নেপালে অভিষেকে ব্যাটে-বলে আলো ছড়ালেন সাকিব-মেহেদী

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) নিজেদের প্রথম ম্যাচে ভালোই পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান।

৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
খুলনায় ক্লিনিকের পর এবার রেস্টুরেন্টে হামলা

ক্লিনিকে হামলার পর এবার খুলনা নগরীর আহসান আহমেদ রোডের পিটিআই মোড়সংলগ্ন চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক।

খুলনায় ক্লিনিকের পর এবার রেস্টুরেন্টে হামলা
সব চোখ সাদমানের দিকে, সেঞ্চুরি থেকে এক রান দূরে এই ওপেনার

আর মাত্র এক রান! টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির এতটা কাছে এসে বুধবার (২৮ অক্টোবর) সাদমান ইসলামকে দিনের খেলা শেষ করতে হয়েছিল মাঠে আলোকস্বল্পতায়।

সব চোখ সাদমানের দিকে, সেঞ্চুরি থেকে এক রান দূরে এই ওপেনার
অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

যশোরের অভয়নগরে একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকের ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি।

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় আজ

জুলাই গণঅভ্যুত্থানকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ বৃ...

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় আজ

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

নীহা কি হালকা সাজেই থাকতে ভালোবাসেন, দেখুন ৯টি ছবি
নীহা কি হালকা সাজেই থাকতে ভালোবাসেন, দেখুন ৯টি ছবি

জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত নাটক ‘ভালো আছো তো?’ এখন আলোচিত। নাটকটিতে নবনীতা চরিত্রে অভিনয় করেছেন নীহা। দেখে নিন দারুণ কিছু রঙের পোশাকে নীহার মিষ্টি কয়েকটি ছবি

সি গ্রিন শাড়িতে মিষ্টি সাজে নীহা

কপালে কালো টিপ আর টেনে বাঁধা খোঁপায় নীহার সাজে ফুটে উঠেছে বাঙালিয়ানা

‘মন ফাগুন’ ধারাবাহিকের অভিনেত্রী সৃজলাকে নিয়ে বিগ বসে তুলকালাম

মিষ্টি হাসিতে মিষ্টি নীহা

আকাশনীল কামিজে সবুজ মেঠো পথে

দুর্গাপূজার ছবি শেয়ার করে কোন বিশেষ স্মৃতি মনে করলেন হৃদি শেখ?

পার্পল কামিজে

দিনের আলোয় বেগুনি রঙের পোশাক আর ঢেউখেলানো চুলের সমন্বয় নীহাকে আরও মায়াবী করে তুলেছে

কপালে কালো টিপ, চোখে কাজল

রাফসান-সুনেরাহর কি সত্যিই বাগদান হয়েছে?

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় নীহাকে বেশির ভাগ সময়ই ন্যাচারাল মেকআপে দেখা যায়

সম্প্রতি ‘ভালো আছো তো’ নাটকে নবনীতা চরিত্রে সাধারণ সাজ-পোশাকে নীহার উপস্থিতি নজর কেড়েছে

পুচির মা প্রথমবার বানালেন যে পদ, দেখুন রেসিপি

অক্টোবর ২৯, ২০২৬
শ্যানেলের পিঠখোলা কালো গাউনে অনন্যার বোল্ড লুক
শ্যানেলের পিঠখোলা কালো গাউনে অনন্যার বোল্ড লুক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করছেন অনন্যা পাণ্ডে। সম্প্রতি এল ইন্ডিয়া বিউটি অ্যাওয়ার্ডসে শ্যানেল লুকটি বেশ পছন্দ করেছেন তাঁর ফ্যাশনিস্তা ভক্তরা ।

অক্টোবর ২৯, ২০২৬
শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু
শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু

পরীক্ষামূলক আনারকলি বা ট্যাং ফল চাষে সাফল্য পেয়েছেন মেহেরপুরে চাষি মোহাম্মদ মিঠু। প্রতি বিঘায় ১০ লাখ টাকা লাভ হওয়ার সম্ভাবনা দেখে বিদেশি এ ফল চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় চাষিরাও। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

অক্টোবর ২৯, ২০২৬
পকেটে হারমোনিকা, কোথায় পাব, দাম কত
পকেটে হারমোনিকা, কোথায় পাব, দাম কত

বাক্স খুলে পেলাম লম্বাটে, আয়তাকার একটা লাল বস্তু। চকচকে লাল রং। হাতে নিয়ে দেখি, সেটার গায়ে মৌচাকের মতো অনেকগুলো ছোট ছোট ছিদ্র। মামার কথা শুনে ছিদ্রগুলোতে ফুঁ দিতেই নানা

অক্টোবর ২৯, ২০২৬
তৃতীয় সেঞ্চুরিতে এখন তামিমের পরই সাদমান
তৃতীয় সেঞ্চুরিতে এখন তামিমের পরই সাদমান

মিরপুর টেস্টে আজ দ্বিতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন সাদমান ইসলাম।

অক্টোবর ২৯, ২০২৬
বিভিন্ন কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ, চলছে আবেদন
বিভিন্ন কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ, চলছে আবেদন

ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন কর অঞ্চলে ২৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

অক্টোবর ২৯, ২০২৬
১৮ বছর আগে সব হারিয়েছিলেন, এখন ৪ কোটির সিনেমা বানান
১৮ বছর আগে সব হারিয়েছিলেন, এখন ৪ কোটির সিনেমা বানান

মুম্বাইয়ের একটি গ্যারেজে বসে ১৯ বছর বয়সে যে স্বপ্ন দেখেছিলেন নমিত মালহোত্রা, কয়েক দশক পর সেই স্বপ্নই তাঁকে নিয়ে গেছে হলিউডের গুরুত্বপূর্ণ মঞ্চে।

অক্টোবর ২৯, ২০২৬
রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে
রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

বাংলাদেশের সার্বভৌমত্ব সীমিতকরণ প্রক্রিয়া রাজনৈতিক-অর্থনৈতিকভাবে হয়তো দেশ-বিদেশে সবাই প্রায় মেনে নিয়েছে, তবে এর সামাজিক ফল হতে পারে উদ্বেগজনক। সার্বভৌমত্ব সীমিতকরণ প্রক্রিয়াকে ইংরেজিতে ‘ডি-সভেরেনাইজেশন’ বলে উল্লেখ করা যায়। এটা হতে পারে স্বেচ্ছামূলকভাবে, জবরদস্তিমূলক পথেও। বাংলাদেশে উভয়ের মিশ্র পদ্ধতিতে হচ্ছে। ফলাফল একই দাঁড়াচ্ছে।

রাজনীতি ও সমাজজীবনে এ দেশে ঐতিহাসিকভাবে সাংস্কৃতিক ও ধর্মীয় জাতীয়তাবাদের উত্তাপ ও ব্যবহার অত্যধিক। তার আড়ালেই সার্বভৌমত্ব সংকোচন বহুকাল ধরে ধীরলয়ে এগোচ্ছে এবং এখন লাজলজ্জার মোড়ক ভেঙে সেটা বেশ স্পষ্ট অবয়ব পেয়েছে।

সার্বভৌমত্ব হাতছাড়া হওয়ার বিষয় বহু বিশ্বগোষ্ঠীর অভিজ্ঞতায় আছে। বিশ্ব বাণিজ্য সংস্থাসহ আন্তর্জাতিক অনেক কাঠামো সার্বভৌমত্বের পরম ধরন বহু আগে খাটো করেছে। ব্যবসা-বাণিজ্যের অনেক আন্তর্জাতিক নিয়মকানুন, বিভিন্ন সনদে সম্মতির জন্য দেশীয় বিধিবিধান সংশোধন নিয়ন্ত্রিত সার্বভৌমত্বের কথা জানায়। রাষ্ট্রসমূহ অনেক সময় লাভ-লোকসানের তুলনামূলক হিসাব কষে কর্তৃত্বের ছাড় দেয় অনেকটা জাতীয় সম্মতিতে। ইইউর মতো আঞ্চলিক ‘মুক্তাঞ্চল’ রাষ্ট্রীয় একক সার্বভৌমত্বকে সীমিত করে ভিন্ন ধাঁচের যৌথ সার্বভৌমত্বের মডেলও তুলে ধরছে।

তবে বাংলাদেশে ঘটছে ভিন্ন ধরনের কিছু। ফেব্রুয়ারিতে ঢাকা যেভাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্কচুক্তি করল এবং এর পক্ষে যেভাবে সমাজের একটা সমর্থক গোষ্ঠী দেখা গেল কিংবা সম্প্রতি যেভাবে সৌদি আরব তথ্য-উপাত্ত না দিয়ে দুজন বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল এবং বাংলাদেশের একজন নীতিনির্ধারক যেভাবে এতে শিক্ষণীয় উপাদান দেখলেন বা অতীতে যেভাবে বাংলাদেশের নির্বাচনের সময় ভারতের পররাষ্ট্রসচিব এসে ভোটের ধরন বাতলে দিতেন, এসবই ডি-সভেরেনাইজেশনের বার্তা দেয়।

গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা লিজ, ভাড়া বা বেসরকারীকরণও সার্বভৌমত্বের কমবেশি সংকোচন কি না, সেটা বোঝা যেত, যদি ওই সব চুক্তি জনসমক্ষে আসত। রাষ্ট্রীয় সম্পদ নিয়ে বা জনগণের সম্পদ বড় আয়তনে ব্যয় হয়, এমন যেকোনো ধরনের চুক্তি যে ঘোষণা দিয়ে গোপন রাখতে হচ্ছে, সেটা স্পষ্টত সার্বভৌমত্বের ঘাটতির কথা জানায়। তবে রাষ্ট্রের কর্তৃত্ব নিশ্চিতভাবে আরও বড় আয়তনে নাজুকতার কথাও বলছে, যখন সে তার স্রষ্টা মুক্তিযোদ্ধাদের লুকিয়ে গার্ড অব অনার দেয়। পিরোজপুরের মানিক পশারীর বেলায় তেমনটা বেশ স্পষ্ট দেখা গেল। এ–ও একধরনের ডি-সভেরেনাইজেশন কি না, সেটা রাষ্ট্রচিন্তায় উঠতে বাধ্য। কিন্তু এ তো স্পষ্ট, বাংলাদেশ রাষ্ট্রের ‘কর্তৃত্বের’ প্রয়োগ অভ্যন্তরীণভাবে যেমন বাধার মুখে সংকুচিত হচ্ছে, তেমনি আন্তর্জাতিক সম্পর্কেও নিজস্ব অধিকারের সার্বভৌম প্রকাশ থমকে যাচ্ছে।

জাতীয়তাবাদী জনপদে সার্বভৌমত্বের আবেগ বেশ তীব্র থাকে। সে জন্য আস্তে আস্তে তাদের জোয়াল পরানো হয়। অভ্যস্ত হওয়ার পালা শুরু হয় সীমিত সংকোচনের মাধ্যমে। সার্বভৌমত্বকে চ্যালেঞ্জকারী রাজনৈতিক শক্তি যেমন এ অবস্থা তৈরি করতে পারে, তেমনি নানান প্রাপ্তি ও সমৃদ্ধির স্বপ্নও সার্বভৌমত্বের সীমিতকরণকে গতি দিতে পারে।

একদা আমাদের এখানে ইপিজেডগুলোয় দেশীয় শ্রম আইনের ঊর্ধ্বে কিছু সুবিধা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ইপিজেড কর্মসংস্থান বাড়াবে, প্রযুক্তি হস্তান্তর ঘটাবে। সে জন্য বিশেষ আইন করা হয় এ রকম উদ্যোগের জন্য। তাতে এসব শিল্পাঞ্চলে সংঘ গঠনের অধিকার, শ্রম পরিদর্শনের বাধ্যবাধকতা শর্তাধীন করা হয়। অর্থাৎ জাতীয় শ্রম আইন, মৌলিক অধিকারের সাংবিধানিক হাত সীমিত করা হয় সেখানে। সেটা অনেকাংশে মেনেও নিয়েছি আমরা। এভাবে এগোতে এগোতে এখন বিমান কিনব কি কিনব না, সেই নীতিনির্ধারণী ক্ষমতার বেলাতেও অন্যের নির্দেশনা শুনি। ইপিজেড গড়তে দিয়েছি আমরা হয়তো বেকারি কমানো ও প্রযুক্তিগত দারিদ্র্য ঘোচাতে; কিন্তু এত এত বোয়িং কিনছি কেন, সেটা কম নাগরিকই জানে বা জানতে চায়। তারা ডি-সভেরেনাইজেশনে অভ্যস্ত এখন।

আশপাশের কোনো দেশ সীমান্তভূমির দু–এক শতক জায়গা দখল করলে আমাদের জাতীয় অহং নিশ্চিতভাবেই জেগে উঠত এবং সেটাই সংগত। কিন্তু নীতিগত সিদ্ধান্তের অধিকার বিঘায় বিঘায় বেদখল হলেও তার ন্যায্যতা দিতে জাতীয় বুদ্ধিজীবীর অভাব হয় না আজকাল।

একসময় জনগণকে নিরন্তর বোঝানো হয়েছিল, পাটকল ও চিনিকলগুলো বন্ধ করা বা বেসরকারি খাতে দেওয়া কেন জরুরি। সেই অধ্যায়ের দু–তিন দশক পর আজ পাট ও চিনি খাতের অবস্থা স্পষ্ট। একই বুদ্ধিজীবী দল এখন বোঝাচ্ছে, বন্দর ইত্যাদি লিজ দেওয়া কতটা লাভজনক হবে।

আগের আমলে বোঝানো হয়েছিল, প্রতিবেশীদের করিডর দিয়ে আমরা কত উপায়ে লাভবান হতে পারি। অথচ শাসকগোষ্ঠীর ক্ষমতা নির্বিঘ্ন করতেই সেসব দেওয়া হচ্ছিল। একদিকে সিগন্যাল দিয়ে অন্যদিকে গাড়ি চালিয়ে চলে যাওয়া বাংলাদেশের কুলীন সমাজের কৌশল হিসেবে নতুন নয়।

আজকে গুরুত্বপূর্ণ খাত ও সংস্থা ইজারার পেছনে পণ্য ব্যবস্থাপনা উন্নত করার কথাই জোরেশোরে প্রচারিত হচ্ছে। বঙ্গোপসাগরে বিদেশিদের উপস্থিতি সহজতর করার কথা নিশ্চয়ই এখন আমরা কোনো বিশেষজ্ঞ থেকে জানার আশা করতে পারি না। সেটা জানবে হয়তো পরের প্রজন্ম।

গত মাসেই অন্তত কয়েক ডজন টক শো হয়েছে সৌদিদের মক্কা সামরিক জোটে যোগ দিয়ে বাংলাদেশ কীভাবে উপকৃত হতে পারে, ওই বিষয়ে। কিন্তু ওই দেশে দুজন বাংলাদেশির শিরশ্ছেদের বিষয়ে বড় রাজনৈতিক দলগুলো খুব যত্নের সঙ্গে মুখে সিলমোহর মেরে রেখেছে। অচিন্তনীয় এই রাষ্ট্রীয় অপমানে নাগরিক সমাজও নিশ্চুপ।

অনেকের হয়তো মনে আছে, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২৩ সালে কাতারে আটজন ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হলে নয়াদিল্লি অবিশ্বাস্য এক উদ্যোগে তার নাগরিকদের আইনি প্রক্রিয়ায় উদ্ধার করে বড় ধরনের দেশীয় সামর্থ্যের প্রমাণ দিয়েছিল। যদিও পুরো ঘটনায় তাদের নাগরিকেরা ছিল অপরাধে অভিযুক্ত।

অথচ শিরশ্ছেদ হওয়ার আগে বাংলাদেশ তার নাগরিক নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আখতারের অপরাধটুকুর কথাও জানতে পারল না। আমাদের জাতীয় বিদেশনীতি কীভাবে ডি-সভেরেনাইজেশনের কবলে আছে, তার মোটাদাগের এক নজির এটা।

বাংলাদেশ এখনো বলতে পারছে না তার নাগরিকেরা প্রাণবধের শিকার হলো কেন? এ রকম ‘না জানতে পারা’ হলো ডি-সভেরেনাইজেশনের পদ্ধতিগত ফল। নীতিগত অবক্ষয়ের শিকার দেশগুলোর সরকার ক্রমে ক্রমে এভাবে আন্তর্জাতিক পরিসরে জাতীয় স্বার্থ দেখার ক্ষমতা হারিয়ে ফেলে। এমনকি তার নাগরিক সমাজও এ রকম অপমানে অভ্যস্ত হয়ে যায়। এর বড় একটা ক্ষতিকর অভ্যন্তরীণ পার্শ্বফলও থাকে। যেটা দেখলাম আমরা পিরোজপুরে।

নাগরিকদের সুরক্ষা ও সম্মান জানাতে রাষ্ট্রের অভিভাবকতুল্য ভূমিকা না থাকলে জনগণের মধ্যে স্থায়ী নৈরাজ্যিক মনস্তত্ত্ব তৈরি হয়। বাংলাদেশের অভ্যন্তরে গণবিশৃঙ্খলার যেসব আলামত ক্রমে বাড়ছে, তার সঙ্গে সমকালীন ‘সার্বভৌমত্ব সংকোচন’ বাস্তবতার গভীর যোগ আছে। রাষ্ট্রীয় গৌরব এবং নীতিনির্ধারকদের অভিভাবকতুল্য সামর্থ্য হারিয়ে যাচ্ছে বলেই মানুষ এখন আর স্বতঃস্ফূর্তভাবে আইন মানতে চাইছে না।

সার্বভৌমত্বের পুনঃপুন সংকোচন দেশবাসীর মন থেকে জাতীয় গৌরববোধ লুপ্ত করে। এতে সমাজ থেকে জাতীয় সরকারের নৈতিক কর্তৃত্ব ও গ্রহণযোগ্যতা লোপ পেতে শুরু করে। আন্তর্জাতিক পরিসরে অপমানের ট্রমা এ রকম দেশের নাগরিক সমাজকে যেকোনো অবস্থায় প্রটোকলের বাইরে চালিত করে। মানসিক হতাশাগ্রস্ত এরূপ জনসমাজ সহিংসতার ক্ষেত্রে পরিণত হতে পারে।

সার্বভৌমত্বের সংকোচন বাংলাদেশের জনসমাজকে আত্মবিশ্বাসহীন, আত্মমর্যাদাহীন নৈরাজ্যিক এক জনগোষ্ঠীতে পরিণত করছে। অথচ এ অবস্থার জন্য দায়ী সাধারণ জনগণ নয়, কুলীন সমাজ—তথা রাষ্ট্রের নীতিনির্ধারকেরা।

● আলতাফ পারভেজ গবেষক ও লেখক

* মতামত লেখকের নিজস্ব

অক্টোবর ২৯, ২০২৬
স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা
স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের বেশিরভাগ ভোট গণনায় বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্টতা পায়নি।

অক্টোবর ২৯, ২০২৬
যুক্তরাষ্ট্রে পৌঁছে ফ্লাভিও বোলসোনারোর দাবি, ব্রাজিল থেকে তিনি পালাননি
যুক্তরাষ্ট্রে পৌঁছে ফ্লাভিও বোলসোনারোর দাবি, ব্রাজিল থেকে তিনি পালাননি

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার হেরে যাওয়ার পর দেশটির সিনেটর ফ্লাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গেছেন। সেখানে পৌঁছেই তিনি দাবি করেছেন যে, মাতৃভূমি ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না।

অক্টোবর ২৯, ২০২৬
পত্রিকা: 'চিকিৎসা খরচের চাপে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ'
পত্রিকা: 'চিকিৎসা খরচের চাপে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ'

চিকিৎসাবাবদ খরচের চাপে দারিদ্র্যের হার বৃদ্ধি; আইইডিসিআরে 'মব' করে পরিচালককে মারধর; আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন– আরো যেসব খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

অক্টোবর ২৯, ২০২৬
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

অক্টোবর ২৯, ২০২৬
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি

এ ঘটনায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে আটকের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পাশাপাশি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অক্টোবর ২৮, ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?

নতুন পে-স্কেল অনুযায়ী পহেলা নভেম্বর থেকে সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন দেওয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আর এর জন্য সরকারকে বিপুল পরিমাণ টাকা ঋণ করতে হচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল

২০০৬ সাল, সেই বছরের ২৮শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সমাবেশ ঘিরে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকা। লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র হাতে সেখানে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দু’টির নেতাকর্মীরা।

অক্টোবর ২৮, ২০২৬
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ

টানা ৭৫০ দিন সাগরে চলার পর জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে 'ভিলা ভি ওডিসি' তার যাত্রা স্থগিত করেছে। জাহাজের পরিচালনাকারী সংস্থা বলছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার পর্যন্ত হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
সাবেক বিমান কর্মকর্তা তাউসিফের মরদেহ উদ্ধার
সাবেক বিমান কর্মকর্তা তাউসিফের মরদেহ উদ্ধার

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান থানাধীন রাজাবাড়ী নৌঘাট এলাকায় তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

অক্টোবর ২৯, ২০২৬
শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, সাগর যাত্রায় ব্যস্ত জেলেরা
শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, সাগর যাত্রায় ব্যস্ত জেলেরা

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ২৯ অক্টোবর মধ্যরাতে।

অক্টোবর ২৯, ২০২৬
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় আজ
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় আজ

জুলাই গণঅভ্যুত্থানকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)।