শেখ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিই যথেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “একদিন বাংলাদেশ এমন একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে, যাকে বিশ্বের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরা হবে। তখন অন্য কোনো দেশের উদাহরণ দিতে হবে না, বরং বিশ্ববাসী বাংলা...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়েরকৃত মামলায় জামিন আবেদন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে আলোচনায় চিত্রনায়িকা পরীমণি।
আসন্ন ৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) সামনে রেখে জলবায়ু ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে সাত দফা সুপারিশ তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ইউরোপের কট্টর ডানপন্থী রাজনীতিবিদরা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছেন। তবে তারা অধিকাংশ ক্ষেত্রেই সরাসরি ট্রাম্পের সমাল...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে চলে গেলেন দলটির প্রতিষ্ঠাকালীন নেতাদের অন্যতম সামান্তা শারমিন। জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা দুই বছর যখন দলটি গঠন করেন, সে সময় দলের জ্যেষ্ঠ আহ্বায়ক হয়েছিলেন তিনি। তার আগে যে প্ল্যাটফর্ম থেকে এনসিপি গঠন করা হয়, সেই জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সামান্তা শারমিন।

সামান্ত শারমিন এনসিপির যুগ্ম আহ্বায়কের পদ থেকে ইস্তফা দিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এনসিপির পুনর্গঠিত কমিটিতে ‘পদাবনতির’ দুই সপ্তাহ পর দলটি ছেড়ে দিলেন তিনি।

তবে দল ছাড়ার কারণ হিসেবে চারুকলার শিক্ষার্থী সামান্তা বলেছেন, নিজস্ব রাজনৈতিক ‘লাইন’ স্পষ্ট না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াতে ইসলামীর মধ্যে হারিয়ে যেতে হচ্ছে। গণ–অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলটিকে এখন জামায়াতের জন্য নানা ইস্যুতে প্রতিক্রিয়ামূলক ও সহায়ক ভূমিকা নিতে হচ্ছে। তাছাড়া এনসিপির ‘বড়’ রাজনৈতিক দলের ‘লেজুড়’ হিসেবে নির্বাচনে অংশ নেওয়াটা দলটির নিজস্ব নতুন রাজনীতির সম্ভাবনাকে নিঃশেষ করেছে বলেও মনে করছেন সামান্তা শারমিন। এছাড়া এনসিপির ভূমিকা নারীবিরোধী রক্ষণশীল রাজনৈতিক প্রবণতার সঙ্গে মিলে যাচ্ছে বলে মনে করছেন তিনি। কাউন্সিল এড়িয়ে এনসিপির কমিটি পুনর্গঠন নিয়েও নিজের অসন্তোষের কথা উল্লেখ করেছেন সামান্তা শারমিন।

এক ফেসবুকে পোস্টে সামান্তা শারমিন বলেছেন, এসব বিষয়ে বারবার পুনর্বিবেচনা করার আহবান জানানোর পরেও এনসিপি তার গতিপথ পরিবর্তন করতে আগ্রহী না হয়নি। সেজন্য তিনি দল থেকে পদত্যাগ করেছেন।

জুলাই গণ–অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হয়েছিলেন সামান্তা শারমিন। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে এনসিপির আত্মপ্রকাশের সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হন তিনি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ডিসেম্বরে এনসিপি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর থেকে দলীয় কার্যক্রমে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন সামান্তা শারমিন। সর্বশেষ গত ২৩ অক্টোবর এনসিপির পুনর্গঠিত কমিটিতে তাঁকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সামান্তা শারমিন আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিকেল সাড়ে পাঁচটার দিকে আমি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছি। এ ছাড়া দলের গ্রুপেও সবাইকে পদত্যাগের বিষয়টি জানিয়েছি।’

এরপর কী করবেন সামান্তা

এনসিপি ছাড়ার পর কী করতে চান, সে বিষয়েও ধারণা দিয়েছেন সামান্তা শারমিন। পদত্যাগ নিয়ে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, মানুষ তরুণদের পেছনে ঐক্যবদ্ধ হয়েছিল এমন একটি রাজনৈতিক শক্তির প্রত্যাশা নিয়ে, যারা পুরোনো ক্ষমতাকাঠামোর পুনরাবৃত্তি করবে না; বরং নতুন রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জাতীয় স্বার্থভিত্তিক রাজনীতির পথ তৈরি করবে। গণতন্ত্র, সার্বভৌমত্ব, নারীর সমান অংশগ্রহণ, অর্থনৈতিক ন্যায়বিচার ও জাতীয় স্বার্থের প্রশ্নগুলো এখনো নতুন রাজনৈতিক উদ্যোগের অপেক্ষায় আছে।

সামান্তা লিখেছেন, ‘বাংলাদেশের তরুণদের সামনে এখন চ্যালেঞ্জ শুধু নতুন একটি দল গঠন করা নয়; বরং এমন একটি রাজনৈতিক ঐক্য নির্মাণ করা, যেখানে ভিন্নমত থাকবে, কিন্তু বিভাজনই রাজনীতির চালিকাশক্তি হবে না; মতাদর্শের পার্থক্য থাকবে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যকে তা গ্রাস করবে না; আন্তর্জাতিক সম্পর্ক থাকবে, কিন্তু বাংলাদেশের স্বার্থের ঊর্ধ্বে কোনো বিদেশি শক্তির অবস্থান থাকবে না। এই লক্ষ্যকে সামনে রেখে তরুণ সমাজ যদি আবার সংগঠিত হওয়ার উদ্যোগ নেয়, তবে তা হতে হবে অতীতের কোনো দলের পুনরাবৃত্তি নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের নতুন প্রচেষ্টা।’

এই প্রচেষ্টার অংশ হিসেবে কাজ করতে যাঁরা অঙ্গীকারাবদ্ধ, তাঁদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত মতবিনিময় করতে চান, সবাইকে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সামান্তা শারমিন। তিনি লেখেন, ‘আমি আপনাদের সঙ্গে নিয়েই গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির প্রকল্পকে এগিয়ে নিতে চাই।’

একটি অধ্যায়ের সমাপ্তি। পর্তুগালের হয়ে আর খেলবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি নিজেই দিয়েছেন এই ঘোষণা। পর্তুগিজ ভাষায় দেওয়া রোনালদোর বিদায়ী বক্তব্যের হুবহু বাংলা অনুবাদ তুলে ধরা হলো এখানে—

পর্তুগালের জনগণের উদ্দেশে বলছি, আমাদের জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে। আমি কখনোই মনে করিনি জার্সিটি একান্তই আমার। তবে ২৩ বছর ধরে এটি পরার, এর মর্যাদা রক্ষা করার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে এই জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল। আজ সেটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় এসেছে।

সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু মস্তিষ্ক দিয়ে নেওয়া যায় না, সেগুলো নিতে হয় হৃদয় দিয়েও। ২০০৩ সালের আগস্টে যে যাত্রা শুরু হয়েছিল, সেটিই চিরদিনের জন্য আমার জীবন বদলে দেয়।

জাতীয় দলে কাটানো সময়ের দিকে ফিরে তাকালে শুধু ম্যাচ, গোল, রেকর্ড কিংবা ট্রফির কথা মনে পড়ে না। মনে পড়ে মানুষদের কথা, মনে পড়ে অভিবাসীদের কথা, যাঁরা ৯০ মিনিটের জন্য হলেও পর্তুগালকে একটু বেশি কাছের বলে অনুভব করেছেন। মনে পড়ে লাখ লাখ পর্তুগিজ মানুষের কথা, যাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কখনো দেখা হয়নি, অথচ তাঁরা আমার জীবনের অংশ হয়ে গেছেন। কারণ, শেষ পর্যন্ত ফুটবল শুধুই একটি খেলার চেয়ে অনেক বড় কিছু। ফুটবল মানে মানুষ, ফুটবল মানে মানুষের আবেগ।

জাতীয় দলের হয়ে পুরো ক্যারিয়ারে আমি নিজের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি জিততে চেয়েছি, সেরা হতে চেয়েছি, ইতিহাস গড়তে চেয়েছি। নিজের কাছে সব সময়ই অনেক বেশি প্রত্যাশা ছিল। সব সময় আরও বেশি কিছু চেয়েছি, সব সময় বিশ্বাস করেছি, আমরা আরও দূর যেতে পারি। এই জার্সির জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছি।

২০২৬ বিশ্বকাপের গ্যালারিতে রোনালদোর ছবি হাতে এক ভক্ত

কিছু বিকেল ও রাত ছিল নিখুঁত। এমন কিছু জয় এসেছে, যা কখনো ভুলব না। আবার এমন কিছু হারও আছে, যেগুলোর কথা মনে পড়লে আজও কষ্ট হয়। আমিও ব্যর্থ হয়েছি, আমিও কষ্ট পেয়েছি। এমন কিছু মুহূর্তও এসেছে, যখন পর্তুগালের মানুষ আমার কাছে যা গভীরভাবে প্রত্যাশা করেছিলেন, তা দিতে পারিনি। কিন্তু কখনো হাল ছাড়িনি। আর সবচেয়ে বড় কথা, পর্তুগালের প্রতিনিধিত্ব করার গর্ব কখনো হারাইনি।

এই দীর্ঘ সময়ে আমি খুব সাধারণ কিছু বিষয় শিখেছি। গোলের স্মৃতি একসময় ফিকে হয়ে যায়, ট্রফি জাদুঘরে জায়গা পায়, রেকর্ডও একদিন ভেঙে যায়। কিন্তু এমন একটি বিষয় আছে, যা সময় কখনো মুছে দিতে পারে না—মানুষের হৃদয়ে আমাদের অবস্থান। আমি যদি কখনো আপনাদের আনন্দ দিতে পেরে থাকি, আমার কোনো একটি গোল যদি কখনো আপনাদের কাউকে কাউকে জড়িয়ে ধরার সুযোগ করে দিয়ে থাকে, কোনো দুশ্চিন্তা ভুলিয়ে দিয়ে থাকে কিংবা নিজেদের দেশ নিয়ে গর্বিত হওয়ার উপলক্ষ হয়ে থাকে, তাহলেই আমার সবকিছু সার্থক। পর্তুগিজ হওয়ার অর্থও তো এটাই—আমরা একসঙ্গে কষ্ট পাই, একসঙ্গে ঘুরে দাঁড়াই, আবার নতুন করে বিশ্বাস করতে শিখি।

সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি গোল—আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর আরও রেকর্ড

পর্তুগালের সব সময় এমন তরুণদের প্রয়োজন, যারা স্বপ্ন দেখে; এমন খেলোয়াড়দের প্রয়োজন, যারা কখনো হাল ছাড়ে না; আর এমন নতুন প্রজন্মের প্রয়োজন, যারা বিশ্বাস করে, এর আগে কেউ যে উচ্চতায় পৌঁছাতে পারেনি, সেখানেও পৌঁছানো সম্ভব। কারণ, যে দেশ নতুন নতুন বীর তৈরি করে যেতে পারে, সেই দেশ নিজের ওপর বিশ্বাস হারায় না।

জাতীয় দলের সতীর্থদের উদ্দেশে বিশেষ কিছু কথা বলতে চাই। প্রতিটি দৌড়, প্রতিটি আলিঙ্গন, প্রতিটি তর্ক-বিতর্ক, মাঠে নামার আগে প্রতিটি নীরব মুহূর্ত, একসঙ্গে উদ্যাপন করা প্রতিটি জয় এবং আমাদের আরও শক্তিশালী করে তোলা প্রতিটি পরাজয়ের জন্য ধন্যবাদ। তোমাদের অধিনায়ক হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু কোনো অধিনায়ক একা পথ চলতে পারে না। তোমরাও আমার গল্পের অবিচ্ছেদ্য অংশ।

এত বছর আমাদের সঙ্গে কাজ করা সব কোচ, কর্মকর্তা, চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, কিট ম্যানেজার, কর্মচারী এবং সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা। তোমাদের অনেককেই কখনো ছবিতে দেখা যায়নি। কিন্তু তোমরা না থাকলে সেই ছবিগুলো কখনোই তোলা সম্ভব হতো না।

আমার পরিবারের প্রতিও কৃতজ্ঞতা, তোমরা আমার সঙ্গে এই স্বপ্ন ভাগ করে নিয়েছ। আমার অনুপস্থিতি, ত্যাগ ও জাতীয় দলের প্রয়োজনে এমন কিছু মুহূর্তে তোমাদের নিজেদের প্রাপ্য সময়টুকুও ছেড়ে দেওয়ার বিষয়টি বুঝতে পারার জন্য ধন্যবাদ। আমি এত দূর আসতে পেরেছি, কারণ আমরা সব সময় একে অপরের হাত ধরে রেখেছি।

পর্তুগালের জনগণের উদ্দেশে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সব পর্তুগিজ মানুষের উদ্দেশে, শেষবারের মতো একটি কথা বলতে চাই, আর সেটি হলো একটি দৃশ্য আমি সারা জীবন সঙ্গে নিয়ে যাব—জাতীয় সংগীত শুরু হওয়ার মুহূর্তটি। আমি নিজের কণ্ঠ শুনতে পাই, সতীর্থদের দেখি, গ্যালারির দিকে তাকাই। দেখি শিশু, মা, বাবা, দাদা-দাদি ও নানা-নানিদের। দেখি সেই পর্তুগিজ মানুষদের, যাঁরা শুধু সেখানে উপস্থিত থাকার জন্য কত দূর থেকে ছুটে এসেছেন। আর সেই কয়েকটি মিনিটের জন্য আমরা আর আলাদা থাকি না। সেখানে কোনো ক্লাব নেই, কোনো রং নেই, কোনো শ্রেণি নেই, কোনো পেশা নেই, কোনো মতামতের ভিন্নতা নেই। সেখানে থাকে শুধু একটি আবেগ—পর্তুগাল। এই অনুভূতিই আমি সারা জীবন বয়ে বেড়াব।

আজ জাতীয় দলের হয়ে মাঠে আমার যাত্রার সমাপ্তি ঘটছে। মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। যে পথ পাড়ি দিয়েছি, তা নিয়ে আমি গর্বিত এবং এই মানসিক শান্তি নিয়ে যাচ্ছি যে পর্তুগালের জন্য আমি নিজের সবটুকু দিয়েছি। কিন্তু কখনোই আপনাদের একজন হওয়া বন্ধ করব না। আপনাদের সঙ্গে পর্তুগালের প্রতিটি জয় নিয়ে উল্লাস করব এবং উদ্যাপনে শামিল হব।

বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার জন্য আমি সারা জীবন পরিশ্রম করেছি। আজ বুঝতে পারছি, সবচেয়ে বড় জয় ছিল বিশ্বের সেরা দেশটির প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করা। এই ২৩ বছরের জন্য ধন্যবাদ। আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। মাদেইরার ছোট্ট একটি ছেলে যখন বলের পেছনে ছুটত, তখন যে স্বপ্ন দেখতে শুরু করেছিল, সেই স্বপ্ন বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

সাত নম্বর জার্সিটি থেকে যাবে। এই জার্সি গায়ে পরার গর্ব চিরকাল আমারই থাকবে। পর্তুগাল চিরকাল আমার হৃদয়ে থাকবে।

বিদায়।

ক্রিস্টিয়ানো রোনালদো।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

রাত সোয়া ১১টায় ট্রেন ছাড়ার কথা। নির্ধারিত সময়ের আগেই ঢাকার কারওয়ান বাজার থেকে কমলাপুর রেলস্টেশনে পৌঁছান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ফিরোজ খান। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন ছাড়ার কোনো লক্ষণ ছিল না। তাঁর মতো অন্তত ৭০০ যাত্রী অপেক্ষায় ছিলেন ট্রেন ছাড়ার। তাঁদের অপেক্ষার অবসান হয় রাত ১২টায়। নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পর চট্টগ্রামের উদ্দেশে কমলাপুর স্টেশন ছাড়ে ট্রেনটি।

ঘটনাটি গতকাল বুধবার ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেসের। কমলাপুর স্টেশন থেকে রাত সোয়া ১১টায় ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ছেড়েছে রাত ১২টায়। ট্রেন ছাড়তে দেরি হওয়ায় স্টেশনে অস্বস্তিকর সময় পার করেন যাত্রীরা। শুধু ছাড়তেই নয়, গন্তব্যে পৌঁছাতেও প্রায় ২ ঘণ্টা দেরি হয়েছে ট্রেনটির। চট্টগ্রাম স্টেশনে আজ বৃহস্পতিবার সকাল ৫টা ১০ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও সেটি পৌঁছায় সকাল ৭টায়। ট্রেনের দেরি নিয়ে এমন অভিযোগ করেছেন যাত্রীরা।

যাত্রীরা আরও অভিযোগ করেন, ট্রেন ছাড়তে দেরির কারণ জানিয়ে মুঠোফোনে কোনো খুদে বার্তা দেওয়া হয়নি। স্টেশনেও এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে ট্রেন কখন ছাড়বে, তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তাঁরা।

ফিরোজ খান বলেন, অফিসের কাজে চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়েছিলেন তিনি। কাজ শেষ করতে রাত ১০টা পেরিয়ে যায়। তখন দুশ্চিন্তায় ছিলেন, স্টেশনে গিয়ে ট্রেন ধরতে পারবেন কি না। তড়িঘড়ি করে কাজ শেষ করে নির্ধারিত সময়ের আগেই স্টেশনে পৌঁছান। কিন্তু ট্রেন ছাড়ে প্রায় পৌনে এক ঘণ্টা দেরিতে। আবার চট্টগ্রামেও নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই ঘণ্টা পরে পৌঁছেছে।

আরেক যাত্রী অভিযোগ করেন, তিনি তূর্ণার ‘ঙ’ বগিতে কেবিনের টিকিট নিয়ে ভ্রমণ করেছেন। এতে শীতাতপনিয়ন্ত্রিত কেবিনের বগিগুলো অপরিচ্ছন্ন ছিল। সেখানে ময়লা পড়ে থাকতে দেখা গেছে। আসনের চাদরও ঠিকভাবে পরিষ্কার করা হয়নি। টেবিল ছিল ভাঙা। মশার যন্ত্রণায় বসা যায়নি।

এ বিষয়ে রেলওয়ের ঢাকার বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে আসা মহানগর গোধূলী ফিরতি যাত্রায় তূর্ণা এক্সপ্রেস হয়ে চট্টগ্রামে যায়। বগি ও ইঞ্জিন একই থাকে। বুধবার মহানগর গোধূলী চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছাতে ১ ঘণ্টা ৫ মিনিট দেরি করে। এ ছাড়া টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত অন্য ট্রেনেরও চাপ ছিল। এসব কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস কমলাপুর স্টেশন ছাড়তে প্রায় ৪৫ মিনিট দেরি করে।

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/prthm-alo-pathker-asthar-jayga-dhre-rekheche-28tm-prtishthabarshikeete-rubana-hk

প্রায় ১০ মাসের বিরতির পর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে। মৌসুমের প্রথম দিন আজ বৃহস্পতিবার কক্সবাজার থেকে ৮০০ পর্যটক নিয়ে দ্বীপে পৌঁছায় এমভি বার আউলিয়া। পরিবেশ অধিদপ্তর ও হোটেলমালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ৮০০ পর্যটকের মধ্যে প্রায় ৩০০ জন বেলা সাড়ে তিনটার দিকে একই জাহাজে কক্সবাজার ফিরে যান। বাকি ৫০০ জন দ্বীপের বিভিন্ন হোটেল, রিসোর্ট ও কটেজে রাত কাটাচ্ছেন।

স্বচ্ছ নীল জল, প্রবাল পাথর আর নির্মল বাতাসে মুগ্ধ এসব পর্যটকের জন্য আজ সেন্ট মার্টিনে মৌসুমের প্রথম রাত।

বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে ৮০০ পর্যটক নিয়ে যাত্রা শুরু করে এমভি বার আউলিয়া। প্রায় ১২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় পর বেলা সোয়া একটার দিকে জাহাজটি সেন্ট মার্টিন জেটিঘাটে পৌঁছায়।

জাহাজ থেকে পর্যটকেরা নামার পর স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন। মিষ্টিমুখও করানো হয়। দীর্ঘ বিরতির পর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপের ব্যবসায়ী, হোটেলমালিক ও সাধারণ মানুষের মধ্যেও ফিরেছে স্বস্তি।

পর্যটকদের চোখে সেন্ট মার্টিন

প্রথমবারের মতো সেন্ট মার্টিনে এসে মুগ্ধ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বন্ধুদের সঙ্গে এক রাত কাটিয়ে শুক্রবার বিকেলে একই জাহাজে কক্সবাজার ফিরে যাবেন তিনি। নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘জাহাজ থেকে নীল জলের সেন্ট মার্টিন দেখতে একরকম, আবার সৈকতে দাঁড়িয়ে স্বচ্ছ নীল জলের সেন্ট মার্টিন আরেক রকম। নীল জলের এমন দ্বীপ মন ভালো করে দেয়। পরিবেশ-জীববৈচিত্র্য রক্ষা করেই আমরা প্রকৃতিকে উপভোগ করব।’

ঢাকার রায়েরবাজার এলাকার ব্যবসায়ী কামরুল ইসলাম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে প্রথমবারের মতো সেন্ট মার্টিনে এসেছেন। উঠেছেন দ্বীপের পশ্চিম সৈকতের একটি রিসোর্টে। তিনি বলেন, ‘কক্সবাজার থেকে জাহাজটি যখন গভীর বঙ্গোপসাগরের দিকে যাচ্ছিল, তখন সবাই উচ্ছ্বসিত ছিল। টানা পাঁচ ঘণ্টা সাগরের মাঝে থাকতে থাকতে ক্লান্তি এলেও সেন্ট মার্টিনে পা রাখতেই সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেছে।’

দ্বীপের মধ্যভাগের দোকান থেকে সাইকেল ভাড়া নিয়ে কয়েকজন পর্যটক ছুটছিলেন দক্ষিণের দিয়ারমাথা সৈকতের দিকে। এই সৈকতের আরও দক্ষিণে রয়েছে বিচ্ছিন্ন দুই দ্বীপ মাঝেরদিয়া ও ছেঁড়াদিয়া। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হওয়ায় সেখানে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ। এ কারণে সৈকতের নির্দিষ্ট অংশে খুঁটির সঙ্গে লাল নিশানা উড়িয়ে রশি টেনে ঘিরে রাখা হয়েছে।

১০ মাস পর পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল জাহাজ

বিকেলে কয়েকজন পর্যটক দিয়ারমাথা সৈকত থেকে ছেঁড়াদিয়া যাওয়ার চেষ্টা করেন। সেখানে থাকা পরিবেশ অধিদপ্তর ও কোস্টগার্ডের সদস্যরা তাঁদের বাধা দেন। পরিবেশ অধিদপ্তরের সেন্ট মার্টিন কার্যালয়ের মেরিন পার্কের সুপারভাইজার আবদুল আজিজ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ছেঁড়াদিয়ায় পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও কেউ কেউ সেখানে যাওয়ার চেষ্টা করছেন। তাঁদের বুঝিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ছেঁড়াদিয়ায় যাতায়াত ঠেকাতে দিয়ারমাথা ও মাঝেরদিয়ার মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার সৈকতে লাল নিশানা ও তল্লাশিচৌকি বসানো হয়েছে।

সেন্ট মার্টিনের পূর্ব সৈকতে একটি নৌকায় বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন পর্যটক। তাঁদের পেছনে নীল জলরাশি, দূরে মিয়ানমারের রাখাইন রাজ্য। দলের তরুণ সাদমান বলেন, সকালে এমভি বার আউলিয়ায় করে তাঁরা ১৬ জন দ্বীপে পৌঁছান। জেটিঘাটে নামার পর স্থানীয় লোকজন তাঁদের ফুল দিয়ে বরণ করেন, কয়েকজনকে মিষ্টিমুখও করান। বেলা সাড়ে তিনটার দিকে দলের ১০ জন একই জাহাজে কক্সবাজার ফিরে গেছেন। তাঁরা ছয়জন দ্বীপে রাত কাটাবেন।

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে সংকটাপন্ন ছেঁড়াদিয়াতে পর্যটক নিয়ন্ত্রণে দিয়ারমাথা সৈকতে লাল নিশানা দিয়েছে পরিবেশ অধিদপ্তরের। আজ বিকেলে

দলের আরেক সদস্য হাসমত বলেন, ‘স্বচ্ছ নীল জলের সাগর, প্রবাল পাথর দেখেছি। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাংলোবাড়ি সমুদ্রবিলাস দেখা হলো। অচেনা সামুদ্রিক মাছ ফ্লাইং ফিশ (উড়ন্ত মাছ) দিয়ে দুপুরের খাবার খেয়েছি। অনেক দিন ধরে ভ্রমণের এমন একটা জায়গা খুঁজছিলাম।’

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লাসহ বিভিন্ন এলাকা থেকে আসা আরও কয়েকজন পর্যটক বলেন, মৌসুমের প্রথম দিনেই সেন্ট মার্টিনে আসতে পেরে তাঁরা আনন্দিত। স্থানীয় লোকজনের ফুল দিয়ে বরণ করে নেওয়াও তাঁদের ভালো লেগেছে। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রচার চালানো হচ্ছে। পর্যটকেরাও বিধিনিষেধ মেনে ভ্রমণ উপভোগের চেষ্টা করছেন।

পরিবেশ সুরক্ষায় সরকারের ১২ দফা নির্দেশনা

প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকা সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সরকারের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে তৎপর রয়েছে পরিবেশ অধিদপ্তর ও কোস্টগার্ড। দ্বীপে পর্যটকদের চলাচল, ময়লা-আবর্জনা ফেলা এবং সংবেদনশীল এলাকায় প্রবেশের বিষয়গুলো নজরদারিতে রাখা হচ্ছে।

এর মধ্যে অন্যতম প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে দ্বীপে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ করা হয়েছে। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়–বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ। এ ছাড়া সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহার্য প্লাস্টিক, যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক, ৫০০ ও ১০০০ মিলিলিটারের প্লাস্টিক বোতল ইত্যাদি বহন নিরুৎসাহিত করা হয়েছে।

সেন্ট মার্টিন দ্বীপ

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, পর্যটকেরা দ্বীপে কী করছেন, কোথাও ময়লা-আবর্জনা ফেলছেন কি না এবং নিয়ম লঙ্ঘন করে সংবেদনশীল এলাকায় যাচ্ছেন কি না—সেসব তদারকির ব্যবস্থা করা হয়েছে।

সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ বলেন, পর্যটকদের সচেতন করতে কোস্টগার্ড সদস্যরা নিয়মিত কাজ করছেন। দ্বীপে কী করা যাবে এবং কী করা যাবে না, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি পরিবেশ ও নিরাপত্তা রক্ষায় নিয়মিত টহল এবং পোর্ট প্যাট্রোল অব্যাহত রয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকেরা ভ্রমণ ও রাত যাপন করতে পারবেন।

পর্যটক বাড়ছে, সেন্ট মার্টিন ঝুঁকিতে

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম জানান, সেন্ট মার্টিনগামী পর্যটকদের জন্য একমুখী জাহাজভাড়া সর্বনিম্ন ১ হাজার ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভাড়ার ক্ষেত্রে কেবিনের সুবিধা রয়েছে। আগামী দিনে এমভি কর্ণফুলী, এমভি টেকনাফসহ আরও কয়েকটি জাহাজ এই পথে চলাচলের প্রস্তুতি নিচ্ছে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, সরকার অনুমোদিত জাহাজে অনলাইন নিবন্ধনের মাধ্যমে পর্যটকেরা সেন্ট মার্টিন যেতে পারবেন। গত বছর পর্যটকবাহী একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এবার যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাহাজগুলোর ফিটনেস যাচাই করছে।

অতিরিক্ত পর্যটকের সমাগম ও অপরিকল্পিত উন্নয়নের কারণে সেন্ট মার্টিনের পরিবেশ হুমকির মুখে পড়ায় দুই বছর আগে সরকার দ্বীপটি রক্ষায় ১২ দফা নির্দেশনা জারি করে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, প্রতিবেশগত সংকটাপন্ন এই দ্বীপে এখনো বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রয়েছে। পর্যটকদের এসব নির্দেশনা মেনে চলতে হবে।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে বলেছেন, পাঠকের আস্থা ধরে রেখে প্রথম আলো এগিয়ে যাবে। এ ছাড়া তাঁর প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। বিস্তারিত ভিডিওতে…

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন প্রায় ১০০ ব্যক্তি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১২৫টি প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ উদ্যোগ নিয়েছে।

এনবিআরের পক্ষে সাধারণত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ তালিকায় আওয়ামী লীগের আমলের কয়েকজন সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা আছেন। এ ছাড়া পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতিও আছেন।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে গত কয়েক দিনে এসব ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা এবং তথ্য জানতে চিঠি পাঠানো হয়েছে। আজ সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁরা এখনো এনবিআরের চিঠি পাননি।

সব মিলিয়ে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১২৫টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।

এবার দেখা যাক, কোন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ তালিকায় আছে।

এনবিআরের তালিকায় দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপের মালিক, তাঁদের পরিবারের সদস্যের নাম আছে। তালিকায় রয়েছে মন্ডল, এনভয়, গিভেন্সি, স্ট্যান্ডার্ড, নিপা, ওয়েল ও টুসুকা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির নাম।

তালিকায় তৈরি পোশাক, বস্ত্র, সুতা, কাপড়ের রং, পোশাকের আনুষঙ্গিক পণ্য, প্যাকেজিং, খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি এসব ব্যবসায়ী গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালিকায় মন্ডল গ্রুপের ২৮টি প্রতিষ্ঠানের নাম আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মন্ডল ইন্টিমেটস, কটন ফিল্ড (বিডি), কটন ক্লাব (বিডি), কটন ক্লোদিং (বিডি), মন্ডল ফেব্রিকস, ট্রপিক্যাল নিটেক্স, মার্ক সোয়েটার, মন্ডল স্পিনিং মিলস, মন্ডল ফার্মিং অ্যান্ড ফুড প্রসেসিং, আলিম নিট, মন্ডল সিকিউরিটিজ, অ্যাপোলো ফ্যাশন, ট্রিমস ইন্টারন্যাশনাল, ইকো ইন্টিমেটস, অ্যাপোলো নিটওয়্যার, মন্ডল নিট কম্পোজিট, মন্ডল নিটওয়্যারস ও মন্ডল ইয়ার্ন ডাইং।

এ ছাড়া পানামা অ্যাগ্রো কমপ্লেক্স, জিগজ্যাগ স্টুডিও, মন্ডল অ্যান্ড কোম্পানি, মনটেক্স ফেব্রিকসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের নাম রয়েছে। মন্ডল গ্রুপ ও এর সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে তালিকায় রয়েছেন আবদুল আলিম মন্ডল, তারিন তাসলিমা, মো. জুবায়ের মন্ডল, সুলতানা খাতুন, মাসুদা খাতুন, আবদুল মান্নান মন্ডল, মোমেনা খাতুন, আবদুল মোমিন মন্ডল, মাহমুদুল হাসান, জান্নাতুল ফেরদৌস ও আবদুল মজিদ মন্ডল।

এনভয় গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান তালিকায় রয়েছে। এগুলো হলো এনভয় গার্মেন্টস, এনভয় প্যাকেজেস, এনভয় ডিজাইন, এনভয় ফ্যাশনস ও এনভয় টেকনোলজি। এই গ্রুপ ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে তালিকায় আছে আবদুস সালাম মুর্শেদী (সাবেক এমপি), রাশিদা আহমেদ, শারমিন সালাম, তানভীর আহমেদ ও শেহরিন সালাম। তবে আবদুস সালাম মুর্শেদির পরিবার ছাড়া বাকিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে বলে জানিয়েছে এনবিআরের দায়িত্বশীল সূত্র।

গিভেন্সি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের নাম রয়েছে তালিকায়। এগুলো হলো গিভেন্সি গার্মেন্টস, গিভেন্সি স্পিনিং মিলস, গিভেন্সি গার্মেন্টস অ্যাকসেসরিজ, গিভেন্সি ইয়ার্ন ডাইং এবং গিভেন্স ফুডস অ্যান্ড অ্যাসেনশিয়াল। তালিকায় এই গ্রুপের আবদুল জাহিদ মুকুল, মাসুমা খাতুন, মাহমুদা খাতুন ও আবদুল হাদি আছেন।

সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের

স্ট্যান্ডার্ড গ্রুপের স্ট্যান্ডার্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের নাম রয়েছে তালিকায়। এ ছাড়া দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং সাগর ইনফো বিল্ডার্স লিমিটেডের যৌথ উদ্যোগের নামও রয়েছে। এ গ্রুপের হোসনা আরা বেগম, মো. আতিউর রহমান, মাহমুদা বেগম, এ কে এম মোশাররফ হোসেন, তাসমিয়া রহমান, হাসনাত মোশাররফ, ফারিয়া রহমান, ফাহিম মোশাররফ ও হাসিব মোশাররফ আছেন।

নিপা গ্রুপের তালিকায় রয়েছে নিপা নিটওয়্যার কোম্পানি, সেলিনা অ্যাপারেলস ও নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি। ব্যক্তি হিসেবে রয়েছেন সঞ্জীব চৌধুরী, মো. খসরু চৌধুরী (সাবেক এমপি), এম মুনিরুল ইসলাম ও মো. টিপু সুলতান।

ওয়েল গ্রুপের তালিকায় রয়েছে ওয়েল অ্যাকসেসরিজ, ওয়েল ফ্যাশন ও ওয়েল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি। এ ছাড়া ব্যক্তি হিসেবে নাসরিন আখতারের নাম রয়েছে।

তুসুকা গ্রুপের তালিকায় রয়েছে তুসুকা প্যাকেজিং, তুসুকা স্টিচেস, তুসুকা অ্যাপারেলস, তুসুকা ফ্যাশনস, তুসুকা ওয়াশিং, তুসুকা প্রসেসিং, তুসুকা ডেনিম, তুসুকা জিনস ও তুসুকা ট্রাউজার্স। ব্যক্তি হিসেবে রয়েছেন ফিরোজ আলম, মো. রাফায়েত উল্লাহ খান, মো. শফিকুল ইসলাম, মো. ইকবাল কবির, ফয়জুর রহমান (সাবেক এমপি), আরশাদ জামাল, একরামুল হক, মো. আতিউজ্জামান, মো. আতিউজ্জামান।

তুসুকা গ্রুপের একজন উদ্যোক্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘যে অভিযোগে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তা অবাস্তব। আমাদের কারখানাগুলোতে ২০-২৫ হাজার শ্রমিক কাজ করেন। একদিন উৎপাদন না হলে এক থেকে দেড় কোটি টাকা ক্ষতি হয়। ফলে নিজেদের স্বার্থ পরিপন্থী কাজ করার কোনো কারণ সুযোগই নেই।’ তিনি জানান, তুসুকা গ্রুপের চার উদ্যোক্তার একজন ফয়জুর রহমান বিগত সময়ে সংসদ সদস্য হয়েছিলেন। বর্তমানে তিনি জেলে আছেন। বাকি তিনজন উদ্যোক্তা রাজনীতির সঙ্গে কখনই যুক্ত হননি। তাহলে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো। এতে বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান সম্পর্কে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের কাছে নেতিবাচক বার্তা যাবে, যা দেশের জন্য দুর্ভাগ্যজনক।

এ ছাড়া তালিকায় এস এম আবদুল মান্নান (বিজিএমইএর সাবেক সভাপতি), ফরিদা মান্নান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লা (সাবেক এমপি), ফরিদা ইলিয়াস, আবদুস সালাম, সৈয়দ নুরুল ইসলাম, সৈয়দ সিরাজুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ শহিদুল ইসলাম, সৈয়দ তারিকুল ইসলাম, মো. আসিফ হাসান, জান্নাতুল ইসলাম, আফরোজা বেগম, নাসরিন আফরোজ, আখতারুন্নেসা ও জিনাত ইসলামের নাম রয়েছে।

এনবিআরের আরেকটি সূত্রে জানা গেছে, ব্যাংক হিসাব জব্দ করার তালিকায় ক্রিকেটার সাকিব আল হাসানের বোনের জামাই আলিফ মোল্লার নামও রয়েছে। আর মোবাইল ব্যাংকিং ছাড়াও ক্রিপ্টো কারেন্সি দিয়েও লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সূত্রটি।

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছুরিকাঘাতে আহত ছেলে শাহরিয়ার জামানের ঘটনায় থানায় মামলা না নেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান। এ জন্য তিনি কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামের প্রত্যাহার দাবি করেছেন। আগামী রোববারের মধ্যে তাঁকে প্রত্যাহার করা না হলে আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছেন আখতারুজ্জামান।

তবে ওসি রফিকুল ইসলাম বলেছেন, মামলা নিতে তাঁর আপত্তি নেই। লিখিত অভিযোগে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন কয়েকজনের নাম থাকায় তিনি আপত্তি জানিয়েছেন।

আহত শাহরিয়ার জামান (৫০) আখতারুজ্জামানের বড় ছেলে। শাহরিয়ার বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতিতে সক্রিয় বলে জানিয়েছেন দলটির কটিয়াদী উপজেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হক রাশেদী।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে গতকাল বুধবার সন্ধ্যায় কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় মাদক সেবনের সন্দেহে তাঁদের গালমন্দ করেন শাহরিয়ার। একপর্যায়ে আফতাব উদ্দিন নামের এক কিশোরকে চড় মারেন তিনি। পরে আফতাব বাড়িতে গিয়ে তাঁর চাচা তাজুল ইসলামকে বিষয়টি জানান। এতে ক্ষুব্ধ হয়ে তাজুল ইসলাম কয়েকজনকে সঙ্গে নিয়ে গচিহাটা বাজারে গিয়ে শাহরিয়ারকে মারধর ও ছুরিকাঘাত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রায় ১২ মিনিটের বক্তব্যে আখতারুজ্জামান বলেন, ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে ১২ জনের নাম উল্লেখ করে তিনি থানায় লিখিত অভিযোগ দেন। এরপর ওসি অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজনের সঙ্গে দেখা করে ফিরে এসে অবস্থান পরিবর্তন করেন। পরে আদালতে যাওয়ার প্রস্তুতি নিলে ওসি মামলা নেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসে আদালতে যাওয়া থেকে বিরত থাকলেও ওসি কথা রাখেননি।

আখতারুজ্জামানের অভিযোগ, ওই ১২ জনের মধ্যে ৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের সঙ্গে ওসির যোগাযোগ রয়েছে। তাঁদের স্বার্থ রক্ষার জন্যই অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হচ্ছে না। ওসি নিজেও এলাকার মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি আখতারুজ্জামান।

মোহাম্মদ রফিকুল ইসলাম, ওসি, কটিয়াদী থানাএজাহারে এমন কয়েকজনের নাম দেওয়া হয়েছে, যাঁদের কোনোভাবেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার সুযোগ নেই। বিশেষ কারণে তাঁদের নাম দেওয়া হয়েছে বলে তাঁর ধারণা। তাঁর আপত্তি শুধু ওই কয়েকজনের নাম নিয়ে, মামলা গ্রহণে কোনো আপত্তি নেই।

আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। পরে গত বছরের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দেন তিনি।

গতকাল বুধবার রাতে দেওয়া বক্তব্যে হামলার জন্য সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের দায়ী করেছিলেন আখতারুজ্জামান। তবে আজ তিনি বলেন, অভিযোগে নাম দেওয়া ১২ জনের কেউ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন। তবে বিএনপির কেউ কেউ পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন।

অভিযোগের বিষয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, এজাহারে এমন কয়েকজনের নাম দেওয়া হয়েছে, যাঁদের কোনোভাবেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার সুযোগ নেই। বিশেষ কারণে তাঁদের নাম দেওয়া হয়েছে বলে তাঁর ধারণা। তাঁর আপত্তি শুধু ওই কয়েকজনের নাম নিয়ে, মামলা গ্রহণে কোনো আপত্তি নেই। ইতিমধ্যে লিমন মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। তিনি গচিহাটা গ্রামের শামসুউদ্দিন মিয়ার ছেলে।

মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান

মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্য ও অনৈতিক লেনদেনের অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, তিনি কটিয়াদীতে মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছেন। প্রতি রাতে মাদকবিরোধী অভিযান চলছে। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

ছুরিকাঘাতে আহত শাহরিয়ারকে তাৎক্ষণিক কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মো. শাহরিয়ার জানান, শাহরিয়ারের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে রাতেই তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের কটিয়াদী উপজেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হক রাশেদী বলেন, শাহরিয়ার তাঁদের দলের রাজনীতিতে সক্রিয়। ঘটনার সঙ্গে রাজনীতির সংশ্লিষ্টতা কতটুকু, তা তাঁরা খতিয়ে দেখছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান বলেন, এ ঘটনায় বিএনপির কেউ জড়িত নন। দলের কেউ জড়িত থাকলেও তাঁকে ছাড় দেওয়া হবে না। তবে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে রাজনীতির পরিবেশ উত্তপ্ত না করার অনুরোধ জানান তিনি।

কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর

বাংলাদেশে জামায়াতের নেতৃত্বাধীন জোটে থাকা নিয়ে আপত্তিসহ কয়েকটি অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। এদিকে, পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশে নিজস্ব ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে বিনিয়োগ এবং অবকাঠামো সক্ষমতা প্রয়োজন সেটি বাংলাদেশের আছে কিনা- সেই প্রশ্নটি সামনে আসছে।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরেছে বিবিসি স্পোর্টস।
যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্র্যাট পার্টি থেকে নির্বাচিত প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদের একটা ভারতীয় যোগ রয়েছে।
বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি এবং সুইডেনের সুপারমার্কেটের হিমাগার ও ফ্রিজিং ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে বিপুল পরিমান খাবার ফেলে দিতে বাধ্য হয়েছে কর্মীরা।
ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হওয়ার পর, ডেমোক্র্যাটরা এখন চাইলেই কি তাদের পরিকল্পনায় থাকা বিষয়গুলো বাস্তবায়ন শুরু করতে পারবে? বিষয়টি অনেকটাই জটিল, কারণ ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস থাকলেও, রিপাবলিকানদের দখলে প্রেসিডেন্ট পদটি।
যদিও মধ্যবর্তী এই নির্বাচনগুলোয় বরাবরই ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলের খারাপ সময় যায়, তবে এবার রিপাবলিকানদের বড় পরাজয়কে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের দুই বছরের শাসনের একটি জোরালো প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় পরিবর্তন এনেছে। বিবিসি সাংবাদিকরা ব্যাখ্যা করছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে শুরু করে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পর্যন্ত - এই ফলাফল বাকি বিশ্বের জন্য কী অর্থ বহন করে।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, “দেশে এখনো মৌসুমের বাইরে কাঁচামরিচ আমদানি করতে হয়। তবে আমদানি কমেছে। আশা করছি, আগামী মৌসুমে এক কেজি কাঁচামরিচও আমদানি করতে হবে না।”
নির্বাচন পরবর্তী লড়াইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকার ক্ষেত্রে বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এর কারণ হলো, একটি অতি-রক্ষণশীল ইহুদি দল কোনো প্রার্থীর প্রতিই সমর্থন জানায়নি এবং আরব-নেতৃত্বাধীন একটি দল নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বীকে সমর্থন দিয়েছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
জবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির সদস্য-২ রাকিব মাজহারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং উক্ত পদ শূন্য হওয়ায় আকাশ আহমেদ রুপনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন।
নাটোরের নলডাঙ্গায় সার সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ইউরোপের কট্টর ডানপন্থী রাজনীতিবিদরা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছেন। তবে তারা অধিকাংশ ক্ষেত্রেই সরাসরি ট্রাম্পের সমালোচনা করা থেকে বিরত থেকেছেন।
আসন্ন ৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) সামনে রেখে জলবায়ু ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে সাত দফা সুপারিশ তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।