১৬০ রানেই অলআউট বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার কঠিন সমীকরণের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

চীনের সস্তা অ্যান্টিবায়োটিক নিয়ে উদ্বেগ ইউরোপে

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালার সবুজ পাদদেশে অবস্থিত, ইউরোপের সর্বশেষ পূর্ণাঙ্গ পেনিসিলিন উৎপাদন কেন্দ্রটি চীনের ক্রমবর্ধমান শিল্পশক্তির ছায়ায় এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।

চীনের সস্তা অ্যান্টিবায়োটিক নিয়ে উদ্বেগ ইউরোপে
এ আইয়ের ফাঁদে অরুন্ধতী রায়

পুরো অভিজ্ঞতাটিকে বোঝাতে গিয়ে অরুন্ধতী রায় যে উপমা ব্যবহার করেছেন, তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তার ভাষায়, মনে হয়েছে যেন তার অজান্তেই শরীর থেকে অঙ্গপ্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে। কারণ, যে যন্ত্রটি তার লেখা...

এ আইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
কোথায় আছেন কেমন আছেন সমু চৌধুরী?

এক সময়ের জনপ্রিয় অভিনেতাকে এমন অবস্থায় দেখে ব্যথিত, রীতিমতো উদ্বিগ্ন তার ভক্ত-অনুরাগীরা।

কোথায় আছেন কেমন আছেন সমু চৌধুরী?
মেরামত চলছিল রেললাইনে, জানতেনই না চালক-স্টেশন মাস্টার

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনের তিন শতাধিক যাত্রী। দুর্ঘটনার আট ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি...

মেরামত চলছিল রেললাইনে, জানতেনই না চালক-স্টেশন মাস্টার
ফুটপাতে প্রধানমন্ত্রীকে অনুসরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানভীর জমাদ্দার....

ফুটপাতে প্রধানমন্ত্রীকে অনুসরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় মো. রায়হান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন...

রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

চীনের বড় ব্যাংককে বাংলাদেশে আসার আহ্বান
চীনের বড় ব্যাংককে বাংলাদেশে আসার আহ্বান

চীনের বেইজিংয়ে গতকাল মঙ্গলববার অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডে’ শীর্ষক অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কাং ও সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামসহ অন্যরা

চীনের শীর্ষ ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। বাংলাদেশের ব্যবসার সুযোগ তুলে ধরতে গতকাল মঙ্গলববার বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত হয়েছে। ইনভেস্ট বাংলাদেশের সঙ্গে যৌথভাবে নিজেদের সদর দপ্তরে এ আয়োজন করে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না।

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে চীনের ১১টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ছিল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না, অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না ও ব্যাংক অব চায়না। ব্যাংক সম্পদের হিসাবে বিশ্বের বৃহত্তম চারটি ব্যাংকের তিনটি হলো এই ব্যাংকগুলো। এতে আরও অংশ নেয় বিভিন্ন খাতের ২৬টি চীনা কোম্পানি।

এতে প্রধান অতিথি ছিলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী। উপস্থিত ছিলেন চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কাং ও চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংক ও ইনভেস্ট বাংলাদেশ যৌথভাবে ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার—বাংলাদেশ–চায়না ফাইন্যান্সিয়াল কানেক্টিভিটি’ শীর্ষক মূল উপস্থাপনা দেয়। এতে বলা হয়, ২০২৪–২৫ অর্থবছরে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ছিল ১৯ বিলিয়ন ডলার। তবে বাংলাদেশে এখনো কোনো চীনা ব্যাংক সরাসরি কার্যক্রম চালাচ্ছে না। চীনের সঙ্গে কাছাকাছি বা কম বাণিজ্য রয়েছে, এমন দেশ—কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও মিয়ানমারেও চীনা ব্যাংক কাজ করছে। এতে জানানো হয়, বাংলাদেশের অগ্রাধিকারপ্রাপ্ত বিনিয়োগ খাত, চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) এবং মোংলা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগাতে চীনা কোম্পানি ও তাদের অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলো কীভাবে যুক্ত হতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন,‘বাংলাদেশ–চীন সহযোগিতার পরের ধাপ হলো আর্থিক সংযোগ স্থাপন। বাংলাদেশে বিনিয়োগকারী চীনা কোম্পানিগুলোর প্রয়োজন সহজ ও কার্যকর বাণিজ্য অর্থায়ন, যন্ত্রপাতি কেনার অর্থায়ন, চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সহায়তা। দুই দেশের বাণিজ্যের পরিমাণও এই প্রয়োজনের কথা বলে। বাংলাদেশে চীনা আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়লে দুই পক্ষই উপকৃত হতে পারে।’

চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কাং বলেন,‘বর্তমানে বাংলাদেশে অবকাঠামো, জ্বালানি, কৃষি এবং প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে আমাদের প্রায় ৪০টি প্রকল্প রয়েছে। আমরা বস্ত্র ও স্বাস্থ্যসেবার মতো অগ্রাধিকার খাতে আরও বেশি শীর্ষস্থানীয় চীনা কোম্পানিকে সরাসরি বিনিয়োগে উৎসাহিত করব, যাতে অর্থায়ন বাংলাদেশের উৎপাদন ও সেবামুখী অর্থনীতির বিকাশে ধারাবাহিকভাবে ভূমিকা রাখতে পারে।’

অক্টোবর ২১, ২০২৬
৬ বছর ৯ মাসে সড়কে নিহত ৮ হাজার শিশু, বেশি মৃত্যু থ্রি-হুইলারের ধাক্কায়
৬ বছর ৯ মাসে সড়কে নিহত ৮ হাজার শিশু, বেশি মৃত্যু থ্রি-হুইলারের ধাক্কায়

দেশে ২০২০ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৭ হাজার ৯৬৩ শিশু। এর মধ্যে ৩১ শতাংশের বেশি শিশু শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে। আর রাস্তা পারাপারসহ চলার পথে প্রাণ গেছে ২ হাজার ৮১২ জনের। তাদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে থ্রি-হুইলারের ধাক্কায়।

আজ বুধবার এক প্রতিবেদনে রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক গণমাধ্যম ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে ২ হাজার ১৯৩ জন বিভিন্ন যানবাহনের যাত্রী, ২ হাজার ৮১২ জন পথচারী এবং ২ হাজার ৯৫৮ জন মোটরসাইকেলের চালক ও আরোহী ছিল।

পথচারী হিসেবে নিহত শিশুদের মধ্যে ১ হাজার ২৭১ জনের মৃত্যু হয়েছে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা, নছিমন, ভটভটি ইত্যাদি থ্রি-হুইলারের ধাক্কায়, শতকরা হিসাবে যা ৪৫.১৯। এ ছাড়া বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপের মতো ভারী যানবাহনের চাপায় ও ধাক্কায় ১ হাজার ১২৬ শিশু এবং প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও জিপের ধাক্কায় ৩১৭ শিশুর প্রাণ গেছে।

সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ২ হাজার ৭১৩ শিশুর মৃত্যু হয়েছে গ্রামীণ সড়কে। এ ছাড়া আঞ্চলিক সড়কে ২ হাজার ৮২, মহাসড়কে ১ হাজার ৯৭৪ এবং শহরের সড়কে ১ হাজার ১৯৪ শিশু নিহত হয়েছে।

সময় বিবেচনায় সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে বিকেলে—২ হাজার ৬৩৪ জন। বয়সভিত্তিক হিসাবে নিহত শিশুদের ৩৬ শতাংশের বেশি ৬ থেকে ১২ বছর বয়সী। আর ১৩ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৫৪৭ শিশু নিহত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার সময় ২ হাজার ৫১৩ শিশু এবং বসতবাড়ির আশপাশের সড়কে খেলার সময় ৯৬২ শিশু নিহত হয়েছে।

সড়ক ও পরিবহনব্যবস্থা শিশুবান্ধব না হওয়া, চালকদের অদক্ষতা, অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো এবং সড়ক ব্যবহারে সচেতনতার অভাবকে শিশুমৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

শিশুদের জন্য নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার সুযোগ বাড়ানোর সুপারিশ করেছে সংগঠনটি।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গ্রামীণ সড়কগুলো বসতবাড়িঘেঁষা এবং এই সড়কের যানবাহনগুলো নিয়মনীতি মেনে চলে না। সড়ক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও থাকে না। আবার শিশুরাও সড়ক ব্যবহারের নিয়ম জানে না। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যেমন কোনো উদ্বেগ নেই, তেমনি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা সৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে না।’

অক্টোবর ২১, ২০২৬
সৌদিতে ফাঁসি, রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশিরা–দায় কার?
সৌদিতে ফাঁসি, রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশিরা–দায় কার?

আলোচক:

তাসনিম সিদ্দিকী

নির্বাহী পরিচালক, রামরু

সঞ্চালক:

রাহীদ এজাজ

অক্টোবর ২১, ২০২৬
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে গোপন নথিতে যা উঠে এসেছে ও অন্যান্য খবর
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে গোপন নথিতে যা উঠে এসেছে ও অন্যান্য খবর

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, গোপনীয় নথিতে যা উঠে এসেছে। বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

অক্টোবর ২১, ২০২৬
ভেপিং ছেড়েছেন সেলেনা, বড় ক্ষতি হয়েছে জানালেন নিজেই
ভেপিং ছেড়েছেন সেলেনা, বড় ক্ষতি হয়েছে জানালেন নিজেই

ভেপিং ছেড়েছেন সেলেনা গোমেজ। তবে এই অভ্যাসে তাঁর কণ্ঠের যে ক্ষতি হয়েছে, তা আর কাটিয়ে উঠতে পারবেন না বলে মনে করছেন মার্কিন এই গায়িকা ও অভিনেত্রী। প্রচুর নিকোটিন ভেপ করার কারণে কণ্ঠ বদলে গেছে জানিয়ে ভক্তদের সতর্ক করেছেন তিনি। এখন তাঁর লড়াই, কঠিন চেষ্টায় ছেড়ে দেওয়া অভ্যাসে আর ফিরে না যাওয়া।

গত রোববার, ১৮ অক্টোবর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও প্রকাশ করেন ৩৪ বছর বয়সী সেলেনা। সেখানে কণ্ঠের পরিবর্তন নিয়ে কথা বলার পাশাপাশি নিকোটিন ছাড়ার কঠিন অভিজ্ঞতাও জানান। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক মিনিটের ভিডিওতে তিনি বলেন, ‘আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি।’ আগের কণ্ঠ ফিরে পাবেন না বলেও মনে করেন তিনি।

সেলেনা গোমেজ। রয়টার্স

আরেক প্রতিবেদনে এবিসি নিউজ জানিয়েছে, নিকোটিনের ওপর নির্ভরতা কাটানো কতটা কঠিন, তা বোঝাতে চেয়েছেন সেলেনা। যাঁরা ইতিমধ্যে ভেপিং করছেন কিংবা শুরু করার কথা ভাবছেন, তাঁদের উদ্দেশে তাঁর বার্তা—এই অভ্যাসে জড়ানোর কোনো সার্থকতা নেই। নিজের কণ্ঠের পরিবর্তনের জন্যও তিনি ভেপিংকেই দায়ী করেছেন।

কণ্ঠ নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়ার প্রসঙ্গও এসেছে ভিডিওতে। সেলেনা জানিয়েছেন, তাঁর বর্তমান কণ্ঠ কারও পছন্দ না হলে বিষয়টি তিনি বুঝতে পারেন। কেউ শুনতে না চাইলে তাতেও তাঁর আপত্তি নেই। তবে ভিডিওতে অভ্যাস ছাড়ার আনন্দও ভাগ করে নিয়েছেন এই তারকা। জানিয়েছেন, ভেপিং বন্ধ করতে পেরে তিনি খুশি। এখন তাঁর আশা, আবার এই অভ্যাসে ফিরে যাবেন না। একই ধরনের সংগ্রামের মধ্য দিয়ে যাঁরা যাচ্ছেন, তাঁদেরও চেষ্টা চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন তিনি। কণ্ঠ নিয়ে সেলেনার কথা বলা অবশ্য এবারই প্রথম নয়। ২০২৫ সালের ডিসেম্বরেও ইনস্টাগ্রাম লাইভে এ বিষয়ে ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি।

গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ

তখন বলেছিলেন, তাঁর গলার ভেতর মাঝেমধ্যে ফুলে যায়। তবে সে সময় ভেপিংয়ের প্রসঙ্গ তোলেননি। এদিকে তরুণদের মানসিক স্বাস্থ্যসেবায় সহায়তার উদ্যোগও চালিয়ে যাচ্ছেন সেলেনা। ১৪ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের হলিউড প্যালাডিয়ামে অনুষ্ঠিত হয়েছে তাঁর প্রতিষ্ঠিত রেয়ার ইমপ্যাক্ট ফান্ডের চতুর্থ বার্ষিক তহবিল সংগ্রহ আয়োজন। ভোগ জানিয়েছে, অনুষ্ঠানে প্রায় ৩০ লাখ ডলার উঠেছে। বিশ্বজুড়ে তরুণদের মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করছে তহবিলটি।

সূত্র: এবিসি নিউজ, ভ্যারাইটি ও ভোগ।

অক্টোবর ২১, ২০২৬
শারদীয় দুর্গোৎসবের আবহে বাংলা সাহিত্য
শারদীয় দুর্গোৎসবের আবহে বাংলা সাহিত্য

১৯ অক্টোবর রাত ১০টায় অনুষ্ঠিত এই পাঠচক্রে কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যটির কালকেতু ও ফুল্লরার উপাখ্যান, সাহিত্যিক তাৎপর্য এবং মধ্যযুগের সমাজ ও লোকজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অক্টোবর ২১, ২০২৬
সেই বাড়িতে তিন ঘণ্টার অভিযানে উদ্ধার এক বোতল মদ, একটি খালি ও দুটি আংশিক খালি বোতল
সেই বাড়িতে তিন ঘণ্টার অভিযানে উদ্ধার এক বোতল মদ, একটি খালি ও দুটি আংশিক খালি বোতল

গভীর রাতে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বাড়িতে অভিযান, ৮৫ জনকে গ্রেপ্তার এবং বড় ধরনের মাদকবিরোধী অভিযান বলে প্রচার। গতকাল মঙ্গলবার এই অভিযানের খবরে ব্যাপক আলোচনা তৈরি হয়। তবে প্রায় তিন ঘণ্টার অভিযানে উদ্ধারের তালিকা নিয়ে পুলিশ কর্মকর্তারাই বিস্ময় প্রকাশ করেছেন।

গত সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ডিবি উত্তরা বিভাগের একটি দল ভাটারার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার তিনতলা ওই বাড়িতে অভিযান চালায়। ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত এ অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়, যাঁদের মধ্যে ২৬ জন নারী। এই খবর প্রকাশ হওয়ার পর ওই বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল জহিরকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পুলিশ সদর দপ্তরে মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন জহির। পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করায় কার্যত তিনি ওএসডি অবস্থায় আছেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা বলেছিলেন, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ, গাঁজা, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করার কথা বলেছিলেন তাঁরা।

তবে ডিবির উদ্ধার তালিকায় দেখা যায়, অভিযানে ওই বাড়ি থেকে দেশীয় কোম্পানি কেরুর তৈরি হুইস্কির ৭৫০ মিলিলিটারের একটি খালি বোতল উদ্ধার করা হয়। জব্দ করা হয় ভারতীয় রয়্যাল স্ট্যাগ এক লিটারের একটি বোতল। ওই বোতেলে আনুমানিক ৫০০ মিলিলিটার মদ ছিল। জব্দ করা হয় স্মিরনফ ভদকার এক লিটারের একটি বোতল, যাতে ২০০ মিলিলিটারের মতো মদ ছিল। আর ভারতীয় একটি কোম্পানির হুইস্কির এক লিটারের একটি বোতল উদ্ধার করা হয়। এ ছাড়া ওই বাড়ি থেকে একটি ইয়াবা বড়ি ও ইয়াবা সেবনের সরঞ্জাম এবং একচিলতে পরিমাণ কুশ উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে ডিবির জব্দ তালিকায়।

পুলিশ কর্মকর্তার বাড়িতে তিন ঘণ্টা মাদকবিরোধী অভিযান চালিয়ে মদের এই চারটি বোতল উদ্ধার করেছে ডিবি

এই জব্দ তালিকা নিয়ে ডিবিরই অন্যান্য বিভাগের কর্মকর্তাদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তাঁরা বলেছেন, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদক সেবন ও ডিজে পার্টি চলার অভিযোগের বিপরীতে উদ্ধার তালিকায় মাদকের পরিমাণ খুবই সামান্য। বিশেষ করে ৮৫ জনকে গ্রেপ্তারের মতো অভিযানের পর উদ্ধার তালিকা দেখে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

ওই অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবীর। জব্দ তালিকা নিয়ে ডিবি কর্মকর্তাদের বিস্ময় প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ওই বাড়িতে পার্টি আয়োজনের বিষয়ে আগে তাঁদের কাছে কোনো তথ্য ছিল না। পুলিশের ঊর্ধ্বতন পর্যায় থেকে নির্দেশনা পাওয়ার পর তাঁরা অভিযান পরিচালনা করেন। সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি করা হতো। অভিযানের আগেই আটক ব্যক্তিরা মদ ও ইয়াবা সেবন করে ফেলেন। ফলে অবশিষ্ট মাদকদ্রব্য যা পাওয়া গেছে, তা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের সংক্ষিপ্ত বিচারে সাজা দেওয়া হয়েছে। নারীদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন দিন কারাভোগের সাজা হয়েছে। আর পুরুষদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিবি কর্মকর্তা ইলিয়াস কবীর বলেছেন, আবদুল্লাহ আল জহিরের ওই বাড়িতে ২০২৫ সাল থেকে নিয়মিত পার্টির আয়োজন করা হতো। ছয় কক্ষের বাড়িটির পাঁচটি কক্ষ অনলাইন প্ল্যাটফর্ম ‘এয়ারবিএনবি’ ও ‘ট্রাভেলা’র মাধ্যমে ভাড়া দেওয়া হতো। অন্য একটি কক্ষে থাকতেন বাড়ির তত্ত্বাবধায়ক। পাঁচটি কক্ষসহ পুরো বাড়িটি ১০ জনের থাকার উপযোগী করে সাজানো হয়েছিল। এক দিনের জন্য বাড়িটি ভাড়া দেওয়া হতো ১৮ হাজার ৫০০ টাকায়। এর বাইরে যাঁরা পার্টিতে অংশ নিতেন, প্রত্যেককে ৬০০ টাকা করে দিতে হতো। ওই বাড়িতে মাসে ২০ থেকে ২২টি পার্টি হতো। প্রতি মাসে লাভের ৩০ শতাংশ কমিশন পেতেন মাহবুব আলম নামের এক ব্যক্তি আর বাকি ৭০ শতাংশ পেতেন আবদুল্লাহ আল জহির।

পুলিশের অভিযানে আটক ৮৫, বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজিকে ওএসডি

অক্টোবর ২১, ২০২৬
মানহীন বাল্বে সয়লাব বাজার, ঝুঁকিতে ব্যবহারকারীরা
মানহীন বাল্বে সয়লাব বাজার, ঝুঁকিতে ব্যবহারকারীরা

সাশ্রয়ী দামে এলইডি বাল্ব কেনার সময় অনেকেই পণ্যের মান যাচাই করেন না। অথচ দাম কম হলেই যে বাল্বটি ভালো হবে, এমন নয়। আলোর কার্যকারিতা, স্থায়িত্ব ও প্রয়োজনীয় মান সনদ যাচাই করে কীভাবে বেছে নেবেন উপযুক্ত বাল্ব? বিস্তারিত প্রতিবেদনে…

অক্টোবর ২১, ২০২৬
নিহত ৩ পর্যটকের কেউই সাঁতার জানতেন না, অন্যদের বাঁচাতে গিয়ে প্রাণ যায়
নিহত ৩ পর্যটকের কেউই সাঁতার জানতেন না, অন্যদের বাঁচাতে গিয়ে প্রাণ যায়

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ির অনিরাপদ পয়েন্টে গোসলে নেমে সাগরের ঢেউয়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় একজনকে জীবিত ...

অক্টোবর ২১, ২০২৬
মহানবীর বাণী পড়ে শোনালেন ব্রিটিশ রাজা
মহানবীর বাণী পড়ে শোনালেন ব্রিটিশ রাজা

ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সম্মানে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি ওই বাণী পড়ে শোনান...

অক্টোবর ২১, ২০২৬
সারের ডিলার নিয়োগে অনিয়ম, জামায়াতের দুই এমপির সংবাদ সম্মেলন
সারের ডিলার নিয়োগে অনিয়ম, জামায়াতের দুই এমপির সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী...

অক্টোবর ২১, ২০২৬
কর্ণফুলী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় প্রকৌশলী বরখাস্ত
কর্ণফুলী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় প্রকৌশলী বরখাস্ত

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুতের ঘটনায় মো. গোলাম সারোয়ার নামে রেলওয়ের এক প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গাফিলতির অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়....

অক্টোবর ২১, ২০২৬
এবারের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে
এবারের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে

ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া বলেছেন, এবারের দুর্গাপূজায় সারাদেশে উৎসাহ-উদ্দীপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে...

অক্টোবর ২১, ২০২৬
ইরানের সরকার উৎখাত করা ছাড়া আর কোনো পথ নেই: নেতানিয়াহু
ইরানের সরকার উৎখাত করা ছাড়া আর কোনো পথ নেই: নেতানিয়াহু

ইরানের হুমকি পুরোপুরি দূর করতে দেশটির সরকার উৎখাত করা ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু...

অক্টোবর ২১, ২০২৬
বাড়ি নির্মাণে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ
বাড়ি নির্মাণে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে দাবিকৃত চাঁদার টাকা পুরোপুরি না পেয়ে ব্যবসায়ীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের...

অক্টোবর ২১, ২০২৬
দেশের অর্থনীতি ক্রান্তিকাল অতিক্রম করছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
দেশের অর্থনীতি ক্রান্তিকাল অতিক্রম করছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশের অর্থনীতি ক্রান্তিকাল অতিক্রম করছে...

অক্টোবর ২১, ২০২৬
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন।

অক্টোবর ২১, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে কবে?
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে কবে?

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানাচ্ছে, বিভিন্ন সময় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিদেশি নাগরিকদের অনেকেরই মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত দেয়নি সৌদি সরকার। কিছুক্ষেত্রে মরদেহ কোথায় দাফন করা হয়েছে, সেই তথ্যও স্বজনদের না জানানোর অভিযোগ পেয়েছে মানবাধিকার সংস্থাটি।

অক্টোবর ২১, ২০২৬
বাংলাদেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
বাংলাদেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার একটি জনসভায় আওয়ামী লীগ ও জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, তার কাছে পরিষ্কার গোয়েন্দা তথ্য রয়েছে দুই পক্ষ এক হয়ে গেছে। তার এই বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে গোয়েন্দা সংস্থার ভূমিকার বিষয়টি নতুন করে সামনে আসছে।

অক্টোবর ২১, ২০২৬
হেফাজতের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে করা আবেদন কেন তুলে নিলেন সিজেপির আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস?
হেফাজতের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে করা আবেদন কেন তুলে নিলেন সিজেপির আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস?

পৃথক বিক্ষোভের ঘটনায় সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে গ্রেফতার করা হয়েছিল। অভিজিৎ দীপকে আদালত থেকে মুক্তি পেলেও আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

অক্টোবর ২১, ২০২৬
স্ত্রী ভেসে যান সুনামিতে, সান্নিধ্য পেতে ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে চলেছেন স্বামী
স্ত্রী ভেসে যান সুনামিতে, সান্নিধ্য পেতে ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে চলেছেন স্বামী

ইয়াসুও তাকামাৎসুর স্ত্রী ইউকো ২০১১ সালে একটি সুনামিতে ভেসে যান। তার দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। দুই বছর পর, তিনি ডাইভিং শেখেন এবং তখন থেকে স্মৃতি, ভালোবাসা ও সংযোগের নিদর্শন হিসেবে প্রতি মাসে দুই বার সাগরে নামেন।

অক্টোবর ২১, ২০২৬
৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী, যা জানা যাচ্ছে
৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী, যা জানা যাচ্ছে

স্যাটেলাইট চিত্র থেকে কিম কীভাবে ছুটি কাটান সে সম্পর্কে ধারণা পাওয়া যায়, যা বেশিরভাগ উত্তর কোরীয়দের নাগালের বাইরে। দেশটির মানুষেরা যেখানে খাবার জোটাতে হিমশিম খান, সেখানে দেশটির নেতা চারটি প্রমোদতরীতে ঘনঘন সময় কাটাচ্ছেন - এটা অনেকেই ভাবতে পারেন না।

অক্টোবর ২১, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প কি মিয়ানমারের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী?
ডোনাল্ড ট্রাম্প কি মিয়ানমারের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী?

এমন লক্ষণ দেখা যাচ্ছে যে, একসময় বিশ্বজুড়ে একঘরে হয়ে থাকা মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্র তার নীতি পরিবর্তন করছে।

অক্টোবর ২১, ২০২৬
মিষ্টির পর ইশরাক: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দল সামলানোর চেষ্টা তারেক রহমানের?
মিষ্টির পর ইশরাক: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দল সামলানোর চেষ্টা তারেক রহমানের?

এ দুটি ঘটনায় কী বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কী দলের ভেতরে ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়া নেতাদের সামলানোর চেষ্টা থেকে এই পদক্ষেপ নিয়েছেন ? নাকি শুধু দল ও সরকারের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছেন তিনি? কিংবা 'বিতর্ক তৈরি করলেই' পদ হারাতে হবে- এই কঠিন বার্তাই দিতে চেয়েছেন দলের নেতাদের।

অক্টোবর ২১, ২০২৬
বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে
বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে

দেশের শেয়ারবাজারে নানা সংস্কার কার্যক্রম চলমান। এর মধ্যে নতুন কোম্পানি সহজে বাজারে তালিকাভুক্ত করতে সরাসরি লিস্টিং বিধিমালা সংশোধন করা হয়েছে।

অক্টোবর ২১, ২০২৬
তাসকিনের জোড়া আঘাত, আফগানিস্তানকে আটকানোর চ্যালেঞ্জ বাংলাদেশের
তাসকিনের জোড়া আঘাত, আফগানিস্তানকে আটকানোর চ্যালেঞ্জ বাংলাদেশের

স্বল্প পুঁজি নিয়ে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে লড়াই শুরু করে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার কঠিন সমীকরণে টাইগারদের লক্ষ্য, আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখা।

অক্টোবর ২১, ২০২৬
‘সঠিক পথে ফিরতে’ বিশ্বকে কার্বন নিঃসরণের মাত্রা ১৮% কমাতে হবে:জাতিসংঘ
‘সঠিক পথে ফিরতে’ বিশ্বকে কার্বন নিঃসরণের মাত্রা ১৮% কমাতে হবে:জাতিসংঘ

জলবায়ু বিষয়ক লক্ষ্যমাত্রাগুলো বিপর্যয়কর মাত্রায় অতিক্রম করা থেকে বিরত থাকতে হলে, বিশ্বকে আগামী চার বছরের মধ্যে কার্বন নিঃসরণ প্রায় এক-পঞ্চমাংশ কমাতে হবে এবং এক দশকের মধ্যে তা প্রায় অর্ধেক কমিয়ে আনতে হবে।

অক্টোবর ২১, ২০২৬
সৈকতে সম্প্রীতির মিলনমেলা
সৈকতে সম্প্রীতির মিলনমেলা

ঢাকঢোলের বাদ্য, উলুধ্বনি আর ভক্তদের উচ্ছ্বাসে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জড়ো হন নানা বয়সী মানুষ। কারও হাতে প্রতিমা, কারও কণ্ঠে বিদায়ের সুর।

অক্টোবর ২১, ২০২৬
কোথায় আছেন, কেমন আছেন সমু চৌধুরী
কোথায় আছেন, কেমন আছেন সমু চৌধুরী

এক সময়ের জনপ্রিয় অভিনেতাকে এমন অবস্থায় দেখে ব্যথিত, রীতিমতো উদ্বিগ্ন তার ভক্ত-অনুরাগীরা।

অক্টোবর ২১, ২০২৬
এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়

পুরো অভিজ্ঞতাটিকে বোঝাতে গিয়ে অরুন্ধতী রায় যে উপমা ব্যবহার করেছেন, তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তার ভাষায়, মনে হয়েছে যেন তার অজান্তেই শরীর থেকে অঙ্গপ্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে। কারণ, যে যন্ত্রটি তার লেখা দিয়ে প্রশিক্ষিত হয়েছে, সেটি তৈরির প্রক্রিয়ায় তার সৃজনশীল শ্রম ইতিমধ্যেই ব্যবহৃত হয়ে গেছে।

অক্টোবর ২১, ২০২৬
চীনের সস্তা অ্যান্টিবায়োটিক নিয়ে উদ্বেগ ইউরোপে
চীনের সস্তা অ্যান্টিবায়োটিক নিয়ে উদ্বেগ ইউরোপে

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালার সবুজ পাদদেশে অবস্থিত, ইউরোপের সর্বশেষ পূর্ণাঙ্গ পেনিসিলিন উৎপাদন কেন্দ্রটি চীনের ক্রমবর্ধমান শিল্পশক্তির ছায়ায় এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।

অক্টোবর ২১, ২০২৬
১৬০ রানেই অলআউট বাংলাদেশ
১৬০ রানেই অলআউট বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার কঠিন সমীকরণের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

অক্টোবর ২১, ২০২৬