১০ দিন পর ধ্বংসস্তূপে মিলল মুক্তার দেহাবশেষ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার কঙ্কালসদৃশ দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
শ্যালিকাকে বিয়ে: মুখে কালি, গলায় জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করার অভিযোগ
মাসুদ রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের করা হলে তিনি বলেছেন, “আমি পরিবার ও প্রথম স্ত্রীর সম্মতিক্রমে এই বিয়ে করেছিলাম। বিয়ের পর সমাজে আমি নানাভাবে লাঞ্ছনার শিকার হয়েছি। সর্বশেষ আমার বড় স্ত্রী আমাকে ত...
শ্যালিকাকে বিয়ে: মুখে কালি, গলায় জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করার অভিযোগ
জলবায়ু সংকট: উভয় দিক থেকেই অতি ধনীরা ‘দ্বিগুণ সুবিধা’ পাচ্ছেন
দাতব্য সংস্থা অক্সফামের একটি গবেষণা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা কেবল জলবায়ু বিপর্যয়ের জন্য দায়ী দূষণমূলক কর্মকাণ্ড থেকেই মুনাফা অর্জন করছেন না, বরং এই বিপর্যয়ের ভয়াবহ পরিণতির সুযোগ নিয়েও তার...
জলবায়ু সংকট: উভয় দিক থেকেই অতি ধনীরা ‘দ্বিগুণ সুবিধা’ পাচ্ছেন
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সরোয়ার আহমেদ রোমান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের কামারবাড...
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
খুলনায় জামায়াতের নেতার বাড়িতে ভাঙচুর, আহত ১
খুলনার দিঘলিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা ও ইউপি সদস্য আজিজুর রহমান এবং দিঘলিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি তাসনিম হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
খুলনায় জামায়াতের নেতার বাড়িতে ভাঙচুর, আহত ১
আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক
সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
তিনি জানান, সিলেট বিমানবন্দর এলাকায় প্যাকেজিং হাউস ও কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কোন মৌসুমে কোন এলাকায় কী ধরনের সবজি উৎপাদন উপযোগী, তা চিহ্নিত করে পরিকল্পনা করা হবে। এর মাধ্যমে সারা বছর...
সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সারা দেশ
View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।
Video news
Rss feed news
নিজেকে আপন মায়ের সন্তান প্রমাণ করতে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইয়াকুব আলী
নিজেকে আপন মায়ের সন্তান প্রমাণ করতে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইয়াকুব আলী
আপন ভাইসহ বাকি উত্তরসূরিরা মৃত মায়ের রেখে যাওয়া সম্পত্তির ভাগ পেলেও মায়ের নামের বিড়ম্বনায় ইয়াকুব আলী পড়েছেন ভোগান্তিতে।
অক্টোবর ২৭, ২০২৬
কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী কুইজে বিজয়ী নির্বাচিত
কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী কুইজে বিজয়ী নির্বাচিত
প্রথম আলোর পাতায় ছাপা হয়েছিল ‘চিঠির ধাঁধা’ এবং কিশোর আলোর অক্টোবর সংখ্যায় ছাপা হয়েছে ‘লাখ টাকার কুইজ’। দুই কুইজ প্রতিযোগিতাতেই অংশ নিয়েছে সারা দেশের শত শত কিশোর-কিশোরী।
অক্টোবর ২৭, ২০২৬
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে
এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩১ অক্টোবর। ওই দিন বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে বোর্ড।
২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাস: শিক্ষায় ‘গলদ’ না অন্য কিছু
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার্থীরা ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন।
উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।
এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন
পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়ন আবেদন কবে থেকে
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য অনলাইনের মাধ্যমে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন
পূর্বঘোষণা অনুযায়ী ২৯ অক্টোবর এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। এখন তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী ৩১ অক্টোবর (শনিবার) এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রথম আলোকে নতুন তারিখের কথা জানিয়েছেন।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নেন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অক্টোবর ২৭, ২০২৬
বিশ্বের প্রথম প্রাইভেট স্পেস টেলিস্কোপ খুঁজবে ২৭টি রহস্যময় গ্রহ
বিশ্বের প্রথম প্রাইভেট স্পেস টেলিস্কোপ খুঁজবে ২৭টি রহস্যময় গ্রহ
মহাকাশের নিকষ কালো অন্ধকারে লুকিয়ে থাকা কোটি কোটি বুড়িয়ে যাওয়া গ্রহের বুকে কি সত্যিই কোনো ভিনগ্রহী জীবনের অস্তিত্ব অপেক্ষা করছে? গুগলের সাবেক বসের পাঠানো বিশ্বের প্রথম ব্যক্তিগত স্পেস টেলিস্কোপটি কি সেই রহস্যের সন্ধানে নামছে?
রাতের অন্ধকারে অনেক দূরে একটা শক্তিশালী টর্চ জ্বলছে। টর্চের গা ঘেঁষে উড়ছে একটা ছোট্ট পোকা। আপনি কি পোকাটা দেখতে পাবেন? সম্ভবত না। কারণ টর্চের আলোয় চোখ ধাঁধিয়ে যাবে।
মহাকাশে অন্য নক্ষত্রের চারপাশে ঘোরা গ্রহ খোঁজার সমস্যাটা ঠিক এরকম। নক্ষত্র টর্চের মতো জ্বলজ্বল করে, আর গ্রহ তার পাশে ক্ষীণ আলোর একটা বিন্দুর মতো থাকে। এই সমস্যা কীভাবে সমাধান করা যায়, তা নিয়েই নতুন একটা গবেষণা হয়েছে। সেই গবেষণা ধরেই ঠিক করা হয়েছে, নতুন স্পেস টেলিস্কোপ প্রথমে কোন গ্রহগুলো খুঁজবে।
গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক শ্মিট ও তাঁর স্ত্রী ওয়েন্ডি শ্মিটের দাতব্য সংস্থা শ্মিট সায়েন্সেস বানাচ্ছে এই টেলিস্কোপ। নাম রাখা হয়েছে  লাজুলি স্পেস টেলিস্কোপ। ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি, হাবল বা জেমস ওয়েবের মতো অতিকায় স্পেস টেলিস্কোপগুলো নাসা বা বড় কোনো সরকারি মহাকাশ গবেষণা সংস্থার সম্পত্তি। কিন্তু এবার ব্যক্তিগতভাবেই বানানো হচ্ছে এমন একটি স্পেস টেলিস্কোপ। ২০২৯ সালের মধ্যেই এটি মহাকাশে পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে এটাই হবে ইতিহাসের প্রথম বেসরকারি টাকায় বানানো পূর্ণ আকারের মহাকাশ টেলিস্কোপ।
রোমান স্পেস টেলিস্কোপ বদলে দিতে পারে মহাবিশ্বের মানচিত্র
গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক শ্মিট ও তাঁর স্ত্রী ওয়েন্ডি শ্মিটের দাতব্য সংস্থা শ্মিট সায়েন্সেস বানাচ্ছে এই টেলিস্কোপ। নাম রাখা হয়েছে  লাজুলি স্পেস টেলিস্কোপ।
এখানে একটি মজার ও গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। বিখ্যাত হাবল টেলিস্কোপের মূল আয়নাটি যেখানে ২.৪ মিটার চওড়া, সেখানে এই নতুন ব্যক্তিগত টেলিস্কোপের আয়না হবে পুরো ৩ মিটার চওড়া! হাবলের চেয়ে এই টেলিস্কোপ প্রায় ৭০ শতাংশ বেশি আলো ধরতে পারবে। আয়না যত বড়, দূরের ক্ষীণ আলো ধরার ক্ষমতাও তত বেশি।
এই শক্তিশালী টেলিস্কোপে মূলত তিনটি অত্যাধুনিক যন্ত্র থাকবে। এর মধ্যে সবচেয়ে বেশি চমক জাগানো যন্ত্রটির নাম এক্সট্রাসোলার করোনাগ্রাফ বা সংক্ষেপে ইএসসি। ইউনিভার্সিটি অব মিশিগানের জ্যোতির্বিজ্ঞানী লোগান পিয়ার্স এবং ইউনিভার্সিটি অব অ্যারিজোনার ইউয়ান ডগলাস সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন।
শিল্পীর কল্পনায় লাজুলি স্পেস টেলিস্কোপ
সেখানে তারা এমন ২৭টি ভিনগ্রহের তালিকা দিয়েছেন, যেগুলোকে এই ইএসসি যন্ত্রের সাহায্যে সবচেয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। কিন্তু কেন এই নতুন টেলিস্কোপ এবং এর করোনাগ্রাফ যন্ত্রটি বিজ্ঞানীদের মধ্যে এত উত্তেজনার সৃষ্টি করেছে? মহাকাশে এতকাল বিজ্ঞানীরা কীভাবে গ্রহ খুঁজতেন জানেন? মূলত তাপের সাহায্যে। বিজ্ঞানীরা নতুন বা তুলনামূলক কমবয়সী গ্রহগুলোর দিকে নজর রাখতেন, কারণ জন্মের পর সেগুলো প্রচণ্ড গরম থাকে।
অন্ধকার ঘরে একটি গনগনে লাল লোহার রড যেমন দূর থেকেই চেনা যায়, তেমনি ইনফ্রারেড বা অবলোহিত টেলিস্কোপ দিয়ে ওই গ্রহগুলোর তাপ মেপে সেগুলোর অস্তিত্ব ও বায়ুমণ্ডল সম্পর্কে জানা যেত। কিন্তু সমস্যা হলো, গ্রহের বয়স যত বাড়ে, লোহার রডের মতোই তা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। তখন আর আগের মতো তাপ দিয়ে তাদের খুঁজে পাওয়া যায় না।
প্রায় সাড়ে ৪ কোটি গ্যালাক্সির বিশাল মানচিত্র বানিয়েছে গায়া টেলিস্কোপ
হাবল টেলিস্কোপের মূল আয়নাটি যেখানে ২.৪ মিটার চওড়া, সেখানে এই লাজুলি টেলিস্কোপের আয়না হবে পুরো ৩ মিটার চওড়া! হাবলের চেয়ে এই টেলিস্কোপ প্রায় ৭০ শতাংশ বেশি আলো ধরতে পারবে।
ঠিক এখানেই বাজিমাত করবে লাজুলি টেলিস্কোপের এক্সট্রাসোলার করোনাগ্রাফ। এটি গ্রহের নিজস্ব তাপের ওপর ভরসা করবে না, বরং নক্ষত্রের প্রতিফলিত আলো ব্যবহার করবে। বিষয়টা একদম সোজা, অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ঠান্ডা গাড়ির গায়ে আপনি যদি টর্চের আলো ফেলেন, তবে সেটি যতই ঠান্ডা হোক না কেন, প্রতিফলিত আলোতে ঠিকই জ্বলজ্বল করে উঠবে! গ্রহদের ক্ষেত্রেও ঠিক তা-ই। গ্রহটি কত পুরোনো বা ঠান্ডা, তাতে কিছুই যায় আসে না। তার কাছের নক্ষত্রের আলো গ্রহটির গায়ে পড়ে কীভাবে প্রতিফলিত হচ্ছে, লাজুলি টেলিস্কোপ সেই আলোর সংকেত ধরে ফেলবে। ফলে পুরোনো এবং বুড়িয়ে যাওয়া গ্রহগুলোর বায়ুমণ্ডলে কী কী গ্যাস আছে, কিংবা সেখানে কোনো প্রাণের চিহ্ন লুকিয়ে আছে কি না, তা এবার আরও নিখুঁতভাবে জানা যাবে। শুধু তাই নয়, নক্ষত্রের খুব কাছাকাছি থাকা গ্রহগুলোকেও এই পদ্ধতিতে পরিষ্কার দেখা সম্ভব হবে।
বিজ্ঞানীদের ওই তালিকায় থাকা ২৭টি গ্রহের প্রতিটিই বিশাল আকারের গ্যাসীয় দানব। এখন আপনার মনে হতে পারে, কোটি কোটি গ্রহ থাকতে নির্দিষ্ট করে শুধু এই ২৭টি গ্রহকে কেন টার্গেট করা হলো? কারণ মহাকাশে স্পেস টেলিস্কোপের এক সেকেন্ড সময় মানেই কাড়িকাড়ি টাকা!
সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ দিয়ে মহাকাশের কতদূর দেখা যায়
৫৫ ক্যানক্রি ডি গ্রহটি দেখতে অবিকল আমাদের সৌরজগতের বৃহস্পতি গ্রহের মতোই। আবার এইচডি ১৮১৪৩৩ ডি নামের অদ্ভুত গ্রহটির কক্ষপথ মারাত্মক রকমের ডিমের মতো লম্বাটে এবং তেড়াবাঁকা।
লাজুলি টেলিস্কোপে একটি গ্রহের প্রতিফলিত আলো নিখুঁতভাবে ধরতে একটানা ১০ থেকে ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে ক্যামেরার শাটার খোলা রাখতে হবে। অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো আন্দাজে টেলিস্কোপ তাক করে রাখলে এই মহামূল্যবান সময়ের পুরোটাই জলে যাবে। তাই বিজ্ঞানীরা আগে থেকেই সুনির্দিষ্ট কক্ষপথ জানা আছে, এমন গ্রহগুলোকেই বেছে নিয়েছেন।
তালিকায় থাকা গ্রহগুলোর মধ্যে বেশ কিছু মজার নাম আছে, যা মহাকাশপ্রেমীদের কাছে বেশ পরিচিত। যেমন ধরুন '৫৫ ক্যানক্রি ডি' গ্রহটি দেখতে অবিকল আমাদের সৌরজগতের বৃহস্পতি গ্রহের মতোই। আবার ‘এইচডি ১৮১৪৩৩ ডি’ নামের অদ্ভুত গ্রহটির কক্ষপথ মারাত্মক রকমের ডিমের মতো লম্বাটে এবং তেড়াবাঁকা। ‘বিটা পিকটোরিস বি’ মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে সরাসরি ছবি তোলা প্রথম গ্রহগুলোর একটি।
বিটা পিকটোরিস বি এক্সোপ্ল্যানেটের কাল্পনিক ছবি
মহাকাশ গবেষণায় ব্যক্তিগত মালিকানা ঠিক কী ধরনের প্রভাব ফেলবে, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। এটি কি মহাকাশ গবেষণাকে আগের চেয়ে আরও দ্রুত ও নিখুঁত করবে, নাকি নতুন কোনো অপ্রত্যাশিত কারিগরি জটিলতা তৈরি করবে, তা সময়ই বলে দেবে। তবে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের মতো অন্যান্য বিশ্বমানের টেলিস্কোপের সঙ্গে লাজুলি টেলিস্কোপ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আমরা হয়তো মহাকাশের রহস্য আরও দ্রুত সমাধান করতে পারব।
সূত্র: ইউনিভার্স টুডে
জেমস ওয়েব টেলিস্কোপ কীভাবে এত দূরে দেখতে পায়
অক্টোবর ২৭, ২০২৬
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী
‘সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে’— পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্য সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যে বিএনপি দীর্ঘদিন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই করেছে, সেই দলের সরকার ক্ষমতায় থাকার সময় পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা তাঁদের ভাবিয়ে তুলছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনা মূল্যে চিকিৎসাসেবা (মেডিকেল ক্যাম্প) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুলিশ বাহিনীর প্রধান সরকারের একটি অংশ উল্লেখ করে রিজভী বলেন, ‘তিনি কীভাবে ক্রসফায়ারের কথা বলেন?’ আইজিপির বক্তব্য যদি অনিচ্ছাকৃতভাবে বলা হয়ে থাকে, তাহলে বিষয়টি ভিন্ন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।
গত ১৭ বছর বিএনপি ক্রসফায়ার, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রক্তক্ষরণ ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে বলে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, সেই সংগ্রামের পরিণতিতে আমরা ৫ আগস্ট পেয়েছি, জুলাই পেয়েছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর সারা দেশের মানুষের প্রত্যাশা একটি মানবিক বাংলাদেশ। এমন প্রত্যাশার মধ্যে পুলিশ বাহিনীর প্রধানের মুখে ক্রসফায়ারের মতো কথা তাঁদের ভাবিয়ে তুলছে।
অপরাধ দমনে দেশে পর্যাপ্ত আইন রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এসব আইন প্রয়োগের দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থার। প্রচলিত আইন দিয়েই সন্ত্রাস ও অপরাধ দমন সম্ভব। কিশোর অপরাধের প্রবণতা বৃদ্ধি এবং ঢাকার কয়েকটি এলাকায় অপরাধের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ, প্রত্যাহারের দাবি
রিজভী বলেন, পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন। তাঁদের কাজে লাগাতে হবে। কোনো ধরনের প্রভাব ছাড়াই আইন যথাযথভাবে প্রয়োগ করা হলে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। গুম হোক বা ক্রসফায়ার—কোনোটিই অপরাধ দমনের গ্রহণযোগ্য পদ্ধতি হতে পারে না। সব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বশীলতার সঙ্গে কথা বলা ও কাজ করা উচিত। সস্তা কৃতিত্ব নেওয়ার জন্য কোনো বক্তব্য দেওয়া হলে তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে।
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
এর আগে গতকাল সোমবার পুরান ঢাকার চকবাজারে এক বক্তব্যে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে। তাঁর এই বক্তব্যের পর গতকালই তাৎক্ষণিকভাবে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ জানায়।
আইজিপির বক্তব্য নিয়ে সমালোচনার মধ্যে গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর একটি ব্যাখ্যা দেয়। এতে দাবি করা হয়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অর্থে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি। অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে তিনি শব্দটি ব্যবহার করেছেন।
ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব: আইজিপি
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য বিপজ্জনক বার্তা, প্রত্যাহার চায় টিআইবি
অক্টোবর ২৭, ২০২৬
জাপানের সঙ্গে ‘অভিন্ন সমৃদ্ধির বিগ-বি’ চুক্তি স্বাক্ষর
জাপানের সঙ্গে ‘অভিন্ন সমৃদ্ধির বিগ-বি’ চুক্তি স্বাক্ষর
দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’
অক্টোবর ২৭, ২০২৬
খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ
খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ
পলাতক ৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েছে। তারপরও আসামিরা হাজির না হওয়ায় বিচারকাজ চালিয়ে নিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিলেন ট্রাইব্যুনাল।
অক্টোবর ২৭, ২০২৬
জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ
জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ
লেখক জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তিদানের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।
অক্টোবর ২৭, ২০২৬
অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট 'অর্ণব'। এদিকে, হাম ও উপসর্গে বাংলাদেশে আরো সাত জনের মৃত্যু হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
অক্টোবর ২৭, ২০২৬
মাও জেদংকে নিয়ে রসিকতার জন্য ক্ষমা চাইলেন এমবাপ্পে
মাও জেদংকে নিয়ে রসিকতার জন্য ক্ষমা চাইলেন এমবাপ্পে
২০২৪ সালের অগাস্টে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হওয়া এমবাপ্পেকে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমের ওপর তার প্রভাব ও নিয়ন্ত্রণের কারণে ফুটবল বিশ্বে 'দ্য ডিকটেটর' বা 'স্বৈরশাসক' ডাকনাম দেওয়া হয়।
অক্টোবর ২৭, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?
ইসরায়েলের সাবেক সামরিক কমান্ডার গাদি আইজেনকোট দেশটির সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় রাজনৈতিক হুমকি হয়ে দাঁড়িয়েছেন। কেবল রাজনৈতিক কারণই নয়, নেতানিয়াহুর বিরোধিতায় তার ব্যক্তিগত কারণও রয়েছে।
অক্টোবর ২৭, ২০২৬
পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা
পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা
কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের ১৯টি আপিল ট্রাইব্যুনালের একজন বিচারকের সঙ্গে কথা বলেছে বিবিসি, আবেদনকারীদের ভোটাধিকার নতুন করে যাচাইয়ের জটিল প্রক্রিয়া নিয়ে। নাম প্রকাশ না করার শর্তে তিনি যা বলেছেন, তা এই প্রতিবেদনে তুলে ধরা হলো।
অক্টোবর ২৭, ২০২৬
ইসরায়েলে আজ নির্বাচন, নেতানিয়াহুকে হটানোই বিরোধীদের প্রধান লক্ষ্য
ইসরায়েলে আজ নির্বাচন, নেতানিয়াহুকে হটানোই বিরোধীদের প্রধান লক্ষ্য
বিশ্লেষকদের আশঙ্কা, প্রধান দুটি রাজনৈতিক জোটের কোনোটিই হয়ত সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাবে না, যার অর্থ হচ্ছে সামনে সপ্তাহ বা মাসব্যাপী বা অনির্দিষ্টকাল ধরে রাজনৈতিক টানাপোড়েন চলতে পারে।
অক্টোবর ২৭, ২০২৬
পত্রিকা: 'প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ'লীগপন্থী কর্মকর্তারা'
পত্রিকা: 'প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ'লীগপন্থী কর্মকর্তারা'
ডিসেম্বরকে কেন্দ্র করে আওআমী লীগের ষড়যন্ত্র ও অর্থায়নের বিনিময়ে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে পদায়ন চলছে বলে অভিযোগ, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক - ঢাকা থেকে প্রকাশিত মঙ্গলবারের সংবাদপত্রে গুরুত্ব পেয়েছে এসব খবর।
অক্টোবর ২৭, ২০২৬
ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল
ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল
দুই বছরেরও কম সময়ে ছাত্ররা আলেকজান্ডার ভুচিচের ১৪ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে ফেলতে সফল হয়েছে।
অক্টোবর ২৭, ২০২৬
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?
আইজিপির 'ক্রসফায়ার' নিয়ে মন্তব্যের পর এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও। আইজিপিকে জবাবদিহি করা ও তার অপসারণের দাবিও উঠেছে।
অক্টোবর ২৬, ২০২৬
খুলনায় ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ২ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে।
অক্টোবর ২৭, ২০২৬
ইবির ৯ হলে ছাত্রদলের ডিপ ফ্রিজ বিতরণ
ইবির ৯ হলে ছাত্রদলের ডিপ ফ্রিজ বিতরণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নয়টি আবাসিক হলে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে নয়টি ডিপ ফ্রিজ বিতরণ করেছে শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
অক্টোবর ২৭, ২০২৬
‘হৃদয় ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতে হবে’
‘হৃদয় ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতে হবে’
জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। তিনি বলছেন, “হৃদয় (প্রেমিক) ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতে হবে।”
অক্টোবর ২৭, ২০২৬
অভিষেকের তাণ্ডবে উড়ে গেল নিউজিল্যান্ড
অভিষেকের তাণ্ডবে উড়ে গেল নিউজিল্যান্ড
অভিষেক শর্মার ব্যাটে রীতিমতো ঝড় বয়ে গেছে। তার বিধ্বংসী সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যও ভারতের কাছে হয়ে গেল মামুলি। ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয় করেছে ভারত। ৩৮ বলে ১১৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন অভিষেক।
অক্টোবর ২৭, ২০২৬
রাঙামাটিতে পুলিশের অভিযানে আটক ১০
রাঙামাটিতে পুলিশের অভিযানে আটক ১০
রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জন মাদক কারবারি ও ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। এ ছাড়া পূর্বের একটি চুরি মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে।
অক্টোবর ২৭, ২০২৬
সৌদি আরবগামী ১৪৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ২৪১ যাত্রী
সৌদি আরবগামী ১৪৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ২৪১ যাত্রী
উল্লেখ্য, চলতি মাসের ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ। তবে দাম্মাম রুটে ফ্লাইট চালু রেখেছিল রাষ্ট্রায়ত্ত পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ওই বিমানবন্দরেও হামলা চালায় হুথিরা। এরপর ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
অক্টোবর ২৭, ২০২৬
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, হাসপাতালে ভর্তি ২০৭১
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, হাসপাতালে ভর্তি ২০৭১
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ জনের মৃত্যু হয়েছে।
অক্টোবর ২৭, ২০২৬
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
শিক্ষাজীবন শেষ করেই একজন শিক্ষার্থী যাতে চাকরি পেতে পারে, সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
অক্টোবর ২৭, ২০২৬