভিযোগ তুলে নিতে বলছে, আতঙ্কের মধ্যে আছি’

শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে তাঁরা বিভিন্নভাবে হুমকি পেয়েছেন। পরিবারের সদস্যদের মোবাইল নম্বর ছড়িয়ে পড়ায় বিভিন্ন নম্বর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অভিযোগ তুলে নিতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিও সরিয়ে ফেলতে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন শিশুটির বাবা।

সোমবার বিকেলে শিশুটির বাবার সঙ্গে প্রথম আলোর কথা হয়। তিনি বলেন, ‘আমার এবং আমার পরিবারের মোবাইল নম্বরগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এই সুযোগে আমাদের ফোনে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বলছে, অভিযোগ যেন তুলে নিই। যেসব ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলো যেন ফেলে দিই। সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে কাটছে।’

শিশুটির বাবা আরও বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমার এই প্রতিবাদ আলেম সমাজের বিরুদ্ধে নয়। আমার এই প্রতিবাদ লেবাসধারীদের বিরুদ্ধে।’

টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ

নিপীড়নের শিকার শিশুর বাবাআমার এবং আমার পরিবারের মোবাইল নম্বরগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এই সুযোগে আমাদের ফোনে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বলছে অভিযোগ যেন তুলে নিই। যেসব ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলো যেন ফেলে দিই। সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে কাটছে।

যেভাবে ঘটনার সূত্রপাত

১৯ অক্টোবর টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে শিক্ষক মোসলেম আহম্মদের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন শিশুটির বাবা ও স্থানীয় লোকজন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

শিশুটির বাবা অভিযোগ করেন, তাঁর সন্তানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়েছেন। তাঁর দাবি, বিচার চাওয়ার কারণে এখন উল্টো তাঁকে ও তাঁর পরিবারকে চাপের মুখে পড়তে হচ্ছে।

এ ঘটনায় করা মামলায় পুলিশ অভিযুক্ত শিক্ষক মোসলেমকে ২১ অক্টোবর গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গতকাল রোববার তাঁর জামিন শুনানির দিন ধার্য ছিল। আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।

শিশুটির পরিবারের হুমকি পাওয়ার বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুই পক্ষই থানায় মৌখিকভাবে অভিযোগ করেছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু হুমকির বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি।

‘কিসের চুমু রে’ বলে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

অক্টোবর ২৬, ২০২৬
ইমরান খানের শেষ ভরসা হয়ে উঠলেন ‘মাওলানা ডিজেল’
ইমরান খানের শেষ ভরসা হয়ে উঠলেন ‘মাওলানা ডিজেল’

ইমরান খান মাওলানার দুর্নীতির প্রমাণ খুঁজে বের করতে সব গোয়েন্দা সংস্থা ও জাতীয় জবাবদিহি ব্যুরো–ন্যাবকে কাজে লাগান।

অক্টোবর ২৬, ২০২৬
পাঁচ জেলা শহরে কত পুকুর,
তালিকা চেয়েছেন হাইকোর্ট
পাঁচ জেলা শহরে কত পুকুর, তালিকা চেয়েছেন হাইকোর্ট

পাঁচ জেলা শহরে রেকর্ডে থাকা পুকুর যাতে কেউ দখল বা ভরাট করতে না পারেন, সে বিষয়ে মনিটরিং কমিটিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
জরুরি বিভাগে চেয়ার দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
জরুরি বিভাগে চেয়ার দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে জুয়েল হোসেন নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মো. শাহেদের বিরুদ্ধে।

অক্টোবর ২৬, ২০২৬
সাভার বন্ধুসভার উদ্যোগে শিশুদের সঙ্গে স্কুলে ফিরছেন মায়েরাও
সাভার বন্ধুসভার উদ্যোগে শিশুদের সঙ্গে স্কুলে ফিরছেন মায়েরাও

বিষয়টি নিয়ে ২৫ অক্টোবর সাভারের গেরুয়া গ্রামে অবস্থিত গেরুয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে সাভার বন্ধুসভার একটি চুক্তি হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করার পাশাপাশি তাঁদের স্বাবলম্বী হয়ে ওঠার পথ সুগম করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
ডিবিএল সিরামিকসের দায়িত্ব হলো গ্রাহকের পাশে থাকা: মোহাম্মদ আবদুর রহিম
ডিবিএল সিরামিকসের দায়িত্ব হলো গ্রাহকের পাশে থাকা: মোহাম্মদ আবদুর রহিম

আন্তর্জাতিক বাজারে 'প্রিমিয়াম লাইফস্টাইল ব্র্যান্ড' হিসেবে নিজেদের গড়ে তুলতে কতটা প্রস্তুত ডিবিএল সিরামিকস?

অক্টোবর ২৬, ২০২৬
সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হতে চায় জয়নাল আবেদীন
সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হতে চায় জয়নাল আবেদীন

মায়ানমার সীমান্তবর্তী পিছিয়ে পড়া জনপদ দমদমিয়ার এক প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদে শিক্ষার্থী জয়নাল আবেদীন। পরিবারের আর্থিক সীমাবদ্ধতা এবং নানান প্রতিকূলতা সত্ত্বেও তার চোখেমুখে রয়েছে এক বিশাল স্বপ্ন বড় হয়ে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)-এর একজন দায়িত্বশীল ও দেশপ্রেমিক অতন্দ্র প্রহরী হওয়া। দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির এই ছাত্র প্রতিদিন নিয়মিত স্কুলে আসে, গভীর মনযোগে পড়াশোনা করে এবং স্কুলের ফাঁকে পারিবারিক কাজেও সাধ্যমতো সহযোগিতা করে। পড়াশোনার পাশাপাশি গান ও খেলাধুলার প্রতি রয়েছে তার দারুণ ঝোঁক। তবে তার জীবনের স্বপ্ন হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা।

জয়নালের এই স্বপ্নের পেছনের অনুপ্রেরণা সম্পর্কে সে জানায়, ছোটবেলা থেকেই সে নিজ এলাকায় বিজিবি সদস্যদের দিনরাত নির্ঘুম পাহারা দিয়ে দেশমাতৃকার সেবা করতে দেখছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে চোরাচালান, মাদক ও শত্রুর আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে বিজিবি সদস্যদের নির্ভীক সাহসিকতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। জয়নালের ভাষায়, ঘুমহীন পাহারাদার হয়ে দেশের হাজার হাজার মানুষকে শত্রুর আক্রমণ ও বিপদ থেকে রক্ষা করে দেশের মানুষকে শান্তিতে রাখতে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হব।

তার শিক্ষক ও পরিবারের সদস্যরাও জয়নালের এই মহৎ স্বপ্ন নিয়ে বেশ আশাবাদী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমান উল্লাহ জানান, জয়নাল অত্যন্ত মেধাবী, নম্র ও ভদ্র স্বভাবের এক ছাত্র। কাজের প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে এবং সে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনেও সমান গুরুত্ব দেয়। শিক্ষকদের বিশ্বাস, সুযোগ পেলে সে ভবিষ্যতে দেশের একজন নিবেদিতপ্রাণ সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। পরিবারের সদস্যরাও সব প্রতিকূলতা পেরিয়ে তাকে নিয়মিত স্কুলে যেতে এবং তার স্বপ্ন পূরণে প্রতিনিয়ত সাহস জুগিয়ে যাচ্ছেন।

অক্টোবর ২৬, ২০২৬
ইরানের সঙ্গে বৈঠক করবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক
ইরানের সঙ্গে বৈঠক করবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক

মক্কা প্রতিরক্ষা চুক্তি সই করা দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা আজ তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে, সরকার অনুমতি দিলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৬, ২০২৬
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?

ভারতের অরুণাচলে প্রস্তাবিত বাঁধের বিরোধিতায় বিক্ষোভকারীদের ক্ষোভে তাদের আন্দোলন সহিংসতায় রূপ নেয়।

অক্টোবর ২৬, ২০২৬
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?

"ধর্মীয় শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হওয়ার অর্থ এই নয় যে, তা জবাবদিহিতা, সুশাসন ও মানোন্নয়নের ঊর্ধ্বে থাকবে। বরং দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতা আরও দৃশ্যমান হওয়া উচিত," ফেসবুকে লিখেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।

অক্টোবর ২৬, ২০২৬
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?

কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি। ঘটনা কূটনীতির পর্যায় পর্যন্তও গড়িয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে; কিন্তু মিলছে না কোনো সমাধান।

অক্টোবর ২৬, ২০২৬
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ

প্রথম দফার নির্বাচনে গত ৪ঠা অক্টোবর লুলা ডা সিলভাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারু। মাত্র তিন সপ্তাহের মধ্যে লুলা ফলাফল পাল্টে দিতে পারবেন, এমনটা অনেকেই ভাবেননি। লাতিন আমেরিকায় চলমান বৃহত্তর রাজনৈতিক প্রবণতারও ব্যতিক্রম ঘটিয়েছেন লুলা।

অক্টোবর ২৬, ২০২৬
পত্রিকা: 'বিশেষ পাসপোর্ট পাচ্ছে ৬৯ হাজার রোহিঙ্গা'
পত্রিকা: 'বিশেষ পাসপোর্ট পাচ্ছে ৬৯ হাজার রোহিঙ্গা'

আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় কমন কোনো বিষয়ে প্রধান শিরোনাম হয়নি। ভিন্ন ভিন্ন বিষয় প্রধান শিরোনাম হিসেবে এসেছে। সেখানে বাংলাদেশের সাগরে গ্যাস অনুসন্ধানে সমস্যা, প্রধানমন্ত্রীর জাপান সফর এবং সৌদিতে রোহিঙ্গাদের বিশেষ পাসপোর্ট দেওয়া সহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?

রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরির একটি গুরুত্বপূর্ণ পর্যায়, এন্টিবডি উৎপাদনের কাজ শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশের ভেনম রিসার্চ সেন্টার। তবে, গত দুই বছর ধরে কোন অর্থ বরাদ্দ না পাওয়ায় থমকে রয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটির সকল গবেষণা কার্যক্রম।

অক্টোবর ২৬, ২০২৬
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক শফিকুর রহমানের দাফন
রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক শফিকুর রহমানের দাফন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানকে।

অক্টোবর ২৬, ২০২৬
পদ্মা সেতুর নিচে গোসলে নেমে ২ জন নিখোঁজ
পদ্মা সেতুর নিচে গোসলে নেমে ২ জন নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

অক্টোবর ২৬, ২০২৬
শ্যালক ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ৩৮ কোটি টাকা
শ্যালক ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ৩৮ কোটি টাকা

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীনের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫২৬ টাকা এবং শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৫ কোটি ৩০ লাখ ২১ হাজার ৫৯ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার প্রমাণ পে‌য়েছে দু‌র্নী‌তি দমন ক‌মিশন।

অক্টোবর ২৬, ২০২৬
ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকসহ আসামি ৫
ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকসহ আসামি ৫

গাজীপুরের টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর বাবা জয়দেবপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।

অক্টোবর ২৬, ২০২৬
মিথ্যা মামলা দায়েরের অপরাধে ৩ জনের কারাদণ্ড
মিথ্যা মামলা দায়েরের অপরাধে ৩ জনের কারাদণ্ড

টাঙ্গাইলে জীবিত মানুষকে মৃত সাজিয়ে এবং অন্য লাশকে নিজের স্বামী দাবি করে মিথ্যা হত্যা মামলা দায়ের করার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

অক্টোবর ২৬, ২০২৬
ইবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ
ইবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
গোপালগঞ্জে মদ্যপানে ২ যুবকের মৃত্যু
গোপালগঞ্জে মদ্যপানে ২ যুবকের মৃত্যু

গোপালগঞ্জের  কোটালীপাড়ায় বিষাক্ত মদ্যপানে অসুস্থ হয়ে ২ যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরও এক যুবক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অক্টোবর ২৬, ২০২৬
বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক
বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জের ধরে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

অক্টোবর ২৬, ২০২৬